এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৭৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:১৬664785
  • 'জঙ্গল মহলে মাওবাদীদের হাতে যারা মরেছে, তারা শাসক দলের লোক। তারাও (ব্যক্তিগত অর্থে নয় দলগত অর্থে) খুন করেছে।'

    - এটা ঠিক মনে হচ্ছে না, কল্লোল-দা। ধরুন নকশাল আমলে আপনার বন্ধুরা কিছু মানুষ (শ্রেণীশত্রু) খুন করেছে, তার দায় কি আপনি নেবেন?

    জঙ্গল মহলে বহু লোককে খুন করেছিল মাওবাদীরা, সেটা ঘৃণ্য কাজ। মৃতের পরিচয় - সিপিএম বা অন্য কোন দলের সমর্থক কিনা - তা জানার প্রয়োজন দেখি না
  • sm | 233.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:১৮664786
  • নৈরাজ্য এর বাংলা মানে হলো anarchy। এবার এই anarchy র অনেক মানে হয়; অরাজকতা, বিশৃঙ্খলা, মাত্সন্যায় ইত্যাদি প্রভৃতি।
    লক্ষ্য করাযাক প্রথম মানে টা; অরাজকতা। অর্থাত রাজা নেই; সেই রাষ্ট্রের অবস্থা।রাস্ট্র(রাজা)বিহীনতার একটা ছবি।
    কিন্তু বাকুনিন, এন্গ্ল্স, গোল্ডম্যান রা কি বাখ্যা করলেন পাওয়া গেল না তো।
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:২৩664787
  • বাম আমলে আইনশৃঙ্খলার অবস্থা এত খারাপ ছিল না, এটা আমারও মনে হয়।

    তবে সন্ত্রাস ছিল। মানুষ খুন, গ্রামের দিকে বিরোধীর জমির ধান কেটে নেওয়া, তকে একঘরে করা, ভোটের আগে অন্য দলের সমর্থকদের বাড়ি বাড়ি ঘুরে শাসিয়ে আসা - বিনয় কোঙারের 'বিরোধীর লাইফ হেল করে দেওয়া'-র শাসানি তো আর শুধু মুখের কথা ছিল না, সেটাই ছিল পার্টির মটো।
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:২৭664788
  • Anarchy is the condition of a society, entity, group of people or a single person which does not recognize authority.[1] It originally meant leaderlessness, but in 1840, Pierre-Joseph Proudhon adopted the term in his treatise What Is Property? to refer to a new political philosophy, anarchism, which advocates stateless societies based on voluntary associations.

    - উইকি থেকে
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:৩৫664789
  • প্রতি সপ্তাহে একাধিক খুন হচ্ছে, কোন বিশেষ ভৌগোলিক পকেটে নয়, বেশ ওয়েল ডিস্ট্রিবিউটেড ব্যাপার।
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:৪১664790
  • সিএম, এগ্রিড। খুবই খারাপ অবস্থা
  • কল্লোল | 125.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২১:৫৯664791
  • অরণ্য। "এটা ঠিক মনে হচ্ছে না, কল্লোল-দা। ধরুন নকশাল আমলে আপনার বন্ধুরা কিছু মানুষ (শ্রেণীশত্রু) খুন করেছে, তার দায় কি আপনি নেবেন?"
    নেবেন মানে? নিয়েছি। যে এলাকায় পরেও (৭৭ পরবর্তী) রাজনীতি করেছি, সেখানে প্রকশ্যে সভা করে ভুল স্বীকার করেছি।
    একটা ঘটনা বলি। সেটা ৭৯ সাল। আমরা প্রকাশ্য সংগঠন করছি রাসবিহারী-কেওড়াতলা-কালীঘাট এলাকায়। নানা ভাবে মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর নানান পদ্ধতি চেষ্টা করা হচ্ছে। পিকনিক হবে বজবজের বাওয়ালীতে। ৭০এ ঐ এলাকায় আমাদের বন্ধুরা এক পুলিশ ইনফর্মার "খতম" করে। নাম তার ছিলো ভূটান। স্বভাবতই তার মা-বাবা-বোন আমাদের সাথে স্বচ্ছন্দ ছিলো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত ওর বোনকে আমাদের পিকনিকে নিয়ে যেতে পেরেছিলাম। আমাদের সংগঠনের মেয়েরা এই অসাধ্য সাধনটি করেছিলো।
    তাই বলছিলাম, আমার কমরেডের কাজের দায় তো নিতেই হবে। কারন আমিওতো তার কাজের দর্শনে বিশ্বাস রেখেছি।
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২২:১৫664792
  • বুঝলাম, কল্লোল-দা। তবে সেক্ষেত্রেও দেখুন, জঙ্গল মহলে যারা মারা গেলেন, গরিব মানুষ সব - ক্ষেতমজুর, স্কুল শিক্ষক - এর সিপিআইএম সমর্থক হলেও দলের লোকেদের খুনখারাপি হয়ত সমর্থন করতেন না, অর্থাৎ 'দলের প্রয়োজনে খুন' - এমন কোন দর্শনে বিশ্বাস রাখতেন না। অন্যদিকে অপারেশন বর্গা-র দর্শনে হয়ত বিশ্বাস রাখতেন।
    একটা দল-কে সমর্থন করা মনে তো তার সব কাজকে মেনে নেওয়া নয়
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২২:২০664793
  • মাওবাদীদের শ চারেক লোক খুন করার পক্ষে তত্ব হাজির করার মত ঘাঁটা রাজনীতির চর্চা না করাই ভাল। তাতে নৈরাজ্যের প্রতি পক্ষপাতিত্ব দেখানো হয়।
    রাষ্ট্রহীনতা আর নৈরাজ্য এক নয়। ব্যবহারিক বাংলাতে তো নয়ই।
  • PM | 116.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২২:২৭664795
  • ৭১ সালের ভুল ৯১ তে এসে স্বীকার করলেন---মাঝে ১০০০০ লোক বেঘোরে মরলো। পঃ বঃ এ অর্থনীতি গাধার ইয়েতে গেলো। যে আসে অসুক তত্ত্বের জন্য ২০১১ পর্য্যন্ত শয়ে শয়ে লোক জঙ্গল মহলে মরলো----আজ সারা পঃবঃ মরছে।

    "নৈরাজ্যের" এক্সপেরিমেন্টে নেই রাজ্যের কতো আরো কত বলি চড়বে কে জানে। ১০ বছর বাদে আবার কালোলদা আরেকবার ভুল স্বীকার করবেন।

    এবার খান্ত দিলে হয় না।
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২২:৩০664797
  • কল্লোলদা বরং অ্যানার্কি ব্যাভার করুন।
  • cm | 127.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২২:৩০664796
  • সব গুলিয়ে যাচ্ছে মাওবাদীদের বলি কি কল্লোলদার মতে নৈরাজ্যের সাধনা নাকি পিটিদার নৈরাজ্য?
  • কল্লোল | 125.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২২:৩৯664798
  • কিছু করতে গেলে ভুল হতে পারে। সে ভুল স্বীকার করাটাই সততা। সুভাষ বোস, রবীন্দ্রনাথ, দেশভাগ, স্বাধীনতা নিয়ে কমিউনিষ্টরা প্রচুর ভুল করেছে। যে আজাদী ঝুঠা হ্যায় ডাক দিয়ে হাজার হাজার কমরেড শহীদ হয়েছেন। সেটা যে ভুল্ব্ছিলো, পরে তা স্বীকারও করেছে পার্টি। তাতে কাকে কাকে ক্ষান্ত হবার কথা বলবে পিএম??? তবে তো সোমনাথ লাহিড়ী, জ্যোতি বসুদের রাজনীতি করা ৫০ সালেই বন্ধ করে দিতে হয়।

    পিটি। নৈরাজ্য মানে রাজহীনতা। শাসনহীনতা, রাষ্ট্রহীনতা।
    এট্টু পড়াশুনা করো গো।
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২৩:৩০664799
  • রাজহীনতা আর রাষ্ট্রহীনতা এক শব্দ নয়, আর নৈরাজ্যের ব্যাবহারিক প্রয়োগ কখনই রাষ্ট্রহীনতা নয়। মার্ক্সীয় অর্থে তো নয়ই।
  • aranya | 154.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ২৩:৩৯664800
  • 'যে আসে আসুক' আর 'যে মরে মরুক' - দুই তত্ত্ব এক নয়।

    কল্লোল-দা সহিংস আন্দোলনের পথ ছেড়েছেন বহু বছর আগে। বার বার তার নমে অর্থহীন অভিযোগ না করাই ভাল। @পিএম
  • PM | 116.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০০:২৪664801
  • সেত খুব ভালো করেই জানি অরন্যবাবু।

    এটাও জানি "যে আসে আসুক" তত্ত্ব কাল্লোলদা/রন্জনদার একার নয় বা এই তত্ত্ব ওনাদের মস্তিষ্ক প্রসুত নয়। ২০১১ র আগে অনেক বুজি এই তত্ত্বের গোড়ায় জল ঢেলেছিলেন। কিন্তু এই পাতায় ওনারা এই তত্ত্বের মুখ- এইটুকুই

    আমার সমালোচনার উদ্দেশ্য ব্যক্তি কল্লোলদা /রন্জনদা নন। এই সব অপরিনামদর্শী থিওরি যা মানুষের অপরিসীম ক্ষতি করছে এক ইউটোপিয়ার খোজে, সেগুলোর মুখে ঝামা ঘষই উদ্দেশ্য।

    কল্লোলদা/রন্জনদা উপলক্ষ মাত্র
  • B | 127.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০০:২৫664802
  • ৬ই অক্টোবরের পর ১২ই অক্টোবর, ওহো, এখন তো ১৩ই অক্টোবরে ঢুকে গেছি।

    এ ছ' দিনে কতো পাতা যে এগিয়ে গেছে 'নাটক' বিভাগের এই টই-টি, আর তাতে কতশত অজস্র পোস্টিং।

    কিন্তু নাটকীয় এই 'সাবান যাত্রাপালা' চালু করা মোজা পোড়ানো সেই 'সিকি'টি গেল কই ? সেই যে ধমক খেয়ে সে ভ্যানিশ হ`ল, আর দেখি না। কেউ কি জানেন, সেও কিশেণজী হয়েছে কিনা?

    এ পাতার জ্ঞানী গুণীদের কাছে জানতে ইচ্ছে করে দেশের অন্য প্রান্তের কিছু লোকও এই একই নাটক করছেন কিনা। মানে যাঁদের কথা এই খবরে দিয়েছে।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18599&boxid=17152693

    এঁদের কেউ মোদীকে আনার জন্যে ভোটের আগে বলেছেন কিনা, কি কি করেছেন কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার জন্য, ইত্যাদি আর কোন কোন ন্যাকাপনা গত লোকসভা ভোটের আগে করেছেন, .... সেই মহাজাগতিক প্রশ্ন'ও কেউ করছে কিনা তাও জানতে ইচ্ছে করে।

    খটকা অবশ্য এত গর্জন করে দক্ষিনপন্থার বিরুদ্ধে এই কাগজকে সোচ্চার হতে দেখেও।
  • কল্লোল | 111.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৭:৪২664803
  • পিটি। আমি তো আর মার্কসবাদী নই, তাই, সবকিছুর মার্কসবাদী অর্থ বা সংজ্ঞা নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নাই। নৈরাজ্য একটি বাংলা তৎসম শব্দ। এটির উদ্ভব যখন হয়ছিলো তখন রাজা ও রাষ্ট্র সমার্থক ছিলো। তাই রাজহীনতা = রাষ্ট্রহীনতা।

    তবে আমার যা বলার ছিলো তা এঙ্গেলস ও বকুনিন বলে দিয়েছেন। মার্কসবাদ ও নৈরাজ্যবাদ উভয়েরই শেষ উদ্দেশ্য রাষ্ট্রহীনতা। কখন ও কিভাবে রাষ্ট "মৃতাবস্থা"য় পরিণত হবে বা "উবে যাবে" সেটা নিয়ে তর্ক আছে এদের মধ্যে, কিন্তু রাষ্ট্রহীনতা নিয়ে দুই দর্শনে কোন দ্বিমত নাই।

    নেটে আছে তো, পড়েই নাও না ভাইটিরা।

    পিএম। ভারতের কমিউনিষ্ট পার্টির য়ে আজাদী ঝুটা হ্যায় স্লোগানে ও সে সময়কার রণদিভে লাইনের হঠকারীতাত ফলে, বাংলা, তেলেঙ্গানা, কেরলে, পাঞ্জাবে, আসামে অজস্র প্রাণ ঝরে গেছে। সেসব ভুল স্বীকারও করেছে ঐ ভারতের কমিউনিষ্ট পার্টি। তারপরেও কিন্তু তারা "ক্ষান্ত" দেননি। তা, "এই সব অপরিনামদর্শী থিওরি যা মানুষের অপরিসীম ক্ষতি করছে এক ইউটোপিয়ার খোজে, সেগুলোর মুখে ঝামা ঘষই উদ্দেশ্য" এই বাক্যটির প্রয়োগ সেদিনের তাত্ত্বিক মুখেদের উপরেও হবে আশা করি। তারা কিন্তু অনেকেই আবার আপনাদের খুবই পছন্দের দলের নেতা। যেমন জ্যোতি বসু, নাম্বুদ্রিপাদ, এ কে গোপালন, বি টি রনদিভে, সুন্দরাইয়া ইঃ
    এই আর কি।
  • PM | 116.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৮:২৩664804
  • B কে, "যা ছাড়ছি" তা কি বিনিময়ে " যা পাচ্ছি" তার থেকে বেশী ? সারদার টাকা কি এই প্রতিবাদের বিনিময়ে পাওয়া যাবে?

    বুদ্ধিজীবীদের প্রতিবাদ অনেক অনেক কঠিন অংকের ওপোর নির্ভর করে রে দাদা। অত সোযা নয়
  • ranjan roy | 24.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৮:২৪664806
  • পিএম,
    হ্যান্ডশেক! মতবিরোধ সত্ত্বেও বলব আলোচনা/বিতর্কের সঠিক প্রেক্ষিত তৈরি করেছেন।
    এবার "যে আসে আসুক" বা আমার শব্দে "রুটি পাল্টাও" থিওরি।
    এটা আদৌ কিছু লোক সম্মেলন করে বা দলিল দিয়ে তৈরি হয় নি। এটা বহুলোক নিজস্ব অভিজ্ঞ্তায় নিজের মত করে বিভিন্ন সময়ে তৈরি করে প্রয়োগ করেছে।
    যেমন, জরুরি অব্স্থায় তিতিবিরক্ত হয়ে উত্তর ভারতের আম পাবলিক। তারা বাম/জনসম্ঘ/বিদ্রোহী কংগ্রেস/সমাজবাদী/লোকদল যাকে যেখানে পেরেছে --দিয়েছে। ঠিক সেভাবেই ২০১১তে বাম গিয়েছে বঙ্গের ক্ষমতা থেকে। তেমনি হয় ২০১৬ (এখনও চান্স কম দেখছি), নয় ২১এ তিনো যাবে।
    আর কেরালায় হরদম এলডিএফ ও ইউডিএফ রুটি পাল্টায়।
    তাতে কোন মাৎসন্যায় হয় নিতো! এ নিয়ে গেল-গেল করার কি আছে!
    আপনার এই বক্তব্য কে--- সবাই যাতে নিজের নিজের পছন্দের প্রার্থীকে, নোটা ধরেই, ভোট দিতে পারে -এইটা সুনিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য- বড় হাতের ক দিলাম।
    সেইজন্যেই শংখ ঘোষ, শ্রীজাত, সুমন মুখো, কৌশিক--তিনোদের দাপাদাপির পর্যাপ্ত নিন্দে করেও কেন এখনও সিপিএম কে আনুন বলেন নি বলে উল্টোপাল্টা গাল খাবেন--খুবই খারাপ লেগেছে।
  • PM | 116.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৮:২৭664807
  • কল্লোলদার মার্ক্সবাদ চর্চা দেখে আমার সংভ পরিবারের ভারত ইতিহাস চর্চার কথা মনে অড়ে যায়। খুব মিল আছে।

    মরাই তো শেষ লক্ষ্য। তাহলে " খুন", "আত্মহত্যা " আর স্বাভাবিক মৃত্যুর মধ্যে তফাত করা কেনো খামোখা
  • Arpan | 233.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৮:৩৮664808
  • কেউ কনফার্ম করবেন সেই ত্রেতা যুগে বাংলার বুদ্ধিজীবীরা বামফ্রন্টকে সমর্থন করার আবেদন জানিয়ে কাগজে বিবৃতি দিতেন কিনা?

    ১৯৯৬ সালের নির্বাচনের আগে আবাপর পাতায় দেখেছিলাম মনে হচ্ছে। ভুলও হতে পারে।
  • PT | 213.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৮:৪৫664809
  • "State should dissolve itself into a society freely organized in accord with the principles of justice."
    "principles of justice"-এর সঙ্গে বাংলা "নৈরাজ্য" শব্দ একেবারেই যায় না।

    "সবাই যাতে নিজের নিজের পছন্দের প্রার্থীকে, নোটা ধরেই, ভোট দিতে পারে"-সেটা কেন বা- ও ধা-বুজীদের কাছে ২০০৯ ও ২০১১-তে বিবেচ্য ছিল না সেটাই কেন্দ্রীয় প্রশ্ন। তাঁদের অনেকেই মাঠে ঘাটে ঘুরে তিনোর "পক্ষে" প্রচার করেছিলেন। তাঁরা যদি "পরিবর্তন"-অর্থে সরকার বদলের সওয়াল না করে "আইনের শাসনের" প্রবর্তনের জন্য লড়াই করতেন সেই সময়ে, তাহলে আজকে এত তক্ক হত না আর তাঁদেরও সরাসরি তিনো সরকারের বিরুদ্ধে পথে নামতে দ্বিধা করতে হত না।

    আসলে আইনের শাসন কিংবা চাষীর জমি কোনটাই এঁদের অনেকের কাছেই গুরুত্বপুর্ণ বিষয় ছিল না- ছিল "ব্যক্তিগত হিংসার সমীকরণ"-এর প্রতিশোধ স্পৃহা। এখ্ন তো তাঁদের ছ্দ্ম নিরপেক্ষতার খেলা খেলতেই হবে।
  • . | 208.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:০২664810
  • প্রতি ভোটের আগে আজকালের চিঠিচাপাটি বিভাগে বামফ্রন্টকে ভোট দিন আবেদন করে বুদ্ধিজীবীদের একটা লম্বা লিস্ট বেরোত। সেই আবেদনে আরেকটা লাইন থাকতো, বামফ্রন্টের পরাজয় মানেই পৃথিবীজুড়ে ধনতন্ত্রের জয়। ভোটের কাজে বুদ্ধিজীবীদের ব্যবহার বামফ্রন্টের পেটেন্টেড পদ্ধতি।
  • . | 208.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:০৬664812
  • তবে এই পাতায় PT যে সাফল্যের সাথে বামফ্রন্টকে ট্রোলিং করেন তার তারিফ করতেই হয়। প্রতিটা ইস্যু, প্রতিটা ঘটনাকে ঘুরিয়ে দিয়ে কিভাবে সিপিএমকে আর বামপন্থীদের গাল খাওয়াতে হয় তা ওনার পোস্ট থেকে শেখার আছে।
  • sm | 53.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:০৬664811
  • আরে আইনের শাসন বাম আমলে ছিল নাকি? তখন তো প্রতিদিন কাগজে রাজনৈতিক খুনো খুনির নিউজে ভরে থাকতো।সূচপুর, কেশপুর, নানুর, নেতাই, এগুলো ছিল, না ছিল না? উপরন্তু উপরি পাওনা ছিল পাহাড়ে অশান্তি আর জঙ্গলমহলে মৃত্যুর খবর। তখন তো গুরুতে লেখক, কোনো কমরেড কে দেখিনি; পব তে আইনের শাসন নেই, তাই পরিবর্তন চাই বলে চেঁচাতে?
    সেই সময়ের প্রেক্ষিতে কেউ যদি পরিবর্তনের পক্ষে সওয়াল করে থাকেন তো ঠিক কাজ করেছিলেন বলে মনে হয়।
    জবাবদিহি চাওয়া, বা আত্মসমালোচনা করা উচিত তাদের, যারা ২০০৯ এর আগে হী নী পালন করেছিলেন। আজ তারাই আইনের শাসন চাই বলে নানানাপি করত্যাছেন। ঘুরিয়ে বললে সেই পুরনো সখা কে সরকারে দেখতে চান কিন্তু মুখে বলতে পারছেন না। বুক ফাটে তবু মুখ ফোটে না।
    আবার দেখুন কয়েকজন বায়ু রোগী কমরেড,কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করছেন। সেই কংগ্রেস যারা ৭২-৭৭ পব তে বিভীষিকার বাতাবরণ এনেছিল।আইন শৃঙ্খলা বলে তখন কিছু ছিল বলে শোনা যায় না। তা, তাদের সঙ্গে জোট বেঁধে কি করে আইনের শাসন নামক সোনার পাথরবাটিটি আসবে দাদা? এরকম বুদ্ধিমান সাপোর্টার লেখা লেখি করলে,মানুষের ভিউ আরো অন্যদিকে ঘুরে যাবে, এ বিষয়ে নিশ্চিত। এ যেন মেসির সেম সাইড গোল!
  • sm | 53.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:১৩664813
  • ধন্যি ছেলের অধ্যাবসয়!
  • কল্লোল | 111.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:৫৯664814
  • পিএম উবাচ। "কল্লোলদার মার্ক্সবাদ চর্চা দেখে আমার সংভ পরিবারের ভারত ইতিহাস চর্চার কথা মনে অড়ে যায়। খুব মিল আছে।
    মরাই তো শেষ লক্ষ্য। তাহলে " খুন", "আত্মহত্যা " আর স্বাভাবিক মৃত্যুর মধ্যে তফাত করা কেনো খামোখা"

    আমার মার্কসবাদ চর্চা নিয়ে ভাবিত না হয়ে এঙ্গেলস আর বাকুনিন নিয়ে ভাবো। আমি তো তাদের উদ্ধৃত করেছি মাত্র। যদি ভুল বা বেঠিক উদ্ধৃতি দিয়ে থাকি তো সেটা দেখাও। যদি প্রেক্ষিতহীন বা আগামাথা না দেখে উদ্ধৃত করে থাকি তাও দেখাও। শুধু একটা মন্তব্য করে দায় সারাটা কোন কাজের কথা নয়।
  • Arpan | 233.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ১০:২৯664815
  • পুটকিকে ধন্যযোগ।

    তাহলে দেখা যাচ্ছে ২০০৯ সালের আগে অধাবা/অবাখি বুদ্ধিজীবীরা কেউ আইনের শাসন চাই বলে কাগজে বিবৃতি দিতেন না।

    হঠাৎ করে ২০০৯ সালেই বা আইনের শাসন চাই বলে তাঁরা প্রচার শুরু করবেন কেন?
  • PM | 37.*.*.* | ১৩ অক্টোবর ২০১৫ ১০:৪১664817
  • বাকুনিন মাক্স থেকে কিভাবে ডেভিয়েট করেছেন তা লেনিন/স্তালিন ও অন্যান্যরা বহুবার নানা ভাবে দেখিয়েছেন। আমি আর নতুন কি বলব? আমার সে যোগ্যতাও নেই।

    একটা মৃত বিতর্ককে/তত্ত্বকে জাগিয়ে তোলার জন্য এই টই উপযুক্ত যায়গাও নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন