এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • khilli | 131.*.*.* | ১৩ মে ২০১৩ ১১:২৫524119
  • PT -র লাস্ট পোস্টার লাস্ট লাইন কে ক দিলাম।
    কল্লোল দা,
    ত্রিপুরা সিকিম এ কস্মিনকালেও কোনো ভারী শিল্প ছিল না, পব তে ছিল। সুতরাং 'হবে না অন্য কিছু ভাবতে হবে ' বলাটা অজুহাত।
  • netai | 131.*.*.* | ১৩ মে ২০১৩ ১২:৪১524120
  • ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
    http://www.anandabazar.com/13sironam.html
  • ranjan roy | 24.*.*.* | ১৩ মে ২০১৩ ১২:৫৪524121
  • পিটি,
    কোর্টগুলো কোন ধোয়া তুলসীপাতা নয়। রামজনমভূমি বা রামসেতু ইস্যুতে ওদের রায়গুলো দেখবেন। বিচারপতিরাও এই সমাজের মানুষ, খায়দায় এবং সকালে পায়খানায় যায়। কেউ কেউ ঘুষও খায়।

    আপনি কমনম্যান নন। আমার চোখে প্রশিক্ষিত বৈজ্ঞানিক। ওই ডকুমেন্ট্গুলোর অ্যাবস্ট্রাক্ট সহজ লভ্য। স্কোপ পেলে নিজেই দেখবেন আপনার কি মনে হয়!
    একটা সিনেমা হয়েছে না--" বোঝালেও সে বোঝেনা"।ঃ))))
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৩ ১৩:১১524122
  • আপনার কথাটা খানিকটা মানছি। কিন্তু কোথাও তো একটা লক্ষণরেখা টানতে হবে। বেশীর ভাগ ভারতীয়রা ২/৩-টে জেনারেশন অন্ধকারেই কাটিয়ে দিল কেননা শিক্ষিত-বুদ্ধিমানেরা সিদ্ধান্তেই আসতে পারল না যে কিভাবে আরও বিদ্যুত উৎপাদন করা যায়।

    On an average, 3,700 people die annually on the Mumbai Suburban Rail network-তার জন্য কি রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে? ভারতের মত দেশেও এত লোক কোন নিউক্লিয়ার দুর্ঘটনায় মরবে বলে মনে হয়্না।
  • j | 230.*.*.* | ১৩ মে ২০১৩ ১৩:১২524123
  • রাজ্য সরকার দ্বারা সুদীপ্ত গুপ্ত মৃত্যুতদন্তও যেভাবে হচ্ছে, সিবিআই এর আদেশ হওয়া শুধু সময়ের অপেক্ষা
  • PM | 233.*.*.* | ১৩ মে ২০১৩ ১৪:০৯524124
  • কোনো কাজে সব স্টেকহোল্ডারদের উপোকার হবে -এই ভাবনা উটোপিয়ান। বিরোধটা মুলতঃ দুরকম। এটাকে মিনিমাসেসান সমস্যা বলে ভাববেন না ম্যক্সিমাইসেসান সমস্যা বলে ভাববেন? মানে উন্নয়েনের উদ্দেশ্য যত কম সংখ্যক মানুষের ক্ষতি করা হবে না যত বেশী সংখ্যক মানুষের উপকার করা হবে। এই দুটো উদ্দেশ্যের অপ্টিমাইসেসানটাই একজন আদর্শ পলিিমেকারের কাজ।

    একটা প্রজেক্ট-এ যদি ১০ জন মানুষের ক্ষতি হয় ( তার পরিবর্ত্তে যদি ১০০ মানুষের লাভও হয়) তাহলেও সেই ১০ জন মানুষের ক্ষতিটাও ক্ষতি। একটা প্রেসার গ্রুপ সবসময়-ই থাকা উচিত ঐ ক্ষতিটা ন্যুনতম করার জন্য।

    কিন্তু তার মানে এই নয় প্রোজেক্টাকেই হস্টেজ করে ফেলা উচিৎ, যেভাবে সিঙ্গুরে হয়েছে। কলকাতা পত্তনের সময়েও অনেক গ্রাম উজার হয়েছে, মেট্রো রেল-ও কারোর ক্ষতি না করে হয় নি। অনেক বাড়ী সেই সময় ভাঙা পড়েছিলো, তাদের অনেক বাসিন্দাদেরই নিশ্চই নাড়ীর টান ছিলো সেই ভিটে বাড়ীগুলোর সাথে। ক্ষতিপূরন সত্ত্বেও তাদের ক্ষতি অপূরনীয়। কিন্তু পলিসিমেকারদের সেই সময়্কার অপ্টিমাইস্ড সঠিক সিদ্ধান্তের -এর ফল আজকের লক্ষ লক্ষ মেট্রো যাত্রী পাচ্ছেন। যদি সেই সময় যাদের বাড়ী ভাঙা গেলো ( মালিক, ভাড়টিয়া মিলে সংখ্যাটা কম হবে না) তারা যদি প্রজেক্টটা আটকে দিতো তাহলে আজকে কি হতো তা কলকাতাবাসীরা ভাবুন।

    ইতিহাসের এই গতিকে আপনি আটকাতে পারবেন না। আপনার হাতে শুধু এইটুকুই সিদ্ধান্ত নেবার ক্ষমতা যে আপনি এই গতির পক্ষে হাটবেন না বিরুধে হাঁটবেন। যদি বিরুদ্ধে হাঁটেন তো আজকে মেট্রো রেল না থাকলে যা হতো বা আজ সি ঙ্গুরে যা হচ্ছে তাই-ই হবে।

    যদি পক্ষে থাকেন তাহলে উন্নয়নের গতিকে নিয়ন্ত্রিত ভাবে চালনার জন্য যা করনীয় তা করার অপসন থেকে যায় আপনার কাছে।

    ষাট সাল থেকেই বাঙালীর গতি উন্নয়নের বিরুদ্ধে। এই অবস্থানের লাভ ক্ষতির হিসেব নিকেষটা করার সময় কি এখনো আসে নি বাঙালীর সিপিএম- তৃনর উর্ধে উঠে?
    মানুষ যদি উন্নয়নটাকে নেসেসিটি বলে ভাবে অন্ন, বস্থ্রের মত। এটা দৈনন্দিন দাবী-দাওয়ার অঙ্গ করে নেয় তাহলে সিপিয়েম, তৃনমূলের সাধ্য কি তার বিরুদ্ধে যায়?

    কিন্তু আমার মনে হয় সব থেকে প্রথম দরকার আমাদের নিজেদের পাল্টানো।

    যে পরিমান অধ্যবসায়, পরিশ্রম আমরা "বিপ্লবের" পেছনে ব্যায় করেছি সেই পরিমান রক্ত আর ঘামের বিনিয়োগ বাঙালী যদি ব্যবসায় করতো, আজ বাঙালীর ভোর অন্য রকম হতো।
  • kallol | 125.*.*.* | ১৩ মে ২০১৩ ১৫:১৭524125
  • পিএম। ঐত্তো। ঐ জানলেই পাগল সারে। উন্নয়ন কারে কয়?
    কিন্তু আবার আমি ঐ বারবার করে আসা তক্কে যেতে চাই না। আমি বলবো পরিবেশবন্ধু উন্নয়ন। আপনি/রা বলবেন, তবে তো ফিরে দাও সে অরণ্য।
    যাগ্গে, এটাকে এমনি নেহাৎ এলেবেলে মন্তব্য বলেই ধরবেন।
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৩ ১৭:০৯524126
  • সে ব্যাপারে কোন তক্ক নেই। কিন্তু ব্যপারটা তো গাছ থেকে নেমে আসবে না। ইউরোপে গ্রীন পার্টির উদ্ভব হতে যত সময় লেগেছিল তার চাইতে অনেক কম সময়ে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। তারাও বিশেষ রাস্তা দেখাতে পারেনি। উন্নয়্ন হবে কিন্তু পরিবেশ ধ্বংস হবেনা-এ এক সোনার পাথরবাটি গোছের ব্যাপার।
  • aranya | 154.*.*.* | ১৩ মে ২০১৩ ২২:০৪524129
  • এই অনন্ত ঘৃণার ব্যাপারে একটাই জিজ্ঞাস্য - যারা বিভিন্ন গণহত্যার (ছোট আঙারিয়া, করন্দা, নন্দীগ্রাম ইঃ) আর্কিটেক্ট, তাদের ওপর ঘৃণা বেশী হয় না কি বুজীদের ওপর ?
  • pinaki | 148.*.*.* | ১৩ মে ২০১৩ ২২:৩১524130
  • এ বাবা, অরণ্যদা এটাও জানে না। ওগুলো তো চক্রান্তের আউট্কাম। এবং এখনো জানা যায় নি কারা এজন্য আসলে দায়ী। জানা গেলে ঘৃণা করা যাবে।

    এই খেলায় ঘৃণা কাকে করতে হবে সেটা আগে থেকেই ঠিক করা আছে। সিঙ্গুর খালি একটা জুৎসই সুযোগ দিয়েছে ঘৃণাটাকে মানবজাতির বৃহত্তর স্বার্থের সাথে রিলেট করার।
  • ranjan roy | 24.*.*.* | ১৩ মে ২০১৩ ২২:৪৭524131
  • পি এম,
    এর মূল তত্ত্বটাকে ( অর্থাৎ ম্যাক্সিমাইজেশন অফ বেনেফিট এর সাথে মিনিমাইজেশন অফ লস এর পলিসি লেভেলে অপ্টিমাইজেশন) কে সাপোর্টালাম।
    তার সাথে দলবাজির ওপরে উঠে ওয়ার্ক কালচার বদলানোর কথাটাও। এই কথাটাঈ বিমর্শ টই খুলে বলতে চেয়েছিলাম--পারিনি, ছড়িয়েছি।
  • | 126.*.*.* | ১৩ মে ২০১৩ ২২:৫৭524132
  • আমাদের ওয়ার্ক কালচার বদলানো চাপের। দিনের পর দিন আমাদের কাজ কর্ম না করে মিটিং মিছিল করতে উৎসাহিত করা হয়েছে। এখন এক সুন্দর সকালে যদি বলি "এসো বাছা রা আজ থেকে মন দিয়ে কাজ করো দিকিনি। নো মিটিং মিছিল। কোন শালা করবে?"

    বুদ্ধদেব খুব হনেস্ট চেষ্টা করেছিলেন। পারলেন কি? লড়াই টা দলের মধ্যে ই হয়ে গেল। ঃ((
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৩ ২৩:১৬524134
  • অরণ্য
    "আর্কিটেক্ট" বলতে ঠিক কাকে বোঝালেন বুঝলাম না। তবে খুনী আর বুজির মধ্যে কি ইচ্ছে করে গুলিয়ে ফেলছেন বা তুলনা টানছেন যাতে সিঙ্গুরের সব্বোনাশকারীদের জাতে তোলা যায়?
  • aranya | 154.*.*.* | ১৩ মে ২০১৩ ২৩:২০524135
  • আর্কিটেক্ট মানে সিপিএম নেতারা আর কি, যারা এইসব গণহত্যার প্ল্যান করেন।
    আর আপনি কিনা 'অনন্ত' ঘৃণা কইলেন, তাই এট্টু চিন্তায় পড়লাম। 'অনন্ত'-র ওপরে তো আর কিছু হয় না। এইসব বুজী-দের জন্যই যদি ইনফাইনাইট ঘৃণা বরাদ্দ করেন, তাহলে খুনী-দের জন্য কতটা ঘৃণা রাখা যাবে - এইসব কোশ্নো আসে।
  • a x | 138.*.*.* | ১৩ মে ২০১৩ ২৩:৩৩524136
  • সোর্স - APDR - Countercurrents - Sanhati।

    নিজের পছন্দের বক্তব্য না হলে স্ল্যান্ডারিংই শেষ ভরসা ঃ-) এত পুরোনো জিনিস।

    আর যারা শিল্পের নামে জমি নিয়ে সেখানে আবাসন/হোটেল/লিকার স্টোরের রমরমা জানেন না তারা নাগরিক মঞ্চের বিভিন্ন রিপোর্ট একটু ঘেঁটে দেখলে পারেন।
  • PT | 213.*.*.* | ১৩ মে ২০১৩ ২৩:৪৭524137
  • খুনীদের জন্য তো শাস্তি বরাদ্দ আছে-বুজীদের জন্য?
  • pi | 172.*.*.* | ১৪ মে ২০১৩ ০১:১৭524140
  • কৃশানু, হিন্দমোটর নিয়ে চাইলে এটা পড়ে দেখতে পারিস।
    গণউদ্যোগ থেকে এটা প্রকাশ করা হয়েছিল।
    http://sanhati.com/literature/798
  • bb | 127.*.*.* | ১৪ মে ২০১৩ ০৮:০২524141
  • ঐ সংহতি আর APDR কবে যে একটু জ্ঞানেশ্বরী বা এই পরশু মাওবাদীদের দ্বারা ছত্রিশগড়ের টিভি স্টেশন উড়িয়ে দেওয়া বা আনাড়া স্টেশন উড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লিখবে!!!! প্রোপাগান্ডা লিখে মাও সমব্যাথীদের কাছে পৌছান যায়, সত্যের কাছে নয়।
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ০৮:৩৬524142
  • ...... কিংবা নন্দীগ্রামে শিশুহত্যার মিথ্যে খবর ফলাও করে ছাপানোর জন্য ক্ষমা প্রার্থনা করবে।

    সংহতির যে কোন লেখার প্রথম প্যারাগ্রাফ পড়লেই বোঝা যায় যে লেখক/লেখিকা হয় মাওব্যথী বা নৈরাজ্যবাদী অথবা দুটোর মাখামাখি রাজনীতিতে বিশ্বাসী। এবং বেশ কিছু ক্ষেত্রে anti-technology.
  • kallol | 125.*.*.* | ১৪ মে ২০১৩ ০৯:০৯524143
  • সংহতির কথা জানি না। কিন্তু APDR মাওদের সন্ত্রাসবাদী কাজের বিরুদ্ধে বহু বহু বার বলেছে।
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৩ ০৯:৩৯524144
  • "সব মরণ নয় সমান"-কে একটু বদলে নিয়ে বলা যায় যে "সব বলা নয় সমান।"
  • কৃশানু | 177.*.*.* | ১৪ মে ২০১৩ ০৯:৫৯524146
  • পড়ব, পাইদি। থ্যাঙ্কু।
  • khilli | 131.*.*.* | ১৪ মে ২০১৩ ১০:৪২524148
  • bb -র Date:14 May 2013 -- 08:02 পোস্ট কে ক
  • siki | 132.*.*.* | ১৪ মে ২০১৩ ১১:২৫524149
  • মাইরি অমর্ত্য সেনের মেয়ে বলে অন্তরা সেনও বিদ্বজ্জন হয়ে গেল?

    উফফ, আমার বাপটা যদি একচিলতেও বুজী হত, তো জীবনে কিছু করে খেতাম।
  • a x | 118.*.*.* | ১৪ মে ২০১৩ ১২:০৪524151
  • অন্তরা সেন খুবই কৃতী।
  • ranjan roy | 24.*.*.* | ১৪ মে ২০১৩ ১৪:৩৫524152
  • অবশ্যই সব মরণ সমান নয়।
    সিপিএম যখন মারে সেগুলো হত্যাকান্ড নয়, জনগণের ঘৃণার স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ।
    যেমন সাঁইবাড়ি হত্যাকান্ড। প্রণব সাঁইয়েরা অত্যাচারী ছিল। কৃষক জনতার রাগ ছিল। অতঃ জাস্টিফায়েড।
    কেরালায় চন্দ্রশেখর হত্যাকান্ড হল দলত্যাগী রেনেগেডকে শাস্তি দেয়া।
    ট্রটস্কিকে স্তালিন ভ্যানিশ করে পথ দেখিয়ে গেছেন।
    এখন কমঃ মণি গর্বের সঙ্গে আমাদের পার্টি এমনি লিস্ট বানিয়ে এলিমিনেট করে বলে কেস খেয়েছেন।
    তেমনি আমাদের কারো মৃত্যু হলে তাঁরা শহীদ হন।

    তিনোরাও খেলাটা শিখে গেছে।
    দিন-দুপুরে পার্টি অফিস ভাঙছে, উদোম ক্যালাচ্ছে-- অথচ ওদের নেতা-মন্ত্রী-শান্ত্রী কেউ কিছু জানেন না, শোনেন নি, কোন কমপ্লেন পান নি, পেলে খোঁজ নিয়ে/ তদন্ত করে জানাবেন। তারপর কি হইল জানে শ্যামলাল!
    কিন্তু যদি কোথাও ক্যামেরায় ক্লিপিংয়ে/ফুটেজে ধরা পড়ে তখন অম্লান বদনে বুক চিতিয়ে বলা ---আমরা কিছু করিনি, ওরা গোলমাল পাকানোর ষড়যন্ত্র করছিল, আর্মস জড়ো করছিল,-- জনগণ স্বত;স্ফুর্ত ভাবে অ্যাকশান করেছে।

    সইত্যের খাতিরে বলতে হবে মাওবাদী আন্দোলনে একই ধারা চলে আসছে। পুলিশ-মিলিটারি- মালগুজারের কথা ছেড়ে দিলাম। কিন্তু স্পাই সন্দেহে বা কাউন্টার মবিলাইজ করলে সেই আদিবাসীটির গলা কেটে দেয়া বা বীভৎস ভাবে পিটিয়ে মারা যায়। তখন সেই শ্রেণীশত্রু/ পঞ্চম বাহিনী/ দলত্যাগীকে শাস্তি দেয়ার পবিত্র কর্তব্য। আর কমরেডরা পুলিসের হাতে মারা গেলে শহীদ।

    তেমনি স্টেট মেশিনারিও খেলাটা ধরে ফেলেছে। মাও সমর্থক সন্দেহে নিরস্ত্র আদিবাসী মেয়ে পুরুষকে মেরে ফেলা/ ঘর জ্বালিয়ে দেয়া হল রাষ্ট্রদ্রোহী/ সমজবিরোধী/ টেররিস্টদের শাস্তি দেয়া, দিয়ে বীর হওয়া। মেডেল পাওয়া। আবার বিদ্রোহীদের হাতে মরলে তিনি রাষ্ট্রের শহীদ!
    সত্যিই সব মৃত্যু সমান নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন