এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:৪৮522521
  • বেইল ও দেওয়া হয়েছিল।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:৫১522522
  • চালক বাঁক নেওয়ার সময়ে ল্যাম্পপোস্টটি খেয়াল না-করে বিপজ্জনক ভাবে তার কাছ ঘেঁষে এসেছিলেন। সম্ভবত তার ফলেই ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুদীপ্তের মাথা পোস্টে ঠুকে যায়। এই কারণে চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য দিকে চালক রাজাবাবুর প্রশ্ন, ফার্স্ট গেটে ওরা যে ভাবে ঝুলছিল, তাতে বাঁক নেওয়ার পরে পিছনের গেটটা তো দেখতেই পাচ্ছিলাম না! দেখতে পাচ্ছিলেন না তো চালাচ্ছিলেন কেন? বাস থামিয়ে রাখেন নি কেন? মৃত্যু তো হয়েছে।
  • cb | 41.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:৫৪522523
  • আমার ২ ২৩ পোস্ট এর দাবিটা সেটাই ছিল, জাভেদ শামিম এর মত একজন ভদ্রলোক এর কি অবস্থা। এত মিথ্যার প্রয়োজন কি?

    একটা মিথ্যা কারণে বাস ড্রাইভারকে জড়িয়ে দেওয়া হল
  • cb | 41.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৪:৫৬522524
  • পুলিশ চালাতে বলছে, সেখানে এক্জন সাধারণ ড্রাইভার কি ভাবে বাস বন্ধ রাখবে। সম্ভব নয়
  • kumu | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৫:২২522525
  • থ্যাংকিউ ম্যামি,শৈলেন দাশগুপ্তকে মনে রাখার জন্য।
  • pinaki | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৬:৩১522527
  • প্রথমতঃ, মৃত্যুর মূল কারণ যদি ল্যাম্পপোস্টের আঘাত হয়েও থাকে, লাঠিচার্জ যে হয়েছে সেটা নিয়ে কোনো সংশয় আমার অন্ততঃ নেই।

    আর দ্বিতীয়তঃ, দুর্ঘটনার কারণে মৃত্যু হলেও তার সম্পূর্ণ দায় পুলিশের এবং সরকারের উপর বর্তায়। একটা ছেলে মৃত, আর একটা ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে কোনোমতে। এ কী ছেলেখেলা নাকি? আমার মতে মৃত্যুর প্রকৃত কারণটা কী, সেটা অবশ্যই আমাদের জানতে চাওয়া উচিৎ, তার জন্য তদন্ত দাবী করা উচিৎ। কিন্তু প্রতিবাদটা সেই তদন্ত-নির্ভর হওয়ার কোনো কারণ দেখি না। যে কারণেই ঘটে থাকুক, দায় পুলিশ এবং সরকারের। সেটাকে ভুলে গিয়ে যাঁরা ছাত্র-রাজনীতি ইত্যাদিকে কাঠগড়ায় তুলছেন তাঁরা আসলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ব্যাপারটাকে ঘুলিয়ে দিচ্ছেন বা দিতে চাইছেন। ডেরেকের আবাপর লেখাটা সেই অর্থে নোংরামোর একটা চরম নিদর্শন।
  • cb | 41.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৬:৪২522528
  • ডেরেকের আবাপর লেখাটা সেই অর্থে নোংরামোর একটা চরম নিদর্শন --- ক

    সকাল থেকে এটা লিখবো লিখবো করেও কাটিয়ে দিলাম, ইগনোর করার চেষ্টা করছিলাম
  • bb | 24.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৭:২৬522530
  • পুলিশ সব জমানাতেই ট্রিগার হ্যাপি। সিঙ্গুরের ঐ ভিডিওর ভিত্তিতে তো এখনো পুলিশগুলিএ চিন্হিত করে ব্যবস্থা নেওয়া যায়, যাতে অন্ততঃ একটা বার্তা যায়। অনেক সময়ই দেখি পুলিশ নির্মম ভাবে লাঠি চালায়-এর জন্য তাদের কোন বিচার হয় না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৭:৩৩522531
  • কুমু :)
    সিদ্ধার্থর লেখাপত্র বলতে 'আইপিএল চলছে' লেখাটার কথা বলেছি।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৭:৩৯522532
  • সিদ্ধার্থর Date:06 Apr 2013 -- 02:03 PM
    পোস্ট খানি খাসা।

    ১) বুদ্ধিজীবীরা পার্টির প্রতি কমিটেড থাকবেন কেন সেকথা কেউ বলছেন কি? তবে আমার মতন বোকায় আশা করে যে ওনারা সত্যির প্রতি কমিটেড। কিন্তু আসলে ওনারা মালের প্রতি কমিটেড। এইযে আজকেও চলছে বুদ্ধিজীবী কেনা। তা কোনটায় ক পয়সা পাওয়া যাচ্ছে সঙ্গীত সম্মানে কত আর মহাসম্মানে কত?

    ২) একমাত্র বামপন্থীদের হাতেই দেশের ভবিষ্যত সুরক্ষিত বলার সময় ভাবতে হবে তা কেন? সেকি শুধু ঢ্যাঁড়স উৎপাদনের নিমিত্ত। একটি রাজ্যের অতি সীমিত ক্ষমতার মধ্যে উন্নতির পরবর্তী স্তরে যেতে হলে শিল্প জরুরী। সেই শিল্পের চরিত্র সবসময় আমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু শুধুমাত্র কৃষি তার বিকল্প নয়।
  • pi | 78.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৮:০৮522533
  • পিটিদা, উল্টো করে ভাবুন একটু। রাজকুমার ভুলের মৃত্যু সহ পুলিশের অন্যান্য ভুলভাল কাজের প্রতিবাদ তখন হয়নি ( একেবারেই হয়নি তাও নয়) বলে এখন হবেনা নাকি তখন হয়নি বলে এখন হওয়া আরো বেশি করে দরকার ? এখন ঐ বিষয়গুলি নিয়ে দোষী ব্যক্তিদের বিচার চাওয়াতে সমস্যা কোথায় ? তার জন্য যাকে, যতদিন কালো পতাকা দেখাতে হয়, দেখাতে হবে !
  • a | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৮:১০522534
  • আমি মনে করি একমাত্র বামপন্থীদের হাতেই দেশের ভবিষ্যত সুরক্ষিত - কি বেসিসে জানা গেলে ভাল লাগত।
  • PT | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৯:০৬522535
  • সিদ্ধার্থ

    এই সিক্স কম্যান্ডমেন্ট্স আমার প্রতি কেন নিক্ষেপ করলেন বুঝলম না। যাইহোক উত্তর একটা দেওয়ার চেষ্টা করিঃ

    ১। বুদ্ধিজীবী, শুধু বুদ্ধিজীবী কেন, কোনো মানুষের, যাঁরা পার্টির বাইরে, তাঁদের কোনো দায় নেই পার্টির প্রতি কমিটেড থাকার। কিন্তু পার্টির দায় আছে, সেই সমস্ত সবার প্রতি কমিটেড থাকার। ওটাই পার্টির কাজ।

    উত্তরঃ বুদ্ধিজীবিরা সৎ হবেন এবং সততার প্রতি কমিটেড হবেন এটাই আশা। গত চার বছরে একটা বিরাট অংশ যেভাবে অসত্য বা অর্ধসত্য প্রচার করেছেন বা চুপ করে থেকেছেন সেটা শংকা জাগায়। পার্টি কি করবে আমার ঠিক জানা নেই।

    ২। সাধারণ মানুষ কেন পার্টি ছেড়ে চলে গেছে, এটা ভাবার আগে একবার ভাবুন, মানুষকে পার্টির কাছে আসতে হয়েছে, মানুষকে পার্টি ছাড়তে হয়েছে। মানুষ কখন পার্টির কাছে আসে বলুন তো? যখন পার্টি মানুষের কাছে যায় না।

    ঊত্তরঃ মানুষ-আর পার্টির সম্পর্ক নিয়ে আমি বেশ ধন্দে আছি। ৭৭-এর ভোটে যখন পার্টি "দম্ভহীন সাচ্চা" ছিল তখনও প্রায় ৩০-৪০% মানুষ বামেদের বিপক্ষে ভোট দিয়েছেন। তার পরের ২৫-৩০ বছরের সময়কালে প্রায় ৫০% মানুষ বরাবরই বিপক্ষে ভোট দিয়েছে। এমনকি সিঙ্গুর নন্দীগ্রাম হওয়ার আগেও।

    ৩। নন্দীগ্রামের সময় আমাদের পার্টি সমর্থকদের প্রকাশ্যে যা স্ট্যান্ড ছিল, তার সংগে আজকের টিএমসি-র স্ট্যান্ডের কোনো তফাত আমি খুঁজে পাইনি। আমরা বারবার তখন পুলিশকে শীল্ড করতাম, বলতাম পুলিশের ওপর গুলি বোমা চলেছে, ইত্যাদি প্রভৃতি বলে শেষে ঢোক গেলার মতন করে ঘটনাটা যে খুব খারাপ সেটা স্বীকার করে দায় মেটাতাম। এরা এখন একই জিনিস করছে। জাস্ট এই জিনিসটাই কি বুঝিয়ে দেয় না যে আমরা (ইনক্লুডিং মি) তখন ব্লাইন্ডলি ডিফেন্ড করে ভুল করেছিলাম?

    উত্তরঃ নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে আমি কোনদিন ঢোক গিলিনি। আমার কাছে নন্দীগ্রামের আন্দোলন একটা মেকি জমি-বাঁচাও আন্দোলন। তৃণর ক্ষমতায় আসার আর মাওদের তৃণ-কে ঠেলে ক্ষমতায় তোলার জন্য প্রয়োজন ছিল।শুধু মৃত্যুগুলো-ই বেদনাদায়্ক এবং তার প্রকৃত তদন্ত হোক সেটা অনেকবার লিখেছি। আর সিঙ্গুর আত্মঘাতি বাঙালীর এক ঐতিহাসিক ভুল। মৃত্যু এক্ষেত্রেও বেদনাদায়ক। দুটি ঘটনাই বামেদের মানুষকে বোঝাতে না পারার ব্যর্থতা আর বাম সরকারের administrative failure প্রকটিত করেছিল।

    ৪। সিংগুর নন্দীগ্রাম এসব উপসর্গ ছিল। মূল রোগের শুরু অনেক আগে। একটা ইন্ডিকেশন দিয়েছিল ২০০৬ এর ভোট। তখন-ই পার্টির বোঝা উচিত ছিল চেক এন্ড ব্যালেন্সের সময় এসেছে। বোঝেনি।

    উত্তরঃ হয়্ত তাই। তবে এর উত্তর আমার ঠিক জানা নেই।

    ৫। আপনি মনে করেন কি না জানি না, আমি মনে করি একমাত্র বামপন্থীদের হাতেই দেশের ভবিষ্যত সুরক্ষিত, এবং সিপিএম-কে বাদ দিয়ে এই দেশে কোনো বামপন্থী আন্দোলনের কোনো ভবিষ্যত নেই। কিন্তু তার জন্যে পার্টিকে আগে ভুল স্বীকার করা জরুরী। নন্দীগ্রাম নিয়ে ভুল স্বীকার করুক অ্যাট লিস্ট। আর গৌতম-বুদ্ধের মতন বালচন্দ্ররা আবার ক্ষমতায় এসে যদি হুংকার দেয় 'শিল্পের জমি অধিগ্রহণ করতেই হবে' তাহলে লেফট মুভমেন্টের ভবিষ্যত খুব আশাব্যাঞ্জক নয়।

    উত্তরঃ সুরক্ষিত কিনা জানিনা। তবে সিপিএম-কে বাদ দিয়ে এদেশে যে কোন বাম আন্দোলনই সম্ভব নয় সে ব্যাপারে নিশ্চিত এবং আপনার সঙ্গে একমত। ভুল স্বীকার করলেও ক্ষমতায় ফিরলে বামেদের শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতেই হবে। সেটা তৃনর "শহীদের মা" নন্দীগ্রামের ফিরোজা বিবি বুঝতে শুরু করেছেন। এদিকে তৃণর সাম্প্রতিক স্লোগানঃ "কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের শপথ"http://www.anandabazar.com/6raj2.html। আর ঋত্বিক ঘটকের কথা ধার করে বলতে পারি যে সিপিএমের থেকে আরও ভাল (এবং ক্ষমতা দখলে সফল) কোন বাম দল এলে সিপিএমকে "লাথি মেরে চলে যাব"-তবে তার সম্ভাবনা আমার জীবনকালে প্রায় শুন্য। শেষকথাঃ ইন্দিরাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল আর তারপরে মোরারজি ভাইদের দেখে ইন্দিরাকে মাথায় মাথায় করে ফিরিয়ে নিয়ে এসেছিল। বুদ্ধএর ক্ষেত্রেও যে সেটা হবেনা সেটাই বা আগে থেকে বলি কি করে?

    "কি বুঝলেন জানি না। আশা করি বুঝলেন!!!"
  • PT | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৯:১২522536
  • ওফ-ফ- ফাইভ কম্যান্ডমেন্ট্স ছিল। মোজেস ছাড়া অন্য কারো কাছ থেকে এলে দশের আদ্দেক হওয়াটাই যুক্তিযুক্ত!
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ১৯:৪৫522537
  • মারিয়েছে!!!

    শেষে ইন্দিরা??? :(
  • sch | 111.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২০:২৯522538
  • "একমাত্র বামপন্থীদের হাতেই দেশের ভবিষ্যত সুরক্ষিত" - সে তো অনেকে মনে করে মোদীর হাতে দেশের ভবিষ্যত সুরক্ষিত।
    যার যেমন ভাবনা
    বাম আর বিজেপি এই দুই দলেরই একটা নির্দিষ্ট রাজনৈতিক এগেন্ডা ছিল অনেক দিন অব্দি - ব্যক্তির থেকে সেই এজেন্ডাকে প্রাধাণ্য দিত। দুটোই ক্যাডার বেসড দল। এখন ওরাও কগ্রেসের মতো হয়ে গেছে - কিছু ব্যক্তি কেন্দ্রিক বিচ্ছিন্ন দ্বীপ।
    কারাট, বুদ্ধ-র এই যে ন্যাকা ন্যাকা সম্পর্ক সেটা হরকিষেন সিং, সুরজিৎ বা জ্যোতি বসু বেঁচে থাকা কালীন হওয়া সম্ভব ছিল?

    নতুন বাম নেতা উঠে এসে নেতৃত্ব দেবে ? কে? ঋতব্রত না শমীক লাহিড়ি। ব্যক্তি হিসেবে এখনো হয়তো বাম দলে সৎ রাজনীতি বিদ বেশি - অনেক স্ট্রাকচারড - কিন্তু দে আর ফিনিসদ --অল ইন্ডিয়া লেভেলে ওই ৫০ -৬০ টার বেশী সিট পাবে না।
  • Ishan | 60.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২২:৩০522542
  • "সুদীপ্তর মৃত্যুর তদন্তের দাবী উঠলেই রাজকুমার ভুলের মৃত্যুর তদন্তের দাবী তোলার এই রাজনৈতিক অবস্থানটার বদল হোক। " -- এইটা পিটি লিখেছিলেন।

    পিটিকে খুব পরিষ্কার করে জানিয়ে রাখি, হবেনা। পুলিশ কেন আর্মি অবধি উঠে আসবে। শুধু রাজকুমার ভুল নয়, মনিপুরের মনোরমা অবধি উঠে আসবে। দেশের আইনও দরকার হলে বদলানোর দাবী উঠবে। কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়।
  • কৃশানু | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২২:৩৮522543
  • সিদ্ধার্থ - ক।

    তবে চেক এন্ড ব্যালান্স এখনো করা দরকার। সবার আগে ঋতব্রত-র রাশ টানা দরকার।
    সকলের মধ্যে আপাতত সূর্যকান্ত-কে বেশ ভালো লাগছে। খুব ভুলভাল কমেন্ট ইদানিং ওঁর মুখ দিয়ে বেরোতে দেখেছি বলে মনে পড়ছে না।
  • কৃশানু | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২২:৫০522544
  • আর শৈলেনবাবু তো তার ওই মোটা ভ্রু নিয়ে আমাদের ছোটবেলাতেও বেশ জনপ্রিয় ছিলেন :-)
  • কৃশানু | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২২:৫২522545
  • এস সি এইচ - ২০০৪ এ ৬০ টি সিট্ বোধ হয়ে বাম দলের শ্রেষ্ঠ লোকসভা রেসাল্ট। ৫০ - ৬০ বলে আপনি মশাই প্রত্যাশা বাড়িয়ে দিলেন :-)
  • sch | 111.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২৩:০৫522546
  • ওই বাঁদরের বাঁশে ওঠের অঙ্ক। বাঁদর টা কখনো কিছুটা ওপরে ওঠে তো - আবার নেমে যায় - একদম ওপরে পৌছবে না
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২৩:১৮522547
  • তবে এত গেল গেল করার-ও কিছু হয়নি। সব কিছু সত্বেও, মমতা এখনো মারাত্মক লেভেলের ডেমোক্রাটিক ভায়োলেশন করেনি। আপনারা মাইরি, কোনো একটা ঘটনা ঘটলেই সরকারের পদত্যাগ চেয়ে বসেন। সেই নন্দীগ্রামের সময় থেকে দেখে আসছি :( চাপে রাখাও তো একটা অপশান হতে পারে!

    আর ভারতে লেফটদের ভবিষ্যত নিয়ে আমার কিছু মূল্যবান মতামত আছে, সময় করে লিখব। অল্প কথায় বলতে গেলে, ভারত রাষ্ট্রের অন্তর্নিহিত গঠনটাই এমন, যে কোনও এক্সট্রীম মতবাদ কেন্দ্রে টিকতে পারে না। প্রান্তে থাকে। এটা প্রবাবলি ব্রিটিশ উপনিবেশের ফলাফল। এই স্ট্রাকচারে সাধারণত একটা মধ্যপন্থী মতবাদ কেন্দ্রে থাকে, আর তার বিরোধী হিসেবে একটা বাম আর একটা ডান দুদিকে ব্যালেন্স রাখে। বরাবর। রাজ্যগুলোর কথা বলছি না। ওভার অল দিল্লীর পলিটিক্স বলছি।

    এবার এটার ভাল খারাপ দুখানা দিক-ই আছে। সাধারণত কোন এক্সট্রীম আইডিওলজি এই দেশে ক্ষমতায় গেলে, কোনো এক অটোমেটেড প্রসেসে সেটা টোনড ডাউন হয়ে যায়। কংগ্রেসের মধ্যে ডানপন্থী প্যাটেলের চিন্তাধারা জয়ী হয়নি। বামপন্থী নেহরুর লাইন চ্যাম্পিয়ন হয়েছে যা হয়ত গোটা দেশের পরিপ্রেক্ষিতে মধ্যপন্থী। আবার এন ডি এ-র সময়েও দেখেছি, বিজেপি কে তখন আর এস এস খিস্তি মারত যে তারা ক্ষমতায় থাকার জন্যে নিজেদের আদর্শ জলাঞ্জলি দিয়েছে। এমনকি সেই সময় বাজপেয়ীর সো কলড সুশাসন নীতিকে তুলে ধরতে হয়েছিল হিন্দুত্বের বদলে।

    ফলে বামেরা ক্ষমতায় গেলে, তারাও টোনড ডাউন হবে সম্ভবত। একটা সোসাল ডেমোক্রাটিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে কাজ চালাতে পারে। সি পি আই, সি পি এম, লিবারেশন ইত্যাদি কিছু দলের জোট এক্ষেত্রে আইডিয়াল। ভবিষ্যতে এরা ভোটে জিতে সরকারে যেতেই পারে। অস্বাভাবিক কিছু না। (আই মীন, বামেদের সমর্থক হিসেবে তো চাইব-ই যাক। কিন্তু অবজেক্টিভলি দেখলেও, যাওয়াটা অস্বাভাবিক না)

    তবে এসব অনেক পরের কথা। আপাতত এসবের জন্য পাঁপড় বেলতে হবে অনেক :)

    আর পিটি দা, মানুষকে বোঝাতে না পারার ব্যর্থতা আসলে নিজেরা বুঝতে না পারার ব্যর্থতা কি না, ভেবে দেখার সময় এসেছে আমাদের সকলের।
  • কৃশানু | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২৩:৩৩522548
  • ইকি- সরকারের পদত্যাগ কে চাইল?

    আপনি যদিও আমাকে বলেননি, তাও দু কথা -
    সেদিনই বললাম, রাষ্ট্রপতি শাসন চাই না, ডেমোক্রেটিক ভাবে ইলেক্টেড সরকার পাঁচ বছর কাজ করুক।
    আর মমতা এখনো মারাত্মক ভায়োলেন্স করেননি, এটা আগেও এ পাতায় বলেছি, নেতাই নন্দীগ্রাম জাতীয় কিছু এখনো ঘটেনি।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২৩:৩৫522549
  • আপনাকে বলিনি :) এটা ইন জেনারেল সক্কলকে বললাম
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ২৩:৫১522550
  • মোদ্দা কথা হল, নন্দীগ্রামের পরেও, গোটা লেফট মুভমেন্টের ভবিষ্যত নিয়ে এত গেল গেল করার কিছু ছিল না, এখনো মমতাকে নিয়ে অত কিছু হয়নি।

    লেফটরা ক্ষমতায় থাকার সময়ে প্রচুর ভাল কাজের পাশাপাশি ভুলভাল কাজের ইতিহাস-ও প্রচুর আছে, সারা পৃথিবীতেই আছে। তার জন্যে কেস-ও খেয়েছে বিস্তর। তা, এসব ভাল খারাপের মধ্যে দিয়েই এগিয়েছে।

    সারা পৃথিবীতে কমিউনিস্ট মুভমেন্ট এখনো পরীক্ষা নীরিক্ষার স্তরে আছে, এবং আগামী বহুদিন থাকবে। তার মধ্যে এই সব ভুলভাল কাজ হবে, লেফটরা দু পা পিছিয়ে যাবে। আবার লড়াই করে ফিরবে। এভাবে হবে।

    বুর্জোয়াজিকে ৫০০ বছরের বেশি লড়াই করতে হয়েছিল ইউরোপে, পাকাপাকি ক্ষমতায় আসার জন্যে। এদের ইতিহাস তো সবে ১০০ বছরের।

    আমরা এই সমস্ত ঘটনার সমসাম্যিক কালে এগুলোকে দেখছি বলে এগুলোর অভিঘাত বেশি লাগছে। আজ থেকে দুশো বছর বাদে কেউ যখন দেখবে, সে তখন ওভার দ্য টপ, অনেক অব্জেক্টিভলি দেখবে। আমরা নক্সাল, সিপিআই এসব আলাদা আলাদা ভাবে দেখি। সে হয়ত এগুলোকে সামগ্রিক লেফট মুভমেন্টের এক একটা অংশ বলে দেখবে।
  • S | 109.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০০:২৪522552
  • ভারেত বোধয় একটা লিবারেটেরিয়ান মতবাদ চলে আসছে। লোকে সেটাকেই বেশি পছন্দ করে। মানে অর্থনৈতিক ভাবে মোটামুটি ক্যাপিটালিস্টিক ফ্রেমওয়ার্ক, সঙ্গে কিছু সরকারি অনুদান ইত্যাদি। আর সামাজিক ভাবে সকলের ভোট দেওয়ার অধিকার, সেকুলারিজম, মধ্যবিত্তদের তোলাই দেওয়া, কালচারালি মোটামুটি ফ্রিডম ইত্যাদি।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৭ এপ্রিল ২০১৩ ০০:৩০522553
  • লোকে মানে যারা এসি বাড়ির থেকে বের হয়ে এসি গাড়িতে করে এসি আপিসে গিয়ে গুরু করে তারা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন