এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৩০665485
  • পিটির কথা তে বোঝা যাচ্ছে, কংগ্রেস জোট করার যোগ্য দল। অর্থাত অচ্ছ্যুত নয়।বামেরা লোভে লোভে আছে, যাতে সোনিয়া গ্রিন সিগন্যাল দেয় আর জোট করে ঘোট পাকাতে পারে।অতীতে বামেরা বহুবার এরকম কংগ্রেসের লেজুর বৃত্তি করেছে আর লোক দেখানি কেন্দ্রের বিরোধিতা জারি রেখেছে।
    মুশকিল হলো, সি পু এম এর এই খেলা মমতা বিলক্ষণ জানে আর কংগ্রেসের ও সেই রকম রয়াল অবস্থা নেই। এখন প্রত্যেক সিট; রাজ্য ধরে ধরে, কংগ্রেস খেলবে।
    তাই মমতার সঙ্গেই অলিখিত জোট হবে।নয়তো কংগ্রেস থেকে বড় সংখ্যক বিরোধী পক্ষ তৈরী করে, গোঁজ প্রার্থী দেবে।
    কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবো আর মন্ত্রী সভায় বাইরে থেকে সাপোর্ট দেব, এই সব ছেলে ভুলানো থুড়ি কংগ্রেস ভুলানো কথায় চিঁড়ে ভিজবে না।
  • কল্লোল | 125.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৫665486
  • রোবু ও পিএম।
    অফিসিয়ালি সিপিএম+বিজেপি হয়নি বটে তবে সিপিএম+বিজেপির পিতাঠাকুর জনসঙ্ঘ হয়েছিলো ইন্দিরা হঠাতে। এটা বল্লেই, হৈহৈ করে প্রি বাবরী-পোস্ট বাবরী এসে যাবে, প্রি গুজরাত-পোস্ট গুজরাত এসে যাবে, যেন তার আগে জনসঙ্ঘ একটি ধোতুপা ছেলো।
    তাই বলছিলাম শিলিগুড়ি মডেল। এবার ইন্দিরার জায়গায় মমতা। সোজা হাত ধরতে অসুবিধা মুসলমান ভোটের জন্য। সে আর কে না জানে। তা না হলে শিলিগুড়ি মডেলে তো হাতই ধরা হয়েছে, তবে সেটা "ভগবানের হাত" কি না জানিনা।
    হ্যাঁ, একটা কথা, ক্ষমতার রাজনীতিতে পার্মানেন্ট অচ্ছুত বলে কিছু হয় না। সেটা মনে রাখা ভালো।
    মমতা উঠে পড়ে লেগেছে নীতিশ-লালু হয়ে কং ধরতে। পবতে তৃণ+কং হলে মমতার সুবিধা। সিপিএম তো কারুর হাত অফিসিয়ালি ধরবে না, সেটাই আপাততঃ পাট্টি স্ট্যান্ড। তবে কিনা শিলিগুড়ি মডেলে যোগ-বিয়োগে পড়ে থাকে সিপিএম+বিজেপি।
  • কল্লোল | 125.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৬665487
  • ও হ্যাঁ। আমি এখনো নোটাতেই আছি।
  • PT | 213.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৫৯665488
  • আবার অসত্য ইতিহাস চর্চা।
    জরুরী অবস্থা হটানোর জন্য জয়প্রকাশের নেতৃত্বে জনতা পরিবারের পত্তন হয়। তার সঙ্গে বামেরা ছিল। তখন বিজেপি বলে কোন দল ছিল না তাই অফিসিয়ালি বা আনফিসিয়ালি সিপিএম+বিজেপি হওয়ার কোন চান্সও ছিল না।
  • PM | 233.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:১০665490
  • প্রশ্ন হচ্ছে নিজের রাজনৈতিক প্রজ্ঞার ওপোর কল্লোলদার নিজের কতো আস্থা ? আপনি নিজের বোধবুদ্ধি/ প্যথোলোজিক্যাল সিপিএম বিরোধীতা থেকে একটা রাজনৈতিক প্রেডিকসান করছেন যেটা আপনার মতে ২+২=৪ এর মতই সহজ। লোকজন আপনার প্রেডিকসন আর রাজনৈতিক বুদ্ধি কে চ্যলেন্জ করছে। আপনি অ্যাক্সেপ্ট করুন অন্তত। ঃ)
  • কল্লোল | 125.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৪665491
  • পিটি চোখে বেড়াল নাও।
    আমি লিখেছি, "অফিসিয়ালি সিপিএম+বিজেপি হয়নি বটে (ইহা মোটা হরফ ও তলদাগ সমেত। ঈশেন এটা করে দে ভাই))তবে সিপিএম+বিজেপির পিতাঠাকুর জনসঙ্ঘ হয়েছিলো ইন্দিরা হঠাতে।"
    জনতা জোটের অন্যতম ছিলো জনসঙ্ঘ। সেটা সিপুয়েম জানতো। তখন যুক্তি ছেলো স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতার মধ্যে স্বৈরতন্ত্র প্রধান শত্রু। তাই জনতার বকলমে জনসঙ্ঘের হাত ধরতে অসুবিধা নাই। শিলিগুড়িতে তো হাত ধরেইছে, এট্টু নুকিয়ে - এই যা।
    পিএম। ওসব সেন্টুতে কাজ নাই। চ্যালেঞ্জ নেবো কি - ও তো হয়েই গেছে শিলিগুড়িতেই। তাই আবার রোবু ওটাকে বাদ্দিন বলেছে। এই তো রাজনৈতিক পোগ্গা!!!! কেন ভাই বাদ্দেবো ক্যানো? ওটাও তো একটা রাজনৈতিক লাইন।
    মমতা হঠাতে এটাই রাস্তা। কং পাওয়া গেলে ভালো, নাহলে এটাই রাস্তা। হ্যাঁ, নুকিয়ে। চিপুয়েমের একার মুরোদে মমতা হঠানো যাবে না। আবার নুকিয়ে না হলে (সে বিজেপি ও কং হলেও) পাট্টি নীতি পাল্টাতে হবে প্লেনাম করে। সে অনেক হ্যাপা।
  • sm | 233.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩১665492
  • কল্লোল কে "ক"।
  • Arpan | 59.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৫665495
  • শিলিগুড়ি লাইন ডিটেলসে ফলো করিনি। কিন্তু ওখানে কি আসন রফা হয়েছিল? বা এক মঞ্চে প্রচার? বিজেপি ছেড়ে দিলাম। মনে হয় না ওখানে বিজেপি খুব একটা বড় শক্তি। কিন্তু কং বা সিপিএমের মধ্যে কি এরকম কিছু জোট বা আঁতাত হয়েছিল? সিরিয়াসলি জানতে চাই।

    (ভোটের দিন বুথ লেভেলে একসাথে শাসক দলের মোকাবিলা করাটা নিশ্চয় ধরা হচ্ছে না)
  • sm | 233.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৫665493
  • শিলিগুড়ি তে জিতে বাংলার সর্বত্র "অশোক মডেল" চাই বলে গলা ফাটাবো; আর মডেল টা প্রকৃত পক্ষে কি, জিগালে বলবো খেলবো না।
    অসাধারণের মাথায় দুটো স্মাইলি!
  • robu | 11.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৮665496
  • কল্লোলদার ভাবাঘাত হয়েছে।
    শিলিগুড়িকে জোর করে বাম বিজেপি জোট বলে চালাতে চাইলে চালিয়ে যান। একদিন খাওয়াতে হবে বলে এমন করলেন, এটাই খারাপ লাগল।
  • Arpan | 59.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৪৪665498
  • এইটা পড়ে কিছুটা বুঝলাম।

    http://www.telegraphindia.com/1150926/jsp/siliguri/story_44641.jsp#.VkjYuV63q6c

    আর পিটিদার হিসেবের সাথে মিলছে না। শিলিগুড়িতেই তৃণমূলের ৩৯% ভোটব্যাঙ্ক বলছে (লোকসভার হিসেবে)। সারা রাজ্যে মিলিয়ে এর থেকে বেশি বই কম হবে না।
  • robu | 11.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৪৪665497
  • আসন রফা বা এক মঞ্চে প্রচার কিস্যুই হয়নি।
    ভোটের দিন বুথ লেভেলে একসাথে শাসক দলের মোকাবিলা করাটাই ধরা হচ্ছে।
    রেজাল্টের পরে কোনো কোনো জায়গায় একযোগে পন্চায়েত দখল করা হয়েছে।
    পুরসভা ভোটে (যেখান থেকে এই কয়েনেজ শুরু) সেটাও হয়নি।
  • Arpan | 59.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৪৯665499
  • রোবু, ম্যানিফেস্টোতে কায়দা করে লিখেছিল তৃণমূলকে হারাতে হবে। (কার বিরুদ্ধে আছি ইঃ) ঃ)

    মনে হয় কল্লোলদা ওটার কথাই বলছে। তবে বিজেপি অব্দি এক্স্ট্রাপোলেট করাটা বাড়াবাড়ি। ঃ))
  • robu | 11.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৫৫665501
  • সেই ঃ-)
    তাহলে রুটি পাল্টানোর তত্বে সবাই এম আই এম। যে আসে আসুক সিপিএম যাক ঃ-)
    মানে কল্লোলদা রন্জনদা তুমি - সবাই এম আই এম ঃ-)
  • robu | 11.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৫৯665502
  • এসেম ও এম আই এম।
  • sm | 53.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০১:০৬665503
  • যদি ভালো পাঁচটা কারণ দিতে পারেন; তাহলে চাইব সি পি এম ফিরে আসুক। তিনোরা চলে গেলে কুনো ব্যথা নাই। বিজেপি,কংগ্রেস কিছুতেই আপত্তি নাই।
  • SC | 60.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৫:৫৪665504
  • আমি বিজেপি আসার পাঁচটা কারণ দিয়ে দিচ্ছি
    ১)রুপা
    ২)রুপা
    ৩)রুপা
    ৪)রুপা
    ৫)রুপা
    চলবে?:)
  • SC | 60.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৬:০৩665506
  • ইদিকে ই কি কতা শুনি গো আজ সিপিএম এর মুখে। কনরেস, মানে সিদ্ধার্থ রায়ের কনরেস। তাদের সাথে জোট, বাইরে থেকে সমর্থন!
    বলে কি! বলে কি!
    এই তো কদিন আগে আমেরিকার সাথে চুক্তির জন্য এই কনরেস কেই লাথ মেরে বেরিয়ে গিয়েছিলেন আপনাদের পোকাস।
    তাহলে কি এখন, "স্যার, বাঁচান" করে আবার রাহুল গান্ধীর পায়ে পড়তে হচ্ছে। আমি অপেক্ষা করে আছি, কবে রাউল এর ডিফেন্সে এ পাতার পর পাতা পি টি লেখেন, গান্ধী পরিবারের মহিমা সম্পর্কে।

    এমনিতে বিজেপি কে আমার সিপিএম এর স্বাভাবিক ally মনে হয়। দুটোই আদ্যন্ত ব্রাহ্মণ্যবাদী দল, উচ্চবর্ণের উচ্চশিক্ষিত ভদ্রলোকেদের domination এর রোটারি ক্লাব। মুখোশ গুলো একটা পাল্টানো। ওদের মুখোশ উন্নয়ন দেব, নিচু জাত গুলো চুপ থাক। এদের মুখোশ, মার্কস পড়েছি, তরা পড়িসনি, তাই চুপ থাক। এই তো ব্যাপারটা। এরা বলেন বিধর্মী, ওরা বলে লুম্পেন না কি একটা, ultimately গল্পটা একই।
    কিভাবে নিম্নবর্ণের লোকেদের, সংখ্যালঘু দের আর ছোটলোকদের ক্ষমতা থেকে সরিয়ে রাখব।

    সুতরাং মুখে বিজেপি নিয়ে একটু ওরকম বলতে হয়, তাই বলছেন। তবে বিজেপি এলে সিপিএম এর কর সমর্থক গোষ্ঠী নিশ্চিন্তই হবেন। ওই আপনরা যাদের লুম্পেন বলেন, তাদের রাজ চলবে না।
  • কল্লোল | 125.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৭:২৭665507
  • রোবু। একদম খারাপ হয়ে যাবে। এই প্রকাশ্যে হুমকি দে রাখলুম। খাওয়া তুলে কথা বল্লে কিন্তু যাতা হয়ে যাবে। এবাবদে আমার প্রধান সাক্ষী পিটি। লাও এবার ঠ্যালা সাম্হালো।

    কিন্তু সিপিএম+বিজেপি পবতে হয়েই গেছে। একসাথে পৌর বোর্ড/পঞ্চয়েত দিয়ে শুরু। সবই কৌশল। শিলিগুড়িতে তলে তলে হয়েছিলো - যার জেতার সম্ভাবনা বেশী তাকে ভোট দাও। আর একসাথে বুথ দখল প্রতিরোধ।
    এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয় আমার জানা নাই। প্রকাশ্যে বলাই যেতে পারে - কৈ জোট কোথয়? তাতে তৃণরাও মুশকিলে পড়ে যায়।
    এটা লতুন চাল। তবে এ চাল ভাতে বাড়ছে - সেটা প্রমানের অপেক্ষা রাখে না। কিন্তু এখানে একটি কথা আছে। সিপিএম বা কং বা বিজেপি এদের কেন্দ্রীয় নেতৃত্ব ইহা মঞ্জুর করিবেন না। কেন্দ্রীয় বিজেপি কংএর সাথে যাবে না এবং ভাইসিভার্সা। সিপিএম কারো সাথেই যাবে না - সেটা এখন পার্টি লাইন। কাজেই এসব কৌশল হবে যার লত্তুন নাম "লোকালে লুকিয়ে"। ইসারোঁ ইসারোঁ মে দিল দে/লেনেওয়ালে কোনোদিন কম পড়ে নাই।

    ক্ষমতার রাজনীতিতে এসবই হয়। সিপিএম ৭৭এ ইন্দিরার বিরুদ্ধে জনসঙ্ঘের হাত ধরেছিলো, আদি কংএর হাত ধরেছিলো মানে ইন্দিরার ব্যাঙ্ক জাতীয়করণ বা প্রিভি পার্স অবলুপ্তির বিরোধীতা যেমন নয়, তেমনি জনসঙ্ঘের হিন্দুত্ব ও মুসলমান বিদ্বেষকেও সমর্থন করে নাই। ইন্দিরার স্বৈরতন্ত্র হঠাতে কৌশল করেছিলো। এতে এতো লজ্জার কি হলো??
    এবার মমতা হঠাতে ......................
  • s | 60.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৮:০৮665508
  • কল্লোলদার কথা সবই বুঝলাম, কিন্তু একটা বিধানসভা নির্বাচনে সারা রাজ্য জুড়ে এরকম তলে তলে জোট কি করা সম্ভব? এতে তো মাত্রাছাড়া কনফ্যুশন হয়ে জোটের আসল উদ্দেশ্যটাই ভেস্তে যাবে।
  • PT | 213.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৮:৩১665509
  • "তখন যুক্তি ছেলো স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতার মধ্যে স্বৈরতন্ত্র প্রধান শত্রু। "
    এমনভাবে লেখা হচ্ছে যেন সেটা নেহাতই ক্ষমতায় যাওয়ার জন্য ছেঁদো যুক্তি ছিল। কিন্তু সেই সময়ে জয়প্রকাশের বিরুদ্ধে গেলে জরুরী অবস্থার পক্ষে কথা বলতে হত। এখন তাহলে কল্লোলদা সিপিএমেকে কি বলত?

    কিন্তু অর্ধসত্যের চর্চা বন্ধ হোক। সিপিএম জনসঘের সঙ্গে মোট্টে যায়নি। জয়প্রকাশের নেতৃত্বাধীন জনতা জোটের সঙ্গে গলা মিলিয়েছিল।

    আর সেই "জনতা জোটের অন্যতম ছিলো জনসঙ্ঘ। সেটা সিপুয়েম জানতো।" সেটা কল্লোলদাও জানত। তাও সেই জনসঙ্ঘের ছোঁয়া লাগা অশুচি সিপুএমের হাত ধরে কল্লোলদা ১৯৭৭-এর পরে ভোট ভোট খেলায় যোগ দিয়েছিল!!

    শিলিগুড়ি মডেলের আসল কথাটি ছিলঃ "যাকে খুশী ভোট দাও/নিজের ভোটটি নিজে দাও" যদিও কং-এর সঙ্গে সিট সমঝোতা হয়্ছিল। এই দল পাকানোর মধ্যে তিনোরা ছাড়া বাকি সকলেই ছিল। তাহলে কং+বিজেপি আঁতাত ছিল বলেও গলা ফাটাতে হয়।

    "আর পিটিদার হিসেবের সাথে মিলছে না। শিলিগুড়িতেই তৃণমূলের ৩৯% ভোটব্যাঙ্ক বলছে (লোকসভার হিসেবে)।"

    ২০১৪-র ভোটটা কতটা কি হয়েছিল কে জানে!! লোকসভায় তিনোরা মোট ৩৯.৮% পেয়েছিল। শিলিগুড়ি মডেলের পরে তাই তিনোরা আর ৩৯%-এর ওপরে নিজেরাই আর ভরসা রাখতে পারেনি। আর আমার হিসেবটা তিনোর ভোট শেয়ার ৪০% ধরে।

    "কনরেস, মানে সিদ্ধার্থ রায়ের কনরেস।"
    না, ইতিহাস সেকথা বলেনা। ঐতিহাসিক ভাবে সিদ্ধার্থ রায়ের কংগ্রেস তিনোর দখলে-সেটা ডকুমেন্টেড। সিদ্ধার্থের অন্যতম সেনাপতি এখন তিনোর একটি স্তম্ভ। আর ৭৭-এর পরে সিদ্ধার্থকে পব কং সম্পুর্ণ পরিত্যাগ করেছিল। সিদ্ধার্থের মৃত্যুর পরেও তার সমস্ত লোকাচারের দায়িত্ব তিনোরা নেয়। কাজেই তিনোর বিরুদ্ধে লড়া পব-র রাজনৈতিক লুম্পেনাইসেশনের হোতা সিদ্ধার্ত্থের নব কংগ্রেসের বিরুদ্ধে লড়ার সমতুল্য।
  • ক্রূর সিং | 117.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৮:৩৯665510
  • এম আই এম আবার কী?
  • sm | 233.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৯:৩২665512
  • http://bartamanpatrika.com/content/main7.html
    এই নিন আজকের খপর। নেত্রী কি চান।
    আগে চলে গঙ্গা উলুধ্বনি দিয়া,
    পিছে চলে ভগীরথ, শঙ্খ বাজাইয়া।
  • ক্রূর সিং | 117.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ০৯:৫৮665513
  • অ, ওয়াইসির দল। আমি ভাবলুম হলধর গোছের নতুন চিমটি হবে:-p
  • কল্লোল | 125.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১১:৫৩665514
  • হ্যাঁ পিটি। ক্ষমতার রাজনীতিতে অমনটাই হয়।
    ১৯৭৭ আমরাও (যত ক্ষুদ্রই হই) ক্ষমতার রাজনীতির অংশ ছিলাম। তাই জনতা(জনসঙ্ঘ সমেত) সিপিএম কারুর সাথেই জোটে অসুবিধা ছিলো না।
    তখন স্বৈরতন্ত্রকে হঠানই সবচে বড় লক্ষ্য ছিলো।
    মমতাকে হঠাতে পবতে যদি বিজেপির হাত ধরতে হয় তো তাতে কোন মহভারত অশুদ্ধ হয় না। কারন পবতে বিজেপির চেয়ে অনেক বড় বিপদ এখন মমতা ও তার স্বৈরতন্ত্র।

    আমি নোটায় দেবো, কারন আমার বিশ্বাস, সিপিএম ফিরে এলেও এই একই হাল হবে।
  • কল্লোল | 125.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১১:৫৭665515
  • বর্তমানের খবর ও আমার কথা মিলে যাচ্ছে। পবতে তৃণ+কং হতে চলেছে সোনিয়ার ইচ্ছায়।
    তো পড়ে রইলো...........................
  • PT | 213.*.*.* | ১৬ নভেম্বর ২০১৫ ১২:১৪665517
  • এট্টু অপেক্ষা করিনা। এত তাড়া কিসের? বর্তমান পত্রিকা আগেও চেয়েছিল, এখনো হয়্ত চায় যে তিনোরা ক্ষমতায় থাকুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন