এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:৩৩522886
  • না প্পন - কল্লোলদার সাথে একমত না হতে পারি - কিন্তু ওনের বিশ্বাসের অনেস্তি নিয়ে সন্দেহ নেই -- সত্যি ই অবাক হয়েছি
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১২:৫৯522888
  • মন্টেক বোধ হয় মনে মনে পাঞ্জাবিতে বলেছে, "দ্যাখ ক্যামন লাগে।"

    ইয়ে, প্রতিবাদের অনেক গণতান্ত্রিক পথ অবশ্যই আছে। ঐ কালো পতাকা, ধর্না, শ্লোগান ইঃ। কিন্তু সেগুলোও তো করতে দেওয়া হচ্ছে না। কালো পতাকা দেখাতে পারে, এই আশঙ্কাতেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আগেভাগে। তো সেক্ষেত্রে একটা কেসে অগণতান্ত্রিক হলে সেটাকে পেটি ম্যাটারই বলা যায়। :)
  • de | 69.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৩:৩২522889
  • অমিত মিত্তিরের ধুতির কি দাম -- ১৭% বরাদ্দ বৃদ্ধি!
  • b | 135.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৩:৩৩522890
  • তবে! কে বলে রাজ্যের উন্নয়নে সিপিএম-এর অবদান নেই?
  • কল্লোল | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৫:৫৭522891
  • স্চ।
    আমি রাজনৈতিক নেতাদের মন পরিবর্তনের জন্য কোত্থাও কিচ্ছু বলিনি...............মজা কচ্ছিলাম।
    কিন্তু এও সত্যি যে আমার ভালো লেগেছে। তক্কো করতে গেলে করাই যায়, মৃত্যুদন্ড আর মাথায় পোস্টার ঠোকা কোনভাবেই এক তলের বলে ধরা যায় না। এসব ক্ষেত্রে নিন্দা করাটাই "পোলিটিকালি কারেক্ট" কিন্তু আমার যে মাঝে মাঝে পোলিটিকালি ইন্কারেক্ট হতে সাধ যায়। তা আর কি করা।
    আমার ১২.০৯এর পোস্টে লিখেছি, আমি দায়িত্বে থাকলে কি করতাম। এখানে সময়ের অভাবে করতে পারিনি, নয়তো পরিকল্পনা ছিলো বাংলায় একটা বড় ব্যানার করার -
    মান্না দের মত মহান মানুষের কাছে যাওয়ার আগে হাত ধুয়েছেন তো ! হাতে তো রক্ত লেগে আছে।
    আমি এভাবেই পছন্দ করি। কিন্তু এটাও ভালো লেগেছে। হনেস্ট কনফেশন।
  • quark | 24.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৬:২৬522892
  • ওদিকে ওনার ভায়েরা বাংলার মন্ত্রীদের দিল্লীতে অপমানের বদলা নিতে প্রেসিডেন্সী কলেজে ভাঙচুর কচ্ছে।
  • PT | 213.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৬:৫৭522893
  • .....................
    .....................
    ....................

    শন্কর সামন্তকে পুড়িয়ে মারাঃ স্বতঃস্ফুর্ত জনরোষ
    আনুজ পান্ডের বাড়িতে আগুনঃ স্বতঃস্ফুর্ত জনরোষ
    ......................
    ......................
    ......................

    অমিত মিত্রের ধুতি ছেঁড়াঃ স্বতঃস্ফুর্ত জনরোষ

    আশা করি এবার থেকে "স্বতঃস্ফুর্ত জনরোষ" শব্দদুটো রাজনীতিবীদ আর ধান্দাবাজ বুদ্ধিজীবিরা ব্যবহার করা বন্ধ করবেন।

    বিশেষ দ্রষ্টব্যঃ ফাঁকা লাইনগুলোতে যে যার পছন্দমত "স্বতঃস্ফুর্ত জনরোষ" -এর ঘটনা লিখে দিতে পারেন।
  • quark | 24.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৭:৪৪522894
  • স্বতঃস্ফূর্ত জনরোষে অমিত মিত্রের ধুতি ছিঁড়েছে, এইটা কেউ বলেছে? মাইরি?
  • PT | 213.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ১৯:৩০522896
  • টিভিতে দেখে তো তাই "মনে হল।" অবিশ্যি আপাপ-র প্রথম পাতায় ছবিতে দেখা যাচ্ছে যে ধুতির শেষাংশ পুলিশের হাতে!!http://www.anandabazar.com/10desh1.html
  • Ishan | 202.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২০:০৬522897
  • হ্যাঁ, তারপরে পার্টি অফিস ও প্রেসিডেন্সিতে স্বতঃস্ফুর্ত জনরোষ। পিটি একটু বিরতি নিলেও তো পারেন।
  • PT | 213.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২০:১৪522898
  • কেন বলুন তো? আপনি এই ফোরামে লাঠি ঘোরানোর দায়িত্ব দিয়েছে কেউ নাকি নিজেই এই দায়িত্ব গ্রহণ করেছেন?
  • PT | 213.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২০:১৬522899
  • *আপনাকে এই
  • PT | 213.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২০:৫৫522900
  • ইচ্ছাকৃত ভাবে পরিস্থিতি উত্তপ্ত করার প্রচেষ্টা?
    In its report, the Delhi police said that on learning about the protests, the Planning Commission officials requested the West Bengal government officials to advice Banerjee to enter the building only through the VIP gate which has been secured as the protesters had gathered in front of the main gate. However, ignoring the advice, the chief minister got down from the car and walked down towards the gate to enter the building, the report said. http://www.rediff.com/news/report/mamata-ignored-advice-say-cops-im-not-vip-she-retorts/20130410.htm
  • dd | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২০:৫৮522901
  • শুদু কি তাই পিটি স্যার? ব্যাপারটা ঘোড়ালো করতে অমিত বাবুও ধুতি আর ডোরাকাটা আন্ডারওয়ার পরে গেছিলেন। ক্যানো রে?

    বাবুদের মতোন শাট প্যান্ট পরে যেতে কে বাধা দিয়েছিলো? এটাও তো একটা প্রোভোকেশন।

    আমার নজর এড়ায় নি।
  • Ishan | 202.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:০৫522903
  • হ্যাঁ, মামতা আর পকাবুরা আমাকে পয়সা খাইয়ে লাঠি হাতে নামিয়েছে। :)
  • ফাজিল | 127.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:০৬522904
  • প্রেসির স্ট্যাট ডিপার্টমেন্টের আমার এক বন্ধু বলল বিশেষভাবে SFI কে টার্গেট করা হয়নি। যাকেতাকে প্যাঁদানো হয়েছে। মেয়েরাও বাদ যায়নি। সুতরাং চক্রান্তকারী বিরোধী দলগুলি পক্ষপাতিত্বের অভিযোগ করতে পারবে না। অবশ্য প্যাঁদানোর সময় সংখ্যালঘু গোষ্ঠীকে তাদের প্রাপ্য সংরক্ষণ দেওয়া হয়েছিলো কীনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
    তবে শেষ কথা একটাই। আজ যদি আমরা তৃণমূলের মতন সুশাসক গভর্ণমেন্টের বিরোধীতা করি, পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাই এখন সিপিএমকে ধ্বংস করাই আমাদের মূল লক্ষ্য হউক।
  • টুপু | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:২৩522905
  • অমিত মিত্রের জায়গায় মমতা কে মারলে আরও খুশী হতাম।মেরে দুটো হাত ভেঙ্গে দিতেও পারত।জনগনের স্বতঃস্ফূর্ত আবেগ আরও তীব্র হত।

    বিপ্লবী দল, জনগন কে পাশে নিয়ে যারা ২৪x৭ চলা ফেরা করে তারা জনগনের স্বতঃস্ফূর্ত আবেগকে অসন্মান করতে পারবে না,কিছুতেই না
  • টুপু | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:২৫522908
  • বন্ধুদের কথার সবসময় অতো গুরুত্ব দিতে নেই। সুদীপ্ত'র বন্ধুরাও দুর্ঘটনায় মৃত্যু কে খুন বলে চালাচ্ছে।স্রেফ ধান্দার জন্য
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:৪১522909
  • উফ, মাইরি, পিটিস্যারকে সত্যি আর নেওয়া যাচ্ছে না।

    যাক, স্বতস্ফুর্ত জনরোষে সত্যি মমতার টাকে একটা আলু গজাতে পারলে যে কী খুশিই হতাম ...
  • টুপু | 125.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:৪৩522910
  • আমিও তাই।

    পরের বার নিশ্চিত ভাবে এটা হবে
  • a | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২১:৫৬522911
  • পিটিদার কথাটা ব্যাঙ্গাত্মক ছিল না?
  • ঊমেশ | 90.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২২:০০522912
  • আমারও তাই মনে হয়েছিল।

    ফালতু সবাই পিটি'দা কে চেটে দিচ্ছে।
  • siki | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২২:০৪522913
  • জ্যোতি বসুর নামে একটা জোক চালু ছিল বাজারে। জ্যোতি বসু যে সেলুনে চুল কাটতে যেতেন, সেখানে চুল কাটবার আগে নাপিত জ্যোতি বসুর কানে কানে বলতেন, স্যার, মমতা আসছে। আর জ্যোতি বসু হেব্বি রেগে যেতেন, নাপিত নির্বিকারভাবে চুল কেটে যেত।

    দুত্তিনদিন এই রকম দেখার পরে সেলুনের অন্য লোক, যে একই ফ্রিকোয়েন্সিতে ওখানে চুল কাটতে আসত, সে একদিন জ্যোতিবাবু চলে যাবার পরে নাপিতকে জিজ্ঞেস করল, আপনি মুখ্যমন্ত্রী এলেই "মমতা আসছে" বলেন কেন?

    নাপিত একগাল হেসে বলল, আসলে ওনার মাথায় চুল তো খুব পাতলা, মমতার নাম শুনলেই খুব রেগে যান, মাথার চুলগুলো সব খাড়া হয়ে যায়, আমার কাটতে সুবিধে হয়।

    এখন যা দেখছি, জ্যোতি বসুর জায়গায় পিটিবাবু, আর মমতার জায়গায় বুদ্ধিজীবি দিয়ে রিপ্লেস করে দিলে জোকটা এখনও চলবে।

    পিটিস্যার, ভেরি সরি, একটু লেগপুল করলাম, মাপ করে দেবেন, কিন্তু যে কোনও টপিককে বুদ্ধিজীবি ব্যাশিংয়ের গরু রচনায় পরিণত করবার যে অসীম প্রতিভা আপনার দেখছি, এটাই মাথায় এল। প্রায় অল্টারনেট পোস্টে আপনি বুদ্ধিজীবি ব্যাশিং করে চলেছেন কন্টিনিউয়াসলি। একটু স্বাদবদল করলেও তো পারেন। :)

    এবার যা খুশি বলুন আমার নামে, মাথা পেতে নেব। :))))
  • SC | 160.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২৩:০৫522914
  • বুদ্ধিজীবী ব্যাশিং এ পি টি র সাথে আমি একদম একমত।
    অনেক দিন আগে একবার সুমন একটা প্রোগ্রাম এ দাঁড়িয়ে বলেছিলেন, intellectuals and whores, can be bought in every street corner। আমি সেটা ভীষণভাবে সত্য বলে মনে করি।
    কিন্তু বুদ্ধিজীবীদের তোল্লাই দিয়ে মাথায় তুলে পলিটিকাল legitimacy নেওয়ার খেলাটা চালু করার দায় বামফ্রন্টের।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২৩:১২522915
  • PTদার বক্তব্য মনে হয় জলের মতন পরিষ্কার তবে হ্যাঁ যারা বুঝে অবুঝ তাদেরকে বোঝানো ভগবানের ও অসাধ্য।
  • PT | 213.*.*.* | ১০ এপ্রিল ২০১৩ ২৩:৩৮522916
  • কোন কারণে আমার প্রতি ব্যক্তিগত আক্রমণের প্রবণতা Ishan আর Siki-র বিচারবোধকে এমন আচ্ছন্ন করে রেখেছে যে পোস্টিংটা পড়ে তার মর্মার্থ উদ্ধার করার চেষ্টামাত্রও করছেন না। এবং বক্তব্য না বুঝেই অহেতুক উষ্মা প্রকাশ করছেন। আর এই দুজনকে তাবড় বুজীদের রক্ষা করার ভার কে দিয়েছে কে জানে।

    Siki আপানার লম্বা আর অপ্রাসঙ্গিক গপ্প সম্পর্কে জানাই যে "স্বতঃস্ফুর্ত জনরোষ" ভোটের আগে তিনোমূলী বুজীরা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এবং যেকোন অস্বস্তিকর খুনের, তান্ডবের ঘটনা প্রসঙ্গেই ঐ শব্দদ্বয় ব্যবহার করত। আপনি হয়্ত দেখননি, দিল্লীর ঘটনার পরে পরেই পার্থ চাটুজ্জে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে কলকাতায় ফিরলে ঋতব্রতদের (নাম না করে) ""স্বতঃস্ফুর্ত জনরোষ" কাকে বলে দেখিয়ে দেবেন (বা ঐরকম কিছু একটা কথা)। আর মুখ্যমন্ত্রীর "দেখি কলকাতায় ফিরলে কোন সিপিএম নেতা বাঁচায়" এখন ২৪ ঘন্টা ২৪ ঘন্টা ধরে দেখাচ্ছে।

    সর্বোপরি যারা কলকাতার বাইরে থেকে উত্তেজনার আগুনে আঁচ পোয়াচ্ছেন তাদের জানাই যে কলকাতা/পব দ্রুত সর্বনাশের দিকে যাচ্ছে। এবং গতিটা প্রায় একমুখী। তার জন্য যাকে খুশী দায়ী করতে পারেন। কিন্তু যারা এখানে থাকে তারা খুব- খুব চিন্তিত। আমি গত দুদিন ধরে কলকাতায় গিয়ে রয়েছিলাম শুধু মাত্র ছেলেকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। কালকে কি হবে তার কোন নিশ্চয়তা নেই।

    আজকে সন্ধ্যেবেলা পুলিশ আলাদা বাস ভাড়া করে প্রেসিডেন্সির সাধারণ ছাত্র-ছাত্রীদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করছে। প্রেসিডেন্সিতে বেশীর ভাগই যারা মার খেয়েছে তারা কেউই SFI-এর সঙ্গে যুক্ত নয়।
  • a x | 138.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০০:০৪522917
  • প্রেসিডেন্সির ওপরেই রাগটা কেন?
  • potke | 132.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০০:০৬522919
  • তিনোরা দাঁত ফোটাতে পারেনা বলে।
  • a x | 138.*.*.* | ১১ এপ্রিল ২০১৩ ০০:১১522920
  • যাদবপুরে আছে? স্কটিশে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন