এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০১:৩৯522621
  • ওফ, একটা কথা মার্কেটে পড়বার জো নাই - ছবি চলে এলো :-)
  • Abhyu | 34.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০১:৪৩522622
  • তা'লেই বোঝ তোর কি ডিমাণ্ড।
  • কৃশানু | 213.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০১:৫৯522623
  • :-)
  • test | 60.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০২:৫৩522624
  • Test
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৩:১৫522625
  • রন্জনদা, আমেরিকাতে লিবারেটেরিয়ানরা যে কেন সেভাবে কোনো ক্ষমতা পায়নি অবাক হয়ে যেতে হয়। কারণ এই দেশের জন্যেও ওটাই ভালো পন্থা। এবং বাকি দুই পার্টির ক্যান্ডিডেটও নিজেদের মোটামুটি লিবারেল দেখানোর চেস্টা করে। কারণ ফ্লোটিঙ্গ ভোটারদের নইলে ধরা যাবেনা। মনে হয়, ভোটের সিস্টেমেই কোনো প্রবলেম আছে। সেটা গত প্রেসিডেন্শিয়াল ইলকশনে অনেককেই বলতে শুনেছিলাম। মানে দুই পার্টি আর নট এনাফ অপশান। কারণ এবারে অনেকেরই মনে হয়েছে যে দুজনকে দিয়েই কোনো কাজ হবে না। অনেকে এক্সপেক্ট করেছিলো রন পল থার্ড ক্যান্ডিডেট হবেন।
  • aranya | 78.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৫:০৪522626
  • পিয়ালীর ঘটনা নিয়ে এসএফ আই আন্দোলন করবে !!!
    আশা করি আন্দোলন-টা উনি খুন হয়েছেন কিনা বা কোন ভাবে অত্যাচারিত হয়েছেন কিনা, তাতেই সীমাবদ্ধ থাকবে, কার সাথে ওনার কি সম্পর্ক ছিল, সেদিকে যাবে না। কারণ সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, অন্য কারও তাতে মাথা গলানোর কিছু নেই।
  • aranya | 78.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৫:০৮522627
  • ছোট আঙারিয়া মামলা আবার শুরু হচ্ছে। ভাল খবর, বেটার লেট দ্যান নেভার।
  • sch | 111.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৬:২১522628
  • পিয়ালীর ঘটনা নিয়ে SFI আন্দোলোন করবে এটা লাস্ট চার পাঁচ দিনের মধ্যে "এই সময়" বা "আনন্দবাজারে" বেরিয়েছিল। পড়েছিলাম বলেই লিখেছিলাম - নাহলে লিখতাম না। এখন লিঙ্ক খুঁজে পেলাম না, - চেষ্টা করবো খুঁজে দিতে। যে কারণেই করুক, এটা আন্দোলনের মতো বিষয় নয়। আরো অনেক এই রকম রহস্যময় মৃত্যু আছে,

    তবে একটা জায়গা মাথায় আসছে না পিয়ালী দেবী ৩২ বছর বয়েসে কি করে ছাত্র নেতা হলেন্‌। এই একই ভাবে মাথায় আছে না ritabrata banerjee (এখন বয়েস ৩৪) কি করে SFI এর সর্বভারতীয় সেক্রেটারি হন। উনি কিসের ছাত্র ? এটা কেউ বুঝিয়ে দেবেন?

    রঞ্জনদা আমার কিন্তু এখানেই আপত্তি, ছাত্র রাজনীতি ছাত্ররা করুক,। তাদের ইউনিয়ানে তারাই সিদ্ধান্ত নিক। সেখানে আধবুড়ো স্বার্থন্বেষী কিছু রাজনৈতিক নেতা কেন ঢূকবে ? এই কারণেই কিন্তু ছাত্র রাজনীতিতে দলতন্ত্র হটানো উচিত।

    আজকে আপনারা উন্নততর বামফ্রন্ট বা বা পরিবর্তিত তৃণমূল আশা করেন। কিন্তু একবারও ভাবেন না এই পুরোনো মদ নতুন বোতলে না ঢেলে নতুন কিছু দরকার। একটা নতুন কোনো দল আসা উচিত যাদের রাজনৈতিক চিন্তাধারা আলাদা, মার্ক্সের সাথে তারা বর্ত্মান বাজারি অর্থনীতি মিশিয়ে নতুন এক ধারার জন্ম দিল - যাতে শিল্পও থাকলো কৃষিও থাকলো, ধনী মানুষ থাকল কিন্তু শোষণ থাকল না। তারা করাপশানকে সত্যিই ঘৃণা করে। নতুনভাবে সমাজকে গড়তে চায়।

    আর সেটা আসতে পারে তখনই যদি মূল রাজনীতি আর ছাত্র রাজনীতির ধারাটা দিলিঙ্কড হয়। ছাত্ররাই পারে এভাবে নতুন কিছু গড়তে।

    আবারও বলছি সব রাজনৈতিক দল সমান। কারণ, এখন ভারতের সংসদীয় গণতন্ত্রের যা হাল তাতে

    ১) ভোটে জিততে হলে গুন্ডা লাগবেই নাহলে অন্য দল মেরে লাট করে দেবে
    ২) পয়সাও লাগবে আর সেটা আসবে প্রোমোটারদের কাছ থেকে বা ওই করাপ্টেড ক্লাসের কাছ থেকে

    ফলে ক্ষমতায় এসে কেউ কোনোদিন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে পারবে না। আমি নতুন কিছু বলছি না - শূধু মনে করিয়ে দিচ্ছি কেউ এর বাইরে যেতে পারবে না - তাই কারো হাতে দেশের ভবিষ্যত সুরক্ষিত না। সে যে তত্ত দিয়েই প্রমাণ করুন।

    আমার রাজনৈতিক পড়াশোনা খুব কম - নেই বললেই চলে - কিন্তু একজন সাধারণ মানুষের অনুভূতি দিয়ে আমি এটুকু বুঝতে পারি - বিপ্লব বিপ্লব করে চেঁচালে বিপ্লব আসবে না - তার ক্ষেত্র তৈরী করতে হয়। সেটার একমাত্র রাস্তা কিন্তু ছাত্র রাজনীতি। কিন্তু সেটা ক্যাডারবাজির রূপান্তর হলে কিস্যু হবে না -- পড়াশোনা না করে রাজনীতি করলে লাভ হবে না। যে কাজের জন্যে কেউ কলেজে যাচ্ছে সেটা না করলে ভবিষ্যতে সে-ও আরেকটা দুর্নীতি পরায়ণ মানুষ হবে।

    আর অস্ত্রের পথে বিপ্লব এলে মাওবাদী বা টালিবান যে কেউই এদ্দিনে একটা দেশ শাসন করত। আরো কতগুলো ফেলিওর হলে সশস্ত্র বিপ্লবের রাস্তা লোকে ছাড়বে ঈশ্বর জানেন।

    আর ডটবাজের উদ্দেশে আবারও - আমি নিজের ডিপার্টমেন্ট, রোল নাম্বার ফোন নাম্বার কোনো কিছু দেওয়ারই প্রয়োজন দেখছি না - কারণ সেটা দিলে আপনাকে অহেতুক মূল্য দেওয়া হয়। আপনার সাহস থাকলে আমার বক্তব্যকে কাউন্টার করুন, ব্যক্তি আক্রমণ না করে, ওই সব চমক দিয়ে লাভ হবে না। বুড়ো হয়ে গেছি - এখন আর চমকাই না
  • aranya | 78.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৬:৫১522630
  • sch-এর মতই মনে হয় আজকাল, নতুন কিছু দরকার। সিপিএমের মত বাম দলেও প্রমোটার, গুণ্ডাদের ভিড় জমে। ওদিকে মাওবাদীরা ট্রেন ওড়ানোর জন্য লাইনে বোমা বাঁধে, সাধারণ মানুষ মরলেও নিজেদের অস্তিত্ব-তো জানান দেওয়া যাবে। দেশের সরকার জঙ্গল, পাহাড় সব এমএনসি-দের দান করে দেয়, লুঠতরাজের সনদ।

    কিভাবে সম্ভব জানি না, তবে নতুন দিন আসুক, এ বোধহয় আমরা অনেকেই চাই।
  • a x | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৭:৪০522631
  • sch নিশ্চয়ই ফরাসী বিপ্লব, কিউবান বিপ্লব এগুলো মাথায় রেখেই কথা গুলো বলেছেন।

    আর চীন? মাও না এলে চীন আজ সাব-সাহারান আফ্রিকা হত কিম্বা তার চেয়েও অনেক খারাপ। মাও-এর আগে ও পরে চীন কি ছিল তা খুব একটা গোপন ইতিহাস না। এটা পরবর্তী কালের বিভিন্ন আর্থিক ও রাজনৈতিক নীতির কথা মাথায় রেখেও অস্বীকার করার কোনো জায়গা নেই।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ০৮:৫৬522632
  • নাঃ সকাল সকাল sch মহাশয় / মহাশয়ার সুচিন্তিত মতামত পাঠে যার পরনাই আমোদিত বোধ করিতেছি

    "মার্ক্সের সাথে তারা বর্ত্মান বাজারি অর্থনীতি মিশিয়ে নতুন এক ধারার জন্ম দিল - যাতে শিল্পও থাকলো কৃষিও থাকলো, ধনী মানুষ থাকল কিন্তু শোষণ থাকল না। "

    আহা আহা ধনী আছে কিন্তু শোষণ নাই।
  • Papiss | 131.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১০:০০522633
  • শ্লা পুরো ঘেঁটে গেলাম। এখন কি রোল নং মনে করে এসে লিখতে হবে? নিউক্যাসলে রোল নং ছিলো না, যাদপ্পুরেরটা ভুলে গেছি, বিক্কলেজের রোল নংটা মনে আছে - FY 13 - ফিনান্সিয়াল ইয়ার নয় হে, FY মানে সিএসটি। FX ছিলো ইটিসি।
  • a | 113.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১০:৩২522634
  • FX 32
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১০:৫০522635
  • ধুর একবারে বললেই তো পারে। কি কি লাগবে? নাম চাইছে না। শুধু ব্যাচ আর রোল নং দিলেই হয়ে যাবে? নাকি আরো কিছু দিতে হবে।
  • sch | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১১:০১522636
  • চান্দু মিঁঞা
    হাতের পাঁচটা আঙ্গুল সমান হবে এটা কেউ ভাবলে তাকে মুচকি হাসি ছাড়া কিছুই নেই দেওয়ার। যা সমাজ ব্যবস্থাই হোক, বৈষম্য থাকবে, কারণ সবাই সমান স্কিলের অধিকারী নয়। যদি আজকে নলেজ বেসড ইন্ডাস্ট্রির দিকে তাকান সেখানে কিন্তু শোষণ ছাড়াও ধনী হওয়া সম্ভব। গুগলের বা ফেসবুকের প্রতিষ্ঠাতারা কি খুব শোষণ করেছেন - জানি না। একটু জানাবেন পারলে। এত্ত কম জানি।

    আমি জানি এর উত্তরে আপনারা একহাজার পাতার বিপ্লবের ইতিহাস নিয়ে আসবেন। ইতিহাসে ইন্টারেস্ট নেই - কি হয়ে গেছে বার বার রোমন্থন করে লাভ হবে না - কি করা যায় ভাবুন। মাও এর চিন কিন্তু আজ ইংরেজী শিখছে বিপিও ইন্ডাস্ট্রির ভাগীদার হবার জন্যে - পৃথিবী যেদিকে যাচ্ছে সেই দিকে নজর রেখেই বদলাতে হবে - না হলে ওই প্রদীপের সলতের মতো হাতে থাকবে মানিক সরকার

    আর আমায় কাউদা করে আওয়াজ দিয়ে টিয়ে বিশেষ লাভ নেই - আমি ওগুলো গায়ে মাখি না
  • kc | 204.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১১:৩৬522637
  • স্চকে আবাজ দেওয়ার জন্য মুখ সুড়্সুড় করছে। কিন্তু অন্য একজন খেরে থাকা লোক রেগে আগুন হয়ে যাবে, তাই অতিকষ্টে সামলিয়ে আছি। ঃ-))
  • sch | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১১:৫৭522638
  • most welcome KC da - আমি তো কালই বলেছি -- বাট Rebuttal টার জন্যে রেডি থাকুন - আর প্রপার কাউন্টার করে আওয়াজটা দিন
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১১:৫৮522639
  • হোক হোক। আওয়াজেস আর ওয়েলকাম। সঙ্গে ফোন নাম্বার থুড়ি রোল নাম্বার দিতে ভুলবেননা কিন্তু।
  • . | 37.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১২:৪৭522641
  • sch এর যুক্তি আর বিতর্কের মান হাস্যকর। তর্কের ইচ্ছাটাই আসছে না। অন্তত অল্প এট্টু পড়শোনা করুন তার্পর না হয় তক্ক হবে। এই বালখিল্য যুক্তি গুলো আজকাল ওয়াল্স্ট্রীট কাগজেও পাওয়া যায় না। ৩০-৪০ বছর আগে পাওয়া যেতো।

    পড়শোনা করতে ভালো না লাগলে সিনেমা দেখুন---- সিরিয়াল দেখুন---বান্ধবীকে হামি খান। কোনো অসুবিধা নেই।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৩:০৫522643
  • অ তাই তো আমি আবার গুগল আর ফেসবুকের কথা তো ভুলেই গেছিলাম কেমন সমাজসেবা করে ধনী হয়ে গেল, তা ওদের রেভিনিউ জেনারেট করার মডেলটা ঠিক কি যেন? আপনার মনে হচ্ছে ওদের সাথে ভালো চেনাজানা আছে। যদি সম্ভব হয় ওদের ঐ অ্যাড্গুলো একটু বাদ দিয়ে দিতে বলবেন।
  • sch | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৩:১৪522644
  • dotবাজ তক্কো করতে ডাকি নি আপনাকে - গায়ে পড়ে রোল নাম্বার, টাম্বার জানতে চেয়েছিলেন ভুল্ভাল কন্টেক্সটে তাই বলেছিলাম

    আমার পড়াশোনা কদ্দুর সেটা না মেপে নিজের জ্ঞানটা জাহির করুন। আর আমি বান্ধবীর সাথে হামি খাবো না আপনার বৌ এর সাথে শোবো সেটা আমার হাতে ই থাক। ওকে?

    চান্দু মিঁঞা

    আমি তো স্বীকারই করে নিলাম জানি না - আপ্নি লিখুন না ওদের শোষোনের মডেল সম্বন্ধে - মন দিয়ে পড়ব - লিঙ্ক দিলেও চলবে
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৪:০৩522645
  • সিপিআই এর এক লিডারকে বলতে শুনেছিলাম টিভিতে। বিপিওতে ইউনিয়ান করতে দিতে হবে। কারণ বিপিওর ছেলেপিলেদের খুব শোষণ করা হয়। অতক্ষন বসে কাজ করলে পিঠে ব্যাথা হয়।
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৪:০৫522646
  • ঘটনা যে ওয়াল স্ট্রিটের কাগজেও আজকাল এই যুক্তি গুলো আসেনা। তবে বামপন্থা দিয়ে কিছু হবে এটা বোধয় পলিটবুরোর বুড়ো গুলো-ও আর বিশ্বাস করেনা।
  • sch | 132.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৪:১৩522647
  • S - বিপিওতে সত্যি শোষ্ণ হয়। প্রচন্ড ভাবে। একেকটা কোম্পানী একেক জন কর্মীকে (তারা কিনতু স্কিলড বলে দাবী করা হয় কোম্পানীর সিভিতে) অফিসিয়ালি (মানে appointment letter এ লিখে) ৬০ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়।
    দেবেশ দাস কিন্তু সেক্টার ফাইভে ইউনিয়ান খুলতে পারেন নি? কেন? জানার ইচ্ছে রইলো

    আর আমি সত্যি জানতে চাই ল্যারি পেজ আর ব্রিন যাখন গুগল খুলেছিল - তখন কি ভাবে শোষণের মডেল তৈরী করেছিল। বিজ্ঞাপন তো শোষণ না - সিপিএম ও তো গতবার গুগলে বিজ্ঞাপন দিয়েছিল - অর্কুটেও
  • S | 109.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৪:২০522648
  • sch, বিপিওতে শোষন হয় বলা বাহুল্য। লোকেদের বায়োব্রেকের টাইম নাকি লিমিটেড থাকে। আরো অনেক সমস্যা থাকে। কিন্তু যে যুক্তিতা দেওয়া হয়েছে সেটা হাস্যকর। ইন্ডিয়ার মতোন দেশে সেগুলো কোনো সমস্যা নয়, কারন তার থেকেও অনেক বেশি জরুরি দরকার আছে। আর আমার মনে হয়না যেখানে যেখানে প্রকৃত ভাবে শোষন হয়েছে, সেখানে কোনো রকমের আন্দোলন করার ইচ্ছে কারুর আছে। দেখবেন সরকারি ব্যান্কের কর্মিদের নিয়ে মাইনে বাড়ানোর আন্দোলনে লোকেদের আস্ফালোন বেশি থাকে।

    বাম আন্দোলন এখন মোটামুটি ভোট বাগানোর আন্দোলনে পরিনত হয়েছে/ছিলো।
  • কৃশানু | 177.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৪:২৩522649
  • s এর লাস্ট পোস্টটা বেশ ঠিকঠাক।
  • s | 22.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৬:৪৩522650
  • ranjan-da Date:08 Apr 2013 -- 12:05 AM
    ছাত্রদের আন্দোলনের দাবী নায্য-অনায্য যাই হোক( কার চোখে?) তাদের পুলিশ দিয়ে পেটানোর বিরোধিতা সব সময় করব। এমনকি আমার চোখে হাস্যকর ( টুকতে দেবার বা ফেল করলেও পাশ করানোর ) দাবি হলেও। তবে আমার চোখে দাবি ভুল হলে তার বিরুদ্ধে বলব, কিন্তু পুলিশ দিয়ে পেটানো? কখনই নয়।

    প্রশ্নঃ
    ছাত্ররা পুলিশের দিকে পচা ডিম, টমেটো, ঢিল, ইঁট ইত্যাদি ছুঁড়লে, ধাক্কাধাক্কি করলে, ধরে পিটালে, তখন পুলিশের কি কর্তব্য? পিটিদার আইনের শাসন কি বলে?

    আর স্কুলের ছাত্ররা তো প্রাপ্তবয়স্কও নয় তবু (বোধ হয় ক্লাস সিক্স থেকে) তাদের এস এফ আই দলে নাম লেখায়। এ বিষয়ে আপনার কি মত?
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৭:০৬522652
  • ১) সত্যেন সেনের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকেছিল। প্রতিবাদ হয়েছিল। পরে আর ক্যামপাসে পুলিশ ঢোকেনি তো?
    ২) যদুপুরে বহিরাগত ক্যাডার দিয়ে মারা হয়েছিল, এটা অবশ্য সকলেই জানে। কিন্তু ক্যাম্পাসের এসএফআই ছাত্ররা প্রতিবাদ করে নি, সহায়তা করেছিল।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৮ এপ্রিল ২০১৩ ১৭:১৪522653
  • sch বাবু বিজ্ঞাপণ শোষণ হবে কেন, তবে বিজ্ঞাপনের গুণে যদি আপনি ২ টাকার ঢ্যাঁড়স ৫ টাকায় কেনেন তাহলে তা অবশ্যই শোষণ। যা লিখেছি তাতে বেশ গোটাকতক প্রশ্ন আসে, যেমন ঢ্যাঁড়সের দাম ২ টাকা বা ৫ টাকা কে ঠিক করল এবং কি ভাবে? এর উত্তর সহজ, যদি ৫ টাকায় ঢ্যাঁড়স বেচে কেউ ফুলে ওঠে তাহলে আমার মতন বোকায় ও বোঝে যে ঠকেছে। কে কে ঠকিয়েছে ১) ঢ্যাঁড়স বিক্রেতা এবং ২) তার সহযোগী হিসেবে গুগল। ফ্রী লাঞ্চ বলে কিছু হয় কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন