এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০১:১৩523254
  • ঠিক আছে, আচার্য হিসেবে ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন। খুব বেশি তো ওঁর হাতেও নেই।
  • s | 130.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০১:৩৮523256
  • ৫ জন গ্রেফতার হয়েছে।
    http://www.abpananda.newsbullet.in/kolkata/59/35611
    দিল্লি কান্ডে এখনও কোনো গ্রেফতারের খবর নেই। অবশ্য ওটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। আর দিল্লি পুলিশও মমতা এন্ড পার্টিকেই দোষী করেছে, সুরক্ষা মানেনি বলে।
  • S | 139.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৫:৩৫523257
  • একটা ট্রেন্ড দেখতে পাচ্ছিঃ
    ১) দিদি-ভাইয়েরা বলছেন কলেজে রাজনীতি বন্ধ হোক।
    ২) কলেজে ইলেকশন বন্ধ।
    ৩) অথ্চ তিনোমুল সমর্থকদের দ্বারা বিভিন্ন জায়্গায় ছাত্র পেটানো চলছে। প্রেসির ঘটনা এই কারণেই চিন্তার, কারণ প্রেসিতে এই ঘটনা ঘতে থাকলে অন্য কলেজ তো বাচ্চা।

    তার মানে কলেজে রাজনীতি হবে, কিন্তু শুধু তিনো থাকবে।

    আমার মনে হয়না পরের ইলেকশনে কেউ নিজের ভোট দিতে পারবে। অসাধারণ পরিবত্তন।
  • S | 139.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৫:৩৭523258
  • সিপিয়েম ৩৪ বছর ধরে মেরেছে মানেই তিনোদের অধিকার জন্মায় না। আর ক্ষমতা, সাহস আর সততা থাকলে সিঙ্গুর আর নন্দিগ্রামের সিবিআই তদন্ত করুক এই সরকার। আবাপ, বুজি, আর দিদি-ভাইরা তদন্ত না করেই জাজমেন্ট দিয়ে দিয়েছেন।
  • S | 139.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৬:৩৬523259
  • ডেরেক বলেছে যারা প্রেসিতে নাকি হামলা করেছিলো তারা সব সিপিয়েমের লোক মুখোশ পরে ছিলো। ঞ্জ্যানেশ্বরীর সময়ও এই একই অ্যালিগেশন দেওয়া হয়েছিলো, কারণ তখন তো কোথাও মাও ছিলোনা। লোকে এইসব মিথ্যে কথা খেয়েওছিলো। তারপরে আসে বহু প্রতিক্ষিত সেই পরিবত্তন। আমি অপেক্ষায় আছি কবে সেই মিথ্যা ও পরিবত্তনের কান্ডারী আবাপ ও সঙ্গীদের উপরে আসবে এইরকম আক্রমন - তারপরে দেখবো কি বলে।
  • Sibu | 118.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৬:৪৬523260
  • দিদিকে উচ্ছেদ করা এবারে কঠিন হবে হয় তো। হিটলার ভোটে ক্ষমতায় এসেছিলো, তারপর কি হয়েছিল সবাই জানে। আরো যেটা উদ্বেগের কথা সিপিএমের মধ্যে বুর্জোয়া মধ্যবিত্ত ভাবাবেগ। নন্দীগ্রাম সিঙ্গুরে ঠিক কি হয়েছিল সেটা তদন্ত করে বের করা এবং দোষীদের (পুলিশ মাও সিপিএম তৃণমূল বুজী নির্বিশেষে) নির্দয়ভাবে শাস্তি দেওয়া ও জনসমক্ষে ছাপ্পা মারা কি আর সিপিএম করতে পারবে? হয়তো ক্ষমতায় এসে মিটমাটের অজুহাতে ব্যাপারটা ভুলে যাবার চেষ্টা করবে।

    সাধারণ মানুষের কর্তব্য হল সেটা যেন না হয় তা দেখা।
  • S | 139.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৬:৫৯523261
  • একতা কথা। তিনোমুল বলছে এরা সব সিপিয়েমের লোকজন। যদি মেনেও নি, সবাই কিন্তু এতা বলেছেন (ইন্ক্লুডিঙ্গ ভিসি) যে পুলিশ দাঁড়িয়ে ছিলো। কিচ্ছুটি করেনি। সকল তিনো ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট - যেসব পুলিশরা চুপচাপ দাঁড়িয়ে থেকে সিপিয়েমের (?) গুন্ডাদের সাহায্য করলো বেকার ল্যাব ভাঙ্গতে, তাদেরকে শাস্তি দেওয়া হোক।
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৮:৩২523263
  • ইচ্ছাকৃত সমস্যা সৃষ্টি?

    But the question remained — where was the chief minister's own security detail? The safari-clad, earpiece-dangling faces together with their boss Virendra — always in plainclothes — perhaps the most common sight when the CM leaves Kolkata, were nowhere near the CM when she needed them the most. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-11/india/38462646_1_security-detail-vip-gate-chief-minister
  • Sibu | 118.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ০৮:৩৫523264
  • গুড গভর্নেন্স??
  • কল্লোল | 125.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১০:২৫523265
  • দেবেশ রায়ের হলো কি? বলে কিনা ঋতব্রতরা নাকি পার্লামেন্ট আক্রমন করতে যাওয়া মানুষদের মতোই সন্ত্রাসবাদী!!
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6&show=25863924
    মাআআ আর কতো দেখাবি মা।
  • কৃশানু | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১০:৩০523266
  • কী আশ্চর্য!!
  • ar | 52.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১১:২৫523267
  • আজকাল দিদি র থেকে পুরস্কার পেয়েছে
  • প্পন | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১১:৪৫523268
  • কিন্তু দেবেশ রায়ের কথাগুলো ভুল কিছু না।
  • | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:০৫523269
  • ১। রাজারহাটে ফ্ল্যাট থাক কি অপরাধের? সেটা না হলে ইশান কে শিবু দা টার্গেট করছে কেন?

    ২। আমি গুরু র অনেক কে জানি যাদের রাজার হাটে জমি বা ফ্ল্যাত আছে। যেমন বিবি দা। তাই শিবু দা যদি আক্র্মন করো তাহলে সবাই কে করো না হলে বন্ধ করো।
  • cb | 99.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:১২523270
  • দেবেশ রায়ের লেখাটা পড়লাম। বহুদিন আজকাল পড়া ছেড়ে দিয়েছি, দেখলাম ভুল কিছু করিনি।

    আহা, ধুতির কি মহিমা
  • cb | 99.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:১৩523272
  • ব্রতীন দা, আরেকটা লিস্ট হয়ে যাক রাজারহাটের ফ্ল্যাট নিয়ে :)
  • | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:১৩523271
  • বুদ্ধিজীবি মোট দু প্রকারঃ

    ১। PT দা যাদের বুদ্ধিজীবি মনে করেন। এরা মূলতঃ বাম ভাব ধারয় এ বিশ্বাসী। বাম আমলে এরা নানারকম পুরষ্কার পেয়ে থাকতে পারেন। এরা সব সময় প্রতিবাদ জানান না। মূলতঃ বেছে বেছে। কিন্তু এরা কখন প্রতিবাদ জানাবেন বা কখনো কেন জানান নি সে ব্যাপারে PT দাকে যেন প্রশ্ন করা না হয়। ওনার পক্ষে এই সব ব্যাপার মনে রখা সম্ভব নয়।

    ২। PT দা যাদের বুদ্ধিজীবি মনে করেন না। এরা মূলতঃ অ্যান্টি বাম ধারায় বিশ্বাসী। বাম জমানায় এরা পুরষ্কার /টুরষ্কার না পেলে ও তিনো সরকার এদের প্রচুর পুরষ্কার দিয়েছেন। তাই এনারা ও "ভেছে বেছে" প্রতিবাদ করেন। তবে এরা কখন কখন প্রতিবাদ করেন সে ব্যপারে PT দা কে জিগানো যেতে পারে। কারন এটা উনি বেশ ভালো করে ফলো করেন। কারন ওনি একটু সন্দেক প্রবন।

    PT দা একদম ঠিক্ঠাক তো? ঃ)))
  • | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:১৮523274
  • cb না না পাগল ঃ))
  • Abhyu | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:২০523275
  • হোক হোক
  • ব্যাং | 132.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:২৮523276
  • ব্রতীন একদম গাছে চড়বি না। অভ্যু আর সিবি কিন্তু মই নিয়ে কেটে পড়বে। তোকে নামিয়ে আনার জন্য মই কিন্তু আমিও উদ্ধার করতে পারব না, আগেই বলে দিলাম।
  • | 190.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৩০523277
  • না রে এমন কী আমি ও আস্তে আস্তে বুদ্ধিমান হয়ে যাচ্ছি।ঃ))
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৩৯523278
  • দেবেশ রায় একটা সমস্যার সৃষ্টি করলেন দিল্লীর পুলিশের জন্যঃ

    জ্যোতি বসুকে যাতে অন্য ঘর দিয়ে ঢুকতে না হয় তার জন্য পুলিশ মমতাকে "হিড়হিড় করে টেনে সরায়।" আর্থাৎ মমতা আর জ্যোতি বসুর যাতে সরাসারি কোন confrontation না হয় (বা জ্যোতি বসুর ইগো রক্ষার্থে) পুলিস এই ব্যবস্থা নেই। তদনুসারে দিল্লী পুলিসের উচিৎ ছিল ঋতব্রত সহ অন্যান্যদের "হিড়হিড়" করে সরিয়ে নিয়ে যাওয়া। দিল্লী পুলিস সেটা করেনি কেন?

    b
    নাহে একদমই ভুলভাল ব্যাখ্যা করেছ আমার অবস্থানকে!
  • ব্যাং | 132.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৪০523279
  • তবে ব্রতীন আজ অব্দি গুরুতে যত্তো পোস্ট করেছে, বেস্ট হল ব্রতীনের আজকের 12:05PMয়ের পোস্ট। জ্জিও।
  • SC | 34.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৪৯523281
  • দেবেশ রায়ের কেসটা আইদার পালটি ১৮০ ডিগ্রী, নইলে সিপিএমএর দিল্লি লাইনকে ঠোকার জন্য বুজি এগিয়ে দেওয়া।
    বুদ্ধ বিমান নিজে তো আর বলতে পারেন না, ঐজন্য বুজি দিয়ে বোরের এক চাল দিলেন।

    পি টি দা দেবেশ রায় কে কি বুজি মনে করেন?
  • lcm | 34.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৫১523282
  • হ্যাঁ, এ নতুন কিছু না।
    ষাটের দশকে বিমান বসু, শ্যামল চক্রবর্তী, অসীম চ্যাটার্জী-রা প্রেসিডেন্সী কলেজে গেট ভেঙ্গে ঢুকে কেমিস্ট্রি ল্যাব জ্বালিয়ে দিয়েছিলেন। এক পয়সা ভাড়া বৃদ্ধির জন্যে ট্রাম-বাস পুড়িয়ে ছাড়খার করেছেন।
    ষাট/সত্তরের দশকে এসব কোনো ব্যাপার ছিল না।
  • lcm | 34.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১২:৫৩523283
  • দেবেশ রায় বা আজকাল নিয়েও বা আশ্চর্য হবার কিছু নাই।
    এগজ্যাক্টলি একই রকম লেখা বেরিয়েছে একই লেখকের কলম দিয়ে একই কাগজে, তখন শুধু অন্য পক্ষের জন্যে ছিল।
  • sch | 111.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৩:০৭523285
  • আচ্ছা দেবেশ রায় অবস্থান বদলালেন কেন? আজীবন প্রতিক্ষণের সাথে যুক্ত, উনি তো পুরষ্কার টুরষ্কার সবই পেয়ে গেছেন বাম আমলে - বাড়ি ঘর দোর ইত্যাদিও হয়ে গেছে অনেক দিন আগে - সন্তান সুপ্রতিষ্ঠিত এবং প্রবাসী - তাহলে কি "পেতে" পারেন উনি তিনোদের থেকে। জানতে খুব ইচ্ছে হচ্ছে
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৩ ১৩:১১523286
  • যে মানুষগুলো নিজেদের "সাধারণ মানুষের প্রতিনিধি" হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করে গত বেশ কয়েক বছর ধরে রাস্তায় নেমেছে, মোমবাতি জ্বালিয়েছে তারা বেশ আত্মশ্লাঘার সঙ্গে নিজেদের "বুদ্ধিজীবি" উপাধিটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। দেবেশ রায় তাদের মধ্যে পড়েন না। গত ৫/৬ বছরে কাকে কতবার বোকা পর্দায় দেখা গিয়েছে রাজনৈতিক আলোচনাতে তা দিয়েও বোধহয় "বুদ্ধিজীবি"-র সংজ্ঞা নির্ধারণ করা যেতে পারে।

    আমরা আগে "লেখক-শিল্পী-কলাকুশলী" জাতীয় শব্দ শুনতাম আর উৎপল দত্তের মত লোকেরা যাঁরা প্রকাশ্যে বামেদের সমর্থনে রাস্তায় নামতেন তাঁদেরকেও কেউ "বুদ্ধিজীবি" বলত বলে মনে করতে পারছি না। সৌমিত্র-মৃণালকেও আগে কেউ কখনো ""বুদ্ধিজীবি" বলত না। "বুদ্ধিজীবি"-শব্দের প্রভূত প্রচারের পরে এঁদেরকে ""বুদ্ধজীবি"- বলা শুরু হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন