এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ১৯:৪৪523853
  • শতাব্দী আর তাপসকে যদি বুজী ধরেন তাহলে গ্রামের লোকের কাছে এদের গ্রহণযোগ্যতা ভালই। সেসব ছক কষেই (বা অন্য কারো বুদ্ধিতে) মমতা এদের পাকড়েছে।
  • a | 209.*.*.* | ০৫ মে ২০১৩ ১৯:৫৪523854
  • রন্জনদা,
    "কিন্তু এটার এফেক্ট শহুরে মধ্যবিত্তের মধ্যেই বেশি, জিতিয়েছে তো গাঁয়ের লোকে। তাদের কাছে এইসব বুজি-টুজি-থ্রিজিদের গ্রহণযোগ্যতা কতটুকু? আজকেও নেই।" এর সপক্ষে তথ্যাদি আছে না "আপনার মনে হয়"? সোজা প্রশ্ন, সোজা উত্তর পাব আশা করি
  • pinaki | 56.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:০৪523855
  • বাপরে, অ্যাটি দেখলে মনে হয় এখানে কেউ কেউ তথ্য ছাড়া এক গ্লাস জলও খায় না। ভাবা যায় না। :-D
  • ন্যাড়া | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:১০523856
  • পিনাকী, তথ্যাদি ছাড়াও যে কেউ কেউ জলস্পর্শ করে এর সপক্ষে তথ্যাদি আছে না "তোমার মনে হয়"?
  • ন্যাড়া | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:১৪523857
  • তবে যে যাই বলুক বুদ্ধবাবুর এই দুর্দিনে শ্রেষ্ঠ বুদ্ধজীবীর তকমা গুরুর রেসিডেন্ট শিরোমণি-ধোতু পিটিবাবু স্বচ্ছন্দে নিয়ে যাবেন।
  • PT | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:২৩523858
  • আমার মত তুচ্ছ মানুষকে ব্যক্তিগত আওয়াজ না দিয়ে আপনার মতামত দিন না। এই অদ্ভুত আঁধারে আলোকিত হই!
  • PM | 233.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:২৮523859
  • রন্জনদা, শুধু সরকার পাল্টানোর জন্যই পাল্টানো আমার মতে অরাজনৈতিক বক্তব্য।

    "আর এইপাল্টাপাল্টি করে কেরালা উন্নয়ন ও হিউম্যান ইন্ডেক্সে বঙ্গের থেকে পিছিয়ে নেই, বরং এগিয়ে আছে। অমর্ত্য সেন ও জাঁ দ্রেজে দ্রষ্টব্য। " ------ আপনি নিশ্চিত যে শুধু সরকার পাল্টানই কেরলের উচ্চ HDI এর কারন? অন্যান্য ঐতিহাসিক, সামাজিক আর অর্থনৈতিক কারন কিছু নেই?

    সংখ্যা কি বলছে দেখা যাক---

    ১৯৫১ র সেন্সাস -
    ভারতের লিটেরেসি রেট ঃ 28.3 %
    কেরালার লিটেরেসি রেট ঃ 47.18

    ১৯৬১ র সেন্সাস -
    ভারতের লিটেরেসি রেট ঃ 34.45 %
    কেরালার লিটেরেসি রেট ঃ 55.08

    কেরলে ১৯৫৭ পর্যন্ত কংগ্রেসের রুল ছিলো। ৫৭-৫৯ লেফ্ট আসে।তারপর বাম সরকার ভেঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

    তাহলে কি করে আপনি সরকার বদলের সাথে HDI এর কোরিলেসন টানছেন?

    লাতিন আমেরিকায় রোজ সরকার পাল্টাতো এককালে। তো, সেই হিসেবে সব থেকে বেশী HDI তো ওখানে হওয়া উচিত?
  • ন্যাড়া | 132.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:৩২523860
  • আপনি আমাকে সমষ্টিগত আওয়াজ দিচ্ছেন বলে আমাকেও সমষ্টিগত আওয়াজ দিতে হবে নাকি? মামার বাড়ির আব্দার! তাছাড়া বুদ্ধজীবীদের আর সমষ্টি নেই।
  • PM | 233.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:৩৬523862
  • রন্জনদা, আপনি বোধহয় ১ বছর হলো পাকাপাকি পঃবঃ এ এসেছেন। এই একবছরের অভিজ্ঞ্তাই আপনার তৃনমুল বিরোধী সত্ত্বা, বাম( পড়ুন সিপিএম) বিরোধী সত্ত্বা -কে অতিক্রম করে গেছে ঃ) একেই বলে প্রাণের দায় ঃ)

    কল্লোলদাকে ২ বছর কলকাতায় বাধ্যতামূলক অভিবাসন দেওয়া হউক। আমার দৃঢ় বিশ্বাস ফলাফলে অন্যথা হইবে না ঃ)
  • xyz | 24.*.*.* | ০৫ মে ২০১৩ ২০:৫৪523863
  • বক্তব্যে কোনো মালমশলা নেই, শুধু দু চারটে ফালতু আক্রোশ ঝাড়ার পরেও কেউ কেউ নিজেকে অন্যান্য জায়গায় নিজেকে/নিজেদেরকে holier than thou প্রতিপন্ন করার চেষ্টা করে যাবেন। এঁদের দেখলে তো করুণাও হয় না এখন।
  • ন্যাড়া | 132.*.*.* | ০৫ মে ২০১৩ ২১:২১523864
  • মালমশলাওলা বোরোলিনের ছবি আর পাওয়া যাচ্ছে না?
  • PT | 213.*.*.* | ০৫ মে ২০১৩ ২১:৪৩523865
  • অ! আপনেও যে বুজি সেতো বুজিনি!
  • কল্লোল | 125.*.*.* | ০৫ মে ২০১৩ ২৩:১৬523866
  • বিবি।
    প্যাথোলজিকাল বাম বিরোধী হলে সুদীপ্তর পুলিশ হেফাজতে হত্যা নিয়ে মমতাকে কালো পতাকা দেখানোর উদ্যোগ নিতাম না।
    পিএম।
    কলকাতায় ছিলাম ৫০ বছর। ২০০৬এ কলকাতা ছেড়েছি। তরপরেও এমন নয় যে বন্ধুবান্ধব সব ছাড়া হয়ে গেছে। রোজই ফোন-মেল ইঃ চলে। পবয়ের অবস্থা নিয়ে আমি ওয়াকিবহাল।
    ১। কি কারনে সেদিন মনে করেছিলেন তৃনমুল বামেদের থেকে ভালো বিকল্প? গরম চাটু আর উনুনের পার্থক্য কেনো চোখে পড়ে নি? প্যথলজিকাল সিপিয়েম বিরোধিতা? রাজ্নৈতিক দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা? নাকি অন্য কিছু।
    প্যাথোলজি নিয়ে উত্তর দেওয়া হয়েছে।
    তৃণমূল বামেদের চেয়ে ভালো কি মন্দ এসবের প্রশ্নই নেই। বামেরা আর সরকারে থাকার যোগ্যতা হারিয়েছিলো।
    কেননা আপনিও মনে করেন ৩২ বছর ধরে টানা ক্ষমতায় থেকে যাওয়া খারাপ।
    যদিও আপনিই আবার মনে করেন এবারও বাম থেকে গেলে ভালো হতো।

    ২। তৃনমুল যে পরিমান টাকা ছড়িছিলো তাতে কেনো আপনাদের মনে প্রশ্ন জগেনি যে সেই টাকার উৎস কোথায়?
    তৃণমূল কতোটাকা কোথায় ছড়িয়েছিলো রাত কোন হিসাব আমার কাছে নেই। আপনার কাছে আছে? আপনার কাছে কি বামফ্রন্টের টাকা খরচের হিসাবও আছে? তবে আগে দুটোর হিসাব রাখুন।

    ৩। আপনি কি মনে করেন বাংলার মানুষ তৃনমুলকে ক্ষমতায় আনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিলো? ( এই প্রশ্নের উত্তর যদি দেন তো হ্যা বা না-এ দেবেন, "সরকার পরিবর্ত্তন সঠিক ছিলো" ইত্যদি বলবেন না ঃ)।)
    কেন শুধু হ্যাঁ বা নায়ে দেবো?
    তার আগে আপনি আমার প্রশ্নের জবাব হ্যাঁ বা নাএ দিনঃ
    আপনি কংকে ভোট দিতে বলতেন। কং তো তৃণ জোটে ছিলো। তাহলে ঘুরিয়ে তৃণই হলো। যে কেন্দ্রে কং নেই সেখানে কি ভোট বয়কট?

    অ।
    পিটিই বলুন তবে বাম কেন হেরে গেলো?
  • প্পন | 190.*.*.* | ০৫ মে ২০১৩ ২৩:২৯523867
  • পিটি-পিএম এদের কংপ্রেম দেখে বেশ পুলকিত হচ্ছি। ৭৭ থেকে এতদিন মানুষ কংকে বিকল্প ভাবতে পারল না, কবে পারত সেই জন্য তাকিয়ে থাকতে হবে আর তার বাহানায় একটি দলের চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম হবে।

    কিন্তু এদিকে আবার ৩২ বছর কোন দলের সরকারে থাকা নাকি খারাপ। দাদা, অংক ক্ষী জটিল!
  • pinaki | 56.*.*.* | ০৫ মে ২০১৩ ২৩:৪৩523868
  • আর কংগ্রেস মানে কি? সোমেন মিত্র? আব্দুল মান্নান? মানস ভুইঞা? প্রিয়? সুব্রত? অধীর? দীপা? এরা কী অর্থে মুকুল, পার্থ, মদনদের থেকে উন্নত জানতে চাই।
  • PM | 233.*.*.* | ০৫ মে ২০১৩ ২৩:৪৫523869
  • Name: কল্লোল

    IP Address : 125.241.52.153 (*) Date:04 May 2013 -- 08:01 PM

    "পিএম-------
    এবার আপনার জবাবটা শুনি। প্রশ্নের উত্তর পাল্টা প্রশ্ন দিয়ে হয় না।"

    আপনার কথা শুনেই তো অমি প্রশ্নের উত্তরে প্রশ্ন করা বন্ধ করে উত্তর দিলাম ঃ)। আমি তো আপনার নিয়মেই খেলছিলাম। কিন্তু আপনি তো নিজের রুল নিজেই ভাঙছেন। তৃনমুলী প্রভাব ? ঃ))

    প্পন, আপনাদের কান্ডজ্ঞানহীন তৃন প্রেমে মোটেই পুলকিত হই নি সেদিন। আজকের দিনের পরিস্থিতিটা কল্পনা করে শিহরিত হয়েছিলাম।
  • ranjan roy | 24.*.*.* | ০৫ মে ২০১৩ ২৩:৫৪523870
  • একি পিএম!
    ১৯৬১তেই থেমে গেলে?
    মানে ৫০ বছর আগে? অমর্ত্য ও দ্রেজের ডেটা তো নব্বই দশকের।
    আমি বলছি যে ৩৪ বছর বামেরা বিকল্পহীন বঙ্গে রাজত্ব করে গেল সেই ৩৪ বছরে কেরালায় সিপিএম ও অন্য সরকারের পাল্টাপাল্টির খেলের ডেটা দাও আর সেই সময়ে হেল্থ, সাক্ষরতা, খাদ্য এই তিনটি প্যারামিটারে বঙ্গ ও কেরালার তুলনামূলক ডেটা দাও।
    গোটা ভারতের ডেটা অপ্রাসংগিক।
    আর হ্যাঁ, এই পিরিয়ডে দুই রাজ্যে মানবাধিকার লংঘন ( যেমন বিনাবিচারে আটক, রেপ, কাস্টডিয়াল ডেথ, এনকাউন্টার) ইত্যাদির তুলনামূলক ডেটা দাও।
    আর খেয়াল কর-- বঙ্গে না থেকেই কল্লোল আমার থেকে অনেক বেশি সিপিএম। লুরুতে এস এফ আইয়ের সঙ্গে মিছিল, দিল্লির ঘটনায় সাবাশ! সাবাশ!ঃ))))
    আমি বরং শুধু গড়িয়া থেকে সেই রবিবার চুপচাপ মিছিলে হেঁটেছি আর দিল্লির ঘটনাকে বিবির সঙ্গে গলা মিলিয়ে ভুল বলেছি। কোলকাতায় আছি বলেই পসিবল ব্যাকলাশ বুঝতে পেরেছিলাম।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ মে ২০১৩ ০০:০৩523871
  • কোন সন্দেহ নেই যে গণেশ দে কে বহিষ্কার করে তিনোকে বেশ চাপে ফেলেছে সিপিএম। চমৎকার!
    বিশেষ করে যখন সুদীপ্ত জেরায় পুলিশকে এপ্রিলের প্রথম সপ্তাহে কুঘো-মুকুলের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছে।
    হাইকোর্ট নিশ্চিত সিবিআই এনকোয়ারির কথা বলবে।

    কিন্তু তার মানে এই নয় যে সিপিএমের সময় নিয়ে নীচের প্রশ্নগুলো তোলা যাবেনাঃ

    * সরকারি জমিতে চিটফান্ড সংস্থা এমপিএস এর সঙ্গে কেন মউ করা হয়েছিল?
    * চন্দ্রকোনায় চিটফান্ড কোম্পানির ফিল্মসিটি করার কাজে পার্টির নেতাদের সহায়তা?
    * একটিকে রাজারহাটে জমি দেয়া?
    * বার্ষিক মেলায় এদের পেট্রনাইজেশন ?
    * ইলেক্শন ফান্ডে চাঁদা ও পার্টি পত্রিকায় মোটা টাকার অ্যাড?
  • P | 82.*.*.* | ০৬ মে ২০১৩ ০০:০৮523873
  • CAB-NABC12 লাস ভেগাসের accounts টা review করার জন্য চাপ দিন,দেখুন রথি মহা রথিদের বিল গুলো কে পেমেন্ট করেছিলো।
    CAB-Kolkatar Bank account এর statement টা চে্ক করুন।
    Axis bank accnt number 253010100130240
  • PM | 233.*.*.* | ০৬ মে ২০১৩ ০০:১৪523874
  • রন্জনদা আগে তো বলুন পাল্টা পল্টি না করেই কেরালায় ১৯৬১ পর্য্যন্ত সর্বভারতীয় হারের থেকে ২০% বেশী ছিলো?
    এরপরে আসবো গোয়া, দিল্লির কথায়, যারা ১৯৮৭/৯১ পর্য্যন্ত কেন্দ্র শাসিত অন্চল ছিলো তাই প্রায় একদলীয় শাসন ছিলো ( কেন্দ্রে মুলতঃ কংগ্রেস-ই ছিলো)। কিন্তু তাদের HDI এত হাই কেনো?

    north east এর রাজ্যগুলোর থেকে TN এ পাল্টাপাল্টি অনেক বেশী হলেও HDI ঐ রাজ্যগুলোতে বেশী কেনো তারও একটা সন্তোষ্জনক ব্যাখ্যা চাই।

    তারপর জিজ্ঞাসা করব, পাল্টাপাল্টির খেলায় লাতিন আমেরিকার দেশগুলোকে ধরবো না কেনো?

    কল্লোলদা একজন মানবাধিকার কর্মী হিসেবে সুদিপ্তর মৃত্যুর প্রতিবাদ করেছিলেন যা প্রশংসাযোগ্য নিঃসন্দেহে। তার সাথে সিপিয়েম প্রেম বা তৃন-বিদ্দেষের কোনো সম্পর্ক নেই বলেই মনে করি
  • aranya | 78.*.*.* | ০৬ মে ২০১৩ ০২:২১523875
  • ২০১১-য় সিপিএম কেন হারল, পিএম তার সম্ভাব্য কারণের একটা লিস্ট দিয়েছেন, কিছু পোস্ট আগে।
    সেই লিস্টে নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই-এর গণহত্যা নেই, গ্রাম বাংলায় বিরোধীর লাইফ হেল করে দেওয়া - এমন অব্স্থার সৃষ্টি করা যাতে সিপিএম না করলে গ্রামে টেকা যাবে না, এ সব কিছুই নেই :-(((

    আশা করি পার্টির নীতি নির্ধারক-রা এই কারণ গুলো-ও মাথায় রাখবেন।
  • aranya | 78.*.*.* | ০৬ মে ২০১৩ ০২:২৯523876
  • পিএম অন্য যে ৯-টা কারণ দেখিয়েছেন, সেগুলোর সাথে একমত।
  • siki | 132.*.*.* | ০৬ মে ২০১৩ ০৮:০৭523877
  • লাদাখের দৌলত বেগ সেক্টর থেকে সরে গেল চীন।
  • PT | 213.*.*.* | ০৬ মে ২০১৩ ০৮:৪৬523878
  • কল্লোলদা
    ভোটের শতাংশ হিসেবে দেখলে বামেদের আরও আগে হারার কথা ছিল-কেননা বামেরা ৭৭-এর পরে প্রায় কখনই ৫০%-এর বেশী ভোট পায়নি। এ কথাটা ৯৩৬৭ বার বললাম। কিন্তু ভোটে হারা-জেতা শুধু শাসকদলের ওপরে নির্ভর করেনা-বিরোধীদের ছাগলত্বের ডিগ্রীর ওপরেও নির্ভর করে। আমার মতে সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই এগুলোর কোনটাই বাংলার হিংস্র রাজনীতির প্রেক্ষাপটে এমন কিছু "মারাত্মক" ঘটনা নয়। পব-র মানুষ বিজন সেতুর ঘটনা, মহাকরণ দখলকাণ্ডে ১১ জনের মৃত্যু ইত্যাদি দিব্য হজম করে নিয়েছিল। তাই শুধু কং-তিনো জোটও বামেদের হারাতে পারেনি। এবার পেরেছিল কারণ কং-গুরুং-কিষেণজী-মাওব্যথী-বিজেপি এবং সর্বোপরি বুজি-মিডিয়া এই রামধনু জোট প্রয়োজনীয় ৫-৭ শতাংশ ভোট বামেদের থেকে সরিয়ে তিনোর পক্ষে ঠেলে দেয়। মেন-স্ট্রিম মিডিয়া আর তথাকথিত নিরপেক্ষ (পড়ুন আদি নকশাল) মানুষদের fact-finding mission এর অর্ধসত্য-অপসত্য এবং ক্ষেত্র বিশেষে নিরবতা তিনোদের বিশেষ উপকারে এসেছিল।

    নাহলে ৩০% ভোট পেয়ে এবং উচ্চমার্গের অপরাধ সংঘটিত করেও যে বছরের পর বছর রাজত্ব চালানো যায় সে তো দিল্লীতে কং কিংবা উপ-এ মুলায়ম/মায়াবতি প্রমাণ করে দিয়েছে।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:২১523879
  • পিটি।
    "কং-গুরুং-কিষেণজী-মাওব্যথী-বিজেপি এবং সর্বোপরি বুজি-মিডিয়া " এদের মধ্যে কংএর যাওবা পবএ সামান্য গুরুত্ব আছে, "গুরুং-কিষেণজী-মাওব্যথী-বিজেপি" পবয়ের ভোটে এদের গুরুত্ব নেহাতই আঞ্চলিক। তাও এমন নয় যে সারা দার্জিলিংই গুরুংএর কথা মানে বা পুরো পশ্চিম মেদিনীপুরই মাওদের কথা শুনে চলে। বিজেপি কেন এলো এই লিস্টিতে তা একমাত্র বোতীনই বলতে পারে।
    "এবং সর্বোপরি বুজি-মিডিয়া " - এই গুরুত্ব থেকে পরিষ্কার তুমি সিপিএমের হেরে যাবার কারনে মূলতঃ কাদের দায়ী করো।
    "আমার মতে সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই এগুলোর কোনটাই বাংলার হিংস্র রাজনীতির প্রেক্ষাপটে এমন কিছু "মারাত্মক" ঘটনা নয়। "
    তোমার সাথে মমতার কথার কতো মিল। সুদীপ্তর মৃত্যু নিয়ে মমতার "পেটি ম্যাটার" হুবহু এক টোন।
    আমার কিছু বলার নেই।

    পিএম ও বিবি।
    আপনারা জানেন না, জানার কথাও না হয়তো। তবু গুরুর পাতায় সবই তুলে ধরছিলাম। আবারও বলি।
    মমতা লুরু আসবে এটা লুরু এস এফ আই জানতোই না। আমি তাদের খবর দেই। তার জন্য আমার নীলোৎপল বসুর সাথে যোগাযোগ করতে হয়। তার কাছ থেকে এখানকার এস এফ আই নেতাদের নম্বর পাই। আমি নিজের মানবাধিকার কর্মীর পরিচয় ছেড়েই এস এফ আই এর ব্যানারে প্রতিবাদে যোগ দেই। আমার সাথে গুরুর সিদ্ধার্থ, একক, প্পন, সায়ন, অন্বেষাও ছিলো।
    আমি সিপিএম বা তৃণমূল কোন সমর্থকই নই। কারুর সম্পর্কে আমার কোন ছুঁতমার্গও নেই।
    তাই আপনাদের "প্যাথোলজিকাল" কথাটার প্রতিবাদ করলাম।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৩৪523881
  • পিএম।
    কোন প্রশ্নের হ্যাঁ বা নাএ জবাব দিতে বলাটা খুব পুরোনো চালাকি।
    ধরুন আমি প্রশ্ন করলাম - আপনার মতে আপনি ভালো না খারাপ? হ্যাঁ বা নাএ জবাব দিন। আপনি নিজেই নিজেকে খারাপ বল্লে ল্যাঠা চুকে গেলো। কিন্তু যদি নিজেই নিজে কে ভালো বলেন, তাহলেই প্রশ্ন উঠবে, যে নিজেই নিজেকে ভালো বলে, অর্থাৎ নিজের ঢাক পেটায়, সে ভালো হলো কোংকয়ে?
    হ্যাঁ বা নাএ জবাব দিতে বলাটা আসলে একদিকে প্রশ্নকর্তার হেজিমনিক মনোভাবকে তুলে ধরে, অন্য দিকে উত্তরদাতার যুক্তি বিন্যাসের অধিকারকে খর্ব করে।
    আমি প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করিনি। আমি আপনার কাছে তথ্য চেয়েছি - ২০১১র নির্বাচনে তৃণমূল ও বামফ্রন্টের খরচের তথ্য।

    যাই হোক। তর্কটা কেমন একটা তিক্ততায় নিয়ে যাচ্ছে। তার অর্ধেক দায়িত্ব নিশ্চই আমার। আপনার সাথে ব্যক্তিগত পরিচয় নেই, বিবি ও পিটির সাথে আছে (যদিও আমাদের দেখা হয় নি এখনো)। আপনাকেও বন্ধু বলেই মনে করি গুরুভাই তো বটেই। এই সম্পর্কগুলো আমার তর্কে জেতার চেয়ে অনেক দামী।
    তর্ক তো হবেই, হওয়াটা জীবনের লক্ষন। আসুন তর্কটা তর্কের মতো করেই করি।
  • প্পন | 126.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৩৪523880
  • পিএম, আমার তৃণপ্রেমে শিহরিত হয়েছিলেন সে তো খুব ভালো কথা। কিন্তু আমার এ হেন গুরুত্বপ্রদানের কোন কারণই খুঁজে পেলাম না। এমনকী ২০০৯, ১০ বা ১১-তে বাইরে থাকার দরুণ ভোটও দেওয়া হয়নি। ঃ)

    তবে কং হাইকমান্ডও পঃবঙ্গে সরকার গঠনের জন্য তাদের দলকে খোঁজাখুঁজি করা হচ্ছে একথা জানতে পারলে কী আশ্চর্যই না হতেন!
  • ন্যাড়া | 213.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৩৯523882
  • তিক্ততা আবার কি! ২৪৬ পাতা ধরে গভীর তাত্বিক (শুধু, মনোঃ, সমাজ ইত্যাদি)
    আলোচনা চলছে। অসুবিধে হলে মালমশলাবাবুকে খপর দিতে পার।
  • PT | 213.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৪৯523885
  • কল্লোলদা

    আমাকে মমতার সঙ্গে একাসনে বসিয়ে বা আমার রাজনৈতিক বোধকে টেনে নামিয়ে তুমি আনন্দ পেতে পার কিন্তু তাতে আমার যুক্তিটা খন্ডিত হয়্না। তোমার বক্তব্যকে খুব বড় জোর hitting below the belt আখ্যা দেওয়া যেতে পারে।

    এর আগে আমি বেশ কয়েকবার ১১ জনের মৃত্যুর সঙ্গে ১৪ জনের মৃত্যুর তফাৎ কি এবং ঐ ১১ জনের জন্য বুজিরা রাস্তায় নামেনি কেন এই প্রশ্ন বহুবার করেছি এই ফোরামে। কোন গুরুভাই-ই উত্তর দেয়নি। আর এইসব মৃত্যু যদি সরকারের হারার কারণ হত তাহলে তো মরিচঝাঁপির বা বিজন সেতুর পরের ভোটেই সরকারের হারার কথা!!

    বিজেপি দার্জিলিং থেকে গুরুংদের সাহায্যে এমপি জিতিয়ে নিয়ে গেল ভুলে গেলে? আর বিজেপির বিধানসভা ভোটে অবস্থান কি ছিল সেটা তথাগত বাবুর কথাবার্তা একটু শুনে নিও।

    সব চাইতে মজার কথা যখন গোটা পব জানে যে মিডিয়া এবারের ভোটে দারুণ গুরুত্বপুর্ণ বাম-বিরোধী অবস্থান নিয়েছিল সেখানে এই ঘটনাটাকে অস্বীকার করার জন্য তুমি উঠে-পড়ে লেগেছ। এমনকি এক সম্পাদকের বাড়িতে (আবাপ/বর্তমান) মমতার সঙ্গে important লোকেদের মিটিং-এর কথা বহুল প্রচলিত-অবশ্যই কোন প্রমাণ দিতে পারব না।
  • Nearly Headless Nick | 131.*.*.* | ০৬ মে ২০১৩ ০৯:৪৯523884
  • নাঃ আজকাল বেজায় বোরিং হয়ে গেছে, সেই একই ঘ্যানর ঘ্যানর ঘ্যানর ঘ্যানর, কিন্তু মাঝেমধ্যে না দেখেও থাকা যায় না, নেশা বলে কথা। বোরোলীনের কম্মো না, এইটা ন্যান, যদি ইন্টারেস্টিং হয় -



    তবে রঞ্জনদাকে একটা কোশ্চেন - প্রসেনজিৎ বেরা না হয় এই পয়েন্টগুলো লিখলো, ও লেখার জন্যে মাইনে পায়, ভাবার জন্যে পায় না। সারদা বা চিট ফান্ডে সিপিএম এত্ত জড়িয়ে থাকলে উদ্‌গান্ডুর মত সিবিআই তদন্তের কথা বলছে কেন বলুন তো? নিজেদের পেন্টুল খোলার ভয় কী নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন