এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 126.*.*.* | ১৮ এপ্রিল ২০১৩ ২১:৫০523420
  • অয়নের ৭ঃ৩৪ ভালো লাগলো। কিছু পজেটিভ পরিবর্তন তাহলে হচ্ছে।
  • PT | 213.*.*.* | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:৪০523421
  • নীল সাদা রং প্রসঙ্গে দু একজন এক্ষপার্টের বক্তব্যঃ

    Conservation architects and experts are furious. GM Kapur, convenor of the Kolkata chapter of Indian National Trust for Art & Cultural Heritage, said he was appalled at the insensitivity of politicians and bureacrats on heritage and culture. "Given the heritage nature of the precinct, this is sacrilege. The government may have adopted a colour scheme to paint the town but it should not be arbitrarily applicable to a heritage zone. The idea behind heritage conservation is to keep them as close to the original as possible," he reasoned.

    Expressing shock and horror at the heritage zone being defiled, conservation architect Manish Chakraborti said the new paint used on railings, lamp posts and bollards in Dalhousie Square was too loud and in blatant violation of the principle and spirit of heritage conservation.

    "A lot of thought had gone into crafting the furniture to suit the immediate environment. Accordingly, a dark shade was used so that they blend with the surroundings. The screaming blue and white paint is completely incongruous," he said.

    http://articles.timesofindia.indiatimes.com/2012-03-10/kolkata/31143020_1_heritage-experts-heritage-square-heritage-zone
  • a | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:৪৫523422
  • আগেরগুলো অ আমি নই ঃ)
  • ন্যাড়া | 132.*.*.* | ১৮ এপ্রিল ২০১৩ ২৩:৫১523423
  • শহীদ মিনারের মাথা লাল রঙ করার সময়ে কোন কোন এক্ষপার্টের বক্তব্য পিটিবাবু কোট করেছিলেন? নাকি এদিকে দুটো "ছিঃ" হলে ওদিকেও দুটো "ছিঃ"-র নিয়ম শুধু বুজীদের জন্যে সংরক্ষিত?
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ০০:০৩523424
  • ন্যাড়া,
    শহীদ মিনার? ওটা তো আমাদের ছোটবেলার অক্টারলোনি মনুমেন্ট! জেনারেল অক্টারলোনির নেতৃত্বে বৃটিশ-গোর্খা আর্মির নেপাল বিজয়ের সময় যে মার্সেনারিরা মারা গেছেন তার স্মৃতিস্তম্ভ। আসলে সাম্রাজ্যবাদী ফৌজের কলোনিয়াল ওয়ারের গৌরবগাথা। রুডিয়র্ড কিপলিং এর কবিতায় যেমন আছে।
    ওটা কোন ইতিহাস-চেতনা বা হেরিটেজ চেতনা থেকে শহীদ মিনার হল? খালি কংগ্রেসিদের বিরুদ্ধে ইতিহাস-বিকৃতির অভিযোগ করলে ধম্মে সইবে?
  • Blank | 69.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ০০:১২523425
  • শহীদ মিনারের রঙ সাদা।
  • প্পন | 126.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ০০:৩৫523426
  • লাল রং করা হয়েছিল। এর থেকে প্রমাণ হয় ব্ল্যাংকি নেহাতই পোলাপান।
  • | 126.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ০০:৫৯523427
  • ও আচ্ছা। সরি অয়ন। ঃ)
  • bb | 127.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ০৭:৫০523429
  • রঞ্জনদা,
    এই বিরোধীতার জন্য বিরোধীতা বুঝলাম না। শহীদ মিনার ছিল অক্টারলোনি মনুমেণ্ট তা বামেরা বদলেছে তো ভালই করেছে, এতে ইতিহাস বিকৃতির কি হোল? সিধু-কানু-ডহর নামটাও বামেরাই রেখেছে। এছাড়া আরও অনেক নামই বদল হয়েছে ৩৪ বছরে অনেক্গুলি ভাল, কিছু খারাপ, তার সঙ্গে এই নীল রঙ্গের কোন সম্পর্ক নেই। এই ফালতু বাম বিরোধিতা আপনার আসল বক্তব্যের ধার কমায়।
    আর আমার ঢাকুরিয়া ব্রিজের নীল রঙ দেখতে খুব খারাপ লেগেছ, কিন্তু তার সঙ্গে এই পরিবর্তনের ভাল খারাপের কি সম্পর্ক? বরং ব্রিজের রক্ষণাবেক্ষণ ভাল হলে বা হকারের দৌরাত্ম কম হলে ভাল লাগত।
  • কল্লোল | 111.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ০৯:৪৫523430
  • এটা, মানে ইয়ে, ঠিক বাম বিরোধীতা না।
    যতীন চক্কোত্তি শহীদ মিনারের মাথাটা লাল করে দিতে কেমন অসৈব্য মতোন দেখতে লাগছিলো।

    আরে দূর, লাল নীল কোন ব্যাপার নয়। সিপিএম রাস্তায় নামছে - এটা বড় ব্যাপার। এখনো এলাকায় এলাকায় নামার খবর নেই অবশ্য। কিন্তু সে যাই হোক। রাস্তায় নামুক তো।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ১৫:২৩523434
  • বিবি,
    খেয়াল করুন, লাল-নীল-সাদা নিয়ে আমার কোন বক্তব্যই নেই।
    অক্টারলোনি মনুমেন্টকে শহীদ মিনার বলায় আমার আপত্তি আজ নয়, যখন ক্ষমতায় বামেরা নতুন এসেছিলেন।
    আপনি এটাকে ইতিহাসের বিকৃতি মনে করছেন না?,আমার কথাটা বিশদে বলিঃ

    এক
    কোন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ অবশ্যই একটি বিশেষ ঘটনা বা সময়ের দ্যোতক, সেই হিসেবে সেটি ইতিহাসের আকর। তাকে বদলে দেয়া মানে ইতিহাসকে বদলে দেয়া।
    আমরা যে বৃটিশের কলোনি ছিলাম সেটা ওদের কোনো মনুমেন্টের বা সব মনুমেন্টের নাম বদলে দিয়ে চাপা দেয়া যাবে?
    তাহলে এটা কেন? কেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি নতুন স্তম্ভ নির্মাণ করা যাবে না? কেন শস্তায় বাজিমাতের খেলা?
    দুই,
    আপনার যুক্তি পরম্পরা মেনে নিলাম। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ফোর্ট উইলিয়ামের নামও বদলানো উচিত। ভেবে দেখুন।
    শহীদের স্মৃতিকে হালকা করবেন না।
    বিজেপিরা যদি বাবরি মসজিদ না ভেঙে তার নাম রাণা সঙ্গের মন্দির করত তাহলে কি আপনি সন্তুশ্ট হতেন?
    তিন,
    গত কয়েক দশকে বাম আন্দোলনের বহু কর্মী রাষ্ট্রীয় সন্ত্রাস বা ফ্যাসিস্ত সন্ত্রাসের বলি হয়েছেন। তাঁদের স্মৃতিবিজড়িত সাথিরা পাড়ায় পাড়ায় ছোট ছোট শহীদ স্মারক গড়ে তুলেছেন। আজ ঘাসফুল ক্ষমতায় এসেছে বলে ওরা যদি ওদের নিহত সাথীদের জন্যে নতুন স্মারক না বানিয়ে বামেদের স্মারকের নাম বদলে দেয় সেটা কি উচিত হবে? আপনার যুক্তি-পরম্পরা কি বলে?
    আজ যেভাবে ক্ষমতায় এসে শাসক দলের কর্মীরা নিজেদের স্বতন্ত্র পার্টি অফিস বা ইউনিয়ন অফিস করার বদলে বামেদের পার্টি অফিস বা ইউনিয়ন অফিস থেকে লাল ঝান্ডা খুলে নিজেদের পতাকা লাগাচ্ছে সেটা কি যুক্তিযুক্ত?

    আমার আপত্তি সেই বেসিক জায়গা থেকে। ইতিহাস নিয়ে ইয়ার্কি মারার বিরুদ্ধে।
    আপনাকে বলছি--- ছত্তিশগর্জের রাজধানী রায়পুর শহরের ব্যস্ততম জায়গায় রয়েছে জয়স্তম্ভ চৌক, এবং একটি স্তম্ভ। এর কারণ হল আজ থেকে দুশো বছর আগে বাঁশের কেল্লা বানিয়ে ইংরেজ ফৌজের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী জমিদার বীরনারায়ণ সিংকে ওই খানেই ইংরেজরা ফাঁসি দিয়েছিল। আজ সেটাকে কারগিল যুদ্ধে মারা যাওয়া শহীদদের স্মৃতি স্তম্ভ না বানিয়ে রায়পুর শহরের দু'জন কম্যান্ডারদের নামে আলাদা স্মারক বানানো হয়েছে।
    যেটুকু মর্য্যাদাবোধ দক্ষিণপন্থী সরকার দেখালো সেটুকু বামসরকার দেখালো না-- দুঃখটা ওই খানে।
    তিনো-মাকু ঝগড়ার সঙ্গে এর কোন সম্পক্কো নেই।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ১৫:২৪523435
  • কুনাল ঘোষের নাম বেরিওয়েছেঃ)))))
  • Avada Kedavra | 131.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ১৫:৫২523436
  • কুণাল ঘোষের ফেবু পেজে দু তিনদিন আগেও যাতা খিস্তি মারছিলো লোকে। আজ দেখলাম পরিষ্কার করেছে।
  • Blank | 180.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ১৬:০৩523438
  • মনুমেন্ট নাম পাল্টে শহীদ মিনার যখন হয় অজয় মুখার্জ্জীর সময়। আর যুদ্ধ জয়ের উল্লাসে বানানো একটা স্মৃতিস্তম্ভকে স্বাধীনতার শহীদ দের নামে উৎসর্গ করাটা কি ইতিহাস বিকৃতি !! আমার মনে হয় না। ওটাকে ভেঙে চুরে অন্য কিছু বানালে ইতিহাস বিকৃতি বলা যেত।
  • A | 30.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ১৬:১১523440
  • চন্দন অনেক দিন পর নিউস এ - বাহ বাহ
  • aranya | 154.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ২১:০০523442
  • প্রায় গোটা একটা দিন বুজী নিয়ে কারও কোন পোস্ট নাই, ফাইনালি কি আমরা বুজী ম্যানিয়া মুক্ত ?
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ২৩:৫১523443
  • উফ্‌! ব্ল্যাংক!
    এমন করলে বললে যেন অজয় মুখার্জির আমলে বামেরা ক্ষমতায় ছিল না।
    শহীদ মিনার নামকরণ হয় ১৯৬৯ সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের সময়। তখন বামেরা প্রচুর সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার বানিয়ে অজয় মুখার্জিকে নামে মুখ্যমন্ত্রী রাখে। অর্থ ও পুলিশ জ্যোতিবসুর হাতে। তারপর কনুই মেরে মেরে এমন পরিস্থিতি করা হয় যে অজয় মুখার্জি একবার নিজের সরকারের বিরুস্দ্ধেই ধর্ণায় বসে যান। তারপরে সরকার থেকে সরে যান।
    শহীদ মিনার নামকরণের প্রস্তাব বামেদের; যেমন ভাবে ধর্মতলা স্ট্রীট লেনিন সরণি হল বা হ্যারিংটন স্ট্রীট হো চি মিন সরণী হল।

    আর যুদ্ধবিজয়ের স্মারক? কোন যুদ্ধ? বামেরা তো ন্যায়যুদ্ধ-অন্যায়যুদ্ধ ফারাক করে জানতাম।
    নেপাল দখলের কলোনিয়াল ফৌজের বিজয় কি করে স্বাধীনতার শহীদের মিনার হতে পারে? আজাদীর যুদ্ধ যে ওই বিজয়যুদ্ধের বিপ্রতীপে দাঁড়িয়ে।
  • siki | 132.*.*.* | ১৯ এপ্রিল ২০১৩ ২৩:৫৬523444
  • একই লজিকে টালিগঞ্জ মেট্রো স্টেশনের নাম উত্তমকুমার করলে তা হলে তাই নিয়ে খিল্লি করা উচিত ছিল না।
  • cb | 99.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ০০:২৯523445
  • এরা পারেও বটে :)

    ফেবুতে আজ পোস্টার বেড়িয়ে গেছে

    ডাক্তারি শিক্ষক :: কোন অসুখে মাথায় লাঠির ছায়া পড়লে হাঁটুতে জল জমে?

    ছাত্ররা (সমস্বরে) :- রাজনীতি ..... স্যার ..... রাজনীতি
  • ranjan roy | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ০১:২৬523446
  • সিকি,
    উত্তমকুমার বা সুর্য্যসেন ইত্যাদি নিয়ে খিল্লি হচ্ছে তো।
    আর তুলনা ঠিক হল কি? টালিগঞ্জ মেট্রো স্টেশন একটা স্থানবাচক নাম। আর কাছেই টলিউড যার মহানায়ক উত্তমকুমার। এতে কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্যিকে মুছে দেয়া হয় নি।
    কিন্তু ইংরেজের সাম্রাজ্যবাদী যুদ্ধবিজয়ের প্রতীক মনুমেন্টটি যার ফলকে সন তারিখ শুদ্ধ নিহত সৈন্যদের বাহিনীর নাম খোদাই করা ছিল সেটাকে মুছে দিয়ে ইংরেজবিরোধী লড়াইয়ের শহীদদের স্মৃতিস্তম্ভ বলে ফলক লাগানো ইতিহাসকে মুছে দিয়ে নকল ইতিহাস তৈরি করা নয়?
    তাহলে কুতুবমিনারকেও বদলানো উচিত, ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও মাতঙ্গিনী মেমোরিয়াল আর ফোর্ট উইলিয়ামকে বাঘাযতীন দুর্গ করা উচিত।
  • cb | 99.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ০২:৫৪523447
  • এটা এখানেও থাক। কুণাল ঘোষের মাইনে ছিল মাসে ১৬ লাখ টাকা অ্যাজ সারদা সিইও।

    হরির লুট চলেছে
  • কল্লোল | 111.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ০৮:০৮523448
  • গতকাল আমার লুরর বাসায় টিভি এসেছে। প্রতিপক্ষ দেখছিলাম।
    এখন আর কোন সিপিএম-তৃণমূল ঝগড়া দাঁড়াচ্ছে না। সবই রোল-রিভার্সালে গিয়ে ঠেকছে।
    এই যে শিলিগুড়ির এস এফ আই নেতাকে পায়ে শিকল দিয়ে হাসপাতালের বেডের সাথে বেঁধে রাখা। তাতে বিমান বোস থেকে তাবড় নেতারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন। ওদিকে সঙ্গে সঙ্গে ছবি এসে গেলো, (আজকালে ছাপা) ১৯৮৯এ হুগলীতে কং কর্মীকে একই রকম ভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে হাসপাতালে। মমতা মানবাধিকার লঙ্ঘন নিয়ে ফাটাচ্ছেন।
    কোন দল কি কোনদিন কোন শিক্ষাই নেবে। সন্দেহ আছে।
    আমার বিশ্বাস দৃরতর হচ্ছে - ক্ষমতা কোন কাজের নয়।
  • Avada Kedavra | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ০৮:৪৬523449
  • আজকের সব কাগজই মোটামুটি চিটফান্ড নিয়েই। ১২০০ কোটির ব্যাপার। মুকুল রায় মহাশয় "এই সমস্ত কোম্পানি আগের সরকারের আমলে লাইসেন্স পেয়েছে" বলে হাত ধুয়ে ফেলেছেন।
  • কল্লোল | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ১১:৩৪523451
  • নীচের লিংক বলছে -
    ২০১১-১২ - ২ টি চিট ফান্ড কোং লাইসেন্স পেয়েছে।
    ১৯৭৭-২০১০ - ১৭টি চিট ফান্ড কোং লাইসেন্স পেয়েছে।
    ১৯৭০-১৯৭৬ - ১০টি চিট ফান্ড কোং লাইসেন্স পেয়েছে।
  • কল্লোল | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৩ ১১:৩৫523452
  • কারুর হাতই পরিষ্কার নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন