এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 69.*.*.* | ০৯ মে ২০১৩ ০০:১০523953
  • নাহ বর্তমান মুখ্যমন্ত্রীর কথাবার্তা যথেষ্ট অভদ্র। সারদা নিয়ে সিপিয়েমকে আক্রমনের ভাষা এরকম, 'ওরা ঘেঁষতে দিতো না, তো কি ঘষতে দিতো ? ' (একদম কোট আনকোট নয়। তবে ঐ ঘেঁষতে আর ঘসতে আছে )
  • aranya | 154.*.*.* | ০৯ মে ২০১৩ ০০:৩৪523954
  • ভাষা-টা হয়ত কোন বিগ ডিল নয়, তবে দিদি ও তার চ্যালা চামুন্ডা-দের ভাষা অনেক বেশি অশালীন, অভদ্র ইঃ
  • SC | 160.*.*.* | ০৯ মে ২০১৩ ০১:০৪523955
  • রাজনীতির ভাষা ভদ্র হতে হবে কেন?
    ভদ্র, অর্থাৎ "ভদ্রলোকের" ডোমেইন এর বাইরে কি রাজনীতি যেতে পারবে না?
    রাজনীতির মধ্যে ভাষার বিশুদ্ধতা, শালীনতার গন্ডি, "শিক্ষিত লোকেদেরই রাজনীতিতে আসা উচিত", এর মধ্যে আমি "ভদ্রলোক" এর ক্ষমতা নিজের কুক্ষিগত করে রাখবার প্যাটার্ন দেখি। বিনয় কোঙার বা মমতা, দুজনেই তাই সমালোচিত হন।
  • aranya | 154.*.*.* | ০৯ মে ২০১৩ ০১:০৯523956
  • মিনিময় যোগ্য পয়েন্ট :-)
  • j | 230.*.*.* | ০৯ মে ২০১৩ ০৮:২৫523957
  • এনার নির্লজ্জতার কোন সীমা-পরিসীমা নেই

    অ্যাদ্দিন রাস্তাঘাটে, বাজার-আপিসে, জল-পুলিশে, সরকারী পয়সায় প্রিন্ট করে নিজের ছবি লাগাচ্ছিলেন

    আর আজকে আরও একধাপ এগিয়ে সরকারী দপ্তরের পয়সায় অ্যাড বানিয়ে রবীন্দ্রনাথের সাথে নিজের ছবি ছেপেছেন !

    http://epratidin.in/Details.aspx?id=13138&boxid=123545359
  • প্পন | 126.*.*.* | ০৯ মে ২০১৩ ০৯:৪৪523958
  • অ্যাঁ! সরকারি পয়সাতেও ওনার ছবি?

    উনিই কি আগের জন্মে সমুদ্রগুপ্ত ছিলেন?
  • ranjan roy | 24.*.*.* | ০৯ মে ২০১৩ ১১:০৫523959
  • ভাষাঃ
    মোটামুটি SCর বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু ব্ল্যাংকির পোস্ট পড়ে দাঁত বের করে হেসেছি। এ তো বিলকুল আমাদের আড্ডার রকের ভাষা! নাঃ, মঞ্চ থেকে কোন মুখ্যমন্ত্রী যদি এভাবে বলেন তবে আমার ভদ্রলোকি একস্পেক্টেশন বেশ নাড়া খায়।
    নিজের ছবিঃ
    আরে মমতা কোন আকাশ থেকে পড়েন নি। উনি মূলতঃ কংগ্রেসি কালচারের অফশুট। যুব কংগ্রেস থেকে এসেছেন। পুরো হিন্দি বলয়ের কংগ্রেসি নেতারা এই মেগালোম্যানিয়াকে সযত্নে গর্বের সঙ্গে লালন করেন। ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী সরকারি স্কুলের স্কুলব্যাগে নিজের ছবি সরকারি পয়সায় ইমপ্রিন্ট করিয়ে হাইকোর্টের গাল খেয়ে একবছর বাদে বন্ধ করেন।
    এরা সবাই নিজেদের সমুদ্রগুপ্ত মনে করেন।ঃ)))))
  • Thank You Swansea | 131.*.*.* | ০৯ মে ২০১৩ ১১:১১523960
  • মমতার স্টাইলটা রাস্তার ধারে কলতলায় বেশ শোনা যায়।

    অ্যাপারেন্টলি এটাই সাব-অল্টার্নের ভাষা, এবং এইটে গায়ে লাগলে আপনি পোমো নন। কিন্তু মাইরি বলছি - কেমন ইরিটেশন হয় - দুলে দুলে ভেঙিয়ে কথা বল্লে। সেটা যে কেউ বল্লেই হয়। দু একজনকে ওই স্টাইলে লিখতেও দেখেছি।
  • j | 230.*.*.* | ০৯ মে ২০১৩ ১১:৫৬523962
  • রবিবাবুর সাথে ছবি ছাপার ধৃষ্টতা একমাত্র ওনারই আছে
  • ranjan roy | 24.*.*.* | ০৯ মে ২০১৩ ১২:০২523963
  • j,
    আরে উনি হার্মনিয়াম বাজিয়ে রবিবাবুর গানও গান, ট্র্যাফিক থামলে ওনার আদেশে ভরদুপুরে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে" শোনা যায়, বল্লে হবে?
    হিন্দি বলয়ে অমনি ভাবে নেতারা গান্ধীজির সঙ্গে নিজেদের ছবি লাগান। বঙ্গে রবিবাবু আর হিন্দিবলয়ে গান্ধীবাবার স্ট্যাচার প্রায় একই, দুজনেই ভগবান।
  • j | 230.*.*.* | ০৯ মে ২০১৩ ১২:০৯523964
  • আপনিও দেখছি সুযোগমত সর্বভারতীয় প্রেক্ষিত টানতে শিখে গেছেন ;-)))
  • PM | 233.*.*.* | ০৯ মে ২০১৩ ১২:২৯523965
  • মঞ্চ থেকে নেতারা শ-কার ব-কার করলেও আপত্তি করা যাবে না ? সেদিন জ্যোতি বল্লেন ঋতব্রতকে উদ্দেশ্য করে " যেখান থেকে বেড়িয়েছে সেখানে ঢুকিয়ে দেবো" হাততালি-ও পড়েছে। প্রতিবাদ করা যাবে না?

    আচ্ছা সারদার চুরিটাও কি সাবাঅল্টার্ন চুরির তকমা পেতে পারে না? তাহলে প্রতিবাদ গুলো বন্ধ করা যায় আর কি। CBI, CID র ঝকমারি থাকে না তাহলে
  • j | 230.*.*.* | ০৯ মে ২০১৩ ১২:৩৯523966
  • পোস্তো মডান চুরি

    অফ, বাই, ফর দ্য ছাব অল্টার্ন
  • Rivu | 184.*.*.* | ০৯ মে ২০১৩ ১২:৪৮523967
  • আলোচনা পড়ে যা বোঝা যাচ্ছে, সাব অল্টার্নের এই ভাষা ভালো লেগেছে, তাই সে হাত তালি দিয়েছে। ভদ্রলোকের জ্বলেছে, তাই সে গুচ তে প্রতিবাদ লিপিবদ্ধ করেছে। আহা, এই না হলে গণতন্ত্র!
  • কৃশানু | 213.*.*.* | ০৯ মে ২০১৩ ১২:৫২523968
  • আনিসুর রহমান ও হাততালি পেয়েছিলেন।
    তাহলে আর আনিসুর রহমান কি দোষ করলেন? না কি সিপিআইএম হলে সাব অল্টারন এর মুখের ভাষা পাল্টে ফেলতে হয়? হাততালি দেবার স্টাইলও?
  • PM | 233.*.*.* | ০৯ মে ২০১৩ ১৩:৩১523969
  • যদ্দুর মনে পড়ছে, আনিসুরের বেলায়-ও আপত্তি/প্রতিবাদ হয়েছিলো। আনিসুর ক্ষমাও চেয়েছিলো।

    এই আপত্তিটা তো সুস্থ্যতার-ই লক্ষণ। ক্ষমা চাওয়া মানে অন্যায় স্বীকার করা-সে যে কারনেই হোক। কিন্তু এখন স্ট্যন্ডার্ড টাকেই পাল্টাবার চেষ্টা চলছে।
  • চান্দু মিঁঞা | 122.*.*.* | ০৯ মে ২০১৩ ১৩:৩৯523970
  • ছাব অল্টানের র‌্যান্ডম ছ্যাম্পলে হাততালি দিছে বুঝি? নাইলে কেমবায় বোঝলেন যে ছাব অল্টানের ঐ ভাষা ভাল লাগছে।
  • Thank You Swansea | 131.*.*.* | ০৯ মে ২০১৩ ১৩:৪৬523971
  • কৃশানু 12:52 - এইটা তো রঞ্জনদা অন্ততঃ আগে লিখেছেন - যে ওঁর কাছে মূল্যায়নের মাপকাঠি আলাদা।
  • কৃশানু | 126.*.*.* | ০৯ মে ২০১৩ ১৪:১৯523973
  • মাপকাঠি আমার কাছেও আলাদা।
    কিন্তু সাব-অল্টারন এর ভাষা সাব-অল্টারনই ইউজ করুন না। কোনো অসুবিধে নেই তো !!
    কিন্তু এতো সংখ্যালঘু পাড়ায় গিয়ে চুল ঢেকে দোয়া চাবার মতই উন্নাসিক ব্যাপার। যদিও 'আপনারা এই শহরে আমাদের মেহমান' বলতেই সে মুখোশ খসে পড়ে।
    'আমি আপনাদের ভাষা বলছি, আমি আপনাদের রীতি মানছি, অতএব আমি আপনাদেরই লোক' - এ তো চোখে ধুলো দেওয়া এবং পাবলিকের ওপর অনাস্থা, 'তুমি কিস্যু বোঝো না, দেখো তোমায় কেমন মুরগি করলাম। '
  • Thank You Swansea | 131.*.*.* | ০৯ মে ২০১৩ ১৪:২৭523974
  • আপাতত লোকে খাচ্ছে।
  • umesh | 90.*.*.* | ০৯ মে ২০১৩ ১৪:৫৬523975
  • তৃণী দের ছাপানো পোস্টারে যেটা আশা করেছিলাম, সেটা পেলাম না।

    পোস্টারের যে নাম গুলো দেখলাম, বেশীরভাগ তো দিদি'র থেকে কি সব ব্ঙ্গ-বিভীষণ টাইপের উপাধি পেয়েছে, সেগুলো এই ফাকে পোস্টারের বসিয়ে দিলে আরো ভালো দেখতো। দিদি'র দেয়া উপাধি, অথচ ওরাই ব্যবহার না করছে না!!!!!!!!!!!!!!!!
  • j | 230.*.*.* | ০৯ মে ২০১৩ ১৫:১০523976
  • উমেশ :-)
  • Blank | 180.*.*.* | ০৯ মে ২০১৩ ১৫:২৭523977
  • সাব অল্টার্ন আর বেলেল্লা পনা এক জিনিস এদ্দিনে বুঝলুম। ভাগ্যিস আমি সাব অল্টার্ন হতে চাইনি কখনো।
  • Blank | 180.*.*.* | ০৯ মে ২০১৩ ১৫:২৮523978
  • রঙ্গন দার ফে বু স্ট্যাটাস ছিল এমনি একটা
    'দেশে অশিক্ষা কে বলে সাবজুগেটেড নলেজ, আর লুম্পেন কে বলে সাব অল্টার্ন'
  • AR | 30.*.*.* | ০৯ মে ২০১৩ ১৫:৪৬523979
  • ভাষাটা হলো কমিউনিকেশন এর একটা মাধ্যম- যতক্ষণ কেউ তার টার্গেট অডিয়েন্স কে রেলাতে করতে পারছে - ততক্ষণ অন্যের কি প্রবলেম ? যারা এসেছে তারা তো মমতা র কথায় সুনতে এসেছে - বুদ্ধ র তো নয়। বুদ্ধ তো ওই মহিলা বলে উল্লেখ করে। সেটাও তো ঠিক নয়- আর কিছু নয় তো পদ তাকে তো সম্মান দিতে হবে - যেটাই তিনিও একদিন বসেছিলেন - তখন যদি কেউ ওই লোকটা কেমন হত।
  • কৃশানু | 126.*.*.* | ০৯ মে ২০১৩ ১৫:৫৬523980
  • 'ওই মহিলা' আর 'ঘেঁসতে নয় ঘসতে' বা 'যেখান থেকে এসেছেন সেখানে ঢুকিয়ে দেব' তুলনা করলে ঘুড়ায় হাসব যে!!
  • কৃশানু | 126.*.*.* | ০৯ মে ২০১৩ ১৬:০২523981
  • আর বুদ্ধ যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন তাঁকে সবাই খুব সম্মান দিয়ে কথা বলতেন?? বিরোধীরা মাঠে গিয়ে আপুনি আউগ্যা করতেন? জানতাম না।
    মুখ্যমন্ত্রীর পদ নিশ্চই সম্মানার্হ। সেই কারণেই দায়িত্ব আরো বেশি বর্তায় ঠিক ভাবে কথা বলার।

    'ভাষাটা হলো কমিউনিকেশন এর একটা মাধ্যম- যতক্ষণ কেউ তার টার্গেট অডিয়েন্স কে রেলাতে করতে পারছে - ততক্ষণ অন্যের কি প্রবলেম ? ' - অত্যন্ত অযৌক্তিক কথা। আনিসুর রহমান এর কথাতেও সবাই রিলেট করতে পরেছিলেন মনে হয়, কিন্তু শুধু সেই কারণেই অন্য কারুর প্রবলেম হবে না ভাবা বোকা বোকা। আনিসুর রহমান কে দিয়ে খুব সঠিক ভাবে ক্ষমা চাওয়ানো হয়েছিল।
    মুখ্যমন্ত্রীর ও ক্ষমা চাওয়া উচিত।
  • x | 82.*.*.* | ০৯ মে ২০১৩ ১৬:০৪523982
  • দেশটা পাল্টে নিন না তাহলে আর এইসব ছোটলোক দের সাথে থাকতে হয় না
  • কৃশানু | 126.*.*.* | ০৯ মে ২০১৩ ১৬:০৭523984
  • সাজেশন এর জন্য ধন্যবাদ।
  • AR | 30.*.*.* | ০৯ মে ২০১৩ ১৬:০৮523985
  • তো - এইজন্য উনার সাপোর্ট base কমে গেল? ফ্যাক্ট ইস উনি এখনো ৩ বছর আছেন - তাতে বুদ্দ বাবুর shrir খারাপ করলেও আছেন আর শরীর ভালো থাকলেও আছেন - আর বুদ্দ বাবুর কাছে এখন বিধানসভায় ঢোকার এম ল এ শিপ তাও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন