এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০৮:৪৩523320
  • Date:13 Apr 2013 -- 10:07 PM-র পোস্টিংটি আমার করা। PT-র জায়্গায় PR টাইপেছি।
  • Abhyu | 107.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০৮:৫০523321
  • রবিবাসরীয়তে লিখেছেঃ
    সিপিয়েমঃ যারা কিছু দিন ক্ষমতায় নেই বলে কিছু লোকের হঠাত্‌ মনে হয়েছে তারা ছিল ভদ্র, সত্‌, সংস্কৃত ও সক্ষম। এতে বোঝা যায় পাবলিকের স্মৃতিশক্তি শিঙি মাছের মতন, যারা দ্বিতীয় বঁড়শি গিলেই প্রথমটার যন্ত্রণা ভুলে যায়।
  • শ্রী সদা | 127.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০৮:৫৬523322
  • এইটা পড়ে সকালে আমিও খানিক হাসলাম ঃ) ভালো দিয়েছে।
  • কল্লোল | 125.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০৮:৫৮523323
  • একটা ব্যাপার খুব কৌতুহলদ্দীপক।
    সকলেই এখন ভালো সাজছে।
    অসীম চট্টো নাকি বলেছে তাদের আমলে শুধু ঘুষোঘুষি হতো!! বিমান-টিমানরা বলেছেন তারা কোনদিন ল্যাবট্যাব ভাঙ্গেন নি!!
    পার্থ চট্টো বলছেন তৃণমুলও এসব করেনি!!!
    সব্বাই ভালো ছেলে..................................
    শুধু পাপ্পু শালাই দোষী।
    যেমন ঝাড়গ্রাম কলেজ বা সিউড়ি কলেজ বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা মার খেলে রাজ্যপাল ক্ষমাটমা চাইবেন না।
  • bb | 127.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০৯:১২523324
  • কল্লোলদা কে ক। আরও অবাক লাগল অসীমবাবু বলেছেন যে তখন পরিস্থিতি আলাদা ছিল।
    কোন পরিস্থিতেই এই গুন্ডামিকে সমর্থন করা যায়্না এই সত্যটাকে কে বলবে?
  • b | 135.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০৯:৩১523325
  • আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ দিলাম। ১৯৯৫ সাল নাগাদ প্রেসিডেন্সির স্টুডেন্ট বডি ঘোরতর ভাবে আই সি, এস এফ আই এর চিহ্নমাত্র নেই। কৃষ্ণান চিদাম্বরম কলেজ ইউনিয়নের প্রেসিডেন্ট। এলেকশনের আগের দিন, সবাই রাত্রে একটু চাপা টেনশনে রয়েছে। হঠাৎ করে কলাবাগান লোকাল কমিটি থেকে একদ্ল লোক হই হই করে ঢুকলো,নেতৃত্বে কমরেড প্রসেনজিৎ বোস (যিনি এখন কারাটের বিরুদ্ধে গিয়ে বেশ নাম করেছেন)। তারা কৃষ্ণান ও তার সঙ্গীসাথিদের মাটিতে ফেলে আরবিট ক্যালালো, তারপরে ভ্যানিশ করে গেলো। কিন্তু কেন, কি জন্যে, কেউ জানতে পারলো না। পরের দিন ইলেকশন-ও যথা নিয়মে হল, সেই আই সি-ই ফিরে এলো।

    কমরেড বোস তখন মৌলানা কলেজে পড়ার সুবাদে হিন্দু হোস্টেলে থাকতেন।
  • a | 132.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১০:৪৫523326
  • সোমেনবাবুর পৌরুষ দেখে/শুনে আমি যার-পর-নাই বাকরুদ্ধ
  • S | 109.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১১:৪২523327
  • প্রথমে বলা হোলো তিনোদের কেউ ছিলোনা। তারপরে বলা হোলো একটু চেয়ার গ্লাস ভাঙ্গা হয়েছে মাত্র। আর লাস্টে মেয়েদেরকে কোনো থ্রেট দেওয়া হয়নি।

    ধরা যাক এটা সিপিয়েমের কাজ, তাহলে ছেলেগুলো কি ভাবো ভাবুন - বেশি কিছু ক্ষতি করেনি।

    আর একটা কোস্নো কবে থেকে করে আসছি - পুলিশ দাঁড়িয়ে ছিলো কেন? সে নিয়ে তো উপাচার্যের স্পস্ট মতামত আছে - আমরা সক্কলে শুনেছি।
  • প্পন | 126.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১২:২৫523329
  • পাপ্পু কান্ট এস্কেপ সালা।
  • lcm | 34.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১২:৪৯523330
  • চ্যালেঞ্জ নিবি না পাপ্পু
  • cb | 99.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১৩:২২523331
  • http://www.anandabazar.com/14cal1.html

    ছাত্র রাজনীতি থেকে দলতন্ত্র তাড়াতে কথা চান মমতা ----
    জয়ন্ত ঘোষাল

    এক ভন্ড আর এক দালাল
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১৩:৩৩523332
  • ঠিক হোক, ভুল হোক ১৯৬৩-র ঘটনার সঙ্গে ২০১৩-র ঘটনার জোর করে "মিল" খুঁজে কোন সিদ্ধান্তে আসা যায়? যদি ভাঙ্গাভাঙ্গির "মিল" থেকে দুটো রাজনৈতিক দলকে একই ভাবে মাপা হয় এটাও বলা যেতে পারে যে রাজ্যের সেই সময়কার আর এখনকার শাসকদেরও চরিত্রগত এবং কর্মকান্ডেরও "মিল" রয়েছে-যে কারণে "একই" ধরণের ঘটনা ঘটছে।
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ১৩:৩৪523333
  • *তাহলে এটাও
  • কল্লোল | 125.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২০:১৬523334
  • পিটি।
    ৬০এর দশক জুড়ে সরকারী সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ভেঙ্গে দেওয়াটা বিপ্লবী কাজ বলে গণ্য হতো। অজস্র ট্রাম-বাস পুড়েছে বামেদের সরকার বিরোধী আন্দোলনে। তখন ছাত্র রাজনীতি একেবারেই নিরামিষ ছিলো না। বাম ছাত্রদের হাতে লাইব্রেরী-ল্যাব ভাঙ্গচুর, এসব তেমন ব্যাতিক্রমী ঘটনা ছিলো না মোটেও। নকশাল আমলে তো এগুলোকে রাজনৈতিক বৈধতাও দেওয়া হলো - বুর্জোয়া শিক্ষা ব্যাবস্থা "ধ্বংস" হোক।
    ৭৭এ শাসনক্ষমতায় এসে বামেরা বাধ্য হলো এগুলিকে ছাড়তে। নকশালদের একটা বড় অংশ তো মেনেই নিয়েছিলো ওগুলো ছিলো বালখিল্যতা।
    এগুলো নিয়ে এমনিতে ততো ঝামেলা নেই। কিন্তু হঠাৎ করে সাধু সাজতে গেলে বিপদ।
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২০:৪৫523335
  • তোমার সঙ্গে প্রায় একমত। কিন্তু এই গোটা আলোচনাটাই সেদিনের এবং আজকের শাসকদের এবং শাসকদলের চরিত্রকে বাদ দিয়ে হচ্ছে। আমার বিশ্বাস সেটার প্রেক্ষিতে আলোচনা চললে ঘটনাগুলো অন্যরকম লাগ্তে পারে। যেমন ১৯৬৪-র বিমান বসুর যে ছবিটা এখন দেখানো হচ্ছে সেখানে তো তৎকালীন শাসকদলের আর্থ-সামাজিক নীতি ইত্যাদির প্রসঙ্গটা আসা উচিৎ। বাম আন্দোলন তো পাকা আপেলটির মত গাছ থেকে খসে পড়েনি।
  • b | 122.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২১:০৩523336
  • বুদ্ধিজীবি নিয়ে পিটি দার বক্তব্যের এমন সামারি নামালুম উনি কোম উত্তর না দিয়ে আরেক বুদ্ধিজীবি কে নিয়ে পড়লেন।

    এর পরে কে লাইনে আছে পিটি দা। জাস্ট কিউরিয়াস
  • ন্যাড়া | 132.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২১:১৬523337
  • আচ্ছা, এই থ্রেডে কাউকে (নাম বলা বারণ) ইনটালেকচুয়ালি ডিজঅনেস্ট বলে মনে হলে তাকে ইনটালেকচুয়ালি ডিজঅনেস্ট বললে কি ব্যক্তিগত আক্রমণ ধরা হবে?
  • dd | 132.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২২:১৫523338
  • ভামেদের স্মরণে থাকবে।

    নকুদের আক্রমনের আরেকটা নিশানা ছিলো ফেমিলি প্ল্যানিং সেন্টার। আমরা নিশ্চিত জানতাম আম্রিকান সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র এটা। প্রথম বিশ্বের মানুষ যাতে কমে যায়। প্রচুর প্যামফ্লেট লেখা হোতো পরিষ্কার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে কেনো ফেমিলি প্লেনিং একটি সাম্রাজ্যবাদী অভিষন্দী মাত্রো।

    হঠাৎই হৈ হৈ করে খপোর ছড়িয়ে পরলো চীনে জবরদস্ত ফেমিলি প্ল্যানিং চলছে। অতএব এটা জীবনমুখী ব্যাপার। ৬৭-৬৯ নাগাদ বেশ কয়েকটি ফেঃ প্ল্যাঃ সেন্টারে বোমা ফেলা হয়েছিলো। সেগুলি রাতারাতি বন্ধ হয়ে গেলো।

    তবে, ঐ, অর্পিতা ঘোষ (নাট্যকর্মী) য্যামোন বলেন, এ সবের প্রেক্ষিতটা বুঝতে হবে। আলপটকা এয়ার্কি মারলেই হবে?
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২২:১৮523340
  • b
    তোমার প্রশ্নের সরাসরি উত্তর ছিল এই পোস্টিং-এঃ Date:13 Apr 2013 -- 12:39 PM

    আর বুজী সম্পর্কে আমার অবস্থান খানিকটা জানতে পারবে এই পোস্টিং-এ Date:13 Apr 2013 -- 01:11 PM
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২২:২১523341
  • আমার যতদূর স্মরণে আছে স্বয়ং নেহেরু পরিবার পরিকল্পনার সমর্থক/পক্ষপাতি ছিলেন না।
  • প্পন | 190.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২২:২৩523342
  • ও ডিডি, প্রথম বিশ্বের মানুষ কমে যায় মানে কী? নিশ্চয় টাইপো ওটা!
  • Ishan | 60.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২২:২৯523343
  • এখানেও একটা কথা না লিখে পারিনা। দেবেশ রায় এবং আজকাল তথা অশোক দাশগুপ্ত এই কদিন আগে পর্যন্ত আগমার্কা সিপিএম ছিলেন। এমনকি নন্দীগ্রাম পর্বেও। এই লেখাটি পড়ে দেখলাম সম্পূর্ণ উল্টে গেছেন। সেই নিয়ে চাট্টি খিল্লি করতে ভারি মন চাইল।

    কিন্তু আমার নেহাৎই "সন্দেহ পিশাচ" মন বলে দেবেশ রায় সম্মান বা পয়সার লোভে এমনতর ডিগবাজি দিয়েছেন, দাবী করতে পারিনা। সেটা নেহাৎই ভুলভাল এবং কুরুচিপূর্ণ কাদা-ছোঁড়াছুঁড়ি ছাড়া আর কিচ্ছু হবেনা।

    এইটাই বোধহয় তেরোদিন ধরে বলার চেষ্টা করে আসছি।
  • dd | 132.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২২:৩০523344
  • অবশ্যি টাইপো।
    তিতীয় বিশ্ব হবে।

    আরো পাল্টি শুনুন। জিওনিজম? মানে ইসরাইলের আবির্ভাব ? তার বিরুদ্ধে এককাট্টা ছিলো ব্রিটিশ। পক্ষে ছিলো আম্রিকা আর সোবিয়েত রাশা। এবং যেহেতু সোবিয়েত রাশা ছিলো জিওনিজম ও ইসরায়েলের সমর্থনে তাই তাবৎ কমুনিস ছিলো তার সমর্থনে। বোধয় ১৯৫০ নাগাদ রাশা পাল্টি খায়। বাকীরাও।

    প্রেক্ষিত মশাই প্রেক্ষিত। হয় প্রেক্ষিত মানুন নয়তো উপক্ষিত হন।
  • ranjan roy | 24.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:১৯523345
  • এটা কি বললেন পিটি?
    ছাত্রদের আন্দোলনের নামে ল্যাব ভাঙার যৌক্তিকতা খুঁজতে আগে সমকালীন শাসক দলের আর্থসামাজিক পরিপ্রেক্ষিত দেখতে হবে?
    আপনার মত বরেণ্য অধ্যাপকের থেকে এই বক্তব্যে আমি হতচকিত, বিস্মিত, বাকরহিত। কেবল পতন ও মূর্ছা বাকি!

    জঙ্গী ছাত্র আন্দোলনের নামে লাইব্রেরি-ল্যাব ভেঙে না ছাত্রদের না সমাজের, না তাত্কালিক না দীর্ঘকালীন, কোন মহান উদ্দেশ্য সাধিত হয়? এটাকে নিন্দে করতেই হবে, বিরোধ করতেই হবে। সে কংগ্রেস, নকশাল, সিপিএম, তিনো যেই করুক।
    আর ১৯৬৪ থেকে ২০১৩ অব্দি দেশের শাসকদের শ্রেণীচরিত্র বা প্রধান দ্বন্দ্বস্মূহ এক ইঞ্চিও বদলেছে নাকি?
  • riddhi | 118.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:২৬523346
  • 'সন্দেহ-পিশাচ" একটা জবরদস্ত বাঙ্গালী গোয়েন্দার নিক হতে পারে। 'সত্যান্বেষী' টা একটু ম্যাড়ম্যাড়ে। "আপনিই সেই প্রখ্যাত সন্দেহ-পিশাচ ***বাবু" ভাল লাগছে শুনতে।
  • SC | 34.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:৫৬523347
  • ও তাইত, এই প্রেক্ষিত বুঝতে হবে আগে কোথায় শুনেছিলাম মনে করতে পারছিলাম না।
    অর্পিতা ঘোষ! :-)))
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:৫৯523348
  • RR
    ল্যাব ভাঙ্গাটা ঠিক কাজ সেটা বললাম কি? কোথায় বললাম দেখান দেখি। বললাম যে ১৯৬৩ আর ২০১৩-র দুটো "একই" ধরণের ঘটনাকে (আন্দোলন যদি বলতে চান বলুন) এক করে দেখা যায় কিনা? আর যদি দেখতেই হয় তাহলে সেটা শাসকের অব্স্থানকে সম্পুর্ণ বাদ দিয়ে আলোচনা করা যায়? এর মানে justification বোঝায়?

    আর কি ভাঙ্গা হবে বা হবে না সেটা আমার -আপনার চাওয়ার ওপরে নির্ভর করেনা। বোধহয় "যে যত পড়ে সে তত মূর্খ" হয় জাতীয় তত্বের অপব্যাখ্যা করতে গিয়ে একদল ছাত্র স্কুল-কলেজ পোড়াতে নেমে পড়েছিল। ভেবে দেখুন যে ৫০/৬০-এর দশকে যদি দেশের সরকার ভূমি-সংস্কার করত তাহলে নকশালবাড়ীতে হয়্ত আন্দোলন শুরুই হত না আর তার পরে তরাই থেকে সমতলে অন্দোলন বিকৃত হতে হতে কলকতার স্কুল কলেজ পোড়ানোর রাস্তা খুজত না।

    তবে আরো বড় গোলমাল বা আরো অনেক ল্যাব ভাঙ্গার অপেক্ষাতে থাকুন। এক্ষুণি টিভিতে দেখাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক জনসভায় চিৎকার করে বলছেন যে "মমতার কিছু হলে লোক্জনের হাত ভেঙ্গে দেওয়া হবে-রবীন্দ্রসঙ্গীত-নজরুলগীতি আর বাজবে না।" এই লিখিত শব্দগুলো পড়ে কল্যাণের কন্ঠের সেই লোক ক্ষ্যাপানো ভয়াবহতার একাংশও বুঝতে পারবেন না।

    পব-তে আর কিছুদিন বাদে "নিরপেক্ষ" মানুষদের সাত হাত গর্ত খুঁড়ে মাটির তলায় লুকিয়ে থাকতে হবে।
  • a x | 118.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০০:০৯523349
  • কারা নিরপেক্ষ?
  • s | 69.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০২:১০523352
  • পিটিদাদা তাহলেই ভাবুন যখন বাবু বিনয় কোঙার আমাদের বলেছিলেন যে 'লাইফ হেল করে দেব', কি ভয়টাই না পেয়েছিলাম। তখন কি আর জানতাম উনি আমাদের ভালোর জন্যই ওকথা বলেছিলেন।
  • S | 109.*.*.* | ১৫ এপ্রিল ২০১৩ ০২:১৯523353
  • অথচ তিয়েনমান স্কোয়ারে কেন অতোগুলো চিনা ছাত্রদের উপরে অত্যাচার চললো জিগাতে এক সিপিয়েম দাদা বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় সম্পদ ধংস করছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন