এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 122.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ০৭:১১664219
  • লালবাজারেরটা জঙ্গী আন্দোলন ছিল?
  • PT | 213.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ০৮:১০664220
  • ছ্দ্ম নিরপেক্ষতা-লিখেছিলাম না?
  • .. | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১০:৫৭664221
  • চার দিনের ভুটান সফরে যাচ্ছেন পিসিদিদা,
    তবে দুঃখের খবর এই যে,
    ঝিংকু মামনিদের জায়গা হয়নি এই সফরে...... frown emoticon
    গোটা পনেরো আধিকারিক আর একমাত্র অরূপ ওনার
    বগলদাবা হওয়ার সুযোগ পেয়েছেন।
    চারদিনে গোটা ভুটানটা উনি পায়ে হেঁটে প্রদক্ষিণ করবেন
    মানে একটা শিপ্পের আশায় দণ্ডী কাটবেন......
    সিঙ্গাপুর, লন্ডনের মিস কলের আশায় আর কতদিন থাকা যায়,
    ইন্ডিয়া অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে গেলো,
    তবুও কেউ একটা মেসেজ, নুন্যতম মিস কলও দিলো না...... frown emoticon
    বিজ্ঞানীগুলো যা তা, এতদিন ধরে গবেষণা করেও আকাশে
    শিপ্পো স্থাপনের কোনও উপায় বের করে উঠতে পারলো না,
    ওদিকে মাটিতে শিপ্পো স্থাপনে পিসিদিদার খুব অ্যালার্জী,
    না হলে কবেই তো শিপ্পের গাছ পুঁতে দিতেন......
    ভুটানে যাচ্ছে পাহাড় আনতে,
    প্লেনে করে পাহাড় আনবেন, বঙ্গের আনাচে কানাচে পাহাড়ের টুকরো
    ফেলে দেবেন, ব্যস !
    আর দেখে কে, পর্যটন শিপ্পো গজিয়ে উঠবে।
    ভুটান থেকে আনা পাহাড় দিয়ে শিপ্পো গড়ছে পিসিদিদা,
    "নতুন ভ্রমণ, নতুন আশা,
    শিপ্পো হয়েছে, নেইকো কোনও ধোঁয়াশা......"
  • .. | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১১:০১664222
  • র্মাকসবাদ ও গান্ধীবাদ ঘেটে খিচুড়ি... ভোট রিগিংকে মমতা শিল্পের পর্যায়ে নিয়ে গেল।
  • PT | 213.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১১:১৪664223
  • সিভিক পুলিশদের ঠ্যাঙানোর এই খপরটা এখানে থাক।
    http://www.dnaindia.com/india/report-west-bengal-civic-police-volunteers-lathi-charged-in-malda-15-injured-2125100

    এদেরকে পয়সা দিতে পারছে না আর অন্যদিকে বৃহন্নলাদের চাকরী দিচ্ছে সিভিক পুলিশে?
    "ঢপ, নব নব রূপে এস প্রাণে?"
  • Bratin | 122.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১৮:০১664224
  • এমন শিল্পের পর্যায়ে বাম ও নিয়ে যেতে পারে নি বলছেন? একদম দিল সে? ঃ))
  • হাঁড়ি কড়াই | 195.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১৮:১৩664225
  • আজ না হয় নাই বললে। মানে চক্ষুলজ্জা বলে একটা ব্যাপার আছে তো!
  • Bratin | 122.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১৯:২২664226
  • এখান থেকে ভোটের হাওয়া বুঝ্তে পারছি না। তবে বালী তে আজকে ভোট ছিল। না থেকে এক দিক থেকে ভালো ই হল। বাম কে তো আমি জীবনে ভোট দিই নি আর এই স্বৈরচারী তিনো কেও এবারে ভোট দিতে পারতাম না। তাই এই বেশ ভালো হয়েছে।
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১৯:৩০664229
  • চাইলেও মনে হয় দিতে পারতে না। ১৭ জন সাংবাদিক আহত, কাজেই বুঝতেই পারছো।

    আগের কমেন্টটা উইথড্র করলাম।
  • রোবু | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ১৯:৩৫664230
  • বালিতে আজকে ভোট ছিল তো।
  • Bratin | 122.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ২০:০৩664231
  • অরি আর আমি রাজনৈতিক বিশ্বাসের নিরিখে পুরো বিপরীত মেরু তে।কিন্তু বৃহস্পতি বঅর অপিস থেমে ফিরেছি দেরী তে।কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গেছি।খেতে খেতে টিভি দেখছিলাম কিছুক্ষন। এইভাবে পেশী শক্তির কোরে যোন আন্দোলন কে থামানো যায় না।প্লেন অ্যান্ড সিম্প্লিল। এই ভাবে আন্দোলন দমাবার চেষ্টা মমতার বিরুদ্দ্ধে যাবে এটা বোঝার জন্যে রাজনৈতিক পন্ডিত হবার দরকার নেই। তাহলে সমস্যা টা কোথায়? আমি যা খুশী তাই করবো, আমাকে থামানোর কেউ নেই? শেষের শুরু বোধহয় আগেই হয়েছে এখন তা যেন দ্রুত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে !!
  • PT | 213.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ২০:০৯664232
  • কিন্তু এমনটা হচ্ছে কেন এই রাজনৈতিক প্রশ্নটা করবে না বোতিন?
    বিশেষতঃ যে সকল পন্ডিতেরা এদের মাধ্যমে রাজ্যে দলহীন গণতান্ত্রিক ব্যব্স্থা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিল আর যারা এদের মধ্যে "নিওকমিউনিজম" ইত্যাদির স্বপ্ন দেখাচ্ছিল তাদের কাছে উত্তর দাবী করবে না?
  • .. | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ২১:৫৯664233
  • আজকে বিধাননগরের ভোট স্মরণে, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় আপডেট দেখে, এবং প্রয়াত নবারুণদার কাছে মার্জনা চেয়ে, একটি প্যারডিঃ
    বহিরাগতরা এনে দেবে হারানিধি
    বুথের বাইরে লোভী আঁকিবুকি কাটছে
    হাওয়াই চটিটা খুলে ফেলেছেন দিদি
    রোদ্দুরে কারা রাইফেল কাঁধে হাঁটছে

    হাইরাইজের ছায়ায় তাঁবুটি গাড়া
    প্রতিটি কেন্দ্রে মার্জিন হিসেব আঁটছে
    এত তাড়াতাড়ি ভোটার দিয়েছে সাড়া
    শহরেতে কারা রাইফেল কাঁধে হাঁটছে

    কীসের কবি যে না মোছে চেয়ারে বৃষ্টি?
    বুদ্ধিজীবীরা ফাঁকা শালপাতা চাটছে
    ভোটার রয়েছে তাকিয়ে, শূন্যে দৃষ্টি
    মাঝরাতে কারা রাইফেল কাঁধে হাঁটছে

    দাড়িওয়ালা পাচু লেখা হয় যত ভাট
    সারদাবণিক বাতিল কাগজে সাঁটছে
    পরিবর্তন ঘুড়ি কেটে গিয়ে লাট
    তখন ও কারা রাইফেল কাঁধে হাঁটছে

    কথাঞ্জলিতে প্রাণ পায় কবিতারা
    কবি কি তাহলে সারদার টাকা ঘাঁটছে
    ভীতু চোখে দেখা ভেঙ্কটেশের চিতা
    দখল জমিতে রাইফেল কাঁধে হাঁটছে

    মাঝখানে কারা সেরা হল এবিপিতে
    অভীক, সুমন? রাত্রি কেমন কাটছে?
    সাংবাদিকেরা রক্ত ঝরাল ফ্রীতে
    পথে পথে কারা রাইফেল কাঁধে হাঁটছে

    বিধাননগরে ক্ষমতা দখল চেয়ে
    জোড়া ঘাসফুল মাইনের মত ফাটছে
    প্রশ্নবোধক বিদ্বজ্জনেরা চেয়ে
    কারা যেন বুথে রাইফেল কাঁধে হাঁটছে

    ওরা কারা যারা রাইফেল কাঁধে হাঁটছে
    তারা সারাভোট রাইফেল কাঁধে হাঁটছে
    পায়ে ঘাস নিয়ে রাইফেল কাঁধে হাঁটছে
    বিধাননগরে রাইফেল কাঁধে হাঁটছে

    Whatsapp ঘোরাফেরা করছিল সকাল থেকে ...
  • ।। | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ২২:০২664234
  • এটাও থাক তা হলে ...

    বালি, ভোটবাগানের ৫৯/৭ বুথ
    মোট ভাটার ৫১৩
    রেজিস্টারে সই ৫১৬
    মেশিন টোটাল ৯১৬
    প্রিজাইডিং অফিসার একাউন্টস দেতি পারে নি।
  • .. | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ২২:০৭664235
  • এ কি হল ঠিক শুনছিলাম তো ...এরপর কি আনন্দবাজারের সম্রাট সেরা বাঙালি শিরোপা দেবার জন্য এবং তা অন্য প্রাপক -এর হাতে তুলে দিতে " দমন -পীড়ন নায়িকা "কে ডাকার জন্য লজ্জা প্রকাশ করবেন সাংবাদিক সম্মেলন ডেকে। ।
  • ।। | 113.*.*.* | ০৩ অক্টোবর ২০১৫ ২২:১১664236
  • বামফ্রন্ট নেতৃত্বের অযোগ্যতা ও প্রস্তুতিহীনতাই
    আজকে বামফ্রন্টের পরাজয়ের কারন।
    জনগন সহযোগিতা করার জন্য তৈরী ছিল।
  • aranya | 154.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ০৮:৩৭664237
  • ডাবল ড্ট-এর দেওয়া কবিতাটা ভাল লাগল
    এখন সবই খোলাখুলি, বেপরোয়া, নগ্ন, সবার সামনে, মিডিয়ার সামনে -
    কারা যেন বুথে রাইফেল কাঁধে হাঁটছে

    লজ্জা
  • PT | 213.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ০৮:৪৮664238
  • মিডিয়া সজাগ থাকলে নাকি এইসব বাঁদরামো হতে পারে না-এমনটাই গালভরা গপ্প চালু ছিল তো এই গতকাল পর্য্ন্তও? সেই তত্বের উদ্গাতারা কি উধাও এখন?

    তবে মিডিয়া কি ভাবে ঘটনার ঘনঘটা ব্যাখ্যা করে আর কেনই বা করে তা বোঝা শিবের অসাধ্যি!! সুমন চাটুজ্জে এখনো তিনো সরকারকে অক্সিজেন জোগানোর চেষ্টা করে যাচ্ছে। বিধাননগরে নাকি সিপিএম ফাঁদ পেতেছিল আর অবোধ তিনোরা সেই ফাঁধে পা দিয়ে ফেলেছে। বোঝ কান্ড!!!!
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18429&boxid=43326407
  • cm | 127.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ০৮:৫৪664240
  • বামফ্রন্ট আমলের রিগিং যে মূলত গপ্পো তাকি প্রমাণিত বলে ধরা যায়। মানে রিগিং কাকে বলে দেখার পরে।
  • শিবু | 208.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ০৯:২৫664241
  • হ্যাঁ এটা প্রমান হয়ে গেল যে বামফ্রন্ট আমলের রিগিং মূলত গপ্পো ছিল। QED.
  • lcm | 118.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১০:০১664242
  • বোঝো! পুরভোটের জন্যেও বাইরে থেকে ক্যাডার.. ছাপ্পা... বিরিয়ানি...
    পশ্চিমবঙ্গে যে কোনো ভোটই সামরিক/আধাসামরিক বাহিনী লাগানো উচিত।
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১১:৩৫664243
  • স্মার্ট সিটির লিস্টে নাম থাকায় রাজারহাট একটু স্পেশ্যাল। চার-পাঁচশো কোটি টাকার ব্যাপার, কাজেই...
  • b | 24.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১২:০৩664244
  • সুমন চাটুজ্জের ল্যাখাটা দেখে হেবি হাসি পেলো।

    অ অচিন্ত্যরুপ্বাবু, আপনি এই সময়ে কাজ করেন না? এ পাড়ায় এলে আপনি দয়া করে একটু আপনার সম্পাদক্কে বলে দেবেন, আর বুদ্ধির পরিচয় বেশি না দিতে।
  • প্রবাসী | 116.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১২:৪৫664245
  • বেশ মজার জায়গা পশ্চিমবঙ্গ। সিপিএম যা যা করেছে, তিনোরা সেটা আরও বড় স্কেলে আরও উগ্র ভাবে করছে। তা না হোলে কোনই তফাৎ নেই। সিপিএম নির্লজ্জ ভাবে করেছে, তিনোরা আরও বেশি নির্লজ্জ। এই তো ব্যাপার। তাহলে গেল গেল বলে কান্নাকাটি করার কি আছে? এটা কেমন "আমি নাহয় তোকে আগে বাগে পেয়ে বেধড়ক চড় মেরেছি, তা বলে তুই আমাকে আজ আরও জোরে মারলি কেন?" টাইপের কথা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই এটা চলছে। তফাতটা শুধু বাড়াবাড়ি ও অতি বাড়াবাড়ির। সবাই সমান।
  • B | 127.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৩:০২664246
  • প্রবাসে দৈবের বশে,
    আপনার জীব তারা যেন না খসে.... (বালাই)
    খসলে, এরকম দৈব বাণী শোনাবে কে?
  • PT | 213.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৩:১৬664247
  • ২০১৬-তে দেশে ফিরে তিনোর হয়ে পোস্টার নিয়ে রাস্তায় নামুন। আপনাদের আশীর্বাদ ও সহায়তায় আমরা পব-কে সম্পুর্ণ জঙ্গলরাজ্যে পরিণত করতে পারব।
    তাতে কবির ইচ্ছেও সম্পূর্ণতা পাবে। বড়ই কেঁদেকেটে লিখেছিলেনঃ "দাও ফিরে সে অরণ্য"!!!!!
  • cm | 127.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৩:৩০664248
  • আরো এক জন স্কেলের মানে বোঝেন নাই। টিভি ক্যামেরাকি নতুন আবিষ্কার হইল!
  • Arpan | 125.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৩:৩৬664249
  • লক্ষ্যণীয় যে, কালকের ঘটনায় কোন মিডিয়াই সরকারকে ছ্যা ছ্যা করতে বাকি রাখেনি। এমনকী সংবাদ প্রতিদিনও হেডলাইন করেছে "দাপটের ভোট শাসকের"।

    নন্দীগ্রামের সময় বুদ্ধবাবুও মিডিয়ার এই একতা দেখাতে পারেননি।

    (সব কালো দিনেরই কিছু না কিছু সিলভার লাইনিং থাকে)
  • PT | 213.*.*.* | ০৪ অক্টোবর ২০১৫ ১৪:২৮664251
  • নন্দীগ্রামে নাকি সরকার পক্ষ থেকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি যদিও দুটি কাগজের সাংবাদিকদের (বোধহয় বর্তমান ও statesman) অন্যপক্ষ থেকে সাদরে নন্দীগ্রামের ভেতরে নিয়ে যাওয়া হত। অন্যদিকে গতকালের ঘটনাটা নিছকই লুম্পেনবাজী। এর সঙ্গে নন্দীগ্রামের প্রসঙ্গ টানার কোন প্রয়োজন নেই।

    তাছাড়া লুম্পেনদের মধ্যে কোন দ্বিধা নেই-কোন গান্ধীজী, নেতাজী কিস্যু নেই। কেননা তারা মদ-মাংস কিংবা নিছক ৫০০ টাকা রোজের বিনিময়ে ছাপ্পা ভোট দিতে এসেছে। ক্লাবে ক্লাবে গত কয়েক বছরে যে টাকা গিয়েছে তা কি অমনি অমনি?

    খবর কাগজের মালিকদের কিছু দ্বিধা-দ্বন্দ্ব থাকে। হয়ত নন্দীগ্রামের পাহাড়-প্রমাণ মিথ্যাচারের খপর অনেকের কাছেই ছিল। তাই একসুরে গাইতে পারেনি। অন্যদিকে কাগজ কোম্পানীর নিজেদের লোকেরা, চীন নয়, রাশিয়া, নয়, উঃ কোরিয়া নয়, এমনকি কমুনিস্ট শাসিত পব-ও নয়-পন্ডিতদের "মুক্তচিন্তার" কেন্দ্রস্থল ও পরিবর্তন-উত্তর কলকাতায় রাম ঠ্যাঙানী খেয়েছে। সেক্ষেত্রে সংবাদপত্রের মালিকরা একসুরে কথা বলবে না? দেখা যাক পব-র বর্তমান জাতীয় সঙ্গীত "চিনিতে পারিনি বঁধু" আরো কতবার গাওয়া হয়!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন