এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:১১664151
  • কিন্তু আমার চেনা জার্মানীতে থাকা মানুষটি আর সুরভি কিংবা সোমেন মিত্তির বা বিচারকদের মধ্যে কোন জিনিসটা কমন যার ভিত্তিতে জমি পাওয়া যায় সেটার উত্তর পাওয়া তো পাটীগণিতের চৌবাচ্চার অঙ্কের চাইতেও কঠিন দেখছি।
    কিন্তু যারা সুরভিকে নিয়ে পড়েছে তারা কি জানে যে তেনার কেন জমি পাওয়ার যোগ্যতা নেই?

    ---
    পাটিগণিতে এত কাঁচা হলে চলে? যে জিনিস টা কমন সেটা হলো খুঁটির জোর।আপনার চেনা জার্মানির মানুষটির ক্ষেত্রেও তাই। নয়তো দুম করে খুঁজে খুঁজে জার্মানিতে বসবাস করি এন আর এই বাঙালি ধরে ধরে তো আর জ্যোতিবাবু জমি দিচ্ছিলেন না।
    ভ্রম সংশোধন, জমি পেয়েছেন লেখিকার স্বামী; লেখিকা নন।
    আর জমি বন্টন টাও সোজা সুজি কিছু ছিল না।
    http://www.advocatekhoj.com/library/judgments/announcement.php?WID=516
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:১৮664153
  • "তাইলে নিজেই স্বীকার করলেন, কারা কেন জমি পেয়েছে সেটা মোটেই পরিষ্কার আর বোধ্য নয়।"
    যাচ্চলে এটা বুঝতে এত সময় নিলেন? উত্তরটা জানলে এত প্রশ্ন করতাম নাকি?
    আরো একটা কথা যদি না জানেন তো জেনে রাখুন-"কোটা" ব্যাপারটাই "পরিষ্কার আর বোধ্য" নয়। তাই এই নিয়ে দু একটা ব্রাউনি পয়েন্ট জোগাড় করে কোন লাভ নেই।
  • | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:২০664154
  • দেখো পিটি দা,

    তুমি শিক্ষা জগতের মানুষ। কিন্তু শুধু কংগ্রেসের আমলে যেগুলো ভুলভাল নিয়োগ হয়েছে সেই গুলো জানো।অজিত পাঁজা দু পিস গ্যাস কানেকসন বেলাইনে পেয়েছে সেটা জানো।। কিন্তু শুধু বাম আমলে নিযুক্ত ভিসি দের

    ১) রং
    ২) যোগ্যতা
    ৩) ও ই সময় তাদের থেকে যোগ্য কোন লোক ছিল কিন

    এগুলো র কিছু জানো না।

    ইয়ে বাত কুচ হজম নেহি হুয়া স্যার। ঃ)))
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:৪২664155
  • একটু হাসবেন, কেমন?

  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:৪৬664156
  • ধুত, এলো না।

  • lcm | 118.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:৪৭664157
  • যাহ! ভাবলাম হাসব, হাসতে গিয়ে এরর খেলাম - An error occurred while processing your request. ...
  • lcm | 118.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:৪৮664158
  • ঐ তো এসেছে। হা হা - আপেলেশ্বরী ...
  • | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:৪৯664159
  • ঃ)))))))))
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৩:২৩664160
  • Chancellor of Kalyani University Ratanlal Hanglu has resigned after protesting students kept him locked up in office for an entire night. They had been protesting a fee hike at the college.

    Hanglu has sent his resignation to Governor KN Tripathi after he and other senior university authorities and teachers were kept under a night-long gherao by students who were protesting fee hike at the undergraduate level. The Vice Chancellor is clearly disgusted with the indiscipline shown by students.
  • sm | 233.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৩:৫০664162
  • নাও, এবার ঠ্যালা সামলাও। যদুপুরের সমর্থন কারী দের; এটাও সমর্থন করতে হবে। ঘেরাও কালচার থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন।
  • ঊমেশ | 118.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৪:৫৩664163
  • আপেলেশ্বরী, দিদি'র মুকুটে আর একটা নতুন পালক।
  • cm | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৬:১৪664164
  • স্ধু নৃত্যনাট্যটাই বাকি, সেটা করলেই নোবেল।
  • | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৬:১৮664165
  • জ্বালা টা বুঝি। কিন্তু মুশকিল হচ্ছে তাতে ও "ফিরবে না সে কি ফিরবে না"? ঃ)))))
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৭:৪১664166
  • ফেরাটা খুব জরুরী নয়। অন্ততঃ শিক্ষাক্ষেত্রে বাঁদরামোটা বন্ধ হওয়া বেশী জরুরী।
  • cm | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৮:২০664167
  • হাওড়ার কি খবর, কালকেও একটা খুন হল।
  • cb | 132.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১৯:৪৯664169
  • চোখের সামনে টিভিতে দেখলাম পুলিশ লাঠি মেরে দীপক দাশগুপ্তের মাথা ফাটিয়ে দিল। আপনারা নেপোটিস্ম নিয়ে ন্যাকাচোদামিগুলো চালিয়ে যান
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২০:৩৩664170
  • অনেক লোক জখম। ওদিকে "চটিপরা লাঠিহাতে" পুলিশের ছবিও দেখলাম। আশা করি এই মহিলার শেষটা মুসোলিনীর মত হবে।
  • ঈশান | ০১ অক্টোবর ২০১৫ ২১:০১664171
  • অনেকদিন ফলো করিনি। কিন্তু এই পোস্টগুলো দেখে সেই ৯০ এর দশক মনে পড়ল। এরকমই একদিন করন্দার খবর পেয়েছিলাম। পঁচজন খেতমজুরকে, মাথ ফাটানো নয়, স্রেফ মেরে ফেলা হয়েছিল। তখন রাজনীতি করতাম, খুব রাগ হয়েছিল মনে আছে। তখন টিভিতে এসব কভারেজ ছিলনা। টিভি এল পরে। সেই সিঙ্গুর পর্বে। চোখের সামনে সেই বেড়াবেড়ির একটা বাড়ির ছাদের উপর পুলিশ একজনকে বস্তাপেটা করছে, চোখে দেখলাম। এটা বোধহয় বিদেশে বসেই দেখেছিলাম। আরেকটা দেখেছিলাম, এখনও মনে আছে, সোমনাথদার বাড়িতে বসে। সেটা দেশে। খুব গজল্লা করছি, এমন সময় কে একটা ফোন করল, কে মনে নেই, বলল অমিতাভকে পুলিশ খুব মারছে। সেটা টিভিতে দেখাচ্ছে এবং দেখে অমিতাভর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তা, আমরা যা কর্তব্য তাইই করলাম। টিভি খুলে তৎক্ষনাৎ অমিতাভর ঠ্যাঙানি খাবার দৃশ্য দেখে নিলাম চুপচাপ।

    দেখে রাগ হয়েছিল। কিন্তু তার পরেও বুদ্ধবাবুকে ঝুলিয়ে দেবার দাবী কখনও করেছি বলে মনে পড়েনা। এখন মমতার প্রতিটি অপকীর্তির সময় এই ছবিগুলো ভিড় করে আসে। কিন্তু ঝোলানো টোলানোর কথা ভাল্লাগেনা। একদল ক্ষমতায় এলে আরেকদলকে ঠ্যাঙাবে, এটাই যদি নর্ম হয়, তাহলে সিপিয়েম কি তৃণমূল যেই ক্ষমতায় আসুক, চিত্রটা বদলাবেনা। রাজনীতির একটা সাংস্কৃতিক বদল দরকার। কিন্তু সেই বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে?
  • lcm | 60.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:০২664173
  • "We accpet chaos, I am not sure whether it accpets me" - Bob Dylan
  • হাঁড়ি কড়াই | 47.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:০৬664174
  • লিটারেলি নেবেন না। অতদূর যাওয়ার দরকার নেই। হীরকরাজা অবধি গেলেই হবে।
  • ঈশান | ০১ অক্টোবর ২০১৫ ২১:১২664175
  • আর নেপোটিজম নিয়ে একটাই কথা বলার আছে। ১৯৭৮ সালে সিপিয়েমের সালকিয়া প্লেনাম বলে একটি বস্তু হয়। তার দলিলের কোনো লিং নেই। কিন্তু দুখানা গুরুত্বপূর্ণ রেজলিউশন সেখানে নেওয়া হয়েছিল।
    ১। পার্টিকে গণপার্টি হয়ে উঠতে হবে। এটা বহু আলোচিত। অনেকে বলেন সিপিয়েমে বেনোজল প্রবেশের সেই শুরু।
    ২। এই সরকার বেশিদিন চলবেনা, চললেও শাসনযন্ত্র পদে পদে বাধা দেবে। তাই প্রতিটি স্তরে, পারলে কিছু মিত্র তৈরি করতে হবে (অর্থাৎ নিজের লোক ঢোকাতে হবে)। -- ঠিক এই ভাষায় লেখা ছিলনা, বলাবাহুল্য, কিন্তু দলিলের এসেন্স টা এরকমই ছিল। এর ভিত্তি ছিল সিপিয়েমের পূর্বতন অভিজ্ঞতা। ১৯৫৭ সালের কেরালার এবং পঃবঃ এর দু-দফার যুক্তফ্রন্ট। সবকটাকেই কায়দা করে ফেলে দেওয়া হয়েছিল। ভাবা হয়েছিল ১৯৭৭ এও তার পুনরাবৃত্তি হবে।

    সত্যি সত্যিই পুনরাবৃত্তি হলে হয়তো ট্যাকটিক্সে গোলমাল কিছু ছিলনা। দুটোর কোনোটাতেই। কিন্তু কেস হল এই, যে, কেন্দ্রীয় সরকার বামফ্রন্টকে হটানোর কোনো চেষ্টাই করলনা। কারণ ১৯৭৭ এর পর ভারতীয় গণতন্ত্রের নতুন ফেজ শুরু হল। ফলে ট্যাকটিক্স একটা সময়ের পরে উল্টো ফল দিতে শুরু করল। গণপার্টি = বেনোজল হল। আর সরকারি স্তরে "মিত্র" তৈরি টা অকারণ হয়ে দাঁড়াল।

    এসব নিয়ে নানা তক্কো থাকতে পারে। এখন অনেকদিন পরে বসে হাইন্ডসাইটে অনেক পন্ডিতি ফলানো যায়, কিন্তু তখন এসব আদৌ বোঝা সম্ভব ছিল কিনা, সে নিয়ে কথাবার্তা চলতেই পারে। কিন্তু পয়েন্টটা হল, "নিজের লোক" লোক ঢোকানোটা সিপিয়ীর অ্যাজেন্ডাতেই ছিল। যে কোনো কারণেই হোক। এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
  • aranya | 154.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:২৪664176
  • বিরোধী-কে পেটানো বা একেবারে খুন করে দেওয়া - এটা ভারতের কিছু রাজ্যে যেমন দক্ষিণের রাজ্যগুলোতে অনেক কম মনে হয়
  • pi | 24.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৩৮664179
  • যা হয়েছে, খুবই বাজে। আর এর ফল মমতা পাবেও বলে মনে হয়। চোখের সামনে লোকে এইভাবে পিটানো দেখছে।
    তবে ঐ নোনাডাঙার সময়ও পিটিয়েছিল, সেসব নিয়ে কিছু হেলদোল হয়নি। সবাই অবশ্যই নন, কিন্তু সিপিএম সমর্থক, এরকম লোকজনকেই তখন তা নিয়ে প্রতিবাদ না করে ঘুঘুডাঙা, পায়রাডাঙা এসব বলে বিদ্রূপ করতে দেখে বেশ অবাক হয়েছিলাম।

    আজ মুসোলিনির প্রকশ্যে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের শাস্তি চাওয়া দেখেও একটু অবাক হয়েছিলাম। সিপিএম তো মৃত্যুদণ্ডেরই বিপক্ষে জানতাম। যাহোক, লিটারালি বলা হয়নি দেখে আশ্বস্ত হলাম।

    এই ঘটনা নিয়ে আশা করি ভালোমতন প্রতিবাদ হবে।
  • aranya | 154.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৩৯664180
  • হুম। দক্ষিণে হিংসা কম আর রাজনৈতিক মারামারি, খুনোখুনিতে পঃ বঙ্গ প্রথম সারিতে - এমন কিছু ধারণা চালু আছে। মিথ হতে পারে
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৪০664181
  • পুলিশের যা ইমেজ তৈরী হচ্ছে ইদানিং সেটা কোনোদিন মেরামত হবে বলে তো মনে হয় না। ফাইল মাথায় টেবিলের নীচেও পুলিশ, সেদিন কোন একটা কোর্টে কিছু আইনজীবি মাটিতে ফেলে পুলিশ পিটিয়েছে, আবার ওদিকে ছাত্রদের মিছিলের ওপর লাঠি হাতে তিন ফুট লাফানো পুলিশ, বয়স্ক লোকের ওপর লাঠি উঁচিয়ে পুলিশ...

    রাস্তাঘাটে লোকে পুলিশকে এখন যা গাল দেয় আগে তেমন শুনেছি বলে মনে পড়ে না। আগে মামা-টামা বলে প্যাঁক দিত, ইদানিং পাতি খিস্তি দেয়।
  • cb | 11.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৪৫664182
  • মুসোলিনির ব্যাপারটা সত্যি ই লিটারারি নিয়েছিলেন? মার গেড়েছে!!!

    ওটা তো পড়েই বোঝা যাচ্ছিল পাবলিকের কাছে সবকিছু ওপেন হয়ে গিয়ে বিদ্রূপের পাত্র হিসেবে ক্ষমতা হারানোর কথা বলা হয়েছে।

    এ তো অম্বিকেশের ভ্যানিশ হয়ে গেল :-)
  • Arpan | 125.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ২১:৪৯664184
  • মুসোলিনি না বলে বুদ্ধবাবুও বলা যেত যা দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন