এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ০৯:৫৯664718
  • পিটির পোস্ট,
    শ্রীজাত দু-এক্দিন আগেই টিভি আলোচনাতে বলেছেন যে তাঁর এক বন্ধু এবং তার পিতৃদেবকে তিনোর গুন্ডারা বেদম পিটিয়েছে বিধাননগরে। এই ব্যক্তিগত রোষের জন্যেই কি শ্রীজাত কলম খুললেন? নিজের শ্রেণীর মানুষের গায়ে হাত পড়ার জন্য শ্রীজাত অপেক্ষা করলেন সাড়ে চার বাছর?
    ----
    শাঁওলীর বাম (সিপিআই, সিপিএম) বিদ্বেষ তাঁর পিতৃদেবের সঙ্গে সম্পর্কিত। সেটা বিভিন্ন লেখাতে তিনি কখনো গোপন করেননি। তিনি বাম-নিধনের সুযোগের অপেক্ষাতে ছিলেন। তিনোর নৌকাতে আশ্রয়ের জন্য "হাজার হাজার মৃতদেহ হলদী নদিতে ভাসিয়ে" দেওয়ার গপ্প ফেঁদেছিলেন।
    ----
    আমার পোস্ট,
    পিটি, সমানে শ্নাওলির পিতৃদেব, শ্রীজাতের বাবা এইসব পারিবারিক রেফারেন্স টেনে ইনফারেন্স বার করছে কেন?
    --
    পিটির পোস্ট,
    পোস্টিংগুলো না পড়েই অন্ধকারে তরোয়াল চালাচ্ছেন। শ্রীজাতর বাবার সম্পর্কে কিছু বলিনি
    ---
    মেনে নিলাম আপনি শ্রীজাতের বাবা সম্পর্কে কিছুই বলেন নি ;-))) আবার পড়ুন, পড়াশোনা প্র্যাকটিস করুন। কয়েকদিন আগে কয়েকজন আপনাকে বলেছিল বটে, আমি তার প্রতিবাদ করেছিলাম। আজও মনে করি জ্ঞানত সত্য কথাই লেখেন। আমার বিশ্বাস ভাঙ্গতে চাই না।

    আর একটা কথা;অতীতেও দেখেছি আপনি নিজের পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঠারে ঠোরে জাহির করতে। করুন, ক্ষতি নেই কিন্তু অন্য লোকে কি করে না জেনেই এত বার ফটটাই ! কি মুশকিল!এতো অল্পেই রাগেন কেন?
    পরিশেষে ;বিদ্যা বিনয়ং দদাতি!
  • cb | 11.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১০:১০664719
  • না জানার আনন্দের কাছে এসব কিছুই নয় রে ভাই
  • sm | 233.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১০:২৪664720
  • এসে গেছে সেকন্ড ফিড্ল। বেশিক্ষণ অপেক্ষায় রাখেন না।অ হা, কি আনন্দ আকাশে বাতাসে!
  • SC | 117.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১০:৩৩664721
  • আমি অনেক কষ্ট করে এই পাতাটা পড়ে যা বুঝলাম, শ্রীজাত, সুমন, সৌমিত্র, শাওলি, অপর্ণা, কৌশিক আরও কি কি সব,
    এদের মধ্যে কে কি, এই নিয়ে বিস্তর আলোচনা।
    এরা কি কেউ রাজনীতিবিদ?
    শ্রীজাত বা বিজাত বা যে কেউ, যারা অন্য পেশার লোক, এদের রাজনীতি নিয়ে মন্তব্য এত গুরুত্বপূর্ণ কেন, আমি আজও বুঝতে পারিনি।
    মানে আমি তো কবিতা নিয়ে নীতিশ কুমার কি বললেন, বা গান নিয়ে অরবিন্দ কেজরিয়াল কি বললেন, কিম্বা ছবি নাটকের কোন সিকোয়েন্সে কি হবে, এই বিষয়ে নরেন্দ্র মোদী কি ভাবছেন, এগুলো আলোচনা করি না।
    তাহলে এই নাটক, গান সিনিমা কালচারের মত রাজনীতি টাও তো একটা specialized ব্যাপার, সেই কাজটা করতেও কিছু গুণ লাগে। সেগুলো এই উপরুক্ত সন্কস্কৃতি জগতের মুখিয়া দের কি করে আছে, আমার বোধগম্য হয় নি।
    তাহলে এরা যে দলেরই হন না কেন, এদের রাজনৈতিক এনালাইসিস, কিম্বা এদের রাজনীতির মানুষ হিসেবে এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে কি?
  • PM | 37.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১০:৪৩664722
  • নেই যে সেটা ২০০৭-১১ বোঝে নি। আজ মানুষ অভিজ্ঞতার মাধ্যমে হাড়ে হাড়ে বুঝছে।

    "বুদ্ধিজীবী" শব্দটাই আজ গালির পার্যায়ে নেমে এসেছে
  • cb | 11.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১০:৫৪664723
  • পাকিস্তানের যিনি ভারতে রাষ্ট্রদূত তাকে ফলো করে দেখে একটি প্রশ্নের উত্তর বুঝতে পারলাম

    হোয়াট ডাস মেক আ গুড অ্যাম্বাসাডর?

    কুযুক্তি + অ্যাগ্রেশন :-)
  • | 24.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১১:০৩664724
  • ১। বিজেপি ভালো
    ২। কংগ্রেস আরো ভালো
    ৩। তৃণমূল আরো আরো ভালো
    ৪।সিপিএম আরো আরো আরো ভালো

    কিন্তু সবথেকে ভালো হল পাঁউরুটি আর ঝোলাগুড়!!ঃ)))
  • sm | 233.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১১:২১664725
  • আরে এত বকর বকর করার পর, ২০১৬ তে কোন দোল কে সরকারে দেখতে চায়; সেটাই বলতে পারছেনা কেউ।
  • | 24.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১১:২২664726
  • ঠিক এই জায়গাতেই কবি ভেউ ভেউ করে কেঁদেছেন এসএম ঃ))
  • robu | 11.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১১:৪২664728
  • এম আই এম।
    কবি যাই বলুন।
  • pi | 24.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১১:৫১664729
  • শ্রীজাতকে নিয়ে টানাটানি অহেতুক লাগছে, কিন্তু শ্রীজাতর বাবা কোদ্দিয়ে এলেন ? বন্ধুর বাবা তো। যদিও সেই টানাটানিটাও অহেতুক লেগেছে। পুরস্কার প্রত্যাখান সংক্রান্ত টাইমলাইন নিয়ে এখনো সদুত্তর পাওয়া গেল না।
    তএব হ্যাঁ, কোন ক্ষেত্রে কারুর বাবা এলেও, কারুর বাবা, বাবা বলেই আসতে পারেন না, কোন রাজনৈতিক কারণ থাকলেও না, সেটাও মনে করি না। কোন রাজনৈতিক কারণ ছাড়া এলে আপত্তি আছে।
  • PT | 213.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১২:৩২664730
  • "মানে আমি তো কবিতা নিয়ে নীতিশ কুমার কি বললেন, বা গান নিয়ে অরবিন্দ কেজরিয়াল কি বললেন, কিম্বা ছবি নাটকের কোন সিকোয়েন্সে কি হবে, এই বিষয়ে নরেন্দ্র মোদী কি ভাবছেন, এগুলো আলোচনা করি না।"

    কিন্তু শাঁওলী এন্ড কোং থেকে শুরু করে টলিউডে আঠা দিয়ে গোঁফ লাগায় যে লোকটা তারা সকলে মিলে গাড়ীর কারখানা করতে কত জমি লাগে থেকে শুরু করে, মানব সভ্যতায় ন্যানোর প্রয়োজনীয়তা সম্পর্কে মাসের পর মাস চ্যানেলে চ্যানেলে বক্তিমে ঝাড়ত। তারা সেই সময়ে রিজানুরের প্রেম, সিঙ্গুরের ন্যানো, নন্দীগ্রামে কেমিকাল হাব, কুঁদঘাটের নাম নেতাজী, তাপসী মালিকের ধর্ষক কে, এ সব ব্যাপারেই ওপিনিয়ন মেকার হিসেবে কাজ করেছে। শুধু টিভি কেন এই সব ব্যাপার নিয়ে এই সব পন্ডিতেরা কাগজে কাগজে লেখা-পত্তর-ও ছাপিয়েছে আর এই সব ইস্যুকে ব্যবহার করে রাজনৈতিক দলের সমর্থনে রাস্তাতেও নেমেছে।

    তখন তাদের বিরত করার কথা কেউ বলেছিল বলে মনে করতে পারছি না।
  • sm | 233.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ১৪:০৬664731
  • বিরত করবে কেন? কাগজ ওয়ালারা তাদের বক্তব্য ছাপার মনে করেছে; তাই ছাপিয়েছে।রাজনৈতিক দল তাদেরকে পাশে পেলে সুবিধে হবে তাই নিয়েছে।
    জনগণ তাদের বক্তব্য ভ্যালিড মনে করেছে; তাই পড়েছে। কোনো অন্যায় তো নেই।
    তাঁরা যদি কোনো মিথ্যে বলে থাকে; তাকে কাউন্টার করা উচিত ছিল তত্কালীন শাসক দলের। তারা সেটা পারে নি, তাদের অযোগ্যতা।
    ৪ বছর পরেও তো দেখা ভোট বাক্সে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।
  • Du | 183.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২১:৪২664732
  • ভোটের বাক্স আর ওপিনিয়নের হাতে নেই।
  • ranjan roy | 192.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২২:২৮664733
  • পিটি,
    আপনি বলছেনঃ
    "কিন্তু সেই পরিবর্তনের ঋতুতে কি এঁরা কেউ কেউ বা সকলে "সরকারের পরিবর্তন" আনুন এমন কথা বলেননি? অর্থাৎ সিপিএমকে ক্ষমতাচ্যুত করা হোক এমন কথা বলেননি?
    যদি এসব কিছু বলে থাকেন তাহলে এখন তিনোকে ক্ষমতাচ্যুত করুন বলবেন না কেন?
    নাকি এঁরাও ১৪ টি লাশের অপেক্ষাতে আছেন?

    --সরি পিটি! কে কখন কোন সরকারকে ক্ষমতাচ্যুত করার কল দেবে সেটাও আপনি ঠিক করে দেবেন? আপনার এজেন্ডা অনুযায়ী " সিপিএমকে ক্ষমতায় আনো" না বললেই ধান্দাবাজ? নিন্দাযোগ্য?
    এমন ঔদ্ধত্যপূর্ণ দাবি এই প্রথম শুনলাম।
    -"নাকি এঁরাও ১৪ টি লাশের অপেক্ষাতে আছেন?"
    এমন নোংরা কথাও প্রথম। ওই চোদ্দলাশ বা নেতাইয়ে হত্যাকান্ড দেখেও যদি আপনার তৎকালীন সরকার পরিবত্তোনের কথা মনে আসেনি তো শংখ ঘোষ, কৌশিক বা সুমন সরকার পরিবত্তোনের কথা কেন বলছেন না বলে দাবি করা আপনাকে মানায় না।
    আর যদি স্থুল গোঁড়ামি বাদ দিয়ে একটু ভেবে দেখবেন তো বুঝবেন যে ওঁরা যেভাবে সরকারের সমালোচনা করছেন তা আল্টিমেটলি এই সরকারের পরিবর্তনের কথাই। কৌশিকের যে বক্রোক্তিটি আপনি নাবুঝে কোট করেছিলেন তার মানেই হল এরপরেও কি জনগণের এই তিনোদের ভোট দেওয়া উচিত?
    সবাই শুধু আপনার নির্ধারিত শব্দাবলীতেই নিজেকে এক্সপ্রেস করবে এটা আশা করা--!
  • PT | 213.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২৩:২৩664734
  • RR
    বক্তব্য বিকৃত করার একটা অসাধারণ ক্ষমতা আছে আপনার।
    আমার যে বাক্যগুলো তুললেন তার প্রতেকটার শেষে "?" চিহ্ণ আছে। অর্থাৎ আমি প্রশ্ন করছি মাত্র-কিছুই "ঠিক করে" দিচ্ছি না।

    শুধু ১৪ টা লাশ নয়, রিজানুর আর তাপসীর লাশ-ও অর্থাৎ ১৬ টা প্রকৃত লাশ এবং আরো অসংখ্য কল্পিত লাশ, শাঁওলীর হাজার হাজার লাশ ও সুমনের অগুন্তি শিশুর লাশ তিনোদের ক্ষমতারোহনে যথেষ্ট সাহায্য করেছে। ওঃ প্রায় ভুলে গিয়েছিলামঃ জঙ্গলমহলের কাপালিকরা আরো শ'চারেক নরবলি দিয়েছিল শক্তিরূপিনীর সাধনা সার্থক করার জন্য।

    আর এইসব বুজীরা সেই মৃতদেহদের ব্যবহৃত হতে দেখছিল, প্রয়োজনে নিজেরাও করছিল আর মাঝে মাঝে ছদ্ম নিরপেক্ষতা দেখানোর জন্য স্তোকবাক্য ঝাড়ছিল। কিন্তু তাদের সাধের পরিবর্তন আনানোর পেছনে এই অগুন্তি প্রকৃত ও কল্পিত লাশেদের অবদান কম নয়।

    তাই, অন্ততঃ আপনি লাশ প্রসঙ্গে ন্যাকাপনা দয়া করে ব্ন্ধ করুন।
  • s | 60.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২৩:২৮664735
  • যুদ্ধকালীন
    নীতির ঘরে খিল দিয়েছি, পরিস্থিতি যুদ্ধকালীন
    তোমার সঙ্গে আমার লড়াই। রক্ত বনাম অ্যাড্রিনালিন।
    মারের জবাব পাল্টা দিতে আবার যদি উঠে দাঁড়াও
    জোট বেঁধে আজ ছাড় পাবে না। সঙ্গে আছে আমার পাড়াও।
    একেক্কে এক নামিয়ে দেবো। মুখের ভাষা, হাতের লাঠি।।।
    আলতো করে বিছিয়ে রাখা খুনজখমের শীতলপাটি।।।
    জবাবদিহি চাইবে কেন? কম কিছু নয় তোমার দোষও
    ভব্যতা, না জবরদখল? ভোটের পরে হিসেব কোষো।
    এখন মিহি জীবনযাপন, সবাই সুহৃদ, সবাই শালীন।।।
    ভীতির ঘরে খিল দিয়েছি। পরিস্থিতি যুদ্ধকালীন।

    -শীজাত
  • s | 60.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২৩:২৯664736
  • * শ্রীজাত
  • ranjan roy | 192.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২৩:৩৭664737
  • আসল চেহারাটা বেরিয়ে এসেছে।
    এবার একটু সততা দেখান। আপনার কথিত ওই বুজিদের মধ্যে শংখ ঘোষকেও ধরছেন তো? নাকি সে ধক নেই?
  • ranjan roy | 192.*.*.* | ১১ অক্টোবর ২০১৫ ২৩:৪২664739
  • আর দয়া করে খেয়াল করুনঃ
    কথায় কথায় হাজার হাজার লাশের বেসাতি করা গত কয়েক বছরের আপনার নিত্যকর্ম, আমার নয়।
    তথ্য ও যুক্তির ভাঁড়ারে টান পড়লেই তাপসী মালিকের ও হাজার হাজার লাশের কিস্‌সা শুরু!
    এবারও চৌদ্দ লাশের গল্প শংখ/কৌশিকের আলোচনায় আপনিই অপ্রাসংগিক ভাবে টেনে এনেছেন।
    ভালো হোক সিপিএম এর! আপনার মত প্রচারকের ভরসাতেই ২০১৬র ভোট বৈতরণী পার হবে মনে হয়।
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ০০:১৭664741
  • ন্যাকাপনার সঙ্গে ভন্ডামিও বন্ধ হোক।
    পব-র ইতিহাসে ক্ষমতারোহনের প্রয়োজনে আর কখনো এত লাশের ব্যবহার হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না।
  • sm | 53.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ০০:৩১664742
  • এই হাজার হাজার লাশের লিংক টা কোথাও পাওয়া যাবে দাদা?
  • কল্লোল | 125.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ০৬:৫৬664743
  • লাশের ব্যাবহার সকলেই করেছেন। এবাবদে কেউই ধো-তু-পা নয়। সিপিএম নিয়মিত ৭২-৭৭এ শহীদ হওয়া ১১০০ লাশের কথা প্রচার করেছে। তৃণমূল তো করেইছে।

    গুরুতে সিপিএম সমর্থকদের মুস্কিল হলো এরা কেন জানি না মন খুলে বলতে/লিখতে পারছেন না - এবার সিপিএম আসুক।

    আরে, এতে এতো কুন্ঠার কি আছে? কেউ যদি কোন দলকে সমর্থন করে, তার তো একটা নিজস্ব যুক্তি আছে! সেই যুক্তির জায়গা থেকে তারা চাইতেই পারে সিপিএম ফিরে আসুক। কিন্তু তাদের এই কুন্ঠা বেশ কৌতুহলোদ্দীপক লাগছে।

    নাকি, মনে মনে ভয় যে সিপিএম এসে এই তৃণমূলী কাজগুলো-ই করে যাবে। তাই তখন মুখ বাঁচানোর রাস্তা খোলা রাখছেন - আমরা তো বলিনি সিপিএমকে ভোট দিন।
  • PM | 37.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ০৮:৪১664745
  • "নাকি, মনে মনে ভয় যে সিপিএম এসে এই তৃণমূলী কাজগুলো-ই করে যাবে। তাই তখন মুখ বাঁচানোর রাস্তা খোলা রাখছেন - আমরা তো বলিনি সিপিএমকে ভোট দিন।"

    কল্লোলদা কি আয়নায় মুখ দেখছেন ??? " যে আসে আসুক--" তত্ত্বের পেছনে তো ঠিক এরকমই একটা পিঠ বাঁচানো থিওরি ছিলো। তিনোর আমালের হব সাধনার দায়িত্ব আপনি নিচ্ছেন তো ?

    সিপিয়েম কি করেছে তা তো ৩৪ বছরে দেখা আছে দাদা। নতুন করে আর কি ভয় পাবো ঃ)
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ০৯:১২664746
  • এবারে কল্লোলদা ১১০০ লাশের (শহীদ?) উল্লেখ করায় লাশ নিয়ে ন্যাকাপনা ও ভন্ডামো পাকাপাকি বন্ধ হবে আশা করা যায়।
    তবু লেবু আরেকটু কচলাই। ৭৭-এর আগে কোন গামছা ঢাকা মুখ আর তাদের শহুরে বাবুরা ভোটের আগে অমুককে মুখ্যমন্ত্রী দেখতে চাই জাতীয় কিছু বলেনি। আর কোন অতিবদ অতিবামেরা সেই সময়ে মন-পসন্দ মুখ্যমন্ত্রীর জন্য শয়ে শয়ে দলীয় সমর্থকদের হত্যা করেনি কিংবা ধান্দাবাজ বুজীরা কল্পিত লাশের গপ্পও ছড়ায়নি।

    ফারাক একটা রয়েই যায়। যারা সেই ফারাকটা যারা অস্বীকার করে তারা বর্তমানের ক্ষমতাসীন দলেরই হাত শক্ত করে।
  • sm | 53.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ০৯:২৫664747
  • ৩৪ বছরের পাকা চাকরি। হটাত চলে গেলে কি ভালো লাগে?
  • কল্লোল | 135.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১০:০৯664748
  • পিএম উবাচ। "কল্লোলদা কি আয়নায় মুখ দেখছেন ??? " যে আসে আসুক--" তত্ত্বের পেছনে তো ঠিক এরকমই একটা পিঠ বাঁচানো থিওরি ছিলো। তিনোর আমালের হব সাধনার দায়িত্ব আপনি নিচ্ছেন তো ?"

    তুমি নিগ্ঘাত সিলেইট্টা। শব রে হব কও।
    নাঃ আমার অবস্থান তো খুব পরিষ্কার। এবার "কাউকেই পছন্দ নয়" বোতামে ভোট।
    কথা ছিলো সিপিএম যাক। যে আসে আসুক। যেই সরকারে আসুক তাদের অপকম্মের বিরুদ্ধেও বলবো। বলেছি।

    "সিপিয়েম কি করেছে তা তো ৩৪ বছরে দেখা আছে দাদা। নতুন করে আর কি ভয় পাবো ঃ)"

    নাঃ নতুন করে ভয় পাবার কিছু নেই। ভয় যা পাওয়ার তা তো পেয়েই আছো। তাই কি মুখ ফুটে সিপিএম আসুক বলতে পারছো না?? কৌতুহলোদ্দীপক।

    পিটি। ১১০০ লাশকে প্রশ্নচিহ্নওয়ালা শহীদ বানিয়ে দিলে ভাই। আমি তো ওঁদের শহীদই মনে করি। রাষ্ট্রের হাতে বা শাসক দলের হাতে খুন হওয়া সকল রাজনৈতিক কর্মীই শহীদ।

    তবে, এদের নিয়ে প্রচার সিপিএম করেছে অজস্র। সেগুলোকে আমার "ন্যাকামো" মনে হয় না। এগুলোকেও না।

    একমাত্র গামোছা মুখের পূর্বসূরীদের জমার খাতায় প্রচুর শইদ আছেন। তারা সেগুলো নিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করেনি।
  • PT | 213.*.*.* | ১২ অক্টোবর ২০১৫ ১০:৩২664750
  • "১১০০ লাশকে প্রশ্নচিহ্নওয়ালা শহীদ বানিয়ে দিলে ভাই।"
    না বানাইনি। তুমি হাত ফস্কে লিখে ফেলেছ কিনা তাই দেখছিলাম।

    "রাষ্ট্রের হাতে বা শাসক দলের হাতে খুন হওয়া সকল রাজনৈতিক কর্মীই শহীদ।"
    ১৪ জনের কতজন রাজনৈতিক দলের কর্মী ছিল? আর জঙ্গলমহলের কসাইদের হাতে যারা মরেছে তারা শহীদ নয় কেননা তারা সরকারের হাতের স্নেহস্পর্শ পায়নি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন