এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৪৬664318
  • কিছু চেন্জ দেখলে? আগের সাথে এখনের?

    আমি কিন্তু দেখেছি, গুড ব্যাড মিলিয়ে
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৫:৫৭664320
  • ইয়ে মানে সত্যি কথা বলতে কি তুমি বাদে বাকি সবাই!! ঃ)))
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৬:০৩664321
  • ইয়েস সিবি।

    এখন এটা আরো খোলাখুলি।

    চক্ষুলজ্জার বালাই নেই। কারোর কাছে জবাহদিহি ( মানে "বিবেক" বলে কিছু একটা থাকা উচিত ;ধরে নিয়ে ) র বালাই নেই।
  • .. | 113.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২০:১৫664322
  • কেউ কি জানে বুদ্ধিজীবী গুলো কোথায় ?
    ওরা রাস্তায় নামার জন্য কত পারিশ্রমিক নেয় ?
  • cm | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২০:২১664323
  • ঐ সামান্য ভূষণ দিলেই চলবে।
  • ranjan roy | 132.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২১:১২664324
  • একটা কথা জিগ্যেস করিঃ
    ২০১৬ আসতে তো বেশি বাকি নেই। আপনারা কী আগামী মরশুমেও এদেরই গদিতে দেখতে চান?
    না হলে এখন থেকেই ভাবুন, এদের গদিচ্যুত করার ক্ষমতা কারা রাখে।
    আর এবার কিন্তু বহু জায়গায় সাধারণ ভোটার প্রতিবাদ করেছে। কেন নিজের পছন্দমত ভোট দেওয়া যাবে না? কেন পোলিং বুথের ভেতরে বিভিন্ন প্রার্থীদের পোলিং এজেন্ট ছাড়া অন্য লোকজন বসে থাকবে?
    এই প্রশ্ন তুলেছেন মহিলারা, বয়স্করা। প্রশ্ন তুলে মার খেয়েছেন, কিন্তু তুলেছেন।
    এই ট্রেন্ড গতি পাক, বেড়ে উঠুক।
    অন্যের কথা জানিনা, কোলকাতায় ফিরে ভোটার কার্ড বানিয়ে আগামীতে ভোট দেব। বুথের মধ্যে বাইরের লোক দেখলে পোলিং অফিসারকে প্রশ্ন করব। মার খেতে হয়, খাব।
    রুটি পুড়ে যাচ্ছে, পাল্টে দেওয়া হোক।

    পারস্পরিক দোষারোপ (কার শাড়ির রং বেশি সাদা?) ছেড়ে একটু এ নিয়ে ভাবলে হয় না?
  • ঈশান | ০৫ অক্টোবর ২০১৫ ২১:৪৪664325
  • কে সিদ্ধার্থ জমানায় নিশ্চুপ ছিল, কে বুদ্ধের জমানায় ভজনা করেছিল, এ সবই দেখেছি, দেখবনা কেন। তবে সিলেক্টিভলি একটার নিন্দে এবং অন্যটাকে বিদ্রূপ করে উঠতে এখনও পারিনি। আর, "অমুকের বিপ্পক্ষে যখন বলে তখন মিডিয়ার কুনো দোষ নাই, কিন্তু তমুকের বিপক্ষে বললেই দুষ্টু", এরকম অন্ধবিশ্বাসী একনিষ্ঠতায় এখনও পৌঁছতে পারিনি, এই যা। সব বস্তুই বিশ্বাসে মিলায়, মিডিয়া তো কোন ছার। :-)
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২১:৫৯664326
  • রঞ্জনদা ভোটার লিস্টে নতুন করে নাম তুলবেন? নাকতলা এলাকায়?

    আর অক্ষদা কিনা আমারে কইলো "ইটার্নাল অপ্টিমিস্ট"
  • aranya | 154.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২২:১৯664328
  • সিএম-এর লিঙ্ক থেকে পড়লাম - it looked like muscle power had won here, too. But angry citizens teamed up to challenge the 200-odd toughs — this show of courage was the only silver lining on a dark day.

    সত্যিই সিলভার লাইনিং, রঞ্জন-দাও লিখেছেন দেখলাম - 'এই ট্রেন্ড গতি পাক, বেড়ে উঠুক'

    সাধারণ মানুষের প্রতিবাদ বেশি দিন ধরে রাখা যায় না, যেমন কামদুনির পর দেখা গেছে, এটা একটা সমস্যা যদিও
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২৩:৩৭664329
  • শেষ পর্য্ন্ত সব sense of proportion জলাঞ্জলী দিয়ে সিদ্ধার্থ আর বুদ্ধদেবের নাম একসাথে উচ্চারণ করতেই হল। সাংবাদিক পেটানোর পরে মুখ বাঁচানোর জন্য এটা বলতেই হত। এ যেন লজ্জা থেকে রেহাই পাওয়ার শেষতম প্রচেষ্টা।
    মনে পড়ে গেল যে এক টিভি বিতর্কে ব্রাত্য সুব্রতর সঙ্গে এক সুরে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বামেদের মুন্ডুপাত করছে।
    যারা ভুলে যাওয়া প্রাকটিশ করছে তাদের মনে করিয়ে দিই এই সিদ্ধার্থ রায়ের তত্বাবধানে দুজন সাংবাদিক গৌরকিশোর ঘোষ আর বরুণ সেনগুপ্ত জেলের ভাত খেয়েছেন।
    তবে আবাপ আর কল্লোলদা সেই ঘটনা কি করে ভুলে গেল কে জানে!!
  • B | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ২৩:৫৯664331
  • শুদ্ধোদনের ছেলের নাম তো সিদ্ধার্থই ছিল, না কি? সেই যে মায়াদেবীর পেটের মধ্যে ঐরাবত প্রবেশ করে যে বাচ্চা ভূমিষ্ঠ হ'ল। আর সেই তো সুজাতার হাতের পায়েস খেয়ে বুদ্ধদেব হয়েছিল, তাই তো জানতাম।
    তাহলে একই ব্যক্তির দুই নাম একসাথে উচ্চারণ হলে অসুবিধে কি?
  • ঈশান | ০৫ অক্টোবর ২০১৫ ২৩:৫৯664330
  • বুঝেছি। "ব্র্যান্ড বুদ্ধ" কয়েনেজ আর মিডিয়ার তোল্লাই ভুলে যাওয়াই বিধেয়। এই লজ্জা ঢাকতে স্পেশাল গামছা লাগবে। ভুলে যাওয়া প্র্যাকটিসের কত উপায়ই হয়। :-)
  • Arpan | 192.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০০:০১664332
  • ঃ)

    এর পরে ক্রমানুসারে যিনি হতে পারতেন তিনি আপাতত পাশের এক বঙ্গভাষী রাজ্যের রাজ্যপাল।
  • kc | 198.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০০:১৬664333
  • :-))

    এবার হানুদাকে টানা হল বলে। :-)
  • B | 127.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০০:২৯664334
  • মানু জানি, কানু জানি, পানু জেনে ঝানু হওয়াও জানি, কিন্তু হানু কে?

    :-I
  • PP | 174.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০২:৪৩664335
  • বোধ্হয় তথাগত।
  • তথাগত | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৩৭664336
  • বেশ তো ছিলাম আবার আমাই নিয়ে কেন টানা টানি ......... আমাই না হই এ পাতাই রেহাই দেওয়া হোক।
  • .. | 113.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৩৯664337
  • তরমুজদার কোন কথার আমি গুরুত্ব দি না। চলে যাই ১৯৭২ - ৭৭ আমলে কলকাতা পুলিশের নগরপাল ছিলেন প্রখ্যাত IPS অফিসার রাঞ্জিত কুমার গুপ্ত (যদিও নকশাল আন্দোলনে তাঁর ভুমিকা নিয়ে অতি বাম্পন্থিরা প্রশ্ন তুলেছিল কিন্তু তাঁর সততা ও কাজের প্রতি তাঁর দায়বধ্যতা ছিল প্রশ্নাতীত)। মানু বাবু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী - কথিত আছে যে মানুবাবুর বাড়িতে একটি গেট টুগেদার ছিল - মানু বাবু তাঁর সব থেকে কাছের লোকেদের নেমন্তন্ন করেছিলেন - সেখানে ছিলেন মানু বাবুর সব থেকে কাছের বন্ধু ও তৎকালীন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জ্যোতি বসু, তৎকালীন হরতাল দা নামে বিখ্যত আরএসপির নেতা কমরেড জোতীন চক্রবর্তী, কলকাতা পুলিশের তৎকালীন নগরপাল রাঞ্জিত কুমার গুপ্ত - কথা প্রসঙে রাঞ্জিত কুমার গুপ্ত মানুবাবু কে বলেই দিয়েছিলেন সেই দিন যে বেশী নাটক বাজী করলে মানু বাবুর গৃহ মন্ত্রী কে জেলে ঢুকিয়ে দেবেন রাঞ্জিত কুমার গুপ্ত - সেই গৃহ মন্ত্রী আর কেউ নন আমাদের তরমুজ দা। তরমুজ দা কে কেউ পাত্তা দিতো না আগেও তাই এখনো পাত্তা দিয়ে লাভ নেই।
  • MR | 81.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৪:২৩664341
  • ভাবছি এই যে এতো কান্ডকারখানা হচ্ছে, এতো সাংবাদিকরা মার খাচ্ছে, ঐসব লেখকেরা গেলো কোথায়? নন্দীগ্রাম- ঐ সময় কত নতুন টই, কত অপরিচিত লেখকের দিস্তে দিস্তে লেখা! এখনও কি প্রতিবাদের সময় আসেনি? নাকি ওগুলো শুধুই নাটকের স্ক্রিপ্ট! সেসময় গুরুর স্ক্রিন শট নিয়ে রাখলে ভালো করতাম!
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৭:৩৯664342
  • না, না, তারা আছে, ছড়িয়ে ছিটিয়ে। আর যেখানেই সুযোগ পাচ্ছে ছ্দ্ম নিরপেক্ষতা দেখিয়ে বামেদের ৩৪ না হলেও শেষ দশক ইত্যাদি প্রসঙ্গ তুলে আলোচনায় জল ঢেলে দেওয়ার ধান্দা করছে যাতে তিনোদের সাংবাদিক পেটানোকে লঘু করে দেখানো যায়।
    এই যেমন যারা গৌরকিশোর-বরুণের গ্রেপ্তারী মনে করতে পারেনা তারা এখন "ব্র্যান্ড বুদ্ধ"-র মত খুব জরুরী একটি বিষয় মনে করিয়ে দেয়!!
  • ঈশান | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:০৪664343
  • অলরেডি দেখছি টইয়ের লিস্টিতে ফুলিশ, হীরক রানী চলছে। কে একটা যেন "আমাদের দিদি অছে" বলে টইও খুলেছে। এতেও না পছন্দ হলে আরো টই খুলে ফেলুন না। আটকাচ্ছে না তো কেউ। অন্যদের ঘাড়ে বন্দুক রেখে আর কদ্দিন চলবে? :-)

    আর ব্র্যান্ড বুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ব্র্যান্ড বুদ্ধ, তারপর নির্বাচনে বিপুল জয়, এবং তাপ্পরে নন্দীগ্রাম। স্ক্রিপটেড কিনা অবশ্য জানা নেই। :-) আপনাদের যতই অস্বস্তি হোক, ভুলবনা। যেখানে যখনই লেখার দরকার হবে লিখব, মানে মিডিয়া প্রসঙ্গ এলেই একবার করে মনে করিয়ে দেব, যে, বুদ্ধবাবু কিরকম মিডিয়ার ল্যাজ ধরে উপরে উঠেছিলেন। যত কচলাবেন তত মনে করাব। হালুম।
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:২৮664344
  • নিশ্চয় লিখবেন।
    কিন্তু যেটা লিখলেন না সেটা হচ্ছে যে ব্র্যান্ড বুদ্ধ লেখার সময়ে সম্ভবতঃ ইচ্ছে করেই সিদ্ধার্থর আমলে দুই সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর কথা ভুলে যাবেন।

    আর মিথ্যে ও অপপ্রচার কত রকমের হয় সেটাও শিখছি। বুদ্ধবাবু গিয়ে অভীক সরকারের পায়ে পড়েননি তাঁকে তোল্লাই দেওয়ার জন্য। আবাপ কখন কাকে ওঠায় আর নামায় সেটা আবাপই জানে। আর শুধু ব্র্যান্ড বুদ্ধের জন্যে বামেদের বিপুল জয় হয়েছিল সেই অতিসরলীকরণের ধান্দায়িত প্রকাশ বেশ চমৎকার।

    তারপর নন্দীগ্রাম। এই সাংবাদিক পেটানোর সময়ে সাংবাদিকতার অন্য পিঠটাও মনে রাখা দরকার। সে সময়ে সাংবাদিকরা (কবীর সুমন সহ) পাহাড়-প্রমাণ মিথ্যা প্রচার করে ব্যবসা করে দিব্য ছিল। কেউ তাদের কেশাগ্রও স্পর্শ করেনি। আর এই গুরুতে সেই মিথ্যা "খবর" দিনের পর দিন উদ্ধৃত করে প্রবন্ধ-নিবন্ধ ছাপানো হয়েছে আর আলোচনা চালানো হয়েছে।

    শেষে এটাও মনে করানো দরকার আমরা জানি কারা ম্যাঙ্গো পাবলিককে বিপ্লবের ঢপ দেখিয়ে কাকে লালবাড়িতে পাঠানোর তাত্বিক মদত জুগিয়েছিল আর কারা তারপরে সম্পুর্ণ বালখিল্যতা দেখিয়ে ময়ূরপুচ্ছধারী কাকের কাছে "খসড়া" পাঠায়।

    সাংবাদিক পেটানোর লজা ঢাকার জন্য সেইসব খসড়াবাদীদের হাবিজাবি কিছু তো লিখতেই হবে।
  • Arpan | 125.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:৪১664346
  • যাক এরা গত্তো থেকে বেরিয়েছেন। ইঁদুর আরশোলারা বড় জ্বালাচ্ছিল বোধহয়।
  • lcm | 118.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:৪২664347
  • এই রে! শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জি, কৌশিক সেন --- এরা প্রতিবাদ শুরু করছেন...

    এবার এনারা পিটির থেকে আরো বেশি করে গাল খাওয়া শুরু করবেন - বদের ধাড়ি, অতিবদ... ইত্যাদি বিশেষণে ভুষিত হবেন...
  • ঈশান | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:৪৬664348
  • মিথ্যে এবং অপপ্রচার কতরকম হয়, সেটা আপনার নতুন করে শেখার দরকার আছে? :-)

    এই দেখুন, আমি কটা পোস্ট আগেই লিখলাম, "কে সিদ্ধার্থ জমানায় নিশ্চুপ ছিল, কে বুদ্ধের জমানায় ভজনা করেছিল, এ সবই দেখেছি, দেখবনা কেন।" এটা পড়ে আপনি লিখলেন, "কিন্তু যেটা লিখলেন না সেটা হচ্ছে যে ব্র্যান্ড বুদ্ধ লেখার সময়ে সম্ভবতঃ ইচ্ছে করেই সিদ্ধার্থর আমলে দুই সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর কথা ভুলে যাবেন।"

    মন্তব্য নিষ্প্রয়োজন। তবু আরেকবার বলে রাখি। আমি কিছুই ভুলিনি। সিদ্ধার্থও না, বুদ্ধও না। কাশীপুর, বরানগর, কিচ্ছু না। খামোখা ভুলবা কেন। কিন্তু তার পরেও বুদ্ধবাবু মিডিয়ার ল্যাজ ধরে উঠেছেন। :-)
  • PT | 213.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:৪৭664349
  • এখন সৌমিত্রকে বেশ আপন মনে হচ্ছে? নন্দীগ্রাম প্রসঙ্গে তাঁর অবস্থানটাও মেনে নিচ্ছেন কি?
  • lcm | 118.*.*.* | ০৬ অক্টোবর ২০১৫ ০৮:৪৮664351
  • হা হা, সব ছেড়ে সৈমিত্র নিয়ে পড়েছে - মাইরি !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন