এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০০:১২522921
  • আর এটা পোটকেকে না। তবে এই নিয়ে কিছু প্রেসি-এলিটদের কমেন্টও দেখলাম! সেই টিপিকাল।
  • pi | 172.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০১:০৯522922
  • যাদবপুরে আছে শুনলাম।

    কীরকম কমেন্ট ?
  • pi | 172.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০১:২৫522923
  • কাল কলেজ স্কোয়ারে দুটো থেকে প্রতিবাদ মিছিল, প্রেসির অধ্যাপক-ছাত্রছাত্রী-কর্মীদের।
  • a x | 138.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০১:৩৭522924
  • কমেন্ট হল ঐ প্রেসিতে ঢুকতে পারেনি যারা তারাই তো এমন করবে ইত্যাদি।
  • Ishan | 202.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০২:২৫522925
  • এ তো শিখহত্যার মিনিয়েচার সংস্করণ। প্রেসির ছাত্র হলেই হল, ক্যালানোর জন্য যথেষ্ট।
  • Ishan | 214.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০২:৪০522926
  • আর হ্যাঁ, পিটির প্রতি ব্যক্তিগত বিদ্বেষে আমি একেবারে লাল হয়ে গেছি। সিকি ব্যাটা তিনো ও নিশ্চয়ই নীল হয়েছে। তবে সে সিকির ব্যাপার, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাইনা। তবে আমার বিদ্বেষ কোত্থেকে আসছে নিশ্চয় জানি। বুজীরা আর মমতা পয়সা খাইয়েছে, আব্বার কি?

    আর ইয়ে, আমি নাহয় কলকাতার বাইরে বসে উত্তেজনার আঁচ পোয়াচ্ছি, কিন্তু পিটি কী কলকাতা থেকেই লিখছেন? এইটা সিরিয়াস কোচ্চেন। দয়া করে উত্তর দেবেন।
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০৭:০৬522927
  • Ishan দয়া করে এই অপ্রয়োজনীয় ব্যক্তিগত বচসা বন্ধ করুন। আপনাকে আমি "তৃণমূলী" বা "মমতার পয়সা খাওয়া লোক" ইত্যাদি কিছুই বলিনি। তবে আপনি যদি নিজেকে তৃনমূলী বুজী মনে করেন সেটা আলাদা ব্যাপার। আর আপনার কৌতুহল নিরসনের জন্য জানাই যে আমি প্রায় গড়ে দুদিন করে কলকাতায় যাই ও সময় পেলেই থাকি।

    পরশু দিনের ঘটনা জানাই আপনাকে তাহলে একটু বর্তমানের আস্বাদ পাবেনঃ গড়িয়া থেকে ঢাকুরিয়া যাওয়া যাচ্ছিল না পরশু দিন সন্ধ্যেবেলা কেননা খোকাবাবুরা যাদব্পুর-গাঙ্গুলীবাগানে তান্ডব চালাচ্ছিল। গড়িয়া থেকে টালিগঞ্জ হয়ে ঢাকুরিয়া যেতে হচ্ছিল। অবিশ্যি এসব অনেকের কাছে "পেটি ম্যাটার" মনে হতেই পারে।

    আরও খারাপ অবস্থা আসছে। আমার বাড়ির আশেপাশের সব ক্লাবকে প্রায় ২ লাখ টাকা দান খয়রাতি করে কিনে নেওয়া হয়েছে। তারা রাস্তা জুড়ে লোকাল দাদা ও আশীর্বাদিকা দিদির ছবি বড় বড় ফ্লেক্সে লাগিয়ে তাদের loyality-র প্রমাণ দিচ্ছে। এসব বুদ্ধি সিদ্ধার্থ রায়ের মাথাতেও আসেনি।

    আর "কলকাতার বাইরে"-র অর্থ শুধু কলকতা নয় - পব-র বাইরেই বটে। সেটা পরের লাইনেই আছে। ঘরের লাগা আগুন দেবালয়েও যে ছড়াচ্ছে সেটা সারা রাজ্য জুড়ে গত একদিনে দেড়শো খোকার কাণ্ড থেকে বোঝা যাচ্ছে।
  • সেই | 190.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০৭:৩২522928
  • জ্যোতি,অনিল বা বিমানের?
  • a | 113.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০৭:৩৬522930
  • সিকিঃ তোমার বক্তব্যে যে নিরপেক্ষতা আগে দেখা যেত আর যার জন্যে তোমার বক্তব্যের কিছুটা ভার ছিল, তার অভাব লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরেই। এখন তোমার কথা ফেস ভ্যালুতে আর নেওয়া যাচ্ছে না। আর এত ব্যক্তিগত আক্রমণ করতেও আগে দেখেছি বলে মনে পড়ে না।
  • b | 135.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০৯:৪৭522932
  • এই হুল্লাটে সুদীপ্তর মৃত্যু একেবারে চাপা পড়ে গেল।

    সাব্বাশ এস এফ আই। (শেষের কথাটা আমার নয়)
  • কৃশানু | 177.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১০:২৩522933
  • শান্তির ললিত বাণী -
    "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্য মন্ত্রীদের উপরে মঙ্গলবার রাজধানীতে যে পূর্বপরিকল্পিত ও ভয়ঙ্কর হামলা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যাঁরা দায়ী এবং যাঁরা এতে ইন্ধন জুগিয়েছেন, তাঁরা গণতান্ত্রিক কাঠামোয় কাজ করার অধিকার হারিয়েছেন। বিষয়টি এতটাই গুরুতর যে সিপিএম পলিটব্যুরোর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে আমি তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের অন্য সকলকে শান্তি বজায় রাখার ও সংযত থাকার আবেদন জানাচ্ছি।
    এম কে নারায়ণন, রাজ্যপাল"

    - উনি জানেন - পূর্ব পরিকল্পিত। কোয়ালিফাই করলেন - ভয়ঙ্কর। মতামত দিলেন - যাঁরা এতে ইন্ধন জুগিয়েছেন, তাঁরা গণতান্ত্রিক কাঠামোয় কাজ করার অধিকার হারিয়েছেন। নিদান দিলেন - বিষয়টি এতটাই গুরুতর যে সিপিএম পলিটব্যুরোর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

    কিন্তু ওনার অধিকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
  • hwtl | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১০:২৪522934
  • উনি নিজের ডান্স পার্টনারকে নিয়ে উদ্বিগ্ন।
  • কল্লোল | 125.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১০:৪০522935
  • পাল্টা রাস্তায় নামতে হবে সিপিএমকে। না, আমি পাল্টা মারপিট বলছি না। তৃণমূলীদের তান্ডব সবই নানান মিডিয়ার ক্যামেরায় ধরা, তাই নিয়ে পাড়ায় পাড়ায় দেখিয়ে বেড়াতে হবে মিটিং মিছিল করে। পুলিশ ও তৃণমূল বাধা দেবেই। সেসব এড়িয়ে বা সেসব ঘাড়ে নিয়েই পাল্টা আন্দোলনে নামতে হবে।

    একটা কথা - আমার দিল্লীর এস এফ আই কান্ড ভালো লেগেছিলো। কিন্তু তার আগের লাইনটা ছিলো - এটা কৌশলগত ব্লান্ডার। ম্যাও সামলাতে পরবেন তো?
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১০:৫৩522936
  • সিপিএমের মার খাওয়াটা আমার মতে অত্যন্ত ভাল কাজ হয়েছে (ঠাট্টা নয়)-পার্টির ভবিষ্যতের জন্য। আমার জানা খবর অনুযায়ী সিপিএমের (বা SFI-এর) কমবয়সী ছেলেমেয়েরা বুড়োদের ল্যাদ খেয়ে যাওয়া আর প্রাতিষ্ঠানিকতাকে মেনে নিতে পারছে না।
  • hwtl | 131.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১০:৫৬522937
  • এইটাতে পুরো ক।

    শালা সাংবাদিকদের সামনে বিবৃতি না দিয়ে পার্টি অফিসে হামলার সময় সামনে গিয়ে দাঁড়াক না।
  • hwtl | 131.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:০০522938
  • আর তিনি মাইরি খুন টুনের চেষ্টা অবধি বলে ফেলেছেন। যদিও সমস্ত ডকুমেন্টেশন হল স্কাফলের সময় তিনি অলরেডি ঢুকে পড়েছেন গেটের ভিতর।
  • কল্লোল | 125.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:০৩522939
  • পিটি। দুহাত তুলে সমর্থন।
    তবে শেষে ঘুরিয়ে মানলে সিপিএমের হেরে যাওয়াটা ভালোই হয়েছে।
    আমি বারবার লিখেছি সিপিএম কিস্যু করবে না। খালি নাকে কান্না কাঁদবে। আমি ভুল হলে দুহাত তুলে নাচবো।
    মেদ ঝরুক। লড়াইয়ে ফিরুক বামেরা।
  • প্পন | 190.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:০৭522941
  • পিটিস্যারকে ক।

    নতুন মুখ, নতুন চিন্তাধারা এলে আখেরে দল ও রাজ্যবাসী সবার জন্যই ভালো।
  • S | 109.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:১২522942
  • বিমান বাবু বলেছেন কোচবিহারে সিপিয়েমের ৮৪ + ফব্লকের ২১ টা অফিস ভেঙ্গে/পুড়িয়ে দিয়েছে।
  • Sibu | 118.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:১৩522943
  • কল্লোলদা, পাড়ায় পাড়ায় গায়ের দাগ দেখিয়ে বেড়ানো আর নাকে কান্না কাঁদার মধ্যে তফাত কি?
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:২১522944
  • কল্লোলদা
    তোমার সঙ্গে আমার মায়াপাতায় পরিচয় হওয়ার আরও অনেক আগেই বামেদের হারের প্রত্যাশা এবং ইচ্ছা প্রকাশ করেছিলাম ঘনিষ্ঠ মহলে। কিন্তু বিরোধীরা যে এত অপদার্থতার সঙ্গে ২৩৫ টা আসনের ব্যবস্থা করে দেবে তা কে জানত?
  • SC | 34.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:৩৮522945
  • উপরের বক্তব্য গুলোর সাথে একমত নই।
    ঋতব্রতদের মত উঁচুতলার অপদার্থ নেতারা কাজ করবেন, ঠেলা সামলাবে সাধারণ সিপিএম কর্মী।
    এভাবে সাধারণ কর্মীদের ঘাড় ভেঙ্গে আর কতদিন?
    নেতারা থাকেন কলকাতা বা দিল্লিতে, গ্রামে গ্রামে সাধারণ সিপিএম কর্মীদের সন্ত্রাসের ফল ভোগ করতে হয়।
    বুদ্ধদেবের মত উঁচুতলার নেতারা কোনদিন পরিদর্শন করতেও যাবেন না, কোনদিন গিয়ে দাঁড়াবেন না।
    সাধারণ কর্মীদের মারের মুখে ঠেলে দেবেন।
    ঋতব্রত কিন্তু সেদিন বসে ঝুলছিল না, ঝুলছিল ছোট নেতা। আজ গ্রামের সাধারণ সিপিএম সমর্থক মার খাচ্ছেন।
    lalogoRe, সিপিএম করার অপরাধে মাওবাদীরা সাধারণ সমর্থকদের মেরেছেন। একজন বড় নেতা একবারও যাওয়ার প্রয়োজন মনে করেননি। তিনি বুদ্ধবাবু, নন্দনে তো ঘন্টার পর ঘন্টা, মার্কেজ না কিসব নিয়ে আলোচনা করতে পারেন, দলের নেতা হিসেবে কোনদিন ঢুকেছেন? পাশে দাঁড়িয়েছেন? প্রকাশ কিউবাতে বিপ্লব না দেখে নিজের দলের সাধারণ কর্মীদের পাশে এসে কোনো গ্রামে দাঁড়িয়েছেন? আগে মাওবাদীদের হাতে, এখন তিনুদের হাতে এরাই কিন্তু মার খেয়েছে। আর এরা অনেকেই সিপিএম করে বিশ্বাস করে বলে। নেতারা এদের উপরে ভরসা করে বৈতরণী পার হয়ে মন্ত্রী হন, কিন্তু মার খাওয়ার সময়ে কলকাতার ঠান্ডা ঘরে হওয়া খান। এক্সেপশন আছে। রেজ্জাক মোল্লাদের মত কেউ কেউ। কিন্তু বিমান, বুদ্ধর কলকাতা ছেড়ে বাকি বাংলায় যাওয়ার সময়ে এসেছে। এদের লড়াইয়ের উপরে দাঁড়িয়ে জিতে বুদ্ধবাবুর লজ্জা করবে না পরের বার মুখ্যমন্ত্রী হতে? এই সাধারণ কর্মী সমর্থকদের তো মানুষ বলেই মনে করেন না এই নেতারা।
  • S | 109.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:৪১522946
  • http://www.anandabazar.com/11cal1.html

    আবাপের রিপোর্টিঙ্গ।
    ১) "গবেষণাগারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তাঁরই দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে"
    অভিযোগ? মানে আবাপ ঠিক জানেনা কে বা কারা করেছে। অথচ অন্য অনেক ক্ষেত্রেই দেখেছি প্রধান মন্ত্রী কি ভাবছেন সেটাও জেনে যাচ্ছে।

    ২) টাইটেল "বাম পথেই ...."। কথাটা হয়তো ঠিক, কিন্তু এই একটা ফুটনোট দিয়ে পুরো ব্যাপারটাকে গৌণ করে দেওয়ার চেষ্টা। মানে অবশ্যই খারাপ হয়েছে। কিন্তু সমালোচনার আগে সিপিয়েমকে দোষি বলে বলুন।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:৪২522947
  • বুদ্ধবাবু আবার মুখ্যমন্ত্রী হলে আমি এবার নক্সাল হয়ে যাব :( আর নেওয়া যাচ্ছে না
  • Sibu | 118.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:৪৩522948
  • বেশ। এসব গুরুত্বপূর্ণ কথা গুরুর পাতায় সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসকবলিত গ্রামে গ্রামে ঘুরে সাধারণ সিপিএম কর্মীদের বোঝানো হোক।
  • S | 109.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১১:৫৪522949
  • আমার মনে হয়্না এইসব তুচ্ছু ঘটনাবলিতে তিনোর খুবএকটা কিছু এসে যাবে। পরের লোকসভা ইলেকশনে কঙ্গের সিট কমবে, সেক্ষেত্রে কঙ্গ বা বিজেপি যেই কেন্দ্রে আসুক না কেন, দিদিকে খুশি রাখতে বাধ্য। ফলে প্রসাদ আসবেই দিল্লি থেকে। তবে কঙ্গ এলে পরে নেকস্ট বিধানসভা ইলেকশনে নিস্চই জোট হবে। না হলে কিছুটা অসুবিধে হতে পারে। মানে বাম বিরোধি ভোট ভাগ নাও হতে পারে। (কিন্তু অন্যদিকে ভাজপার অনেক দিন থেকে এই রাজ্যটার দিকে লোভ। মোদি এসেছিলো সেই কারণেই। ফলে ভাজপা ক্ষমতায় এলে এখানে ভালো ইয়ে দেবে।) আর পরের ইলেকশনের আগে দিদি এবং ভাইয়েরা হঠাত হঠাত ইস্কুলে কলেজে হাসপাতালে দপ্তরে ভিজিট করবে। দেখা গেছে লোকে এগুলো খুব ভালো খায়। আবাপের রিপোর্ট গুলো ক্রমশ তিনো ঘেঁষা হতে থাকবে। তাছাড়া এখনো সেই থ্রেসহোল্ড বোধয় আসেনি যাতে ব্যালটে চেন্জ আসবে। প্লাস সিপিয়েম এমনকি ভালো কাজ করেছে লাস্ট দেড় বছরে?
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১২:০৭522950
  • পিটিস্যার, রাগ কইরেন না। না, ব্যক্তিগত আক্রমণ টাক্রমণ করি নি আপনাকে। একটা জোক (পিজে বলাই ভালো) মারলে যদি সেটা ব্যক্তিগত আক্রমণ হয়, তাইলে অরিজিনাল জোকটা ছিল জ্যোতি বসুকে ব্যক্তিগত আক্রমণ, আর আপনি রোজ নিয়ম করে বুদ্ধিজীবিদের ব্যক্তিগত আক্রমণ করেন।

    ভুল বুঝবেন না, আপনার ঐ রেটোরিক বুদ্ধিজীবিদের নিয়ে ঘ্যানঘ্যান শুনে শুনে শুনে শুনে আমার মাথায় জোকটা এসেছিল, লেগ পুল করার জন্যেই লিখেছি। আঘাত পেলে সরি।

    আর আপনি তো আচ্ছা লোক মশাই, একটা কথা অর্ধেক বলে অর্ধেক ইঙ্গিত রেখে দেন। তারপরে কেউ সেটা ধরতাই দিলে বলেন, আমি তো ওকথা বলি নি!

    আপনি, কাল, ১১-৩৮ পিএমঃ কোন কারণে আমার প্রতি ব্যক্তিগত আক্রমণের প্রবণতা Ishan আর Siki-র বিচারবোধকে এমন আচ্ছন্ন করে রেখেছে যে পোস্টিংটা পড়ে তার মর্মার্থ উদ্ধার করার চেষ্টামাত্রও করছেন না। এবং বক্তব্য না বুঝেই অহেতুক উষ্মা প্রকাশ করছেন। আর এই দুজনকে তাবড় বুজীদের রক্ষা করার ভার কে দিয়েছে কে জানে।

    ইশান, আজ ভোর ২-৪০ এএমঃ আর হ্যাঁ, পিটির প্রতি ব্যক্তিগত বিদ্বেষে আমি একেবারে লাল হয়ে গেছি। সিকি ব্যাটা তিনো ও নিশ্চয়ই নীল হয়েছে। তবে সে সিকির ব্যাপার, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাইনা। তবে আমার বিদ্বেষ কোত্থেকে আসছে নিশ্চয় জানি। বুজীরা আর মমতা পয়সা খাইয়েছে, আব্বার কি?

    আপনি আজ সকাল ৭-০৬ এএমঃ Ishan দয়া করে এই অপ্রয়োজনীয় ব্যক্তিগত বচসা বন্ধ করুন। আপনাকে আমি "তৃণমূলী" বা "মমতার পয়সা খাওয়া লোক" ইত্যাদি কিছুই বলিনি। তবে আপনি যদি নিজেকে তৃনমূলী বুজী মনে করেন সেটা আলাদা ব্যাপার। আর আপনার কৌতুহল নিরসনের জন্য জানাই যে আমি প্রায় গড়ে দুদিন করে কলকাতায় যাই ও সময় পেলেই থাকি।

    মজাটাকে মজা হিসেবে নিন না।

    পরের বক্তব্যঃ গড়ের হিসেবটা দিয়েছেন স্যার, কিন্তু পুরোটা দেন নি, হয় তো টাইপো। মাসে গড়ে দুদিন, না বছরে গড়ে দুদিন? সেই হিসেবে এই ২০১২-১৩ ফিসকালে আমারও বোধ হয় মাসে গড়ে দুদিন হয়ে গেল। অক্টোবরে পুজোয় দশদিন, আর ফেব্রুয়ারিতে বইমেলা আর ব্যক্তিগত কাজ নিয়ে চোদ্দ দিন। কুল্লে চব্বিশ ডিভাইডেড বাই বারো মাস।

    আপনি ভাবছেন কেন যে কলকাতার বর্তমান হাল সম্বন্ধে একমাত্র আপনিই ওয়াকিবহাল আর আমরা শুধুই দূর থেকে বিপ্লবের আঁচ নিচ্ছি? আমার মা-বাবা থাকে ওখানে, খোদ ভবানীপুরে এক তৃণমূলী ক্যাডারের দৌরাত্ম্যে আমি এবং আমার বাবা-মা পারিবারিকভাবে বেশ ভুগে চলেছেন বেশ কয়েক বছর ধরে, পুলিশ তার নমে কোনও অভিযোগ নিচ্ছে না সে তিনোমুল করে বলে। অভিজ্ঞতা আপনার যেমন আছে, আমারও অল্পবিস্তর আছে, এখনে অনেকেরই অল্পবিস্তর আছে। গ্রাউন্ড রিয়েলিটি না বুঝে কেউ খিল্লি করছে বলে যে কেন আপনার মনে হল, আমি জানি না।

    বুদ্ধিজীবিরাও মানুষ। মমতাকে আনানোর পেছনে যদি তাদের ভেস্টেড ইন্টারেস্ট থেকে থাকে, তো ছিল, যদি শুধুই দিনবদলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মমতাকে এনে থাকেন, তা হলে তাই, যদি জেনেবুঝে বাংলার মনুষের সঙ্গে বাঙালি হয়ে তাঁরা শয়তানি করে থাকেন, তা হলে তাই। এ নিয়ে তো পাতার পর পাতা আলোচনা হয়েছে, হয়েই চলেছে। এখনও একটা কিছু ইস্যু হলেই আপনি বুদ্ধিজীবি নিয়ে কথা শুরু করেন কেন? পরিবর্তনে বুদ্ধিজীবিদের ভূমিকা নিয়ে পাতার পর পাতা লেখা হয়েছে। আপনার পয়েন্টও সবার কাছে ক্লিয়ার, সবার পয়েন্টও আপনি বুঝেছেন। এবার একটু আগে এগনো যাক না! দোষারোপের পালা কি এখনও শেষ হয় নি? সব দোষ বুদ্ধিজীবিদের? সিপিএমের কোনও দোষ ছিল না, এটাই কি এখনও বলতে চান?
  • PT | 213.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৩:৪৬522952
  • Siki
    এইসব ঘেঁটে দেওয়া কথা বলে কোন লাভ নেই। আমি কলকাতায় ২ বারই যাই আর ২০০ বারই যাই তার সঙ্গে এই আলোচনার কি সম্পর্ক? কেননা টিএমসির বাঁদরামো সারা পব জুড়েই চলছে-সেটা দেখার জন্য শুধু কলকাতায় যেতে/থাকতে হয় না-পব-র মধ্যে থাকলেই চলে। শুধু গতরাতেই হাজারখানেক সিপিএমের পার্টি অফিস ভাঙ্গা/পোড়ানো হয়েছে-সেগুলোর বেশের ভাগই কলকাতার বাইরে।

    আর আপনি যেটাকে ঠাট্টা বলে দাবী করছেন সেটা আমি ছাড়াও আরও অনেকের অন্য কিছু বলে মনে হয়েছে। আমার বুদ্ধিজীবিদের প্রতি ঘৃণা প্রায় নাক পর্যন্ত উঠে এসেছে-বিশেষতঃ সুদীপ্তর মৃত্যুর পরেও তাদের নীরবতায় আশচর্য হয়েছি। কাজেই আমি যতদিন পারব ততদিন এইসব বুজীদের ঘৃণা করে যাব। এর মধ্যে "রেটোরিক" খোঁজার চেষ্টা বৃথা।

    পাতার পর পাতা তো বামেদেরও গালাগাল দেওয়া হয়েছে তাতে তো সরকার থেকে চলে যাওয়ার পরেও মায়াপাতায় তাদের গাল দেওয়ার intensity বিশেষ কমেছে বলে মনে হয় না।

    তাছাড়া এর আগে তো কাঁচা খিস্তিও করা হয়েছে আমাকে গুরুর পাতায়-এসব ব্যক্তিগত আক্রমণ তো সেই তুলনায় "শিশিরে কি ভয়" -এর তুল্য।
  • siki | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ১৪:১৪522953
  • আপনি আশ্চর্য হয়েই বসে থাকুন। আপাতত আপনার ঘৃণা নাক থেকে গলা পর্যন্ত নামিয়ে দেবার জন্য তিনজন ঘৃণ্য বুজী-র নাম লিখে দিলাম নিচে, লিং চাইলে বলবেন, পাঠিয়ে দেব। এই তিনজন সুদীপ্তর মৃত্যুর নিন্দে করেছেন কঠোর ভাষায়।

    সমীর আইচ
    সৌমিত্র চট্টোপাধ্যায়
    মৃণাল সেন

    এবার খেয়ে আসি। আর পরি না বাপু খালিপেটে বুজীদের হয়ে এত ওকালতি করতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন