এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৩:০৭665452
  • গ্রামের লোকে কিছুই জানে না, কোন খোঁজ রাখে না। বেশ বেশ ঐ আনন্দেই থাকুন ভাই।
    তাহলে ২০১১তে টিভির গ্যাস খেয়ে গ্রামের লোকে মমতাকে ভোট দিলো কেন? তারা তো কিছুই জানতো না।
    এখন এই সময়ে, বিশেষকরে বিহার নির্বাচনের পর ২০১৬র আগে মমতা-বিজেপি মেলানো যাবে না। বরং পবতে সিপিম-বিজেপি মিলবে। শিলিগুড়ি মডেল।
  • cm | 127.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৩:৩৪665453
  • সারদার অগ্রগতি কেমন বুঝছেন? কদিন আগে তৃণমূল সাংসদ মুনমুন সেনের বাণী শুনলেন? আর বাবুল সুপ্রিয়ই বা কি বলছেন? তবে আপনার এই ভবিষ্যৎবাণী রেকর্ডে থাকা ভাল।
  • SC | 117.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৩:৩৭665454
  • রুপা গঙ্গোপাধ্যায় কি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন?
    আমি তাহলে শিবির পাল্টালাম, মানে পাল্টি খেলাম।
  • PT | 213.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৫:০৪665455
  • কেউ কেউ প্রকাশ্যে না বললেও মনে প্রাণে চায় যে ২০১৬-তে কং-তিনো জোট হোক যাতে তিনোরা ক্ষমতায় রয়ে যায়। তাই এমন খবর থেকে কোট করে যাতে সেইরকম হাওয়াই তোলা যায়। অন্য রকমের খবরও আছে-সেগুলো বাদ। কেননা সেগুলো কোট করলে-আপাততঃ ঘটনাক্রম অন্য রকম দেখায়ঃ
    "জি ডি বিড়লা সভাঘরে এ দিন প্রদেশ কংগ্রেস আয়োজিত ‘জওহরলাল নেহরু এবং আধুনিক ভারতঃ অবদান এবং উত্তরাধিকার’ শীর্ষক আলোচনাসভায় রাজ্যের শাসক তৃণমূল এবং কেন্দ্রের শাসক বিজেপি ছাড়া বেশির ভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই আমন্ত্রিত শ্রোতা হিসাবে হাজির ছিলেন।"
    http://www.anandabazar.com/state/%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%95%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%A4-%E0%A6%87-%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%B0-%E0%A6%B8-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3-1.241285#
  • | ১৫ নভেম্বর ২০১৫ ১৬:০২665456
  • ম্মু প্যারিসে থাকেন না? আশা করি ঠিক আছেন? একটু আওয়াজ দিয়ে যাবেন এটা দেখলে।
  • কল্লোল | 125.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৬:২৫665457
  • আমি প্রকাশ্যে বহুবার বলেছি - এবার কাউকে বোট অনয়।
    আমার একটা ভোট না দেওয়ায় কিই বা আসে যায়। কিচ্ছু না। কিন্তু এটাই আমার প্রতিবাদ।
    ২০১৬তে সিপিএম ক্ষমতায় আসছে না, সেটা পরিষ্কার। আজ তারা বুঝেছে যে সংগঠনে প্রচুর বেনোজল ছিলো। সেটা বুঝতে ৪ বছর লাগলো।
    মমতা সোনিয়ার সাথে হবনব করতে চাইছে সেটাও পরিষ্কার। ফলে তৃণ+বিজেপি হবার নয়। যেটা হতে পারে পবতে সিপুয়েম+বিজেপি। প্লিস রেকর্ড।
  • PM | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৮:৫৪665458
  • কতোটা সিপিয়েম বিদ্দেষ থাকলে ২০১৬ র জন্য সিপিয়েম+ বিজেপি সমীকরন প্রচার করা যায় তাই ভাবছি ঃ) না হলে কাল্লোলদা কি প্রকাশ্যে ক্ষমা চাইবেন এহেন "রাজনৈতিক"বক্তব্যের জন্য ? ঃ)

    এর থেকে না ভোটের ঘোমটার আড়ালে থেকে পরোক্ষে তিনো সমর্থন-ও বেটার রাজনৈতিক অবস্থান ঃ)
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:০০665459
  • রেকর্ড করলাম। এবং এটা হলে নোটা ছাড়া আর কখনো সিপিএমকে ভোট দেবনা এটাও বলে রাখলাম। প্লিজ রেকর্ড।
    না হলে কল্লোলদা তো খাওয়াবেই, প্লাস কল্লোলদার রাজনৈতিক বোধকে মাঝে মাঝে ফ্রেন্ডলি ব্যান্টার করব। প্লিজ রেকর্ড।
    অফিসিয়াল জোট হতে হবে, এটা শর্ত, প্রি বা পোস্ট, ডাজ নট ম্যাটার, কন্ডিশনাল কী না, ডাজ নট ম্যাটার। ২০২১ এর মধ্যে।
    লোকাল লেভেলে কোনো পঞ্চায়েত বা পৌরসভা দখলের জন্য সমঝোতা এর মধ্যে ধরা হবে না, শিলিগুড়ি মডেলে সন্ত্রাস আটকানর জন্য একসাথে হওয়া এর মধ্যে ধরা হবে না।
    প্রিপোল হলে আসন সমঝোতা কে প্রমাণ হিসেবে ধরা হবে।
    পোস্ট পোল হলে, একসাথে বা বাইরে থেকে সমর্থন দিয়ে মন্ত্রীসভা গঠনকে ধরা হবে।
    রাজি থাকলে কল্লোলদা জানিয়ে যাক।
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:০১665460
  • ফার্স্ট লাইন - এটা হলে আর কখনো সিপিএমকে ভোট দেবনা
  • ক্রূর সিং | 117.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:০৪665462
  • বিরাট করে ক।
  • ক্রূর সিং | 117.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:০৫665463
  • এবং সেটাও রেকর্ড হোক।
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৩০665464
  • "পোস্ট পোল হলে, একসাথে বা বাইরে থেকে সমর্থন দিয়ে মন্ত্রীসভা গঠনকে ধরা হবে।"

    এইটা নিশ্চয় কেন্দ্রে মন্ত্রিসভা গঠনের জন্য প্রযোজ্য নয়?
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ১৯:৫৩665465
  • প্রযোজ্য।
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:১০665466
  • ইউপিএ ১ তাই ছিল না চরিত্রগতভাবে?
  • kc | 198.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:১৫665467
  • অপ্পন ভালো করে পড়ে লেখো।
    ছিঁফ ক্কক্কক্কক.......
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:১৭665468
  • না।
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:১৯665469
  • যাক্কলা, সত্যি বুঝিনি।
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:২১665470
  • ও, সিপিএম + বিজেপি নিয়ে কথা হচ্ছিল।

    মিস্টেক, মিস্টেক।
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:২৩665471
  • ওটা কল্লোলদার কষ্টকল্পনা।

    ২০১৬ তে কং + বাম মিলে একটা ভালো চ্যালেঞ্জ দেওয়াই যায়। দেওয়াটা দরকার।
  • PT | 213.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৩৪665474
  • সেটা হয়ত অনেকেই মনে প্রাণে চাইছে না কিন্তু পোষ্কার করে বলতেও পারছে না।
  • PM | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৩৪665473
  • ২০১৬ তে যাতে বাম + কংগ্রেস যাতে না হয় তার জন্য কল্লোলদা পাঁচ সিকে পুজো চড়িয়েছেন প্রকাশ ঠাকুরকে-- হু হু বাবা বল্লে হবে ঃ)
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৩৫665475
  • না, কং সিপিয়েম মিলেও ১৬তে চ্যালেঞ্জ হবেনা। বরং বৃহত্তর বাম জোট ক্ষতিগ্রস্ত হবে। শিগগিরই সে জোট হয়ত ফল দেবে না, কিন্তু জোটবদ্ধ থাকাটা দরকার।
  • PM | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৩৭665476
  • রোবু কি যদ্দিন না জনগনের পশ্চাত্দেশ তন্দুরে আরো ভালো করে সেঁকা না হয়---ততদিন অপেক্ষা করতে বলছেন ? ঃ)
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৪০665477
  • আপনার সাথে তো আমি একমত নই, হয় ঃ-)
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৪১665478
  • আপনার সাথে তো আমি একমত নই ঃ-)
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৫১665479
  • আমার প্রেডিকশনঃ

    ২০১৬ তে কং একা লড়বে।

    ২০১৬-এর ফলাফল কী দাঁড়ায় (শুধু আসন সংখ্যা নয়, প্রাপ্ত ভোটের শতকরা হিসেব আরো দরকারি) এবং ২০১৯-এ সর্বভারতীয় প্রেক্ষিতে পরিস্থিতি কী থাকে সেই হিসেবে রাউল এবং সোনিয়া লোকসভা ভোটে জোট গড়ার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। তবে তখন তৃতীয়, চতুর্থ ইত্যাদি নানারকম গঠবন্ধন তৈরি হতে থাকবে কাজেই কোন প্রেডিকশনই করা যায় না।

    পিএম এট অলের হার্ট ব্রেক করার জন্য সরি চাইছি। ঃ)
  • PM | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২১:১১665480
  • না না, কোনো হার্ট ব্রেক নয়। বাম কং জোট হলেও তিনোকে সরনো ২০১৬ সালে দুরশা। অবাধ ভোট আর তিনো জোর ধাক্কা খেলেই আমি খুশী।

    এই সাংগঠনিক পরিস্থিতে ক্ষমতায় না আসাই ভালো। সংগঠন মজবুত না হলে এখনকার মতই লুম্পেন কনট্রোল করবে।
  • রোবু | 233.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২১:১৩665481
  • এইবারে ক।
  • Arpan | 76.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২১:৩১665482
  • আরে ঐটা তো উইশফুল থিংকিং। আমিও লিখেছি।

    কিন্তু ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জোট গড়ে কং-এর কোন ফায়দা নেই। আমার প্রেডিকশনটা সেই ভিত্তিতে করা।
  • PT | 213.*.*.* | ১৫ নভেম্বর ২০১৫ ২১:৩৮665484
  • তিনোর ৪০% ভোটও নেই। বোধহয় ৩৫%-এর কাছাকাছি। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যেই পুরসভা ইত্যাদিতে এত ঠ্যাঙাতে হয়েছিল। বিজেপিকে ১০% দিলেও ৫০% বিরোধী ভোট থাকে।
    যুক্তফ্রন্ট জাতীয় সরকার তো আবার ভাবা যেতেই পারে। তাতে সিপিএমের তো মন্ত্রীত্ব নেওয়ার দরকার নেই। বাইরে থেকে তো সমর্থন দিতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন