এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৭663795
  • cm, rss এর নেতারা আবার প্রাগৈতিহাসিক ব্যাগেজ ক্যারি করতে ভালোবাসেন। রিসেন্ট হিস্ট্রিতে ওনাদের তেমন উত্সাহ নেই :d
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৮663806
  • "মোদের বাড়ির ছেলেটি,
    নাচে যেন ঠাকুরটি।

    ওদের বাড়ির ছেলেটা,
    লাফায় যেন বাঁদরটা।।"
  • lcm | 74.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১০663817
  • এহে ডাবল স্মাইলি, এত দেরি করলে এই রেফারেন্স আনতে।
    কিন্তু ভাই আমি তো কইয়া দিসি যে আমি চরম সুবিধাবাদী (সঙ্গে ফাউ হিসেবে স্বাত্থোপর... আরো যা যা আসে প্যাকেজে ইত্যাদি)। এবং, উহাই ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পোয়েটিক, সিনেমাটিক এবং কসমেটিক অবস্থান। যেইখানে আমার সুবিধা হবে সেইখানেই.... পিএম যেমন কইল। এই ব্যাপারে পিএম আর আমি কিলিয়ার (এমন অনেক ব্যাপারেই অবশ্য), শুধু কেশপুর লাইনটা আপাতত কিলিয়ার হইল না।
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪০663828
  • "মেধা, অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন - এরা কেউ বিজেপির পক্ষে নয়।"

    এটাই তাহলে বাঙ্গালীর ইতিহাসের শেষ "ব্যক্তিগত বিবেকবানদের ভিড় "? তবে আজকাল কেউ শঙ্খ ঘোষের সঙ্গে কবীর/সমীর/মহাশ্বেতার নাম একসঙ্গে উচ্চারণ করলে কেমন গা কিড়্কিড় করে।

    "আমার বিবেক ও নীতিবোধ আমায় চালনা করবে সেটাই কাম্য। "
    যেমন মিথ্যে কথার পাহাড় বানানোর "বিবেক ও নীতিবোধ" কবীর, শাঁওলী, অপর্ণা ইত্যাদিদের চালনা করেছিল?

    "মোদের বাড়ির ছেলেটি,/নাচে যেন ঠাকুরটি।
    ওদের বাড়ির ছেলেটা,/লাফায় যেন বাঁদরটা।।"
    অধিক তাত্বিকতা বা নিরপেক্ষতার ভেক ধরার এই এক সমস্যা। কি বলতে কি বলা হয়ে যায় খ্যাল থাকে না। এই ছড়াটা যখন বিজেপির পক্ষে ব্যবহৃত হবে ত্যাখন মুখে কুলুপ ছাড়া অন্য রাস্তা নেই।
  • aranya | 83.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৬663839
  • Name: !!

    IP Address : 59.207.215.54 (*) Date:08 Feb 2015 -- 04:23 PM

    'অরণ্য আর এলসিএমে তাহলে সবচেয়ে বড় হত্যাকারী আমেরিকায় থাকেন কেন- গত ৩০ বছরে সবচেয়ে বেশি বিরোধী হত্যা করেছে তো আপনাদের সরকার।'

    - এমন ব্যক্তিগত প্রশ্ন কাউকে খুব একটা করতে দেখি না। যাই হোক, উত্তর দেওয়ার চেষ্টা করি।

    আমি খুবই অলস লোক। আম্রিগায় পড়াশুনো করতে এসেছিলাম, তারপর একটা চাকরি করতে শুরু করি বছর কুড়ি-বাইশ আগে, এখনও সেই চাকরিই করছি। চাকরি বা দেশ পাল্টানোর প্রয়োজন বোধ করি নি।

    মার্কিন সরকার সারা পৃথিবী-ময় বহু মানুষ মেরেছে। সেই হত্যাকান্ড আমি সমর্থন করি না। ইরাক বা আফগানিস্তান আক্রমণ, বর্তমানের ড্রোন অ্যাটাক সমর্থন করি না। কিন্তু আম্রিগান সরকারের এই সব কাজকর্মের জন্য আম্রিগা দেশটায় থাকা উচিত নয়, সেটাও মনে করি না।

    দেখুন, পৃথিবীতে কোথাও একটা থাকতে হবে, নইলে আত্মহত্যা করতে হয় বা মঙ্গল গ্রহে যেতে হয়। সরকার অত্যাচার করে না, এমন দেশ খুঁজতে হলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।

    যেমন ধরুন, এই ফোরামে লেখেন এমন বহু লোক ভারতবর্ষে থাকেন। এদিকে ভারত সরকার, ইন্ডিয়ান আর্মি উত্তর-পূর্বে, কাশ্মীরে নিয়ম করে হত্যা, ধর্ষণ, অত্যাচার করে চলেছে। গুরু-র যে লেখকরা ভারতে থাকেন, আপনি কি তাদের সবাইকে ভারত ছেড়ে অন্য কোন দেশে যাওয়ার পরামর্শ দেবেন?

    আমি বা এলসিএম বা অন্য যে কেউই যদি কখনো মার্কিন সরকারের যুদ্ধবাজ ফরেন পলিসি-র প্রশংসা করি, তখন আমাদের সেই বক্তব্য-কে আক্রমণ করুন, কোন সমস্যা নেই। যেমন, বাম আমলে পঃ বঙ্গ স্থিতিশীল ছিল - এই বক্তব্যের আমি বিরোধিতা করেছি।

    কে কোথায় থাকে, সেটার কোন রেলিভ্যান্স নেই, আশা করি বুঝতে পারছেন।
  • aranya | 83.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫৮663850
  • পিএম উবাচ -'অবশ্য আপনারা তো প্রবাসী। ভোট দেবার দয় নেই---বানী দিলেই চলবে'

    - পঃ বঙ্গ এবং ভারতবর্ষের ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে, এ নিয়ে মাঝে মধ্যে লিখব। তাকে বাণী দেওয়া মনে হলে কিছু করার নেই।

    ধরুন পঃ বঙ্গে আপনার একটি ভোট আছে, তো নির্বাচনের দিন গিয়ে ভোট-টি দিয়ে আসুন। আপনাকেও তো এ নিয়ে লিখতে বা সো কলড 'বাণী দিতে' কেউ বাধ্য করছে না।

    কে লিখছে, কোন দেশ থেকে লিখছে - এ গুলোয় ফোকাস না করাই স্বাস্থ্যকর। লেখার স্বাধীনতা তো সবার-ই আছে।

    বক্তব্যের ক্রিটিক করাই বেটার।
  • SC | 85.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৩২663861
  • একটা খুনি গনহত্যাকারী প্রধানমন্ত্রী হয়েছে বলে কে কে ভারত ছেড়ে দিয়েছেন?
    কেন ছাড়েননি?
  • lcm | 118.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৪৩663872
  • যাক, এসসি বলে দিয়েছে।

    আসলে, তক্কের সময়ে লোকে এমন কয় - তুমি আম্রিগায় থাকো 'তোমাদের সরকার' খুনী - তুমি হালায় খুনী, আয়নার দিকে দ্যাখো - রক্তের রক্তকরবী...।

    কয়েক মাস আগে, এক বন্ধুর মেয়ের জন্মদিন। তখন বিশ্বকাপ ফুটবল সবে শেষ হয়েছে, সেই নিয়ে আলুচানা। তো কথায় কথায় আমি কইলাম যে আমার জার্মানির খেলা শুরু থেকেই খুব ভালো লেগেছে, আর যোগ্য দল হিসাবে জার্মানি কাপ জিতেছে। ব্যস, তক্কো শুরু হল। শেষে একজন বলেই বসল - তুমি হিটলারের সাপোর্টার! তো আমি আর তারে জিগাই নাই যে সে আর্জেন্টিনার মিলিটারি জুন্টা বা প্রেসিডেন্ট ভিডেলার ভক্ত কি না।
  • কল্লোল | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:২৮663883
  • দেবেশ রায় লিখেছিলেন একসময়ে এই পরিবর্তনপন্থীরা বামেদের আত্মীয় ছিলেন। আমি তাই সেই সব আত্মীয়দের নাম দিলাম যারা কিন্তু বিজেপি বিরোধী তাদের কাজের মধ্য দিয়েই।
    লকেট তৃণমূলে যোগ দিয়েছিলো, তরপর বিজেপি। রূপা বাম ঘেঁষা ছিলো তরপর বিজেপি। এরা কেউই ২০১১র পরিবর্তনের সময় মেধা, অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমনএর মতো ভূমিকা পালন করে নি। তাই এদের নাম দিলাম। তৃণমূল আমলে বিজেপির উত্থান কে মান্যতা দিতে বামেরা আজ বিরোধী হিসাবে নিজেদের অপদার্থতার সাফাই গাইছে এসব বলে। ওতে কি আর চিঁড়ে ভেজে?
    জানি এখুনি প্রশ্ন উঠবে শাসক হিসাবে তৃণমূলের অপদার্থতাও কি বিজেপির উত্থানকে ডেকে আনেনি। আমার জবাব - অবশ্যই একশোকুড়িবার। তাতে বামেদের বিরোধী ভূমিকা পালনের ব্যার্থতা আরও দৃষ্টিকটূ ভাবে চোখে পড়ে।
  • SC | 34.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৭663895
  • "নাম একসঙ্গে উচ্চারণ করলে কেমন গা কিড়্কিড় করে।"
    ওরম একটু করবে.।কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। অমুকের সাথে এক আসনে তমুককে বসাবো না, আর জনগণ ছাগল, এই উন্নাসিকতা এবারে ধীরে ধীরে পরিত্যাগ করুন। নিলে জনগণ পরিত্যাগ করবে। সেদিন আর নেই।
    সিপিএম ইর্রেলেভান্ট, আর আপ মোদিকে আটকে দিচ্ছে কেন জানেন? কারণ ঐরকম " আমরা বিরাট বড় হনু, অমুক তমুক দের সাথে এক আসনে বসি না" জাতীয় ইগো নেই।
    যাহোক, কিছু করার নেই। দুটো সিট লোকসভা তে, কদিন বাদে এস ইউ সির সাথে একসাথে নাম উচ্চারণ করতে হতে পারে। গা কিরবির করলেও।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০১663906
  • পিএম,
    ভোট দেওয়ার যুক্তিটা কেমন হালকা লাগল!
    তাহলে তো আমাদের মোদি বা আপ নিয়েও কথা বলা চলে না। শুধু বাণী দিতে হয়! ত্রিপুরা-কেরল নিয়েও নয় আমেরিকার রক্তাক্ত রক্তকরবী নিয়েও নয়। কিউবা-ভিয়েতনাম-ইরাক নিয়েও নয়।

    তবে হ্যাঁ, যদি বলা হয় আগে লেভি দিন তবে সিপিএম নিয়ে কথা বলবেন--- তাহলে একটা রেলিভ্যান্স --!
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৩663917
  • "ওরম একটু করবে।।কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। "
    যারা তিনোকে নিয়ে এসেছিল তারা যে বিজেপির সঙ্গেও মানিয়ে নেবে তাতে আর সন্দেহ কি? দেবেশ তো সেরকম ঈঙ্গিতই দিয়েছেন। আর তারা যে "খুনি গনহত্যাকারী"-র প্রধানমন্ত্রী হওয়াটাও মেনে নিচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। শুধু মাঝে মাঝে সব ছেড়ে "বেঁড়ে ব্যাটাকে" ধর বলে অভ্যাসবশতঃ বামেদের গাল দিচ্ছে!!
    বামেরা তবু যাহোক ৩৪ বছর পব-তে বিজেপির উত্থান আটকে রেখেছিল। তারা যাওয়ার পরে বাম বিরোধী বাঙালীর কোমরের জোর আর রাজনৈতিক ক্ষ্যামতা কতটা সেতো বোঝাই যাচ্ছে।
  • sm | 233.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৪663928
  • বাপরে বামেদের কি দাপট ! ৩৪ বছর বি জে পি কে রুখে দিয়েছিল। মধ্যিখানে একবার বাজপেয়ীর সঙ্গে হাতে হাত সৌজন্যমূলক ফটো পোজ দিয়েছিল মাত্র! তা, এবারকার মত আবার বি জে পি কে রুখে দিয়ে পব কে বাঁচিয়ে দিক না কেনে?
    কমরেড রা তো তৈরী ই আছে, জনগণ তিনোদের উপর বৃতশ্রদ্ধ ;বুঝিয়ে সুঝিয়ে কেবল বিজেপি কে ভোট দিতে না বলে,বামেদের ভোট দিতে বলা।
    এইটুকু তো কাজ! মহান বামেরা এই সামান্য কাজ টুকু করতে পারবে না? ইতিহাস কৃতজ্ঞ থাকবে।
  • ranjan roy | 24.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৭663939
  • হ্যাঁ, হ্যাঁ! করুণানিধি-জয়ললিতা এরা যেন কত বছর ধরে বিজেপির উৎথান আটকে রেখেছেন?
    আর স্বাধীনতার পর বঙ্গে যে বিজেপি দাঁত ফোটাতে পারেনি সে কৃতিত্বও বামেদের। বিধানবাবু-প্রফুল্লসেনদের নয়। আসামে বিজেপিকেও বামেরাই আটকে দিয়েছে মনে হয়। সিকিমেও। আন্দামানেও বোধহয়!
    আর সারা ভারতে বিজেপিকে দীর্ঘ সময় ধরে আটকে দিতে কংগ্রেসের কোন ভূমিকা নাই!
    তবে দিল্লির মসনদে বিজেপিকে বসানোয় বামেদের ভূমিকাও স্মরণীয়। কোমরের জোর বটে! আজই এইসময়ের পাতায় ছবি আছে।

    এই আজকেই সীতারাম ইয়েচুরি বাণী দিয়েছেন -- আপের জয় দেখিয়ে দিয়েছে দিল্লির জনগণ মোদীর ভুল নীতিকে রিজেক্ট করেছে।
    অবশ্য মোদীকে রিজেক্ট করে দিল্লির এত পুরনো সিপিএম কে ছেড়ে সেদিনের বাচ্চা আপকে কেন জনগণ বরণ করল সে নিয়ে কবি নীরব!!

    রোজ কত কি ঘটে যাহা-তাহা,
    এমন কেন সত্যি হয় না আহা!
    ঠিক যেন এক গল্প হত তবে,
    শুনত যারা অবাক হত সবে।
    "বুজি" বলত কেমন করে হবে,
    বামের গায়ে এত কি জোর আছে?
    জনগণ বলল টই পড়ে,
    --- ভাগ্যে বঙ্গ ছিল বামের কাছে!
  • কল্লোল | 111.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০২663950
  • সেই চর্বিত চর্বন।
    বামেরা ৩৪ বছরে বিজেপিকে পবতে ঢুকতে দেয় নি, দার্জিলিং বাদে। হক কথা। একশোপঞ্চশ ভগ ঠিক।
    বামেরা তৃণ চোর গুন্ডাদের রাজত্বে নিজেদের ঠিকঠাক বিরোধী বলেই তুলে ধরতে অক্ষম, অকৃতকার্য। এটাও একশোপঞ্চশ ভগ ঠিক। ফলে বিজেপির বাড়বাড়ন্তে বামেদেরও দায় আছে।
    আবারও লিখলাম, যারা আগে বামেদের আত্মীয় ছিলেন ও পরে পরিবর্তনের পক্ষে সওয়াল করেন তারা কেউই বিজেপির সমর্থন ও তো দূরস্থান বিরোধীতাই করছেন। তারা কারা? মেধা, অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন।

    বরং শেষ লোকসভা ভোটে সিপুয়েম, যা শত্রু পরে পরে করতে গিয়ে নিজেদের ডুবিয়েছে, বিজেপিকে তোল্লাই দিয়েছে।
  • কল্লোল | 111.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৫663961
  • তারা কেউই বিজেপির সমর্থন তারা কেউই বিজেপির সমর্থন ও তো দূরস্থান বিরোধীতাই করছেন।

    *পড়তে হবে তারা সকলেই বিজেপির সমর্থন তো দূরস্থান বিরোধীতাই করছেন।
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১২663972
  • বামেরা বিজেপিকে কেন্দ্রে (কং-এর সঙ্গে) এবং পব-তে আটকে রেখেছিল সেটা নাকি "চর্বিত চর্বণ"!!

    ৬০% আর পরে ৭০% মানুষের ভোটে জিতে এবং কল্লোলদার মত তিনো-মাওব্যথীদের তোল্লাই দেওয়ার তাত্বিকদের প্রগাঢ় সমর্থনে যে নেতারা ক্ষমতায় এল তাদের বিজেপিকে ঠেকানোর কোন দায় নেই? "তৃণ চোর গুন্ডাদের রাজত্বে" তাহলে "কেশপুর" করেই বামেদের জমি দখল করা উচিৎ ছিল, কি বল কল্লোলদা?

    বামেরা যখন ক্ষমতায় ছিল তখন তারা বিজেপিকে ঠেকানোর জন্য এরকম ফালতু কথাবর্তা বলেনি। নিজেরাই যা করার করেছে।

    যখন অনশনরত নেত্রীকে তথাগত-রাজনাথ সমর্থন জানাচ্ছিলেন আর তেনার সঙ্গে মিটিন করছিলেন তখন "মেধা, অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন"-দের কেউ কি বলেছিলেন যে সেই প্রতিবাদ সভায় বিজেপির উপস্থিতি কাম্য নয়? নাকি তখন তারা রামধনু জোটে গেরুয়া রংকে সামিল করে বাড়তি জনবল বাড়ানোর জন্য চুপ করে ছিল?

    RR
    এক্কেবারে ফালতু কথা বলছেন। সেই অন্ধ বাম-বিদ্বেষ বিকৃত ইতিহাস চর্চার মধ্যে প্রকাশিত হচ্ছে।

    তিনোদের যেহেতু আর ডিফেন্ড করতে পাচ্ছেন না এবার কি তাই "বিধানবাবু-প্রফুল্লসেনদের" ঢাল করছেন? মনে করিয়ে দিই যে তাদের সময়ে বিজেপি ছিল না। আর বিজেপি মুলতঃ হিন্দিভাষা-কেন্দ্রিক দল হওয়াতে দক্ষিণে তাদের বিশেষ সমর্থন ছিল না। যদিও কর্নাটক দেখিয়ে দিয়েছে যে ভাষাও আর বিশেষ বাধা নয়। আর জয়ললিতার দল দেখুন আর কতদিন বিজেপি থেকে গা বাঁচিয়ে চলতে পারে। Jayalalitha meets Modi, does not rule out support to government in Rajya Sabha:-বামেদের গাল দেওয়ার বেগে কিছু একটা লিখে দেওয়ার আগে এইসব খবর টবর পড়েন না?
  • কল্লোল | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২২663983
  • পিটি। আজকাল এতোই বাহ্যজ্ঞশূণ্য হয়ে থাকো যে বাংলাও পড়তে পারছো না বা পরে মানে বুঝছো না বা কল্লোলদা যখন লিখেছে তখন সে বামেদের কোন কৃতিওত্ব দেবে না সেটাই স্বতঃসিদ্ধ, সেটা ধরে নিয়ে রচনা নামিয়ে দিচ্ছো।

    তুমি লিখলে
    বামেরা বিজেপিকে কেন্দ্রে (কং-এর সঙ্গে) এবং পব-তে আটকে রেখেছিল সেটা নাকি "চর্বিত চর্বণ"!!

    আমি কি লিখেছিলাম?
    বামেরা ৩৪ বছরে বিজেপিকে পবতে ঢুকতে দেয় নি, দার্জিলিং বাদে। হক কথা। একশোপঞ্চশ ভগ ঠিক।
    বামেরা তৃণ চোর গুন্ডাদের রাজত্বে নিজেদের ঠিকঠাক বিরোধী বলেই তুলে ধরতে অক্ষম, অকৃতকার্য। এটাও একশোপঞ্চশ ভগ ঠিক। ফলে বিজেপির বাড়বাড়ন্তে বামেদেরও দায় আছে।

    তুমি লিখছো, "যখন অনশনরত নেত্রীকে তথাগত-রাজনাথ সমর্থন জানাচ্ছিলেন আর তেনার সঙ্গে মিটিন করছিলেন তখন "মেধা, অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন"-দের কেউ কি বলেছিলেন যে সেই প্রতিবাদ সভায় বিজেপির উপস্থিতি কাম্য নয়? নাকি তখন তারা রামধনু জোটে গেরুয়া রংকে সামিল করে বাড়তি জনবল বাড়ানোর জন্য চুপ করে ছিল?"

    আমি একই প্রশ্ন করি? যখন ইন্দিরা গান্ধী জরুরী অবস্থার স্টিম রোলার চালাচ্ছিলো তখন জনসঙ্ঘের হাত ধরার সময় সিপুয়েমের মনে ছিলো না যে সেই লড়াইয়ে জনসঙ্ঘের মতো সাম্প্রদায়িক শক্তির উপস্থিতি কাম্য নয়? নাকি তখন তারা রামধনু জোটে গেরুয়া রংকে সামিল করে বাড়তি জনবল বাড়ানোর জন্য চুপ করে ছিল সিপুয়েম?

    আমি মনে করি তখন সিপিএম ঠিক করেছিলো। পরে অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন-রাও ঠিক করেছিলো।

    বড় শত্রুর বিরুদ্ধে ছোট শত্রুর সাথে হাত সকলেই মেলায়।

    কিন্তু একটা কথা জানতে ইচ্ছে করছে। সিঙ্গুর নিয়ে বিজেপির অবস্থান তখন (বাম আমলে) কি ছিলো?

    কিন্তু সিপুয়েম যে বিরোধী শক্তি হিসাবে ডাহা ফেল মেরেছে, তার কি হব্ব্যে?
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪০663994
  • শুধু এইটুকুই যথেষ্টঃ

    " যখন ইন্দিরা গান্ধী জরুরী অবস্থার স্টিম রোলার চালাচ্ছিলো তখন জনসঙ্ঘের হাত ধরার সময় সিপুয়েমের মনে ছিলো না যে সেই লড়াইয়ে জনসঙ্ঘের মতো সাম্প্রদায়িক শক্তির উপস্থিতি কাম্য নয়?"

    জরুরী অবস্থার সঙ্গে সিঙ্গুরের তুলনা করছ? আর কত ইতিহাসের বিকৃতি ঘটাবে তিনোদের ডিফেম্ড করা জন্য? ঝেড়ে কাশ তাহলে। বামেদের উচিৎ ছিল জরুরী অবস্থাকে সমর্থন করে চুপ করে থাকা?
  • সিকি | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১১664006
  • পিটি আর তানিম একই লোক নয় তো? যুক্তিবিন্যাস দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে!
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৬664017
  • এসব মণি-মুক্তো কোথায় রাখি?

    "আমি মনে করি তখন সিপিএম ঠিক করেছিলো। পরে অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন-রাও ঠিক করেছিলো"

    সময়-কালের হিসেব ঘেঁটে দিয়ে ইতিহাস চর্চার এ এক অসাধারণ উদাহরণঃ
    বামেরা জোট বেঁধেছিল মাঝ সত্তরের জনসঙ্ঘের সঙ্গে যারা তখনো শুধু বাম নয় একদল নানা রংএর সমাজবাদী দলের সঙ্গে একজোট হয়েছিল জরুরী অবস্থার বিরুদ্ধে।
    আর "অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন"-রা জোট বাঁধছে বাবরী মসজিদ ধ্বংসকারী, ও গোধরার হত্যার সঙ্গে জড়িত বিজেপির সঙ্গে!!

    মনে রাখার মত ঐতিহাসিক অবস্থান এসিউসি ও "বিভিন্ন নকশাল গোষ্ঠীর"। বাম সরকারকে সরানোর জন্য তারা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে। আর এখানকার এক স্বঘোষিত মানবাধিকার কর্মী তাতে তাত্বিক সমর্থন দিচ্ছে!!!!!
    পব-তে বিজেপিকে এই সার্টিফিকেট দেওয়ার পরে তাদের ক্ষমতায় আসা আটকানোর কোন উপায় থাকে আর?

    -----------
    যদিও আমার মনে হয় শঙ্খ ঘোষের নাম জোর করে তালিকায় ঢুকিয়ে কল্লোলদা অন্যদের জাতে তোলার ব্যবস্থা করছে। তিনোদের ক্ষমতায় দেখা না দেখা নিয়ে শঙ্খ ঘোষ বিশেষ কোন প্রকাশ্য অবস্থান নেননি।
  • কল্লোল | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৬664028
  • পিটি।
    বামেরা জোট বেঁধেছিল মাঝ সত্তরের জনসঙ্ঘের সঙ্গে যারা তখনো শুধু বাম নয় একদল নানা রংএর সমাজবাদী দলের সঙ্গে একজোট হয়েছিল জরুরী অবস্থার বিরুদ্ধে।
    ঠিক ঠিক। মাঝ সত্তরের জনসঙ্ঘ ছিলো পুত পবিত্র, অসাম্প্রদায়িক, মুক্তমনা, উদার। তারা তখন আরএসএস-এর ছায়াও মাড়াতো না। তারা কোন দাঙ্গাটাঙ্গা তখনো করে নি। মুসলমান দেখলেই তাদের দুগালে চুমো খেতো।

    তুমি লিখেছো, "শুধু বাম নয় একদল নানা রংএর সমাজবাদী দলের সঙ্গে একজোট হয়েছিল"
    এসিউসি ও "বিভিন্ন নকশাল গোষ্ঠী এরা তো সমাজবাদী দলই। তারাও নানান দলের সাথে একজোট হয়েছিলো। বিজেপি তখন পবতে (বামেদের কল্যানেই) অপ্রাসঙ্গিক। ফলে তারা সমর্থন দিলো কি না দিলো তাতে খুব কিছু আসে যায় নি।

    একটা ব্যাপার আমার খুব অন্যায় হয়েছে। শঙ্খ ঘোষের নাম জোর করে তালিকায় ঢুকিয়্বে দিয়েছি। সে সময় উনি তো বামেদের সমর্থনে রাস্তায় নেমেছিলেন। তাই না পিটি? ভুলে যাই তো। যাউগ্গা ক্ষমা করে দিও। শঙ্খ ঘোষ মশাইয়ের সেই উদাত্ত আহ্বান - বামেদের ভোট দিন, বিশেষ করে সিপিএমকে। বুদ্ধ ভটাচার্যকে বিশেষভাবে জয়ী করার জন্য যাদবপুরে সেই ৪৫ দিন লাগাতার প্রচার করে গেলেন। সে সময়েই উনি সেই অমর কবিতাটি লেখেন - ভোট দিন বাঁচতে - তারা হতুড়ি কাস্তে।
    খুব অন্যায় হয়ে গেছে ভাই পিটি। আবারও ক্ষমা চাইছি।
  • কল্লোল | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৮664039
  • তবে সেই শঙ্খ ঘোষ এখনো বিজেপির সমর্থনে নাম করে বা না করে কিছু বলেন নি। দেবেশ রায় কাদের কথা বলছেন তা ভগাই জানে।
  • কল্লোল | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৫664050
  • ওহ। এই পোস্টটা ছেড়ে গেছিলাম।
    পিটি উবাচ - "জরুরী অবস্থার সঙ্গে সিঙ্গুরের তুলনা করছ? আর কত ইতিহাসের বিকৃতি ঘটাবে তিনোদের ডিফেম্ড করা জন্য? ঝেড়ে কাশ তাহলে। বামেদের উচিৎ ছিল জরুরী অবস্থাকে সমর্থন করে চুপ করে থাকা?"

    তোমার মত ধরলে বামেদের উচিৎ ছিলো জনসঙ্ঘকে ইন্দিরা বিরোধী জোটে না রাখা।
    যেমতি তোমার মত সিঙ্গুরে বিজেপির সমর্থন না নেওয়াই উচিৎ ছিলো।

    সিঙ্গুর আর জরুরী অবস্থা এক কি না? না, কোন ভাবেই নয়। একটা সরা ভারতের ব্যাপার আর একটা শুধু পবয়ের। কিন্তু অন্যায়্টা অন্যায়ই।
    তার বিরুদ্ধে প্রতিবাদে বৃহত্তর ঐক্য করতে হয়। তাই তখন জনসঙ্ঘ তাই তখন বিজেপি।
  • কল্লোল | 125.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৭664061
  • কিন্তু সিপুয়েম যে বিরোধী শক্তি হিসাবে ডাহা ফেল মেরেছে, তার কি হব্ব্যে?
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৬664072
  • সিঙ্গুর আর জরুরী অবস্থা ঘেঁটে ঘন্ট করে ফেলেছ কল্লোলদা!!
    তার ওপরে সত্তরের জনসঙ্ঘ আর বাবরী মসজিদ ধ্বংসকারী, ও গোধরার হত্যার সঙ্গে জড়িত বিজেপিকেও ইচ্ছাকৃত ভাবে তুল্যমূল্য দেখিয়ে তিনোকে ডিফেন্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছ!!
    অবিশ্যি রাজনৈতিক আলোচনা পূর্বনির্ধারিত অন্ধ বাম-বিদ্বেষ থেকে শুরু করলে এই রকমটাই হওয়ার কথা!!
  • কল্লোল | 111.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪১664083
  • সে তো বটেই। সে তো বটেই।
    তুমি লিখলে, "সিঙ্গুর আর জরুরী অবস্থা ঘেঁটে ঘন্ট করে ফেলেছ কল্লোলদা!!"
    আমি লিখেছিলাম, "সিঙ্গুর আর জরুরী অবস্থা এক কি না? না, কোন ভাবেই নয়। একটা সরা ভারতের ব্যাপার আর একটা শুধু পবয়ের। কিন্তু অন্যায়্টা অন্যায়ই।"

    জরুরী অবস্থা জারী অন্যায় ছিলো। এবিষয়ে তুমি একমত। সিঙ্গুরে বাম সরকার অন্যায় করেছিলো। আমি তাই মনে করি। তুমি কর না। সে তো জরুরী অবস্থা জারীকেও নব কংরা অন্যায় মনে করতো না। বামেরা করতো। তাই তারা অসাম্প্রদায়িক, মুসলমান দেখলেই গালে চুমু খাওয়া, দু বেলা উঠতে বসতে আরএসএসকে গাল দেওয়া জনসঙ্ঘের সাথে ঐক্য করেছিলো।

    যুক্তি কম পড়লে সিআইয়ের দালাল টালাল বলতে পারো। তাতে বেশ আমোদ হবে।

    পূর্বনির্ধারিত!! সে তো তুমিই পূর্বনির্ধারিত ধারনা থেকে লিখলে - "বামেরা বিজেপিকে কেন্দ্রে (কং-এর সঙ্গে) এবং পব-তে আটকে রেখেছিল সেটা নাকি "চর্বিত চর্বণ"!!" অথচ আমি তার উল্টোটাই লিখেছিলাম। সেটা দেখিয়ে দিতেই তুমি আর কথা বাড়াও নি।
    তোমার শঙ্খ ঘোষ নিয়ে মন্তব্য। ইতিহাস দেখিয়ে দিতেই তুমি আর কথা বাড়ালে না।

    যা হোক এখন চাটা খাও। এট্টু লত্তুন কিছু ভাবো।

    কিন্তু, কিন্তু সিপুয়েম যে বিরোধী শক্তি হিসাবে ডাহা ফেল মেরেছে, তার কি হব্ব্যে?
  • cm | 127.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৬664094
  • "কিন্তু, কিন্তু সিপুয়েম যে বিরোধী শক্তি হিসাবে ডাহা ফেল মেরেছে, তার কি হব্ব্যে?" কল্লোলদা কি স্বনিয়োজিত পরীক্ষক? তা বেশ। এভাবে কি সারদার মোকাবিলা করা যাবে? যথেষ্ট সন্দেহ আছে, তবু দেখুন চেষ্টা করে।
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২২664105
  • "জরুরী অবস্থা জারী অন্যায় ছিলো। এবিষয়ে তুমি একমত। সিঙ্গুরে বাম সরকার অন্যায় করেছিলো। আমি তাই মনে করি। তুমি কর না। সে তো জরুরী অবস্থা জারীকেও নব কংরা অন্যায় মনে করতো না। বামেরা করতো। তাই তারা অসাম্প্রদায়িক, মুসলমান দেখলেই গালে চুমু খাওয়া, দু বেলা উঠতে বসতে আরএসএসকে গাল দেওয়া জনসঙ্ঘের সাথে ঐক্য করেছিলো।"

    এতো হাস্যকর জিনিস আমি বহুদিন পড়িনি।
    তিনো-বিজেপির মাখামাখি ডিফেন্ড করতে গিয়ে একদা নকশালপন্থী, পরে সিপিএম-কর্মী আর তার পরে মানব্তাবাদী-অর্থাৎ এক কথায় পোড় খাওয়া রাজনীতিবিদ কল্লোলদার রাজনীতি যে এই স্তরে পৌঁছবে সেটা মেনে নেওয়াও আমার পক্ষে কষ্টকর।

    সিঙ্গুরে কোন "অন্যায়" হয়নি। দেশের আইন মোতাবেক জমি নেওয়া হয়েছিল আর তার জন্য কম্পেন্শেসনের ব্যবস্থা করা হয়েছিল। কিছু মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে একদল অতিবদ অতিবাম গোলমাল পাকিয়েছিল সেখানে যার পুরো ফয়দা তোলে তিনোরা। যে সমস্যার সমাধান চাষীদের আরো ভাল কম্পেন্শেসন প্যাকেজ দিয়ে মিটিয়ে ফেলা যেত তার সঙ্গে কল্লোলদা শেষ পর্যন্ত জরুরী অবস্থার তুলনা করছে?

    "বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌ মনে রাখা ভাল যে পরিবর্তনপম্হীরাও কিন্তু ২০১১-তে ‘তৃণমূল’-এর নাম উল্লেখ করেননি৷‌ " -দেবেশ রায়।
  • হাইপোথেটিকাল | 161.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪১664117
  • একটা হাইপোথেটিকাল প্রশ্ন। ধরুন এইসব এরা প্ল্যান করেই করেছিল, ঐ অতিবদরা। সাঙ্গোপাঙ্গো পাকিয়েছিল ফায়দাতোলা দের সঙ্গে। ওরা বলেছিল "তোরা গিয়ে ভজঘট কর, আমরা তারপরে ফায়দা তুলে কায়দা করে বসে যাবো। তারপরে তোদের তোল্লা তোদের বুঝিয়ে দেবো।" এরকম কোনো প্ল্যান হয়ে থাকতে পারে না?
    কেউ ক্ষেপে যাবেন্না, জাস্ট হাইপোথেটিকাল একটা প্রশ্নমাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন