এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:১৬522454
  • এই ময়না তদন্তটা ভিডিও করা হবে, এমন কথা হয়েছিল না?
  • a x | 138.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:১৮522456
  • আর আমি একটা জিনিস বুঝছিনা। ঝাঁপ দিয়ে হোক, আচমকা লেগে হোক, পুলিশের পিটুনিতে হোক, অপরাধের শাস্তির ডিগ্রী ভ্যারি করবে, কিন্তু অ্যাট দ্য এন্ড, পুলিশ কাস্টডিতে থাকাকালীন এরকম ঘটায়, কিছুতো একটা নিয়ম আছে যার জন্য পুলিশ দায়িত্ব নিতে বাধ্য?
  • কৃশানু | 177.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:১৮522455
  • ছিল। হয়েওছে।
  • Lord Voldemort | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:২০522457
  • এইটা আমারও প্রশ্ন।
  • শ্রাবণী | 134.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:২১522458
  • সেটাই, যেভাবেই মারা যাক এটা কাস্টডি ডেথ.............সে আত্মহত্যা করলেও দায় পুলিশের!
  • a x | 138.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:২৩522459
  • এইজন্যই মাঝে মাঝে মনে হয় ল' পড়া উচিৎ ছিল!
  • de | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:২৭522460
  • রিসেন্টলি বম্বেতে আফটার টুয়েল্ভ, অনেক ব্রাইট মেয়েরা ল' পড়তে গ্যাছে লুরুতে -- সব ৯৮ -৯৯% পাওয়া মেয়েগুলো, যার বেশীরভাগই আবার বাঙালী! পরের প্রজন্মের চিন্তাভাবনা অনেক পাল্টিয়েছে!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:২৮522464
  • ওরা বাপ মেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন। দুজনকেই শান্ত দেখাচ্ছে।
  • শ্রাবণী | 134.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:২৮522461
  • এই মিডিয়াগুলো হয়েছে পুরো ঢপের, বিশেষ করে টিভি চ্যানেলগুলো.........স্পটলাইট ঘোরায় আর সাধারণ লোক থেকে কনসার্নড সবাই সেইমত ঘুরতে থাকে।
    দিল্লীর রাম সিংয়ের আত্মহত্যারও তো তদন্ত অর্ডার হয়েছিল সঙ্গে সঙ্গে এবং শীলা দীক্ষিত পরিস্কার বলেছিলেন যে তদন্তের রিপোর্ট আসার আগে কিছু বলবেন না।
  • de | 69.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:৩৩522465
  • পশ্চিমবঙ্গীয় মিডিয়া জীবনে একটা সর্বভারতীয় ইস্যু নিয়ে ডিবেট হতে দেখলাম না -- সেই পশ্চিমবঙ্গের ডার্টি পলিটিক্স!
  • quark | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:৪৪522466
  • যাক তাহলে আবাপ আন্দোলনকে প্রভাবিত করতে পারে। পরিবর্তনের পরে বলা হয়েছিলে সবটাই মানুষের কৃতিত্ব।

    একটু আউট অব কনটেক্সট হ'ল, সরি।
  • de | 190.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৭:৫৯522467
  • *মিডিয়ায়
  • de | 190.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৮:০০522468
  • সবটাই মিডিয়ার কৃতিত্বও নয় ঃ))
  • Unknown | 131.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ১৯:৫৬522469
  • লুরুর SFI র প্রতিবাদ সভা থেকে এইমত্রা এলাম। ৪০ জনের মত জমায়েত হয়েছিল। প্রেসের মধ্যে NDTV, India Today কে দেখলাম। লুরুর পুলিশ দেখলাম বেশ ভদ্র, জমায়েতের লোকজনকে স্যার বা ম্যাডাম বলে কথা বলছে। পারলে জমায়েতের ছবিগুলো শেয়ার করব।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ২১:৩৪522470
  • এক্ষুণি ফিরলাম সমাবেশ থেকে। খুব ভাল সমাবেশ হয়েছে।

    প্রেস কভারেজ-ও ভাল পাবে। একদম বাংগালোরের সিটি সেন্টারে হয়েছে, টাউন হলের সামনে।
  • pi | 78.*.*.* | ০৫ এপ্রিল ২০১৩ ২৩:৫০522471
  • অক্ষদা, থ্যাঙ্কু।
    রাজলুমার ভুলের বাবার চিঠিটা পড়লাম। এখন যখন পুলিশের হাতে মৃত্যু নিয়ে প্রতিবাদ হচ্ছে, ঐ কেসটা নিয়েও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি ক'রে প্রতিবাদ করা যায় না ? করা উচিত না ?
  • PT | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:১৫522472
  • এখন থেকে সব দাবীগুলো-ই আইনের শাসন প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে পেশ করা শুরু হোক যাতে সরকারের রং বদলালেও দাবী বা তার প্রেক্ষিত নিয়ে অবস্থান বদলের কোন প্রয়োজন না হয়।
  • Ishan | 202.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৩৩522473
  • হ্যাঁ, রং বদলালে তৃণমূল ছাত্র পরিষদের মিটিনে যেতে হবে। একাকী যাবনা, পিটিকেও সঙ্গে নিয়ে যাব। :)
  • PT | 213.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৪২522475
  • মিটিনে যাওয়ার দরকার নেই-বিশেষতঃ যারা নিজেদের বুদ্ধিজীবি বলে দাবী করে তাদের।

    আমি যেটা বলছি সেটার সহজ অর্থ হচ্ছে যে সুদীপ্তর মৃত্যুর তদন্তের দাবী উঠলেই রাজকুমার ভুলের মৃত্যুর তদন্তের দাবী তোলার এই রাজনৈতিক অবস্থানটার বদল হোক। দুজন দুটো আলাদা মানুষ কিন্তু তাদের মৃত্যুর বিচারটা হোক দেশের আইন অনুযায়ী।

    আমি মনে করি রাজকুমারের সিঙ্গুরের প্রসঙ্গে অবস্থান সম্পুর্ণ ভুল এবং অর্থহীন। এবং এটাও বিশ্বাস করি যে বুজীরা তার মত লোকের মাথা খেয়ে সিঙ্গুরে একটা শিল্প সম্ভাবনা নষ্ট করেছে। কিন্তু তার জন্য তার সুবিচার পাওয়ার সঙ্গে সুদীপ্তর সুবিচার পাওয়াকে জড়াবো কেন?
  • ব্যাংদি | 132.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৪৪522476
  • লুরুর পুলিশরা খুব ভালো। ওরকম নরম মনের পুলিশ কক্ষনো আর দেখি নি। লোকজন মারামারি করে রক্তাক্ত অবস্থায় থানায় গেলে পুলিশ আগে তাদের তুলোয় করে ডেটল লাগিয়ে দেয়। ব্যান্ড এইড লাগিয়ে দেয়, তারপর কেসটা কী জানতে চায়। কেস শোনার ফাঁকে বাদী-বিবাদী দুইপক্ষকেই চা অফার করে। মাক্কালি বলছি। একটুও খিল্লি নয়।
  • pi | 78.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৪৯522477
  • আমি তো রাজকুমার ভুলের জন্য দেশের আইন বহির্ভূত বিচার চাই নাই !!

    আর আপনার পোস্টের লাস্ট প্যারাটার মানে কিছুই বুঝলাম না। রাজকুমার ভুলের অবস্থান 'ভুল' ছিল বলে পুলিশের হাতে তার মৃত্যু নিয়ে বিচার চাওয়া জড়ানো যাবে না, নাকি অন্য কিছু বলতে চাইলেন ?
  • Ekak | 125.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৫৩522478
  • হ্যা, ইটা ঠিক কথা। কতটা কাজের সেটা পরের কথা কিন্তু কপু র তুলনায় ধের ভদ্র।
    আমাকে আজকেই আপিস এর থেকে একটু দুরে ধরলেন এক অফিসার।

    সিগারেট খাচ্ছেন !
    হ্যা, খাচ্ছি।
    ফাইন দিন।
    নিন।
    চালান নেই সঙ্গে। থানায় আসুন।
    সিগারেট খাওয়া আমার দোষ। আপনার পকেটে চালান নেই কেন ? থানা থেকে ফিরব কিভাবে ?
    ছেড়ে দিয়ে যাব।

    গেলুম। চটপট ফাইন নিলেন। চালান কেটে আবার এসে আপিসের সামনে অব্দি ছেড়ে দিয়ে গেলেন।
  • Ishan | 214.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৫৪522479
  • মানে, রাজকুমার ভুল সিঙ্গুর আন্দোলনে জড়িয়ে খুবই ভুল করেছেন, অতএব, পুলিশের তাকে পিটিয়ে মারার অধিকার আছে? নাঃ মমতাও এটা বলার সাহস পাননি।

    আর বুজীদের রেগুলার গাল পাড়ার আগে পিটির নিজের অবস্থানটা একবার খোলসা করে দেখে নেওয়া উচিত। কারো "রাজনৈতিক" অবস্থান "ভুল" না "ঠিক" তর উপরে পুলিশের তার প্রতি ব্যবহারের ধরণ নির্ভর করে? অ্যাঁ? এ তো অর্পিতার বাড়া স্টেটমেন্ট।
  • aranya | 154.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৫৫522480
  • এক্ষুণি রাজকুমার ভুলের মৃত্যুর বিচার চাওয়া ভুল। কারণ ওনাকে সিপিএমের পুলিশ মেরেছে। সুদীপ্ত-র মৃত্যু সংক্রান্ত দাবি দাওয়া থিতিয়ে যাওয়ার অন্তত মাসখানেক পর রাজকুমারের জন্য দাবী পেশ করা যেতে পারে। এখন ঐ প্রসঙ্গ তোলা মানে তুমি বলতে চাইছ যে সিপিএমের পুলিশ -ও মানুষ মারত, রাণীমার পুলিশ-ও মেরেছে, বিগ ডিল!
  • aranya | 154.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৫৬522481
  • এবং ভুল সময়ে তোমার এই ভুল দাবী মোটেই ভুল করে করা নয়, প্ল্যান মাফিক ;-)
  • Ishan | 214.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৫৮522482
  • এবং খুব পরিষ্কার ভাবে এটা জেনে রাখুন, আজকে সুদীপ্তর মৃত্যুর জন্য এসেফাইকে সমর্থন করছি ঠিকই, কিন্তু সেটা, এক, নিঃশর্ত কিছু না। দুই, সুদীপ্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ভারতীয় পুলিশ এরকমই। যেকোনো দলের ক্ষমতায় থাকার সময়ে। সেই পুলিশি পনার বিরুদ্ধে প্রতিবাদ। একটার প্রতিবাদ করলে বাকিগুলো আসবেই। সবকটারই বিচার চাইব। এবং মোস্ট ইমপর্ট্যান্টলি, তিন, পরশু দিন সত্যি সত্যিই এই ইস্যুতে যদি তৃণমূল ছাপু মিটিং মিছিল করে, তাকে সমর্থন করব। পার্টি-ফার্টি এখানে কোনো ব্যাপারই না। ঘটনা টা/গুলিই মুখ্য।
  • aranya | 154.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০০:৫৯522483
  • বাংলায় টোটাল কজন বুজী, ১০/২০/৩০ না ১০০-র কাছাকাছি, আর সিপিএমের গদী উল্টানোয় ১০-এর স্কেলে তাদের ভূমিকা কত, আমার খুব জানার ইচ্ছে।
  • pi | 78.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:০৮522484
  • মামু যা বললো, পিটিদা যদি তাই মিন করে থাকেন, তাহলে আমার আর কিছুই বলার নেই। বাকরুদ্ধ। বাকিরা কী বলেন, শুনতে চাই।

    অরণ্যদা, ঃ)
  • aranya | 154.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:১১522486
  • এই শীত, গ্রীষ্ম, বর্ষা - সিপিএম-ই ভরসা অথবা কংগ্রেস বা মাওবাদী ভরসা - এই নিঃশর্ত সমর্থনের ব্যাপারটাও বুঝি না।
    রাজনৈতিক সমর্থন তো ইস্যু ভিত্তিক, সিচুয়েশন স্পেসিফিক হবে। এ তো ইবে, মোবা-কে সমর্থন নয়।

    পঃ বঙ্গের বর্তমান সিচুয়েশনে নেক্সট ইলেকশনে সিপিএম-কে সমর্থন করব, নন্দীগ্রামে ২০০৭-এ সিপিএম-এর পুলিশ, ক্যাডারদের আক্রমণ সমর্থন করি নি। ২০০৬-এ সিঙ্গুরে বাম সরকারের জোর করে বহুফসলী জমি নেওয়ার বিরুদ্ধে ছিলাম, ২০০৯-এ চেয়েছি টাটার কারখানা-টা কমপ্লিট হয়ে প্রোডাকশন শুরু হোক, কারণ তখন ৮০-৯০% কাজ অলরেডি হয়ে গেছে। তার মানে, ইন আ ওয়ে, ২০০৯-এ সিঙ্গুরে সিপিএম-কে সমর্থন করলাম।

    জানি না, এ ভাবে ভাবা ভুল কিনা। আমার এটাকেই লজিকাল লাগে।
  • Ekak | 125.*.*.* | ০৬ এপ্রিল ২০১৩ ০১:১৭522487
  • হ্যা, ঈশেন যা বল্লো আমারো মত। কালকে যারা এস এফআই এর সঙ্গে গলা মিলিয়েচিলুম তাদের কিছু বিশাল পীরিত নেই। বরম ঠিকমত খবর না রাখার জন্যে দুকথা শুনেছে। এটা কোনভাবেই না যে সুদীপ্ত র মৃত্যু র জায়গা থেকে মুভ কে সমর্থন করছি বলে সমস্ত ক্যালানেপনা মেনে নেব -ভুলে যাব বা যা করবে তাতেই সাবস্ক্রাইব করব।
    সবচে বড় কথা অভাবে কেও ভাবেনা আর। এক্সপেক্ট ও করেনা। দুনিয়া পাল্টাচ্ছে। ধীরে হলেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন