এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৩:২০665851
  • sm আবার শুরু করলেন কোটা নিয়ে আট্ভাট ?
    ভেলোরে গিয়ে যাঁরা চিকিৎসা করিয়েছেন, জানতে চেয়েছেন ক'জন কোটায় পড়েছেন? তামিলনাড়ুর ডাক্তারির কোটা নিয়ে কিছু পরিসংখ্যান আর লেখা দিয়েছিলাম, আরেকবার দেখে নিতে পারেন।
    আপনাকে আগেও বলেছি, যেখানে কাজ করি, যাঁদের সাথে কাজ করি, এমনকি যাঁদের কাছ থেকে চিকিৎসার পরামর্শ নি, তাঁদের অধিকাংশই উপজাতি ডাক্তার। কোন খারাপ কিছু দেখিনি। যথেষ্ট ভাল কাজ করা ডাক্তারও দেখেছি। শুধু ডাক্তার কেন, প্রশাসনের উচ্চ পদে আসীন প্রচুর ST লোকজনের সাথে ডিল করতে হয়, কাউকে কিছু কম দক্ষ মনে হয়নি। আর খারাপ কিছু থাকলে সে সবেতেই থাকেন।
    একবার এসে দেখে যান উপজাতি গ্রামগুলোতে, লোকজন কোন অবস্থায় থেকে পড়াশুনা করেন, জীবনযাপন করেন। এঁদের মত অবস্থায় থাকলে আমাদের মত প্রিভিল্জড লোকজনের বেশিরভাগ কোটা নিয়েও কিস্সু করতে পারতো না। এটা মাথায় রাখলে ভাল হয়।
  • PT | 213.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৩:২২665852
  • SC
    বিহার আর উত্তরপ্রদেশে যে সব "নিম্নবর্গের" মানুষেরা নেতা-মুখ্যমন্ত্রী ইত্যাদি হয়েছেন তাঁরা সুশাসন দিয়ে সারাভারতের উচ্চবর্ণের মানুষদের মুখে ঝামা ঘষে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেননি। এটাই কঠিন বাস্তব।
    কিন্তু "ছোটলোকেদের ছোটলোক থাকাই ভালো। শাসন করা ইত্যাদি কঠিন কাজ ওদের কম্ম নয়। ওগুলো উচ্চবর্ণের ব্রাহ্মন রাই ভালো পারে (আসলে বুদ্ধিমান তো)।" এসব আপনারই কথা আমার মুখেবসানোর চেষ্টা করছেন। আমি এমন কথা কোত্থাও বলিনি।

    তবে ধান্দাবাজীতে "নিম্নবর্গ"-এর নেতারা কম যাননা। তাই তাঁদের কেউ কেউ লাভের গুড়ের আশায় বিহারে "মনুবাদী" পার্টি বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন।
    তাই আবার বলি, ঐসব জাত-পাত-লিঙ্গ-ধর্ম ইত্যাদির সঙ্গে মানুষের উন্নতির বিশেষ যোগাযোগ নেই।
    --------লালু-মায়াবতী গরীবের টাকা মেরে কোটিপতি হয়েছেন।
    --------মমতার রাজত্বে মেয়েরা মোটেই বেশী সুরক্ষিত নয়।
    --------কালামের আমলে মুসলমানেরা অনুপ্রাণিত হয়ে উচ্চশিক্ষিত হয়েছে এমন ভাবার কোন কারণ নেই।
  • pi | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৩:২৭665853
  • এখুনি রাণা আলম ফোন করেছিল। ওরা কিছু বন্ধু ও উৎসাহী লোকজন মিলে বহরমপুরে একটা হল নিয়ে একটা প্রাইভেট স্ক্রিনিং এর আয়োজন করেছিল, জুল মুখার্জীর জয় শ্রী রাম। শুরু হতে না হতেই পুলিশ এসে বন্ধ ক'রে দিয়েছে, বলেছে সেন্ট্রাল থেকে অর্ডার এসেছে, দেখানো যাবেনা !
    এদিকে বললাম, সেই অর্ডারের কপি দেখারে বল, তো বলেছে সেও দেখাবেনা।
    প্রাইভেট স্ক্রিনিং এরকম আটকানো যায় নাকি ! এমনি আটকানো নিয়ে তো অন্য তর্ক আছেই।
    এই ডকুটাঃ


    আর কথা হল, দিদির পুলিশ এখন মোদির কথায় উঠছে বসছে ?
  • pi | 192.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৪:৫২665854
  • আরো। এখুনি এপিডিআর এর রঞ্জিত শূর জানালেনঃ
    5 JU students arrested at Hukumchand Jute Mill while surveying the conditions of Jute workers, Apdr is informed. Their names jubi saha, gupi, subroto, soumyadip, rajkamal. Students are taken to Nahati ps. Let us demand their unconditional release immediately.
  • . | 74.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৯665855
  • নীচু জাতের লোকগুলো সুশাসন দিতে পারেনি তাই আমরা আমাদের পাট্টির পলিটবুড়ো উঁচু জাতের ন্যাতা দিয়ে ভরিয়ে দিয়েছি। আমরা বিপ্লবী পাট্টি কিনা, তাই নীচু জাতগুলোকে নেতা হয়ে ওঠার সুযোগই দেইনি। যাতা লেভেলের যুক্তি :d
  • robu | 122.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৬:০৫665856
  • দেয়ালা বলে একটা শব্দ আছে।
  • sm | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৬:২২665857
  • pi, যারা জাতপাত ভিত্তিক কোটা সিস্টেম এর পক্ষপাতি, তাদের ই উচিত খুঁজে নেওয়া, উল্টো টা নয়। অর্থনৈতিক বরাদ্দ বৃদ্ধি তে তো কেউ আপত্তি করে নি।বংশানু ক্রমিক ভাবে সুযোগ পাচ্ছে এমন জিনিসও তো আমরা দেখছি, তাই নয় কি?
    কেউ কোটায় সরকারী উচ্চ পদে চাকরি ও বেতন পাবার পরেও তার ছেলে মেয়েদের একই সুযোগ সুবিধে পাওয়া উচিত, কি বলেন?
    আপনার যুক্তি মতো, পড়াশোনা, মেরিট এইসবের কোনো দামই নেই।এগুলো তুলে দিয়ে ইচ্ছে মতো উচ্চ শিক্ষায় ভর্তি ও চাকরি দিয়ে দিলেই হলো। তার পর আপনার মতো কেউ এসে সার্টি ফিটি দিয়ে যাবে খন।
  • pi | 192.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৬:২৯665858
  • 'আপনার যুক্তি মতো, পড়াশোনা, মেরিট এইসবের কোনো দামই নেই।এগুলো তুলে দিয়ে ইচ্ছে মতো উচ্চ শিক্ষায় ভর্তি ও চাকরি দিয়ে দিলেই হলো। তার পর আপনার মতো কেউ এসে সার্টি ফিটি দিয়ে যাবে খন।'

    এগুলো আমার বক্তব্য বলে আপনার ধারণা। আপনার কাছেই এগুলো রাখুন। আমার নামে চাপাবেন না।

    আর, 'যারা জাতপাত ভিত্তিক কোটা সিস্টেম এর পক্ষপাতি, তাদের ই উচিত খুঁজে নেওয়া, উল্টো টা নয়' .. এটার মানে কিছু বুঝিনি।
  • PT | 213.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৩665859
  • "তাই নীচু জাতগুলোকে নেতা হয়ে ওঠার সুযোগই দেইনি। "
    ঠিক কি কি ভাবে আটকানো হয়েছে সে বিষয়ে যদি এট্টু আলোকিত করেন!!
  • sm | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৯:০৫665861
  • আরে পিটি স্বীকার করে নিন না পার্টি তে আপার কাস্টের লোকজনেরই রাজত্ব।
    যদি পিছিয়ে পড়া জাতের লোকজন বেশি নেতা না হয় তার মানেই তো তাদের উঠতে দেওয়া হয় নি বা উঠতে পারছে না।
    যদি মহিলা নেত্রী বেশি না থাকে; তার মানেও তাই ই।
    যদি কম বয়সী নেতা বেশি না থাকে; তাহলেও লোকে বলবে বুড়ো দের রাজত্ব। অবিশ্যি পল্য়িটবুড়ো তে বুড়োতো থাকবেই।
  • . | 74.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৯:০৬665862
  • ঠিক কি কি ভাবে আটকানো হয়েছে সে তো বিপ্লবী পাট্টি বলতে পারবে। পলিটবুড়োতে যে ভদ্দরনোক ন্যাতাদের ভীড় সে তো সবাই দেখতে পাচ্ছে। ফলেন পরিচিয়তে।
  • sm | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৯:১৬665863
  • মাথায় ছড়ি ঘুরোনো অব্যেস কি এত সহজে যাবে ?
  • PT | 213.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৯:২৮665864
  • যাক, জেনে নিশ্চিন্ত হলাম যে বিশেষ কোন ঐতিহাসিক তথ্য সংগ্রহে নেই!!
  • . | 74.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ২০:১২665865
  • নাহ যে তথ্য সবার চোখের সামনে আছে সেটা হলো পলিটবুড়োতে ভদ্দরনোক ন্যাতাদের ভিড়। ঐতিহাসিকতার শাক দিয়ে এই তথ্যটা চাপা দিলেও পচা গন্ধটা বেরিয়ে আসছে।
  • robu | 122.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ২১:১৪665866
  • বারবার বুড়ো বুড়ো করাটাও অসম্মানজনক ও ডিসক্রিমিনেটিঙ্গ। মানে যেন বুড়ো হয়ে যাওয়া খুব খারাপ। কাউকে বোবা কালা ইত্যাদি বলার মতই।

    দেয়ালা করা যেতেই পারে যদিও।
  • Du | 118.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ০০:৩৭665867
  • অভদ্রলোকেদের এই জনপ্রিয়তাও বেশ নতুন রকম ব্যাপার।
  • PM | 116.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:০৭665868
  • আচ্ছা একটা খবর, নতুন মিনিমাম ওয়েজ পঃবঃ এ নোটিফাই হয় নি। হরিয়ানা মায় ওরিষাও অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলেছে।
  • de | 24.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৭665869
  • দেয়ালা শিশুরাই করে জানতাম -
  • robu | 122.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:১৭665870
  • দেদি, প্রাপ্তবয়স্করাই তো শিশুসুলভ আচরণ করছেন এ পাতায়।
    বারবার পলিটবুড়ো করে যাওয়া, বিভিন্ন শব্দ ক্রমাগত বাজে উচ্চারণে বলে যাওয়া যথা ন্যাতা, মাঝে মাঝে ঠিক আছে, তারপর দেয়ালাই মনে হয়।
  • de | 69.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:২৪665873
  • একটু অপ্রাসঙ্গিক -

    শিশুসুলভ আচরণ তো অবশ্যই -

    কিন্তু দেয়ালা মানে স্বপ্নের ঘোরে বাচ্চার হাসি নয়? আলফাল বকাকে দেয়ালা বলে?

    এমনিই, জ্ঞানপিপাসা -
  • | 213.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৩১665874
  • আমি ও সেটাই জানতাম দে।
  • ... | 105.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৩665875
  • অস্বস্তিকর তথ্যটা চাপতে দেয়ালেই না মাথা ঠুকতে হয়।

    "সিপিয়েম পার্টির পলিটব্যুরোর অধিকাংশ উঁচুসারির নেতা উচ্চবর্ণের, তথাকথিত ভদ্রলোক শ্রেণির থেকে এসেছেন।"

    সুন্দর শুভ্র ভাষায় পবিত্র মনে লিখেও হায়, তথ্যটা একইরকম কাঁটার মতো খচখচ করছে।
  • robu | 122.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৬:০১665876
  • চাপার কি আছে? কাগজে ফলাও করে বেরোচ্ছেও যে পার্টির রিপোর্টে কী আছে। বাকি দেওয়ালে মাথা ঠোকা ইঃ প্রঃ আপনার স্বপ্নের ঘোরে দেখা হতে পারে।
    দেদি, বাচ্চাদের আপনমনে বকে যাওয়াকে দেয়ালা ভাবতাম, সেটা ভুল। চেক করলাম।
  • sm | 233.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৩665877
  • অমন ভুল হয়েই থাকে।সো কিউট।
    কিন্তু বুড়ো নেতারা কি দেয়ালা করছে ?
  • robu | 122.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ২১:৫৬665879
  • কেউ কেউ ভুল স্বীকার করে।

    কেউ কেউ পেশা বা ধূমপানের অভ্যেস অনুযায়ী ক্যাটেগোরাইজ করেন।
    চালিয়ে যান। ব্যাপারটা।কিউট নয় যদিও। তবে ভুল বলা হয়ে গ্যাছে সেটাতো স্বীকার করা যায়না।
  • Bratin | 122.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:১৩665880
  • ভুল করে সেটা স্বীকার করতে অনেক খানি মন্নের জোর লাগে। আমরা সবাই পরি না।
  • cm | 127.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:১৭665881
  • ঠিক, শতকরা দুশোভাগ ঠিক।
  • sm | 233.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১৫ ০০:১০665883
  • আফনে যখন বলেছেন; তখুন ঠিক হতে বাইধ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন