এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ০৯:৫৬665651
  • ভোটের বাজারে হগলই হৈত্য।
    কেউ সিদুকুল্লা তো কেউ ফুরফুরা। হগলেই মাতুয়ায় মাতে, সষ্টাঙ্গে গড়াগড়ি।
    কে কম যায়?
  • PT | 213.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১০:২৬665652
  • কারা যেন সিদ্দিকুল্লার মত লোকদের দিয়ে রটিয়ে দিয়েছিল যে শুধু মুসলমানদের জমি নিয়ে নেওয়া হবে? কোন আমলে যেন ইমামদের ভাতা দেওয়া শুরু হয়েছিল? আর কোন আমলে মাথায় কাপড় চাপা দিয়ে নমাজের আসরে বসার শুরু? বিধায়্ক বানিয়ে মতুয়াদের দুই ভাইয়ের মধ্যে লড়িয়ে দেওয়ার শুরুটাই বা কবে?
    স্মৃতি সততই ভুলে যাওয়ার। ইচ্ছে করেই। যাতে এসব ফারাক কারো চোখে না পড়ে!! চোখের মণির মত স্বপ্নের সরকারকে রক্ষা করতে হবে তো!!!
  • কল্লোল | 125.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১০:৩৫665653
  • কে ভুলছে? ফুরফুরায় ফুরফুরে সিপিএম ন্যাতারা। মাতুয়ামায়ের কোলে সিপিএম ন্যাতারা। কে কম যায়?
    মমতাতো করবেই। সে তো আবার ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু ছিপিয়েম??
    হা মার্ক্স!!! তা লেনিন!!!! হা স্তালিন!!!!!
    সবই ছুঁচ আর চালুনির গপ্পো।
  • cm | 127.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১১:২৪665654
  • ফুরফুরায় বা মতুয়া মায়ের কোলে ঠিক কবার গেছেন সিপিএম নেতারা? ঘোমটা আর টুপি মাথায় কটা পোস্টার নজরে এল? প্রসঙ্গত স্মর্তব্য, কোন কোন উপজাতির গুণতে পারার ক্ষমতা সীমিত তারা গণে, এক, দুই, বহু এই ভাবে।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১২:০৬665655
  • সিএম। ঐ যে বল্লুম ছুঁচ বলে, "চালুনী তোর পোঁদে ক্যানো ফুটো?" তাতে চালুনী বল্লে, "অ, তোর পোঁদে উটি কি?" ছুঁচ বল্লে, "আমার তো একটাই - হে হে হে।"
  • PT | 213.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১২:১৪665656
  • আমার শঙ্কা অন্যত্র। এই মিটিং আরেকদফা অস্ত্র তুলে দিচ্ছে বিজেপির হাতে। ২০১৬-তে আবার তিনো ও বিজেপি পরস্পরকে সাহায্য করবে ভোট আরো পোলারাইস করে।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১২:২৫665657
  • অত শঙ্কাটঙ্কা না করে জোরদার আর কটা জাঠা রাস্তায় নামলেই মমতার পা কেঁপে যাবে।
  • SC | 117.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১৩:২৬665658
  • আমি এই বিতর্ক তা ঠিক বুঝতে পারলাম না। মানে এই "আদিবাসীদের মত যদি মুসলিম রাও হাতে অস্ত্র তুলে নিত" ইত্যাদি।
    মানে, পি টি, পি এম, এরা কি নিপীড়িত মানুষের অস্ত্র তুলে নেওয়ার বিরুদ্ধে?
    ঠিক বোঝা গেল না? আমি যেটুকু marxbad পড়েছি, আমার তো ধারণা বিপ্লব সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আসবে, এই নিয়ে ক্লাসিকাল
    মার্কসবাদে খুব বেশি ডিবেট নেই। মার্কস এর ভাষায় ভায়োলেন্স তো নতুন সমাজ কে জন্ম দেওয়া midwife এর কাজ করে।

    সিপিএম এর সাথে মাওবাদীদের সমস্যাটা ভায়োলেন্স নিয়ে নয়, সমস্যা টা হচ্ছে সশস্ত্র বিপ্লবের উপযুক্ত সময় এসেছে কিনা, তাই নিয়ে তাত্ত্বিক মতভেদে। সিপিএম মনে করে আসেনি, মাওবাদীরা মনে করে এসেছে। কিন্তু সশস্ত্র বিপ্লবে দুজনেই বিশ্বাস করে।
    সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় কমিউনিস্ট বিপ্লব এর কোনো একটা স্তর অব্দিও পৌঁছনো গেছে, সেটা সশস্ত্র ভাবেই।
    যদি না সিপিএম কোনো লাইন চেঞ্জ করে থাকে, আপনারা দেখান, হয়ত আমার চোখ এড়িয়ে গেছে.।
    তাই অস্ত্র তুলে নেওয়ার বিরুদ্ধে আপনারা হটাথ স্ট্যান্ড নিলেন কেন, বোঝা গেল না? আপনারা কি ভায়োলেন্স এর বিরুদ্ধে?

    সিপিএম পব তে সরকারে থাকার সময়ে সিপিআই মাওইস্ট দলকে কোনদিনই ব্যান করেনি। লালগড় আন্দোলনের পরেও নয়। কারণ সিপিএম এর তাত্ত্বিক নেতারা এতে কোনো সিলমোহর দিতেন না। সেটা disastrous হত। সিপিএম তত্বগত ভাবে স্টেট এর বিরুদ্ধে ভায়োলেন্স কে condemn করে না, ওরা শুধুমাত্র ভায়োলেন্স এর কনটেক্সট নিয়ে প্রশ্ন তোলে। তাই তত্বের জায়গা থেকে কোনদিনই ওদের পক্ষে ব্যান করা সম্ভব ছিল না।
  • PT | 213.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১৩:৩৩665659
  • কল্লোলদা কি বামেদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে নাকি??!!
  • কল্লোল | 125.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১৪:২৩665661
  • বামেরা রাস্তায় নামছে। মার খাচ্ছে। পাল্টা মার দেবার কথা ভাবছে।
    হুঁশ হয়েছে হয়তো।
    তবে আবার ক্ষমতায় এলে ঐ যে-কে-সেই হয়ে যাবে।
    তাই এখনো নোটায় আছি।
  • PT | 213.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৮665662
  • ফারাক যারা করতে পারে না তারা এখন লাইভ টিভিতে দেখতে পাবে যে কান বের করে মাথায় কাপড় চাপা দিয়ে কেমন সুগার কোটেড সাম্প্রদায়িক ভাষণ চলছে!!
  • ঊমেশ | 118.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ১৯:৪৬665663
  • আমার কেমন যেন মনে হয়, যখনই বিজেপি'র পার্লামেন্ট এ কোনো বিল পাসের সময় আসে, সারদা কেস টা জেগে ওঠে।
    কিছু একটা হিসেব-নিকেশ হয়, তারপর আবার কেস ঘুমিয়ে পড়ে।

    আগামী অধিবেশনে GST না কি একটা বিল পাসের ব্যাপার আছে, তাই কি শন্কু দের ডাকাডাকি শুরু হয়েছে?
  • pi | 192.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৩৩665664
  • এগুলোর মধ্যে কোন সত্যতা আছে, না কাঁচা ঢপ ?

    West Bengal Finance Minister Amit Mitra today said former InfosysBSE 1.17 % Director T V Mohandas Pai will lead the startup movement in his state.

    "Mohandas Pai will lead the startup movement in West Bengal," Mitra told reporters at the investment roadshow, organised jointly by the West Bengal government and FICCI here.

    Mitra said Pai has agreed to send a draft of a startup policy, which would be refined and taken forward to make Kolkata and West Bengal the startup capital of of the country.

    "Pai has agreed to send us a draft startup policy. We already have startups. We will refine and will move forward, and make West Bengal and Kolkata startup capital of India," he said.

    The Minister also said that in the endeavour to give a boost to the startup business in West Bengal, it would take Sourabh Srivastava, founder of Indian Angel Network, on board.

    Moreover, in the upcoming Bengal Global Business Summit a special space will be given to starups, he said.

    Talking about investments in West Bengal, Mitra claimed the state has attracted Rs 87,000 crore investment, including from leading corporates, during the last three years.

    Tata group company TCSBSE -1.05 % is building 40-acre campus to house 20,000 IT professionals. "They will be done by this year and will be inagurated next year," he added.

    Among other mega investment projects, Anil Ambani-led Reliance Group is investing Rs 600 crore for its proposed cement plant on 100 acres of land, Mitra said.

    Reacting to West Bengal government suffering from a perception problem, Mitra said the reality is distinct from the perception because of the 34 years rule of the Communists in the state.

    "Nobody writes about the reality, but highlights the perception of the state. The reality has to reach to the people of the country, and media can do it for us," he said.

    Quoting statistics of Central Statistical Organisation, he said India is growing in terms of its per capita income at 6.1 per cent, West Bengal is growing at 12.12 per cent.

    West Bengal as per the Centre's statistics is growing at 10.48 per cent, he added.

    http://economictimes.indiatimes.com/articleshow/49342024.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • pi | 192.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৩৫665665
  • আগেরবারের বিল পাশের সময় সারদা কেস ওঠার পর তৃণমূলের স্ট্যাণ্ড কী ছিল ?
    ল্যাণ্ড অর্ডিন্যান্স নিয়েও কি শেষে বিরোধিত থেকে পিছিয়ে এসেছিল ?
  • ঊমেশ | 118.*.*.* | ২৬ নভেম্বর ২০১৫ ২১:৩১665666
  • অতো-শতো মনে রাখতে পারলে তো আমিই একজন কেউকেটা হয়ে যেতাম।
    তবে মাঝে কয়েকটা ভোটাভুটি'র সময় দিদি'র লোকজন অনুপস্থিত ছিল এটা বেশ মনে আছে।
  • Cthulhu | 125.*.*.* | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৩০665667
  • গীতাঞ্জলি পার্কের কৃতিত্ব অমিতবাবু দাবী করছেন নাকি? বেশ বেশ। নামের ক্রেডিটটা অবশ্যই নিতে পারেন, কিন্তু...
  • SC | 117.*.*.* | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:২৩665670
  • "কান বের করে মাথায় কাপড় চাপা দিয়ে কেমন সুগার কোটেড সাম্প্রদায়িক ভাষণ চলছে"
    কি সাম্প্রদায়িক ভাষণ হয়েছে? মাথায় কাপড় চাপা দেওয়া তে কোনো সমস্যা দেখি না।
    আর ভায়োলেন্স নিয়ে যে প্রশ্ন টা করেছিলাম, সেটার উত্তর দিলেন না পি টি দা।
  • Arpan | 125.*.*.* | ২৮ নভেম্বর ২০১৫ ১৪:৫৫665674
  • অমিতবাবু সঠিক পথেই এগোচ্ছেন। সেই ঘাটতিশূন্য বাজেটের মতন।

    - জনৈক চৌত্রিশফোবিক
  • PT | 213.*.*.* | ২৮ নভেম্বর ২০১৫ ১৬:৩৯665675
  • "আপনারা কি ভায়োলেন্স এর বিরুদ্ধে?"
    হিটলারকে কেউ গুলী করে মারছে দেখলে টুপী খুলে সমর্থন জানাব!!
    আপনি কি এই ভায়োলেন্সের প্রতিবাদ জানাবেন?

    আর পাশের বাড়ির মেয়েটি ধর্ষিতা হচ্ছে দেখলে হাতের কাছের ক্রিকেট ব্যাতটা তুলে নিয়ে ধর্ষককে পিটিয়ে মারতে দ্বিধা করব না।
    আপনি কি ধর্ষককে মারতে দ্বিধা করবেন?

    আপনার উত্তর পেলেন?
  • কল্লোল | 111.*.*.* | ২৮ নভেম্বর ২০১৫ ১৮:৩২665676
  • পিটি।
    মাইরী এটা তক্কো করার জন্য বলছি না। তুমি হিংসার যে সব উদাহরণ দিলে, তাতে এটাই প্রমান হয় যে তুমি ততো হিংসুক নও।
    হিটলার কে গুলি করা। হিটলারকে গুলি করা মানে কি? কি পরিস্থিতিতে? ১) হিটলার আত্মহত্যা না করায় ধরা পড়লো, আত্মসমর্পন করলো। তাকে তখন গুলি করে মারা হলো। এটা হিংসা। তুমি কি এটা চাও? ২) হিটলার আত্মহত্যা না করায় তার বাঙ্কার ঘিরে ফেলা হলো। সে আত্মসমর্পনে রাজি নয়। গুলি চালাতে গেলো ও গুলি খেলো। এটা হিংসা নয়। আত্মরক্ষার্থে বলপ্রয়োগ হিংসা নয়।
    ৩) পাশের বাড়ির মেয়েটি ধর্ষিতা হচ্ছে দেখলে হাতের কাছের ক্রিকেট ব্যাটটা তুলে নিয়ে ধর্ষককে পিটিয়ে মারতে দ্বিধা করব না। এটাও হিংসা নয়। অন্যের বা নিজের ওপর বলপ্রয়োগ ঠেকাতে বলপ্রয়োগ।
    ৪) ধর্ষনের পর ধর্ষক ধরা পড়েছে, ও তাকে পিটিয়ে মারা হচ্ছে। এটা হিংসা। তুমি কি এটা চাও?
  • PT | 213.*.*.* | ২৮ নভেম্বর ২০১৫ ২০:১৭665677
  • আ-হা-হা হিটলার একটা মেটাফোর। সবই তো কল্পনায় ঘি খাওয়া অলোচনা চলছে।
    প্রশ্নটা ছিল "আপনারা কি ভায়োলেন্স এর বিরুদ্ধে?"-আমি তার উত্তর দিয়েছি।

    তোমার প্রশ্ন ভিন্নঃ
    "ধর্ষনের পর ধর্ষক ধরা পড়েছে, ও তাকে পিটিয়ে মারা হচ্ছে। এটা হিংসা। তুমি কি এটা চাও?"
    আইনের শাসন চালু থাকলে ধর্ষক শাস্তি পাবে এমনটাই আশা করা যায়। তাহলে তো আর পাবলিকের এত রাগ জমে থাকার কোন কারণ নেই!!

    এবার পালটা প্রশ্নঃ
    মনে কর ধর্ষিতার মামলা লড়ার ক্ষমতা নেই - আর্থিক, সামাজিক কিংবা রাজনৈতিক কারণে। যে কারণে ধর্ষকেরা বেকসুর খালাস।
    তখন কি করবে ধর্ষিতা কিংবা তার চারপাশের মানুষ-জন?
    আর তুমিই বা কি করবে কল্লোলদা?
  • sm | 233.*.*.* | ২৮ নভেম্বর ২০১৫ ২৩:৪৪665678
  • আপনি মুখে না বলে, কাজে কিছু করে দেখাতে তো পারতেন।
    একরাশ রাবিশ যুক্তি এনে, আট ভাট বক্কা চলছে।
  • robu | 11.*.*.* | ২৯ নভেম্বর ২০১৫ ০০:০০665679
  • উনিও আপনারই মতন।
  • SC | 60.*.*.* | ২৯ নভেম্বর ২০১৫ ০৭:৫১665680
  • পি টি দা, এই উদাহরণ গুলোকে একটু extrapolate করা যাক।
    ছত্তিসগড়ে সালোয়া জুদুম নাম যে প্রাইভেট আর্মি তৈরী হয়েছিল, তারা যে অনেকের পাশের বাড়ির মেয়েকে ধর্ষণ করেছে, এবং তা সত্ত্বেও স্টেট কোনো অ্যাকশন নেইনি, এতে মনেহয় এখানে কেউই দ্বিমত নয়।
    এবারে সেই সালোয়া জুদুম, আর তার নেতা মহেন্দ্র কর্মকে যদি কেউ ব্যাট দিয়ে পেটায়, সেখানে সস্মস্যাটা কোথায়?
    সেখানেও যারা পেটাচ্ছে, তারা নে পেটালে, সালোয়া জুদুম পরের দিন তাদেরকে জানে প্রাণে মারবে, বাড়ির বউ মেয়েদের রেপ করবে।
    হিটলার কে গুলি করে মারবে, না তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে, সেটা একটা চয়েস।
    মাওবাদীদের কাছেও চয়েস, তারা সালোয়া জুদুম কে গুলি করে মারবে, নাকি গণ আন্দোলন গড়ে তুলবে।
  • pi | 24.*.*.* | ২৯ নভেম্বর ২০১৫ ০৮:১১665681
  • কিন্তু অমিত মিত্রের উপরে কোট করা বাকি ক্লেইমগুলো কি ঠিক না ঢপ ? এগুলো জানা সম্ভব নয় ?
  • cb | 192.*.*.* | ২৯ নভেম্বর ২০১৫ ০৮:১৯665682
  • টিসিএস এর ব্যাপারটা তো এখানে একজন বলেছিলেন, ওরা তো ওপারেশন কনসলিডেট করছে নতুন এরিয়ায়।

    তাও যদি কিছু এক্সট্রা লোকের প্রভিসন থাকে সেটাই লাভ। প্রত্যাশা এতটাই কমে এসেছে
  • pi | 24.*.*.* | ২৯ নভেম্বর ২০১৫ ০৮:২৭665685
  • মোহনদাস পাই এর স্টার্টাপ মুভমেন্ট টা ?

    ৮৭০০০ কোটির ইন্ভেস্টমেন্টে ধরে নিলাম জল আছে। সেটা কোথা থেকে ভেরিফাই করা যাবে, জানিনা।

    ভারত আর পব র তুলনামূলক গ্রোথ রেটে ? লসাগুদা নিশ্চয় চেক ক'রে দিয়ে দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন