এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mamonir khonje | 160.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২২:৪৪523054
  • নন্দীগ্রামে কি ডবকা মামনি আছে?
    সেটা আগে জানানো দরকার।
  • pi | 172.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২২:৪৫523055
  • ওঃ, লামাদার পোস্টটা এতক্ষণে পড়লাম ! :o
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২২:৪৯523056
  • গীতশ্রী সন্ধ্যা মুখো-কে গত ৫০/৬০ বছরে কেউ কখনো রাস্তায় নেমে কোন অন্যায়ের প্রতিবাদ করতে শুনেছেন বা দেখছেন? কিংবা শ্রীরাধা বন্দ্যো-কে গত ২০ বছরে? এনারা সবাই গলায় "ছিঃ" পোস্টার ঝুলিয়ে কোথায় যেন অবস্থান করছেন-দিল্লীর ঘটনার প্রতিবাদে। একটা সম্মান বা মহাসম্মনের কি মহিমা!!
  • Ishan | 202.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২২:৫৩523057
  • শ্রীরাধা বন্দ্যো গত দশ বছরে কী কী করেছেন, সব খবর পিটির কাছে আছে। :)
  • pi | 172.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২২:৫৭523058
  • আচ্ছা, একটা উল্টো প্রশ্ন করি পিটিদাকে। যে বুজীরা নন্দীগ্রামের গুলি চালিয়ে হত্যা নিয়ে প্রতিবাদ করলেন না, তাঁদের নিয়ে পিটিদার কী মত ? প্রতিবাদ না করে ভাল কাজ করেছিলেন ?
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২২:৫৯523059
  • pi
    এসব কথা বলতে ভাল লাগে না তবু বলি কেননা আমি সন্দেহ-পিশাচ লোক। আজকের প্রেসির মিছিলের অন্যতম সংগঠক হচ্ছে IC-যেটি একটি প্রায় নকশাল/মাওবাদী সমর্থকদের সংগঠন। কাজেই ঐ মিছিলে পুণ্যব্রত গুণের এবং "ঐ নন্দীগ্রামে মেডিক্যাল ক্যাম্প করেছিলেন" এমন মানুষদের উপস্থিতি আমাকে আশ্চর্য করছে না। ওনারা যদি সুদীপ্তর স্মরণে কোন মিছিলে হাঁটতেন তাহলে আশ্চর্য হতাম।
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:০১523060
  • Ishan
    শ্রীরাধার সব খবরে আমার উৎসাহ নেই। গত ২০ বছরে কোন অন্যায়ের প্রতিবাদ করার জন্য কতবার রাস্তায় নেমেছেন সেইটুকু জানতে চেয়েছি। আমার ভয় হচ্ছে এই সব করতে গিয়ে ওনার চমৎকার গানের গলাটা নষ্ট হয়ে না যায়।
  • pi | 172.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:০৩523061
  • সুদীপ্তকে নিয়ে সেরকম একটা মিছিল হয়েছিল আর তাতে কারা ছিল সেটা একটু খোঁজ নিলেই জানতে পারবেন।খালি এটুকু বলে দি, আইসি র প্রচুর ছেলেপুলে মিছিল টার আয়োজন করে ঃ)

    আর কিছু ?
  • Ishan | 202.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:০৪523063
  • আমি আপনার কাছে জানতে চাইছি, শ্রীরাধা কতোবার কোন কারণে কি কি প্রতিবাদ করেছেন? আমাকে একটু জানাবেন প্লিজ।
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:০৭523064
  • Pi
    কোন কোন বুজীরা "গুলি চালিয়ে হত্যা"-র প্রতিবাদ করেননি তার একটা তালিকা দিলে উত্তর দিতে সুবিধে হয়। আগেই বলি রাখি যে আমি পরের দিনই একটি প্রতিবাদ মিছিলে হেঁটেছিলাম। তবে এখনও মনে করি এবং সারা জীবনই মনে করব যে নন্দীগ্রামে কোন জমির আন্দোলন হয়নি। ওটা তৃণরা ক্ষমতায় যাবার জন্য (বাবরি ভাঙার তুল্য) আর মাওবাদীরা তৃণদের ক্ষমতায় তোলার জন্য মিলিত ভাবে গোলমাল পাকিয়েছিল। এই কথাটা হাজার কয়েক বার লিখলাম। এই প্রসঙ্গ উঠলে আবারও লিখব।
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:১২523065
  • Ishan
    আমার প্রশ্নটাই আপনি রিপিট করলেন না? নাকি আমি ভুল বুঝলাম?

    শুধু শ্রীরাধাকে বাছলেন কেন? আমি সন্ধ্যা আর শ্রীরাধা দুজনেরই কথা বলেছি। দ্বিজেন বাবুকেও দেখলাম যিনি এই সরকারের কাছ থেকে এ পর্যন্ত বোধহয় ২/৩ লাখ টাকা পেয়েছেন। তালিকা আরো বাড়ানো যায় কিন্তু কেন জানিনা আবাপ ছবিটাকে দীর্ঘক্ষণ দেখাচ্ছে না।

    Pi
    আমার মন্তব্যটা পুণ্যব্রত গুণ সম্পর্কে ছিল। আপনি সেটাই আমাকে জানিয়েছিলেন-তাই না?
  • pi | 172.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:২৩523066
  • আজকের মিছিল টা IC র ডাকা বলে তাতে যাওয়াটা স্বাভাবিক, সেদিনের মিছিলে যাওয়াটা তালে কী হওয়া উচিত ? ঃ)

    আর ফেসবুকে ঐ ইভেন্টের পেজটা তো এখানে শেয়ারড ছিল। তাতে গেলেই দেখতে পাবেন, কারা ঐ মিছিলে অংশ নিতে চান, সলিডারিটি দেখিয়েছেন। ( চান বা গেছিলেন এরকম অনেকের নাম ওখানে নেই, সেটা আলাদা কথা)।
  • Ishan | 214.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:২৪523067
  • পিটি। রিপিট করলাম। ঠিকই বুঝেছেন। আপনি ইঙ্গিত দিয়েছেন এঁরা পুরষ্কার পেয়ে প্রতিবাদে নেমেছেন ("একটা সম্মান বা মহাসম্মনের কি মহিমা")। তাই আপনাকেই দায়িত্ত্ব নিয়ে বলতে হবে, এঁরা আর কোথাও কোনো প্রতিবাদে নামেন নি। একমাত্র পুরষ্কার পেয়েই নেমেছেন। নইলে অভিযোগটা প্রত্যাহার করা উচিত।

    এখানে আমি কাকে সমর্থন করছি বা আপনি কাকে সেটা ব্যাপার না। পুরোটা না জেনেল আরবিট অভিযোগ করলে ব্যাপারটা অশোভন এবং আরোপিত লাগে।

    পুঃ আমি জানিনা শ্রীরাধা, বা সন্ধ্যা এর আগে কী করেছেন। ফলে আমাকে প্রশ্ন করে লাভ নেই।
  • ranjan roy | 24.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:২৭523068
  • সইত্যের খাতিরে বলি---আমার আজকে পড়ে মনে হল ওই "স্বতঃস্ফুর্ত জনরোষ" নিয়ে পিটির ব্যাংগাত্মক কমেন্টটা বুঝতে সিকি ও ঈশান ভুল করছে। স্পষ্টত; পিটি এখানে এই ক্লিশে হয়ে যাওয়া মিথ্যে, সে তিনো বা বাম যেই বলুন, তা বন্দ্ধ করতে বলছেন।
    আর জনৈক 'বা' যেভাবে পিটিকে' মগজ-ধোলাই হওয়া, কি ভক্তি! ইত্যাদি বলে কমেন্ট করলেন তা কোন আলোচনা নয় -নির্ভেজাল ব্যক্তিগত আক্রমণ! এখানে আলোচনা ব্যক্তিমুখি না হয়ে বিষয়্মুখি হওয়া কাম্য।
    কার কোন দেবতায় ভক্তি বা মগজে কি আছে সেটা কে বলতে পারে! আমি নিজের মগজকে ঠিকভাবে চিনলেই যথেষ্ট।

    কল্লোলকে,
    পার্টিসূত্রে জানলাম যে দিল্লির ধর্ণার ডাক এস এ্ফ আই দেয় নি, দিয়েছিল সিপিএম এর দিল্লি ইউনিট। সেখানে ঋতব্রত আমন্ত্রিত ছত্রনেতা হিসেবে।
    আর এতে সিপিএম যে সহানুভূতিটুকু অর্জন করছিল সেটা কেঁচে গেছে।

    গতকাল প্রেসি'র প্রাক্তন প্রিন্সিপাল ও অধ্যাপক অমল মুখোপাধ্যায় সংবাদ চ্যানেলকে যা বললেন তার কিছু সার তুলে দিচ্ছিঃ
    এক,
    দিল্লির বিক্ষোভে যে ভাবে অর্থমন্ত্র্রীর ওপর আক্রমণ হল তা, আন্দোলন নয়। বর্বরতা। আর তাতে তিনি এক পরিচিত চেহারার অন্যরূপ দেখে হতবাক। কোলকাতায় ব্যক্তিগত পরিচয়ে তাকে ওঁর সুভদ্র বলেই মনে হত।
    দুই,
    কিন্তু এই নিন্দনীয় ঘটনার বদলা হিসেবে কোলকাতায় ও বহির্বঙ্গে যেভাবে পাড়ায় পাড়ায় আক্রমণ হচ্ছে, (ওঁর কাছে পরিচিত বন্ধুদের ফোন আসছে --পাড়ায় ঢুকতে পারছেন না বলে) তাও সমান নিন্দনীয়। মুখ্যমন্ত্রীর শান্ত থাকার কল দেয়ার পরেও যা ঘটছে তাতে স্পষ্ট যে দলের ওপর তাঁর নিয়ন্ত্রণ নেই।
    তিন,
    প্রেসিতে দলীয় ঝান্ডা নিয়ে আক্রমণের প্রশ্নে শিল্পমন্ত্রীর 'ওরা কেউ আমাদের দলের নয়' বক্তব্যকে উনি অনৃতভাষণ মনে করেন। কারণ এতক্ষণ ধরে হামলা চলছে ক্যামেরা নিয়ে মিডিয়া পৌঁচী গেছে আর সরকার জানেনা--হতে পারে না। যদি ওঁরা বিশ্বাস করেন যে অন্যেরা দলীয় পতাকা নিয়ে ওঁদের বদনাম করছে তাহলে ওঁরা প্রেসিতে গেলেন না কেন? গিয়ে হামলাকারীদের ঘাড় ধরে বের করে দিল না কেন? তাহলে ওঁদের বিশ্বাসযোগ্যতা বাড়ত,
    চার,
    প্রেসিতে অধ্যাপকদের শারীরিক নিগ্রহের ঘটনা এই প্রথম নয়। ১৯৬৯ সালে উনি মার খেয়েছিলেন। একদল সিপিএম কর্মী , (নেতৃত্বে প্রেসির এক ছাত্র যিনি পরে মন্ত্রী হয়েছিলেন) এসে কিছু কথিত নকশাল ছেলেকে বের করে দিতে বলে। উনি ছেলেগুলোকে ঘরে ( ইডেন হোস্টেল মনে হয়) তালাবন্ধ করে সামনে দাঁড়ান ও আক্রমণোদ্যত দলটিকে ফিরে যেতে বলেন। তখন সেই প্রেসির ছাত্র নিজে অন্যদের বলে --ওই নপুংসক লোকটাকে আগে মার।
    তারপর ওঁর কাঁধে লাঠির এক ঘা পড়ে।
    পরে যখন উনি কলেজে সেই ছাত্রনেতাটিকে দেখে জিগ্যেস করেন --- তুমি কি করে সেদিন অমন করলে?
    তখন সে অনায়াসে বলে - আমি নয়, সেদিন আমি ছিলাম না। আপনি ভুল দেখেছেন।
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:৩৪523069
  • Ishan
    সন্ধ্যা-শ্রীরাধা প্রসঙ্গে প্রথম পোস্টীং-এ আপনাকে কিন্তু কোন প্রশ্ন করিনি। তবে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তাঁরা যে পথে নামেননি সে ব্যাপারে আমি নিশ্চিত। আর সন্ধ্যা মুখো? -নাঃ এসব ঝামেলায় উনি কস্মিন কালেও জড়াননি। এমনকি গান শেখানোতেও তাঁর কোন উৎসাহ নেই বলে দুরদর্শনের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

    Pinaki
    আমার পোস্টিংটি (10 Apr 2013 -- 04:57 PM) আবার পড়ার জন্য ধন্যবাদ। ঐ ডটেড লাইনগুলো ছাড়াও শেষ লাইনটি ছিল এইরকমঃ

    "বিশেষ দ্রষ্টব্যঃ ফাঁকা লাইনগুলোতে যে যার পছন্দমত "স্বতঃস্ফুর্ত জনরোষ" -এর ঘটনা লিখে দিতে পারেন।" এটাও হয়ত অনেকেই খেয়াল করেননি
  • ranjan roy | 24.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:৪৫523070
  • পিটি,
    শংখ ঘোষ ও মহাশ্বেতার প্রতিবাদ খেয়াল করুন।
    আপনি প্রতিবাদেও সন্তুষ্ট নন, কোন ব্যানারের তলায় প্রতিবাদ হচ্ছে সেটা নিয়েও কমেন্ট করবেন। বলবেন পুরস্কারের কি মহিমা!

    আচ্ছা, আপনাকে যদি উল্টোটা জিগ্যেস করি?
    ধরুন সৌমিত্র বা মৃণাল বামফ্রন্টের ডাকা কোন প্রতিবাদ মিছিল ছাড়া অন্য কোন ব্যানারের প্রতিবাদ মিছিলে কখনো গিয়েছেন?
    নন্দীগ্রামও বাদ দিলাম। নেতাইয়ের হত্যাকান্ডের প্রতিবাদে? অন্ততঃ স্টেটমেন্ট দিয়েছেন? বীরভূমের একটা জায়গায় ২০০৮, নাকি ২০০৯ এ তিনো সমর্থক ১১ জন ক্ষেতমজুরকে সিপিএম এর জেলা স্তরের নেতার নেতৃত্বে মেরে ফেলা হয়। আদালতে প্রমাণিত হলে সবার যাবজ্জীবন কারাদন্ড হয়। সৌমিত্র-মৃণালরা কখনো প্রতিবাদ করেছেন?
    এটাকে কিসের মহিমা বলবেন?
    আসলে হামাম মেঁ হম সব নাঙ্গে হ্যাঁয়। কাজেই ব্যক্তি হিসেবে কে কিসে প্রতিবাদ করল না সেই হিসেব ধরে গালমন্দ না করে ইস্যু ধরে বলুন, আমাদের ও আপনার পরিচিতদের---এই কারণে এই ইস্যুতে প্রতিবাদ হওয়া উচিত। সবসময় কাউকে না কাউকে সঙ্গে পাবেন।
    প্রসংগত, রোববার গড়িয়া-নেতাজীনগর প্রতিবাদ মিছিলে ( সূর্য্যকান্তের নেতৃত্বে) আমি পা মিলিয়েছিলাম। কেউ বলেনি, কেউ ডাকেনি। মনে হল, প্রতিবাদ হওয়া দরকার, গেছি। যদিও সিপিএম এর প্রোগ্রাম ও কার্য্যশৈলী একেবারে নাপসন্দ।
  • aranya | 154.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:৪৮523071
  • 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্য মন্ত্রীদের উপরে মঙ্গলবার রাজধানীতে যে পূর্বপরিকল্পিত ও ভয়ঙ্কর হামলা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।' - রাজ্যপাল উবাচ।

    দিল্লীর এই ছোট ঘটনা (জানি না, ধাক্কাধাক্কি, পাঞ্জাবী ছেঁড়া ইঃকে কেন 'ভয়ঙ্কর' বলতে হবে) নিয়ে অনেকেই খুব উদ্বিগ্ন।
    খুশী হতাম অন্তত একজনও যদি বলতেন, হামলা জিনিসটা খারাপ, তা সে মন্ন্ত্র্রীদের ওপর হোক বা হরিপদ কেরানি, রোলের দোকানি-র ওপর হোক, সবক্ষেত্রেই জাস্ট একইরকম খারাপ।
    যে কোন মানুষ-কে ধাক্কা দিলে, মারলে ব্যাথা লাগে। মন্ত্রীদের গায়ে হাত পড়লে তাদের বেশী যন্ত্রনা হয়, এর কোন প্রমাণ এখনো অব্দি পাওয়া যায় নি।
  • aranya | 154.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:৫১523072
  • আর পঃ বঙ্গে, সাধারণ মানুষ বিশেষতঃ রুলিং পার্টির বিরোধী পক্ষের লোকেরা বিভিন্ন মাত্রায় ক্যাল রেগুলার খেয়ে চলে, অনেক সময় ক্যালের চোটে মরেও যায়।
  • কৃশানু | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ২৩:৫৭523074
  • অরণ্য দা - সকালে লিখেছিলাম, আবার কপি করে দিলাম
    Name: কৃশানু

    IP Address : 177.124.70.1 (*) Date:11 Apr 2013 -- 10:23 AM

    শান্তির ললিত বাণী -
    "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্য মন্ত্রীদের উপরে মঙ্গলবার রাজধানীতে যে পূর্বপরিকল্পিত ও ভয়ঙ্কর হামলা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যাঁরা দায়ী এবং যাঁরা এতে ইন্ধন জুগিয়েছেন, তাঁরা গণতান্ত্রিক কাঠামোয় কাজ করার অধিকার হারিয়েছেন। বিষয়টি এতটাই গুরুতর যে সিপিএম পলিটব্যুরোর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে আমি তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের অন্য সকলকে শান্তি বজায় রাখার ও সংযত থাকার আবেদন জানাচ্ছি।
    এম কে নারায়ণন, রাজ্যপাল"

    - উনি জানেন - পূর্ব পরিকল্পিত। কোয়ালিফাই করলেন - ভয়ঙ্কর। মতামত দিলেন - যাঁরা এতে ইন্ধন জুগিয়েছেন, তাঁরা গণতান্ত্রিক কাঠামোয় কাজ করার অধিকার হারিয়েছেন। নিদান দিলেন - বিষয়টি এতটাই গুরুতর যে সিপিএম পলিটব্যুরোর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

    কিন্তু ওনার অধিকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না।

    ***********************************************************************

    আশা করি সিকি কিছু মনে করবে না, তাই ভাট থেকে তুলে এনে ওরও একটা পোস্ট দিলাম, অনুমতি না নিয়েই :

    name: siki mail: country:

    IP Address : 132.177.34.253 (*) Date:11 Apr 2013 -- 03:07 PM

    খেতে বসে টিভি দেখে যেটুকু আলোকিত হলাম, এখানেও ছড়িয়ে যাই।

    কাল টিএমসিপির হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূল কাউন্সিলর পার্থ বসু। ভিডিও ফুটেজে ধরা পড়েছে।

    http://www.ndtv.com/news/images/story_page/Trinamool-leader-partha-bas
    u-295x200.jpg

    একটু আগে প্রেসিডেন্সী থেকে মিছিল বেরিয়েছে। মৌন মিছিল। তাতে ছাত্র্ছাত্রীরা ছাড়াও আছেন উপাচার্য, রেজিস্ট্রার, অধ্যাপকরা এবং অসংখ্য প্রাক্তনী। প্রাক্তনীদের মধ্যে আছেন অরুণাভ ঘোষ, অসীম চট্টোপাধ্যায় এবং আজিজুল হক।

    মহাশ্বেতা দেবী প্রেসিডেন্সিতে হামলার খুব নিন্দে করলেন, খুব নিন্দে করলেন, কিন্তু একবারও তিনোমুলের নাম নিলেন না।

    রাজ্যপাল গাড়ি হাঁকিয়ে বেলভিউ এসেছেন মমতা ব্যানার্জি কেমন আছেন দেখতে। সুব্রত মুখার্জি বাইরে দাঁড়িয়ে ছলোছলো চোখে জানিয়েছেন দিদি এখনও ঠিকমত শ্বাস নিতে পারছেন না। মেডিকেল বুলেটিন জানিয়েছে, দিদির এখনও পর্যন্ত কোনও চিকিৎসা করা হয় নি। প্রেশার ১০০/৭৫, নিচের দিকে, তাঁর অবস্থা "স্থিতিশীল" তবে বিশ্রামের প্রয়োজন আছে।

    রাজ্যপাল এখনও অবধি প্রেসিডেন্সির ঘটনার কোনও নিন্দে করেন নি, তৃণমূলকে এর জন্য ক্ষমাও চাইতে বলেন নি। বোধ হয় দরকার মনে করেন নি।

    আমার উপলব্ধিঃ এই রাজ্যপাল লোকটি এইবারে নিজের রং চেনাচ্ছেন সুন্দর ভাবে। এর আগে আমি কোনওদিন রাজ্যপালের নামে কিছু বলি নি, আজ বলতে গিয়ে দেখছি খিস্তি বেরোচ্ছে। তাই কিছু বললাম না।

    উপলব্ধি ২ - প্রাক্তনীরা আজ পা মিলিয়েছেন বর্তমানীদের সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্য তো আসতে পারতেন। জনসংযোগও হত, পুরনো কিছু পাপ স্খালনও হত। কিন্তু না, উনি নেই।
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:০৩523075
  • থ্যাংকস, কৃশানু। ভাল লাগল, তোমার আর সিকির পোস্ট দেখে।
    সিপিএম সমর্থক বন্ধুদের বলি, সাবধানে থাকবেন। আর শুধু সিপিএম সমর্থক -ই বা কেন, তিনো-দের সাথে নেই, এমন সকলকেই বলছি।
    দিল্লীর এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় বেশি সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে :-(।
  • ranjan roy | 24.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:০৭523076
  • কৃশানু,
    উনি কমিউনিস্ট, বুজি নন। এখানে শুধু বুজিদের রুজি ও পুঁজি নিয়ে সোজাসুজি কথা হবে, এইটুকু বুঝিঃ))))।
  • কৃশানু | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:০৮523077
  • সোজা কারণ - মমতা নাটক করে ( আমার বিশ্বাস ) বেলভিউতে ঢুকলেন বলে এটা হলো।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:১২523078
  • শংখ ঘোষ লম্বা সময় ধরে একটি ধারাবাহিক অবস্থান বজায় রেখেছেন। তাঁর বিরুদ্ধে একটি কথাও আমি লিখিনি কখনো। মহাশ্বেতা এক এক সময়ে এক এক রকম বলছেন- বয়সের কারণে তাঁর মন সম্পুর্ণ স্ববশে আছ কিনা কে জানে।

    সৌমিত্র, মৃণালের রাজনৈতিক অবস্থানের দায় আমার নেই। আর সৌমিত্র তো প্রকাশ্যে "সুর্যোদয়"-কে সমর্থন করেছিলেন। তাঁর বক্তব্য লিখিত ভাবে আজকাল একটি পুস্তিকা হিসেবে প্রকাশ করেছে। সেটা না পড়া থাকলে পড়ে নেবেন। আর মৃণাল বোধহয় দুটো মিছিলেই হেঁটেছিলেন।

    তবে প্রতিবাদটা তখনই প্রয়োজন যখন মানুষ বিচার পায়না। আইনের শাসনের কথা সেই জন্যেই বার বার বলছি। সেক্ষেত্রে বীরভুমের হত্যাকারীদের সাজা হওয়ার পরেও কি প্রতিবাদ জানাতে হবে? আমরা কি সৌমিত্র-মৃণালকে কোর্টের থেকেও বেশী গুরুত্ব দিয়ে ফেলছি?

    তবে সৌমিত্র-মৃণাল তাঁদের নিজেদের যে উচ্চ্তায় নিয়ে গিয়েছিলেন তাতে তাঁদের কোন সরকারের আনুকূল্যের প্রয়োজন ছিল বললে একটু বেশী বাড়া-বাড়ি হয়ে যাবে।
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:১৫523079
  • আমার উত্তরটা RR-এর জন্য।
  • Ishan | 202.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:১৮523080
  • "সন্ধ্যা-শ্রীরাধা প্রসঙ্গে প্রথম পোস্টীং-এ আপনাকে কিন্তু কোন প্রশ্ন করিনি। তবে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তাঁরা যে পথে নামেননি সে ব্যাপারে আমি নিশ্চিত। আর সন্ধ্যা মুখো? -নাঃ এসব ঝামেলায় উনি কস্মিন কালেও জড়াননি। এমনকি গান শেখানোতেও তাঁর কোন উৎসাহ নেই বলে দুরদর্শনের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন।"

    এর থেকে কীকরে বোঝা গেল, পুরষ্কারের মোহেই ওঁরা প্রতিবদ করছেন? দুজন লোক সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে পথে নামেননি, আরেকজন কোন ঝামেলায় কস্মিনকালে জড়াননি, আপনার হাতে তথ্যের দৌড় তো এইটুকুই। এর থেকেই পুরষ্কারের মোহ টোহ বোঝা হয়ে গেল?

    এইটাই যদি আপনি অর্পিতা ঘোষ সম্পর্কে বলতেন, কিচ্ছু বলার থাকতনা। কিন্তু দুজন লোক, যারা স্রেফ একটা ঘটনার প্রতিবাদ করেছে, তাদের ঘাড়ে একটা পুরষ্কারের মোহ-টোহ ইত্যাদির স্ট্যাম্প মেরে দিয়ে কার কী লাভ হয়? ফালতু চাট্টি কাদা ছোঁড়াছুঁড়ি ছাড়া?

    হ্যাঁ, আমি সন্ধ্যা, শ্রীরাধাকে নিয়ে কিস্যু জানিনা। নন্দীগ্রাম-সিঙ্গুরের সময় ওঁরা কিচ্ছু করেননি সেটুকু খালি জানি। এর থেকে আমি যদি বন্তব্য করি, "ব্যাটাঅরা ধান্দাবাজ, তখন সিপিএমের টাকা খেত, এখন তৃণমূলের", তার আদপেই কোনো ওজন থাকে কি?

    আপনি নিজের বেলায় তো বিন্দুমাত্র অভিযোগ সহ্য করতে পারেন না। "বাপ তুলে গালাগাল" লিখেছিলাম, তাও আপনাকেও বলিনি, তাতেই আপনি এবং বিবি, হইহই করে ঝাঁপ্যে পড়লেন। জোর করে বলানো হচ্ছে, এরকমও শুনে ফেললাম। তা, নিজের বেলায় আপনার সেন্সিটিভিটির মাপকাঠিটি যদি এই হয়ে থাকে, তো অন্যের বেলায় অন্যরকম কেন একটু বলবেন?
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:২৫523081
  • মম-দির তো গায়ে হাত পড়ে নি। এত সব ব্যাথা বেদনা কি করে হল কে জানে। মেন্টাল স্ট্রেস থেকে অবশ্য প্রেসার ফ্লাকচুয়েট করতে পারে।
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:৩৫523082
  • এই অপারেশন 'সুর্যোদয়' নাম-টা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। যার নাম হওয়া উচিত ছিল অপারেশন ম্যানহান্ট, মানুষ শিকার, তার নাম 'সুর্যোদয়'!!!
  • aranya | 154.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:৩৬523083
  • সূর্যোদয়
  • a x | 109.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:৪৫523085
  • IC মাও, নকশাল ঘেঁষা শুনলে মাওবাদীরা ছুইছাইড কর্বে!
  • PT | 213.*.*.* | ১২ এপ্রিল ২০১৩ ০০:৪৯523086
  • সন্ধ্যা, শ্রীরাধা কস্মিন কালেও সিপিএমের টাকা খাননি- এসব অর্থহীন বাক্যব্যয়। in fact সন্ধ্যা মুখো নিজেকে যে উচ্চতায় প্রতিষ্ঠা করেছিলেন তখন তাঁর কোন সরকারকেই দরকার ছিল না।

    তবে এতদিন তো সিঙ্গুর-নন্দীগ্রামকেই কষ্ঠিপাথর হিসেবে ব্যবহার করা হচ্ছিল - আজ তক্কের কারণে সেটা আর তত জরুরী নয় সেটা বোঝা গেল। বেশ তাহলে আরও কয়েকটা যোগ করিঃ এনারা মরিচঝাঁপি, বিজন সেতু, বীরভুমের হত্যা, ছোট আঙারীয়া, তাপসী মালিক, ইত্যাদি, ইত্যাদি..... এমনকি সুদীপ্তর মত একটা অকারণ মৃত্যুরও প্রতিবাদ করেননি। আর ঠিক সম্মান, মহাসম্মানের পরেই তাঁদের সামাজিক বিচারবোধ চাগাড় দিয়ে উঠল! ঐ আমার সন্দেহ-পিশাচ মন - এছাড়া আর কিই বা বলতে পারি। তবে কোন চাপ ছিল কিনা সেটা জানা যাচ্ছেনা।

    Ishan -আপনি আবারও আমার পোস্টিং না পড়েই "ঝাঁপ্যে পড়লেন।" আমি আপনার "বাপ" সংক্রান্ত কথার বিন্দুমাত্র প্রতিবাদ করিনি। শুধু লিখেছিলাম ঃ 07:53 PM "উত্তাপ সৃষ্টি করার অহেতুক প্রচেষ্টাঃ।"....বাপ তুলে গাল দিলেও হবে।"!! কেউ দিয়েছে নাকি সেরকম গালাগাল?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন