এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৫১664185
  • তবে যা দেখছি পুলিশ আজ সত্যি বর্বরতার সীমা ছাড়িয়েছে।
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৫৪664186
  • ইদানিং সর্বত্রই প্রচুর ডিঃ দিতে হয়। অন্য কোনো ভাষা শেখা উচিত কিনা ভাবছি। এদিক থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচে ভালোঃ-)
  • Bratin | 122.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২২:২২664187
  • আচ্ছা এখন গোপালপুর ঘুরতে যাচ্ছি। সোম বার ফিরে আবার মিনিময় করবো। সব্বাই ভালো থাকবেন।
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২২:৩১664188
  • টিভিতে সবাই জানালেন যে কোথাও-ই নাকি মহিলা পুলিশ ছিলনা!! পুরুষ পুলিশই মহিলাদের ধরে লাঠিপেটা করেছে। এটার কোন কারণ বোঝা গেল না।
  • .. | 113.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২৩:৫৩664189
  • বাম আমলের বীজ কেলেঙ্কারি থেকে নিজেকে বাঁচাতেই কি আজকে "মহাত্মার" পায়ে ড্রাইভ মারলেন মহাবিপ্লবী?
  • .. | 113.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২৩:৫৫664190
  • আজকে পকেটে করে BOFORS কামান, মেশিনগান, গ্রেনেড, AK 47, ATOM BOMB আর মারকিউরিক্রোম নিয়ে আসা সহিংস জনতার উপর
    মা - মাটি - মানুষের প্রতাপে টেবিলের তলায় লুকানো পুলিশ ঝাঁটার কাঠি নাড়িয়ে বলেছে
    সোনামণিরা - বংমাতা বলেছেন দুষ্টুমি করতে নেই ওটা তার দলের মদ্য (স্যরি দুগ্ধ) পোষ্য বাচ্চাদের কাজ অতএব তোমরা বাড়ি যাও।
    সেই নিয়ে শয়তান মিডিয়া চক্কান্ত করে চলেছে।
    বংমাতার মনে কত লাগছে - এরা একবারও ভাবে না -
  • .. | 113.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২৩:৫৯664191
  • কুইজ - " তৃণমূল নেতা উদায়ান গুহ'র" কদিন পর কার মত অবস্থা হতে পারে???
    ১। কিষাণজী ২। কুনাল ঘোষ ৩। মদন মিত্র ৪। ডানা ঝরা মুকুল ৫। রাধিকা রঞ্জন ৬। হুমায়ন কবীর (মুর্শিদাবাদ)
  • .. | 113.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০০:০১664192
  • শুনলাম, দিনহাটার একজন আসল বামপন্থী নাকি
    সেরা বামপন্থী পিসিদিদার চরণামৃত পান করার জন্য জামা পাল্টেছে......?
    উনি নাকি আবার রাজ্য সম্পাদক হয়েছেন কিন্তু
    কত নম্বর সেটা জানা যাচ্ছে না......
    তোমরা কেউ কি জানো
    উনি কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন......????
  • .. | 113.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০০:০৫664193
  • দেবনারায়ন আর বিজন, এরা দুজন
    শিক্ষক হল কিভাবে - বামফ্রন্ট জবাব দাও।
  • .. | 113.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০১:৩০664195
  • রাজা = কেমন ছিল লালবাজার অভিযান?
    মন্ত্রী = আজ্ঞে লালের বড়ই জাত্যাভীমান! ব্যাটারা এতো খায় মার তবুও দেয় জান।
    রাজা = এ যে দেখি নবান্ন অভিযানের সমান! প্যায়াদারা করেনি মেরে খান খান!
    মন্ত্রী = যদিও কাজটা বড়ই দৃষ্টিকটু, কিন্তু প্যায়াদারা লাঠি চালাতে যথেষ্ট পটু।
    বিদুষক = মহারাজ প্যায়াদারা কি একা চালিয়েছে লাঠি! সঙ্গে ছিল আমাদের " মা-মাটি"।
    রাজা = বামেদের বিশ্বাস নাই, ওদের উপর নজর রাখা চাই।
    মন্ত্রী = প্যায়াদাদের সেই মতন করা হয়েছে মগজ ধোলাই।
    রাজা = তা মন্ত্রী রাজ্যে নাকি এসেছে নতুন বীর?
    মন্ত্রী = মোটেই না মহারাজ, ও তো আমাদের হনুু। বোমা ছেড়ে এখন ধরেছেন তীর।
    বিদুষক = রানী তো ওকেই দেয় অক্সিজেন খাওয়ায় ক্ষীর।
    রাজা = তা বিদুষক! তোমারও নাকি গরু খাবার সখ!
    বিদুষক = আজ্ঞে তা একটু রাখি, সব মাংসই তো খাই ওটা যাবে কেন বাকি!
    রাজা = সেকি!!! এটাকি মগের মুলুক নাকি!
    বিদুষক = মহারাজ আর খাবো না গরু, আপনি যা বলেন আপনিই তো গুরু।
    রাজা = পরিষদ দলে, জেনে রেখ সবে, আজ থেকে হীরক রাজ্যে গো মাংস নিষিদ্ধ হবে ---
    ঠিক কিনা!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক।
  • .. | 113.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০৭:২২664196
  • কুকুর পুলিশ নির্বিচারে লাঠি চালায়
    মনোরোগী চোদ্দ তলায় দাঁত কেলায়।
    ফাইল পুলিশ, কিয়ক্স পুলিশ তোরা কি
    পরিবারের মুখটা তুলেও দেখিসনি।
    বলছে ঐ পুলিশ আমার বাপ তো নয়
    আমার ছেলে বলতে মা তোর লজ্জা পায়।
    মিথ্যে তোকে মারছে লাথি করছে খুন
    তোর বুকে কি এক টুকরোও নেই আগুন।
    ন্যায্য দাবীর টিপতে গলা হাতটা তোর
    হুকুম ফেলে ঘুরিয়ে টুঁটি ধরনা ওর।
    একসাথে খোল উপরতলার উর্দি সব
    তোরই কাঁধে তোর ভায়েদের নিথর শব।
    মান ছিনিয়ে হুঁশ কেড়েছে আজ যারা
    আসছে দিনে ছাড় পাবেনা কেউ তারা।
    তোরা যদি আজো তাদের সঙ্গ দিস
    ছাড় পাবিনা রাখ শুনে তুই বং পুলিশ।
  • PT | 213.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০৭:৫২664197
  • এবার গৌতম দেবের ছেলে সপ্তর্ষিকে উইকেট ইত্যাদি দিয়ে বেধরক পিটিয়ে হাসপাতালে পাঠানো হল......
  • aranya | 154.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০৮:১৪664198
  • ডিসগাস্টিং, জঘন্য অবস্থা চলছে। কলকাতায়, রাজধানী শহরে মিডিয়ার উপস্থিতিতে যদি এরকম মারধর চলে - পুলিশ দিয়ে, পার্টির লোক দিয়ে, তাহলে গ্রামের, মফস্বল শহরের অবস্থা যে আরও কত খারাপ ..
  • PT | 213.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০৯:১৮664199
  • আশ্চর্য হওয়ার কিছু নেই। নব কংগ্রেস নবরূপে ফিরে এসেছে।
  • lcm | 118.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ০৯:৪৩664200
  • "...পুলিসের অভিযোগ, তাদের দিকে পচা ডিম, টমেটো, ইট ছুঁড়ে ছিল আন্দোলনকারীরা। বামেদের পাল্টা অভিযোগ, বিনা প্ররোচনায় পুলিস নির্বিচারে লাঠি চািলয়েছে, ইট মেরেছে। আহত শতাধিক। ... "

    "...একই সময়ে কলেজ স্ট্রিট থেকে আরেকটি বড় মিছিল বের হয়। তার নেতৃত্বে ছিলেন মহম্মদ সেলিম, তরুণ ব্যানার্জি প্রমুখ। ওয়াই চ‍্যানেলের মিছিলটি বেন্টিঙ্ক স্ট্রিটে এসে বেশ কিছু ব‍্যারিকেড ভেঙে ফেলে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয়। ..."

    "...কলকাতা জেলা বামফ্রন্টের সদস‍্যরা লালবাজারে গিয়ে নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। তাঁরা গিয়েও ছিলেন। কিন্তু লালবাজারের গেটে দাড়িয়েই অমানবিক লাঠিচার্জের খবর পেয়ে ডেপুটেশন না দিয়েই ফিরে আসেন। ..."

    "... কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন চ‍্যাটার্জি ঘোষণা করেন, মিথ‍্যে মামলার অভিযোগ জানাতেই এসেছিলাম। ৩৬৩ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ গুরুতর মামলা দেওয়া হয়েছে। ২০টির মতো পার্টি অফিস দখল করে নিয়েছে শাসক দল। পুলিস ব্যবস্থা নিচ্ছে না। মুখ‍্যমন্ত্রী নীরবে সব কিছু সমর্থন জানিয়ে যাচ্ছেন। এদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আর কোনও পথ নেই।..."

    "...এস ইউ সি আইয়ের রাজ‍্য কমিটির সম্পাদক সৌমেন বসু এক প্রেস বিবৃতিতে জানান, এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।..."

    সেলাম এসইউসিআই !
  • ঊমেশ | 118.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১১:৫৫664206
  • আগের দিনই বললাম, বাংলার মানুষ এখন সব কিছু স্বাভাবিক দেখে, কোনো কিছুর প্রতিবাদ করে না। স্বাভাবিক এর প্রতিবাদ হয় না কি?

    তাই কালকের ঘটনা'র পরও দেখি চলছে আগে কবে পুলিশ কি করেছে, কে মুসোলিনি বলেছে সেই সব আলোচনা।

    আজকাল আমিও সব স্বাভাবিক দেখি, মনে কিছুর দাগ কাটে না।
  • PT | 213.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৩:৩০664207
  • এটা কতকটা "আমাকে আমার মত থাকতে দাও" সংস্কৃতির প্রভাব। তার সঙ্গে এক ধরণের ছ্দ্ম নিরপেক্ষতা যুক্ত হয়েছে। আসলে কোন পক্ষ অবলম্বন করলে তার যে দায়-দায়িত্ব নিতে হয়-এমনকি গালাগাল খাওয়ার দায়িত্বও- সেটা (বিশেষতঃ শিক্ষিত সম্প্রদায়ের পক্ষে) ঝামেলার মত মনে হচ্ছে। সব কিছুর থেকে নিরাপদ দূরত্বে থাকলে সবাইকেই গাল দেওয়া যায় আর স্ফুলিঙ্গ বিপ্লব সেরে লুরু-পুণেতে মোটা মাইনের চাকরী অথবা বিদেশে উচ্চশিক্ষালাভ করতে চলে যাওয়া যায়। অন্যদিকে বুদ্ধ-মমতা যে আমাদের ঘর থেকেই উঠে আসেন আর আমাদের ইচ্ছে-অনিচ্ছের প্রতিফলন ঘটান সেই কঠিনতম সত্যটা থেকেও অনেকেই নিজেদের আড়াল করতে চাইছে।

    মনোজ মিত্র তো বহু আগেই "চোখে আঙুল দাদা" লিখেছিলেন। সেটা আরেকবার সকলে পড়ে নিলে হয়।
  • pi | 24.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৪:০৯664208
  • উমেশবাবু, প্রতিবাদটা চোখে পড়ে না, এও অদ্ভুত ব্যাপার। আর প্রতিবাদ করলে অন্য কিছু বলা যাবেনা, এও ঃ(
  • PT | 213.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৪:৪০664209
  • কোন কোন প্রতিবাদকে "আপনি কিছু দেখেননি মাস্টারমশাই"-এর উল্টো পিঠ বলে মনে হয়!!
  • pi | 24.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৫:০৯664210
  • আর কোন কোন ব্যক্তির পোস্ট দেখলে ...
  • ঊমেশ | 118.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৫:১০664211
  • আমি মোটেই বাবু-টাবু কিছু নয়।
    শুধুই উমেশ।

    তবে আমার কেমন যেন মনে হয়, আজকাল মানুষ অনেক কিছু খুব স্বাভাবিক ভাবে নিয়ে নিচ্ছে। সেটাই শুধু বলেছি।
    প্রতিবাদ যে একদম হচ্ছে না, সেটাও ঠিক নয়।
  • pi | 24.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৫:১৫664212
  • প্রতিবাদ হলে তাই নিয়েও বক্রোক্তি গালাগাল চলে আসে। অমুক প্রতিবাদ অমুক দলের ব্যানারে নয়, তাই অর্থহীন, এমনকি ক্ষতিকর এসবও।
    আর হ্যাঁ, নোনাডাঙার সময় কিছু পোস্ট পড়লে সেই নিম্যুলারবাবুকে আবার মনে পড়ে যায়।
  • ঊমেশ | 118.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৫:১৮664213
  • আমি রাজনৈতিক কচাকচি খুব একটা বুঝি না।
    কিন্তু এটা আমার মনে হয় যে, যখন সাধারন মানুষ কোনো অপরাধ কে খুব স্বাভাবিক চোখে দেখে, সেটা সমাজের জন্যে মোটেই শুভ নয়।
    এটা চলতে থাকলে রাজা বদলেও কিছু লাভ হয় না।
  • cm | 127.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ১৬:৫০664214
  • ঊমেশবাবুর ১১ঃ৫৫ সঠিক লাগল, বক্তব্য পরিষ্কার। প্রতিবাদ প্রসঙ্গে, সাম্প্রতিক অতীতের সাড়াজাগানো “প্রতিবাদ” হোককলরব নিয়ে কদিন আগে বিক্রম পাকড়াশি গুরুতেই ভাল লিখেছেন।
  • ranjan roy | 192.*.*.* | ০২ অক্টোবর ২০১৫ ২০:৩০664215
  • নিরাপদ দুরত্বে দিল্লিতে বসে টিভিতে যা চোখে পড়েছেঃ
    ১) পুলিশ আদৌ প্রিভেন্টিভ লাঠিচার্জ করেনি। হিংস্র ভাবে ঝাঁপিয়ে পড়েছে মানুষের উপর। মেরেছে যুবক, বৃদ্ধ, মহিলা নির্বিশেষে। চোখে পড়ে হাত তুলে এগিয়ে যাওয়া বয়স্ক লোককে পেটানো। মেয়েদের মাটিতে ফেলে মার।মাটিতে পড়ে যাওয়া লোককে এগিয়ে এসে লাথি মারা। বয়োবৃদ্ধ নেতা দীপক দাশগুপ্তকে যে ভাবে মেরেছে--!
    ২) যে কোন ডেমনস্ট্রেশনে ডিম, টম্যাটো, ঢিল, ইঁটের টুকরো ছোঁড়া কোন নতুন কথা নয়, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়াও নয়। বাম বিরোধী চ্যানেল আবাপ'র রাজনৈতিক ভাষ্যকার দেবজ্যোতি ঘোষ যেমন বলেছেন --একটি রাজনৈতিক দল পূর্ব ঘোষণা অনুযায়ী মেমোর‌্যান্ডাম দিতে আসবে, সেই সময় কিছু ঢিল ছোঁড়াছুড়ি, ধস্তাধস্তি হবে এ কোন নতুন কথা নয়। এতে পুলিশ সাধারণতঃ মাইল্ড কেনিং করে। কিন্তু আজ কেন পুলিশ এমন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল!
    ৩) পুলিশের উপর আক্রমণ?
    ইটিভি দেখিয়েছে শুরুতে শুধু একটি জায়গায় তিনজন লালঝান্ডার ডান্ডা দিয়ে পুলিশকে মারছে আর পুলিশ ঢাল দিয়ে প্রতিহত করছে। কিন্তু সেটা ব্যতিক্রম, সেখানেই দেখা যাচ্ছে কিছু বাম মহিলা অ্যাক্টিভিস্ট ওদের আটকানোর চেষ্টা করছেন। কিন্তু পুলিশ তিনটি মিছিলের উপর যেভাবে লাঠিচার্জ করেছে-- তাতে আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল মনে হয়। এইরকম আক্রমণ অনেক আগে ১৯৬৮তে প্রফুল্ল ঘোষ কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের সময় দেখেছি।
    ৪) মহিলা পুলিশ? বিশেষ চোখে পড়েনি। দ্বিতীয়ার্দ্ধে সামান্য কোন এক জায়গায় ছিল।
    ৫) মনে হয় না বাংলার মানুষ এই পুলিশি বর্বরতা সহজে মেনে নেবেন। আর এর নিন্দা ও প্রতিবাদ করতে হবে সব সময়।
    সিলেক্টিভ করলে চলবে না।
    যখন প্রসেনজিত বসুরা বিদ্যুত মাশুল বৃদ্ধির প্রতিবাদে অবস্থান ধর্মঘট করছিলেন (মাত্র সাত দশদিন আগে) তখনও পুলিশ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ওদের তুলে দেওয়া হয়। প্রতিবাদ তখনও করা উচিত ছিল।
    পুলিশি অত্যাচারের প্রতিবাদ দলমত নির্বিশেষে হওয়া উচিত। পুলিশের বিরুদ্ধে আমরা-ওরা করলে আখেরে কার লাভ কার ক্ষতি?
  • ঈশান | ০২ অক্টোবর ২০১৫ ২১:০১664217
  • উমেশের বক্তব্যের স্পিরিটটা ভালই লাগল। যদুপুরে পুলিশ এসে প্রোঅ্যাকটিভলি ঠ্যাঙালে, নোনাডাঙা সংক্রান্ত একদম শান্তিপূর্ণ মিটিঙের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়লে, বিদ্যুৎ মাশুল সংক্রাক্ত শানিপূর্ণ অবস্থানের উপর ঠ্যাঙাড়ে বাহিনী ঝাঁপিয়ে পড়লে, সিপিয়েমের বিক্ষোভের উপর পুলিশি লাঠিচার্জের বাড়াবাড়ি হলে, সর্বত্রই একই স্পিরিট দেখানো প্রয়োজন। সিলেক্টিভলি বিদ্রূপ ও সিলেক্টিভলি নিন্দে শুরু করলে তার কিছু প্রকোপ তো জনসমাজে এসে পড়বেই। এটা অবশ্য "আমাকে আমার মতো থাকতে দাও" সংস্কৃতির ফল কিনা জানা নেই। :-)

    আর সত্যি কথা বলতে কি, প্রেসিডেন্সি প্রসঙ্গে একটা কথা লিখেছিলাম, যে, মুখ্যমন্ত্রীর গাড়ি আটকালে পুলিশ ঠ্যাঙাবেই, ও নিয়ে কমপ্লেন করে লাভ নেই। লালবাজার অভিযানের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। লালবাজারে জঙ্গী অভিযান করতে গেলে পুলিশ ঠ্যাঙাবেই। তার বাড়াবাড়িটুকুর নিন্দে অবশ্য করা উচিত। কিন্তু লাঠি চালানোর সময় মহিলা পুলিশ কেন ছিলনা, এরকম প্রশ্ন করার কোনো মানে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন