এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৯৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:০১638345
  • সিদ্ধার্থ, ১৯৮৪ আর ২০১৪ এক সময় নয়। মাঝে জীবন গিয়াছে চলে তিরিশ বছরের পার। তখন এক্সটার্নাল ফ্যাক্টর ছিল না। সোশাল মিডিয়া ছিল না। কনসেন্ট ম্যানুফ্যাকচারিং আজকের মতন ম্যাচিওরড ছিল না। ২০১৬ নিয়ে আমি তাই তোমার মতন শিওর নই।

    তবে দাঙ্গা হবে। আমি শিওর। খুচরোখাচরা। এমন জায়গায়, এমনভাবে, মেন মিডিয়াতে ফ্ল্যাশ হবে না।

    নেতাইকে ক।
  • Du | 230.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:০৩638346
  • বামেরা মোদীকে বাড়তে দিয়েছিল এই কথাটা আর বারদুয়েক বললেই সত্যে পরিণত হবে।
    বামফ্রন্টের সমস্ত লিফলেটে মমতার আগে' সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে ' লেখাগুলো থাকলেও।
  • π | ১৬ মে ২০১৪ ১৫:০৫638347
  • কং ৫০ এর নিচে নামলো। ৪৭। বিজেপি একাই ২৮২। এন্ডিএ ৩৩০ +

    পঃবংগে, ৩৪-৪-২-২
  • cb | 52.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:০৭638348
  • অফিসে নিউস চ্যানেল বন্ধ করে দিল।

    শালা সবাই পেছন মেরে যাচ্ছে
  • jhiki | 190.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:০৮638349
  • ইমোশন দিয়ে দেশ কেন, সংসারও ঠিকমত চালানো যায় না। অল্পবিস্তর ইমোশনের সাথে প্রয়োজন যুক্তি, স্ট্রাটেজি আর গোল সেট ঃ)
  • Arpan | unknown.*** | ১৬ মে ২০১৪ ১৫:০৯638350
  • IP Address : 82.163.217.105 (*) Date:16 May 2014 -- 03:00 PM

    কী বোকা বোকা প্রশ্ন। ২০০৯ সালের নির্বাচনের পরে কি আদবাণী সিন্ধে ফিরে গেছিলেন।
  • Du | 230.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১২638351
  • কেন ক্যালকমে যাবার কি আছে। গুরুতে বামনেতাদের অহংকারের ভালই বাজার আছে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১৪638352
  • সিদ্ধার্থ ক্যালকাটাকমে আছি। কংগ্রেসের গ্রুপ। বিভিন্ন ক্যাল্কমের সদস্যরা ওখানেও আসেন।
  • π | ১৬ মে ২০১৪ ১৫:১৫638353
  • সিকি, মালদা উত্তর না দক্ষিণে গেছিলে ?
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১৬638355
  • Name: *

    IP Address : 82.163.217.105 (*) Date:16 May 2014 -- 02:54 PM

    ডায়মন্ডহারবারে দিদির ভাইপো হারছে
    ************
    মমতা-ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জিতেছেন বলে নিউজ টাইম্‌স্‌ ঘোষনা করল।

    ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তথাগত রায় ৯২% ভোট গণনার পর ১৮৪ ভোটে এগিয়ে। এখনও ৮% ভোট গণনা বাকি।
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১৬638356
  • উঃপ্রঃ বসপা শূন্য!!!
  • swarnendu | 138.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১৮638357
  • Icm,
    সাঙ্ঘাতিক রকমের আলাদা কিনা সেটা বড় কথা নয় আমার মনে হয়...... মানুষ ভোট দিলে এইটাকেই যে সেইটা এখন দ্বিধাহীন ভাবে চলবে...... দিল্লি-আহমেদাবাদ ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে...... দরকার পড়লে সেনাবাহিনী নামিয়ে হলেও... সবরমতির ২৮ কি মি জায়গায় কোনও জলজ প্রাণী না থাকাটা সবরমতির ওপরের বোট রাইড এর কোল্যাটারাল ড্যামেজ বলে এই violence এর legitimization টাই ভয়ের আমার মনে হয়। মানুষ ভোট দিল দাঙ্গাবাজ মোদী কে নয়, লৌহমানব মোদী কে, যে দরকার পরলে ভারত শ্মশান করেও ভারতের 'উন্ন্যন'-এর সাইন বোর্ড তুলে ধরবে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১৮638358
  • যাদের অফিসে টিভি বন্ধ করেছে তাদের জন্য

    http://eciresults.nic.in/
  • Ekak | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:১৯638359
  • @এল্সিয়েম

    "পাইয়ে দেবার ঘরানা " লেখাটা আমার কাঁচা লেগেছে ওই কারণেই। একসঙ্গে অনেক গুলো পয়েন্ট ধরতে গিয়ে ফোকাস ঠিক রাখতে পারেননি।
    যদি একদম ক্যাপিতালিস্ম এর ঘরানা তেই ভাবি তাহলে : আর পাঁচটা ইসম এর মতই ক্যাপিতালিস্ম বা মার্কেট ক্যাপিতালিস্ম ওভার দ্য নাইট কোথাও ইমপ্লিমেন্ট হয়না। এটা একটা ইভোলিউশন প্রসেসের মধ্যে দিয়ে চলে। ক্রনি ক্যাপিটালিস্ম নিয়ে এত আঁতকে ওঠার কিছু নেই কারণ ওটা ইভলিউসনেরই স্টেপ। আমি আর আমার আত্মীয় রা শুধু করে খাবে এটা ক্রনিস্ম। আবার আমার আত্মীয়রা শুধু নয় বন্ধু রাও করে খাবে এটা পরের ধাপের ক্রনিস্ম। এইখানেই ভারত আটকে আছে বহুদিন। নমেন্ক্লেতুরা ঠিক করেছে কারা ক্যাপিটাল কে চালাবে। মোদীর মডেলে সেটাই ঠিক করছে বিগ কর্পের ইদীয়লোজি। কোনো সন্দেহ নেই আমার যে সেই ইদীয়লোজি একটা ইভিল ইন দ্য লং রান। কিন্তু এই যে ছোটো ঘেরাটোপ থেকে বেড়িয়ে অনেক বড় আইডিয়া দিয়ে বাঁধা এটা কিন্তু পসিটিভ ইভোলিউশন। আমি জানিনা ভবিষ্যতে কী হবে, আলটিমেটলি গুজ্জু তোষণ করে ডেভেলপমেন্ট মডেলের ইতি ঘটবে কিনা। কিন্তু এটা ঠিক যে কমন এগ্রেষণ এজেন্ডা থেকে বিগ কর্প আজ মোদী তথা বিজেপির পেছনে দাঁড়িয়েছে সেটা একটা এদভান্স্দ ফর্ম অফ ক্রনিসম যা রাহুল-সোনিয়া দের ক্রনিস্ম এর চে পসিতিভ্লি অনেকটা এগিয়ে। এই আইডিয়া ত্রান্সিসনের জায়গাটা লেখক হিট করেননি। ওনার কাছে সবই এক লেগেছে। কিন্তু এক নয়। আগামী দিনের লড়াই টা অনেক কম পরিবারতন্ত্রের ক্রনিস্ম এর বিরুদ্ধে, অনেক বেশি আইডিয়াল ক্যালিপিতালিস্ট ক্রনিস্ম এর বিরুদ্ধে। ইনফ্যাক্ট নিজেদের মধ্যে আকচা আকচি আর "টাচ কর্বে না " মানসিকতা সরিয়ে রেখে বাম আন্দোলন যদি শুরু হয় তাহলে বেটার ভবিষ্যত দেখছি। শত্রু দল বেঁধেছে। তাদের ক্ষমতা জেমন বেশি তেমনি আঘাত করার ফোকাস টাও কিন্তু ফিক্সড এন্ড মোর পলিটিকাল হয়ে উঠছে। সেটাও ঘটনা। আমি এগুলোকে পসিটিভ ভাবেই নিচ্ছি।
  • Reshmi | 129.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:২০638360
  • আডবাণীর মার্জিন ভুল লিখেছিলাম তখন। NDTV ভুলভাল দেখাচ্ছিল, এখন বলছে ৫ লাখের বেশি, তবে সেটা মোট পাওয়া ভোট না জেতার মার্জিন সেটা বুঝতে পারিনি।

    সোনিয়াও রায়বেরিলি তে বেশ কম্ফরটেবলি জিতেছে দেখছি কংগ্রেসের এই ভরাডুবির বাজারেও।
  • cm | 84.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:২১638361
  • যাক পবয় আমার প্রেডিকশন হুবহু মিলেছে, একদম ৩৪।
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:২২638362
  • পাই, ইংরেজবাজার গেছিলাম। দক্ষিণ মালদাই হবে। বাংলাদেশ বর্ডার দেখে এলাম।
  • PM | 233.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:২৩638363
  • কিছুদিন আগে শুনেছিলাম বিজেপি SAP ডাটা অ্যানালিসিস আর ডিসিসন টুল কিনেছে।। এই টুল ম্যনুআল ফিড ছাড়াও ইন্টার্নেট, সোসিআল নেটওয়ার্ক সাইট থেকে ফিড নিয়ে অ্যানালিসিস করতে পরে। ভারতে প্রথম পলিটিক্স এ এরকম টুল ব্যবহার হলো। মোদীর ৫ বার পঃ বঃ সফরের আর হঠাত মমতার প্রসংগে স্ট্যান্ড পাল্টানোতে এই টুলের ভুমিকা থাকতেও পারে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:৩১638364
  • একক

    ক্রনি ক্যাপিটালিস্ম নিয়ে এত আঁতকে ওঠার কিছু নেই কারণ ওটা ইভলিউসনেরই স্টেপ। তাই কি? রাশিয়াতে ক্রনি ক্যাপিটালিস্মই ছিল। মালিকানা হাত বদলের সময় দেখা গেলো যে আসছে সে লুটে নিচ্ছে। বিরাট বিরাট ব্যাবসা জলের দরে বিকিয়ে গেলো।
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:৩১638366
  • লেখা তেমন কাঁচা লাগে নি একক, বেসিকালি অনুবাদটা কাঁচা ছিল। মূল কথাটা হল, ক্রনি ক্যাপিটালিজমের মধ্যে ক্রনিইজম কে কতটা করছে, তাই নিয়ে তুল্যমূল্য বিচার চলছে চলবে, ঠিক আছে, কিন্তু ঐ খনি, জল, ন্যাচারাল রিসোর্স বেআইনিভাবে হস্তগত করে ক্রনি-ক্যাপিটালিজমের চাষ করতে গিয়ে ইউপিএ সরকার মাখিয়ে বসেছিল। যে পেরেছে ঐ টুজি ঘোটালা কয়লা ঘোটালা নিয়ে এসে মনমোহনের টাকে চাঁটি মেরে গেছে - সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ওর অফিসের আমলা পর্যন্ত। এই ঝামেলা থেকে বেরোবার জন্য যে ক্যারিশমার দরকার ছিল, সেটা ইউপিএ-র কেউ তো দেখাতে পারেই নি, উল্টে মাঝখান থেকে কয়লা দপ্তরের ফাইল লোপাট করে পুড়িয়ে দিয়ে নিজেদের বিপদ আরও ডেকে আনল। একটা অল্টারনেটিভ পলিসি আনতে পারল না যাতে করে এই বিপদগুলোকে বাইপাস করা যায়। এটাকেই সিদ্ধার্থ বরদারাজন বলেছেন পলিসি-প্যারালিসিস।

    এখন, এইসব থাকবে। আদানী, রিলায়েন্স সব্বাই জোচ্চোর, জোচ্চুরি করছে। চার বছর বাদে ঘাঁটাঘাঁটি করলে বিজেপির থলি থেকেও গ্যাস ঘোটালার গন্ধ বেরোবে। কিন্তু এই বিজনেসম্যানেরা বিশ্বাস করে, বিশ্বাস রাখে যে, ঘোটালা হলেও তারা ফাঁসবে না। মোদী তাদের ঠিক বাঁচিয়ে নেবে। মোদী পরিবেশবান্ধব নয়, কিন্তু বিজনেসম্যানবান্ধব। আর বন্ধুর সুরক্ষার জন্য মোদী যে কোনও রাস্তা চুজ করতে পারে। সেইজন্যেই, এক আম্বানী তার ভাই আম্বানীকে ভরসা করতে পারে না, কিন্তু মোদীর ওপর দুজনেই ভরসা রাখে।
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ১৫:৪৪638367
  • অপরূপা পোদ্দার আফরিন আলি তো !
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:৫০638368
  • সিকি, পলিসি প্যারালিসিসে ম্যাক্রোইকনমিক পলিসিও পড়বে। মোর স্পেসিফিকালি, সরকারি বিনিয়োগ বাড়ানো। এটা সচেতন পলিসি ডিসিশন।

    মৈত্রীশ দের লেখাতেও এটা আসে নি। তারা ফল দেখেছে, পলিসি দেখে নি। তাদের লেখায় যেইনা বিনিয়োগের কথা এলো, অমনি তারা চলে গেল বিদেশি বিনিয়োগে। সরকারি বিনিয়োগ আরো কাছের পলিসি ম্যাটার ছিল, সেটাকে বাদ দিল। (আমি কিন্তু এখানে ইউপিএর পক্ষেই বললাম। পিরিয়ড ধরতে হবে ২০০৪ থেকে ২০০৯। ব্যাবসায়ীদের কথাই বললাম। গরীবের লাভ হয় নি জানি। কিন্তু সরকারী বিনিয়োগে গরীবের ক্ষতি হয়, বামপন্থীরা এরকম ব্ল্যানকেট স্টেটমেন্ট করলে জানি না।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:০০638369
  • এবং জয়তী ঘোষ চন্দ্রশেখরও তাঁদের লেখায় সরকারী বিনিয়োগ বাড়ার ব্যাপারটা আনেন না।
  • π | ১৬ মে ২০১৪ ১৬:০৯638370
  • কোনটা আসল নাম ?
  • π | ১৬ মে ২০১৪ ১৬:১১638371
  • হ্যাঁ, দঃ মালদাতেও বিজেপি সেকেণ্ড।
  • T | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:২৪638372
  • নাহ্‌, এ জিনিস আর সহ্য করা যাচ্ছে না।
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ১৬:২৫638373
  • বিয়ের আগের নাম আর পরের নাম পুরোটা করেই ব্যবহার করে। আসল নকল নাই। পূর্ণ সত্য
  • π | ১৬ মে ২০১৪ ১৬:২৭638374
  • আচ্ছা। জানতাম না।
  • cb | 52.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:২৮638375
  • নিমু ভৌমিক আর ছোট ঘাসবুন্সি ২ লাখ করে ভোট পেয়েছে। হাইলি সাকসেসফুল রায়গনজে
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৬:২৯638377
  • ভারতীয় গণতন্ত্রে মিডিয়া র এই রম রমায় ভালো খারাপ দুটো দিক ই আছে। মিডিয়া আছে বলেই এই টু জি স্ক্যাম , কয়লা ঘোটালা এগুলো নিয়ে এত হই চৈ হলো। এই সব কেস গুলো তে মনমোহনের মাথায় কেউ আগ বাড়িয়ে চাঁটি মারে নি। বেসিকালি চোরেদের সরকার; তাদের চুরি টা স্পষ্ট হয়েছে। যে ব্যক্তির জিজাজি র উপর কয়েকশ কোটি টাকার ঘাপলার অভিযোগ থাকে, তাকে প্রধান মন্ত্রী করলেই হলো?
    তবে কংগ্রেস এর ভরাডুবির এগুলো কারণ নয়। মেন কারণ হলো সাধারণ মানুষের পকেটে টান।
    আজও দেশের বড় অংশের মানুষ মনে করে রাজার ছেলে রাজাই হয়। মনে মনে ভাবে,এরা চুরি করতে পারে না। কিন্তু এখন অনেকের মোহভঙ্গ হয়েছে। এই পরিবার তন্ত্রের চোরাবালি থেকে বেরিয়ে আসতে চাইছেন এটাই, এই ইলেকশনের বড় পাওনা। মিডিয়া কে ধন্যবাদ।

    অন্য দিকে মিডিয়ার এই একমুখী প্রচার গুলোর পেছনে কর্পোরেট দের হাত ও অর্থ রয়েছে। এটা খারাপ দিক। দেখা যাক আগামী কয়েক বছরে এই দশা কাটে কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন