এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 160.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:৫১523087
  • অরন্যদা একদম ঠিক।
    এই একটা লোকের পাঞ্জাবি ছিঁড়ে দিল কয়েকটা বাচ্চা মেয়ে, এটা নাকি বর্বরতা।
    সিরিয়াসলি!
    পাঞ্জাবি যার ছেঁড়া হলো, তিনি যদি ববি হেকিম টাইপের কেউ হতেন, তাহলেও এত প্রতিবাদ দেখতাম না মনেহয়।

    আর যেখানে দলের কর্মীরা বর্শা নিয়ে ঘুরছেন, আর প্রকাশ্যে গুলি চালাচ্ছেন, তাদের মন্ত্রীর ওরকম ঘোমটা টানা, "এ বাবা, আমার সাদা পাঞ্জাবিতে দাগ লেগে গেল" টাইপের ন্যাকামি অসহ্য।

    পি টি কি ব্যান্গত্বক লিখেছেন জানিনা, আমার তো এটা স্বতস্ফুর্তই মনে হয়েছে। আমি থাকলেও ওই ইডিয়ট টাকে একটু পাঞ্জাবি ছিঁড়ে দিতাম।

    কার একটা পাঞ্জাবি ছেঁড়া হয়েছে, দুনিয়ার লোক বর্বরতার নিন্দা করছে!
  • S | 109.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০১:২৯523088
  • শেষ চারটে পাতা জাস্ট নেওয়া যাচ্ছে না। দাদা দিদিরা তো শিশু।
  • Ishan | 202.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০১:৪৭523089
  • আপনি সন্দেহ পিশাচ হতে পারেন, কিন্তু সেটা আপনাকে যা খুসি লেখার পাসপোর্ট দিয়ে দেয়না। শ্রীরাধা আর সন্ধ্যা মুখার্জি যে সম্মানের লোভে প্রতিবাদে নেমেছেন, সেটা প্রতিষ্ঠা করুন না, মেনে নেব (বললামই তো ওনাদের ব্যাপারে আমার জ্ঞান হুবই সীমিত)। কিন্তু, আমার বাপু সন্দেহ পিশাচ মন অতএব শ্রীরাধা পুরষ্কার লোভি -- এটা শিশুসুলভ যুক্তি। বৃথা আশা মরিতে মরিতেও মরেনা, তাই আশা করি বুঝবেন।
  • অরিন | 212.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৪:২২523091
  • অরণ্য লিখেছে,

    "খুশী হতাম অন্তত একজনও যদি বলতেন, হামলা জিনিসটা খারাপ, তা সে মন্ন্ত্র্রীদের ওপর হোক বা হরিপদ কেরানি, রোলের দোকানি-র ওপর হোক, সবক্ষেত্রেই জাস্ট একইরকম খারাপ।"

    অত্যন্ত সংগত ও মূল্যবান মন্তব্য
    , বিশেষ করে আজকের দিনের পরিপ্রেক্ষিতে । এই কথাটা বলতে, মনে প্রাণে বিশ্বাস করতেও সত্যিকারের সাহস লাগে!

    চুল চেরা বিচার যারা করছেন কে বা কারা মিছিল করল, কে করলনা, কোথায় কার কি ধান্দা, কে কোথায় মিডিয়া বাইট দিল, আর এই নিয়ে পরস্পরকে আক্রমণ করে ব্রাউনি পয়েন্ট খুঁজছেন
    , তাঁরা একবার ভেবে দেখতে পারেন, এই সব তথাকথিত মানী ব্যক্তিদের মধ্যে ক'জন দ্ব্যর্তহীন ভাষায় দলমতনির্বিশেষে বলেছেন
    , "হামলা জিনিস
    টাই খারাপ", যার ওপরেই হোক, যেভাবেই তার বহিঃপ্রকাশ ঘটুক।

    কজন তথাকথিত বুদ্ধিজীবি "প্রতিশেধনের" কথা বলেছেন, আরেকটা প্রাণ যাতে আর কখনো নষ্ট না হয় তার উদ্যোগ করেছেন? ঘটনা ঘটে যাওয়ার পর মিছিল করাটা মনে হয় অপেক্ষাকৃত সহজ, লোক দেখাতে কাজে লাগে, কিন্তু মিছিলের প্রয়োজন যাতে না হয়, সে কাজটা সংঘটিত করাটা আরো যুক্তিযুক্ত নয় কি? সে কাজটা কে বা কারা করছেন?

    এ কেমন রাজনীতি, এ কিসের রাজনীতি, এ কেমন "কৌশল", যেখানে একটি ২৩ বছরের যুবককে প্রাণ দিয়ে মূল্য দিতে হয়? এক বয়স্ক মানুষকে হাতের কাছে পেয়ে অসম্মান করে, জামাকাপড় ছিঁড়ে নিগৃহীত হতে হয়? একটা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তছনছ করে সময়, সম্পত্তি, প্রোডাকটিভিটি নষ্ট করে করিয়ে বীরত্ব প্রদর্শণ করতে হয়? তাই নিয়ে আবার দলাদলি?
  • S | 139.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৭:২৩523092
  • http://www.ndtv.com/article/india/trinamool-councillor-activists-caught-on-camera-at-presidency-university-gate-352859?pfrom=home-lateststories

    প্রেসিতে তিনোদের না না সরি মুখোশ পরা সিপিয়েমেদের গুন্ডামি দেখে খারাপ লাগলো। কিন্তু যেভাবে ডেরেক এনডিটিভিতে মিথ্যে বলছে চেঁচিয়ে চেঁচিয়ে সেটা দেখে মনে পড়লো এই লোকটা একসময় নাকি কুইজ মাস্টার ছিলেন। কি কারনে যে তাঁর তিনোদের হয়ে রাজনীতিতে প্রবেশ ভাবতে খারাপ লাগে। অন্যদিকে ভেবে দেখুন ডেরেক যদি এখন কুইজ মাস্টার হিসেবে আসেন আর একটা কোস্নো করে, আর পার্টিসিপেন্ট যদি উত্তর দেন যে স্যার কোন উত্তরটা চান - সত্যিটা নাকি দিদির বলাটা। তাহলে আবার কোনোদিন কুইজ করতে মন্চে উঠতে পারবেন তো।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৭:২৫523093
  • Ishan
    ৬-ই এপ্রিলের অনুষ্ঠানের পরেই সন্ধ্যা-দ্বিজেন-শ্রীরাধা হঠাৎ মমতার পক্ষ নিয়ে সমাজ সচেতন হয়ে উঠলেন -এই ঘটনাটাকে প্রশ্ন না করাটাই বালখিল্যতার লক্ষণ। ভবিষ্যতেও লক্ষ্য রাখব যে তাঁরা কার হয়ে কতবার রাস্তায় নামেন।

    আপনি আমার অবস্থানকে না মানলেও আমার কিছু আসে যায় না। তবে আপনাকে নিরাশ করার জন্য দুঃখিত।
  • | 190.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৭:৫৩523094
  • পিটি স্যার, রঞ্জন দা র লেখা প্রশ্ন টার উত্তর আপনি দিতে পারলেন না। অথচ প্রশ্ন টা বাংলায় লেখা। আরেক বার লিখে দেবো আপনার জন্যে?
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:০৫523096
  • যত খুশি প্রশ্ন করুন না আটকাচ্ছে কে। কিন্তু "একটা সম্মান বা মহাসম্মনের কি মহিমা" বলে সিদ্ধান্তে পোঁছচ্ছেন কোন গ্রাউন্ডে? সেটা তো জানাতে পারলেন না। তার একমাত্র উত্তর পেলাম যে আপনার সন্দেহপিশাচ মন। সেটা যে যুক্তি হিসেবে অচল পয়সা আশা করি এইটুকু বোঝার মতো র‌্যাশানালিটি এখনও আছে। :)
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:১৪523097
  • অ্যালিগেশনকে সত্যি বলে মেনে নেওয়া যে যুক্তি হিসেবে অচল পয়সা এটা বুঝলে অনেক সমস্যাই চলে যায়।
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:১৭523098
  • নন্দীগ্রামে কি হয়েছিল পড়ে লিখতে এলেও বার্নল শিবুর অনেক সমস্যাই মিটে যায়। :)
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:২০523099

  • বাংলা যে একদম বুঝিনা তা নয় কিন্তু তুনি কোন প্রশ্নটার কথা বলছ?
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:২৭523101
  • ঃ-)))))))

  • SC | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:২৭523100
  • একটা লোকের পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে।
    এই লোকগুলোর তাই নিয়ে নাটক দেখে প্রচন্ড হাসি পাচ্ছে। হিংসা, ফিংসা কতকিছু melodramatic বক্তৃতা।
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:২৯523102
  • আর্টিস্টরা কি খসড়া পাঠালো কিছু?
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৩৯523104
  • দ্বিজেন-সন্ধ্যাদের কাছে ইতিহাসের শুরু দিল্লীতে-এদের নাতির বয়সি একটা ছেলে পুলিশ কাস্টডিতে মারা গিয়েছে। সে সম্পর্কে একটি কথাও নেই। কি ভীষণ লজ্জা করছে এই বিক্রী হয়ে যাওয়া মানুষগুলোর কথা শুনে।
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৩৯523103
  • এ তো পুরো অবসেশন হয়ে গেছে। :)
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪১523105
  • আমিও এই গোরু রচনা পড়ছি, আর কী ভীষণ লজ্জা হচ্ছে নিজের উপর।
  • bb | 127.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪৩523107
  • অদ্ভুত ব্যাপার সন্ধ্যা মুখার্জীর এই হঠাৎ পুরষ্কার পাওয়ার পর প্রতিবাদের জন্য প্রশ্ন কেন তোলা যাবে না?
    অবশ্যই এতে মনে সন্দেহ হবে, আর সেই সন্দেহ প্রকাশ করতে হলে, ঈশানের অনুমতি লাগবে নাকি? আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু প্রশ্ন কেন করেছেন সেটা কেন জানতে চাইবেন?
    সেতো ঘুঘু না পায়রাডাঙ্গার ঘটনার পর আপনি জায়গাটা কোথায় সেই নিয়েই পাতা ভর্তি লিখেছিলেন যেটা আমার কাছে ফালতু মনে হয়েছিল, কিন্তু সেই নিয়ে কি প্রশ্ন করা হয়েছে। শুধু ঐ রকম লেখা এড়িয়ে গেছি।
    আপনি নিজে এটাকে ব্যক্তিগত খারাখারির পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪৪523108
  • গুড মর্নিং। আমি কি আর মূল্যবান মতামত দেব? নাকি লজ্জা টজ্জা পেয়ে হাল ছেড়ে দেব?

    ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে। :-)
  • siki | 132.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪৬523110
  • ওয়াও! জাস্ট অসাধারণ।

    নাহ, আমি বরম হাল ছেড়েই দি।
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪৬523109
  • আর রাজারহাটে জোর করে অধিগ্রহন করা জমিতে তৈরী ফ্ল্যাট কে কে চাষীদের ফিরিয়ে দিলেন। ;-))
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪৮523111
  • অন্যের লেখা পড়ুন পড়ুন। একটু পড়া প্র্যাকটিস করুন। আমি জানতে চেয়েছি, প্রশ্ন করুন, কিন্তু সিদ্ধান্তে পৌঁছচ্ছেন কোন গ্রাউন্ডে? অন্যের লেখা না পড়িয়া মাধুরি মিশায়ে উত্তর দিলে কিন্তু এক্সামে গোল্লা। :)
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৪৯523112
  • এই তো শিবু ফর্মে। রাজারহাটের ফ্ল্যাটের প্রসঙ্গ এসে গেছে। এবার কটা চার অক্ষর হয়ে যাক। :)
  • pi | 78.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫০523113
  • ঘুঘু না পায়রাডাঙ্গায়ও এই পুলিশই পিটিয়েছিল। নির্বিচারে। জাস্ট মনে করিয়ে দিলুম।
    তখন কারা যেন কোন প্রতিবাদ করেঅননি। জাস্ট মনে পড়ে গেল।
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫২523115
  • ও বিবি, এই দেখুন আমার নেহাৎই ব্যক্তিগত বিষয় তুলে এই শিবু খোঁচা মারছে। এই ব্যক্তিগত খারাখারির একটু নিন্দে করুন প্লিজ। :)
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫২523114
  • চার অক্ষর চাই? বার্‌নল।
    আরো চাই? কিষেনজী।

    এরকম আরো আছে।
  • Ishan | 60.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৩523118
  • মোটে দুটো? আরও কটা হোক প্লিজ। :)
  • lcm | 34.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৩523116
  • ভিডিও-টা দেখলাম।
    উষা উত্থুপ দিল্লীর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সির ঘটনার ও তীব্র নিন্দা করলেন।
    আমি অবশ্য দেখলাম, সন্ধ্যা মুখোপাধ্যায় এখন কেমন দেখার জন্যে - বহুদিন কোনো ছবিও দেখি নি।
  • Sibu | 118.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০৮:৫৪523120
  • সংহতি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন