এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:২৭664384
  • ২১ জন সাংবাদিক আহত (টিভিতে বাঁশপেটা করার যে দৃশ্য দেখলাম তাতে বেশ অসুস্থই বোধ করছিলাম) - গ্রেপ্তার ৩ জন।

    আর আজকের দিনে মাননীয় উপাধ্যায় মশায়কে নিয়ে কিছু আলাপ হবে না?
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:২৯664386
  • অজ্জিত,
    সত্যি কথা। গত নির্বাচনে আমার এক কাকা ভোট দিতে পারেন নি। ওঁর নাকি লিস্টে নাম নেই!!
    উনি পকেট থেকে তিনোদের বাড়ি বয়ে দেওয়া ভোটার স্লিপ দেখালেন। ওদের পোলিং এজেন্ট অস্বস্তিতে পড়ল। পোলিং অফিসার কাগজপত্তর দেখে বললেন-- প্রথম লিস্টে নাম ছিল, ফাইনাল লিস্টে নেই।ঃ)))
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৩৪664387
  • ঈশান,
    আমার ছোটবেলায় মহমেডান স্পোর্টিং এর সাপোর্টারদের সম্বন্ধে বলা হত -- কেউ যদি মাঠে খেলা দেখতে দেখতে বলে ওঠে-- বাহ- বাহ্‌, ওমর ক্যা খেলা!
    অবধারিত প্রতিক্রিয়া হবে-- আবে, ওমর নহীঁ খেলেগা তো ক্যা তেরা বাপ খেলেগা!!
    ডিঃ উপরোক্ত চুটকিটির সাথে কোন বিশেষ রাজনৈতিক দলের সমর্থক বা ব্যক্তির সহিত কোন মিল চোখে পড়িলে তাহা কাকতালীয়!
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৩৭664388
  • কোয়ার্ক,
    উপাধ্যায়কে তিনোরা বলছে-- মাস্টারমশাই, আপনি কিছুই দেখেন নি।
  • Arpan | 233.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৪৬664389
  • উপাধ্যায় মানে কী?

    উপাধ্যক্ষ?
  • quark | 24.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৪৭664391
  • উপাধ্যায় - শিক্ষক
  • quark | 24.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৪৭664390
  • রঞ্জনদা,

    ঠিক এই লাইনে হোস্টেলে একটা প্রচলিত নিয়ম ছিল, কোন প্রশ্ন নয়। যেমন - 'এই বাথরুমে গিয়েছিলি, জল কে দেবে?'
    অবধারিত উত্তর - 'কেন তোর বাবা!'

    (ডিঃ - টইল বেপথু করার কুন বদ মতলব নাই)
  • কল্লোল | 111.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৪৮664392
  • Name: PTIP Address : 213.110.246.25 (*) Date:06 Oct 2015 -- 10:20 AM"এখন শুধু গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, জ্যোতির্ময় দত্তের মতো বাম সাংবাদিকদের কথা হবে। "
    গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, বাম সাংবাদিক? এঁরা তো সারাজীবন বামেদের মুন্ডুপাত করেছেন। আরেকদফা ইচ্ছাকৃত তথ্যবিকৃতি কি শুরু হল?

    ওহো! তাই নাকি!!! এঃ, দ্যাখোতো কেমং তথ্যবিক্কিতি হয়ে গেলো। আমরা তো জান্তেম জরুরী অবস্থার বিরুদ্ধে পবতে শুধু বামেরাই লড়ে গেসলো। তাই গেপ্তারও হয়েচে। জরুরী অবস্থায় পবতে গেপ্তার হলেও তারা বাম নয় - সে কি!!!! তাইত্তো!!!

    কিন্তু এখানে ঐ কথাটা বলবো না। এখন শুদ্দু সাংবাদিকদের নিগ্রহ নিয়ে কতা হচ্ছে - ঐ যে সিধু বন্ধু কয়েছিলো পবতে থাক্লে বামেদের কুটোটি হিলবে না - এ কতাটা এখানে বলা ঠিক নয় কো।
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৫৫664393
  • কিন্তু যতই নেবু চটকাও না কেন গৌর-বরুণকে বাম বলে চালানোর চেষ্টা করলে গোটা আলিপুর চিড়িয়াখানা হাসবে।
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৫৮664395
  • কোয়ার্ক,
    ঃ)))।

    অর্পণ,
    দাদুর অচলায়তন নাকি শারদোৎসব নাটকে উপাধ্যায় আছে না?
    ইউপি/বিহারে ব্রাহ্মণদের একটি পদবি উপাধ্যায়। মনে হয় ভোট কমিশনার সুশান্তবাবুরা দুয়েক পুরুষ আগে হিন্দি বলয় থেকে বঙ্গে এসেছিলেন।
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১০:৫৯664396
  • চিড়িয়াখানা হাসবে নয়, হাসছে!!!
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১১:০১664397
  • যত হলধরের দল।

    উপাধ্যায়ঃ সুশান্তরঞ্জন উপাধ্যায়, রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার।
  • quark | 24.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১১:০৮664398
  • শুধুই ইউপি/বিহার? চট্টগ্রামের উপাধ্যায়রা চট্টোপাধ্যায় নন?

    রঞ্জনদা, ইউপি/বিহার ছাড়ুন, বাংলায় ফিরে আসুন। যে জিনিস দেখলাম তাতে ইউপি/বিহার এবার কলকাতায় অ্যাপ্রেন্টিসশিপ কর্বে (এট্টু ঠ্যাং টানলুম)।
  • কল্লোল | 111.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১১:০৯664399
  • পিটি।
    আমি তো লুরুতে তাই আলিপুরের খবর জানি নে। তবে এখানে ধোপার গাধারাও হাসছে খৌয়া খৌয়া রবে। তবে কিনা নেবু চটকালে তেতো লাগে তো, তাই আর চটকো না। শেষকালে তোমায় ময়রার দোকানে ছুটতে হবে।
  • | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১১:২২664400
  • দুষ্টু লোকেরা বলেঃ

    ভোটার লিস্ট ম্যানেজ করতে বাম দের জুড়ি ছিল নাঃ

    ( তখন কার দিনে অবশ্য ভোটার কার্ড ছিল না। থাকলেও সেটা দেখানোর রীতি রেওয়াজ ছিল না)
    ১।কে বাড়ি তে নেই ( প্রবাসী)
    ২। কিনি সদ্য সাধনাচিত ধামে গমন করেছেন ( কেউ জানার আগে তাঁর ভোট টি দিয়ে দেওয়া; ভোটার লিস্ট যে আপডেটেড নয় সে টা বলাই বাহুল্য)
    ৩। বয়স্ক দের দায়িত্ব নিয়ে রিকশা ( পড়ুন বিনা পয়সায় ; রিক্শা ওয়লা পার্টি র কাছ থেকে পয়সা চাইবে? তাছাড়া এত তো "সামাজিক দায়িত্ব") করে বুথে আনা। ইন অ্যান্টিসিপেশন..

    পুরো ব্যাপার টাই হতো "নিঁখুত অপারেশন" মোডে।

    আমার স্থির বিশ্বাস তিনো রাও একই কাজ করছে ( বামেদের টেমপ্লেট ফলো!!) কিন্তু স্থিতধী লোকের অভাবে তারা "তেমন নিঁখুত " ভাবে "অপারেশন " টি করতে পারছে না। এবং কেস খাচ্ছে!! ঃ))))
  • | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১১:২৫664401
  • বরুন সেনগুপ্ত যতদূর জানি মানে বর্তমানের সম্পাদক হবার পর থেকে বামে দের বিরুদ্ধে লিখেছেন। তার আগের ঘটনা অবশ্য আমার জানা নেই।
  • সে | 204.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১১:৩৭664402
  • তার আগে অন্ধকারের অন্তরালে বলে একটা ধারাবাহিক লিখতেন দেশ পত্রিকায়।
  • ranjan roy | 132.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১২:১৫664403
  • ব,
    ফল্স ভোট প্রথম সাধারণ নির্বাচনের সময় থেকেই হত। সব দলেই। কোলকাতায় এব্যাপারে বামেদের মেশিন সবচেয়ে ভাল কাজ করত। কিন্তু এখন যা হচ্ছে তা খুল্লম খুল্লা গুন্ডাগর্দি!
    বামেরা যদি ক্রিকেট খেলে থাকে তো এরা ডাংগুলি খেলছে! কোথায় এসের ভেতরে ভয় ঢুকে গেছে।
    এর প্রতিবাদ সোজাসুজি হতে হবে। ৩৪ বছরের নজির টেনে লাভ নেই।

    কোয়ার্ক,
    দু- একদশক আগেও বিহার/ইউপি/উত্তরাঞ্চলে ইলেকশনের সময় বেশ কিছু লাশ পড়ত। ৫০ থেকে ১০০র ভেতরে। ঠিক যেমন গরমে লু বা শীতকালে কোল্ডওয়েভের সময় খবর বেরোয় যে এতগুলো মৃত্যু হয়েছে, সেরকম। এ নিয়ে নলিনী সিং একটা ডকু করেছিলেন। কিভাবে ভোটের দামামা বাজলেই বে-আইনী অস্ত্র তৈরি ও গুন্ডাদের দলকে বুথ ক্যাপচার ও ব্যালট লুট করার জন্যে ভাড়া করা হয় ইত্যাদি।
    এখন সেরকম হয় না।
    বঙ্গে কোন জমানাতেই বিহারের তুলনায় হিংসা হয় নি। কিন্তু এখন বঙ্গে যতটুকু হচ্ছে তা অবশ্যই সমসাময়িক অন্য কোন রাজ্যে হচ্ছে না বলেই আমার ধারণা। লজ্জার কথা!
  • সে | 204.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১২:১৯664404
  • অন্য পার্টি ক্ষমতায় এলে এগুলো বন্ধ হবে? একেবারেই না। এই ট্রেনিং তখন নতুন শাসকদলের কাজে লাগবে।
  • ঊমেশ | 118.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১২:২৭664406
  • ব্রতীন যেটা বললো সেটা হতে আমিও দেখছি।
    কিন্তু সেটা এলাকা'র মধ্যে এলাকার লোকজনেরাই করতো।
    বাইরের লোকজন এসে হুজ্জুতি করছে, এটা আমার ছেলেবেলাতে দেখিনি।
    অবশ্য আমার ছেলেবেলাতে শুধু বিধানসভা আর লোকসভা ভোট হতে দেখেছি, তখন সব এলাকার ভোট একসাথে হতো, ভেঙে ভেঙে হতো না। তাই বাইরের লোক আসার সুযোগ থাকতো না।
  • quark | 24.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১২:৪৬664407
  • ঠিক বলেছেন রঞ্জনদা, সেদিন বিধাননগরে কেউ মারা যায় নি এটা যেমন সত্য তেমনই আশ্চর্য্য হওয়ার মত কথা।

    একজন ষাটোর্ধ মানুষকে রাস্তায় ফেলে তার বুকে পেটে লাথি মারা হচ্ছে, একজনকে চারপাঁচজন মিলে ঘিরে ধ'রে বাঁশ (হ্যাঁ, বাঁশ) দিয়ে সজোরে তাঁর ঘাড়ে এবং মুখে মারা হ'ল, লোকটি টলতে টলতে একধারে পড়ে গেল, দেখলাম টিভিতে।
  • ঊমেশ | 118.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১২:৫৯664409
  • আমাকে তোমরা যায় বলো, আমি বলবো এই মুহুর্তে বাংলার জন্যে বেস্ট মুখ্যমন্ত্রী হলো "দিদি"।

    মিডিয়া'র ভয়ে নিজের ডিসিশন বদলায় না (যেটা বুদ্ধ করতো), সেন্ট্রাল কেও টক্কর দেয়।

    শুধু দরকার ছিল সিপিএম এর মতো একটা শক্তিশালী লোকাল কমিটি, যারা গুন্ডা গুলোকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারতো। এখন এরাই বাধন-ছাড়া হয়ে যাবার জন্যে এতো গন্ডোগোল। আগেও এরা ছিল, কিন্তু লোকাল কমিটি শক্ত থাকার জন্যে এরা কন্ট্রোলে থাকতো।
    পুলিশ কেও লোকাল কমিটি ভালো কন্ট্রোল করতো, যার জন্যে পুলিশও মিডিয়া নজরে আসতো না। পুলিশ তখনও যা ছিল আজও তাই আছে, শুধু লোকাল কমিটি নেই বলেই ঝামেলা।

    এমনিতেই বাংলাতে শিল্প আসতো না, আসবে না। সেটা দিদি থাকলেও, আর না থাকলেও। এটাই ভবিতব্য মেনে নিলে আর দিদিতে সমস্যা কি?
    গুন্ডা/পুলিশ সমস্যাটারও তো সমাধান দিয়ে দিলাম।

    সর্বপরি দিদি আছে বলে মাঝে মাঝে রাজনীতি নিয়ে আলোচনা করে মজা পায়, নইলে আমাদের আলোচনা গুলো-ও বিরক্তিকর হয়ে যেত।
  • .. | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৩:৫৩664410
  • কৌশিক সেন নাকি দিল্লী যাবে। এই অরাজকতা আর নাকি নিতে পারছে না ! -- পেপার পড়তে পড়তে কে যেন বলে উঠলো - '' সালা চামচা ! বগলে চুল নেই, বন্দুক ঘাড়ে ''।
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৪:১১664411
  • ************************
    "শুধু দরকার ছিল সিপিএম এর মতো একটা শক্তিশালী লোকাল কমিটি, যারা গুন্ডা গুলোকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারতো। এখন এরাই বাধন-ছাড়া হয়ে যাবার জন্যে এতো গন্ডোগোল। আগেও এরা ছিল, কিন্তু লোকাল কমিটি শক্ত থাকার জন্যে এরা কন্ট্রোলে থাকতো।
    পুলিশ কেও লোকাল কমিটি ভালো কন্ট্রোল করতো, যার জন্যে পুলিশও মিডিয়া নজরে আসতো না। পুলিশ তখনও যা ছিল আজও তাই আছে, শুধু লোকাল কমিটি নেই বলেই ঝামেলা।"
    ****************************************
    মানতে পারলাম না। একদমই আমার মত করে একটু ঠিক করে দিলাম। এই কণ্ট্রোল নামক বস্তুটি ১৯৮৪/৮৫ সাল থেকেই লোপ পেতে শুরু করে, মূলতঃ খেয়োখেয়ির জন্য, দ্বিতীয়তঃ উচ্চ শ্রেণী থেকে আসা কমরেডরা চিরকালই নিম্ন শ্রেণী থেকে আসা কমরেদদের অন্য চোখে দেখতেন। এটা সেই ভীষ্ম পিতামহের থেকে প্রাপ্ত শিক্ষা। ফলে কণ্ট্রোল পরে সম্পূর্ণ লোপ পায়। লোকের চোখে পড়েছে অনেক পরে। করাপশন মাত্রাছাড়া হওয়াতে গোষ্ঠীদ্বন্দ্ব মাত্রাছাড়া হয়ে পড়ার পর।

    আমার বাড়ি যে অঞ্চলে, যাদবপুর সন্তোষপুরে, সেটি সিপিআইএম-এর ঘাঁটি ছিল এককালে। আজ তার কি পরিণতি হয়েছে, তা তো রোজ দেখছি। একদিকে তৃণমূলের, আক্ষরিক অর্থে, লুম্পেনরা অসভ্যতা করে যাচ্ছে। অথচ ওদিকে যে এই পুরভোটে ৩৯ ভোটে সিপিআই এম জিতেছে, তাতে কিসুই কাজ হয় নি। (জিতেছে যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে)। সিপিআইএম-এর দুই গোষ্ঠীর ছেলেরা এখনও একসাথে চায়ের দোকানেও বসে না। এটা লিখলে বিস্ফোরণ ঘটবে, যে আপাদমস্তক সুবিধাবাদী রাজনীতির অনুশীলন আজকে এদের এই জায়গায় ঠেলেছে। নিজেদের ক্রাইসিস, রাজনীতির ক্রাইসিস'ও বোঝে না।

    ভিন্ন ভিন্ন দিনে ভোট করার খেলাও আগের জমানাতেই চালু হয়েছিল। আজ তা উল্টো ফল দিচ্ছে। একজন লোক সুচারুভাবে কি করে ছটি ভোটকেন্দ্রে গিয়ে ছ বার ভোট দিতে পারে, কি করে ভোটের কালির দাগ নখের উপরের চামড়ার থেকে তুলতে হয়, এটা কংগ্রেসীরা জানতো না, জানতো বামেরা। কংগ্রেসীরা বিহার, ইউ পি স্টাইল জানত, হয়ত অতটা তীব্রভাবে নয়। যতই এখানে লেখালেখি হোক, ইউ পি, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড হতে বাংলা কোনদিনই পারবে বলে মনে হয় না।

    আরেকটা ট্রেণ্ড দেখছি আজকাল এখানে। তৃণমূলী অসভ্যতাকে প্রমান করতে মাঝে মাঝেই 'এই সময়'এর লিঙ্ক দেওয়া হচ্ছে। কে জানে পরে 'টাইম্‌স্‌ গ্রুপ'এর এই বিপ্লবী কাগজের অবস্থা গৌরকিশোর ঘোষ বা বরুণ সেনগুপ্তর মত না হয়। গৌরকিশোর ঘোষ তো একসময় সিআইএ'র দালাল বলেও পরিচিত হয়েছিলেন। সেই সাগিনা মাহাতো লেখার সমসাময়িক কালে বা পরে। যেমন বরুণ সেনগুপ্ত 'ইন্দিরা একাদশী' লিখে বিশাল বিপ্লবী হলেন, আর বর্তমানের সম্পাদক হয়ে উল্টে পাল্টে গেলেন।

    ধন্যি .....
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৪:২৯664412

  • তখন টুথপেস্ট, ব্রাশের চল ছিল না। আমরা উনুনের ছাই বেছে নরমতম টুকরো গুঁড়ো করে তাই দিয়ে দাঁত মাজতে মাজতে বরুণ বাবুর রোজকালকার বাম নিধনমূলক লেখা পড়তাম। বরুণ আগে আবাপ-র মাইনে করা সাংবাদিক ছিলেন। গুচ্ছের মিথ্যের পাহাড় জমিয়ে "পালা বদলের পালা" বলে একটা বই-ও লিখেছিলেন ৭১/৭২-এর ভোটের ওপরে।
  • | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৪:৩৩664413
  • কিন্তু "সাগিনা মাহাতো" যিনি লেখেন; তিনি বাম বিরোধী ? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

    অবশ্য ব্যক্তিগত জীবনে তিনি অন্য মতাদর্শে বিশ্বাসী থাকতে পারেন। তবু একটা "কিন্তু" থেকে ই যাচ্ছে..
  • | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৪:৩৪664414
  • পিটি দা ঃ))
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৪:৪৬664415
  • আগে যখন এক দিনে সব ভোট হ্ত, তখন ওই পোড়া দেশলাই কাঠির বারুদ ঘষে কালির দাগ ওঠানোর স্টাইল চলতো। পরে আলাদা আলাদা দিনে ভোট হওয়ার সময় আর এসবের দরকার হতো না। তখন মণিরুল, সুজিত, তাপসরাই সব ম্যানেজ করতো। এখন তারা পাল্টি খেয়েছে।

    একটি বুথে বিরোধী বা অন্য পার্টির ভোট শূণ্য, এই অতিপ্রাকৃত ঘটনাটাও সি পি আই এম বাবুদের কল্যাণে লোকে জেনেছে।

    তারই তো করোলারী দেখছি এখন। একদল শ্রুড ওয়েতে মারছিল, একদল ক্রুড ওয়েতে মারছে - দু সময়েই মরেছে, মরছে সাধারণ লোক, আমরা বাতেলা মারছি।
  • ঊমেশ | 118.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ১৪:৪৮664417
  • লোকাল কমিটি কন্ট্রোল হারানো আর সিপিএম এর পতন বোধহয় একই সময় শুরু।

    আমি খুব একটা রাজনৈতিক বোদ্ধা নয়, কিন্তু ছোটোবেলা থেকে যা দেখেছি, সেটার বেসিসে লিখছি।
    সরোজ মুখার্জী, প্রমোদ দাশগুপ্ত মারা যাওয়ার পর থেকেই এই লোকাল কমিটি দুর্বল হতে থাকে, তখনই মনে হয় ধান্ধাবাজ দের লোকাল কমিটি তে ঢোকা শুরু হয়। অনিল বিশ্বাস পর্যন্ত তবুও ওদের কিছু ক্ষমতা ছিল। কিন্তু অনিল যাওয়ার পরের সিপিএম আর তৃনমুলের লোকাল কমিটির ১৯-২০ পার্থক্য।

    আমি শক্তিশালী লোকাল কমিটি বলতে ১৯৮০-৯০ এর দশকের কথা বলেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন