এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • adhuli | 190.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:০৮665139
  • আর চিন্ত্য নেই। বাড়িটা দোতলা করার কথা কতদিন ধরে ভাবছিলাম, টাকা-টাই সমস্যা হচ্ছিল। এবার দিদি বলে দিয়েছেন তেলেভাজার দোকান করে ৪-৫-১০ তলা বাড়ি করা যাচ্ছে। আজকেই যাচ্ছি কড়াই আর উনুন কিনতে।
  • SC | 34.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:১৬665150
  • পরের বার পব তে হাং এসেম্বলি হওয়ার পরে তিনো সিপিএম কং মহাজোট হবে বিজেপি কে আটকানোর জন্য।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:২৪665161
  • আধুলি,
    গরম তেল থেকে আগুনে ফেলবেন তো? ঃ-)
  • adhuli | 190.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৩০665172
  • atoz-কে, একদম ঠিক বলেছেন। এখন মাঝে মাঝে মনে হয় বাম আমলটা হয়ত গরম তেল ছিল, এখন একেবারে জলন্ত আগুন। কার থেকে বাচব আর কি ভাবে বাচব কে জানে-?
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৩৩665183
  • অধুলি,
    ঐ তেলেভাজা কি আর খাওয়া যাবে? আগুনে ফেল্লে? পুড়ে ঝামা হয়ে যাবে তো!
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১০665194
  • দু,
    একমত।
    কিন্তু প্রশ্নটা সেখানেই।
    যদি আম্মাকে কোন ভাবেই পাশমার্ক দেওয়া যায় না তাহলে ক'বছর আগে সীতারাম-প্রকাশরা কেন দরকার হলে জয়ললিতার প্রধানমন্ত্রীত্বে থার্ড ফ্রন্ট সরকার গঠনের ডাক দিচ্ছিলেন?

    এখন এর উত্তরে যদি বলেন --কারাতরে জিগান বা এই সব প্রশ্নতুলে সারদারে কি ঠেকান যাবে? ( যেন গুরুতে কেউ সারদাকে অঠেকাঅতে ব্যস্ত, বা সুদীপ্তের টাকায় গুরু চলাছে?)--তাহলে আমি নাচার।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৮665205
  • পিটি উবাচঃ

    RR
    আপনার প্রশ্নগুলো কারাত বাবুদের পঠান। আপনার সুবিধে মত আমাকে একবার সিপিএমের লোক বলবেন আরেক্বার আমার সাথে সিপিএমের না মিললে আওয়াজ দেবেন এমনটি তো হতে পারেনা।

    ------------------------------------------------------
    কি যে বলেন কত্তা!
    আরে আমি কেন? সবাই বলবে --গত ক'বছর ধরে এই টইয়ে আপনি একটি কাজই করছেন -- সিপিএম কে ডিফেন্ড করা।
    অন্য কিছু করে থাকলে বলুন!
    ( অবশ্য আমিও একটি কাজই করছি-- সিপিএম এর পিন্ডদান, যা সন্তানের অবশ্য কর্তব্য!)
    কাজেই সিপিএম এর অফিসিয়াল স্ট্যান্ড থেকে সরে গিয়ে উল্টো গাইলে সেটা দেখাব না? রাগেন কেন? লাইনে আসুন।

    ১)এই মুহুর্তে দিল্লিতে বিজেপির সমর্থকরা শক্ড্‌ এবং আপনার ভাষায় কথা বলছে!
    যথা, দিল্লির জনগণ ছাগল,অশিক্ষিত। একজন অপর্চুনিস্ট অ্যানার্কিস্টের ললিপপ দেখে উন্নয়নবাদী সক্ষম এবং কঠোর অপ্রিয় কিন্তু সঠিক ডিসিশন নিতে সক্ষম মোদীর লাইন রিজেক্ট করল? পস্তাবে এবং প্রায়শ্চিত্ত করবে শিগ্গিরই।
    এই দেখ, পাকিস্তান ও চিনের মিডিয়া কেমন আমোদিত মোদির লাইন পরাজিত হওয়ায়!!!
    ২) সিপিএম আপ কে সমর্থন জানিয়ে কেন আত্মহত্যা করল?
    কেজরির ভোটব্যাংক তো সিপিএম এর হওয়ার কথা!!
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৯665228
  • "কেজরির ভোটব্যাংক তো সিপিএম এর হওয়ার কথা!!"

    Mr. Vishwas-এর বক্তব্যটি ভাল করে পড়ুন আর নিজেদের রাজনৈতিক বালখিল্যতা (পার্ট টু) অনুধাবন করুন।

    এমনিতেই দিল্লীতে বামেদের কোন কালেই অস্তিত্ব ছিল না আর এই ভোট আদৌ বিজেপির "বিরুদ্ধে" কিনা তা নিয়ে আমি সংশয় প্রকাশ করেছি (Date:11 Feb 2015 -- 12:59 PM)।
    কাজেই Mr. Vishwas-এর এই বক্তব্যের পরে ঐ ভোট সিপিএমের পাওয়ার কথা সে সিদ্ধান্তে আপনি কি করে পৌঁছলেন?
  • SC | 34.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৮665239
  • আপনি ইন্টারভিউ টা শুনলেন /বা হিন্দি ভাষা বোঝেন?
  • cm | 116.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৯665250
  • যার নিজের ভোট নোটায় তিনি অন্য কার ভোট কোথায় যাবে তা নিয়ে কথা বলেন কি করে! স্ববিরোধিতা কি কোনমতেই নজরে আসছেনা।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৮665261
  • ঠিক যেভাবে আগে সিপিএম এর ফান্ডে লেভি দিয়ে তবেই সিপিএম এর পলিসি নিয়ে কথা বলা যাবে বলা হয় বা সব ব্যাপারেই পয়েন্ট অ্যাট ইস্যুকে এড়িয়ে গিয়ে" সারদা আটকানোর" হাস্যকর প্রশ্ন করা হয় বা অন্যদের থেকে বক্তব্য চাওয়া হয় কিন্তু নিজের বেলায় এড়িয়ে যাওয়া হয়।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৬665272
  • পিটি,
    ১)আপনি পারেন ও। ভোটব্যাঅংক মাপতে বিশ্বাসের বক্তব্য দেখব? না যারা ভোট দিয়েছে তাদের কম্প জিস্ঘন দেখব?

    ২)
    পিটি উবাচঃ
    "অনেক দিন আগেই লিখেছি যে পব-তে বামেরা কং-এর সঙ্গে জোট করুক।
    খামাখা রাজনৈতিক ন্যাকাপনা করে লাভ কি?"

    --- তা এই স্টেটমেন্টটি কারাতবাবুকে পাঠিয়ে দিয়েছে তো? এখনো চান্স আছে। পার্টি কংগ্রেসে আপনার লাইন যদি পাস হয়ে যায়।
    আমরা "বালখিল্য"? আর কমরেড কারাত "ন্যাকা"?
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৭665283
  • ডিঃ "কম্পোজিশন" দেখব।
  • ন্যাড়া | 172.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫১665294
  • পিটিবাবু যেমন "সিপিয়েম ৩৪ বছর বিজেপি ঠেকিয়ে রেখেছিল" বলে বাহবা চান, ঠিক তেমনই "সিপিয়েম ৩৪ বছর মঙ্গলগ্রহের প্রাণীদেরও পৃথিবীতে নাবতে দেয়নি" বলে বাহবা চাইতে পারেন।
  • SC | 34.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৫665305
  • আমার ধারণা ব্রেজিল যে বিশ্বকাপে হেরে গেল, এও মনেহয় সিপিএম ছিল না বলে গো। নইলে কোনদিন এরম হতে দিত।
    যে অতিবদ বামেরা সিপিএম কে বের করে দিল, দেখলি, কি সর্বনাশ টা হলো!
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১১665316
  • "আপনি ইন্টারভিউ টা শুনলেন /বা হিন্দি ভাষা বোঝেন?"
    বেশ, রাজ্য বা দেশকে বিজেপির হাত থেকে আআপ কিভাবে রক্ষা করবে সে ব্যাপারে আপনার পান্ডিত্যপুর্ণ ব্যাখ্যাটি শুনি!!
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৬665327
  • "যারা ভোট দিয়েছে তাদের কম্প জিস্ঘন দেখব?"

    সেই কম্পোসিশন যেটা Date:11 Feb 2015 -- 07:02 PM-র পোস্টিং-এ আভাসিত হয়েছে? দেখে বোঝা যাচ্ছে যে ওটা মোদী-অমিত বিরোধী ভোট? মানে ঐ কোটিপতিরা আম আদমি আর পুরনো দিল্লীর বস্তিতে থাকা মুসলিমদের জন্য কেঁদে আকুল হয়ে কোটি টাকার সম্পত্তি বানিয়েছে?
  • Ishan | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৬665339
  • পিটি আবার ইন্টারভিউ না দেখে শুধু হেডলাইন দেখে কমেন করেছেন? :-)

    অনিন্দ্য সেনগুপ্তের পরে এটাই এখন ট্রেন্ড হয়ে গেল নাকি? :-(
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১২665350
  • পন্ডিতদের ব্যাখ্যার অপেক্ষায় আছি।
  • কল্লোল | 125.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৫665361
  • তবে এটা বোঝা গেলো যে আপ দিল্লীতে দুর্নীতিকে হারিয়েছে, বিজেপি বা লরেন-মোদীকে নয়।

    এতোদিনে বোঝা যাচ্ছে পিটি আসলে বিজেপি।
    ১) জমি অধিগ্রহনের কায়দায় বিজেপির সাথে একমত।
    ২) সিপিএম ও কং জোটের প্রবক্তা। দুটো নন এন্টিটি একসাথে আর যাই হোক বিজেপির কাছে থ্রেট নয়।
    ৩) আপের জয়ে খুবই ব্যথিত। আর, আপের ব্যার্থতা কামনা করে যাচ্ছে।
    ৪) যেভাবে অদ্ভুত যুক্তি দিয়ে সিপিএমকে ডিফেন্ড করে, তাতে সিপিএম সমর্থকেরাও সিপিএমের উপর বিরক্ত হচ্ছে।
    ৫) বহুকাল আগে বলেওছিলো - বিজেপি একটি সংবিধানসম্মত দল, যারা ভোটে জিতলে ক্ষতি কি।
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২০665383
  • কল্লোলদা
    আগে আআপ আর তার সঙ্গে নিজের (নিজেদের) নড়বড়ে রাজনৈতিক অবস্থান সামলাও। তার পরে পিটিকে জ্ঞানদান করো।
  • কল্লোল | 125.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৮665394
  • পিটি। আমি তো জ্ঞান দেইনি!!
    আমি শুধু আমার উপলব্ধির কথা বলেছি।
    তবে আবারও প্রমান করলে তুমি বিজেপি। এটা বললেই রেগে যাচ্ছো।
    তাতে কি! বিজেপিও তো একটা সংবিধানসম্মত দল।
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৯665405
  • যারা গুরুর ভাষাচার্য আর যারা ঘোলা জল দেখলেই হাত বাড়ায় তাদের জন্য কবি কুমারের বক্তব্যের ইন্জিরি অনুবাদ। কল্লোলদা আর RR-এর মত তাত্বিকদেরকে অনুরোধ করছি এই বক্তব্যের ভাবসম্প্রসারণ করার জন্য।

    "We want to stop corruption, not Modi," he said, commenting on the support offered by the BJP's critics like Mamata Banerjee and Nitish Kumar.

    On whether AAP could be part of an "anti-Modi front", Mr Vishwas said, "Not at all. Our agenda is anti-corruption. We have no personal grouse with Modi."
    http://www.ndtv.com/delhi-news/pm-modi-forgot-he-is-indias-prime-minister-not-bjps-aaps-kumar-vishwas-to-ndtv-738779
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩১665416
  • কল্লোলদা
    ছাগল ও রবীন্দ্রনাথের দাড়ি দেখানো যুক্তি সাজালে তোমার খুব একটা সম্মান বাড়ে না। যে আপকে নিয়ে তুমি তাথৈ নেত্য করছ তারা নিজেরাই তাদের অবস্থান জানিয়েছে।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫১665427
  • পিটি,
    ভালো করে আপের ম্যানিফেস্টো ও বিজেপির ভিশন স্টেটমেন্ট পড়ুন তাহলেই বুঝবেন আমরা কি বলতে চাইছি। আর যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের বক্তব্য শুনুন।
    ব্যক্তি মোদীর বিরোধিতার প্রশ্নই হচ্ছে না। হচ্ছে মোদি সরকার যে উন্নয়ন লাইনের কথা, যে হিন্দুত্ব ইস্যুর কথা বলছে তার বিরোধিতার কথা।
    আপনি যে ভাবে যুক্তি সাজাচ্ছেন ( কোটিপতিরা আপকে জিতিয়েছে) তাহলে বলতে হয় প্রকাশ কারাত কোটিপতিদের ভোট দিতে বলেছেন!!!!
    কারণ কারাত আপ কে সমর্থন করতে বলেছেন আর আপনার হিসেবে আপের ভোটার সিপিএম এর ভোট ব্যাংক নয়, কোটি পতি।
    আর সিপিএম নিজের ভোট ব্যাংক ছাড়া আর কাউকে বলতে পারে -- অমুককে বা আপ কে ভোট দিন!
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৪665438
  • On whether AAP could be part of an "anti-Modi front", Mr Vishwas said, "Not at all. Our agenda is anti-corruption.
    মানে করাপশন-হীন সাম্প্রদায়িকতা চলবে?

    কে কাকে টুপি দেওয়ার চেষ্টা চালাচ্ছে কে জানে!! সিপিএমের ঘাড়ে বন্দুক রেখে আর কতকাল চালাবেন? নিজেদের ল্যাজে-গোবরে বালখিল্য রাজনৈতিক অবস্থানের দিকে একটু চেয়ে দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন