এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৪:২০522954
  • সিকি কি আজকাল ই এন টি স্পেশালিস্ট হয়েচো?
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৪:২১522955
  • সমীর আইচ গলা ধাক্কা খেয়েছেন কিছুদিন আগে- তার পরে মুখ খুলেছেন। সৌমিত্র আর মৃণাল কোনকালেই তৃণমূলী বুজী ছিলেন না। সৌমিত্র প্রকাশ্যে "সুর্যোদয়ের" পক্ষে সওয়াল করেছেন। সেই একই সমস্যা-আমার আগের পোস্টিংগুলো ঠিক ঠিক না পড়ে উত্তর লিখলে যা হয় তাই হয়েছে।
  • ঊমেশ | 90.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৪:৩২522956
  • পিটি'দা এই টুকু কেন বুঝছে না যে গুরু তে পিটি'দার বাহবা পাওয়া'র চেয়ে বঙ্গ-ভুষণ, বঙ্গ-বিভীষণ উপাধি গুলো অনেক বেশী মধুর। হতে পারে কিছু রক্ত লেগে আছে, তাতে কি?

    বুজীরা কি ওতো-ই বোকা, ওদের সুনীল (গাংগুলী) সৌমিত্র বা মহাশ্বেতা কে দেখে কি আর শিক্ষে হয়নি?
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৪:৫১522957
  • জানতাম। সেই পুরনো চেন ছক। প্রথমে নাকে কান্না, কোনও বুজী তো পোতিবাদ করল না। তারপর বুজীর লিস্টি হাতে পেলে পুঁটিমাছ বাছার মতন করে, এই এটা তো গলাধাক্কা খেয়েছে, ঐ ওটা তো আগে থেকেই সিপিএম ছিল।

    স্যার, অনেকদিন তো হল, এবার একটু টপিক পাল্টান না! হেজে রড হয়ে গেলাম তো!

    বুজীদের জন্য কলকাতায় কোথাও একটা স্পেশাল মিডিয়া কাউন্টার খুলে রাখলে হয়, রোজ একটা করে ঘটনা ঘটবে, আর লাইন দিয়ে বুজীরা এসে নিজেদের নিজেদের বাইট দিয়ে যাবেন। সেটা এক জায়গায় রেজিস্টার্ড থাকবে, পরে ঝাড়াইবাছাই করে নিলেই হবে, কে গলাধাক্কা খাওয়া, কে সিপিএম, কে তিনোমুল।

    বুজীরা নিঃসন্দেহে খুব খারাপ এটা স্বতঃসিদ্ধ ধরে নিয়েই আপনি পরের বক্তব্যে আসুন না!
  • নেতাই | 131.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৫:০২522958
  • পরবর্তী বক্তব্যে না এসে একই বক্তব্যে থাকলেই বা অসুবিধা কী?

    জ্যোতিবাবুর জোকটাও তো গুরুতে দুবার শুনলাম সিকিদা। ঃ)
  • bb | 127.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৩১522959
  • আর এই বুজীরা আর টলিউডের কটা ছাগলই কাল দিল্লীর ঘটনার জন্য নাকি বিবৃতি দিয়েছে - তখনতো বাইট খেতে এদের দেখা যায়।
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৪৩522960
  • বুজী না বলে সেলিব্রিটি বললে হয় না? বুদ্ধিজীবি কারে কয়? বুদ্ধি দিয়ে যাঁরা জীবিকা নির্বাহ করেন। সেই অর্থে তো আমরা সবাইই বুজী। শুভা অপর্ণা নচি যদি বুজী হয়, তা হলে আমরা কি নির্বুদ্ধিজীবি? নাকি হতবুদ্ধিজীবি?

    বেসিকালি সেলিব্রিটি জনতা, তাই টিভি ক্যামেরা নিয়ে লোকে ওদের পেছন পেছন ঘোরে। বাইট ওঁরা সবসময়েই দিয়ে থাকেন, কখনও টিভিতে দেখানো হয়, কখনও এডিট হয়ে যায়, কখনও আমরা মিস করে যাই। এই আর কি।
  • Blank | 180.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৪৬522961
  • বেসিকালি পকাবুজি দের মধ্যে সিকি ছারা কাউকে প্রতিবাদ করতে দেখিনা ঃ)
  • hwtl | 131.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৫:৫২522963
  • বাস্তবে কেউ আমাদের বুদ্ধিজীবী বলে না। এই শব্দটা কাদের তৈরী কে জানে।
  • bb | 127.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৬:১১522964
  • হ্যাঁ অব্শ্যই, তাই বোধহয় এইখানের একদল বুজী এই নতুন সরকারের সঙ্গে মত বিনিময় করার জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন।
  • dukhe | 212.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৬:৩১522965
  • সফোদেরও বুজী ধরা হচ্ছে নাকি আজকাল? শ্রমজীবী তাহলে কারা?
    আমি অবশ্য বনধের দিন দাড়ি কামিয়ে চুল আঁচড়ে আসি - যদি আবার 'তথ্যপ্রযুক্তিতে বনধের প্রভাব' নিয়ে টিভি ক্যামেরা এগিয়ে আসে, বাইট দিতে হয়।
    আজ অবধি যদিও আসেনি। এলে আপনাদের বলব। দেখবেন।
  • hwtl | 131.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৬:৩৭522966
  • সফোরা বুদ্ধিজীবীও নয়, শ্রমজীবীও নয়। মাঝামাঝি - "বুমজীবী"। আইটি বুম না আসলে সফোরা থাকতো কোথায়?
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৬:৪৭522967
  • কি বিপদ রে বাবা!!

    গন্ডায় গন্ডায় বুজীরা সম্মান, মহাসম্মান, অসম্মান কত কি পেল আর সুদীপ্তর পাতে পড়ল ৮০ আর ৯০ ছোঁয়া দুই বুড়ো যারা কিনা বামেদের সমর্থক হিসেবে মার্কামারা। সমীরের জন্য শুধুই করুণা রইল।

    ওদিকে আজকে প্রেসির ছাত্র, শিক্ষক, অশিক্ষক দের মহা মিছিলে বুজী?-নাই শুধু নাই!! চেনা বলতে শুধু দুজন- চরম মমতা-বিদ্বেষী অরুণাভ আর অসীম।

    বুজী সত্যই কম পড়িয়াছে-মোমবাতিও।
  • bb | 127.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৭:২৪522968
  • দুখে - সফোরা বুজী নয় এটা বোধহয় 'চিরন্তন' সত্য ঃ)
  • fevi | 139.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৭:৩৩522969
  • ব্রতীনদা ক'দিন আসছে না। সিকি আর ইশান মিলে, শূন্যস্থান পুরণ করে দিচ্ছে।

    `সেশে' সৌমিত্র !!
  • Blank | 180.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৭:৪০522970
  • সিকি বুজি। সিকি সফো + বেস্ট সেলার রাইটার, অটোগ্রাফ দেয়। অবশ্যই বুজি।
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৮:৪১522971
  • হ্যাঁ বলে নে, তোদেরই বলার দিন। :-X

    আমার কাছে কোনও টিভি ক্যামেরা আসে নি।
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:১২522975
  • এই হচ্ছেন পিটি। পৃথিবীর কোনওদিকে তাকাবেন না, জাস্ট এই একটা টইতেই স্টিক করে ভাববেন সব আলোচনা করে ফেলেছেন।

    স্যার, আপনার দেওয়া লিঙ্কটা ঠোঙা হয়ে গেছে। ওই নিয়ে ভাটিয়ালিতে তিন চার পাতা আলোচনা হয়ে গেছে ঘণ্টাতিনেক আগে। ফেসবুকে দেড়শোখানা পোস্ট পড়ে গেছে এই নিয়ে।

    একটু চারপাশটাও দেখুন স্যার!
  • কৃশানু | 177.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:২২522976
  • সিকি বুগু :-)
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:২৩522977
  • সিকি
    আপনার ব্যক্তিবিদ্বেষের এই বিষাক্ত প্রকাশ দেখে আমার সত্যি খুব দুঃখ হচ্ছে। আমি কখনো ভাটিয়ালিতে অংশগ্রহণ করিনা সেটাও আপনি বোধহয় কখনো খেয়াল করেননি। আর কোন একটা বিষয় একবার অলোচনা হয়ে গেলে সেটা গুরুর কোথাও আর আলোচনা হবেনা এমন মাথার দিব্যি কেউ দেয়নি। অসংখ্য বিষয় বহুবার ঘুরে ঘুরে এসেছে আলোচনার জন্য। এটা এখন কিছু নতুন ঘটনা নয়।

    দয়া করে নিজেকে বেশী বুদ্ধিমান ভাবা বন্ধ করুন-ভাল থাকবেন।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:২৭522978
  • ধুর এই পার্সোনাল টন্ট করা ভাল্লাগে না। দুই পক্ষকেই বললাম। সকলেই জয়োতিপ্রিয় মল্লিক হয়ে গেলে তো চাপের :(
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:২৮522979
  • জাত যায় বুঝি ভাটিয়ালিতে অংশ নিলে?

    কে যেন ওদিকে কদিন আগে অন্ধের হস্তীদর্শন নিয়ে বলছিল।
  • a x | 109.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:৩০522980
  • আরে কি মুশকিল, উনি ভাটিয়ালিতে না লিখলে সত্যিই তো তা নিয়ে বলার কিছু থাকতে পারেনা!
  • quark | 24.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:৩২522981
  • সিকি মাইরি উত্তেজিত হচ্ছে। মাথা ঠান্ডা ক'র। এক গ্লাস জল আর এট্টা বাতাসা।
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:৩৩522982
  • সিদ্ধার্থ
    আমি এই ব্যক্তি আক্রমনের ব্যাপারটা শুরু করিনি। পিছিয়ে গিয়ে পোস্টঁ গুলো দেখলে সহজেই বোঝা যাবে।

    সিকি
    এবারে সম্পুর্ণ অর্থহীন কথা বলতে শুরু করেছেন। ভাটিয়ালিতে অংশগ্রহণ করব কিনা সেটা সম্পুর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।
  • বা | 190.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:৩৪522983
  • বা PT স্যার কে কম। ঃ))

    এমন অন্ধ বাম সমর্থক বোধহয় বু. ভ. নয়। শুধু "মগজ ধোলাই" র লেভেল টা দেখলে অবাক হয়ে যেতে হয়। কী নিষ্ঠা। কী ভক্তি। আহা আহা চোখে জল এসে যায়। ঃ)))
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:৩৭522985
  • কে আগে শুরু করেছে সেসব থাক বরং। দুজনেই মাথা গরম কত্রে ফেলেছেন হঠাত করে। ভেবে দেখুন, ডেরেক ও ব্রায়েন-ও কিন্তু একেজি ভবনে এবারের ক্রিশমাসে কেক পাঠিয়েছিল। ডেরেককে দেখে শিখুন :)
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৯:৩৯522987
  • বা কি নতুন এলেন এই আলোচনাতে? আমার Date:11 Apr 2013 -- 10:53 AM-র পোস্টিংটা পড়ে নেবেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন