এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 204.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৬:২৪524452
  • জবাব চাই, জবাব দাও।
    ন্যাড়াদা তুমি জবাব দাও।
  • paracetamol | 131.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৬:৪৩524453
  • "সুখ্যাত নিরপেক্ষ বিপ্লব চট্টোপাধ্যায়কেও দেখলাম। নন্দীগ্রাম মিছিলেও নিশ্চয়ই ছিলেন। পিটিবাবু একটু কনফার্ম করবেন?"

    এইটা নিয়ে একটু গোলমাল আছে। বেসিক্যালি আনন্দবাজার বা বর্তমানের সঙ্গে গণশক্তির তুলনা হয়ে গেলো।
  • ন্যাড়া | 213.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৬:৫৫524454
  • গণশক্তি আবার কি! পিটিবাবু বুজি-এক্সপার্ট। বুজি সম্বন্ধীয় যাবতীয় প্রশ্নের উত্তর বিনামূল্যে যত্ন-সহকারে দিয়ে থাকেন।

    কিসের জবাব? জবাব তো পিটিবাবু দেবেন - বিপ্লব চট্টো নন্দীগ্রাম মিছিলে ছিলেন কিনা! উনি বুজি কিনা সে প্রশ্ন তো করি নাই।
  • cm | 233.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৭:১২524455
  • আমারে আপনি আনন্দবাজার বা বত্তোমান কয়ে কষ্ট দিলেন। হায় হায় এ দুখ্যু রাখি কোথায়।
  • paracetamol | 131.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৭:১৫524456
  • এই রে, কেউ বোঝেনিঃ-(
  • bb | 127.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৭:৩৭524457
  • ন্যাড়া বিপ্লব তো বামপন্থী, অভিনেতা, আর রাসবিহারী কেন্দ্রে দাঁড়িয়েছিলেন বামেদের হয়ে, উনি নিরপেক্ষ হবেন কেন?
    আপনার কি একটা মিনিময়ের ইচ্ছা হয়েছে? নইলে এই শেষকয়েকটার মধ্যে আপনারটা পোষ্টটাই সবচেয়ে সত্যের অপালাপ।
  • ন্যাড়া | 132.*.*.* | ২৭ জুন ২০১৩ ১৮:৫৯524458
  • এ বাবা, বিবি আমাকে মিথ্যেবাদী বললেন। কী অশালীন!
  • bb | 127.*.*.* | ২৭ জুন ২০১৩ ২০:২৮524459
  • এ মা, আবার সত্যের অপালাপ করছেন - আমি মিথ্যাবাদী বলি নিনিনিনিনিনিনি ঃ)
  • aranya | 154.*.*.* | ২৭ জুন ২০১৩ ২১:৪০524462
  • বিবি-র পোস্টের পরিপ্রেক্ষিতে -

    বামপন্থী হওয়া আর নন্দীগ্রাম গণহত্যার নিন্দা করা -এ দুটোর মধ্যে তো কোন বিরোধ নেই। আমি সিপিএম-কে সমর্থ্ন করি,মনে করি এই দল গরীব মানুষের অনেক উপকার করেছে, ভবিষ্যতেও করবে; কিন্তু একই সাথে এটাও মনে করি, নন্দীগ্রামে সিপিএমের কিছু লোক অপারেশন 'সূর্যোদয়' করে নি, করেছে অপারেশন 'মানুষশিকার' -এ ভাবে ভাবতে সমস্যা কোথায়?

    পার্টিজান হওয়া মানেই কি পার্টির কাছে নিজের বিবেক, মনুষ্যত্ব বাঁধা দেওয়া, নিজের মস্তিস্ক বাঁধা দেওয়া ?

    বিপ্লব, চন্দ্ন দলদাস হতে পারেন, কিন্তু কিছু লোক তো অন্য ভাবেও ভাবে। যেমন অনির্বান মাইতি। বা আমাদের কৃশানু, যে লিখেছিল নন্দীগ্রামের ঘটনায় তার লজ্জা হয়। বা পিটি, যিনি নন্দীগ্রাম গণহত্যার পর, আইআইটি ক্যাম্পাসে সেই হত্যার বিরুদ্ধে মিছিলে পা মিলিয়েছিলেন।

    পার্টির জন্য মানুষ নয়, মানুষের জন্যই পার্টি, সেই সাগিনা মাহাতোর সময় থেকেই পার্টির নেতারা এটা ভুলে যান।
  • a | 132.*.*.* | ২৭ জুন ২০১৩ ২২:০০524463
  • আরটিআই করে মামলার খবর জানা যায়? সিরিয়াসলি?
  • কৃশানু | 213.*.*.* | ২৭ জুন ২০১৩ ২২:১৬524464
  • অরণ্য-দা কে ক।
    একটা প্রশ্ন মাথায় এলো। স্পেসিফিকালি রঞ্জন-দা আর কল্লোল-দা কে। রুটি পাল্টানো-র ব্যাপারটা ভালই বুঝি। তাতে আপত্তি-ও নেই। সিরিয়াসলি জানতে চাই।
    কিন্তু, এই ধরুন কেন্দ্রে কংগ্রেস দুটো টার্ম শেষ করতে চলল। বিশাল কিছু কাজ হয়েছে কি? নাকি দুর্নীতি বেশি হয়েছে? দেশের মানুষের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে?
    এই অবস্থায় আমরা কি রুটি পাল্টানো-র জন্য বিজেপি-র কাছে যাব?

    এই দুটো উত্তর আমার মাথায় আছে, এর বাইরে কিছু থাকলে শুনতে চাই।
    ১) ব্যাপারটা যদি এরকম হয়, যে চৌত্রিশ বছর বড্ড বেশি, দশ তাও ঠিক আছে।
    ২) বিজেপি কোনো অল্টারনেটিভ-ই নয়, মোদীকে অনেকদিন থেকেই চেনা গ্যাছে। মমতা-কে ঠিক-ঠাক চিনতে পারিনি।

    এটা স্পেসিফিকালি রুটি-পাল্টানো-র থিওরি নিয়ে প্রশ্ন। কেউ মনে করতেই পারেন মমতা সিপিএমের বেটার অল্টারনেটিভ, এমনকি এখনো, তাহলে কোনো অসুবিধে নেই।
  • bb | 127.*.*.* | ২৮ জুন ২০১৩ ০৮:৪১524465
  • অরণ্য- যে নন্দীগ্রাম মিছিলে হেঁটেছেন সেটা তার ব্যাপার, কিন্তু বিপ্লব অন্ততঃ নিজেকে নিরপেক্ষ দাবী করেন না, যেমন করেন না মৃণাল সেন, তারা বামপন্থী বলেন নিজেদের। তাই তাকে নিয়ে শোরগোল তোলাটা ইচ্ছাকৃত।
    ব্যক্তির চেয়ে পার্টি বড় এটা আমার ব্যক্তিগত মতামত, যেমন কোম্পানীতে চাকরি করতে হলে কোম্পানীর নিয়ম মানতে হয়, তেমনি পার্টির নিয়ম মানতে হয়, পার্টির অভ্যন্তরে কথা বলতে হয়। যেমন সোমনাথ চট্টোকে বহিষ্কার আমার মতে সঠিক সিদ্ধান্ত, আর উনিও খাঁটি মানুষের মত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রেসে জাননি।
    সবদলেই এটাই নিয়ম, তৃণমূলেরই শোভনদেব (?) বাবু একই ভাবে দলের ক্ষোভ দলের মধ্যেই মিটিয়েছেন। এটাই ঠিক পথ।
    ঐ সব ব্যক্তি ইত্যাদি ইচ্ছে করেই সৃষ্টি করা,তথাকথিত ব্যক্তিস্বাধীনতার দল একটা দেখান না? এমনকি বিশপ ডেসমণ্ড টুটুকেও এই নিয়ম মানতে হয়।
  • aranya | 154.*.*.* | ২৮ জুন ২০১৩ ১০:৩০524466
  • পার্টি গণহত্যা করলে, সন্ত্রাস করলে তার বিরুদ্ধে শুধু পার্টির ভেতরেই কথা বলা যাবে -এটা জাস্ট মানতে পারলাম না।
    তবে কেউ যদি এই নিয়ম মেনে চলতে চান, ঠিক আছে।

    আশা করি, বিপ্লব, চন্দন ইত্যাদি বামপন্থী বুজীরা পার্টির ভেতরে অন্তত এই কাজকম্মোগুলোর সমালোচনা করেন, মজিদ মাস্টারের মত লোকদের পার্টি থেকে বের করার চেষ্টা করেন।
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৩ ১০:৩৭524467
  • নিয়মিত রাজনৈতিক হত্যা আর গণহত্যার মধ্যে একটু ফারাক আছে কি?
  • Deepanjan | 88.*.*.* | ২৮ জুন ২০১৩ ১০:৪৫524468
  • নিয়মিত রাজনৈতিক হত্যাটা কি?
    নন্দীগ্রামের মানুষের প্রতি সবচেয়ে অশালীন কথা এটাই হতে পারে মনেহয়।
    ভদ্রতার মুখোশ পরে এই পার্টির হয়ে নোংরামি করতে পি টি দের লজ্জা করে না?
    বুদ্ধিজীবিদের দিকে আঙ্গুল তলার আগে নিজেকে আয়নায় দেখুন। ছি:।
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৩ ১১:০৪524469
  • @Deepanjan

    সম্প্রতি আলোচনাতে এলেন বোধহয়।

    এই ১৪ জনের আগে কলকাতায় ১১ জনকে পুলিশ গুলি করে মেরেছিল। তার জন্য কোন বুজী "গণহত্যা" শব্দটি ব্যবহার করেনি। আমি এই নিয়ে বার দশেক প্রশ্নটা করলাম-সেটি কেন গণহত্যা নয়। কারণটি কি এই যে যে শহরে বুজিরা থাকে ঐ ১১ জনের মৃত্যুতে তারা নিরাপদ বোধ করেছিল?

    শ'চারেক লোককে জঙ্গলমহলে যারা খুন করেছিল, সেই দলটাকে কি বুজিরা গনহত্যাকারিদের দল বলেছিল?

    বিধান রায়ের আমলে কলকাতার রাস্তায় ৮০ জনকে গুলি করে মারা হয়েছিল। বিধান রায়কে পবঙ্গের "রূপকার" আখ্যা দেওয়া হয়। কোন বুজী এর বিরোধীতা করেছে বলে আমার জানা নেই।

    কারা ভদ্রতার মুখোশ পরে নির্লজ্জতার সঙ্গে ইতিহাস চর্চা করে ভেবে দেখবেন একটু।
  • | 24.*.*.* | ২৮ জুন ২০১৩ ১১:১০524470
  • পিটির, বলা এইগুলো সবকটাই গণহত্যা। সবকটার তদন্ত হয়ে উপযুক্ত শাস্তির দাবী করা দরকার।

    কিন্তু আমি/আমরা দাবী জানালেই বা শুনছে কে?
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৩ ১১:২৫524471
  • that's a good start!!
  • ranjan roy | 24.*.*.* | ২৮ জুন ২০১৩ ১২:০০524473
  • দুটো কথা।

    মানুষের ( সে পার্টি মেম্বারই হোন বা সাধারণ) বিক্ষোভ একদিনে ফেটে পড়ে না। ভেতরে ধূমায়িত হয়। একটা ফ্ল্যাশ-পয়েন্টে গিয়ে ফেটে পড়ে। নইলে বর্তমান সরকারের বিরুদ্ধে রোজই একটা করে মহামিছিল হত।
    কামদুনির আগে দলমত নির্বিশেষে কোন মহামিছিল হয় নি মানে কি সবাই(বুজি-পুঁজি যাই হোক) সেইসব কাজ বা হত্যাকে সমর্থন করা হয়েছে? মৌনং-সম্মতি-লক্ষণং কথাটি সবসময় খাটে না। বরং কখনো কখনো শংখ ঘোষ যেমন বলেছেন--- নীরবতাই বাঙ্ময় হয়ে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।
    তেমনি বাম সরকারের আমলেও কিছু কিছু কাজকে বা হত্যাকান্ডকে ( ধরুন সাঁইবাড়ি মামলা) বাম সমর্থকরাও মন থেকে মেনে নিতে পারেন নি। কারণ অত্যাচারী সাঁই পরিবার বা দক্ষিণ বঙ্গের শেখ বিনোদকে যদি পার্টির বাইক বাহিনী বা ক্যাডাররাই শাস্তি দেয় তাহলে বাম সরকারের বিচার ও পুলিশ বিভাগের দরকার কি?

    তবু নিজেদের দল, নিজেদের লোক, কিই বা করা যায়? বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? এই সব ভেবে লোকে চুপ করে থাকে। ভেতরে ভেতরে ধূমায়িত ক্ষোভ, একদিন একটা নন্দীগ্রাম মাত্র ফ্ল্যাশ পয়েন্টের কাজ করে। যেমন কামদুনি।
    খেয়াল করুন পরে কিছু বুজি মমতা সরকারের প্রসাদধন্য হলেও যেদিন ২০০৭ এ পথে নেমেছিলেন সেদিন কিন্তু কেউ জানতেন না যে সরকার পালটে যাবে।

    কিছুদিন আগে ১৪ জন যুবকংগ্রেসিকে পুলিশের গুলিতে মেরে ফেলার ব্যাপারে এই পাতাতে কিছু লিখেছিলাম।
    যেমন ভায়োলেন্ট জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি চালানোর ব্যাপারেও কিছু আইনকানুন আছে। যেমন আগে মাইকে ওয়ার্নিং দিতে হয়। তারপরও ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। তারপরও কোমরের নীচে গুলি করতে হয়। মাথায় বা বুকে নয়।
    তখন জনৈক ভদ্রলোক এই পাতাতে আমাকে ধমকে বললেন--- সেদিন যুবকংগ্রেসিরা রাইটার্স দখলের চক্রান্ত করেছিল। তখন ওই সব প্রসিডিওর কে মানবে? আর সেই সময় কি করা উচিত সেটা কে ঠিক করবে? আপনি? যত্ত সব ফালতু---।
    আমি স্পীকটি নট্‌।
    এখন দেখছি কমিশন এইগুলোই পুলিশ অফিসারের থেকে জানতে চাইছে। ম্যাজিস্ট্রেটের অনুমতি কোথায় কোথায় ছিল? শরীরের কোথায় গুলি করা হয়েছিল? ইত্যাদি।
  • ranjan roy | 24.*.*.* | ২৮ জুন ২০১৩ ১২:২২524474
  • বিবির বক্তব্য সামান্য অবস্থায় প্রযোজ্য।
    কিন্তু অসামান্য অবস্থায়? যখন কিছু মৌলিক আদর্শের জায়গায় হাত পড়ে? তখন কি পার্টির থেকে বা প্রতিষ্ঠানের থেকে বিবেকের কাছে আমরা দায়বদ্ধ হব না? কথিত মেজরিটি বা হাইকম্যান্ডের কথা বা ম্যানেজমেন্টের কথা মেনে চুপ করে থাকব?

    তাহলে করাপ্ট বসের বিরুদ্ধে বা প্রতিশ্ঠানের অন্যায়ের বিরুদ্ধে যাঁরা অনন্যোপায় হয়ে মুখ খোলেন সেই সব হুইসল ব্লোয়াররা ভুল?
    সেই রাস্তা বানানোর ব্যাপারে দুবে? সেই বস্তারের কলেক্টর নাইডু? সেই তৃণমূল সরকারের আমলা যিনি জানিয়েছেন যে ইন্টালির ওয়ার্কশপে ত্রিফলা অনেক শস্তায় হয়ে যেত? ক্যাগের রিপোর্টে যেটি বিশেষ গুরুত্ব পেয়েছে? এদের সবার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ঠিকই হয়েছে?
    তাহলে লেনিন আর এস ডি এল পির থেকে বেরিয়ে এসে ভুল করলেন? বা ট্রটস্কি? বা মাও সে তুং?
    বা অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে বিবৃতি দিয়ে সেন্ট্রাল কমিটির সেই ক'জন যাঁরা পরে সিপিএম গড়লেন?

    সোমনাথ চ্যাটার্জির ক্ষেত্রে কারাত আগে বললেন স্পীকার হিসেবে উনি স্বতন্ত্র নির্ণয় নিতেই পারেন, পার্টি হস্তক্ষেপ করবে না। পরে কি হল সবাই জানে।
    প্রসেনজিত বসুর জে এন ইউয়ের এস এফ আই ইউনিট তাদের সংবিধান অনুযায়ী সিপিএম এর অংশ নয়। কিন্তু সিপিএম এর রাষ্ট্রপতি পদে কংগ্রেস প্রার্থীর সমর্থনএর সমালোচনা করায় ঋতব্রত ওদের বহিষ্কার করলেন।ইউনিট ভেঙে দিলেন, যদিও ওরা এস এফ আইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের কোন ডিসিশনের বিরোধিতা করেন নি।
    এর পরে ঋতব্রত ফেসবুকে নিজের জন্মদিন দুমাস বাড়িয়ে লেনিনের জন্মদিনের সঙ্গে এক করে দেখিয়ে হাততালি কুড়িয়ে পরে কেস খেলেন।
    আর ত্রিপুরার সেই প্রবাদ প্রতিম নেতা পার্টি লাইনের বিরোধিতা করায় তাঁর ভাতা বন্ধ করে দেয়া হয়েছিল। অকৃতদার হোলটাইমার ভদ্রলোক প্রায় বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে মারা গেলেন। মারা যাবার একদিন আগে শাস্তি ফেরত নিয়ে মৃতদেহে লাল প্তাকা মুড়ে দেয়া হল।

    এদিকে কমরেড শ্যামল চক্রবর্তী মনমোহন সিং কে চিঠি লিখে জানিয়েছেন যে প্রয়াত জ্যোতি বসু নাকি প্রধানমন্ত্রিত্বের অনুরোধ রিফিউজ করেছিলেন, (ডিসিপ্লিন মেনে?)।
  • bb | 127.*.*.* | ২৮ জুন ২০১৩ ১২:৩৬524475
  • রঞ্জনদা,
    সামান্য, অসামান্য দুটি অবস্থাতেই আগে পার্টির মধ্যে কথা হবে, সেখানে প্রতিবাদ হবে, সামান্য হলে নিয়ম মেনে সময়্মতো, অসামান্য হলে জরুরী ভিত্তিতে, কিন্তু সেখানেই আগে হবে। আর তাত্ত্বিক্গত হাবে হলে প্রথমে ভিতরে, তারপর মতে না মিললে ভিন্ন হয়ে, কিন্তু কোন অবস্থাতেই সেটা নিয়ে বাইরে না যাওয়াই উচিত, যেমন বুদ্ধবাবু করেছিলেন, যেমন এই শোভনদেব বাবু বা পঙ্কজ বন্দ্যো করেছেন তৃণমূলে। আর বেরিয়ে গেছেন সমীর পূততূন্ড বা সৈফুদ্দিন।
    এটাই কর্পোরেট জগতেরও নিয়ম। হুইসেল ব্লোয়ার আগে কোম্পানীর মধ্যেই জানান, শেখানে সঠিক বিচার না পেলে বাইরে।
  • Rivu | 78.*.*.* | ২৮ জুন ২০১৩ ১২:৫২524476
  • ১। বয়স বাড়ানোর ব্যাপারটা রিতব্রত নয় মনে হয়, শতরূপ ঘোষ।
    ২। বুদ্ধবাবু নন্দীগ্রামের ঘটনার জন্যে পরে ভুল স্বীকার করেছিলেন না? সেটা কি হইলো, whistle ব্লোয়িং? আর বিপ্লব ইত্যাদি যদি সিপিএম মেম্বার হয়েও থাকেন, প্রতিবাদ করতে আটকাচ্ছে কোথায়? ওটা তো প্রশাসনিক ব্যর্থতা, দলের তো নয়। নাকি নন্দীগ্রামে পার্টি involved ছিল?
  • cm | 37.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৩:১৩524477
  • কামদুনির কথা বলতেই নন্দীগ্রাম কেন আসছে বুঝতে পারছিনে। বেগুন ক্ষেতে পোকার উপদ্রব নিয়ে আলোচনা কি তাহলে অপ্রাসঙ্গিক হবে?
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:০১524478
  • একটা পোশ্নো না করে পারছি নাঃ যাঁরা সাধারনতঃ, বিশেষতঃ গুরুর মায়পাতায় পুলিশ গুলি চালিয়ে মানুষ মরলে সচকিত হয়ে ওঠেন তাঁরা কি মনে করেন যে রাষ্ট্র পুলিশকে রাইফেল দিয়েছে, বুলেট দিয়ে দাবা খেলার জন্য আর বেয়োনেট দিয়ে দাড়ি কামানোর জন্য?
  • paracetamol | 131.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:০৩524479
  • এইটা কি মিনিময়ের জন্যে লিখলেন?
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:০৭524480
  • যে ভাবে নেন!
  • PT | 213.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:২৭524481
  • RR

    আমি বিক্ষোভে ফেটে পড়ার কথা বলছি না। জানতে চাইছি যে নন্দীগ্রামের ১৪ জনের হত্যা যদি গণহত্যা হয় তাহলে কলকাতার ১১ (১৩?) জনের হত্যাকে গণহত্যা বলা হবে না কেন? অন্ততঃ সর্বক্ষণ মুখর কোন বুজীকে সেকথা কখনও বলতে শুনিনি। তার সম্ভাব্য কয়েকটা কারণ মনে এসেছেঃ

    ১) কলকাতায় লোকের চোখের সামনে ঘটেছিল বলে কোন মুখোরোচক গল্পের মোড়কে সেই খবর বাজারে ছাড়া যায়নি-বা কোন গুজবও ছড়ানো যায়নি।

    ২) কোন ধর্ষণের ঘটনা ছিল না-কতকগুলো ব্যাটাছেলে গুলি খেয়ে মরেছিল মাত্র।

    ৩) ঘটনা ঘটে ১৯৯৩ সালে-অর্থাৎ যারা মরেছিল তারা "কংগ্র্রেসের সদস্য"-তিনোর তখনও জন্মই হয়নি। মুখর বুজীদের একটা বৃহদংশ যেহেতু বামমার্গী/মাওব্যথী তাঁরা ঐতিহাসিক কারণে "কংগ্রেসের লোক মরেছে" বলে মাথা ঘামাননি।

    ৪) বুজীরা ঘরের কাছে, অর্থাৎ কলকাতায় কোনো ঝ্ঞ্ঝাট চান না। কেননা সেদিন "মহাকরণ দখল" হলে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হত। এঁরা প্রায় কেউই জঙ্গলমহলে বা নন্দীগ্রামে থাকেন না। কাজেই সেখানে কিছু ঘটলে তাঁদের কিছু আসে যায় না-কিন্তু সেই মৃত্যু নিয়ে কলকাতায় নিরাপদ দূরত্বে বসে বিপ্লব-বিপ্লব খেলা খেলা যায়।
  • ম্যামি | 69.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:২৮524482
  • সবাই জানা গল্পগুলো বলছে। আরো পুরোনোদিনের গল্প শুনতে ইচ্ছে করে। যেমন প্রমোদ দাশগুপ্তর গল্প। সত্যিমিথ্যে যাচাই না করে এমনিই বলুন না, যদি জানেন।
  • ম্যামি | 69.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:৩৪524484
  • এবং চারু মজুমদারের গপ্পো।
  • ম্যামি | 69.*.*.* | ২৮ জুন ২০১৩ ১৪:৪৬524485
  • ধরতাই -- এস ইউ সি সমর্থকদের কাছে শুনেছি, প্রমোদবাবুকে নাকি কোনও একটি দল থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ কী ছিল? আর চারুমজুমদার যে মেগালোম্যানিয়াক ছিলেন এটা সবাই বলে। কীসের ভিত্তিতে বলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন