এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০০:১৭665019
  • প্রথম ১০-১৫ বছর এ বেশ কিছু ভালো কাজ করেছিল। এই ভাবে বলা যেতে পারে..
  • সে | 94.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০০:১৮665020
  • বিদেশে বসে শারদীয়া দেশ এ পড়েছিলাম। এটুকুই মনে আছে।
  • | 24.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০০:২২665021
  • " বিদেশে দেশ" - অ্যামেজিং ঃ))
  • সে | 94.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০০:২৫665022
  • আংড়া গ্রামের গল্প। :-)
  • কল্লোল | 125.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০৭:২২665023
  • পিএম। একটা ব্যক্তিগত কৌতুহল। বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি "কালোলদা" লিখছো। এটাকি আমার মতের বিরুদ্ধে তোমার প্রতিবাদ, নাকি বানান ভুল? দুটোর কোন্টাতেই আমার আপতি নেই। শুদ্ধ কৌতুহল।

    পিএম ও পিটি।
    এটা ঘটনা যে তিনোকালে যে সব কান্ডো ঘটছে তার তুলনা নাই। তার প্রতিবাদ হচ্ছে। আমরাও তাতে শামিল হচ্ছি। বরং সিপিএম ইদানিং কালে যতটা সরব, একবছর আগেও তার কিছুই ছিলো না। আমরা কিন্তু সেই ২০১১ থেকেই সাধ্যমত প্রতিবাদ করছি। তপন দত্তের খুন নিয়ে আজও আমার বন্ধুরা আদালতে লড়াই করছে। প্রসঙ্গতঃ তপন দত্তের নাম মনে না থাকলে, মনে করিয়ে দেই। ডানকুনির পরিবিবেশ কর্মী। দল হিসাবে তৃণমূল। জলাজমি ভারাট হওয়ার বিরুদ্ধে লড়াই করছিল বলে তৃণমূলের গুন্ডাদের হাতে প্রায় থানার সামনেই খুন হন। নিম্ন আদালতে কারুরই সাজা হয় নি। সিপিএম আজ অবধি এটা নিয়ে স্পিকটি নট। এরকম আরও অজস্র ঘটনা আছে। রেল বস্তির উচ্ছেদ হওয়া মানুষদের ফের উচ্ছেদ, হাজরা মোড়ে এপিডিআরের মিছিলে তৃণমুলের হামলা ইঃ। কিছু আগের পোস্টেই লিখেছি - এবার তৃণমূলের হার দেখতে চাই। কিন্তু সিপিএম বা বিজেপির উপর ভরসা নাই। তাই কাউকেই ভোট নয়।

    কিন্তু এখানে কথা হচ্ছিলো নাম পাল্টানো নিয়ে। আবাপর সম্পাদকীয় তুলে দেখানো হলো যে, নাম পাল্টানো কতটা হাস্যকর। আবাপ কিন্তু বাম আমল থেকেই এই কথা বলে আসছে। তখন তোমাদের সে সব ভালো লাগতো না। আবাপ এমনকি ইংরাজ আমলের মূর্তিগুলো ময়দান থেকে সরিয়ে ফেলারও বিরোধীতা করেছিলো। আমারও তখন মনে হতো এগুলো খুব প্রগতিশীল কাজ(মূর্তি সরানো, রাস্তা ও স্মারকের নাম পাল্টানো ইঃ)। কিন্তু আমার মনে হয় আবাপ তখনও ঠিক ছিলো আজও ঠিক আছে। নাম পাল্টে কাউকে সম্মান দেখানো অতি খেলো ব্যাপার। তাতে যে নামটিকে সম্মান জানানো হয় বলে মনে করা হয় তাকে আসলে অসম্মানই করা হয়। ধরা যাক, কথার কথা - শহীদদের সম্মান জানাতে এসপ্ল্যানেডে লেনিন মূর্তির পাশে কিছু করা যেতো। অনেক জায়গা আছে ওখানে। তা না করে একটা সাম্রাজ্যবাদী বিজয়ের স্মারককে শহীদ মিনার নাম দিলে শহীদদের অপমানই করা হয়। কেউ বলতেই পারে সাম্রাজ্যবাদী বিজয়ের স্মারক কেন থাকবে। থাকবে, কারন ওটাও ইতিহাসের অংশ। সে ইতিহাসকে ভুলে গিয়ে লাভ তো নেইই, বরং ক্ষতি আছে। ঐ মনুমেন্টের পাদদেশে বামপন্থীরা এতো সভা করেছে, এতো গুরুত্বপূর্ণ সব সভা হয়েছে ওখানে যে ঐ জায়গাটার একটা আলাদা ইতিহাস তৈরী হয়েই গেছে। ব্রিগেড মানেই বাম নয়, কিন্তু মনুমেন্টের ময়দান মানেই বাম। তাকে আর আলাদা করে সরকারী ভাবে শহীদ মিনার হতে হয় না। বৌবাজারের নাম অমিয়া-প্রতিভা-লতিকা-গীতা মোড় করে দিলে কি ওঁদের সম্মান বাড়বে? বারাসতকে নুরুল নগর করে দিলে কি ওঁর সম্মান বাড়বে?
    এগুলো আসলে শাসকের আত্মতৃপ্তির চোঁয়া ঢেকুর। ওটাই লুম্পেনাইজেশন বা পাওয়ারপ্লে। তা সে উত্তমকুমার বা সূর্য সেন যার নামেই হোক। শহরের নাম লেনিনগ্রাদ বা স্তালিনগ্রাদ রেখে সোভিয়েতের পতন ঠেকানো গেছে কি? ইংরাজ শাসকদের মূর্তি বসিয়ে আর তাদের নামে রাস্তার নাম রেখে ভারতের স্বাধীনতা আটকানো গেছে কি?
  • PT | 190.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০৮:১৫665024
  • এবার নীল রং দিয়ে শহর লেপে দেওয়া নিয়ে দু পয়সা? নাকি এর কোন প্রাচীন প্রিসিডেন্স পাওয়া যাচ্ছে না বলে সে ব্যাপারে কবিরা নীরব?

    বিধনসভা লন্ডভন্ডের পরেও কবিরা ভেবেছিল পরিবর্তন আসবে লুম্পেনদের হাত ধরে। সেটি একটি ঐতিহাসিক ব্লান্ডার ছিল। আমার মত মোটা বুদ্ধির মানুষেরা কিন্তু সুভাষ মুখোর মৃতদেহ ছিন্তাই ও সুভাষের নামে পরবর্তীকালে নিউ গড়িয়ার অর্থহীন নামকরণের সময় থেকেই জানতাম যে এক ধরণের পাগলামি পব-কে গ্রাস করতে চলেছে। কবিরা অবিশ্যি সেই সময়ে শোধনবাদীদের উতখাৎ করার জন্য আগতপ্রায় বিপ্লবের নেশায় বুঁদ হয়ে ছিল।

    তাই আবাপ-কে ঢাল হিসেবে ব্যবহার করে এক ব্যক্তির স্বৈরাচার আর একটি দলের রাজনৈতিক অবস্থান তুলনা করা অত্যন্ত হাস্যকর। সমস্যা হচ্ছে যে কবি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পরেও চারুবাবুর ফেলে যাওয়া ছেঁড়া গামছাটি গায়ে জড়িয়ে বসে আছে। আর সেই গামছার নির্দেশে মাঝে মাঝেই শোধনবাদীর দিকে টিনের তলোয়ার তাক করে যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে।
  • কল্লোল | 125.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০৮:৫৯665025
  • পিটি উবাচ - "আমার মত মোটা বুদ্ধির মানুষেরা কিন্তু সুভাষ মুখোর মৃতদেহ ছিন্তাই ও সুভাষের নামে পরবর্তীকালে নিউ গড়িয়ার অর্থহীন নামকরণের সময় থেকেই জানতাম যে এক ধরণের পাগলামি পব-কে গ্রাস করতে চলেছে। "

    না, এগুলো পাগলামী নয়।
    এগুলো আসলে শাসকের আত্মতৃপ্তির চোঁয়া ঢেকুর। ওটাই লুম্পেনাইজেশন বা পাওয়ারপ্লে। তা সে আবদুল্লা রসুল, উত্তমকুমার, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বা নবান্ন, যে নামেই হোক।
    শাসক চিরকালই এভাবে নিজের ক্ষমতার চিহ্ন পুঁতে দিতে চায়, সাধারনের মননে। চিরকাল।

    একটা ঘটনা বলি। কেওড়াতলা শ্মশানে কাঠের শ্মশান আর বিদ্যুত্চুল্লীর মাঝে খুব সুন্দর একটা বাগান আছে। দারুন চমৎকার একটা গেটসহ। বাগানটির নাম প্রচলিত রাজার বাগান, সরকারী নাম মাইসোর গার্ডেন। মহীশুরের রাজা (ওয়াডেয়ার) কলকাতায় লাটসাহেবের ডাকা দেশীয় রাজাদের এক বৈঠকে যোগ দিতে এসে মারা যান। তাকে কেওড়াতলাতেই সৎকার করা হয়। ইংরাজ সরকার তার স্মৃতিতে ওখানে ঐ বাগানটি তৈরী করেন। মজার কথা হলো কেওড়াতলা অঞ্চলের সরকারী নাম কি জানো? শাহনগর। যদিও সেটা স্থানীয়দের কাছে সাহানগর হয়ে গেছে। শাহ নগর কেন? দক্ষিণ কলকাতার ঐ অঞ্চলটি টিপুসুলতানের বন্দী পুত্রদের থাকার জন্য দেওয়া হয়েছিলো। যেমন মাটিয়াবুরুজ দেওয়া হয়েছিলো ওয়াজেদ আলি শাহকে।
    ওদের সীমানায় ওদেরই শত্রু রাজার স্মৃতিতে বাগান গড়ে শাসকরা যে বার্তা দিচ্ছিলো - আমাদের সাথে থাকো, তোমার নামে বাগান হবে। আমাদের শত্রুতা করলে নির্বাসিত ও বন্দী হয়ে থাকতে হবে।
    ক্ষমতা এই ভাষাতেও কথা বলে।

    যা হোক, অনেক অনেক অনেক পরে হলেও টের যে পেয়েছো - এই নাম বদল আসলে ক্ষমতার খেলা, সেই যথেষ্ট।
  • PT | 126.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ০৯:২৮665026
  • এ সবই ছেঁড়া গামছার মায়ার খেলা....
    লাউডন স্ট্রীটের নাম বদলে ইউএন ব্রহ্মচারীর নামে রাস্তা করা ঠিক কাজ হয়েছে। ঠিক কাজ হয়েছে রোনাল্ড রসের নামে রাস্তা করেও। সময়ের দাবী মেনে হোচি মিনের নমে রাস্তা করা (আমেরিকান এম্ব্যাসির সামনে?)-সেটাও ঠিক কাজ। বি-বা-দি বাগের নামে তিন বিপ্লবীকে সন্মান জানানো সেটাও অবশ্যই ঠিক কাজ। আর টালীর নাম উত্তমকুমার তবু গ্রহণ যোগ্য কিন্তু তার পরে নেতাজী, সূর্য সেন আর শেষে গিয়ে সুভাষ? কোন কবতেটা সুভাষ লিখেছিলেন নিউ গড়িয়ার জঙ্গলে বসে?

    কিন্তু নীল রংএ শহর ল্যাবড়ানো? ঐসব চোঁয়াঢেকুর দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে? স্বৈরাচারকে স্বৈরাচার বলতে এত দ্বিধা কেন? ছেঁড়া গামছার নির্দেশে তিনো সরকারকে নয়নের মণির মত রক্ষা করতে হবে?
  • sm | 53.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:১৬665027
  • টালিগঞ্জের নাম উত্তম কুমার ঠিক আছে। নেতাজীর নাম দুটো মেট্রো স্টেশন ও ঠিক আছে। তিনটে হলেও ক্ষতি নাই।বিধান রায় এর নাম পুরো একটা সিটি হলে কুনো আপত্তি নাই। উল্তদান্গা স্টেশনের নাম পাল্টে বিধান নগর স্টেশন করে দেওয়া যুক্তি যুক্ত মনে হয়। যদিও শেষ কাজ টি বাম আমলেই হয়েছিল।
    কিন্তু জ্যোতি বসুর নাম আস্ত নগর এ বহুত আপত্তি আছে। যদি কেউ সিধু বাবুর নাম কোনো শহর করে; তাহলেও একই আপত্তি থাকবে।
    আমার ব্যক্তিগত ভাবে ঐতিহাসিক নাম পাল্টানো তে আপত্তি নেই। যেমন হলঅয়েল মনুমেন্ট একটি পরাধীন জাতির লজ্জার প্রতীক। নাম পাল্টানো যেতেই পারে।
    ক্যালকাটা বদলে কলকাতা তে সমর্থন আছে। ইন্ডিয়া কে খালি ভারত বললেই ভালো লাগবে।
  • sm | 53.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:১৯665029
  • নিল সাদা রং অনেক ক্ষেত্রেই দৃষ্টি সুখ দেয়। গু এ কালারের ট্যাক্সি গুলোর বদলে নিল্সাদা ট্যাক্সি বহুগুনে ভালো। চাইব নবান্ন নীল্ সাদা থাকুক ; কিন্তু মহাকরণ লাল রঙেই ফিরে আসুক।
  • PM | 116.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:২১665030
  • কল্লোলদা, ওটা ভুল-ই। কোনো উদ্দেশ্য নেই ঃ)। ইদানিং একটু দেখতে অসুবিধা হচ্ছে। যেমন হয় আর কি---৪০ পেরোলেই চালশে। পুজোর পরে চোখের ডাকতার দেখাবো।
  • কল্লোল | 125.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:২৪665031
  • ওটি এমনি বাঙ্গালীর অম্বলের চোঁয়া ঢেকুর নয়। ওটা ক্ষমতার চোঁয়া ঢেকুর।
    মমতা স্বৈরাচারী একথা বলতে আমার তো হাত কাঁপে না। কিন্তু সিপিএমের স্বৈরাচার তো তোমার চম্মোচক্ষে দেখতে পাও না। সেকথা লিখিতে প্রাণ-মন-হাঁটু তোমার সবই কাঁপে। দ্বিধায় দ্বিধায় জজ্জরিত। কষ্ট লাগে।

    লাউডন স্ট্রিটে উপেন্দ্রনাথবাবু কি কত্তেন? আমি যদ্দুর জানি ওনার স্থাপিত প্রতিষ্ঠানটি ও ওনার বসতবাটি কর্নওয়ালিশ স্ট্রিটে। লাউডন স্ট্রিট তার নামে হলে যদি ঠিক কাজ হয় গড়িয়া স্টেশন কবি সুভাস হলে বেঠিক কেনো?

    আমি আবারও বলছি, এই নাম পাল্টানোর খেলা আসলে ক্ষমতার চোঁয়া ঢেকুর, বামের ও মমতার, সমস্ত শাসকেরই।
  • PM | 116.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩১665034
  • কাল্লোলদার তিনো সমালোচনা দেখে চাঁদ সাওদাগরের বাঁ হাতে মনসা পুজোর কথা মনে পড়ে যায়। নেহাৎ বাধ্য হয়ে /উপায়ান্তর না দেখে বাঁ হাতে পুজো দেওয়া, আসল পুজো সেই শিব ঠাকুরের পায়েই ঃ)
  • PT | 126.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩১665032
  • জেনে খুশী হলাম যে একটা স্বৈরতান্ত্রিক দলের সঙ্গে লেপ্টে ছিলে-তাদের হয়ে ভোটেও দাঁড়িয়েছ। কি জানি ঐ জন্যেই বোধহয় স্বৈরতন্ত্রের এই নবরূপ মেনে নিচ্ছ অত সহজে!!
  • sm | 53.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩১665033
  • আরে যে জায়গায় কাজ করে বিখ্যাত; সে জায়গায় তার নাম এ একটা আস্ত ওয়ার্ড আছে তো! এন আর এস এই আছে। পিজি তেও মনে হয় রোনাল্ড রসের নামে একটা ওয়ার্ড আছে। সম্মান দেওয়া তো হয়েই আছে।
    তবে কোনো রাস্তার নাম, তাদের নামে করলেও আপত্তি নাই। যেমন নিরদ চৌধুরীর নাম কলকেতায় একটা রাস্তা করলে মন্দ হয় না।
  • Bratin | 11.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩৪665035
  • কল্লোল দা, ব্যাপক ফর্মে আছে। হাফ ক্রিজে গিয়ে দাঁড়িয়ে আছে। একটু ল্যুজনার দিলেই ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাক করছে। ঃ))
  • Bratin | 11.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩৬665036
  • শালা বাঁ হাত বলেই পি এম র মনে আছে। ঃ)))
  • lcm | 118.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩৭665040
  • চালুনি আর ছুঁচ --
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | 117.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩৭665038
  • বেসিক্যালি তাড়ু হাঁকরানো হচ্ছে, তাতেও গণ্ডা গণ্ডা লোপ্পা। নেহাত বোলার আর ফিল্ডারও...
  • PM | 116.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৩৭665037
  • ঃ)
  • | 213.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫২665041
  • ঃ))
  • PT | 126.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৫665042
  • এ সবই গামছার খেলা....

    মনে হচ্ছে, বিবিদিবাগ, হোচিমিন সরণী আর রোনাল্ড রস সরণী গলাঃধকরণ করানো গেছে। ব্রহ্মাচারীটাও হবে-ঐ রাস্তায় একটা পুরনো বাড়ি আছে যার সঙ্গে ব্রহ্মচারীর যোগাযোগ ছিল। সেটা মনে করতে পারছি না।

    তাহলে একাকী গড়িয়ার জঙ্গলে রয়ে গেলেন কবি সুভাষ। সমস্যা হচ্ছে মুড়ি আর চালভাজার মধ্যে ফারাক না করতে পারার কারণে এক মৃতদেহ ছিনতাইকারীর স্বৈরাচার আর এক বিখ্যাত সায়েন্টিস্টকে সন্মান জানানোর মধ্যে ফারাক করা যাচ্ছে না।

    যাঁর সঙ্গে কমুনিস্ট রাজনীতির কোনই যোগাযোগ ছিল না, সেই ব্রহ্মচারীর নামে রাস্তা করা যদি শাসকের চোঁয়া ঢেকুর তোলার সামিল হয় তাহলে বোধহয় পবর রাজনীতিতে সত্যিই ভবিষ্যত বলে কিস্যুই নাই।
  • :( | 15.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১১:০৪665043
  • প্রথমে বুজি, তারপরে লুম্পেন, এবার গামছা হলো ভিলেন......
  • | 213.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১১:০৬665044
  • এই সব কাটাও পিটি দা আর পিএম। আজকে বসবে কিনা বলো? নাকি কালকে?
  • PT | 126.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১১:১২665045
  • কোন সম্ভাবনাই নেই। বাড়ির রান্নার দায়িত্ব আমার ঘাড়ে...বাকিরা এন্জয় করছে।

    অন্ততঃ একজন কনফার্ম করেছে যে লাউডন স্ত্রীটে ব্রহ্মচারীর বাড়ি আছে।
  • | 213.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১১:২১665046
  • চলো পিএম, পিটি দার বাড়ি যাই কেমন রাঁধছে, দেখে আসি। ঃ))
  • কল্লোল | 125.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১১:২৫665047
  • সিপিএম বরাবরই স্বৈরতান্ত্রিক এমন কাথা আমি কোত্থাও লিখিনি। বহুবার লিখেছি, ৮০তে ইন্দিরা ফিরে আসার পর থেকে সিপিএম-এ স্বৈরতান্ত্রিকতা ঢুকেছে, লুম্পেন ঢুকেছে।
  • sm | 233.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১২:৩২665048
  • কেউ জ্যোতি বসু নগরীর স্বপক্ষে যুক্তি দেখালো না তো!
    আমি তো শুনে ছিলাম, থেটার রোডে সেক্স পিয়ারের বাড়ি আর তার পাশের গলিতে হো চি মিনের আপিস ছেলো।
  • PM | 116.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১২:৪৭665049
  • ব্রতীন, তোমার পিটি বাবুর বামপন্থী রান্না হজম হবে তো? দেখো বাবা পুজোর সময় গোল বাধিও না।

    বসাবসির ব্যাপারে আমি সর্বদা এক পায়ে খাড়া ঃ)। কিন্তু পিটিবাবুর ঘাড়ে এখন রানার গুরু দায়িত্ব।
  • lcm | 118.*.*.* | ২০ অক্টোবর ২০১৫ ১৩:০১665051
  • পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে --

    ২০১১-২০১২ -- ৫৫,৮৬৪
    ২০১২-২০১৩ -- ৬০,৩১৮ ( +১২.৯৯% )
    ২০১৩-২০১৪ -- ৭০,০৫৯ ( +১৬.১৫% )
    ২০১৪-২০১৫ -- ৭৮,৯০৩ (+১২.৬২% )

    স্টেট জিডিপিও বাড়ছে

    http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=123563
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন