এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৪523119
  • বুদ্ধদেব
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৬523123
  • মমতা, বিমান - তিন অক্ষর, কিছু বলা যাবে না ঃ-)
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৬523122
  • দম শেষ? :)
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৬523121
  • ঋতব্রত
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৮523124
  • নিজে পড়া কর। খালি হোমওয়ার্ক করিয়ে নেবার ধান্দা!!
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৯523126
  • আমি তো এখানে একজনের নাম জানি চার অক্ষরের। :)

    বিটিডাব্লু, নন্দীগ্রাম নিয়ে পড়া হয়ে গেছে?
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৯523125
  • ইউটিউবে ভিডিও লিংকে, পাশে সাজেস্টেড ভিডিও লিংকে দেখলাম - সোমনাথ চ্যাটার্জি দিল্লীর ঘটনার নিন্দে করে বক্তব্য রেখেছেন।
    সোমনাথবাবুও পুরস্কার পেয়েছেন নাকি?
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০০523130
  • পাননি? ওইজন্যই তো সিপিএম বার করে দিল। :)
  • bb | 127.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০০523127
  • ঈশান - আমি জানি না, রাজারহাটের ফ্ল্যাটের রেফারেন্সটা কি, কিন্তু সেটা যদি আপনার কোন ফ্ল্যাট আছে সেটা নিয়ে হয়, তাহলে এটাও বন্ধ হওয়া উচিত। ব্যক্তিগত না হয়েও প্রশ্ন, প্রতি প্রশ্ন তোলা যায়।
    আর পাই, আমি ঐ উচ্ছেদের বিরোধী ছিলাম না, কেন না আমি অনেক ঐ রকম জবরদখল দেখেছি, আর আমি মনে করি এগুলি বন্ধ হওয়া উচিত। মমতার সরকার ঠিকই করেছিলেন ঐ উচ্ছেদ করে। তার পদ্ধতি ঠিক না হলেও দিশা ঠিক ছিল, তাই ঐ বিষয়ে আমি মতামত দিই নি,
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০১523132
  • হ্যাঁ, আমার রাজারহাটে ফ্ল্যাট আছে, এবং শিবু সেই নিয়ে রেগুলার এই নোংরামিটি করে থাকে। এবার বিমূর্ত ঔচিত্য থেকে সরে এসে একটু নিন্দে করুন দেখি।
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০১523131
  • পুলিশের পেটানোর বিরোধীও ছিলেন না ?
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০৪523133
  • কিন্তু মুশকিল হল, সোমনাথ-বাবুর দুটো ভিডিও - অমিত মিত্র-কে হেনস্থার নিন্দা, এবং, প্রেসিডেন্সীর ঘটনার নিন্দা।

    সোমনাথ চ্যাটার্জি, আর, উষা উত্থুপ - এনারা দুদিক থেকেই পুরস্কার পেয়েছেন।

    আমি বুঝে গেছি, কি বুদ্ধি!
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০৭523135
  • এই তো, বার্ণলের প্রলেপের ভেতর দিয়ে মুখ দেখা যাচ্ছে। এবারে পোষা জন্তু দু-চাট্টে বের হোক।
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:০৭523134
  • আর সৌমিত্র মৃণাল সেন স্রেফ বামফ্রন্টের কাছ থেকে পেয়েছেন। ওদিকে শঙ্খ ঘোষ কোনো পুরষ্কার না পায়ায় রেগে গিয়ে সক্কলের নিন্দে করেন।
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:১০523136
  • রাজারহাটে ফ্ল্যাটের কেসটা বুঝতে পারলাম না।
    বুদ্ধি যদিও বা একটু বেড়েছিল, আবার যে কে সেই ....
  • bb | 127.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:১১523137
  • ঈশান - আমি আগেই লিখেছি তাহলে সেটা ব্যক্তিগত ব্যপারে চলে গেল যেটা অনভিপ্রেত।
    পাই - পুলিশ দিয়ে মারা বা ঐ আন্দোলনকারী ছেলে-মেয়েগুলিকে মারা, লোকাল কাউন্সিলের দলবল দিয়ে পেটান এগুলিকে কেন সমর্থন করব? কিন্তু ঐ লোকগুলিকে উপযুক্ত পুনর্বাসন দেওয়া হলেও তারা যান নি, তাই তাদের দাবীর সমর্থন করতে পারলাম না।
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:২৪523138
  • যেহেতু ঘুরিয়ে আরেকটি সিরিয়াস ও নোংরা অ্যালিগেশন আনার চেষ্টা হচ্ছে, যেটা আজ এই নিয়ে দুবার শুনলাম। তাই স্পষ্ট করে লিখে দিই, কাউকে দিয়ে অন্য কারো সম্পর্কে মন্তব্য করানোর মতো ইচ্ছে সময় বা রুচি কোনোটাই আমার নেই। কাজেই এ বিষয়ে হাওয়ায় যা খুশি ছুঁড়ে না দিলেই ভালো হয়।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৩৯523139
  • Pi
    আপনার সেই তালিকাটার অপেক্ষাতে আছি। আমার নিজেরও জানা দরকার যে কোন কোন বুজী নন্দীগ্রামে "গুলী চালিয়ে হত্যা"-র সমর্থন করেছিলেন
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৪৭523141
  • বুজীরা গুলি চালিয়ে হত্যার 'সমর্থন' করেছিলেন একথা কোথায় লিখেছি সেটা তো আগে দেখান ঃ)
  • নেতাই | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৪৮523142
  • পাইদি এইমাত্র বললে তোমার তক্কো করা মুড নেই!!!!
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৫১523143
  • মানে, কী বলব, সকাল থেকে উঠে সব পড়ে টড়ে মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল, ক্ষী বলব।

    এই নোংরামি আর একচোখোমির প্রতিবাদ জানাতে আমি ঠিক করেছি আমি আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনব না। উষা উত্থুপের গান শুনব না। আমার কালেকশনে যা যা সন্ধ্যা মুখো আছে, ঊষা উত্থুপ আছে, আমি সমস্ত বিলিয়ে দিতে চাই অকাতরে। পাপ বিদেয় করতে চাই। হ্যায় এনি টেকার্স?

    শ্রীরাধা নিয়ে কুনও বক্তব্য নেই, ওঁর গান আমায় কোনওদিন ইমপ্রেস করে নি, কেমন ডিপ ফ্রিজ থেকে বের করে আনা ঠাণ্ডা ঠাণ্ডা গলা, কোনও তাপ উত্তাপ নেই, আমি তখনই জানতাম উনি ভালো লোক হতে পারেন না। ওঁর কোনও গানও কখনও কালেকশনে রাখি নি। ঐজন্যই।

    ছিঃ সন্ধ্যা। ছিঃ ঊষা। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনও আপনাদের রাজনৈতিক পরিপক্কতা এল না?

    সঙ্গে মান্না দে-কেও ছিঃ জানিয়ে রাখলাম।

    (উফ, আমার মতম প্রতিবাদী গুরুতে আর কেউ আছে? আমি ডানদিকেতে রই না, আমি বামদিকেতেও রই না)
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৫২523144
  • নেইই তো, কিন্তু পিটিদা যে ভাট পড়েন না ঃ(
    তক্কো করার মুড নেই, কেন নেই এখানে আবার এক্ষপ্লেইন করার চে এক লাইন তক্কো করা সোজা ঃ)

    এটা বিনামুডে তক্কো।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৫৪523145
  • এর মানে হল পাইয়ের কথাও আর ফেস ভ্যালুতেও নেওয়া যাচ্ছে না। পাইয়ের বক্তব্যের কোনও কনসিস্টেন্সি নেই, কোনও ক্রেডিবিলিটি নেই।

    ছিঃ পাই।
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৫৭523146
  • ঃ'(
  • hwtl | 131.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৯:৫৮523147
  • ইয়ে, সত্যের খাতিরে একটা কথা কই - সন্ধ্যা মুখার্জীর ওই গলা জড়িয়ে মমতার সঙ্গে ছবিটা আমার একেবারে পছন্দ হয়নি, কিন্তু যার যা ব্যক্তিগত পছন্দ। সন্ধ্যা মুখার্জীর যদি মমতার গলা জড়ানো পছন্দ হয় তো হয়...
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:০০523148
  • এদিকে ঘনাদা এটা লিখেছেন ফেবুতে। অনুমতি নিয়ে শেয়ার করলুম। যা লিখেছেন, হুবহু তাই দিলাম। ঃ)

    "গতকাল (১১/০৪/২০১৩) রবীন্দ্র সদন চত্বরে পশ্চিম বঙ্গের গায়ক- গায়িকারা এক সমাবেশ করেছিলেন।
    সুদীপ্ত মৃত্যু – দিল্লির ঘটনা – প্রেসিডেন্সি ভাঙচুর, সবই ছিল এই সমাবেশের বিষয়।
    কয়েকজনের বক্তব্য ঃ-
    সন্ধ্যা মুখার্জ্জী ঃ- এটা আমরা কি করছি ? নিজেরাই নিজেদের খুন করছি?। ।।।।।।।।।।।।।।।।
    শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ঃ- সুদীপ্তর মৃত্যু, আমার ভাইয়ের মৃত্যু। সকলের ভাইয়ের মৃত্যু। ঘরে ঘরে অশৌচ পালন করা উচিত। ।।।।।।।।।।।।।।।।।।।।।।
    ঊষা উত্থুপ ঃ- সুদীপ্তর মৃত্যুর সব রকম তদন্ত করা উচিত।।।।।।।।।।।।।।।।।।।
    আনন্দবাজার মুদ্রিত সংস্করণে ছবি দিয়েছে, কিন্তু বিস্তৃত কোন খবর নেই। নেটে কিছুই নেই এখনও পর্যন্ত। "
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:০১523149
  • ঘনাদাকে খবরের সোর্স জিজ্ঞেস করা হোক। নইলে আন অথেন্টিকেটেড কমেন্ট ডিলিট করা হোক।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:০৫523150
  • Name: pi
    IP Address : 172.129.44.120 (*) Date:11 Apr 2013 -- 10:57 PM

    আচ্ছা, একটা উল্টো প্রশ্ন করি পিটিদাকে। যে বুজীরা নন্দীগ্রামের গুলি চালিয়ে হত্যা নিয়ে প্রতিবাদ করলেন না, তাঁদের নিয়ে পিটিদার কী মত ? প্রতিবাদ না করে ভাল কাজ করেছিলেন ?
    ----------------------------------------------------------------

    ঠিক, ঠিক- সমর্থন শব্দটা আপনি ব্যবহার করেননি। কিন্তু মৌন থাকা সম্মতির লক্ষণ ধরে নিয়ে আমি "প্রতিবাদ করলেন না = সমর্থন করলেন" লিখেছি। তার জন্য ক্ষমাপ্রার্থী। এবার তাহলে "গুলি চালিয়ে হত্যা নিয়ে প্রতিবাদ" না করা বুজীদের তালিকাটা দিন।
  • bb | 127.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:০৬523152
  • সিকি - এটাও আবার অতি সরলীকরণ ঃ)
    ব্যক্তি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তার শিল্পী সত্তা নিয়ে কেন দ্বন্ধ? উনি অসাধারাণ গায়িকা আর তার ওপর আমাদের ঢাকুরিয়ার লোক তাই কথা হবে না।
    সুমন আমার পছন্দের গায়্ক, কিন্তু ব্যক্তি হিসাবে না পছন্দ।
    আরে সেই বললে তো বাপ্পিদার গান, শতাব্দীর সিনেমা এসব ভাল লাগতে পারবে না?
    এই যেমন ব- ব্যক্তি হিসাবে আমার পছন্দ, ওর নীতি আমার বিরোধী, কিন্তু তাতে দ্বন্দ হবে কেন? ব্যক্তি হিসাবে আমি ওর সঙ্গে আড্ডা মারতেই পারি। (ব ভাই- তোমাকে উদা হিসাবে টানলাম - কিছু মনে কোর না)
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ১০:০৯523153
  • আজ্ঞে, অতি সরলীকরণটা আমি শুরু করি নি। ওটা গরু রচনায় অনেক আগেই শুরু হয়েছিল। আমি শুধু ট্রেন্ড ফলো করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন