এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ০৭:১৩665818
  • দুটো ইন্টারেস্টিং জিনিস। দুটোই ভাল। এক তো দিদি ঘোষিত বিরোধী সৌমিত্র আর চন্দন সেনকে এত বড় পুরস্কার দিচ্ছেন। আর ঘটনা হল দুজনেই সেই পুরস্কারের পুরো টাকা অন্যদের জন্য দিয়ে দিচ্ছেন। চন্দন সেন তো আবার চা বাগানের শ্রমিকদের জন্য। যেখানে কিনা দুজনেই ক্যান্সার আক্রান্ত ( সৌমিত্ররটা শুনেছি, চন্দন সেনের কনফার্মড), আর নিজেদের চিকিৎসাতেই প্রচুর খরচ। এটা তো যাকে বলে খুবই ভাল।
  • Stacked auto-encoder | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৫665819
  • চন্দন সেনের নিজের কেমো করানোর অবস্থা নেই, সেই জন্যে কিছুদিন আগেই কিছুটা চাঁদা তোলা হল।

    আজকের আনন্দবাজারে মাজিবাবু সংক্রান্ত খবরটা পড়ে আশ্চর্য লাগছে। যদিও অনেকটাই জানা। একটা লোক যার এমন কিছু কোয়ালিফিকেশন নেই কী করে এভাবে ক্ষমতার অধিকারী হয়!
  • cb | 120.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৫২665821
  • একটা প্রবাদ শুনেছিলাম কুকুরকে মাথার উপর তুললে বিষ্ঠাত্যাগ করবেই
  • PM | 37.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৩665822
  • কল্লোলদার ব্যাখ্যায় জরুরী অবস্থায় "চুপ করে থাকার" (পরোক্ষে সমর্থন করা?) পরেও জ্যোতিবাবুর এহেন জনপ্রিয়তা ধরে রাখার কারন বোঝা গেলো না ঃ(

    ৭৭ এর পরে কি কাল্লোলদা একবারো গ্রেপ্তার হয়েছেন? কং আমলে হয়েছিলেন। এ থেকে কল্লোলদার তলে তলে সিপিএম সমর্থন কি নিঃসন্দেহে প্রমনিত হয়? প্যাথোলজিক্যাল বাম বিরোধিতা কি মিথ্যা হয়ে যায়?
  • PM | 37.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৫665823
  • অরিজিতবাবু চন্দনবাবুর পাশে দাড়াতে চাই। কিভাবে করা যাবে?
  • Stacked auto-encoder | 117.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ১১:১৯665824
  • ফেবু তে থাকলে আমাকে একটা মেসেজ পাঠান, যারা কালেকশন করছিলো তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো।
  • কল্লোল | 125.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ১১:৩৮665825
  • পিএম।
    সে তো ঠিকই। আমরা তো ৮২ পর্যন্ত মন্দের ভালো হিসাবে বামেদের ভোট দিতে বলতাম। কালীঘাট-রাসবিহারী-কেওড়তলা অঞ্চলের সিপিএম কর্মীদের সাথে খুব ভালো সম্পোক্কো ছিলো। তাদের সাথে আজও কলকাতা গেলে আড্ডা হয়।
    প্যাথোলজিকাল বাম বিরোধীটা তোমাদের দেওয়া তকমা।
    আমি তো নিজেকে বামই মনে করি, তবে মার্ক্সবাদী নই। নৈরাষ্ট্রবাদী।
  • Bratin | 122.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭665826
  • সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ !! ঃ))
  • SC | 60.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৫:২৯665828
  • কর্মীদের পাশে যে সিপিএমের নেতারা নেতারা দাঁড়ান না, এটা দেখার জন্য ইতিহাসের পাতা ওল্টানোর প্রয়োজন পড়ে না।
    লালগড়ে যখন সিপিএম এর কর্মীদের বেছে বেছে খুন করছিল মাওবাদীরা, রাজ্যে ক্ষমতায় থাকা অবস্থাতেও (মানে পুলিশ প্রটেকশন নেই এই অজুহাতও দেওয়া যাবে না) কোনো সিপিএমের নেতা কে লালগড়ের ত্রিসীমানায় দেখা যায়নি। মুখ দেখানোর জন্য শ্যামল চক্রবর্তী একবার মেদিনীপুর সার্কিট হাউসে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে এলেন, ওই অব্দিই।
    নন্দীগ্রামেও তত্কালীন মুখ্যমন্ত্রী কে কোনদিন দেখা যায়নি।
    মনে আছে, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর দিন, যখন শিবরাত্রির সলতের মত সিপিএম টিম টিম করে একটা না দুটো সিটে এগিয়ে প:ব: তে, তারানন্দের ষ্টুডিও তে বামফ্রন্টের এক নেতা আর থাকতে পারলেন না। বলেই ফেললেন, যে আমাদের বামফ্রন্টের নেতা যিনি, মার্কেজের স্বরনসভায় যেতে পারছেন, অথচ একই দিনে হাবরাতে আমাদের কর্মী তৃণমূলের কাছে আক্রান্ত, যেতে পারলেন না একবারও। কর্মীদের মনোবল কি করে থাকবে বলুন।
    সমস্যাটার একটা অন্য দিক আছে। সিপিএমের বেশিরভাগ নেতাই উচ্চবর্ণের হিন্দু পরিবারের ছেলে, উচ্চশিক্ষিত কলকাতা শহরে বড় হওয়া, এরা অনেকেই নন্দন চত্বরে, কিংবা টিভি ষ্টুডিওর ঠান্ডা ঘরে, বা আলিমুদ্দিনের আপিস ঘরে, বা বাসের সামনে উঠে পিছনে নেমে কলেজ স্ট্রিট চত্বরে আন্দোলন করতে, অনেক বেশি স্বচ্ছন্দ। মেদিনীপুরে ছোটলোক গুলো মার খেলে আমার ঘেমে নেয়ে ওগুলোর পাশে দাঁড়াতে হবে, এটা ঠিক পোষায় না।
    সিপিএম দলের এই ক্যারেক্টার নিয়ে আজ আর কারুরই মনে হয় খুব একটা সন্দেহ নেই। সুতরাং ইমার্জেন্সির সময়েতেও একই কাজ করবেন তাদের পূর্বসূরিরা, এতে আশ্চর্যের কি আছে।
  • riddhi | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৬:৪৭665829
  • ইয়ে, ২০১১ তে মার্কেজ বেঁচে ছিল :p
  • SC | 60.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৭:০০665830
  • না এইটা ২০১৪ র নির্বাচনের কথা বলছি, যাতে মোদী জিতেছিলেন। সিপিএম দল ২ তো সিট পেয়েছিল পব তে।
  • riddhi | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৭:০৮665831
  • ওহ ওকে, লোকসভাটা খেয়াল করিনি।
  • . | 74.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৭:৪১665832
  • "সিপিএমের বেশিরভাগ নেতাই উচ্চবর্ণের হিন্দু পরিবারের ছেলে, উচ্চশিক্ষিত কলকাতা শহরে বড় হওয়া, এরা অনেকেই নন্দন চত্বরে, কিংবা টিভি ষ্টুডিওর ঠান্ডা ঘরে, বা আলিমুদ্দিনের আপিস ঘরে, বা বাসের সামনে উঠে পিছনে নেমে কলেজ স্ট্রিট চত্বরে আন্দোলন করতে, অনেক বেশি স্বচ্ছন্দ।"

    সঠিক অবসার্ভেশন। বহুদিন ধরে সিপিএম পার্টির উচ্চ ন্যাতারা ভদ্দরনোক শ্রেণির। স্কচ না প্যাঁদালে চলে না। অথচ বিহার-ইউপি-ঝাড়খন্ড-এমপিতে কিন্তু ছবিটা উল্টো। সেখানে উচ্চবর্ণ পরিবারের ন্যাতার সংখ্যা কম, পিচড়েবর্গ নেতার সংখ্যা বেশী।
  • pi | 24.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৮:২৪665833
  • পুরো সিপিএম এই বোধহয় কিছুটা তাই। সিপিএম এর নিজের অ্যাস্সেসমেন্ট রিপোর্টও ( বা ওরকম কিছু) তাই বলছে। ক'দিন আগে দেখলাম, ওঁদের নিজেদের হিসেবে ২০-২৫% সাধারণ সদস্য পিছিয়ে পড়া জনজাতি থেকে, কিন্তু মাত্র ৭-৮% উচ্চপদে। এরকম কিছু হিসেব। যেটা নিয়ে এখন পলিটব্যুরোও নাকি কনসার্নড এবং এর 'পরিবর্তন' চেয়েচে।
  • PT | 213.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৮:২৬665834
  • সেইজন্যেই বিহারে নিম্নবর্গের মনুষেরা দুধ ও মাখনের বন্যার মধ্যে ভেসে আছে কয়েক দশক ধরে আর এখন কবজি ডুবিয়ে মাংসভাত খাচ্ছে!!
    এই পিছড়ে বর্গের নেতারা বিহারের এমন উন্নতি করেছে যে এখনো HDI-তে বিহার সব রাজ্যের তুলনায় নিচের দিক থেকে প্রথম!!

    "সিপিএম দলের এই ক্যারেক্টার নিয়ে আজ আর কারুরই মনে হয় খুব একটা সন্দেহ নেই। সুতরাং ইমার্জেন্সির সময়েতেও একই কাজ করবেন তাদের পূর্বসূরিরা, এতে আশ্চর্যের কি আছে।"
    আশ্চর্য হওয়ার দরকার নেই। এই প্রসঙ্গে কল্লোলদা ছাড়া আরো দুএকজন ঐতিহাসিকের মতামত একটু খুঁজে বের জানান না আমাদের।
  • sm | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৯665835
  • গয়্লার, আশী বছরে বুদ্ধি হয়! কারোর আরো বিলম্ব হয়!
  • PT | 213.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ০৯:২৪665836
  • নেতাদের জাত-পাত যে মানুষের বিশেষ উব্গারে লাগে না সেটা বোঝার জন্য এই সংখ্যাতত্ব কাজে লাগতে পারে। এটা বিশেষতঃ যারা "গোয়ালা" নয় কিন্তু "উচ্চবর্ণ" হওয়ার কারণে জন্ম থেকেই প্রখর বুদ্ধিসম্পন্ন তাদের জন্যঃ

    বিহার ১৯৮৩ তে HDI ranking-এ ২৭ নম্বরে ছিল ২০১১-১২-তে সেটা হয়েছে ২৫।
    উঃপ্রদেশ ১৯৮৩ তে HDI ranking-এ ২৫ নম্বরে ছিল ২০১১-১২-তে সেটা হয়েছে ২৮।
    পব ১৯৮৩ তে HDI ranking-এ ১২ নম্বরে ছিল ২০১১-১২-তে সেটা হয়েছে ৮।
    গুজরাত এই সময়ে ৮ থেকে ১০-এ নেমেছে। তামিলনাদু উঠে এসেছে ১১ থেকে ৪-এ।
    http://www.nipfp.org.in/media/medialibrary/2014/06/WP_2014_139.pdf
  • robu | 122.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১০:৫৪665837
  • ধূমপায়ী মহিলা, গয়লা - আরো কত যে মণিমুক্ত দেখব!!
  • SC | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১০:৫৮665839
  • ভেরি গুড সংখ্যাতত্ব। শুধু এটা কেন, আরো কয়েকজন পন্ডিত মানুষকে যোগাড় করলে, আমরা এরকম আরো সংখ্যাতত্ব জানতে পারব।
    এর থেকে কি জানা গেল? জানা গেল, যে ছোটলোকেদের ছোটলোক থাকাই ভালো। শাসন করা ইত্যাদি কঠিন কাজ ওদের কম্ম নয়।
    ওগুলো উচ্চবর্ণের ব্রাহ্মন রাই ভালো পারে (আসলে বুদ্ধিমান তো)। তাই ওটা ওদেরই করা উচিত।
    এই রকম সংখ্যাতত্ব দিয়ে আমরা আরো জানতে পারব যে ব্রিটিশ দেরই ভারত শাসন করা উচিত ছিল, নেটিভ দের কম্ম নয় ওসব।

    আমি বলি কি, যে শুধু বিহার তো নয়, সারা ভারতের অন্য অনেক রাজ্যেই নিম্নবর্ণের লোকেরা নেতা হয়েছেন। সেই "সব" রাজ্যের থেকে, আমাদের রাজ্যের ব্রাহ্মন মুখ্যমন্ত্রী রা ভালো করেছেন, এরকম কিছু সংখ্যাতত্ব প্রেসেন্ট করুন না।

    তা আমি বেশি বুঝি না, আপনার সব সংখ্যাতত্ব বিনা বাক্যে মেনে নিলাম। তা উব্গারে লাগে না বলে, নিম্ন বর্ণের মানুষের নেতা হওয়া উচিত নয়?
    আমি আস্তে আস্তে এটাই বিশ্বাস করতে আরম্ভ করেছি, যে আসলে এ তত্ব, সে তত্ব, ও তত্ব,দাস ক্যাপিটাল,হেন গ্রামস্কি, এগুলো আসলে hogwash, ব্রাহ্মণ্যবাদ কে দেফেন্দ করার একটা elaborate ফ্রড। বিহারের রণবীর সেনা যে ডিফেন্স তা করে, গুলি করে উড়িয়ে দেব, সেটা তো একদম ডাইরেক্ট crude একটা ব্যাপার। এবং তারা মোটামুটি হেরে ভূত। গো বলয়ে ব্রাহ্মন মুখ্যমন্ত্রী মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া ভার।
    কিন্তু এটা অনেক বেশি sophisticated ডিফেন্স। সেই জন্য ধরা শক্ত, লড়াই করা শক্ত। এইসব সখ্যাতত্ব ফত্ব বললে লোকে পুরো ঘেঁটে যায়।
    পবই মনেহয় ভারতের একমাত্র রাজ্য, যার শেষ দুজন মুখ্যমন্ত্রী ব্রাহ্মন।
  • SC | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:০৩665840
  • পাই দি, হ্যান ওরা তো অনেক দিন থেকেই concerned .।কিন্তু এত বছর ধরে এত মানুষ concerned হওয়ার পরে কিছু না করলে সেটাতে তাদের ইন্তেন্ট নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করে। কনসার্ন তা শুধুমাত্র লোক দেখানো কিনা, প্রশ্ন ওঠে।
  • sm | 53.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:৩৯665841
  • ব্রামহন মুখ্য মন্ত্রী তো ভালই।কাজ করে দেখাতে পারলেই হলো। অজয় মুখার্জি ও তাই ছিল। বস্তুত পব র প্রায় সব চিফ মিনিস্টার রাই আপার কাস্ট। তাতে কি এসে গেল?
  • pi | 192.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:৪০665842
  • ধূমপায়ী মহিলাকে কেন সিংগল আউট করা হল, আমিও বুঝিনি। মানে ধূমপান নিয়ে সমস্যা থাকলে সেতো সবাইকে নিয়েই থাকা উচিত। আর তার সাথে মুখ্যমন্ত্রীত্বেরই বা কি ?
  • sm | 53.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:৪৪665843
  • সমিস্যের কথা কে বলেছে? আপনি বানাচ্ছেন।
  • pi | 192.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:৪৫665844
  • সিংগ্ল আউট কারণটা বুঝিনি বললাম তো। ধূমপায়ী মহিলা মুখ্যমন্ত্রী, এভাবে মেনশন করার মানেটা কী ?
  • sm | 53.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭665845
  • আগে দেখিনি তাই। সিম্পুল।
  • . | 74.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১২:৪৭665846
  • হি হি যে পাট্টি নাকি সর্বহারার প্রতিনিধি সেই পাট্টির সর্বোচ্চ নেতৃত্বে ভিড় জমায় ভদ্দরনোক ন্যাতারা। এমনই সর্বহারার প্রতিনিধিত্ব করে যে সর্বহারা শ্রেণি থেকে কয়েকটা নেতাও তুলে আনতে পারেনা। পলিটবুড়ো ভর্তি করে শুভ্র ধুতি পরা লংডং ঘোরা ন্যাতা দিয়ে। আবার সেটা জাস্টিফাই করে অন্য পার্টিতে নাকি কোন কাজ হয়নি সেই হিসেব দেখিয়ে। এদিকে আমরা জান্তেম যে সিপিয়েম নাকি বিপ্লবী পাট্টি, অন্য পার্টির সাথে ওদের তুলনা হয়নাকো।

    "নেতাদের জাত-পাত যে মানুষের বিশেষ উব্গারে লাগে না" এই বৈপ্লবিক উক্তি পড়লে সিপিয়েমের ন্যাতারা বোধায় লজ্জায় এক কাপ জলে ডুবে মরবে। ট্রোল চূড়ামনি আখ্যা কি আর সাধে মিলেছে? বেছে বেছে এমন পোস্ট করবে যাতে দলটার মুখে ম্যাক্সিমাম পসিবল কালি লেপা যায়।
  • SC | 117.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১২:৫৮665847
  • " বস্তুত পব র প্রায় সব চিফ মিনিস্টার রাই আপার কাস্ট। তাতে কি এসে গেল?"

    PT আর sm একটা ব্যাপারে একমত হয়েছেন। :)

    না কিছুই এসে যায়নি। বরম আমরা সংখ্যাতত্ব দিয়ে জেনেছি, ব্রাহ্মন/উচ্চবর্ণের কায়স্থ রাই ভালো কাজ করতে পারেন। তাই ওদেরই উচ্চপদে বসা উচিত। মহিলাদেরও ঘরের কাজেই মন দেওয়া উচিত।
  • PMS | 208.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৩:০১665848
  • কংরেসের অপশাসন দীর্ঘায়িত হবার জন্য সিপিএমের বিশাল এক প্রচ্ছন্ন ভুমিকা রয়েছে।
  • sm | 233.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১৫ ১৩:১৩665850
  • sc, ধন্যবাদ। তাইলে কি করবেন? কোটায় মুখ্য মন্ত্রী বানাবেন? এখানে যারা জাতপাত ভিত্তিক কত সিস্টেম এর সমর্থক, তারা দেখে দেখে ভালো নামকরা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে যায়। তখন কিন্তু কোটার খোঁজ রাখে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন