এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:৪১523187
  • আরি ব্বাস। একদিন আসিনি। কত্তো কি ঘটে গেলো রে বাবা।
    শিবু।
    রাস্তায় না নেমে শুধু মিডিয়ায় বলে যাওয়া - আঁমাদেঁর কঁতোঁ মেঁরেঁচেঁ - এটা নাকি কান্না।
    রাস্তায় নেমে মানুষের কাছে ঘটনাগুলো প্রমান সমেত তুলে ধরা (তাতে তৃণমূলী ও পুলিশি ক্যাল খাবার প্রভূত সম্ভাবনা থাকে) - আন্দোলন।

    পিটি। আমি লুরুতে নন্দীগ্রাম ও সুদীপ্ত দুটো নিয়েই রাস্তায় নেমেছি। তুমি কি অবাক হলে?

    তোমার Date:11 Apr 2013 -- 11:21 AM পোস্ট -
    ========================================
    কল্লোলদা
    তোমার সঙ্গে আমার মায়াপাতায় পরিচয় হওয়ার আরও অনেক আগেই বামেদের হারের প্রত্যাশা এবং ইচ্ছা প্রকাশ করেছিলাম ঘনিষ্ঠ মহলে।
    ========================================
    তুমি হয়তো অনেক আগে থেকেই বামেদের শাসন থেকে অপসারণ চেয়েছো। কিন্তু অপসারিত হবার পর যা যা লিখে যাচ্ছো, তাতে তো.......!
    সে যাগ্গে। তুমি বামেদের অপসারণ চেয়েছিলে একথা বলছো - এটাই কাফি।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:৪৭523188
  • আরে সুনীলের কথা আর বলবেন না। কী ডিগবাজি খেতে পারত লোকটা। মরে গেছে আপদ চুকেছে। মরিচঝাঁপি যখন বললেনই, তখন লোকটার কম বয়েস, কী তেজ! কী রোয়াব। আমি তো জন্মেছি কি জন্মাই নি তখনও, ওদিকে জ্যোতি বসুকে খুব করে বকে দিয়ে একটা লম্বা লেখা লিখে ছেপে দিলেন আনন্দবাজারে। সেই লেখাটা এখনও আছে আমার কাছে। একবার জিজ্ঞেস পর্যন্ত করেন নি মরিচঝাঁপিটা কোথায়, সেখানে কী হয়েছিল, আদৌ কোনও লোক মারা গেছিল কিনা, দুমদাম প্রবন্ধ লিখে বসল। হবে না কেন? মালটা তখন আনন্দবাজারে কাজ করত। যাচাইত লিখে ফেলত। কেউ আটকাতো না তো!

    এই হচ্ছে বুজী। সর্বকালে সর্বদলে একরকমের।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:৪৯523189
  • এখন শুনি জার্মানিতেও একটা দল হয়েছে, তারাও এই রকম ইনোসেন্ট প্রশ্ন করে। নাজি হলোকাস্ট? সেটা কী? আদৌ হয়েছিল না বাজারি মিডিয়ার বানানো গপ্পো? হিটলার লোকটা খারাপ ছিল বটে তবে ঐ রকম লাখ লাখ নাজিকে মারে নি। ওসব ঢপ।

    এইসব বলে।
  • কৃশানু | 177.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:৫৪523190
  • হিটলার নাজি মারবে কেন? ইনোসেন্ট প্রশ্ন :-)
  • Ekak | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১২:৫৯523191
  • শিলিগুড়ি তে তুলে নিয়ে যাওয়া নিয়ে এত বিচলিত হবেন না :)

    যেখানে সংগঠনের জোর আছে সেখানে তোলা হয়, যেখানে নেই সেখানে পাতি ক্যালানো -ভাংচুর।
    সংগঠন বলতে সিপিআইএম। শিলিগুড়ি তে ওদের খোলা রাখলে মার খেয়ে মরে যেত তিনো রা। তাই তুলেছে।

    লিং নাই। সামান্য বুদ্ধি এবং বিশ্লেষণ থেকে এটাই মনে হলো।
  • bb | 24.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:০০523193
  • হিটলার লাখে লাকে নাজি মারে নি এটা অমিও দায়িত্ব নিয়ে বলছি
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:০০523192
  • আরে সেসব তো পরের দিকের কূটপ্রশ্ন, এক্ষুনি মনে পড়ল আরও ব্যাপার। সেই সময়ের নাজি বুদ্ধিজীবি, অ্যালবার্ট আইনস্টাইন না কী যেন নাম, কোনও প্রতিবাদ করে নি, চুপচাপ সাম্রাজ্যবাদী আমেরিকায় পালিয়ে গেছিল।

    ধিক আইনস্টাইন। বুজীরা যুগে যুগে একরকমের দ্বিচারী।
  • Ekak | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:০৫523194
  • সিকি
    চটপট হোমওয়ার্ক করে নাও :) কি ওয়ার্ড : ইহুদি, নাজি, গেস্টাপো, গ্যাস চেম্বার, হিটলার।
    এটলিস্ট প্রথম দুটো অবশ্যই :(
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:০৭523196
  • এহ হে, সিকি ছড়িয়েছে :)
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:০৮523198
  • হুঁ, স্লাইট ছড়িয়েছি। ওটা হাজারে হাজারে দিয়ে রিপ্লেস করে নিন। এবার চলবে?
  • de | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:০৮523197
  • সিকি ছড়াচ্চে!!
  • kc | 188.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১০523199
  • ছড়িয়েছে কোথায়? যেই রাম সেই কৃষ্ণ, যে একবার সিপিএম সেই পরেরবার তিণোমূল, সবই এক। এটাই তো বলতে চেয়েছে। না?
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১১523200
  • কল্লোলদা
    তুমি কি নিজেকে বুজী ভাব? বুজী বলতে আমরা গত ৩/৪ বছরে যাদের চিনেছি আর এখন আবার যাদের চিনতে শুরু করলাম আমার সমস্যা তাদের নিয়ে।

    তুমি যে নন্দীগ্রাম/সুদীপ্ত নিয়ে ফারাক করবে না সে বিশ্বাস আমার ছিল। তাই অবাক হলাম না। আমিও অবাক হইনি যখন আমি নিজেও হাফ-নকশাল/তৃণদের সঙ্গে নন্দীগ্রামের গুলী চালানোর বিরুদ্ধে রাস্তায় হাঁটি। তবে এবার তারা সুদীপ্তর জন্য হাঁটল না দেখে অবাক হলাম। কে জানে সংখ্যাটা হয়ত যথেষ্ট ছিল না - একা সুদীপ্ত না মরে আরও গোটা কয়েক একসঙ্গে মরলে হয়ত তারা রাস্তায় নামত!!

    যেমন কিনা সন্ধ্যা-দ্বিজেন-ঊষা সুদীপ্তর নাম উচ্চারণ না করেও আমাকে অবাক করলেন!!
  • a x | 109.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১২523202
  • ওরে বাবারে ঃ-))) ঘুমোতে যেতেও পারছিনা সিকির জন্য!
  • kc | 188.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১২523201
  • যে নাজি সেই ইহুদি-- এটা বাদ পড়ে গেছিল।
  • de | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১৩523203
  • উফ! সিকি! হিটু ইহুদী মেরেছিলো -- নাজি তো ওর বাহিনীর নাম!
  • de | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১৫523204
  • ন' মিলিয়ন জিউ মারা গেছিলেন -- লাখে লাখে ঠিকই আছে--
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:১৬523205
  • উফ সিকি :)

    নাজি না, ইহুদি
  • kc | 188.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:২১523207
  • সিকিকে এতবার করে বলার কী আছে? মোটের উপর রচনাটা ঠিকই লিখেছে। একটা নাম গুলিয়ে ফেলেছে। সেজন্য একনম্বর কেটে নিলেই হয়।
  • san | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:২৩523209
  • আর নাজি বুদ্ধিজীবী আইনস্টাইন ?
  • de | 69.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:২৩523208
  • কিন্তু আইনস্টাইন নাজি বুজী মোটেও নন -- ওখানে রচনার অনেকগুলো নম্বর কাটা যাবে!
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:২৮523210
  • আরেঃ তাই তো! বাজে ছড়িয়েছি। জিউ, জিউ, নাজি নয়। :(
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:৩১523211
  • রাতে ঘুমটা ঠিকমত হয় নি মনে হচ্ছে। অবভিয়াস জিনিস নিয়ে ছড়িয়েছি। :-)

    লাখটা ঠিকই ছিল, তবে সে ... যাগগে।
  • hwtl | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:৪০523212
  • হিঁক
  • নেতাই | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৩:৫৫523213
  • বেশী ডিম খাওয়ার এফেক্ট?
  • dukhe | 212.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৪:০১523214
  • হিটলারকে আদর করে হিটু ডাকা যায় কখনো ভাবিনি। এইটা ব্যাপক।
    দূর হইতে মায়ের ডাক শোনা যায় - হিটু-উ-উ হিটু-উ-উ -
    হিটু তখন মুগ্ধ নয়নে বৈঁচিফল ঘুরাইয়া ঘুরাইয়া দেখিতেছে।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৪:০৬523215
  • অসাধারণ! ঃ)))
  • | 24.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৪:৪২523216
  • ভাটে দেখে দেখতে এলাম। আহাহা কি দেখিলাম!!! কি অসাধারণ! কিন্তু সবাই সিকি সিকি করছে কেন! এ তো আদি অকৃত্রিম 'বেথে'। প্রচন্ড কনফি নিয়ে ছড়িয়ে ছত্তিরিশভাজা।
    :-)))))
    লাখে লাখে নাজি মেরেছে শুনলে হিটলার কবরের দেয়ালে মাথাটা ঠাঁই ঠাঁই করে ঠুকবে।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৪:৫৬523218
  • দ লিখতই। শুধু সুযোগের অপেক্ষায় ছিল।

    ঘুমোতে যাই :'(
  • a | 113.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১৬:২৯523219
  • অদ্ভুত, লোকে এখনো পার্থবাবুর গলায়, দিদির গলায় ঔদ্ধত্ব দেখতে পেল না!!
    আরো অদ্ভুত, রাজ্য জুড়ে ব্যাপক মারদাঙ্গা হচ্ছে, কেউ একবারও প্রশাসনকে দোষী করছে না, পুলিশকেও না। হাস্যকর!!

    গুরু গুরুতেই আছে, অন্যকে ব্যক্তি আক্রমণ করে যাব কিন্তু নিজেকে বলতে এলেই "এই দেখুন ও আমাকে নোংরা কথা বলছে" বলে নাকে কান্না!!! তর্কের লেভেলও মানে যাকে বলে তলানিতে।

    এবার তুলে দিলেই তো পারেন এই বালের সাইট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন