এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১১ মে ২০১৩ ১০:৩৫524086
  • ঠিক ধরেছেন-প্রায় সেই রকমই বলছি।

    কারখানাটা কিছুতেই হতে দেওয়া হবে না সেটাই লক্ষ্য ছিল - কেননা সেটার সঙ্গে বামেদের ক্ষমতা থেকে অপসারণটাও জড়িয়ে গিয়েছিল। না হলে কংগ্রেসের দেওয়া সূত্র মানলে, একই পরিমাণ জমির দাম ১৩ লাখ থেকে ২০ লাখে তোলা যেত। আর তথাকথিত অনিচ্ছুক চাষীদের না তাতিয়ে তাদের বোঝানো যেত যে এতে তাদের লাভ বই ক্ষতি হবে না - তাতে সমাধান সূত্রও খুঁজে পাওয়া যেত। যারা বাগড়া দিয়েছিল - বিশেষতঃ বুজী আর মাওব্যথীরা- তারা এখন আর কেউ সিঙ্গুরের মানুষগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না এবং সিঙ্গুরের মরদেহ মমতার গলায় ঝুলিয়ে দিয়ে কেটে পড়েছে চত্বর থেকে।
  • ন্যারা | 132.*.*.* | ১১ মে ২০১৩ ১২:১৯524087
  • আমরা ঊনতিরিশ বছরে শিল্পের ভুট্টিনাশ করে অবশেষে একটি সিঙ্গুর করতে চলেছিলাম, সেই বাড়াভাতে ছাই দিয়ে কী সব্বনাশ কল্লে গো বুজিরা ও মাওরা!

    সিঙ্গুর আমাদের কুমিরছানা -

    আনা ঘানা ঘানা ঘানা
    এই তো আমাদের সিঙ্গুর ছানা!

    ঊনতিরিশ বছরে যা করতে পারিনি, এক সিঙ্গুর হলে তাই হয়ে যেত। উন্নতির বান ডাকত, কর্মসংস্কৃতি ফিরে আসত, শিক্ষায় ফার্স্ট হত, রাজ্যে সামগ্রিক সিভিক উন্নতি হত, বেকারত্ব ঘুচে যেত, সমাজে সব স্তর থেকে রাজনীতিকরণ দূর হত, লোকাল কমিটি লোকে দুপুরে কী খাবে আর স্থির করে দিত না, দৃষ্টি উজ্জল হত, জামাকপড় ধপধপে ফর্সা হত, বাংলা জগতসভায় চ্যাম্পিয়ন হত, কাস্ত্রোর ও শ্যাভেজের বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হত, বুশ প্রমুখরা ন্যাজ গুটিয়ে কম্যুনিজমে দীক্ষা নিত। হায় রে সিঙ্গুর!
  • PT | 213.*.*.* | ১১ মে ২০১৩ ১২:২৭524088
  • না এসব কিছুই হত না। তবে কিছু একটা শুরু হত।

    ২৯ বছরে হয়নি বলে কোনদিনই করা যাবে না এ তো নৈরাজ্যবাদী তত্ব।

    কিন্তু সিঙ্গুরের লোকেদের অনন্ত অন্ধকার ও অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে যে সব মাওব্যথী আর বুজীরা শহরের সুযোগ-সুবিধে আর নিরাপত্তা (আর্থিক সহ) উপভোগ করছে সেই সব নির্বোধ আর দ্বিচারিদের প্রতি অনন্ত ঘৃণা রাখা থাকল।
  • umesh | 223.*.*.* | ১১ মে ২০১৩ ১২:৪৪524089
  • PT'দার লাস্ট লাইন দুটোতে `ক`
  • dd | 132.*.*.* | ১১ মে ২০১৩ ১৩:১৬524090
  • সিংগুড় তো? আমারে জিগান আমারে জিগান। আমি সব জানি।

    মাওবাদী আর বুজিরা নস্যি। ঐ একটু পাঁচ ফোড়োন বা তেজপাতা গোছের। লোকে ভাবে ওতে বোধয় খুব টেস্ট হয় কিন্তু বাদ্দিয়ে দেখুন, কিসু খারাপ হয় না। ওটা অব্যেস, ওটা একটা সংস্কার।

    আসোল ও একমাত্রো বাধা ছিলো তৃনোমুল। একা মমতা অনশন করে টরে অ্যামোন হৈ চৈ শুরু করে দিলো যে সিপিএম কিছুটা করতে পারলো না। নোয়াম চমস্কি আর অরুন্ধতি রায় দিয়ে কিছু হয় বা আটকানো যায়? শাঁওলি আর অর্পিতাকে দিয়েও কিসু হয় না।

    সিপিএম হেরেই বসে ছিলো। ভাবুন। নিজেরা সরকারে বসে কিন্তু ঘ্যান ঘ্যান করে কেঁদেই যাচ্ছে"ও মামা। ঐ দ্যাখো মমতা বগ দেখাচ্ছে সুভা কাগ দেখাচ্ছে। বলছে খাবে না। ও পিসিমা। নচিকেতা গান গাইছে। অর্পিতা নাটকের ভয় দ্যাখাচ্ছে। হায় হায়। সব জনগন চলে গেলো। জেঠু গো। আমি একা পরে রইলাম।"

    এই সব বলে টলে কেঁদে মেদে একশা হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হেরে ভুত হয়ে গ্যালো। এই,এই ই হচ্ছে নির্ভুল ইতিহাস।
  • PT | 213.*.*.* | ১১ মে ২০১৩ ১৩:৪৩524091
  • এখানে সিপিএম হারা-জেতাটা বিষয় নয়। কারখানাটা হতে না দেওয়াটা মূল বিষয়। আর শাঁওলি ইত্যাদিদের বাদ দিই কি করে? দিনের পর দিন টিভির পর্দায় কি করে গাড়ী কারখানা বানাতে হয় সেই নিয়ে জ্ঞান দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেই সব কথা -এবং তার সঙ্গে নির্জলা মিথ্যা কথা যে ঐ জমিতে মদের দোকান, শপিং মল- ইত্যাদি শুনে প্রভাবিত হয়নি বলতে চাইছে পাবলিক এখন? মানে মিডিয়া-বুজী এরা কোন প্রভাব ফেলেনা এই তত্বটাকে এবার establish করার জন্য সবাই উঠে -পড়ে লেগেছে দেখছি!!
  • Blank | 69.*.*.* | ১১ মে ২০১৩ ১৩:৪৪524092
  • ডিডি দারে ক
  • | 126.*.*.* | ১১ মে ২০১৩ ১৪:৪৫524093
  • ন্যাড়া দার ১২ঃ১৯ এ প্রতিটি লাইনে ৩ টে করে ক।
  • | 126.*.*.* | ১১ মে ২০১৩ ১৪:৪৬524095
  • ভ্যাট কল্যানী একটা জায়গা হল!! তাও আবার শিল্পের জন্যে? ঃ))

    অন্ততঃ ৪ জন হা রে হা রে করে ছুটে এল বলে !! ঃ))))
  • কৃশানু | 213.*.*.* | ১১ মে ২০১৩ ১৪:৫৬524096
  • কোন চার জন একটা লিস্টি করে দাও। নতুন টই খুলেও করতে পারো।
  • প্পন | 126.*.*.* | ১১ মে ২০১৩ ১৫:৪৬524097
  • তালে পিটিদা বলছেন লক্ষ লক্ষ মানুশ এলসির কথা না শুনে হাঁ করে মিডিয়া-বুজির মিথ্যাভাষণ হাঁ করে গিলেছে? দিনের পর দিন?

    সত্যি ভাবা যায় না। কৃতকর্মের ফল ভুগছে এখন সবাই। যা হয়েছে দিব্যি হয়েছে। কর্মফল।
  • bb | 127.*.*.* | ১১ মে ২০১৩ ১৫:৫৫524098
  • লক্ষ লক্ষ মানুষকে যে সহজেই বোকা বানানো যায় সারদাই তো তার প্রমাণ-তাই নয় কি?
    আর মাওবাদীরা আর মেধা-অগ্নিবেশ আর অনুরাধা তলোয়ারের মত শয়তানদের এখন আর টিকিও দেখা যায় না, সিঙ্গুরের লোকের জন্য তাদের দরদ যে ছিল রাজনৈতিক!!
  • PT | 213.*.*.* | ১১ মে ২০১৩ ১৬:২৩524099
  • মিডিয়া মানুষকে প্রভাবিত করেনা- ২০১৩-তে বসে এই ন্যাকামোটা আমার পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। বিশ্বের বোকা মানুষেরাই শুধু শুধু গোয়েবেলের নামটি অবিস্মরণীয় করে রেখেছে।

    আসলে এখন বেশীর ভাগ বুজী আর মাওব্যথীরা মমতার সঙ্গে নিজেদের দুরত্ব তৈরি করার একটা আপ্রাণ চেষ্টা চালু করেছে। যার প্রভাব এই ফোরামেও লক্ষ্য করা যাচ্ছে।
  • | 126.*.*.* | ১১ মে ২০১৩ ১৭:২৮524100
  • তুমি,অরন্য দা,বুনান ( কল্যানী ইনজঃ কলেজ) আরেকজন স্ট্যাট পড়ায় কিন্তু তার নাম আমি লিখবো না।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ১১ মে ২০১৩ ১৭:৩০524101
  • PT দা বুজীদের ভুল বোঝেন। বুজীরা হইলেন রামভক্ত হনুমানের ন্যায় নিষ্কাম কর্মে বিশ্বাসী। উহারা নিষ্কাম ভাবে zeta মায়ীর সাধনা করিতেছিল মাত্র।
  • potke | 132.*.*.* | ১১ মে ২০১৩ ১৮:১০524102
  • তাই ভাবছিলাম যে ম্যাডাম M "ওখানে মদের দোকান হবে-ফূর্তি হবে" এই গল্পটা পেলেন কোদ্দিয়ে? সোর্স -সনহতি--ঠিক-ই আছে তাহলে ঃ)
  • dd | 132.*.*.* | ১১ মে ২০১৩ ১৯:২৭524103
  • ঋষি বুদ্ধদেব কিন্তু পরিষ্কার বলেছেন (হুবহু কোট করছি)। "শোনেন। জনগনের কাছে মাথা হেঁট করে টাক দেখিয়ে যাইবেন। অন্যদের দিকে আঙুল দেখাইয়েন না। ইনাফ। নিজের দোষ, কান কটকট করে কি না ইঃ সমুহ স্বীকার করে ছলছলো চোখে ন্যাকাসুন্দর ভাবে খাড়াইবেন। খামোখাই অন্যদের দোষ ত্রুটি নাক চাপা কিনা, রং কেনো আরেকটু গোরা নয় ইঃ নিয়ে প্যাচাল কইরেন না। "

    (সোর্স আবাপ)

    এইসবে আপনেদের খ্যাল থাকে না? আপনেরাই কি সিপিএমের ছদ্মবেশে সিয়ার এজেন্ট?
  • PM | 233.*.*.* | ১১ মে ২০১৩ ১৯:৪৪524104
  • ডিডিদা, ঋষি বুদ্ধদেব এর কথা যারা শুনবেন তাঁরা বৌদ্ধ। আমি বৌদ্ধ নই, তাই দায় নেই ঃ)

    আমাকে বড়জোর সিঙ্গুরপন্থী বলতে পারেন
  • rivu | 78.*.*.* | ১১ মে ২০১৩ ২০:৫৯524106
  • আরে এইখানে সবাই এক্সট্রিমিস্ট দেখি! একজন বলে বুজি আর মিডিয়াই দায়ী, একজন বলে তারা তেজপাতা আর লবঙ্গ। মজ্ঝিম পন্থা নেননা কেনে বাবুরা? সেই যে কপার আর নাইট্রিক য়াসিদ, একলা একলা বোকা, মিললেই গ্যাস ফ্যাস বেরিয়ে কেলেঙ্কারী।
  • umesh | 223.*.*.* | ১১ মে ২০১৩ ২১:০৯524107
  • সিঙ্গুর নিয়ে দু-পক্ষই যখন যুক্তি দেখায়, আমার তো দু-পক্ষকেই ঠিক মনে হয়।

    কিন্তু প্রোজেক্টটা যে পর্যায়ে গিয়ে বন্ধ হয়েছে, সেটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরী করেছে।

    যারা চাষের যুক্তি দেখাচ্ছিল, এখন ও জমির যা অবস্থা, তাদের কোনো কাজে আসবে না।
    আর যারা শিল্পের পক্ষে, এখন যা পরিস্থিতি তাতে মনে হয় না আগামী কিছু বছর ওখানে কিছু শিল্প বানানো যাবে।
  • Thank You Swansea | 127.*.*.* | ১১ মে ২০১৩ ২১:৫৭524108
  • হেলান দেওয়ার অভ্যেসটা ভালো না। দেওয়াল নোংরা হয়, আর নিজের পায়ের জোর কমে।
  • | 126.*.*.* | ১১ মে ২০১৩ ২২:২৯524109
  • আমি চরম অ্যান্টি বাম হলেও এই সিঙ্গুর না হওয়ার জন্যে মমতা কে অনেক টা দায়ী করবে। ঘোলা জলে মাছ ধরতে গিয়ে কেস টা কেঁচিয়ে দিল ঃ(((
  • ranjan roy | 24.*.*.* | ১২ মে ২০১৩ ১৬:১৬524111
  • পিটি,
    সুপ্রীম কোর্টের কথিত Canon নিয়ে কোন বিতর্ক হবে না। সুপ্রীম কোর্ট আইনের ব্যাখ্যায় সুপ্রীম, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে নয়।
    কুড়ানকলাম পরমাণু প্রকল্পের বিরুদ্ধে যাঁরা বলছেন তাঁরাও তথ্য ও যুক্তি দিয়ে 'লার্জার পাবলিক ইন্টারেস্টের " কথাই বলছেন। এখন কোনটা লার্জার পাব্লিক ইন্টারেস্ট আর কোনটা মাইনর কোল্যাটারাল ড্যামেজ এ নিয়ে বিজ্ঞানী বুজিদের দ্বিমত থাকতেই পারে। বিরোধীদের পক্ষে বেশ কিছু পারমাণবিক বিজ্ঞানীদের রিপোর্ট পেশ করা হয়েছে বলেই জানি।
    একই কথা সিঙ্গুরের ব্যাপারেও।
  • pinaki | 56.*.*.* | ১২ মে ২০১৩ ১৭:০৩524112
  • উরিব্বাস, পিটিদা আবার অনন্ত ঘৃণা টৃণা রেখে দিয়েছেন! ভাবা যায় না! হাতের সামনে পেলে হয়তো কেলিয়েই দিতেন। :-)
  • PT | 213.*.*.* | ১২ মে ২০১৩ ১৯:০৩524113
  • RR
    আমি খবর পড়ে যা বুঝলাম তা হল যে প্রকল্পের বিরুদ্ধে যারা বলেছে তারা তাদের ব্যাখ্যামত "লার্জার ইন্টারেস্ট" কোর্টকে বোঝাতে পারেনি। কেননা, "The court said that various expert groups have opined that there would be no impact on the life around the plant because of radiation.

    pinaki
    "কেলিয়েই" দিতে হবে এমন কোন কথা নেই আর ক্ষমতাও নেই তাই দ্বিচারী আর ধান্দাবাজদের ঘৃণাটুকুই করতে পারি।
  • b | 122.*.*.* | ১২ মে ২০১৩ ১৯:১২524114
  • তা পিটি দা সিপিএম র মধ্যে ধান্ধাবাজ কেউ নেই? জাস্ট কিউরিয়াস।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ১২ মে ২০১৩ ২০:০৭524115
  • ব্রতীন দেখছি আই এস আই এর নাম ডুবিয়ে ছাড়বে।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ১২ মে ২০১৩ ২০:০৮524117
  • ব্রতীন দেখছি আই এস আই এর নাম ডুবিয়ে ছাড়বে।
  • | 190.*.*.* | ১২ মে ২০১৩ ২১:১১524118
  • কেন? খুব জেনেরিক কমেন্ট হয়ে গেছে বুঝি? ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন