এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৯৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 132.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪১638313
  • হা হা হা।
    হো হো হো
    হি হি
    খ্যাক
    খ্যাঁক্কো

    লাস রাউন্ডে অপ্পনকে ধরাশয়ী করে দিলেন প্রবীন ডিডি। করণাটকে।

    বলে না, ভাম হাতী লাক টাকা।
  • Siddhartha | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪১638311
  • বামেরা দুখানা পেল মনে হয়
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪২638314
  • ইউ পি দেখছি। ৮০ র মধ্যে ৭০!!
    আর বাকি সিট: সোনিয়া, রাহুল, মুলায়ম, নাগমা, জয়াপ্রদা +৬ অন্য কেউ।
    মানে এই হেভিওয়েট প্রার্থী না থাকলে মনেহয় ৮০ তা সিটই বিজেপি পেত!
    এরকম সাফল্য অভাবনীয়।
  • π | ১৬ মে ২০১৪ ১৪:৪৩638316
  • আর যাই হোক, শুধু রিগিং আর সন্ত্রাস মনে করিনা।
    মোদী হাওয়া তো ছিলই, কিন্তু তৃণমূল সেটাকে অনেকটাই কাউণ্টার করতে পেরেছে, অ্যাগ্রেসিভ মোদী বিরোধিতার জন্যই হয়তো। বাম দলের উপরে নানা কারণে লোকে আস্থা হারিয়েছেন, প্লাস বিজেপি তৃণদের ও ভোট কাটবে, নিজেদের নয়, এই জায়গা থেকে সেভাবে অ্যান্টি বিজেপি ক্যাম্পেনেও নামেনি। মাঝখান থেকে নিজেদের ভোটই বিজেপি কেটে নিয়ে গেল।
    বিজেপি হাওয়া বাম ভোটই কাটলো, তৃণ ভোট নয়, এর পিছনে তোর কী কারণ মনে হয় ?
  • নেতাই | 131.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৩638315
  • এলসিয়েম দা বেসিকালি এই দুটো কারন যে সিপিয়েম বিজেপি কে বাড়তে দিয়েছে ভোট কেটে সুবিধাজনক বলে এবং এবারের হারের কারন সিপিয়েমের অহংকার এই দুটো পয়েন্টে আপত্তি জানাতে চেয়েছিলাম। আর কিছু না।
  • cm | 56.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৪638318
  • নন্দনবাবুকে মনুদা কিছু পাইয়ে দেননি কিন্তু।
  • সিকি | 135.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৪638317
  • মালদায় গেছিলাম। ল্যাপি হারিয়ে খুব মুহ্যমান তাই সেসব গল্প করা হয় নি। মালদা এমনিতেই বর্ডার এলাকা, ফলে মুসলিম পপুলেশন বেশ বেশি। যে বাড়িতে গেছিলাম, তারা মুসলিম নয়। দেখলাম ইয়ং জেনারেশন, কথায় কথায় উঠতে বসতে "আব কী বার" বলছে। "ওদের" বাড়াবাড়িতে অসম্ভব বিরক্ত। "ওরা" এসে দশকের পর দশক ধরে ইংরেজবাজার, মানিকচক, কালিয়াচক, গাজোল সব এলাকার জমি কিনে ফেলছে, অর্থনীতি দখল করছে। খেটে খাওয়া গোত্রের সক্কলে "ওদের" কমিউনিটির। ফলে "আমাদের" কমিউনিটির গরীবরা আরওই না খেতে পেয়ে মরছে। এর সঙ্গে আছে তৃণমূলের সীমাহীন দুর্নীতি। একজন ছিলেন, কাছের এক জিপিতে কাজ করেন। জাস্ট মাইনে পান বলে, আমায় জানালেন, মুখ বুজে সব সহ্য করেন। অসম্ভব টাকাপয়সার ছয়লাপ চলে, মূল হোতা তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মালদা, এমনিতে কংগ্রেসের স্ট্রংহোল্ড। গণিখানের স্বপ্নে এই সেদিন পর্যন্ত ওখানে আর কেউ থাবা বসাতে পারে নি। এখন মালদার লোক না সিপিএম, না তৃণমূল, কাউকে বিশ্বাস করে না আর। ওরা মনে করে মালদার ইংরেজবাজার শহরকে একদিন সাজিয়ে গুছিয়ে নিজের হাতে বানিয়ে দিয়েছিলেন গণিখান চৌধুরী। আজ তিনিও নেই, সেদিনের ঝকঝকে মালদাও নেই, পূববাংলা থেকে আসা শরণার্থীদের চাপে মালদার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে ইকোনমি। পোরাস বর্ডারের কারণে অনেক আনএমপ্লয়েড ইয়ুথ স্মাগলিংকে বেশ প্রমিসিং কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে, মালদাকে রিভাইভ করাতে তাই "আব কী বার ... সরকার" চাই।

    গোটা ইংরেজবাজার ঘুরলাম। একটাও লাল পতাকা নেই, তৃণমূলের পতাকা বেশ পুরনো, কংগ্রেসও দেখা যায় না। ঝকঝক করছে গেরুয়া ঝাণ্ডা।
  • নেতাই | 131.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৫638320
  • নিও অহংকারীদের জননী তো মমতা। তিনিও তো রমরমিয়ে জিতছেন। এর ই বা কী ব্যাখ্যা?
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৫638319
  • বুলবুলভাজায় পাইয়ে দেবার ঘরানা পড়্লাম - আরো কনফিউজ্‌ড হলাম। পাইয়ে দেওয়া পলিসি তো পুরোনো। মনমোহন/চিদাম্বরমের পলিসি কেন পাইয়ে দেওয়া নয়, এবং, সেটা বুঝলাম না।
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৬638322
  • কারণ মমতা হচ্ছে নতুন বাম। গ্রামবাংলার যে ভোট বামেদের ছিল, সংগঠনের জোরে যে ভোট ছিল, সেই ভোট গেছে মমতার দিকে।
    ফ্লোটিং ভোট, শহুরে মধ্যবিত্ত ভোট, মমতার কাজকর্মে বিরক্ত অংশের ভোট, এগুলো সিপিএমের দিকে যেতে পারত, মোদী হাওয়ায় ঘুরে গেছে বিজেপির দিকে।
  • নেতাই | 131.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৪৯638323
  • মমতার এই অ্যাগ্রেসিভ মোদি বিরোধিতা তো ভোটের পোলারাইজেশানে সাহায্য করেছে। ঐ ঝাঁঝালো ভাষনের ফায়দা শুধু তিনোই তোলেনি। বিজেপির ও অটোমেটিক হেল্প হয়ে গেছে। ফায়দা তিনো আর বিজেপি দুজনেই লুটেছে। ভালোই লুটেছে। তা তাদের ভালো তারা বুঝে নেবেন নিশচয়। সিপিয়েম কাউন্টার করতে পারেনি দেখাই যাচ্ছে। ভবিষ্যতেও কিভাবে করবে তাই নিয়েও নিশ্চয় প্রবল সংশয়ে থাকবে। এইটা আমার অনুমান।
  • π | ১৬ মে ২০১৪ ১৪:৫০638327
  • SC কে বল্লাম।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫০638326
  • এমেম, আপনি ফেসবুকে ক্যালকম বলে একটা কমিউনিটি আছে, ওখানে আসবেন?

    আপনার মতামত লুফে নেবে জনগণ ওখানে
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫০638325
  • তবে আর কিছু না, শুধুমাত্র স্ট্রাটেজির দিক থেকেও, মদির ভোট কাটার যে থিওরির উপরে ভর করে বামেরা আসতে চল খেলেছিল, সেটা ব্যাকফায়ার করেছে।
    বরং কং/তৃণ ভোট বিভাজনের যে অঙ্ক করেছিল,সেইটা অনেক বেশি মিলেছে। মহম্মদ সেলিম কে রায়গঞ্জ পাঠানোর স্ট্রাটেজি খেটেছে।
    মুর্শিদাবাদে ভোট বিভাজনের তত্ব খেটেছে। কিন্তু তৃণ/ বিজেপি ভোট বিভাজনের তত্ব খাটেনি। উপরুক্ত কারণে।

    তৃণ/কং এখনো এক ই ভোট ব্যান্ক, তৃণ/ বিজেপি নয়।
  • π | ১৬ মে ২০১৪ ১৪:৫০638324
  • সেটা না হলে, মোদী হাওয়া না থাকলেও তৃণমূল বেশিরভাগ জায়গাতেই এমনি ভালো করতো, তাই তো ?
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫২638328
  • পশ্চিমবঙ্গে বিজেপি কেনো ভোট পেয়েছে জানি না, আমার মনে হয় ন্যাশনাল (আব) হাওয়া-তে খানিকটা। সেন্টারে কংরেসের অল্টারনেটিভ...
  • jhiki | 190.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৩638330
  • কেউ নিজেকে কোন দেশের সঙ্গে আত্মিকভাবে কানেক্ট করবে সেটা তার ব্যক্তিগত সমস্যা। আন্তর্জাতিক সীমানা সম্পর্কিত নিয়মের এতে কিছু যায় আসে না।

    আর ঐ রেশন কার্ড পাইয়ে দেওয়া ইত্যাদি খুচরো দুর্নীতি কমবে বলেই আশা রাখছি।
  • নেতাই | 131.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৩638329
  • যেভাবে তিনো আর বিজেপি একে অপরের দিকে রেরে করে তেড়েমেড়ে যাছে তার মাঝে সিপিয়েম আওয়াজ তো লোকের কাছে পৌছচ্ছে তো না। আর এইসব বাকতাল্লা দিয়েও বা কি হবে। ধান্দাবাজি ছেড়ে একটু মানুষের পাশে থাকা প্র্যাকটিশ করুক। বছর সাতেক পরে ক্ষমতায় এলে (যদি আসে) এমন ঘুন যেন না ধরে যায়। এই বলে আমার ভাষনবাজী শেষ করলাম।
  • * | 82.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৪638333
  • ডায়মন্ডহারবারে দিদির ভাইপো হারছে
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৪638334
  • এই হাওয়াটা ঠিক ইন্দিরা হত্যার পরের হাওয়ার মতন।

    থাকবে না আমি শিওর। ২০১৬ তেই উবে যাবে। কিন্তু তার আগে দাংগা ফাংগার জন্যে তৈরী থাকুন। চাড্ডীদের গুড়জল খাওয়াতে হবে দলবদ্ধ ভাবে।
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ১৪:৫৪638331
  • সুগত সোয়া লাখে জিতল। ধুর ধুর
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৫638335
  • এসসি,
    "...শুধুমাত্র স্ট্রাটেজির দিক থেকেও, মোদির ভোট কাটার যে থিওরির উপরে ভর করে বামেরা আসতে চাল খেলেছিল, সেটা ব্যাকফায়ার করেছে।..." ---

    এটা যে বামেদের স্ট্র্যাটেজি তুমি জানলে কি করে? তোমার কি আলিমুদিনে স্পাই আছে?
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৫638336
  • আমার মনেহয় কিছু জায়গায় এতটা ভালো করত না। সংখ্যালঘু ভোট polarazation হয়েছে মোদী/মমতা লড়াইয়ে।
    সেখানে বামেদের ঘর থেকে কিছু সংখ্যালঘু ভোট মমতার কাছে গেছে। বিশেষ করে ওই অনুপ্রবেশ ডিবেটের পরে।
    মোদী হাওয়া না থাকলে সেটা হত না।

    তৃণ রা প্রথমে মোদী কে নিয়ে চুপ ছিল। তৃণ বিজেপি দুজনেই ভাবছিল পরে একে অপরকে প্রয়োজন হতে পারে।
    শেষ লগ্নে মোদী মনেহয় বুঝেছিলেন, আর লাগবে না, তখন অল আউট খেললেন।
    পরে এক সময়ে তৃণও বুঝেছিল, মোদী বিরোধিতার ভোট ব্যান্ক আছে। স্ট্রাটেজির জায়গা থেকে তৃণ এখানে সফল।
    আমার মনে হয় বামেরা আরেকটা চ্নেচামিচি করলে (মোদিকে নিয়ে ) সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কিছুটা ধস বাঁচাতে পারত।
  • π | ১৬ মে ২০১৪ ১৪:৫৬638338
  • ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে !!

    কাব্লিদা, দিদিকে ফেলে বন্ধুকে জিতিয়ে দিলে ! ঃ)
  • সিকি | 131.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৬638339
  • সেশ আপডেটগুলো কেউ একটু দেবে?
  • cm | 47.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৬638337
  • নেতাই বাবুর ২ঃ২৪ পড়ে আবার ক বস্তা ক।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৭638341
  • অন্তত এই ভোটে ধসের জন্যে আলাদা করে বামেদের দোষ দিয়ে লাভ নেই। গোটা দেশে ঝড় উঠেছে, সেখানে অলরেডী ক্ষয়িষ্ণু একটা পার্টি তো আরোই ইরোড করবে। ২০০৯/২০১১ তে নিজের দোষে সেটব্যাক খেয়েছিল। এখনো সেটাই কন্টিনিউ করছে, সাথে জুড়েছে মোদী হাওয়া। মোদি হাওয়া না থাকলে ওই আগের মতই আট-দশটা সীট পেত হয়ত
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১৪:৫৭638340
  • ওরে বাবা! অনুমান করছি।
    না, আমি তো বিমান্দার সাথে কাউন্টার মারি রেগুলার।
  • | ১৬ মে ২০১৪ ১৪:৫৮638342
  • 'সমস্যা'!!
    হুঁ সে তো বটেই মা'দের অভিজ্ঞতাগুলো একেব্ভারে এক আছে এখনও।
  • * | 82.*.*.* | ১৬ মে ২০১৪ ১৫:০০638344
  • কিন্তু রাহুলবাবা কি এবার ইটালিতে ফিরে যাবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন