এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২০:৩৩664884
  • পিটি,
    বারবার এই ফালতু খেলা খেলতে ভাল লাগে না। দোষ করবেন আপনি, নাম করবেন অন্যের। প্রত্যেক বার এই গোলপোস্ট সরানো।
    যেই নিজের ইচ্ছেমত ভোট দেওয়ার পরিবেশের কথা উঠলো অমনি আপনি বললেন ২০০৯-২০১১! আমি নয়, আপনিই।
    যেই বললাম ২০০৯-১১ তে কেন্দ্রীয় বাহিনী ও ইলেক্শন কমিশনের তত্ত্বাবধানে কড়া করে ভোট হয়েছিল বিমান বসুর গোঁসা সত্ত্বেও এবং তাতে সিপিএম গোহারা হেরেছিল এবং তাতে বাম/ডান কেউ রিগিংয়ের কমপ্লেন করেনি, অমনি দু'বছরের উদাহরণ কে ৩৪ বছরের পর্য্যায়বাচী করে বলবেন--সিপিএম আমলে নিরপেক্ষ ভোট হত।
    তা ৩৪ বছর আপনিই টানলেন। যখন দেখানো হল সেই সময়ে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি আর তখন বাম নেতারা আজকের কেষ্ট মন্ডল /হাকিমদের মত বলতেন-- ওরা জনগণের থেকে প্রাথী পাচ্ছেন না তো আমরা কি করব?
    অমনি এখন অন্য কথা!
    এমার্জেন্সি নিয়ে কথা হলে সিধুবাবুকে কেন আড়াল করা হচ্ছে?
    যেই আপনি লিং দিলেন দেখা গেল সিধুর কৃপায় কোলকাতায় সিপিএম নেতারা গ্রেফতার হন নি--অমনি বললেন প্রমাণ কী? ভুলে গেলেন লিং আপনার দেওয়া।
    এই খেলায় খালি মাঠে পেনাল্টি কিক প্র্যাকটিস করে খুশি থাকুন, লড়ে যান কাল্পনিক সাত জার্মানের সঙ্গে বাতাসের গলায় দড়ি দিয়েঃঃঃ
    আমি দুধভাত!
  • ranjan roy | 24.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২০:৩৭664885
  • ব্রতীন,
    তোমার বালি মিউনির প্রাক্তন চেয়ারম্যান কে চুরির দায়ে চার্জশিট দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি না। উনি সিপিএম এর কমরেড।
    এসব সাজানো ব্যাপার।
  • Bratin | 11.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২০:৫৮664886
  • রঞ্জন দা ঃ)))
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২১:৩৭664887
  • RR
    এই ফালতু আওয়াজ দেওয়া বন্ধ করুন। তাপসী মালীকের কেসে যাদের চার্জশীট দেওয়া হয়েছিল তারা এখন জামিনে মুক্ত। সুশান্ত ঘোষও জামিনে মুক্ত।
    অন্যদিকে আপনার প্রিয় নেতারা, একজন এমেলে আর একজন রাজ্যসভার সদস্য গরীব লোকের টাকা চুরির দায়ে এখনো জেলে। আর আগেই জানিয়েছি বাজারে শাক-পাতা এখনো ওঠেনি ভাল করে।
  • ranjan roy | 125.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২২:১৩664888
  • হ্যাঁ, হ্যাঁ, অমিত শাহ ও জামিনে মুক্ত। মোদীর বিরুদ্ধে সুপ্রীম কোর্ট কেস নেয় নি।
    এখনই এত খুশি হবেন না।
    আর জামিনে মুক্ত মানে কি খালাস? জামিনে মুক্ত মানে তাঁরা তদন্ত চলাকালীন তদন্তকে প্রভাবিত করতে অক্ষম, তাই জামিন। এর থেকে আদৌ নিরপরাধ প্রমাণিত হয় না।
    খেয়াল করুন, জামিনে মুক্ত তৎকালীন টেলিকম মন্ত্রী সুখরাম ও তাঁর সচিব মিনতি ঘোষ ১৬ বছর পরে জেলে গেলেন।
    বিজেপি নেতা বঙ্গারু লক্ষ্মণ ও ১৬ বছর জেলের বাইরেই ছিলেন, এখন বুড়ো বয়সে জেলে।
    ২) তবে আপনার ও বিজেপি নেতাদের যুক্তিপরম্পরা ও বাগাড়ম্বর কেমেন মিলে যায় দেখুন!
    ক)বিজেপি এম এল এঃ ওই বীফ নিয়ে প্রাণহানির ঘটনাটি আদৌ সাম্প্রদায়িক ছিল না। নইলে মৃত শেখের বাড়িতে কোন মহিলার গায়ে হাত পড়েনি কেন? ওই গাঁয়ে আরও মুসলমান পরিবার আছে, তাদের গায়ে হাত পড়ে নি কেন?
    পিটিঃ ওই একটা দুটো কেস মিসক্যারেজ অফ জাস্টিস, অনিলায়ন নয়। নইলে এত গুলো লোক সিপিএম না হয়েও চাকরি পেল কী করে?
    খ)বিজেপি মন্ত্রী ও নেতাঃ এই যারা আজ অ্যাকাডেমি পুরস্কার ফেরত দিচ্ছে তারা আগের দাঙ্গাগুলোর বা শিখবিরোধী দাঙ্গাগুলোর সময় চুপ ছিল কেন? আগে ওদের থেকে সুবিধে নিয়েছে কেন? ওদের সততা নিয়ে সন্দেহ আছে।
    পিটিঃ এই সব বুজির দল আজকে প্রতিবাদ করছে। সব সুবিধাভোগী। আগে চুপ ছিল। এদের প্রতিবাদের সততা সন্দেহ্জনক।
  • .. | 113.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২২:১৬664889
  • রাজা = শিক্ষামন্ত্রী টেটের প্রশ্ন নাকি হয়েছে লিক!
    শিক্ষামন্ত্রী = আজ্ঞে সেইরকমই তো বলছে পাবলিক।
    রাজা = প্রশ্ন নাকি উড়ছে ওয়াটস অ্যাপে!
    শিক্ষামন্ত্রী = এমন কান্ডও ঘটতে পারে, চিন্তা করেনি আমার বাপে!
    রাজা = এতো প্যায়াদা পাহারা দেয়, এতোগুলো চোখ।
    শিক্ষামন্ত্রী = নিশ্চয়ই এর পিছনে আছে বিরোধীদের লোক।
    বিদুষক = মহারাজ দূর্ভোগ! দূর্ভোগ!
    রাজা = তা টেটের টাকা হয়েছে তো সব আদায়?
    শিক্ষামন্ত্রী = আজ্ঞে অতো টাকায় দিচ্ছে না অনেকেই সায়।
    রাজা = এতো মহা দায়!!!
    শিক্ষামন্ত্রী = মহারাজ বিরোধীরা বলছে আবার পরীক্ষা হবে নাকি!
    রাজা = এটা কি মগেরমুলুক নাকি!!
    বিদুষক = মহারাজ ফাঁকি! ফাঁকি!
    রাজা = টাকা আদায়ে যেখানেই গাফিলতি, সেখানেই ক্ষতি।
    ঠিক কিনা!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক।
    রাজা = তা বিদুষক, তোমার নাকি গজল শোনার খুব সখ!
    বিদুষক = তা আছে বইকি! নইলে আর কইকি!
    রাজা = রানীর তো গুলাম আলিতে আপত্তি নাই, তোমারও কি ওনাকেই চাই!
    বিদুষক = আজ্ঞে আপনি যদি না করেন মগজ ধোলাই, যদি আপনার সম্মতি পাই!
    রাজা = তুমি বড়ই চিন্তিত হও খালি!
    বিদুষক = যদি কুলকার্নির মতন আমার মুখেও পড়ে কালি!
    রাজা = তুমি থাকো নির্ভয়।
    বিদুষক = মহারাজ আপনি কতো সদয়!
    রাজা = তা শহরে এসেছেন শুনলাম পেলে!
    বিদুষক = মহারাজ ক্রিড়া তো এখনও জেলে।
    রাজা = শহরে সেবার সঙ্গে ছিল মেসি।
    বিদুষক = মহারাজ এবারে কি জেলে ঢুকবে পিসি!
  • Nando | 15.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২২:৩৩664890
  • ব্রতিন এই B, বাপ্পাকে চেনে না? এ এক পুরোনো লোফার। banglalive.com এর মতামত মজলিশে মেয়েদের যতরকমভাবে পারে উত্যক্ত করত। দক্ষিন কোরিয়া চোদাত আর মেয়েদের ফোন করে বিরক্ত করত। কেউ কোনোভাবে আপত্তি করলে তাকে নোংরা গালিগালাজ করত। ওখানে একে ব্যান করেছিল।
    এখন সিকিকে নিয়ে পড়েছে। এই সিকির সম্বন্ধে তখন কত বাজে কথা লোককে বলে বেরিয়েছে। সিকির বৌকে নিয়ে অবধি নোংরা নোংরা কথা বলেছে লোককে।
    ব্রতিন সে-দি দ-দি রিমি-দি দের জিগ্গেশ করলেই জানতে পারবে। ব্যাঙ-দি কুমু-দি চিনবে না এই মালকে।
    সালা এক নম্বর লাফাঙ্গা।
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২৩:০১664891
  • যাক, পরিচয়পত্র সম্পূর্ণ হ`ল। ধন্যবাদ। অরিজিৎ বোধহয় আজকাল বেশী মন দিয়ে পড়িস না। আমার আগের ১২।৩৭এর পোস্টটাতেই "আর গ্যাঁজানো যাবে না। বেরোনোর আগে বলে যাই...." লিখেছিলাম।

    তবে একটা অনুরোধ তোকে, আর IP Address আর গুগ্‌ল্‌ ঠিকুজি কুষ্ঠি ব্যবচ্ছেদে যাবার কোন দরকার নেই।
  • ঈশান | ১৪ অক্টোবর ২০১৫ ২৩:০২664892
  • এ গুলো কী হচ্ছে? বর্জ্য পদার্থ না ছড়ালেই নয়?
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২৩:১০664896
  • লোকজনেরা আলোচনা বন্ধ না করলেই হয়। থমকে যাওয়ারও তো কোনো দরকার নেই। আর আমি অরিজিৎকে লিখেইছি আর আবার লিখছি, যে বহু বছর আগের মত সেই কুৎসিত পোস্টিং ও মেলগুলোর ওরিজিন বার করে আবার যেন পঞ্চায়েত না বসায়। তাতে কার কার নাম উঠে এসেছিল, সেগুলোরও যেন পুনরালোচনা অরিজিৎ না করে।

    উপরের পাতাতেই অরিজিৎ, তোকে বললাম, কারণ আমি এখন একজনকেও মেল করি না। তোকেও মেল করব না।
  • PT | 213.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২৩:২৩664897
  • RR -এর পোস্টিং পড়ে চরিত্রহনন শব্দটি মনে পড়ল।
  • PM | 116.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২৩:৫৫664898
  • B বাবু, আপনি এপাতায় কি করছেন তা দিয়েই আপনার এখানকার পরিচয় তৈরী হবে।

    অন্য সাইটের ব্যাপারে সত্য মিথ্যা জানি না, জানতে চাই-ও না।

    সিকি সম্পর্কে আপনার বক্তব্য ভালো লাগে নি। ব্যক্তিগত টিপ্পনি নরমালি এপাতায় এনকারেজ করা হয় না। সিকির ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে এর ব্যতিক্রম না হওয়াই কাম্য
  • B | 127.*.*.* | ১৪ অক্টোবর ২০১৫ ২৩:৫৮664899
  • এটা লিখে আজ শুতে যাবো।

    PTর পোস্টিং শেষ পোস্টিং বলে, ওঁকে সামনে রেখে অনেককে.....
    হিন্দি সিনেমা দেখেন কিনা জানি না, দেখলে, একটা বাজে সিনেমা 'বজরঙ্গী ভাইজান' দেখে নেবেন একটু কষ্ট করে, ওর একটি সিনে দেখবেন নওয়াজুদ্দীন সিদ্দিকি বলে একজন অভিনেতা সল্‌মন খানকে একটি নির্দ্দিষ্ট পরিস্থিতিতে বলছে -

    "নফ্‌রৎ বহোৎ আসানি সে বিক জাতী হ্যায় জনাব,...., লেকিন মোহব্বৎ?....."

    "Universal Truth"
  • PT | 213.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০০:০৯664900
  • কিন্তু মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকার তুলনাটা কবে পাওয়া যাবে? তাহলে ঝামা কে কার মুখে ঘষবে সেই সিদ্ধান্তটা নেওয়া যায়।
  • B | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০০:২০664901
  • PM
    কিছু লিখতাম না। কিন্তু আপনি আমার উদ্দেষ্যে লিখেছেন বলে আপনাকে এই উত্তরটুকু দিয়ে যাই। সিকি বা শমীক মুখোপাধ্যায় বলে ছেলেটি এ পাতায় বিশেষতঃ এই 'টই'এ সর্বক্ষণ PTকে সার্কাস্টিকালি মন্তব্য করত। অনেক সময় আমিও হয়ত হাল্কা সঙ্গত করেছি ওর সাথে। কাজের জন্য পুণে, কোচি বা জামনগর গেলে একদম এ পাতা দেখার সময় হয় না। এরকমই কোন এক সময়ের পর বাড়ি ফিরে দেখি, শমীক একটু বাড়াবাড়ি করে ফেলেছিল বলে বিস্তর ধমক খেয়েছে নানাজনের কাছ থেকে। তারপর থেকে ওকে দেখি না। সেইজন্যই বারবার ওকে ডেকেছি। ও যে জেস্চার বারবার দেখিয়েছিল, তাকে উল্লেখ করেই, সেটা শমীক যদি পড়ে থাকে, তাহলে ওও কিছু বলবে না।

    জানি না, আপনি কি অপছন্দের পেলেন তাতে। এনিওয়ে, প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব ধারণা নিয়ে বাঁচার স্বাধীনতাটুকু অন্ততঃ উপভোগ করি।
  • B | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০০:৩৪664902
  • PT
    এই মুশকিল আপনার সাথে। আপনাকে যে যে প্রশ্ন করা হয়, বা তথ্য চাওয়া হয়, তার উত্তর তো দেনই না, প্রতিক্রিয়াও দেখান না। অথচ নিজের প্রশ্ন নিয়ে পিছনে পড়ে যান।
    আর তাছাড়া আমি যদি কোন লিস্ট দিইও, আপনি কি তাকে মানবেন? তার সূত্র কি, কে কোথায় লিখেছে, তার বিশ্বাসযোগ্যতা কতটা, ইত্যাদি প্রশ্ন করবেন।
    অন্যগুলোর কথা বাদ দিন, অন্ততঃ প্রফুল্ল সেনের স্টিফেন হাউস, বা কোর্ট কিনে নেওয়ার যে খবর ষাটের দশকে বামেরা প্রচার করেছিল, তার প্রমাণ দেবেন কি? দিলে আমিও ঝামার দোকানে যাবো।

    এবার সত্যিই শুভ রাত্রি!
  • PT | 213.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০৬:১৪664903
  • অঃ বামেরা প্রফুল্ল সেনের সম্পক্কে চাড্ডি মিথ্যে প্রচার করেছিল বলে আপনেও আর সব মুখ্যমন্ত্রী সম্পক্কে চাড্ডি মিথ্যে কথা বললেন? চমৎকার যুক্তিজাল!!
  • sm | 53.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০৮:৪১664904
  • যাগ্গে, বামেরা তাহলে মিথ্যে বলে?
    সম্প্রতি একটি প্রকাশিত রিপোর্ট। চিনের চাওমিন আমাদের চাওমিন!
    "তাঁর আরও দাবি, মাওয়ের পাখির চোখ নেহরু হলেও সার্বিক ভাবে ভারতের হার যে চিনের দুই ‘শত্রু’ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের উপর চাপ তৈরি করবে তা ভালই বুঝেছিলেন মাও। ১৯৬২ সালের ৬ অক্টোবর বেজিংয়ে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভারতের বিরুদ্ধে যুদ্ধঘোষণার সিদ্ধান্ত নেন মাও। পড়শি দেশে ‘নৃশংস ও যন্ত্রণাদায়ক’ হামলা চালাতে রেড আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও বইয়ে দাবি করেছেন রিডেল। চিনের এই উগ্র আক্রমণে ভারতের বহু এলাকা হাতছাড়া হয়ে যায়। বাড়তে থাকে মৃতের সংখ্যা। সেই সময়েই কেনেডিকে চিঠি লিখে পাশে দাঁড়ানোর আর্জি জানান নেহরু। "
    http://www.anandabazar.com/national/nehru-wrote-to-kennedy-for-help-in-1962-war-with-china-says-new-book-1.223528#
    দেখুন অবপ এর সুললিত রিপোর্ট। এরা কেন বামেদের স্বস্তি দেয় না কে জানে।
    "সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে!
    গঙ্গার ধারে বালির পুরভোট ভেসে যায়, যাক! কিন্তু ভারত মহাসাগরের জলে যুদ্ধবিমানের ছায়া পড়তে দেখলে গর্জে উঠতে হবে! দক্ষিণ চিন সাগরের ধারেপাশে মার্কিন রণতরী দেখলেও ঘরে বসে থাকা চলবে না। পুজোর যানজট, কেনাকাটার বাজার, পথভর্তি মানুষের বিরক্তি উৎপাদন— এ সব নিয়ে মাথা ঘামালে চলবে না। সাগরের জলে বিমানের প্রতিবিম্ব দেখে কলকাতার রাজপথে মিছিলের ঢেউ তুলবেন বিমান বসু!"
    http://www.anandabazar.com/state/%E0%A6%AE-%E0%A6%B0-%E0%A6%95-%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A1-%E0%A7%9F-%E0%A6%98-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%87-%E0%A6%AC-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%B0-1.223499#
  • PM | 116.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০৮:৫২664905
  • "কিন্তু নাটকীয় এই 'সাবান যাত্রাপালা' চালু করা মোজা পোড়ানো সেই 'সিকি'টি গেল কই ? সেই যে ধমক খেয়ে সে ভ্যানিশ হ`ল, আর দেখি না। কেউ কি জানেন, সেও কিশেণজী হয়েছে কিনা? "

    B এই ভাবে আপনি সিকিকে ডাকছিলেন এই পাতায় আসার জন্য? সত্যি? বাংলা ভাষার এক্সপ্রেসন কি সত্যি অতোটা পাল্টেছে? কি জানি।
  • অম্বিকাচরণ আম্বেদকর | 117.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ০৯:৩৭664907
  • রেফঃ খুড়ো ১১ঃ০১ঃ

    নাঃ পড়ি না। সাত বছর হয়ে গেলো, শুধু নাম বদল হওয়া ছাড়া এই টইটার চরিত্র বদলায়নি। চূড়ান্ত বোরিং বল্লেও কম বলা হয়। কাজেই আম্মো শুধু খোরাক খুঁটে খেতে শিখে নিয়েছি। সেটাই শিখে নাও, যদিও খোরাক বস্তুটা রিলেটিভ।
  • B | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১০:৫১664908
  • অরিজিৎ, একেবারে ঠিক বললি না। তাহলে ১১.০১ সময় দিয়ে আমাকে লিখতিস না। তোর বক্তব্যের শেষ দুটো লাইন ওই সান্ত্বনা গোছের মনে হল।কেন তা বুঝলাম না, কারণ আমি কোন বিচলন দেখাই নি, তোর বহু আগে বারবার বলা 'ইগনোর, ইগনোর' মনে রেখেই চলি। এমন কি মেল-এ আচমকা এখানকার কেউ চিঠি দিলে উত্তরও দিই নি। সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। ফলে তারপর মেল আসা বন্ধ হয়, আমিও স্বস্তির শ্বাস ছাড়ি। তাও অনেকদিন হল। এক আধজনের সাথে যোগাযোগ আছে, তারা এ পাতায় কখনই আর আসে না। আর এ পাতা নিয়ে তাদের সাথে আলোচনাও হয় না। প্রত্যেকেরই নিজের নিজের মত করে জগৎ ও অবসর থাকে।

    আমার লেখা দেখলেও বুঝবি আমিও ওই খুঁটে খাওয়া ছাড়া কিছু করি না। কিছু সিপিআইএম সমর্থকদের মধ্যে এই নিজের পার্টির কার্যকলাপের ইতিহাসকে সম্পূর্ণ বিস্মৃত হওয়ার প্রবণতাকে দেখলে রিঅ্যাক্ট করি।

    তবে হ্যাঁ, বড় লেখার, ঠিক করে বললে, লেখাকে ছোট করার অক্ষমতাটা এখনও অতিক্রম করে উঠতে পারি নি। আর মনে হয়, আমার দ্বারা সেটা হবেও না। 8>((
    ------------------------------------
    PM
    না জেনেই মন্তব্য করছি। আপনি বোধহয় নিয়মিত এই টই পড়েন না। আমিও অবশ্য পড়ি না বা পড়ে উঠতে পারি না। সব লেখা পড়া সম্ভবও নয়। তবুও টই-এর মাথার দিকে তাকালে দেখবেন এই টই-টির বিভাগ নাটক। অন্ততঃ এবারে। আপনার কি কথোপকথন বা 'লিখোপলিখন' দেখলে নাটক ছাড়া আর কিছু মনে হয়? আমার তো যাত্রাপালা মনে হয়, তাইই লিখেছি। আগেও এই হীরক রাণী.. নাটক-বিভাগেই ছিল কিনা মনে নেই। খুঁজে দেখার ইচ্ছেও নেই। আর এই তৃতীয় কিস্তি চালু করেছিল যে সে এখন এখানে সিকি নামে লেখে। এক সময় এই টই-এ ও এবং আমি দুজনেই PTর অন্ধ বুজী বিদ্বেষ নিয়ে লিখতাম, উপহাসও করতাম।

    তারপরের ঘটনা গতকালই লিখেছি। আর আবারও বলছি আপনি মানতে নাই পারেন, এই টই-টিকে Soap Opera বলেই আমার মনে হয়, হ্যাঁ আমি অংশ নিলেও।

    শমীক মুখোপাধ্যায় ওরফে সিকি-কে আপনি চেনেন কিনা জানি না, চিনলে বা পরবর্তী কালে আলাপ হলে আপনি এই লাইনগুলো তাকে পড়ে শোনাবেন, তাহলে আমার হাত ধরে বাংলা ভাষার এই বিচ্যুতি(?) নিয়ে দুঃখবোধ হয়তো লাঘব হতে পারে। 8>))

    (অরিজিৎ, এটা কি গিলে খাওয়া হল??? -সরল প্রশ্ন। মনে করলে উত্তর দিবি নয়ত' ইগনোর করবি। No issue.
    বেরোলাম)
  • cm | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১১:১১664909
  • ইতিহাসের চর্চায় কি মাপজোক আসবে? নইলে "তবুও আপনাকেই বলি সিপিআইএম-ও একবার সেই ১৯৮৪ সালে জ্যোতি বসুর ছবি দিয়ে পোস্টার বানিয়ে সারা কলকাতা ছেয়ে দিয়েছিল। সেই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প, সল্ট লেক ইলেক্ট্রনিক কম্‌প্লেক্স আর হলদিয়া পেট্রোকেমিক্যালের ছবি দিয়ে।।।, তারপর তো সিপিআইএমও এই ধারা বেশ কিছু রপ্ত করলো; সেই যে মহম্মদ সেলিমের পোস্টারে "জয় হো" স্লোগান, মনে পড়ে)।" নিয়ে কোন মন্তব্য করতে পারছিনে। "তবে হ্যাঁ, সততার প্রতীক বলে অন্ততঃ ছবি ছাপান নি, এঁরা কেউই।" তা সততার প্রতীক লেখা কটা পোস্টার ঠিক নজরে এলো? আর বামফ্রন্টের মুখ্যমন্ত্রীদের চুরির খবরটাও একটু সাব্স্ট্যানশিয়েট করলে হয়না। আমার অবশ্য ছবি বিক্রী নিয়ে কোন বক্তব্য নাই।
  • . | 188.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১১:১৪664910
  • এই টইটা নাটক বিভাগে হলেও এটার মতো হ্যাজমার্কা আলোচনা লাইফে আর কোথাও দেখিনি। গ্রাম্য যাত্রাপালাও এর থেকে সজীব হয়।

    এই টইটা চলে মূলত দুজনের উৎসাহে। একজন PT, যিনি ক্রমাগত আটভাট ইল্লজিকাল যা মনে আসে তাই বকে যান। অন্যজন RR, যিনি ক্রমাগত PT কে খুঁচিয়ে যান আর জবাবে আরো আরো আটভাট রিপ্লাই পান। এদের মধ্যে যে কোন একজন থেমে গেলেই টইটা থেমে যায়, তবে সেটা এই দুজনও চান না আর গুরুর জনতাও চায়না, তাই অনন্ত হ্যাজও থামে না।
  • PT | 213.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১১:২৩664911
  • জানেনই যখন, তাহলে আপনি এই হ্যাজে কেন?
  • অম্বিকাচরণ আম্বেদকর | 117.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১১:৩৪664912
  • গিলে না, চেটেপুটে খাওয়া হল। খুঁটে খেতে হলে চিলের চোখ লাগে :-p
  • Bratin | 11.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১২:১৬664913
  • রঞ্জন দা অর পিটি দা একদিন সামনে সামনে আড্ডায় তর্ক। বিতর্ক হোক। আমরা সবাই যথাসাধ্য সঙ্গত করবো।
  • সে | 94.*.*.* | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:৪৭664914
  • Date:14 Oct 2015 -- 10:33 PM র পোস্টে আমার নামের উল্লেখ আছে।
    সেক্ষেত্রে বলে যাই যে, যে ব্যক্তির কথা হচ্ছে তাঁর সঙ্গে আমার খোলাপাতায় তর্ক বিতর্ক আলোচনা হয়েছে এবং তিনি কোনোদিনো আমায় ফোন ইমেল কিছুই করেন নি। ঐ পোস্টে আমার নাম এসেছে, তাই সত্যিটা জানিয়ে দিলাম। উনি আমায় কখনো আপত্তিজনক এমন কিছু লেখেন নি কারণ ঐ ওয়েবসাইট ছিলো মডারেটেড। মিথ্যে তথ্য পড়ে চুপ করে থাকাটাও সম্মতির চিহ্ন, সেইকারণেই জানিয়ে গেলাম যে খবরটার যেটুকুতে আমার নাম জড়িত সেটুকু মিথ্যে।
  • MR | 81.*.*.* | ১৬ অক্টোবর ২০১৫ ০৫:৩৫664915
  • এই B এর সম্পর্কে এক্টু ভয় ধরে গেলো। কি অবলীলা ক্রমে বলল একটি পুরো সলমন খানের "বই" "একটি মাত্র" সিনের জন্য দেখে নিতে! কোনো কারণে হাই তুললে, বা ছেলে কাঁদলে, বা মেয়ে চেঁচালে আবার পুরো "বই" টি দেখতে হবে! প্রাণে কি একটু মায়াদয়া নেই!
  • quark | 24.*.*.* | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৪৫664918
  • সরকার বদল হ'লে এমনি ক'রে কোন কারণ না দেখিয়ে আগের সরকারের আমলে তৈরি প্যানেল বাতিল করা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন