এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৩:৪৪523287
  • পিটি ঠিক বলেছেন। "বুদ্ধিজীবি" টার্মটা গত কয়েকবছরে একটু বেশী শোনা যাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে।
  • lcm | 34.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৩:৪৫523288
  • আরো একটা টার্ম আছে - "বিদ্বজন" বোধহয়। নাকি, বিজ্ঞজন?
  • কৃশানু | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৩:৫১523289
  • প্পনদা, কল্লোল দা - দেবেশ রায় প্রায় প্রতিটা কথাই ঠিক বলেছেন, যুক্তিসঙ্গত।
    কিন্তু পার্লামেন্ট এটাক আর এস এফ আই এর হামলা - এই দুই এর স্কেল, কন্টেক্স্ট আর ইমপ্যাক্ট গুলিয়ে ফেলা উচিত হয়নি। দুটোর মধ্যে কোনো তুলনাই হতে পারে না।
  • sch | 111.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৩:৫৯523290
  • PT দার যুক্তি মতো তাহলে দেবেশ রায় পরিবর্তিত বুদ্ধিজীবী নন। তাহলে SC দার কথা মতো উনি বোড়ে? দিল্লী লাইন, বেংগল লাইন, কেরালা লাইন - একটা দলে এত্ত লাইন - তাহলে দেশের ভবিষ্যৎ কখন দেখবে। কি জানি -- নিশ্চিন্ত হতে পারছি না বামেদের হাতে দেশের ভবিষ্যত দিয়ে...এরা তো রাস্তায় সাজি ট্রাম লাইন করতে ব্যস্ত
  • কৃশানু | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:০১523291
  • আর আরো কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। জ্যোতি বসু ও মেন গেট দিয়ে ঢুকেছেন। সেটা প্রভোকেশন এবং ক্ষমতা প্রদর্শন, দুটোই হয়েছে। আমি সেটা সাপোর্ট করছি না, কিন্তু ওঁর কাছে সুযোগ ছিল, কারণ পশ্চিম বঙ্গের পুলিশ ওঁকে প্রটেকশন দিতই।
    মমতা-ও একই সুযোগ পেতেন পশ্চিমবঙ্গে। ওই মেয়েগুলিকেও ঐভাবেই সরিয়ে দেওয়া হত। কিন্তু দিল্লিতে উনি সেটা করতে পারেন না। কারণটা সিকি আগেই লিখেছে।
    এই বার এটা ভুল চাল ছিল, না মাস্টার স্ট্রোক - আমি জানি না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি না উনি অত প্ল্যান করে কাজটা করেছেন, বা তারপরে এস এফ আই যে ম্যান-হ্যান্ডল করেছে, সেটাও প্ল্যানড। এক গাদা অল্পবয়েসী ছাত্র ছাত্রী, সামনে এস এফ আই এর সর্বভারতীয় নেতৃত্ব, সমবয়সী ছাত্র মারা যাবার ইমোশন, স্লোগান দিতে দিতে রক্ত গরম হওয়া, এবং সর্বপরি অমিত মিত্র কে ওরকম হাতের সামনে পাওয়াতে যা হবার হয়ে গ্যাছে। কেউ ওঁকে শারীরিক আঘাত করতে চেয়েছিল, মনে করি না।
    বাকি দেবেশ রায় যা লিখেছেন, ঋতব্রত আর সিপিএম লিডারশিপ নিয়ে, তাতে একমত। তবে সিপিএম লিডারশিপ এর হয়েছে শাঁখের করাত। দিল্লির ঘটনার জন্য ক্ষমা চাইলেও আওয়াজ, না চাইলেও আওয়াজ।

    আমার সত্যিই মনে হয়, বেশির ভাগ মানুষ এবং তৃণমূল লিডারশিপ এখনো বিশ্বাস করে সিপিএম ক্ষমতায় আছে :-)
    সিপিএম লিডারশিপও বোধ হয় মাঝে মাঝে মনে করে।
  • bb | 127.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:০২523292
  • দেবেশ রায়ের লেখাটা বাজে লাগল কতকগুলি জবরদস্তি যুক্তিতে। বাকিটা ওনার মতামত- সে বিষয়ে মন্তব্য নেই। নেতাদের ঘেরাও করাই যেতে পারে, গায়ে হাত দেওয়া বাজে কাজ।
  • প্পন | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:০৫523294
  • কৃশানু, স্কেল বা কনটেক্ষট কোনদিক থেকেই ওটা তুলনীয় নয়। ওই অংশটিকে মনে হয় গুরুত্ব দেবার কিছু নেই। ওইটা আর্টিকলটার সবচেয়ে দুর্বল অংশ।
  • cb | 99.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:০৫523293
  • আমার আবার অধিকাংশ কথাই যুক্তিসঙ্গত লাগলো না, বাট দ্যাট ইস ডিফারেন্ট

    কিন্তু পার্লামেন্ট অ্যাটাকের দাবিটা হেভি করেছেন
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:০৬523296
  • SFI-এর হামলা পার্লামেন্ট অ্যাটাকের তুল্য হলে মমতার নেতৃত্বে "মহাকরণ দখল"-এর ঘটনা (১১ জনের মৃত্যু সহ) কি দেবেশ রায় ভুলে গেলেন? আর বিধানসভা ভাঙ্গচুড়?-ভারতের ইতিহাসে বোধহয় একমাত্র ঘটনা-মাওবাদীরাও এসব করার কথা ভাবেনি বোধহয়। আর মহাকরণের ভেতরে ঢুকে অবস্থানেও মমতার রেকর্ড আছে। সব মিলিয়ে বোধহয় এখন এটা বলাই সঙ্গত যে she is NOW paid back in her own coin!!
  • প্পন | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:২৬523297
  • কৃশানু,

    ওটা কংগ্রেসের চালাকিও হতে পারে - ধূর্তামিতে কংগ্রেসের কাছে বাকিরা হিসু। মানে ইচ্ছে করেই বিক্ষোভকারীদের না হটানো এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার দলবলকে হেনস্থা হতে দেওয়া। মমতা এখনো ইউপিএতে থাকলে হয়ত অন্যরকম হত। ঃ)

    আর সিপিয়েম এখনো ক্ষমতায় আছে বলে মনে হয়নি। মনে যেটা হয়েছে সেটা হল এখনো লিডারশিপ এই ইস্যুতে একটা দৃঢ় অবস্থান নিয়ে ব্যর্থ হয়েছে, মানে ঘটানাটিকে নিন্দা করব, শাস্তির কথা উঠলে বলব ওটা দিল্লির ব্যপার, দিল্লি বলবে আমাদের কমরেডরা কিছু করেনি, এরকম চরম দ্বিধাথরোথরো অবস্থা অবশ্য ক্ষমতার শেষদিকেও ছিল, সেটা পাল্টায়নি। ঃ)
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৪:৩৭523298
  • "কংগ্রেসের চালাকি"-র ব্যাপারটা আমারও মনের মধ্যে উঁকি-ঝুঁকি মারছিল।
  • ন্যাড়া | 132.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৫:১৫523299
  • এসব লিখে যারা হচ্ছে কেবল সারা -
    পিটিবাবুর লাগছে ব্যথা, বুঝছে না কি তারা?
  • bb | 127.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৫:১৯523300
  • যেটা ছিল এতক্ষণ রিঊমার
    পেল প্রাণ নিয়ে ন্যাড়ার হিঊমার
  • cb | 99.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৭:৩৩523301
  • পব র কপালে রইল পড়ে ক্যান্সারাস টিউমার :(
  • ranjan roy | 24.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৯:০০523302
  • পিটি,
    দেবেশ রায় শুধু দিল্লি পুলিশের জন্যে সমস্যা সৃষ্টি করলেন? আপনার জন্যে নয়? তাহলে বলেই ফেলুন ওনার মোটিভেশন কি হতে পারে?
    মাইরি, অন্য ভাবে নেবেন না। একটু হাসুনঃ))
    আমদের শ্যামল কিন্তু মাঝে মধ্যেই হাসতেন। আপনাকে হাসতে শেষ কবে দেখেছি মনে পড়ছে না।ঃ))))
  • ranjan roy | 24.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৯:১২523303
  • মন্ত্রী পার্থ দুদিন "দায়িত্ব নিয়ে" বলে গেলেন-- প্রেসি ঘটনার সঙ্গে তৃণ'র কেউ জড়িত নয়। প্রিন্সিপালের ভূগোল-ইতিহাস রিসার্চ করতে বল্লেন।
    আজ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী নিন্দা করলেন। রাজ্যপাল বল্লেন-প্রিন্সিপাল ঠিক কাজ করেছেন। উনি ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে এসব ঘটনা সংঘবদ্ধ ভাবে প্রতিরোধ করতে বল্লেন। আর বল্লেন আজকাল কেউ ঘটনার দায়িত্ব নেয় না, এড়িয়ে যায়।
    ঋতব্রত বল্লেন-- দিল্লির ঘটনার দায়িত্ব ওনার নয়, এস এফ আইয়ের নয়, সিপিএম এর নয়। অন্য অনেকে ছিল। তারা কারা উনি জানেন না। কিন্তু পলিট ব্যুরো তদন্ত করছে, তখন জানা যাবে দায়িত্ব কার।
    কাল চ্যানেলে অধ্যাপক নন্দিনী মুখার্জি দায়িত্বের সঙ্গে বল্লেন-- না, সিপিএম দায়িত্ব এড়িয়ে যায় নি। উনি ঋতব্রত ঘটনার সময় ওনার না থাকা নিয়ে আসলে কি বলতে চাইছিলেন তা ব্যাখ্যা করলেন।

    এসবের ফলে সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে তদন্তের দাবি বিশ বাঁও জলে।
  • ranjan roy | 24.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৯:১৪523304
  • একটা ব্যাপার ফুটেজ থেকে স্পষ্ট হচ্ছে না। অমিত মিত্র পেছনে ওচানো ঝান্ডার ডান্ডার বাড়ি খেয়েছেন, কি খাননি?
  • sch | 111.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৯:৪৬523305
  • রঞ্জন-দা এটা মাথায় ঢুকছে না ঋতব্রতরা দিল্লী চলে গেলেন আন্দোলন করতে - অথচ এখানে কিন্তু রাইটার্স বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ করলেন না। কেন? পুলিশ পেটাবে বলে? এত্ত ভয়??
    আসলে সেদিন যেমন মেন গেটে বিক্ষোভ চলা সত্তেও ওখান দিয়ে ঢোকার চেষ্টা যেমন ক্যালকুলেটেড রিস্ক, সেই রকম ওখানে হামলা হামলা খেলাটাও একটা ক্যাল্কুলেটেড রিস্ক না তো? ঝানু বাম নেতারা কি জানতেন না এ র ফল কি হবে? এখানে একটা ব্যাকলাশ হবে এটা বোঝেন নি? নাকি চাইলেন এটা দিয়ে পঞ্চায়েতের আগে সহানুভূতি কিনতে
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২০:১৫523307
  • RR
    দেবেশ রায় তাঁর কথা লিখলেন-তাতে আমার সমস্যা হবে কেন? ওঁর মনে হয়েছে ঊনি সিপিএম-কে ধমকাবেন-সেটা উপকার করার উদ্দেশ্যেও হতে পারে নাও পারে। দেবেশ বাবুর সততা নিয়ে প্রশ্ন করার কোন কারণ ঘটেনি এখনও।

    তবে আমি যে হাসছি না এমন নয়। আপনি সেটা দেখতে পাচ্ছেন না। ঋতব্রত পার্লামেন্ট attack-এর সমতুল্য কাজ করতে পারে এই কথা পড়ার পর থেকে আমি পেটে গামছা বেঁধে রেখেছি। যাতে হাসতে হাসতে পেট ফেটে মজন্তালী সরকার হয়ে না যাই!! দেবেশ বাবুও সম্ভবতঃ ওঁর নিজের লেখা ছাপার অক্ষরে পড়ার পরে গোটা ছয়েক গামাছা পেটে বেঁধেছেন।

    আর এই শ্যামল বাবুটি কে? কোনদিন ওঁর সঙ্গে আলাপ হবে এই আশায় রইলাম।
  • cb | 99.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২০:৩৮523308
  • পিটিদা, হয়্ত আলাপ হবে না শ্যামলবাবুর সাথে, কনফার্মড নই, তবে হয়্ত হবে না :(
  • কল্লোল | 111.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২১:১৫523309
  • কেন? শ্যামলের সাথে আলাপ হবে না কেন?
    আশা করি শ্যামল সুস্থ আছে।
  • a | 132.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২১:৩৯523310
  • হেহে শকুনের শাপে গরুকে মরতে হবে না। নিজে নিজেই বয়েস হয়ে মরে যাবে।
    সে যাক, পোচুর পোচুর লোক দেখছি শিবুদাকে চেপে ধরেছে নাকি উনি ইশানের ফ্ল্যাট নিয়ে কথা বলেছেন। আমি তো দেখলুম না কারো নাম নিয়ে কিছু বলা হয়েছে। দেখিয়ে দিলে ভালো লাগত। আগে অন্য পাতায় কিছু পার্সোনাল খাড়াখাড়ি হয়ে থাকলে জানি না।
    তা বাকি যারা "ব্যাক্তি আক্রমণের" বিরোধী, তাদেরকে তো কয় আমাকে, পিটিকে নাম ধরে খিস্তি করার সময় প্রতিবাদ করতে দেখা যায়নি।
    সে কারনেই মনে হয় গুরু আসলে কিছু সমমনস্ক আঁতেলের পরস্পরের পিঠ চুলকুনির জায়গা। মাইরি, সত্যি পোষায় না এখানে টাইম দিতে।
  • tapas | 126.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২১:৪০523311
  • আচ্ছা হীরকের রানী যে নার্সিং হোম থেকে ছাড়া পেলেন তা নিয়ে কেউ একটা কিছু বলবেননা? তার শরীর কেমন আছে তাও তো কেউ দেখতে গেলেন না! এখন গুরুতে বসে সবাই মিলে শ্যামল বাবুর খোজ নিচ্ছেন!! এরপরেও রানী কিছু মনে করবেননা মনে করেছেন?
  • PR | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২২:০৭523312
  • আসলে তাঁর শরীর কতটা "খারাপ" হয়েছিল এবং হয়ে থাকলে সেটা আদৌ দিল্লী কান্ডের জন্যেই কিনা সেটা বোঝা গেল না। তার ওপরে যিনি চিরকাল জ্যোতি বাবু থেকে অধস্তন বাম নেতাদের পেরাইভেট নার্সিংহোমে চিকিৎসা করা নিয়ে বিষোদ্গার করেছেন, নিজেকে VIP না বলে LIP বলে দাবী করলেন তিনি কেনই বা এইরকম একটি খরচ-সাপেক্ষ নার্সিংহোমে ভর্তি হলেন কে জানে। সবই রহস্যাবৃত-।সেই যে দীপক নামে এক ডিটেকটিভ ছিল যার একহাতে লাঠি, আরেকহাতে রিভলবার আর অন্যহাতে টর্চ-সেইরকম একজন সত্যান্বেষীর দরকার এই রহস্য সমাধানের জন্য।

    তবে ঘটনা যাই হোক তিনি ভাল থাকুন।
  • Riddhi | 118.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ২২:৪৭523313
  • এস-সি-এইচ, এটা বাড়াবাড়ি দাবী। আমি, আপনি ঋতব্রতর জায়্গায় থাকলে কি করতাম?
  • S | 109.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০১:৫৪523314
  • আবাপ থেকেঃ

    সোমেনবাবু অবশ্য বলেন, “মধ্য কলকাতায় তৃণমূলের সবাই তো আমার ছেলে! কিন্তু আমার ছেলে বলে তাদের তো অন্যায় করার লাইসেন্স আমি দিইনি! কেউ অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে।” তাঁর পাল্টা দাবি, “যারা গোলমাল করেছে, তারা কেউ আমার লোক নয়।” দলের কাউন্সিলর পার্থ বসুকে নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কার্যত সমর্থন করে সোমেনবাবু বলেন, “লালুর (পার্থর ডাক নাম) সঙ্গে যারা যায়, তাদের বেশির ভাগই মদ্যপ ছিল।”

    বোঝো।
  • S | 109.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০১:৫৬523315
  • আবাপ থেকেঃ

    তবে সিপিএমকে কাঠগড়ায় তুলে পার্থবাবু এ দিনও অভিযোগ করেছেন, “প্রেসিডেন্সির ঘটনায় পাপ্পু নামে এক যুবককে পুলিশ খুঁজছে। পাপ্পু সিপিএমের পিছনের সারির নেতা। কী ভাবে সামনের সারিতে এসে গোলমাল তৈরি করল, তা তদন্ত করে দেখা হচ্ছে।” পার্থবাবুর মতোই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়েরও অভিযোগ, “আমি মনে করি বেকার ল্যাবরেটরিতে ভাঙচুরে সিপিএম আশ্রিত সমাজবিরোধীরাই যুক্ত।” সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু অবশ্য পাল্টা বলেছেন, “পাপ্পু কে, পার্থবাবু জানতে পারেন। আমি এই নামের কাউকে জানি না!”
    ঘটনাচক্রে, এ দিন রাতে সন্তোষ সিংহ ওরফে পাপ্পু নামে প্রেসিডেন্সির এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করার জন্য জোড়াসাঁকো থানায় ডেকে আনতে যায় পুলিশ। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। রেজিস্ট্রারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবশ্য রাতে পাপ্পুকে থানায় নিয়ে যাওয়া হয়নি।

    জোকার।
  • কৃশানু | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৩ ০২:০১523316
  • আহা - বাস ড্রাইভার, দারোয়ান - এরাই আসলে দোষী তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন