এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ০০:৫৪524020
  • লাস লাইন বুইতে পারিনি রঞ্জন দা। এক্ষপ্লেইন।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মে ২০১৩ ০১:১১524021
  • বাক্যটি তেবড়ে গেছে।ঃ)) (সাব-অল্টার্ন!)
    সেই সময় কি হাল ছিল তার নমুনা বামেদের কিছু নাটকে, গল্পে ফুটে উঠেছে। তখনকার শারদীয় সংখ্যাগুলোয়, কিছু মফঃস্বল শহরের লিটল ম্যাগে, কিছু নাটকে। না, আমি উৎপল দত্তের নামী নাটকগুলোর কথা বলছি না।
    ধরুন, " নাজী ৭৪" নাটক। একটি দৃশ্য বলছি।
    একটি নাটকের রিহার্সাল লছে, শাসক দলের গুন্ডারা এসে হামলা করেছে -এসব নাটক করতে দেয়া যাবে না। ডায়রেক্টর বলছেন যে এটা মহাভারতের ক্লাসিক কাহিনীর নতুন ব্যাখ্যা, পান্ডুলিপি চেক করতে পারেন। তো ওদের নেতা বলছে--- ওসব পান্ডবের লিপি কী করব? চুষব?
    বা সমরেশ বসুর একটি শারদীয় উপন্যাস, দেশে বেরিয়েছিল।
    তবে X এর কথায় কিছুটা সত্যি আছে। যখন সরকারি স্টেটমেন্ট দেয়া হয়, তখন একরকম। আর মাস মিটিংএ হাততালি পেতে আর একরকম। কোঙার-বসুরাও তাই মাস মিটিং এ অমনি বলতেন। আজ আনিসুর ক্ষমা চেয়েছেন, ভালো কথা। আজ দল ক্ষমতায় নেই।
    যখন ক্ষমতায় ছিল তখন অনিল বসু বা কোঙার কতটুকু ক্ষমা চেয়েছিলেন?
    তবে আশুতোষ কলেজ থেকে পাশ করা এবং "ডক্টরেট" মুখ্যমন্ত্রী কি আদৌ সাব-অল্টার্ন? তাহলে ওনার থেকে সাব-অল্টার্ন ভাষার প্রত্যাশা কেন? আর সাব-অল্টার্নরা অন্ততঃ খবরের কাগজের বাংলা বা অন্ততঃ সিনেমার বাংলাও বোঝেনা, শুধু স্ট্রীট-স্মার্ট মেটাফর দিয়ে বোঝে তা ওদের আন্ডার-এস্টিমেট করা ও অপমান করা।
  • কৃশানু | 213.*.*.* | ১০ মে ২০১৩ ০১:১৭524022
  • ওকে। বোঝা গেল। পুরো পোস্টটাই ক। অনিল বসু, বিনয় কোঙার শুদ্ধু।
    এটা বলেছিলাম যে সাব অল্টার্ন এর ভাষা তারাই বলুক। তারপরের কথাটা দেদি ও বলেছেন - সাব-অল্টার্ন দের অপমানের ব্যাপারে যেটা বললেন।
  • Rivu | 78.*.*.* | ১০ মে ২০১৩ ০৫:৪৭524023
  • বিটিডাব্লু, বিনয় কোনার এর কথা মনে নাই, তবে অনিল বসু ক্ষমা চেয়েছিলেন, এক্কেবারে লিখিত ভাবে। আনন্দবাজারে সেই চিঠি প্রকাশিত হয়েছিল এবং ওনার হাতের লেখা ভারী সুন্দর।
  • kallol | 125.*.*.* | ১০ মে ২০১৩ ০৬:০৬524024
  • একটা ব্যাপার বুঝছি না। নিম্নবর্গের ভাষা মানেই অপরিশীলিত বা অভদ্র এরকম ভাবার কারন কি?
    আর, মমতা আবার কবে নিম্নবর্গ হলো? একতো বামুন, তায় একটা রাজনৈতিক দলের ও রাজ্যের প্রধান। নিম্নবর্গের মানে কি পাল্টে গেছে?
    গ্রামবাংলায় রাজনীতি করতে গিয়ে ও বাউল-ফকিরদের ডেরায় বহু বহু নিম্নবর্গের মানুষদের সাথে আলাপ পরিচয় হয়েছে। তারা সকলেই বেশ চমৎকার কথা বলেন। রেগে গেলে গাল-মন্দো করেন বটে, সে তো ভ্দ্র লোকেও করে, যেমন মমতা, অনিল বসু, বিনয় কোঙ্গার ইঃ।
  • Rivu | 78.*.*.* | ১০ মে ২০১৩ ০৮:২৩524025
  • ইতিমধ্যে একটা ইম্পর্টেন্ট খপর দিয়ে যাই। পার্থ মুখুজ্যে বলেছেন ছিপিএম অসাংস্কৃতিক কারণ তারা রোব বাবুর জন্মদিনে প্রতিবাদ পত্র জমা দিতে গেছিলেন রাষ্ট্রপতি ভবনে। তাই শুনে সাংবাদিক সম্মেলনে প্রত্যেক ছিপিএম নেতা রোব বাবুর কবতে আবৃত্তি করেছেন এবং বলেছেন চিত্ত যেথা ভয় শুন্য ইত্যাদি।

    আসল কথাটা যেটা বলেননি, সেটা হলো নেসনাল হলিডে না হলে সে রবি ঠাকুর বা দুগ্গ ঠাকুর কারো জন্মদিনেই রাষ্ট্রপতি ভবনে কাজ বন্ধ থাকবে কেন।

    ইদিকে সাব অল্টার্ন সকাল থেকে একটি ও রবীন্দ্র সঙ্গীত না শুনে দিনগত পাপক্ষয় করেছে এবং দিনের শেষে ঘুমের দেশে গেছে।

    এই হলো গিয়ে পঁচিশে বৈশাখের রাজনৈতিক সামারি।
  • কৃশানু | 177.*.*.* | ১০ মে ২০১৩ ১০:০৮524026
  • হেহে।
  • PM | 233.*.*.* | ১০ মে ২০১৩ ১০:২০524027
  • এ ভাষা তো সব সাবল্টার্নের ভাষা বলে কেউ দাবী করে নি।। সাবল্টার্নদের মধ্যে যারা SG/HK অঞ্চলে এজেন্টের পেশায় কর্মরত তাদের মধ্যে অনুরূপ ভাষা/উপভাষার প্রচলন আছে বলেই শুনেছি। তারাও তো সাবল্টার্ন নাকি?
  • PM | 233.*.*.* | ১০ মে ২০১৩ ১০:৩৭524029
  • অনিলকে খুব সম্ভবতঃ পার্টি থেকে প্রকাশ্যে ভৎসনা করা হয়েছিলো। তিনি ক্ষমা চেয়েছিলেন কিনা তা আর মনে নেই। বিনয় খুব সম্ভবতঃ সমস্যা ফেস করেননি।
  • Thank You Swansea | 131.*.*.* | ১০ মে ২০১৩ ১২:২০524031


  • সুনন্দ স্যান্যাল আর কৌশিক সেন কি এই কথাগুলো বলেই ফেলেছে শেষমেষ?
  • AR | 30.*.*.* | ১০ মে ২০১৩ ১২:৫২524032
  • রঞ্জন রয়,
    সরি reply করতে একটু লেট হয়ে গেল। আসলে আমি ইউ কে শিফট এ অফিস করি তাই।
    যাই হোক না আমার কোনো কলকাতা ফেরার সংভাবনা নেক্সট ৫-৭ বছরে দেখছি না - তা সে দাদা বা দিদি যেই থাকুক। আসলে কোথায় লাগে জানেন যখন রোজ মা বাবা র সাথে কথা বলার সময় নিয়ম করে একবার ওনারা বলেন - এখানে ফেরার চেষ্টা কর না - ওনারাও জানেন কলকাতা তে ফিউচার uncertain। কিন্তু ওই ওনাদের বয়স আর সরির নিয়ে tension আর বছরে ১৫-২০ দিনের জন্য বাড়ি যাওয়া - এই নিয়ে বোধ হই কেটে যাবে একটা বড় সংখা র বাঙালি র জীবন। কিন্তু একটা স্টেট এ যেখানে ৩৪-৩৫ বছর একটা স্ট্যাবল সরকার ছিল - সেখানে ইটা কি হওয়ার ছিল
    ?
    আরো জ্বলে যখন দেখি ১২-১৪ হাজারের একটা প্রমারী টিচার এর জন্য ৪৫ লক্ষ পরীক্ষার্থী। আর তাই নিয়ে কিছু বিজ্জ্ন জন টি ভি তে বাইট দিছে এমন ভাবে যেন ওই পরিখা নিয়ে সরকার অনেক ভুল করেছে। কেউ কিন্তু এটাও ভুলে বলে না এই ৪৫ লক্ষ এলো কথা থেকে? এই ৪৫ লক্ষ এর অসহায়ত্ব নিয়ে কেউ কিছু না করুক অন্তত বাইট দেওয়া তো বন্ধ করতে পারে- সে যেই দল ই হোক।
    আমি এক লক্ষ এর কথা জানি না তাই কমেন্ট ও করব না কিন্তু এই ৩৫ হাজার চাকরি ও যদি দেওয়া যাই তাহলেও অনেক।
  • de | 190.*.*.* | ১০ মে ২০১৩ ১৩:৩২524034
  • সুনন্দ স্যান্যাল আর কৌশিক সেন সত্যিই বলেছেন এগুলো?
  • PM | 233.*.*.* | ১০ মে ২০১৩ ১৩:৩২524033
  • sez তকমার অভাবে ইন্ফি, উইপ্রো র কোলকাতা না আসা নিয়ে আপনার কি বক্তব্য। ওগুলো হলে কি আপনার ঘরে ফেরার কিছু সুবিধা হতো?

    সিঙ্গুর নিয়ে আপনার কি বক্তব্য?

    এখানে অনেক ঞ্জানী গুণী মানুষের বক্তব্য পঃবঃ-এ জমি নিবিঢ় শিল্প হওয়া উচিত নয়। সেগুলো কর্নাটক, ছাত্তিশগড়ে হওয়াই নাকি ভালো। আপনার কি বক্তব্য এ বিষয়ে। যাদের সেখানে কাজ করার ইচ্ছা তাদের ঐ সব রাজ্যে কাজ করাই উচিত বলে এখানে মতামত এসেছে আগে।

    আপনার সমস্যা আমি বুঝি। কারন আমার বাড়িতেও প্রায় বৃদ্ধ বাবা মা আছেন।
  • PM | 233.*.*.* | ১০ মে ২০১৩ ১৩:৩৫524035
  • কৌশিক সেন বলেননি তা নিশ্চিত।

    কৌশিক সেন এর বকতব্য নীচের লিন্কে, যা মোটামুটি কল্লোলদার-ও বক্তব্য

    শিরোনাম ঃ অন্যায় সইতে সইতে প্রতিরোধ আসবেইঃ

    http://www.bartamanpatrika.com/content/spl.htm
  • কৃশানু | 177.*.*.* | ১০ মে ২০১৩ ১৩:৪৮524036
  • কৌশিক সেন এর লেখাটাকে বিরাট ক। মতান্তর থাকতে পারে এক দু জায়গায়, কিন্তু ভালো এনালিসিস।
    খালি বন্ধ নিয়ে বক্তব্য বুঝতে পারিনি। যে বামফ্রন্ট একসময় বলত বন্ধ চলবে না -- মানে? কখনই বলে নি। বুদ্ধবাবু বলেছেন, প্রশাসনের মাথা হিসেবে। যদি ধরেও নি, তিনি পার্টির অন্যতম হিসেবেই কথাটা বলেছেন, তাতেও পার্টির সাপোর্ট পাননি এই ইস্যুতে। রিপেন্ট করেছেন পার্টি আমাকে সাপোর্ট দিল না। আবার ক্ষমতা হারাবার পরে বলেছেন, পার্টির স্ট্যান্ডই ঠিক ছিল।
  • cb | 99.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:০০524037
  • ধুত,"উন্নত দেশের বাতিল প্রোজেক্ট আমাদের ঘাড়ে এসে পড়ছে" - এই সব কথাবার্তার কি মানে?
  • AR | 30.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:০৫524040
  • আমি Wipro তেই সুরু করেছি তবে infotech এ আজকের Wipro র অফিস এর ইনিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার আমাদের হাতে তৈরি সেটা সেই ২০০৪ এর কথা। পেতাম মাত্র -- যাক ওটা বললাম না - কিন্তু আমরা outsourced ছিলাম। আমাদের বলা নেওয়া হয়েছিল এই বলে যে আমাদের pay রলে এ নেওয়া হবে - তাতে আমরা জান লড়িয়ে কাজ করেছি। helpdesk এর ফোন নেওয়া থেকে ইউসার এর কাছে গিয়ে সিস্টেম কনফিগার করা অবধি। তারপর প্রায় ১।৫ বছর পর আমাদের বলা হল পে রোল এ নেওয়ার কোনো প্রশ্নই নেই। তারপর ই কলকাতা ছাড়তে বাধ্য হই - অত বড় ব্র্যান্ড এও যদি কিছু না হই তাহলে কথায় হবে। কিন্তু আমি accenture বেঙ্গালুরু এ ৫ সাল কাজ করে দেখেছি same প্রোফাইল এ outsourced এমপ্লয়ী নিলেও ১-২ সালের মধ্যে তাদের পে রলে নিয়ে আসে। কারণ ওখানে জব মার্কেট তা বড় তাই। একটা ইন্ফ্য় বা Wipro দিয়ে বিশেষ কিছু হবে না যদি না একটা স্ট্যাবল গ্রোথ হই।
    আর সিঙ্গুর ওটা তো সোনার পাথর বাটি। আমার মনে হই সুধু howrah - হুগলী তে যত কারখানা বন্ধ হয়েছ গত ৩-৪ দসকে সেগুলো খুললেই - সিঙ্গুরে এর থেকে বেশি জব গেনাতে হত।
  • Thank You Swansea | 131.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:০৫524038
  • একটা কথা মনে হচ্ছে - এই হোমটাউনেই চাকরি চাই, নইলে জীবন বড় কঠিন - এই মানসিকতা কী অন্য প্রদেশের লোকজনের মধ্যে আছে? আমি তো দিব্যি দেখি অন্য বহু প্রদেশের লোকজন দিব্যি এখানে ওখানে চাকরি করছে - অন্ততঃ চাকরি জীবনের প্রথমে তো বটেই। আর ব্যক্তিগতভাবে মনে হয় সেটা যথেষ্ট উপকারী।

    ডিঃ - এর সাথে সিপিএম-তিনোমুলের সম্পর্ক নেই।
  • Thank You Swansea | 131.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:০৮524041
  • ইয়ে, হাওড়া হুগলীর কারখানাগুলো কেন বন্ধ হয়েছে বলে আপনার মনে হয়? মানে জানতে একটু ইচ্ছে আরকি - শুধুই সিপিয়েম, নাকি অন্য ছোটখাট কারণও ছিলো?
  • AR | 30.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:১৬524042
  • একটা বড় কারণ অবস্যই সিটু আর বন্ধ এর রাজনীতি আমার মনে হই। তবে অত ডিটেলস জানি না - এটুকু বলতে পারি - যেই সরকার এ থাক ওগুলো খোলার ব্যবস্থা করলে সত্যি অনেক মানুসের পেট ভরে। একসময় howrah র একটা বড় অংশ বার্ন কোম্পানি র কারখানা তে কাজ করত আজ্জ প্রায় ২০ বছর ওটা বন্ধ। যদি শ্রমিক দের কাজ নাই থাকে তাহলে শ্রমিক আন্দোলন বা শ্রমিক দরদী মেহনতি মানুষের পাসে আছি - এসব বলার কি দরকার বুজি না।
  • AR | 30.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:৪০524043
  • আর বাম এরা এই সামান্য কত কাজ ঠিক ভাবে করলে আজ এই দশা হত না ওদের- আমি এবার বাড়িয়ে গিয়ে সুন্লুম আমাদের বাড়ির কাজের মেয়েটির সামপ্রতি বেবি হই। ওকে গভট হাসপাতাল থেকে এক কালীন কিছু টাকা দেওয়া হই - মনে হই ৫ হাজার বা ওরকম কিছু। আমি জানি অর কাছে এইটা অনেক বড় পাওয়া। সে বলে দিদি না থাকলে আমরা এসব কিছু পেতাম না।
    আমি জানি না ইটা কি স্কিম - রাজ্য না কেন্দ্র কে চালায় ইটা।কিন্তু ওই মানুষ গুলো কিন্তু এর এইটার জন্য মানে যে দিদি ই করেছে। এখানেই মমতা বাকি দের পেছনে ফেলে দিয়েছেন। আর যতই পার্ক স্ট্রিট বা সুদীপ্ত গুপ্ত নিয়ে যতই লেখা হোক এদের তাতে কিচ্ছু যাই আসে না - কারণ এরা না পরে কাগজ না সনে আ বা পা এনালাইসিস।
  • Thank You Swansea | 131.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:৪৭524044
  • একটু পড়াশোনা করতে বললে কি আপনি রেগে যাবেন?
  • gandhi | 213.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:৪৮524045
  • বোঝ !! এটা বহুদিন থেকে চালু। AR বাবু বহুদিন পশ্চিমবঙ্গের বাইরে বোঝা যাচ্ছে। আপনার বাড়ির কাজের লোকের বেবি বাম আমলে হয়নি বলে আপনি জানতি পারেননি।

    আম্মো কিন্তু জানিনা সেন্ট্রাল না স্টেট কে চালায় এই প্রকল্পটা, তাই সিপিয়েম-দিদি তর্কে গেলাম না
  • kallol | 125.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:৫০524046
  • পিএমএর দেওয়া লিংকে http://www.bartamanpatrika.com/content/spl.htm
    কৌশিকের লেখা নীচে আরও একটা দারুন লেখা আছে, গরীবের পরিবেশ। পিএমকে ধন্যবাদ।
    এবার একটু ঝগড়া করি।
    ধরুন সিঙ্গুরে ন্যানো হলো, নন্দীগ্রামে কেমিক্যাল হাবও হলো। সিঙ্গুরে চাকরী করতে এলো কুচবিহার থেকে, নন্দীগ্রামে চাকরী করতে এলো সিউড়ি থেকে। তাদের বয়ষ্ক মা-বাবার কি হবে?
    তাহলে তো সব মহকুমায় প্রায় সব রকমের শিল্প চাই - তাই না?
    এমন একটা ভাব করা হচ্ছে যেন ন্যানো আর কেমিক্যাল হাব হলেই পবয়ে ঘরে ঘরে চাগ্রি কে লিবি আয় হয়ে যেতো।
    ত্রিপুরার কি হবে? কি হবে সিকিমের? রাজস্থানের পশ্চিমভাগে? ওখানকার ভূগোল ওখানে বড় শিল্পের অনুকূল নয়।
    বরং আমার প্রদেশের যেটা জোরের জায়গা, সেটা নিয়ে ভাবা যাক - কতটা কি হতে পারে, করা যেতে পারে। শেষ পর্যন্ত চাল-ডাল-আটা খেয়েই বাঁচতে হবে, গাড়ি বা সালফিউরিক অ্যাসিড খেয়ে নয়।
  • AR | 30.*.*.* | ১০ মে ২০১৩ ১৪:৫৭524047
  • হতে পারে ইটা অনেক দিন চালু কিন্তু আমি প্রথম সুনেছি। মেয়ে টি যেটা আমাকে বলেছে আমি তাই লিখলুম। আর পরাসুনা করে কেন কারখানা বন্ধ হয়েছিল - তা জেনে কার কি হবে। আমি পরলেও তো ওগুলো খুলবে না বা আমার অত ক্যাপা ও নেই যে কিছু করতে পারব।
    ওগুলো বন্ধ এটাই আমার কাছে বড় সত্য।যাদের ক্ষমতা আছে - তারা সুধু এটুকু করুক ওই মানুষ গুলোর কাজ হোক তাহলেই অনেক নই কি?
  • ranjan roy | 24.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:২৮524048
  • AR,
    তিনবছর আগে গুরুর বুলবুলভাজাতে বাম সরকারের জমানাতেই সরকারের শ্রমদপ্তর থেকে ডেটা নিয়ে একটি লেখা বেরিয়েছিল। তাতে দেখানো হয়েছিল যে ২০০০ সাল থেকে দশ বছরে বছরবার যত কারখানা বন্ধ হয়েছে আর তার ফলে যত কর্মসংস্থান কমেছে সেটা সেই বছরগুলোতে যত নতুন কলকারখ্না খুলেছে তার থেকে সৃষ্ট কর্মসংস্থানের থেকে বেশ বেশি। নীট ফল = প্রতিবছর শিল্পে বেকারত্বে বৃদ্ধি।
    দুটো কারণ দেখা যাচ্ছিলঃ
    এক, নতুন খোলার তুলনায় পুরনো বন্ধের সংখ্যা বেশি।
    দুই, নতুন কারখানাগুলো তুলনামূলক ভাবে অনেক বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি ব্যবহার করে। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ কম। অর্থাৎ মার্জিনাল রেট অফ এম্প্লয়মেন্ট কমের দিকে।
    এতে বাম-তিনো নেই। কারণ এই ব্যাপারটা তিনোরাও বদলাতে পারবে না। দরকার নতুন চিন্তার।

    আর ব্যক্তিগত ভাবে আমি কিছুটা বাউন্ডুলে। তাই ঘরের কাছে অফিসের চেয়ে যেখানে যেখানে চাকরি করবো সেখানে সেখানে বৃদ্ধ বাবা-মাকে (শ্রবণকুমারের মত?) সঙ্গে করে নিয়ে যাব, ইহাই পণ ছিল।
    এটা একান্তই ব্যক্তিগত অপশন।
  • ranjan roy | 24.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৩৫524049
  • @ thank you swansea,
    সব চ্যানেল ও পত্রিকাতে একটা নিউজ দেখলামঃ
    হাওড়ায় কর্মিসভায় বুদ্ধবাবু বলেছেন যে জনতার কাছে মাথা নীচু করে যেতে হবে। 'পরিবর্তনের ফল কেমন দেখছেন?' গোছের বলা চলবে না। জনগণ ভুল করে বামেদের হারিয়ে দিয়েছিল বলা চলবে না। এই 'ঔদ্ধত্যে'র ফলেই হারতে হয়েছে। কথা কম বলে জনগণ কী বলে সেটা শুনতে হবে বেশি। জনগণ সত্যিই পরিবর্তন চেয়েছিল। জনগণ কেন চেয়েছিল সেটা বুঝে নিজেদের শোধরাতে হবে।

    সত্যি সত্যি বুদ্ধবাবু এসব বলেছেন। সত্যিই উনি বুজিদের নিয়ে একটিও কথা বলেন নি? বড় ব্যথা পেলেম। উনি বুজিদের ভূমিকা আলোচনার যোগ্যও মনে করলেন না।ঃ(((
  • AR | 30.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৩৯524051
  • রঞ্জন রয়,
    ধন্যবাদ আমি এই ইনফো তা জানতাম না। তবে পুরনো গুলো র কিছু খোলার ব্যবস্থা হলে ওই একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম নিয়ে হা পিত্যেশ তা কম হত।
    আর বাবা মা কে নিয়ে ঘোরা তা একটা অপসন হলেও - কলকাতা তে আরেকটা বড় সমস্যা তো জানেন - ফাঁকা বাড়ি - কিছু দিনের মধ্যেই হই ক্লাব ঘর নয় পার্টি অফিস হয়ে যায় - এখানেও কোনো বাম তৃণ ভেদ নেই।
  • khilli | 131.*.*.* | ১০ মে ২০১৩ ১৫:৪০524052
  • কল্লোল দার জানা উচিত পাঞ্জাব হরিয়ানা ও চাল ডাল আটা খেয়েই বাঁচছে, পাশাপাশি বড় শিল্প ও আছে। ওদের হেক্টার প্রতি ফলন ও বেশি আর ওখানকার কৃষক রাও অনেক বেশি পরিশ্রমী, চাষের কাজেও আধুনিক প্রযুক্তি লাগাতে ইচ্ছুক। আর সেই কৃষক দের ছেলেই হয়ত গুরগাঁও তে IT ফার্মে চাকরি করে। দুটোর কোনো বিরোধ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন