এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০৮:৪০664285
  • ছ্দ্ম নিরপেক্ষতা-আসিতেছে, ফিরে ফিরে। তাই এই খবরটা খুব মন-পসন্দ হয়ে যায়!!
    "শাসক বদলেছে। বদলেছে পতাকার রং। কিন্তু বদল হয়নি ধর্মের! বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়— সেই ট্র্যাডিশন সমানে চলেছে।"
    পড়ুন এটা খুব ভাল করে। ফিরে, ফিরে। দরকার হলে ডবল চশমা চোখে লাগিয়ে পড়ুন। কারো চোখে লাগছে না সেই অসম্ভব অনুপস্থিতি?
    এই রিপোর্ট অনুযায়ী একমাত্র সিদ্ধার্থ রায়ের জমানাতে কোন সাংবাদিক পিটাই হয়নি.......
    অবিশ্যি তেনার আমলে সাংবাদিকতা বলে কোন পেশা ছিল কিনা মনে করতে পারছি না।

    "কী আশ্চর্য, এগুলো কী ধরণের কথা বলার ভঙ্গি ?"
    আহত সাংবাদিকরা প্রহারান্তরে একটু ঘুমুচ্ছেন। তাঁদের ঘুম ভেঙ্গে যেতে পারে। তাই বলা আরকি!!
  • lcm | 118.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০৯:০৬664286
  • ধুস্‌, সে তো অনেকেই অনুপস্থিত - প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি ...
  • cm | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০৯:০৭664287
  • ২৪ঘন্টায় দেখাইতেছে, টিএমসির বালকেরা টিএমসির নারায়ণ সাহাকে পিটাইয়াছে। ১০১নং ওয়ার্ডের ঘটনা। চলুক, চলুক।
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০৯:৪১664288
  • সিদ্ধার্থ রায়ের সঙ্গে "প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি"-দের তুলনা?
    বোঝা গেল যে ইতিহাস শুধু পড়ে জানা যায় না-সেই সময়কালে উপস্থিত থাকতে পারলে ভাল হয়......
  • কল্লোল | 125.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১০:২১664289
  • কি জানি বাপু। কেউ যদি লেখে ১৯৪৭ থেকে ১৯৭০, তাহলে কি ১৯৪৮ থেকে ১৯৬৯ বাদ পড়ে যায়?
  • cb | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১০:২৪664290
  • শুনছি সল্টলেকে তিনুরা কিছু সমর্থকদের বাড়ি গিয়ে ন্যাকা** সেজে বলে আসছে " বুঝতে পারিনি, এরকম হবে" - প্লেন বদমাইশি
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১০:৩৯664291
  • সেভাবে তো বলা হয়নি। মুখ্যমন্ত্রীদের নাম ধরে ধরে বলা হয়েছেঃ "বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়"। সেক্ষেত্রে সিধু রায়ের নাম বাদ কেন? সেই আমলটাকেই সব চাইতে উত্তাল বলে দুচ্ছাই করা হয়, তাই না? নাকি আবাপ কিছু লুকনোর চেষ্টা করছে?
  • s | 60.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১০:৫৪664292
  • এই পার্থদা আর সুব্বোতোদা কেরম অবলীলাক্রমে বলে দিল যে সব সিপিয়েমের আর বিজেপির চক্রান্ত, সেটা টিভিতে দেখার পর ব্যোমকে গেছি। এমনকি নিউজ টইমে তিনোদের সোমনাথ না কে যেন, তিনিও বল্লেন যে সব গন্ডোগোলের মুলে এই লাল তিনোরা। সিপিয়েম থেকে এই সব গুন্ডারা মূলোপার্টি কচ্চে স্রেফ স্যাবোতাজ করার জন্যে। দিদির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য।
    আগামী নির্বাচনের আগে এই সব লালতিনোদের খুঁজে বের করতে হবে।
    মাইরি।
  • lcm | 118.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:০১664293
  • সিদ্ধার্থ রায়ের আমলটা উত্তাল হয়েছিল নকশাল আন্দোলনের জন্য, নকশালদের ওপর খুব অত্যাচার হয়েছিল - প্রশাসনের দুর্নাম হয়েছিল। আর জরুরী অবস্থার রূপকার হিসাবেও সিদ্ধার্থ রায়ের বদনাম হয়।
    কিন্তু, শিক্ষাক্ষেত্রে অরাজকতা, ট্রাম-বাস পুড়িয়ে দৈনন্দিন জীবন অচল করে প্রতিবাদ, ভোটের সময় খুনোখুনি, ইনকিলাব জিন্দাবাদ করে শ্রমিকের ভিটেমাটি চাঁটি - সেগুলি সিদ্ধার্থ রায়ের আগেই শুরু হয়েছিল, পরেও ছিল।
  • s | 60.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:০৪664295
  • এই দেখুন। কাকে ভোট দিতে গিয়ে কাকে দিয়ে ফেলেছে। কোনো প্লানিং নেই।
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:১২664296
  • "শিক্ষাক্ষেত্রে অরাজকতা, ট্রাম-বাস পুড়িয়ে দৈনন্দিন জীবন অচল করে প্রতিবাদ, ...."
    আ হা হা, কথা হচ্ছিল সাংবাদিক ঠ্যাঙানো নিয়ে।
    সরোজ দত্তকে ময়দানে গুলি করে মারা হয় ১৯৭১-এ। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। তবে খুন হওয়ার সময়ে কি করতেন জানিনা।
    কল্লোলদা এঁকে ভুললে ক্যামনে?
  • lcm | 118.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:২১664297
  • আগে তো কয়েকটা লিংক দিল, ১৯৫৩, ১৯৮৪, ২০০, ২০০৬... এর সঙ্গে ১৯৭১ জুড়ে দিন না, আর সিদ্ধার্থ রায়-ও (১৯৭২-১৯৭৭) ও জুড়ে দিন ...
    কি আসে যায়, বক্তব্য হচ্ছে যে এই অরাজকতা কমছে না, সব আমলেই চলছে...

  • s | 60.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:২৩664298
  • জামুরিয়ার বসিন্দা রবীনকে এলাকার তৃনমূল নেতা বলেই চেনেন সাধারণ মানুষ। তার হাতেই শনিবার ছিল সিপিয়েমকে এলাকা ছাড়া করার চবিকাঠি। তাঁর সাফল্য বোঝা গেল সজলের কথাতেই। সে জানিয়েছে ৩০৭ বার ঘাসফুলের প্রতীকে চাপ দিয়েছে। ঃ)

    'কিন্তু দেখুন এই এলাকায় সিপিয়েমের রাজত্বে সংবাদমাধ্যমের কর্মীরাও কাজ করতে পারেনি। বুথে ঢোকা তো দুরস্ত রাস্তাতেও থাকতে দেওয়া হয়নি। বিরোধী দলে থেকে আমরা সেদিন দেখেছিলাম। এবার অন্তত সংবাদমাধ্যমের কর্মীরা কাজ তো করেছেন। যাই ঘটে থাকুক, তারা ছবি তুলেছেন। এটা কি গণতন্ত্র নয়।' ঃ))
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:২৪664299
  • সরোজ দত্ত নক্সাল ছিলেন বলে আবাপ নিরুত্তাপ কিনা সেটা ভাবছি.....
  • Arpan | 233.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১১:৩৪664300
  • দুদিকেঃ

    কং পার্টির ওপরে যদি কোন ভরসা থাকত তাহলে লোকে আগেই রুটি সেঁকার কথা ভেবে দেখত।
  • কল্লোল | 135.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১২:১০664301
  • মৃত্যুর সময়েও সরোজ দত্ত সাংবাদিকই ছিলেন। দেশব্রতীর সম্পাদক।
    বিধান রায় থেকে জ্যোতি বসু বল্লে মধ্যেকার সবাইকেই বোঝায়।

    তবে কথাটা হলো সব আমলেই ভোট চুরি/ডাকাতি হয়েছে। এখন সেটা একটা উত্তুঙ্গ অবস্থায় পৌঁছেছে। প্রত্যেক আমলে তা উন্নত থেকে উন্নততর হতে হতে চলেছে। ব্যতিক্রম ১৯৬৭, ১৯৬৯, ১৯৭৭।
  • PM | 116.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৩:০৩664304
  • সামান্য সাংবাদিক পেটানোয় এতো হইচই করার কি আছে। দিদির "অনশনের" সময় ২৪ ঘন্টার একটি মহিলা সাংবাদিককে ( অনিন্দিতা না কি নাম ছিলো) মারধর করা হয়েছিলো। রেপের হুমকি দেওয়া হয়েছিলো।

    তখন আবপ এটা খবর-ও করে নি মানে খাবর করার যোগ্য বলে মনে করেনি। এপাতাতেও ওনেকে মেয়েটিকেই দোষরোপ করেছিলো।

    এরা সরকারে এলে অন্য কিছু হবার ছিলো ?
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৩:৫০664306
  • শুভাপ্রসন্নর বাড়ির থেকে বিপ্লবের মিটিং সেরে বেরোনোর সময়েও কেউ একজন ২৪ ঘন্টার এক মহিলা সাংবাদিককে, "তোর বাপ বুদ্ধকে গিয়ে বলিস" বা ঐ জাতীয় কিছু বলে হুমকি দেয় ক্যামেরার সামনে। সেখানে ঐ বা-/ধা- অনেক বুজিই, যারা এখন ছুঁচো-আরশোলার সঙ্গে সাত হাত গত্তের নীচে বাস করছে তাদের অনেকেই উপস্থিত ছিল। তখন অবিশ্যি বিপ্লবের ঋতু বলে বিরোধীদের সেইসব "রেট্রো-হুমকি" সকলের কাছেই গ্রহণযোগ্য ছিল।

    গতকালের ঘটনার বীজ পোঁতা হয়েছিল ৬/৭ বছর আগেই।
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৩:৫২664307
  • আহা, সে তো তোমাদের বৃদ্ধ পিতামহ বানতলা য় একজন মহিলা রেপে র পরে বলেছিলেন "এমন তো কত ই হয়"। ওসব কথা কী ধরতে আছে পিএম? ঃ))
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৩:৫৭664308
  • দু দি,

    কংগ্রেস কে আর কী করে ভোট দি? ও তো বহু দিন থেকে বাম দের বি টিম।

    ১। সহজ সমীকরণ। তোরা দুটো আসন নে। বাকি সব কটা আমাদের। আমরা মাঝে মাঝে আন্দোলন আন্দোলন খেলবো। তোমরা আমাকে "বকে" দেবে। বেশ উইন উইন সিট্যুয়েশন।

    ২। রাজ্যে র সব জনগণ "বোকা"। তার কিছু বুঝতে পারবে না

    ৩। "প্রপার" বিরোধী র অভাবে বছরের পর বছর "অকুতোভয়" বাম জিতে যাবে।

    ঃ))))))
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:০৭664309
  • "তোমাদের বৃদ্ধ পিতামহ বানতলা য় একজন মহিলা রেপে র পরে বলেছিলেন "এমন তো কত ই হয়""

    আবাপ-কে ধন্যবাদ। এই অর্ধসত্য বাক্যবন্ধটিকে জিইয়ে রাখার জন্য। আরেকটি উদাহরণ "অনিলায়ন"। নাহলে বাম-বিরোধীদের ঝুলিতে আর আছেই বা কি? আবাপ-র একটাই কাজ বাকি আছে-অভীক সরকারকে দিয়ে "চিনিতে পারিনি বঁধু" গাওয়ানো।
  • cb | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:২৩664310
  • বোতীন্দা, ওটা খুব সম্ভবত তরমুজ মুখার্জী বা পিয়ো দার কথা।

    জো ব র ভার্বাটিম অন্য ছিল, এটা আগে লিখেছিলাম এই টই তে, আর লিখে লাভ নেই। তুমি ভোট ভোট খেলা দেখো আপাতত :)
  • de | 24.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:২৮664311
  • সেরা বাঙালীর মঞ্চে গাওয়ালে আরো ভালো হবে!

    গানের চয়েসটা নিয়ে কোন কথা হবে না! ঃ)
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৩২664312
  • বৃদ্ধ পিতামহ একথা বলেছিলেন না বলেন নি?

    ( এক কথায় উত্তর দিতে হবে, কাউ কে দোষ না দিয়ে; হার্ড ফ্যাক্টস)
  • cb | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৪664313
  • না
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৫664314
  • বয়েস টা তো কম হল না সিবি।

    ভোট ভোট খেলা আগেও দেখেছি। এখনো দেখছি। ঃ)))
  • | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৯664315
  • "মমতা, ও তো একটা বাজে মেয়ে" ঃ বৃদ্ধ পিতামহ বলেছিলেন? নাকি সেটাও আনন্দবাজারের কারসাজি। কী জানি বাবা। তোমরা আজকাল কার ছেলে ভালো বলতে পারবে?

    ঃ))
  • PT | 213.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ১৪:৪২664317
  • এটা আর কে কে শুনেছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন