এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্যামল | 152.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৫:২৫664252
  • আহা চটেন কেন? জনগন ২০১১তে একটা পার্টিকে লাথ মেরে তাড়িয়েছিল। আরেকটা পার্টি ক্ষমতায় এসছিল। ২০১৪ তে হয়তো এই পার্টিকে লাথ মারবে, ২০১৪তে না হলেও ২০১৯এ তো মারবেই। আরেকটা পার্টি এসবে। ঘুরেফিরে একেক পার্টি একেকবার শাসন করবে। একটা পার্টি জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকবে অমনটি আর হবেনা।
  • B | 127.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৫:৩২664253
  • "লক্ষ্যণীয় যে, কালকের ঘটনায় কোন মিডিয়াই সরকারকে ছ্যা ছ্যা করতে বাকি রাখেনি। এমনকী সংবাদ প্রতিদিনও হেডলাইন করেছে "দাপটের ভোট শাসকের"।"

    সব কাগজ দেখা হয় নি, তবে বৈদ্যুতিন মাধ্যমের মধ্যে একমাত্র "তারা নিউজ" "নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ" বলে লাগাতার প্রচার করে গেছে। চ্যানেল টেন-ও এতটা নির্লজ্জ ছিল না। 'মা-মাটি-মানুষ' চ্যানেল দেখার মত সাহস হয় নি। মিথ্যে দেখার ও শোনারও একটা ক্ষমতা থাকার দরকার।

    মজার ব্যাপার 'তারা' সারাক্ষণই প্রায় তাপস চট্টোপাধ্যায়কে দেখিয়ে গেল, একবারই দোলা সেনকে দেখালো। দোলা সেনের মিথ্যে ও চৌর্য্যবৃত্তি সম্বন্ধে ১৯৯২ থেকে অনেকেই জানেন, কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের হ'ল কি? যদিও ওকে তৃণমূলের সবাই চিরকালই সমর্থন করতো, কিন্তু খোদ ডান হাত গ্রেপ্তার হওয়াতে ভয়ের চোটে কালবিলম্ব না করে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ফেলেছে। কিন্তু তাই বলে এতো পাল্টি?

    *আমার অতিপ্রিয় 'কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই'কে বলি-
    সুজিত, তাপসের উত্থান, রমরমার ইতিহাস পশ্চাৎপট, রাজারহাটের জমি, সুরেন্দ্র দুগার(?!), এগুলো তো সবই তোর জানার কথা। পাওয়ারে থাকার জন্য কি করত ওরা এত তাড়াতাড়ি ভুলে গেলে তোকেও তো অনেকের দলে ফেলতে হবে, যেটা এখনও করতে মন চায় না। তাই গতকাল ৬.১৩, ৭.৩০ এর বক্তব্য দুটো অবাক করলো। সঙ্গে সঙ্গে আজকের ১১.৩৫-এ লসাগু-কে দেয়া উত্তরটা একটু অন্যরকম লাগলো। ওটা আরেকটু ভিভিড হলে উনি আসল সত্যটা বুঝতে পারতেন।(হয়তো আমারও ভালো লাগতো)।

    যাউগ্গা...
  • PT | 213.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৯:০০664254
  • আহা চটার কিছু নাই গো....
    শুধু আনন্দে আছি এই ভেবে যে, যে সকল পন্ডিতেরা ৬/৭ বছর আগে পরিবর্তন নামক ঢপের কেত্তন গাইত সেই অতিবদ্গুলো কেমন অন্ধকার গত্তে ছুঁচো-আরশোলাদের সঙ্গে একসঙ্গে বসবাস করছে। আশা করি সেই বজ্জাতগুলো আর কোনদিন আলোতে মুখ দেখাবে না।
  • Bratin | 122.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৯:৩১664255
  • পিটি দা, তোমর সিপিএম আবার ফেরত আসছে। পার্টি দাও হে ঃ))))
  • Arpan | 125.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৯:৪৮664256
  • দারুণ মজার ব্যপার। পিটিস্যার স্বঘোষিত মোড়ল হয়ে নিজেই নিদান হাঁকবেন কোনটা প্রয়োজনীয় আর কোনটা নয়।

    বিনীতভাবে জানাই স্যার এই ফোরামকে আপনার ক্লাসরুম ভেবে নেবারও কোন প্রয়োজন নেই।
  • sm | 233.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২০:০১664257
  • পরিবর্তন চাইলেই অতিবদ তকমা। আর শাস্তি বিধান; আরশোলা আর ছুচো দের সঙ্গে পাঁচ বছর সহবাস!
  • sm | 233.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২০:০২664258
  • আমি পরিবর্তন চাইছি; পিটি স্যার কি কোনো রকম পরিবর্তন চাইছেন?
  • Arpan | 125.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২০:০৪664259
  • বিধাননগর পুরসভা নির্বাচনের গণনা কি স্থগিত ঘোষণা হয়েছে?
  • kc | 198.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২০:১৩664260
  • হ্যাঁ
  • শ্যামল | 208.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২০:২৭664262
  • নানা ওরা আর কখুনো আলোতে মুখ দেখাবে না। ওরা খুব লজ্জা পেয়েছে আর বলেছে আমাদের এই পোড়ারমুখগুলো নিয়ে এবার থেকে অন্ধকার গত্তে বাস করবো। এবার আপনি শান্তিতে ঘুমোন গে।
  • Bratin | 122.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২০:৪৩664263
  • অর্পণ ঃ)))
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:১৭664264
  • কনফার্মড? রাহুল সিন্‌হা বলেছে বলে শুনলাম তো।
  • kc | 47.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:২৫664265
  • কলতলা টিভিতে ব্রেকিং নিউজে স্ক্রল করছে তো। ভোটগণনা স্থগিত বলে।
  • kc | 47.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:২৯664266
  • ফলে বামেরাও কালকের বনধ প্রত্যাহার করেছে। যেন ভোটগণনা স্থগিত করাই বনধের দাবী ছিল। কী যে হচ্ছে!! :-((
  • | ০৪ অক্টোবর ২০১৫ ২১:৩৭664267
  • হ্যাঁ সুশান্তবাবু বললেন তো। আনন্দ আর ২৪ ঘন্টা দুইয়েই দেখলাম।
    মুলোরা নাকি কাল নির্বাচন কমিশানের সামনে ধর্ণায় বসবে।
  • Arpan | 125.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:৩৯664268
  • বন্‌ধ প্রত্যাহার উচিত হল না।
  • .. | 113.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:৫০664269
  • ‘অনির্দিষ্টকালের জন্য ভোটগণনা স্থগিত, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার’: রাহুল সিনহা
    সুত্র : এবিপি আনন্দ
    কোর্টের আদেশ ছাড়া নির্বাচন কমিসন এভাবে ভোট হওয়ার পর কোনো রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ভোট গণনা স্থগিত রাখতে পারে ???
  • .. | 113.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:৫৩664270
  • এই সময়ের কাগজের অসাধারণ প্রতিভা সুমন চট্টোপাধ্যায় মহাশয় আজ একটি প্রতিবেদনে আপ্রাণ বোঝাবার চেষ্টা করলেন যে গতকালের গুণ্ডামির জন্য আসলে তাঁর প্রাণের দিদি দায়ী নন, তিনি সিপিএমের পাতা ফাঁদে না বুঝে পা দিয়েছেন মাত্র। বামেরা গরম গরম কথা বলে বাজার গরম করেছিল তাই তাঁর দিদি উত্তেজিত হয়ে পোষা গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন, দোষটা আসলে সিপিএমের। কারণ গতকালের গুণ্ডামি দেখে সাধারণ মানুষ তৃণমূলের উপর বিরক্ত হবে, ফলে আগামী ভোটে বামেদের সুবিধা হবে...............
    এই যুক্তি কতটা মানা যায়, সুমন বাবু দিদির দালালী করতে অনেক কিছুই বলতে পারেন কিন্তু গতকালের বাস্তব চিত্র আসলে কি দেখাল ? দেখাল বামেরা প্রতিরোধে ব্যর্থ, তাঁরা এখনো এততাই দুর্বল যে বেদম মার খাচ্ছেন.........
    এই চিত্র জনমতকে কিভাবে বামেদের দিকে ফেরাতে পারে ? এই মার খাওয়া দেখে করুণা হতে পারে মানুষের কিন্তু নির্ভরতা কিভাবে হবে ? অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে মানুষ শক্তিশালী কারো আশ্রয় চায়, তেমন কাউকে পেলে জোট বেঁধে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সোচ্চার হয়, এমন দুর্বল বামের ঝাণ্ডার তলায় কোন ভরসায় মানুষ আসতে যাবে ? সাধারণ মানুষ নিজে নিজে সঙ্ঘবদ্ধ হয় না, একটা শক্তি লাগে যারা ভরসা জাগায়......
    তাই সুমন বাবুর যুক্তি আমি মানতে পারছি না, বামেরা সেধে মার খেয়ে নিজেদের দুর্বল প্রমাণ করার জন্য নিশ্চয়ই তাঁর আদরের অবুঝ দিদিকে উস্কে দেয় নি !!
  • .. | 113.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২১:৫৬664271
  • কমরেড গৌতম দেবের সাংগঠনিক ক্ষমতা, তার আত্মত্যাগ ও অবদান অনস্বীকার্য। কিনতু স্মরণ রাখতে হবে তিনি সুভাষ চক্রবর্তীর বিকল্প নন। রূঢ় শোনালেও প্রকট সত্য এই যে, বাগাড়ম্বড়ে শুধু বুদ্বুদই তৈরি হয় এবং তা অচিরেই চুপসে যায়। তাঁর ইদানীংকালের রণকৌশল(?) তামাশায় পর্যবসিত হয়েছে। তিনি এখন 'empty vessel sounds much'। আমার অনুরোধ- তিনি এখন থেকে কিছু কম কথা বলুন! তিনি অসুসথ-- একটু বিশ্রাম নিন। কিছু নবীন বিপ্লবী বন্ধু ও চে গুয়েভারার মানস সন্তান আছেন। এ মন্তব্যের জন্য তাদের কাছে আগে ভাগেই ক্ষমা চেয়ে নিলাম।
  • .. | 113.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২২:০১664273
  • খুব পরিষ্কার করে বলি- কালকের ভোট দেখে আমি দারুণ খুশী। খুশীর কারণগুল হোল-

    ১. যদি তৃণমূল ভাবে বিধানসভায় এইভাবে জিতবে- তাহলে সেটা অসম্ভব কঠিন। তার মানে সাড়ে ছয় কোটি ভোটারের মধ্যে অন্ততঃ সাড়ে তিন থেকে চার কোটি মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এতে রাজ্যজুড়ে যা ক্ষোভ জন্মাবে তা কোনো সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব।

    ২. বামেরা পথেই আছে, আরো ধারাবাহিক ভাবে পথে থাকুক। এইভাবেই বাতেলাবাজ কুড়ে যেসব বাম নেতা-কর্মীরা আছে তারা সরে যাবে- প্রকৃত নেতা উঠে আসবে। রাস্তাই একমাত্র রাস্তা। আর সকল সাধারণ মানুষ বুঝছে - তৃণমূলকে একমাত্র তাড়াতে পারে বামপন্থীরা। তাই বামেদের পরবর্তী আন্দোলনে আরো বেশী সাধারণ মানূষ আসবে-এটা বলাই যায়। মানূষের জমায়েত-হোক বামেদের একমাত্র পাখির চোখ।

    ৩. তৃণমূল আরো বেশী করে মোদির হাতের পুতুল হয়ে যাচ্ছে। এরপর কেন্দ্রীয় বাহিনীর যু যু দেখালেই যে কোনো বিলে সমর্থন দিতে তৃণমূল বাধ্য। বাস্তবে আরো দুর্বল হোল।

    ৪. ৭২ না এলে ৩৪ বছর আসতো না। যত তৃণমূল নামবে, ততো বেশীদিনের জন্য বামেরা ফিরবে। এটাই বাস্তব।
  • PT | 213.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ২২:০৯664274
  • "পিটিস্যার স্বঘোষিত মোড়ল হয়ে নিজেই নিদান হাঁকবেন কোনটা প্রয়োজনীয় আর কোনটা নয়।"
    যারা নিজের মুখের ছবি-ছাপা ছাপিয়ে বা গামছায় মুখ ঢেকে পরিবর্তন চাওয়ার ঘোষণা বা সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত ঘোষণা করেছিল তারা "স্বঘোষিত মোড়ল" ছিলনা?
    তবে আপনাকে শেখানোর ক্ষমতা আমার নেই। তার কারণ আমার ছাত্ররা কালকের ঘটনার পর থেকে অতি বিষণ্ণতার সঙ্গে চুপ করে আছে। তারা কিছুদিন আমার সঙ্গে তক্ক করবে না এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। কেননা তাদের বহুদিন আগেই আমি বলেছিলাম যে নবকংগ্রেসকে ক্ষমতায় আনা হচ্ছে-----and I turned out to be right!!

    "পরিবর্তন চাইলেই অতিবদ তকমা। "
    ১৭ জন সাংবাদিকের দিকে তাকিয়ে কয়েঅক্টা দিন অন্ততঃ একটু গলা নামিয়ে কথা বলুন। আর একটু অনুধাবন করুন কি লেখা হয়েছে-তার পরে উত্তর দিন।

    "পিটি স্যার কি কোনো রকম পরিবর্তন চাইছেন?"
    না, শিক্ষিত বালখিল্য বা ধান্দাবাজদের পোস্টারে মুখ দেখিয়ে দাবী করা কোন পরিবর্তন চাইছি না।
  • pi | 24.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০০:৪৫664276
  • '১৭ জন সাংবাদিকের দিকে তাকিয়ে কয়েঅক্টা দিন অন্ততঃ একটু গলা নামিয়ে কথা বলুন।'
    কী আশ্চর্য, এগুলো কী ধরণের কথা বলার ভঙ্গি ?
  • Mmu | 87.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০২:২৯664277
  • 'আহা চটেন কেন? জনগন ২০১১তে একটা পার্টিকে লাথ মেরে তাড়িয়েছিল। আরেকটা পার্টি ক্ষমতায় এসছিল। ২০১৪ তে হয়তো এই পার্টিকে লাথ মারবে, ২০১৪তে না হলেও ২০১৯এ তো মারবেই। আরেকটা পার্টি এসবে। ঘুরেফিরে একেক পার্টি একেকবার শাসন করবে। একটা পার্টি জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকবে অমনটি আর হবেনা'।
    শ্যামল দা ঠিক। একদম ঠিক।
  • .. | 113.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০৩:৪৫664278
  • সিঙ্গুর-পালা'র নাটেশ্বরী
    নন্দীগ্রামের-নটী,
    পরনে তার সাদা শাড়ি
    চরণে হাওয়াই-চটি।

    নেতাই-এর 'মা নেত্যকালী'
    উপোস করে মোটা!
    লুকিয়ে টফি খেতেন
    এখন মানুষ খান গোটা।

    মা-সারদা'র বিমান চড়ে
    ঘুরিয়ে দিলেন পাল,
    চমকাইতলার-চমকোরানি'র
    শিষ্য তাপস পাল।

    যখন-তখন কেস সাজাতে
    মিলতো না তার জুটি,
    দিদি-পিসি'র খোলস ছেড়ে
    আজ 'রাক্ষসী-কটকটি'…
  • Du | 107.*.*.* | ০৫ অক্টোবর ২০১৫ ০৬:২৮664280
  • ব্রতীন, এই যুক্তিটা বুঝিনা যদিও অনেককেই বলতে শুনি। তৃণর কাজকর্ম খারাপ লাগছে বলে ভোটই দিতে যাবনা। কেন, কঙ্গ্রেস পার্টিটাও তো ভোটে লড়ে।
  • ঈশান | ০৫ অক্টোবর ২০১৫ ০৬:৪২664281
  • রিগিং বামফ্রন্ট জমানায় হয়েছে কিনা? যে সংবাদমাধ্যম আজকের সন্ত্রাস নিয়ে হইচই করছে, তারা বাম জমানাতেও হইচই করেছে। তারাই আবার সেসবের লিংও দিয়েছে। আগ্রহী ব্যক্তিরা একটু দেখে নিলে পারেন।


    তবে বাম জমানার কথা টেনে আনার একেবারেই দরকার ছিলনা। এই সন্ত্রাস নিজগুণেই নিন্দাযোগ্য। বামেদের বন্ধে স্টিক করে থাকা উচিত ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন