এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Thank You Swansea | 131.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৪২524053
  • রঞ্জনদা - আমি বুজী নিয়ে বিশেষ ভাবিত নই।

    এই বিষয়ে দেশেবিদেশে-তে আহমদ আলীর কথাগুলো প্রযোজ্য -

    "ভদ্রসন্তানদের কথা বাদ দিন। এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মরে ভূত হয়ে অজরঈলের দফতরে হাজিরা এয় ততই মঙ্গল।"

    ফটোটা দিয়েছিলাম কথাগুলো সত্যি কিনা জানার জন্যে। কারণ কোথাও দেখেছি/পড়েছি কিনা মনে নেই।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৪৮524054
  • 'দেশে বিদেশে' ! মাইরি! তাহলে সোয়ান সী মানে আমাদের অজ্জিত! মনটা ভাল হয়ে গেল।
    সরি! ওই পোস্টটা আসলে বন্ধু পিটিকে লিখতে চেয়েছিলাম। তাড়াহুড়ু করে সোয়ান সী এসে গেছে।
    তোমার পোস্ট থেকে তোমার উদ্দেশ্য স্পষ্ট, একটু অবাক হয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন চেয়েছ। ভুল বুঝিনি। আসলে আমিই একটু পিটির সঙ্গে ইয়ে মানে--।
    প্লীজ, কিছু মনে কর না।
  • kallol | 125.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৫০524055
  • কিন্তু খিল্লি, সিকিমের লোকে কি করবে বলুন তো? ত্রিপুরার বা পশ্চিম রাজস্থানের?
    আর আপনি জানেন হয়তো - মানুষ চাল-ডাল-আটা খেয়েই বাঁচে - সারা পৃথিবীতেই। তাই কৃষি জমি নিয়ে শিল্প করার কোন মানেই হয় না। শিল্প হোক যেখানে অকৃষি জমি প্রচুর। যেমন পবয়ের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের টাঁড় জমিতে।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৫৫524056
  • খিল্লিকে ক।
    কিন্তু আমি হরিয়ানার পুত্রদের লুরু, কোলকাতা, পুণে,গোয়ায় এমনকি ৩৬গড়েও দেখেছি। প্রচুর হরিয়ানাবাসী মডার্ন ফার্মার ছত্তিশগড়ে সস্তায় জমি কিনে বড় বড় এগ্রিকালচারাল ফার্ম করেছেন। মানে, চাষ করতেও হরিয়ানা ছেড়ে বেরিয়ে সুদূর প্রান্তে গেছেন।
    আমার বিলাসপুর কান্ডের পার্টনার তো এক হরিয়ানার জাঠ দম্পতি। ক্যায়্থাল এ বাড়ি-জমি, তবু বেরিয়ে পরে বিলাসপুর জেলার পাহাড়ি এলাকায় সস্তায় ৩৫ একর জমি কিনে চাষ শুরু করে আর ব্যাপারিদের ফরওয়ার্ড ট্রেডিং এর জন্যে সুদে টাকা দেয়।
  • কৃশানু | 177.*.*.* | ১০ মে ২০১৩ ১৬:০১524057
  • কল্লোলদা, এর কাছাকাছি একটা প্রশ্ন নিয়ে বেশ ভাবিত আছি আজকাল। রাতে বাড়ি গিয়ে পারলে গুছিয়ে লিখব। খুব তাড়ার মধ্যে লিখছি।
    সিকিম ভারী শিল্প স্থাপন এর সঠিক জায়গা নয়। পরিবেশ ও সেখানকার মানুষ এর ওপর ইমপ্যাক্ট এর কারণে। পুরুলিয়াতে অনেক অংশ আদিবাসী অধ্যুষিত, কিছু অংশ জঙ্গলাকীর্ণ। সেখানে গাছ কেটে শিল্প করা কি উচিত? বা এই ভূমিপুত্রদের উত্খাত?

    সমস্যা কিন্তু একটা নয়, অনেক। এবং সমস্যাটা শুধু কৃষি বনাম শিল্প নয়। বামেরা সব জায়গায় ঠিক করেছে বলছি না, সমস্যাটার মূলে আসতে চাইছি। সমস্যাটা শিল্পের জন্য কৃষি জমি - তা নয়। সমস্যাটা শিল্পের জন্য জমি। যে জমিই আপনি ভারী, জমিনির্ভর শিল্পের জন্য নিন না কেন, কারুর না কারুর গায়ে আঁচ লাগবেই। যতটা সম্ভব কম লোকের ক্ষতি করে, যাদের ক্ষতি বহন করার ক্ষমতা সবচেয়ে কম, তাদের সব চেয়ে কম ক্ষতি করে কাজটা করতে হবে। পুরোটাই হতে হবে কনফ্লিক্ট এন্ড ডায়ালগ এর সাইকেল এর মধ্যে দিয়ে। আর কোনো সমাধান নেই।
  • sda | 132.*.*.* | ১০ মে ২০১৩ ১৬:২৩524058
  • কৃশানুদা কে বড় করে ক।
  • de | 190.*.*.* | ১০ মে ২০১৩ ১৭:০২524059
  • কিশানুর আলোচনা অনেক প্রাক্‌টিক্যাল! জঙ্গল কেটে জমি নেওয়াটাও ঠিক সল্যুশন নয়।
  • a | 132.*.*.* | ১০ মে ২০১৩ ১৮:৫৫524060
  • কল্লোলদার এই পুরুলিয়াতে শিল্প করার প্রস্তাবটা সেই সিঙ্গুরের আদি লগ্ন থেকে শুনছি। তাই আশা রাখি আমার প্রশ্নের উত্তর পাব।
    ৪-৫টা মৌজার নাম চাই যেখানে একলপ্তে ১০০০ একর জমি আছে অনাবাদী, ঐ আপ্নার "পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের টাঁড় জমিতে"
  • pi | 78.*.*.* | ১০ মে ২০১৩ ১৯:০২524062
  • ল্যাণ্ড ইউজ ম্যাপ কি তৈরি হয়েছে? সেটা না দেখলে তো হাওয়ায় কথা বলা হয়ে যাবে।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ১০ মে ২০১৩ ২১:০৮524063
  • আহা আহা আজ আবার বেত্রাঘাত পড়িয়াছে। নির্বাচন কমিশনের সাথে মামলায় বিচারপতি কী পর্যবেক্ষণটাই করলেন। চলুক খেলা আরো ক বছর।
  • aranya | 154.*.*.* | ১০ মে ২০১৩ ২১:১৩524064
  • কল্যাণীতে একলপ্তে ১০০০ একরের বেশী জমি পড়ে আছে। এই জমি ইন্ডাসট্রিয়াল জোনে, শিল্পের জন্যই ডেজিগনেটেড।
    সিঙ্গুর পর্বে কাগজে বেরিয়েছিল। সরকার নাকি জানত না বা ঐরকম কিছু। কল্যাণী গঙ্গার পূর্ব পারে, কিন্ত্তু নতুন ব্রিজ হয়েছে গঙ্গার ওপর, সেও বেশ কয়েক বছর হল।
    জানি না আসল কারণ কি ছিল, ওখানে ন্যানো কারখানা না করার
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৩২524065
  • যদ্দুর শুনেছি রাস্তা। কল্যানী হাই ওয়ে দু লেন থেকে চার লেন করতে হলে প্রচুর জমি অধিগ্রহণ করতে হত। এবং ভাগ ভাগ করে, বহু মালিককে ক্ষতিপূরণ দিতে হত। শোনা কথা, আমার প্রশ্নের উত্তরে সিপিএম এর লোকেরাই বুঝিয়েছে ( আমার বাবা), সত্যি মিথ্যে জানি না, তাকেও কেউ বোঝাতে পারে।
    কিন্তু এক হাজার জমি কল্যাণীতে আছে, এটা ঠিক কথা নয় বলেই মনে হয়। কল্যাণীতে প্রচুর জমি আছে, বন্ধ হয়ে যাওয়া শিল্পের। কিন্তু সে বড় ছড়িয়ে ছিটিয়ে, তাকে এক লপ্তে পেতে গেলে সেই কারখানার মালিকদের সাথে প্রচুর মামলা মোকদ্দমা জিতে আসতে হত, একটা স্টে অর্ডার মানে পুরো কেঁচে যাওয়া।
  • aranya | 154.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৪১524066
  • আরে না, কল্যাণী-কলকাতা রাস্ত দিয়ে কি হবে, গাড়ি তো ডেলিভারি যাবে গঙ্গা পেরিয়ে দিল্লী রোড দিয়ে পশ্চিম দিকে, ভারতের বিভিন্ন জায়গায়। বুদ্ধপার্ক থেকে একটু এগিয়ে যে নতুন ব্রিজ-টা হয়েছে গঙ্গার ওপর, সেইটা ইউজ করতে হত। অব্শ্য, তাতেও রাস্তা-জনিত সমস্যা থাকতে পারে।
    কল্যাণীর একলপ্তে ১০০০ হাজার একরের ওপর জমি আছে, এটা কাগজে পড়েছিলাম, তবে তুমি যেমন লিখেছ, সেটাও সত্যি হতে পারে। আফটার অল, অন্য কোথাও না করে সিঙ্গুরে করার পেছনে নেতা, মন্ত্রী ইঃ-দের কোন ভেস্টেড ইন্টারেস্ট ছিল বলে মনে হয় না।
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৪৭524067
  • ঠিক। কল্যাণীর থেকে বেরিয়ে, বুদ্ধপার্ক পেরিয়ে ঈশ্বর গুপ্ত, হংসেশ্বরী ক্রস করে আসাম লিং রোড দিয়ে জিটি তে উঠতে ২৫ কিমি বড়জোর। হ্যা, সেখানে রাস্তা আছে, দু-লেন এর। এটুকু পেরিয়ে গেলেই চার লেন। নতুন রাস্তা না বানিয়েও কাজ চালিয়ে নেওয়া যেত। মাথায় আসেনি।
  • pi | 78.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৫১524068
  • ১০০০ না হোক, হিন্দমোটরের ভিতরেই প্রচুর অব্যবহৃত জমি পড়েছিল। তো সে জমি নিয়ে যা হল !

    আর ১০০০ একর তো শুধু কারখানার জন্য লাগছিল না, তার মধ্যে তো আরো অনেক কিছু ছিল শুনেছি।
  • aranya | 154.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৫৩524069
  • আমার মনে হয় জাস্ট ব্যাড প্ল্যানিং, আর টাটাদের আনার জন্য তাড়াহুড়ো - এইসব। বুদ্ধ বাবু ইন্টারভিউ-তে বলেছেন খড়গপুরেও জমি দেখিয়েছিলেন, ওখানে জমি অত উর্বর নয়, টাটাদের খড়গপুর পছন্দ হলে হয়ত এত সমস্যাও হত না।
    এণ্ড অব দ্য ডে, কিছু লাকের ব্যাপারও আছে ..
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৫৬524071
  • :-(
    হিন্দমোটর নিয়ে আমায় কিছু পড়তে দেওয়া হোক। কিছু জানি না।
    যেহেতু টাটা-রা টাউনশিপ টাইপ তৈরী করে, এমপ্লয়ী দের অন্যান্যদের থেকে কিছু বেশি সুবিধে দেয়, থাকা, ক্যান্টিন এইসব এর ক্ষেত্রে, কাজেই ওই সব এর জন্যে ওরা বেশি জমি চাইতে পারে।

    ফাইনালি, সিঙ্গুর নিয়ে আমার স্ট্যান্ড একদম অরণ্যদার সাথে, যেটা অরণ্যদা আগেই লিখেছিলেন এই পাতায়। ২০০৭ এ বিরোধ, ফসলি জমিতে কারখানার বিরুদ্ধে, কিছু যখন হলো না, ২০০৯ এ এসে ক্ষতিপূরণ, পুনর্বাসন এর জন্য লড়াই।
    আর ওভারল শিল্পের জন্য জমি নিয়ে তো আজকেই আগে লিখলাম।
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ২১:৫৬524070
  • হিন্দমোটর নিয়ে আমায় কিছু পড়তে দেওয়া হোক। কিছু জানি না।
    যেহেতু টাটা-রা টাউনশিপ টাইপ তৈরী করে, এমপ্লয়ী দের অন্যান্যদের থেকে কিছু বেশি সুবিধে দেয়, থাকা, ক্যান্টিন এইসব এর ক্ষেত্রে, কাজেই ওই সব এর জন্যে ওরা বেশি জমি চাইতে পারে।

    ফাইনালি, সিঙ্গুর নিয়ে আমার স্ট্যান্ড একদম অরণ্যদার সাথে, যেটা অরণ্যদা আগেই লিখেছিলেন এই পাতায়। ২০০৭ এ বিরোধ, ফসলি জমিতে কারখানার বিরুদ্ধে, কিছু যখন হলো না, ২০০৯ এ এসে ক্ষতিপূরণ, পুনর্বাসন এর জন্য লড়াই।
    আর ওভারল শিল্পের জন্য জমি নিয়ে
  • PM | 233.*.*.* | ১০ মে ২০১৩ ২২:২৬524074
  • AR হাওড়ার কারখানাগুলো কেনো চলতো জানেন? ওরা টেক্স্মাকো, হিন্দমোটোর, মেটাল বক্সের মতো বড় কারখানাগুলোর জন্য মাল বানাতো।

    এখন এই বড় কারখানাগুলো বন্ধ নানা কারনে। তার মধ্যে কিছু কারন সঠিক পলিসি দিয়ে দুর করা যায়। যেমন অনাবশ্যক রাজনীতি।

    কিন্তু কিছু কারন আপনি দুর করতে পারবেন না, যেমন ওব্সলিট টেকনলজি, ইকোনমিক ভ্যালু অ্যাডিসান ইত্যাদি। প্রত্যেক প্রডাক্টের-ই একটা লাইফ সাইকেল থাকে, সেটা একদিন শেষ হবেই। উপযুক্ত ব্যবস্থা না নিলে সে কারখানা বন্ধ হবেই। সেই প্রডাক্টের জায়্গায় নতুন প্রডাক্ট আসবে সেই কারখানাতেই বা কোনো নতুন কারখানায়। হিন্দমোটোর যেমন অজস্র ছোটো ছোটো অনুসারী শিলপ ছিলো সিঙ্গুরের-ও তাই হতো। নিশ্চই সব মিলিয়ে হিন্দমটোরের থেকে বেশী হতো না, কারন রন্জনদা যেমন বলেছেন নতুন প্রযুক্তি।

    কিন্তু বড় শিল্প ছাড়া ছোটো শিল্প অর্থনৈতিক কারনেই বাঁচতে পারে না। কারন হাওড়ায় ফাউন্ড্রি করে চেন্নাইয়ের গাড়ী কারখানায় মাল সাপ্লাই দেওয়া সম্ভব নয়, পড়তায় পোষাবে না। চেন্নাইতেই ফাউন্ড্রি করা অনেক লাভজনক।

    তাই মুখ্যমন্ত্রী যেটা বলছেন বলছেন বড় শিল্প না করে ছোটো শিল্প করা, সেটা বিচ্ছিন্ন ভাবে কিছু ক্ষেত্রে সফল হলেও বৃহত্তর ভাবে সাস্টেনেবল নয়। সেই কারনেই সিঙ্গুরের কারখানা না করে আপনার ইচ্ছামত হাওড়ার কারখানা বাঁচানো কার্যত অসম্ভব।

    আর একটা কথা বলি পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র বৃটিশরাজের ঐতিহাসিক কারনে পুরনো শিল্প অনেক বেশী। তাই বন্ধের স্ট্যাট-ও এই দুই রাজ্যে অনেক বেশী। চোখে পড়ে বেশী। কিন্তু নানা কারনে পুরোনো শিল্প বন্ধ হওয়াটাই অস্বাভাবিক কিছু নয় স্থান, কাল পাত্র নির্বিশেষে।

    বৃটেন আগে গাড়ী ও অন্যান্য ম্যানুফ্যাক্চারিং-এ বিশ্বের অন্যতম সেরা ছিলো। এখন ওখানে গাড়ী বলতে শুধু জাগুয়ার ছাড়া আর কি আছে এখন তাও টাটা না চালালে বন্ধ হয়ে যেতো। অন্য উৎপাদন শিল্পের অবস্থাও তথৈবচ। আমেরিকার পিট্সবার্গ এককালে লৌহ-ইস্পাত শিল্পের পিঠস্থান ছিলো। আজ সেখানে নাভিঃশ্বাস উঠছে।

    ফাইনালি যদি আজ হাওড়ার বন্ধ কারখানগুলি বেঁচে ওঠে আপনি কি সেখানে কায়ীক পরিশ্রমের কাজ করতে যাবেন? খোঁজ নিয়ে দেখুন আজো যে কারখানাগুলো চলছে সেখানে কায়ীক পরিশ্রমের কাজ ভীনরাজ্যের লোকেরাই মুলত ঃ করে।
  • pi | 78.*.*.* | ১০ মে ২০১৩ ২২:৩০524075
  • যেখানে বন্ধ কারখানা খোলা সম্ভব নয়, সেখানে বন্ধ কারখানার জমিতে অন্য কারখানা তৈরির চেষ্টা নয় কেন ? এই সরকারও সেরকম কিছু চেষ্টা করছে বলে বিশেষ দেখিনি।
  • PM | 233.*.*.* | ১০ মে ২০১৩ ২২:৩১524076
  • পুরুলিয়াতে তো ৫০০০+ একর জমির ওপোর জিন্দালদের প্ল্যন্ট হবার কথা ছিলো। ভারতের সবচেয়ে বড় লৌহ ইস্পাত শীল্প। ইন্ফি, উইপ্র-র মতো ওটাও এখন শীতল ঘরে
  • pi | 78.*.*.* | ১০ মে ২০১৩ ২২:৩২524077
  • হিন্দমোটরের গল্প সময় পেলে লিখছি। বা, দেখছি, কোন লেখা পাই কিনা।
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ২২:৫১524078
  • সংহতি-র লিং টা পড়তে গিয়ে আটকে গেলাম। লেখার আগেই স্ট্যান্ড নিয়ে ফেললে আমার পড়তে অসুবিধে হয়। হাউসিং এস্টেট, লিকার সপ এর ব্যাপার গুলোকে সত্যি বলে মনে করি না। তা বাদ দিয়েও হাজার কারণ দেখানো যায় সিঙ্গুরে জমি অধিগ্রহণ এর বিরুদ্ধে। এই ধরনের দু একটা পয়েন্ট বরং এই ধরনের লেখার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়। আমার মতে।
  • PT | 213.*.*.* | ১১ মে ২০১৩ ০০:০০524080
  • "সংহতি"-র বিশ্বাসযোগ্যতার চাইতে কাঁঠালের আমসত্ব অনেক বেশী সহজলভ্য।
  • ranjan roy | 24.*.*.* | ১১ মে ২০১৩ ০০:০০524079
  • পিএমকে অনেকটা ক।
    আমার এসব নিয়ে বোধবুদ্ধি কম, টেকনিক্যাল পড়াশুনো শূণ্যের ঘরে। এত বছর পরে কোলকাতায় এসে কেমন মনে হচ্ছে পুরনো শহরের অংশটা, ধরুন কলেজ স্ট্রীট, বৌবাজার, শ্যালদা, বেলেঘাটা; ওদিকে লালবাজার, ডালহৌসি পাড়া কেমন মরে যাচ্ছে। পাড়াগুলোর মধ্যে লোকজন গতানুগতিক ভাবে বেঁচে থাকার ভান করছে। মনে হচ্ছে আরও ফ্লাই ওভার দরকার। বাইরে আরও স্যাটেলাইট শহর দরকার।
    আর শিল্প কোথায় হবে সেটা আলাদা বিতর্ক, কিন্তু ভারী শিল্প ও তার অ্যানসেলারি ছাড়া বঙ্গে রোজগার ( এমপ্লয়মেন্ট ও আয় ) বাড়ানো বেশ কঠিন।
    বামেদেরও বাঁধা বুলির বাইরে নতুন চিন্তা দরকার। খালি ভূমি সংস্কার নিয়ে বসে থাকলে বা "কৃষি বিপ্লব" নিয়ে পড়ে থাকলে চলবে না।
  • kallol | 125.*.*.* | ১১ মে ২০১৩ ০৭:০৩524081
  • একটা ব্যাপার খুব পরিষ্কার। যদি এক লপ্তে অত জমি পবয়ে না থাকে, তো সিকিমের মতো, ত্রিপুরার মতো, মেনে নিতে হবে যে বড় শিল্প পবয়ে হবে না। তাহলে অন্য কিছু ভাবতে হবে।
  • MR | 183.*.*.* | ১১ মে ২০১৩ ০৮:১৪524082
  • আজ Tara Muzik সকাল দশটায় (ভারতীয় সময়) বন্ধ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীজীর ভীষণ প্রচেষ্টার ফল।
  • PT | 213.*.*.* | ১১ মে ২০১৩ ০৯:১৬524084
  • সিঙ্গুরের বড় কারখানা দিব্যি হয়ে যেত-মমতা আর মাওব্যথীরা কাঠি না করলে। আসলে যারা এই কলকাঠি নেড়েছে তাদের নিজেদের চাকরি-বাক্রির দরকার নেই। বেশীর ভাগই শহরের নিশ্চিন্দি পরিস্থিতিতে থাক, স্কুল-কলেজে পড়ায় বা কোন না কোন আয়ের উৎস আছে। তারা শুধু মাত্র সিপিএমের কান মুলে দিতে গিয়ে পব-র বারোটা বাজিয়ে দিয়েছে। শুধু এরাই নয়, মেধা পাটেকর, স্বামী অগ্নিবেশ ইত্যাদিরা কোন নির্ধারিত চাকরি না করে কি করে খেয়ে-পড়ে বেঁচে থাকে আর প্লেনে চড়ে বিভিন্ন জায়গায় গিয়ে গোলেমালে হরিবোল দেয় সে সবও খুঁজে বের করার সময় হয়েছে।
  • rivu | 184.*.*.* | ১১ মে ২০১৩ ১০:১১524085
  • পিটি, যদি এই ভাবে দেখাতে চান যে সিঙ্গুরে কোনো প্রবলেম ই ছিলনা আর বুজিরা গিয়ে নেত্য করে সব গোলমাল পাকিয়ে এলো, তাহলে তো আর কিছু বলারই থাকেনা। পুরো বিপ্লবটাই তাহলে কলকাতার লোকজন আর মেধা পাটেকর ইত্যাদি করলো বলছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন