এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯২৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • intellidiot | 24.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২৩:০১510653
  • taa Jaachchhe baTe :)
  • ranjan roy | 24.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২৩:০৭510654
  • যাচ্ছে, অগ্নীশ্বর! যাচ্ছে। ধন্যযোগ।
    টিম এমনিতেই ভাল দেখতে, কিন্তু এখন যেন বিয়ের জল লেগেছে। আর শুচিস্মিতা? বলাই বাহুল্য। আমাদের পাই বেশ ক্যামেরা কনশাস।ঃ))
    পিনাকী সোমনাথ শ্রাবণী হনু সামরানকে চিনতে পারলাম, এবং বুনানকে। অন্য কাউকে চিনি না। চশমা চোখে সিডনীর ইন্দ্রাণী কি?
  • intellidiot | 24.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২৩:০৮510655
  • ১. নিশ্চই হুচি
    ২. টিম্ভাই এবং পাইদি
    ৩. ব্ল্যাঙ্কো অ্যান্ড পাইদি
    ৪. ব্ল্যাঙ্কো এবং ?
    ৫. স্যান (একটু মুটিয়েছেন কি?)
    ৬. পিনাকী দা এবং ?
    ৭. সামরান দি অ্যান্ড প্পন্দা
    ৮. ফরিদা অ্যান্ড ?
    ৯. ?
    ১০. ?
    ১১. ?
  • কৃশানু | 213.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০০:০১510656
  • ৯ - মাথায় গাঁদা ফুলে বোকে নিয়ে শ্রাবনী দি।
    ১০ - গলায় প্যাঁচার মাথা নিয়ে দেবযানী দি।
  • কৃশানু | 213.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০০:০৮510657
  • ১০ - পাইদি আর দেদির মাঝে ঘুম চোখে উঁকি মারছেন অরন্যদা। সত্যিই অদ্ভুত ধকল গ্যাছে ওঁর।
  • lcm | 138.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০০:২৪510658
  • ওহ, টিমকে কি লাগছে, জহর কোট পরিহিত বর আমি দেখি নি আগে।
  • গান্ধী | 213.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০০:৫০510659
  • আমি যদিও কাউকেই দেখিনি

    ৩নম্বরটা " ব্ল্যাঙ্কো অ্যান্ড পাইদি" হতেই পারেনা
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০৯:৩৯510660
  • প্রশ্নঃ

    ১। সরবত হলুদ রঙের কেন?

    ২। বুনান কেন ফটো তোলার সময় ও খেয়ে যাচ্ছে?

    ৩। পাই র বদলে পিনাকী কেন মাফলার বেঁধে এসেছে?

    ৪।এল সি এম দা, জহর কোট পরিহিত বর আগে দেখে কি কেন? ( আমি ও পরেছিলাম তো!!)

    এবার অবসারভেসনঃ

    ১। অরন্যা দা ব্যাপক হ্যান্ডু তো!!

    ২। হুচি আর টিম কে খুব ভালো দেখাচ্ছে ( টিমের মুখে কি হালকা বিষাদের ছোঁওয়া?)

    ৩। মেয়ে গুলো হেব্বি মাঞ্জা দিয়ে এসেছে। পাই,স্যান,ইন্দ্রানী দি,শ্রাবনী দি,সামরান ইত্যাদি।

    ৪। বোধি দার ফ্রেঞ্চ কাট টা গোলা।
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০৯:৪১510661
  • ইন্দো দা, থ্যাঙ্কু ঃ))
  • প্পন | 190.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০৯:৫০510663
  • ইন্দ্রাণীদিকে আবার বোতিন কোথায় দেখল! ইন্দ্রাণীদি তো ভাটে এসেছিলেন, বিয়েতে তো যাননি!
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০৯:৫৭510665
  • বুইতে পেরেছি। রেশমী র সাথে গুলিয়েছি। আর ইন্দ্রানী দি কে চোখে দেখি নি।
  • শ্রাবণী | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ০৯:৫৭510664
  • ইন্দোর ক্যামেরা তো দিব্বি, আমার খেঁকুড়ে মুখখানাকেও গোলগাল লাগছে, নাকি বিরিয়ানির তাৎক্ষণিক এফেক্ট, কে জানে!
    আর ব্রতীন, বিয়েবাড়িতে মাঞ্জা না দিলে বিয়েবাড়ির অপমান করা হয়, ছেলেদের ছবি সেভাবে নেই নাহলে তারাও তাদের মত করে মাঞ্জা কম দেয়নি! :))
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১০:০০510666
  • সে তো বটেই বটেই।

    এই প্রচন্ড ফাস্ট দুনিয়ায় সাজার সময় আর কোথায়? এই বিয়ে বাড়ি।টিয়ে বাড়ি। সাজতে তো হবেই। না হলে অতো ভালো ভালো শাড়ি পরবে কবে?
  • kumu | 132.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১১:৪৪510667
  • সব্বাইকে খুব খুব সুন্দর লাগছে।

    টিম ও হুচিকে অপরূপ লাগছে।
    সতীশ,পাইমেসো এরা কই?
    শ্রাবণী,এটা কি শাড়ি?শীগ্গির বলো।অন্য শাড়ী গুলো জানি।
    দে এত বাচ্চা?

    আর হনু আমার থেকে রোগা।
  • lcm | 34.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১১:৪৭510668
  • বোঝো! ঐ ফ্রেঞ্চ কাট দাড়ি, ওটা বোধি, মানে এইচ - আমি তো ভাবছিলাম যে অমল পালেকর এখানে কি করছে।
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১২:০১510669
  • কী আর করবে? মন দিয়ে বিরিয়ানী সাঁটাচ্ছে!! ঃ((
  • kumu | 132.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১২:১০510670
  • মৌ, জয়িতাকে আগে দেখিনি,দেখে ভাল লাগল।
    ছেলেদের সেজেগুজে বে-এ-শ লাগচে-মহাকবি,অর্পণ,পিনাকী,অরণ্য এদের তো আরেকবার বিয়ে দেয়া যায়।
  • de | 69.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১২:১৭510671
  • দিয়েই দাও কুমুদি -- কিছু মহিলারা তোমায় দু হাত তুলে আশীব্বাদ করবে --

    শ্রাবণীর শাড়িখান আমার সবচে দারুণ লেগেছে -- আমিও শাড়ির নাম জানতে চাই!
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১২:৩১510672
  • আম্মো জানতে চাই। শ্রাবনী দি বলে ফ্যালো!!
  • de | 69.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১২:৩৩510674
  • আমার সদা আর কৃশানু এই দুই তরুণ ভাটুরেকে অনেক ধন্যবাদ দেওয়ার আছে -- কি সুন্দর করে ম্যানেজ করলো সবকিছু। আমাকেও দিব্বি গলির মুখ থেকে চিনে পিক আপ করে নিয়ে এলো। বাকী সক্কলকে খুব ভালো লেগেছে। অনসূয়ার শ্রাবণী আর পাইকে খুব খুব ভালো লেগেছে, সেটা জানাতে বলেছে। অনেক অনেক দিন বাদে শাড়ি পরলাম, তাও দুবেলাই -- সেই সুযোগটাও খুব ভালো লেগেছে।

    আমি একটু লেট করে ফেলেছিলাম। ছোটাই আর দমদির সঙ্গে আড্ডাটা ঠিকমতো জমলো না তাই। এটা একটা বড় আফসোস!

    সপরিবার বড়াইকে দেখেও দারুণ লেগেছিলো। বিয়েবাড়িতে আমি মেয়েকে নিয়ে যাইনি। ভেবেছিলাম টুংকাইও তাই আসেনি। জিজ্ঞেসও করিনি তাই! টুংকাই এখন ভালো আছে নিশ্চয়ই।

    ছোট্ট অদ্রিজা আর পট্টও দারুণ মিষ্টি!
  • শিবাংশু | 127.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৩:০৮510676
  • জহরকোট পরা বর, পাঞ্জাবিপরা অবর, কালোকোট পরা কবি, কালো পাঞ্জাবিতে অকবি।
    কিন্তু সবার চাইতে ভালো, শাড়ি ও নারীর ষোলোকলা... ঃ-)
  • কৃশানু | 226.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৩:০৮510675
  • সদা আচিস রে? দ্যাখ দ্যাখ, কত্ত ভালো ভালো কতা হচ্চে আমাদের নিয়ে!
  • শ্রী সদা | 132.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৩:২৭510677
  • হ্যাঁ তাই তো দেখছি !
    তবে সেদিন চরম এক্সপিরিয়েন্স হয়েছিল, রাত্রিদি উজানের সঙ্গে আমার পরিচয় করিয়েছিল - "এটা হচ্ছে সদাকাকু" বলে !!!
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৩:৩১510678
  • খ্যাক খ্যাক !! ঃ)))
  • কৃশানু | 226.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৩:৩৯510679
  • হায় রে, আমি তো সেই ক্লাস থ্রি থেকেই কাকু। বড় ভাইজি এম এ পড়ছে!!
    আমার বাড়িওলার মেয়ে( যার মেয়ে ক্লাস নাইনে পড়ে) সেদিন এসে আমাকে জিগ্গেস করলো - দাদা তুমি (অর্থাৎ আমি) বা দাদু দিদা (অর্থাৎ আমার পিতা-মাতা) কেউ কি আমাদের বাড়ির ছাদে ফিস্টি হবে, তাতে আসবে?
  • শ্রাবণী | 24.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৪:৪৭510680
  • আমার শাড়ি আদি ও অকৃত্রিম কাঞ্জিভরম, অফ হোয়াইট ও বেজের মাঝামাঝি এক রঙের ওপর সোনালী জরির আগাগোড়া কাজ, এবং তাড়াহুড়োর চোটে সে শাড়ির ছবি নিইনি বলে (পরা অবস্থায়) বাড়ির লোকে বন্ধুরা খুব গালাগালি করছে (আমার ছবি নয়, শাড়ির).......বেচারা অষ্টপ্রহর ক্যামেরা পরিবৃত হয়ে বসবাসকারী বরটা থাকলে এই গালাগাল খেতে হত না!
    কুমুদি, সতীশ তো এবারে আসেনি, ওর কাজ ছিল, তাছাড়া এই সোমবারে আবার বাইরে সাইটে যাবে।
    মুনিয়াকে দেখার আগেই শুধু শুনে ভালো লাগত, এখন দেখার পরে, ওর মুখটা মনে পড়লেই মন ভালো হয়ে যায়।
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৫:১২510681
  • শ্রাবনী দি র এই বর কে মিস করা টা আমরা ছেলে( এবং বর রা) টা নোট করে নিলাম। ঃ))
  • kumu | 132.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৫:২৩510682
  • অল ওভার কাজ।কোত্থেকে কেনা? স্টোলটাও সুন্দর,তবে সেটির জন্য শাড়ীর পাড়্টা বোঝা যাচ্চে না
  • | 214.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৫:৩৮510683
  • না ও রেশমী; রঞ্জন দা। কবি-পত্মী।
  • lcm | 34.*.*.* | ০৩ জানুয়ারি ২০১৩ ১৫:৪৫510685
  • সদাকাকু। ভালো তো। চিরকাল কাকু থাকবে, কখনও জ্যাঠা হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন