এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:৩৪664119
  • "১৫০ জন অ-কাছের লোককে দেখিয়ে ৫০ জন কাছের লোককে জমি দেওয়া জাস্টিফাই করতে হচ্ছে বুঝি? "

    জাস্টিফিকেশনের দরকার নেই। ঐ একই স্টাইলে ভোটের আগে রাজারহাট নিয়ে গপ্প হাওয়ায় ভাসানো হয়েছিল। আর ফাইলের পাহাড়ের ঢপ দিয়ে রাজারহাটের ভোটটাও ঝুলিতে ভরা গিয়েছিল। দেখা গেল সেই "কাছের" লোকেদের "পাইয়ে দেওয়া" জমির ওপরের ধাঁচাগুলো এখন তিনো সরকারের প্রাণ ভোমরা। আর গৌতম দেব এখনো জেলের বাইরে। বছর কুড়ি বাদে এই "পাইয়ে দেওয়া" নিয়ে আবার কেউ গপ্প ফাঁদবে হয়ত!!

    "Before killing a dog give it a bad name"-এটি বহু ব্যবহৃত রাজনৈতিক অস্ত্র। শক্তিশালী মিডিয়া এই কাজটি চমৎকার করতে পারে। সল্লেক রাজারহাটের জমির গপ্প তো ছোট-খাটো মিথ্যে। যে রাজ্যের মিডিয়া সিঙ্গুরের হাজার হাজার লাশ ভাসানো কিংবা শিশুদের টুকরো করে কেটে রাস্তায় পুঁতে রোড-রোলার চালিয়ে দেওয়ার মত হিমালয় প্রমাণ মিথ্যে রটনা করে আর বেশ কিছু শিক্ষিত-অশিক্ষিত মানুষ সেই মিথ্যের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সেখানে তথ্যভিত্তিক তক্কের প্রত্যাশা করাই তো বাতুলতা।
  • Bratin | 122.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:৪৪664120
  • তার মানে দেখা যাচ্ছে শিক্ষা জগতে থাকা পিটি দা এ কন আমলে কে কে গুপী করে চাকুরী বাগিয়েছিল সেটা সবিস্তারে জানেন কিন্তু ক বি র দুটির বেশী উপাচার্য্যের বেশী তার জানা নেই। দুষ্টু লোকে হলে বলতো " হাইলি সাসপিশাস"। কিন্তু যেহেতু আমি দুষ্টু লোক নকি তাই সেরকম কিছু বলবো না।

    কল্লোল দা/ ডিডি/ মিনি দি আর রন্জন দা এখন আমার ভরসা। ঃ)))
  • .. | 208.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০০:৫৯664121
  • কিন্তু এটা তো হাওয়ায় ভাসানো গপ্প না। এটা ঢপও না।

    মুখ্যমন্ত্রীর জীবনী যিনি লিখেছিলেন তাঁর স্বামী মুখ্যমন্ত্রীর কোটায় সল্ট লেকে জমি পেয়েছিলেন। যিনি পেয়েছিলেন তিনি কোন সরকারি উচ্চপদের চাকুরে ছিলেন না, তিনি ছিলেন একজন প্রোমোটার।

    এটা তো ছাপার অক্ষরে লেখা। এটা তো ভিউজ না, নিউজ। কোন মিথ্যে না, কাউকে কিছু রটাতেও হয়নি। একে যদি কেউ বলে তথ্যভিত্তিক তক্ক না, তাহলে স্বাভাবিক চিন্তার প্রত্যাশা করাই তো বাতুলতা।
  • Atoz | 161.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০১:৩০664122
  • এই জীবনী ব্যাপারটা কী? এইরকম কোনো বইয়ের উল্লেখও তো সেভাবে শুনিনি!(মানে না শুনতেই পারি, কিন্তু সেরকম পপুলার হলে কিছুকিঞ্চিৎ কানে আসতো না কি? ) সেই জীবনীর নাম কী? কভারে কী আছে? কোথা থেকে প্রকাশিত? ভিতরেই বা কী আছে?
  • Du | 107.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৪:৪৩664123
  • আসলে জ্যোতিবাবুর জীবনী লেখা হওয়াটাই ধৃষ্টতা। জ্যোতিবাবুর জন্য সরকারি বাড়ি থাকাটাও ধৃষ্টতা। আর মৃত্যুর পর তাঁর নামে শহরের -- বাদ্দাও জলাধারের, নাম হওয়া --তৌবা -- ভাগ্যে আমাদের রানী এসে এই মহাপাপ গুলো রিভার্স করে দিয়েছে।
  • Atoz | 161.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৫:০২664124
  • কিন্তু সত্যি, এতখানি কাল কাটলো, কোনোদিন এরকম কোনো বইয়ের উল্লেখমাত্র পাই নি কোথাও !!!
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৬:২৪664125
  • খুড়ো সেই আগের মতই সিরিয়াস রয়ে গেলে। চিঁয়াও ম্যান। কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইদের কথোপকথনে কেউ সিরিয়াস হয়?
  • হাঁড়ি কড়াই | 117.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৬:২৯664126
  • ধুনো দিয়ে যাই।

    এই হল কলি বিশ্ব-র উপাচার্যদের লিস্টঃ

    http://www.caluniv.ac.in/about/vc.html

    অব আগে বঢ়িয়ে।
  • aranya | 83.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৭:১৫664127
  • 'Insiders say that even staunch Basu men like CPI(M) State Unit Secretary Anil Biswas (known as "super vice-chancellor" because of his invisible hand in most important academic appointments) made mild noises.'

    indiatoday-র সেই সময়কার খবর, একজন পোস্ট করেছেন দেখলাম।

    "super vice-chancellor" - বিশেষণটি লক্ষণীয়। indiatoday-ও বোধহয় আবাপ-র অনিলায়নের থিয়োরিতে প্রভাবিত হয়েছিল :-)
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৭:৩৬664129
  • "মুখ্যমন্ত্রীর জীবনী যিনি লিখেছিলেন তাঁর স্বামী মুখ্যমন্ত্রীর কোটায় সল্ট লেকে জমি পেয়েছিলেন।"
    মুখ্যমন্ত্রীর জীবনী লেখেননি এমন প্রায় ১৯৯ জনের স্বামী বা স্ত্রীরাও জমি পেয়েছিলেন।

    "যিনি পেয়েছিলেন তিনি কোন সরকারি উচ্চপদের চাকুরে ছিলেন না, তিনি ছিলেন একজন প্রোমোটার।"
    আমি এমন একজন জমি পাওয়া লোককে চিনি যিনি এদেশের কোন রকমের চাকুরীর সঙ্গেই যুক্ত নন। বেশীর ভাগ সময়ে জার্মানীতে থাকেন আর সেখানে কর্মরত। আর আমার খুব ভুল না হলে তিনি জার্মান নাগরিকও বটে।

    কাজেই আপনি হাতির মাথা ও সাপের ল্যাজের যে সংযোগ স্থাপন করে যাওয়ার চেষ্টা করছেন সেটা-এমনও হতেই পারে যে নেহাতই কাকতালীয়। আর প্রোমোটার জমি পেতে পারেনা এটা কোথায় বলা ছিল?
    (অবিশ্যি প্রোমোটার দেখলে নাক সিঁটকানো বাঙালীর একটি অতি প্রাচীন অব্যেশ।)

    বোতিন
    বাকি কয়েকজন vc-র সম্পর্কে জলদি খপর জোগাড় কর। তবে আমি বলতে পারি যে ঐ রমেন পোদ্দার ছাড়া আর বাকিদের আলিমুদ্দিনের সঙ্গে সুসম্পর্ক ছাড়া আর বিশেষ কিছু লেনা-দেনা ছিল না।
  • SS | 183.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৭:৫৭664130
  • "মুখ্যমন্ত্রীর জীবনী লেখেননি এমন প্রায় ১৯৯ জনের স্বামী বা স্ত্রীরাও জমি পেয়েছিলেন।"
    হিটলার প্রায় ছ মিলিয়ন ইহুদী নিধন করেছিলেন। হলোকস্টের শেষে প্রায় বার মিলিয়ন ইহুদী বেঁচে ছিল।
    হাতির মাথা + সাপের ল্যজ = হিট্লার ছিলেন সব থেকে বড় ইহুদী প্রেমী। প্রায় বার মিলিয়ন ইহুদী হিটলারের হাতে মারা পড়ে নি।
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৮:১১664131
  • চুইংগাম আর বেশী টানলে ছিঁড়ে মুখে মাখামাখি হয়ে যাবে যে!
    অবিশ্যি উদ্দেশ্য যদি হয় "Give the dog a bad name before killing it" তাহলে কিছু বলার নেই। হিটলারও এমনটাই করতেন বলে শোনা যায়।
    অন্যদিকে সামনে ভোট আসছে। এইজাতীয় বাক্যবিন্যাস তিনোদের যথেষ্ট সাহায্যে আসবে!!
  • MR | 81.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৮:১৬664132
  • http://www.anandabazar.com/calcutta/servant-torched-by-owner-1.216201#
    এই মর্মন্তুদ কাহিনী দেখে ভীষণ খারাপ লাগলো। ভবানীপুরে থাকার সুবাদে দেখেছি, অবাংগালীরা বাড়ীর হেল্পদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। কবে যে এদের দুঃখ ঘুচবে ভগাই জানে!
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৮:২৬664133
  • গৌতম ঘোষ জ্যোতি বসুর ওপরে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। তিনি বা তাঁর স্ত্রী কোথায় জমি বা অন্যকিছুমিছু পেয়েছিলেন সেই খপরটা কেউ জোগাড় করতে পারেন?
  • .. | 208.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৮:২৯664134
  • সুরভি ব্যানার্জির স্বামী, যিনি একজন প্রোমোটার, তিনি মুখ্যমন্ত্রীর কোটায় সল্ট লেকে জমি পেয়েছিলেন। সুরভী ব্যানার্জি মুখ্যমন্ত্রীর জীবনী লেখার পরেই।

    এখানে তো চুইংগাম টানা হচ্ছে না। কোন কুকুরকে খারাপ কিছুও বলা হচ্ছে না। হিটলারেরও উল্লেখ নেই। এটা স্পেসিফিক একটা নেপোটিজমের উদাহরন।
  • .. | 208.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৮:৩০664135
  • গুতম ঘোষ বা তাঁর স্ত্রী জমি পাননি বলেই কি সুরভী ব্যানার্জির স্বামীর জমি পাওয়াটা জাস্টিফাই হয়ে গেল?
  • pi | 24.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৮:৫৬664136
  • এই তরজায় ঢুকতে চাইছিলাম না।
    কিন্তু এটা জানতে চাই।
    'মুখ্যমন্ত্রীর জীবনী লেখেননি এমন প্রায় ১৯৯ জনের স্বামী বা স্ত্রীরাও জমি পেয়েছিলেন।"

    এই ১৯৯ জন কাঁরা, কোন আইডিয়া পাওয়া যাবে ? মানে, সেই স্বামী বা স্ত্রী কোন উচ্চপদে না থেকেও স্বামী বা স্ত্রী র খাতিরে পেয়েছিলেন ?
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৯:১৪664137
  • সেই তালিকাটা আমিও খুঁজছি।
    কিন্তু আমাদের আলোচনা যেহেতু মূলতঃ আবাপ-র দেওয়া তথ্যের ও ব্যাখ্যার ওপরে নির্ভরশীল তাই শুধু সেই নাম গুলো-ই পাওয়া যাচ্ছে যেগুলোর ভিত্তিতে শুধু টক-ঝাল তক্ক চালানো যায়।
    সব নাম প্রকাশিত হলে হয়ত দেখা যাবে যে "কাছের" লোকের সংখ্যাটা তুলনামূলক্ভাবে এতই কম যে এত বাইট খরচা করার কোন মানেই হয়্না বা ঐ "কাছের" লোক তত্ব ধোপে টিকবে না।
    তাই ঐ পুরো তালিকা কোনদিনই পাওয়া যাবেনা।

    একমাত্র যিনি মামলা করেছিলেন তাঁর কাছে পুরো তালিকা থাকতে পারে। সত্যি মিথ্যে জানিনা তবে এই খবরটিও বেশ রসে ডোবনো মুচমুচে...
    Appearing for Basu, counsel K.K. Venugopal contended that the writ petition should be dismissed as the retired IAS officer too had tried to get an allotment and, having failed, he had moved the writ with a motive.!!!!
  • pi | 24.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৯:২০664138
  • তাহলে জানা গেল কীকরে এরকম লোকজন পেয়েছিলেন।

    মানে যাঁরা পেয়েছিলেন, তাঁরা অবশ্যই কারুর স্বামী বা স্ত্রী ( হয়তো কেউ কেউ অবিবাহিত থাকতে পারেন), কিন্তু সেটা তো অবভিয়াস ব্যাপার। সেই কথা এখানে কেন ? যিনি জমি পেয়েছেন, তিনি কারুর না কারুর স্বামী বা স্ত্রী বা যিনি জমি পেয়েছেন, তাঁর সূত্র্রে তাঁর স্বামী বা স্ত্রী ও সেই জমি ভোগ করতে পারছেন, এটা নিয়ে তো আদৌ কোন প্রশ্ন নেই, তর্কও নেই, যিনি পেয়েছেন, তাঁর কী ক্রেডিবিলিটি, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। এই তর্কে আমার তেমন উৎসাহ সত্যি নেই, কিন্তু ''মুখ্যমন্ত্রীর জীবনী লেখেননি এমন প্রায় ১৯৯ জনের স্বামী বা স্ত্রীরাও জমি পেয়েছিলেন।", এই লাইনটা এখানে আসার পিছনের লজিকের মুন্ডু ল্যাজা শিং কিছুই বুঝতে পারলাম না বলে জিগালাম আর কি।
  • .. | 208.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৯:২৩664140
  • নেপোটিজমের একটা স্পেসিফিক উদাহরনকে গাস্টিফাই করার জন্য কতোরকম যুক্তি সাজানো হচ্ছে।

    আলোচনা নাকি মূলতঃ আবাপ-র দেওয়া তথ্যের ও ব্যাখ্যার ওপরে নির্ভরশীল - অথচ সুরভি ব্যানার্জি ব্যাপারে যেকটা লিংক এখানে দেওয়া হয়েছে সেগুলোর একটাও আবাপর না। রিডিফ, ইন্ডিয়া টুডে, আউটলুক ইত্যাদি।

    সব নাম প্রকাশিত হলে হয়ত দেখা যাবে যে "কাছের" লোকের সংখ্যাটা তুলনামূলক্ভাবে এতই কম যে এত বাইট খরচা করার কোন মানেই হয়্না বা ঐ "কাছের" লোক তত্ব ধোপে টিকবে না - "কাছের" লোকের সংখ্যা কম হলে নেপোটিজমের উদাহরন টেকে না বুঝি? অনেক অনেক লোককে পাইয়ে দিলে শুধু তখনই টেকে? কয়েকজনকে পাইয়ে দিলে সেগুলো নেপোটিজমএর উদাহরন হয়না?

    আমি এমন একজন জমি পাওয়া লোককে চিনি যিনি এদেশের কোন রকমের চাকুরীর সঙ্গেই যুক্ত নন - তাতে কি প্রমান হয়? যিনি কোন চাকুরির সাথেই যুক্ত নন তিনি চাকরি পেয়েছিলেন। তার সাথে সুরভি ব্যানার্জির স্বামী, যিনি একজন প্রোমোটার, তাঁর চাকরি পাওয়ার কি সম্পর্ক?

    অবিশ্যি প্রোমোটার দেখলে নাক সিঁটকানো বাঙালীর একটি অতি প্রাচীন অব্যেশ - এখানে তো নাক সিটকানো হচ্ছেনা। মুখ্যমন্ত্রী নেপোটিজম করেছিলেন সেটা বলা হচ্ছে। তাছাড়া সিপিয়েম যেভাবে প্রোমোটারিকে প্রশ্রয় দিয়েছিল তাতে এটা মোটেই বলা যায়্না যে বাঙালী প্রোমোটার দেখলে নাক সিট্কায়।
  • .. | 208.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৯:৩০664141
  • ''মুখ্যমন্ত্রীর জীবনী লেখেননি এমন প্রায় ১৯৯ জনের স্বামী বা স্ত্রীরাও জমি পেয়েছিলেন।", এই লাইনটা এখানে আসার পিছনের লজিকের মুন্ডু ল্যাজা শিং কিছুই বুঝতে পারলাম না বলে জিগালাম আর কি

    এটা অবফাস্কেটারি টেকনিক। যেহেতু স্পেসিফিকালি একজনের নাম চলে এসেছে, সেটাও ছাপার অক্ষরে, ভিউজও না, তাই কিছুতেই এই উদাহরনটা অস্বীকার করা যাচ্ছে না। তাই নানারকম স্মোক স্ক্রিন খাড়া করার চেষ্টা চলছে। অন্যরাও তো জমি পেয়েছিলেন, অনেক লোক জমি পেয়েছিলেন, অন্য কাছের লোকরাও তো জমি পেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি।

    তাও PM গতকাল উচ্চপদের চাকুরে টাইপের একটা স্মিক স্ক্রিন আনার চেষ্টা করেছিলেন, দেখা গেল সেটাও টিকল না। যিনি জমি পেয়েছেন তিনি প্রোমোটার আর তাঁর স্ত্রী মুখ্যমন্ত্রীর জীবনী লিখেছেন (এমনকি তখন প্রোভিসিও হননি, তাই স্ত্রী উচ্চ সরকারি চাকুরে সেটাও বলা গেল না)। অগত্যা PMও মেছো গন্ধ পেতে বাধ্য হলেন।
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ০৯:৩৯664142
  • 'এই লাইনটা এখানে আসার পিছনের লজিকের মুন্ডু ল্যাজা শিং কিছুই বুঝতে পারলাম না বলে জিগালাম আর কি।"
    জিগাতেই পারেন।
    তবে প্রথমেয় দুটো প্রশ্ন সবার আগে মনে আসার কথা সেতা হচ্ছে
    ১) যিনি জীবনী লিখবেন তিনি বা তাঁর স্বামী কোটায় জমি পাওয়ার যোগ্য নন সেই সিদ্ধান্ত কে নিল?
    ২) এই জীবনী লেখার সঙ্গে যে জমি বিতরণের নিবিড় সম্পর্ক আছে সেই সুত্রের সন্ধান কে দিয়েছে? আবাপ?
  • sm | 53.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১০:০৩664143
  • না বুঝতে পারার ও একটা লজিক থাকে। ধরা যাক কোনো ব্যক্তি; আবাসন মন্ত্রীর আপ্ত সহায়ক। দেখা গেল তিনি বা তাঁর স্ত্রী কোটায় জমি পেলেন। এটাকে কি বলবেন?
    দক্ষিন ভারতে যেমন কিছু মন্ত্রীদের নিকট আত্ম্য়ীয়রা, বিভিন্ন সরকারী বরাত পায়, জমি জায়গা পায়। সেটাকে কি বলবেন?
    ধরা যাক আমি স্বাস্থ্য ভবনের সচিব।আমার ছেলে মুখ্য মন্ত্রীর কোটায় ডাক্তারি তে চান্স পেল। তাকে জনতা কি বলবে ?
  • B | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১০:১১664145
  • আ বাপ। আ বাপ! আ বাপ!
    আ বাপ। আ বাপ! আ বাপ!

    বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ!
    (শেষ লাইনটা সাড়ে চুয়াত্তর-এ তুলসী চক্কোত্তি আর গুগাবাবা-য় জহর রায়ের ঢঙে বলা)
  • pi | 24.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১০:১১664144
  • কোটায় জমি পাওয়ার যোগ্যতা কী, আপনিই বলুন না। ঐ ভদ্রলোক কোন যোগ্যতায় পেয়েছিলেন, আপনিই জানান।
    আর জীবনী লেখিকার স্বামী জীবনী লেখিকার স্বামী হওয়ার কারণেই পাওয়ার জন্য যোগ্য হতে পারেন কিনা, সেই নিয়েও জানাবেন একটু।

    ডিঃ এই নিয়ে তিনো জমানার দুর্নীতির সংখ্যাতত্ত্ব হাজির করবেন না। তিনোদের নানাবিধ কাজকম্ম নিয়ে নানাবিধ আপত্তি আছে, সেটা আরেকবার স্পষ্ট করে জানিয়ে রাখলাম, ঐ তিনো সিপিএম তর্জায় যাতে না ঢোকানোর চেষ্টা করেন, সেই জন্য।
  • | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১০:১২664146
  • অরি, ও লিস্ট আমি কালকেই দিয়েছি। যা বুঝলুম পিটি দা ও ই নিয়ে কিছু রা কাড়ছে না তার একটাই বাং লা অর্থ ডাল মে কুচ কালা হ্যায়, যদি না পুরো ডাল তাই কালা হয়।
  • | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১০:১৭664147
  • দু দি, পুরো অন্য লাইনে বক্তব্য রাখছো। দেখো আমরা কিন্তু কেউ জ্যোতি বাবু জীবনী লেখা উচিত কি উচিত নয়। লিখলে কত খন্ডে হবে? কোন প্রকাশক বার করবে, তাতে ওনার কৈশোর,যৌবন, বা 'আন্দোলনরত" জ্যোতি বাবু র ট্রাম পোড়ানোর ছবি থাকবে কি থাকবে না সে টা নিয়ে লিখিনি। যেটা লেখা হয়েছে। উনার জীবনীকারের কোন আলাদা "সুবিধা" পাওয়া উচিত কি উচিত না? প্রশ্ন টা "ঔচিত্যবোধের"।

    প্লেন অ্যান্ড সিম্পল!! এই সহজ সত্য টা বুঝতে এত সময় লাগছে কেন? নাকি সত্য টা স্বীকার করার মতো যথেষ্ট মনের জোর আমাদের নেই? ঃ))
  • PT | 213.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১০:৫৫664148
  • "কোটায় জমি পাওয়ার যোগ্যতা কী, আপনিই বলুন না।"
    সেতো আমি জানি না। অন্যেরা বোধহয় জানে তাই তক্কাছে ধরে নিয়ে এখানে জমায়েত হয়েছি। কিন্তু আমার চেনা জার্মানীতে থাকা মানুষটি আর সুরভি কিংবা সোমেন মিত্তির বা বিচারকদের মধ্যে কোন জিনিসটা কমন যার ভিত্তিতে জমি পাওয়া যায় সেটার উত্তর পাওয়া তো পাটীগণিতের চৌবাচ্চার অঙ্কের চাইতেও কঠিন দেখছি।
    কিন্তু যারা সুরভিকে নিয়ে পড়েছে তারা কি জানে যে তেনার কেন জমি পাওয়ার যোগ্যতা নেই?

    "যা বুঝলুম পিটি দা ও ই নিয়ে কিছু রা কাড়ছে না "
    কোনটা হে বোতিন? যা জানি তা তো লিখেই দিয়েছি। বাকিদের সঙ্গে আলিমুদ্দিনের গোপন আঁতাতের কোন খবর তুমি লুকিয়ে রাখছ নাকি?

    "বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ!"
    আবাপর বাম বিরোধীতা জন্মগত। যখন বামেরা ক্ষমতার ধারে কাছেও ছিল না মানে কোটায় জমি বিলি করত না তখনও আবাপ সব রকমের বামেদের মুন্ডপাত করত। বামেরা ক্ষমতায় আসার পরে নব্বই দশকের শেষ পর্যন্ত যখন পব-তে বিরোধীদের কোন রাজনৈতিক অস্তিত্ব ছিল না তখন আবাপ-ই বিরোধী দলের ভূমিকা পালন করত। সেই কম্মটি করতে গিয়ে তারা বহুবার সাংবাদিকতার লক্ষণ রেখা পেড়িয়ে গিয়েছে। আর বাল্যকালে কং-সিপিএম বোঝার আগেই সেই বহুশ্রুত, এখন ক্লিশে হয়ে যাওয়া গপ্পটি জেনে গিয়েছিলামঃ "চিত্রগুপ্তের বসার ঘরে একটি ঘন্টা আছে। মর্ত্যে কেউ মিথ্যে বললেই সেটি ঢং করে বাজে। রাত্তির বারোটার পরে সেই ঘন্টাধ্বনি থামতেই চায় না। কারণ তখন আনন্দবাজার ছাপা হয়!!"
    সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ে সেই ঘন্টাটি মাসের পর মাস একটানা বাজত কিনা কে জানে!!
  • B | 127.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:০৬664149
  • 'আ' 'ম'-য় হ্রস্ব 'ই' - আমি,'ঘ' দন্ত্য 'ন' - ঘন, 'ঘ' দন্ত্য 'ন' - ঘন, 'প'-য় 'আ'-কার 'ল'-য় 'ট'-য় হ্রস্ব 'ই' - পাল্টি 'খ'-য় 'আ'-কার হ্রস্ব 'ই' - খাই

    'আমি ঘনঘন পাল্টি খাই'।

    বানান ও হাতের লেখার অনুশীলন করছি।
  • pi | 24.*.*.* | ০১ অক্টোবর ২০১৫ ১১:১১664152
  • ঃ)
    যাক, তাইলে নিজেই স্বীকার করলেন, কারা কেন জমি পেয়েছে সেটা মোটেই পরিষ্কার আর বোধ্য নয়।

    যাহোক, ব্র্যাণ্ড বুদ্ধ টা যেন কারা প্রোমোট করেছিল ? দেব নাকি, বুদ্ধ জমানার প্রথম ভাগে আবাপ র কিছু লিং ? ঃ)
    অবশ্য বুদ্ধবাবু ঠিক বামসুলভ কাজকম্ম করেননি, এটা স্বীকার করে নিলে আর কথা নাই ;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন