এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩১663786
  • দিদি যে ধুরন্ধর রাজনীতিক তাতে কোনও সন্দেহ নেয়, নাহলে দশ বছর ধরে লড়ে বামফ্রন্টের দুর্গ দখল করতে পারত না। এই সিয়েবিকে নিয়েই সিপিয়েম কেমন নাকের জলে চোখের জলে হয়েছিল মনে আছে? বুদ্ধু হাজার চেষ্টা করেও ডাল্মিয়াকে হারাতে পারেনি।

    আর নেতাজির ফাইল। নেতাজির ফাইলে কি আছে না আছে সে নিয়ে তর্ক করে আর কোন লাভ নেই। ফাইলে কিছুই নেই, তো বামফ্রন্ট এদ্দিন ফাইল গোপন করে রেখেছিল কেন? কেন্দ্র সরকারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে সেই ভয়ে? জনগন দেখলো যে একটা পার্টি তিরিশ বছরেও যে ফাইল প্রকাশ্যে আনল না সেই ফাইল অন্য পার্টি চার বছরে প্রকাশ করে দিল। রাজনৈতিক ফয়দা কোন দল তুঅলবে বলাই বাহুল্য।
  • Du | 107.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৭663787
  • প্রকাশ করতে চার নম্বর বছর অব্দি অপেক্ষা করতে হল কেন সে বিষয়ে কোন আলোকপাত?
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৯663788
  • রাজনীতি আর ধান্ধাবাজি ইদানীং সমশব্দ বলে গণ্য হচ্ছে বুঝি?
  • SS | 183.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৩663789
  • cm কোন যুগের লোক যে রাজনীতি আর ধান্দাবাজি আলাদা বলে মনে করেন ? স্বাধীনতা উত্তর ভারতে কি দুটো আলাদা ছিল নাকি কখনো?
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৫663790
  • "পিটিদা এটা তক্কের জন্য তক্ক করছেন।"
    কোনটা?
    অশ্বডিম্ব বলেছে এই সময় যার সম্পাদক সুমন চাটুজ্জে টিভি বিতর্কে প্রচুর প্রো-মমতা কথাবর্তা বলে থাকেন। আর ঐ নাতি ভাইপোটির সঙ্গে আলিমুদ্দিনের কোন যোগাযোগ নেই। বরং বসু পরিবার তিনোদের কাছ থেকেই রাজনৈতিক ফায়দা তুলেছে। কাজেই তক্কের জন্য তক্ক কেউ করলে তারাই করছে।

    "ফাইলে কিছুই নেই, তো বামফ্রন্ট এদ্দিন ফাইল গোপন করে রেখেছিল কেন?"
    বামফ্রন্ট আরো অনেক কিছু করত না। যেমন মাটি উৎসব, বঙ্গবিভীষণ পুরস্কার, ক্লাবে ক্লাবে লাখ লাখ টাকার শ্রাদ্ধ, ইমাম ভাতা দেওয়া, "বিশ্ববাংলা" নামক উদ্ভট কন্সেপ্ট নিয়ে মাতামাতি... এভাবে দীর্ঘ তালিকা বানানো যায়। সিপিএমের আর যা সমস্যাই থাক না কেন, এই ফাইল তাদের গেলা বা ওগড়ানো কোনটারই প্রয়োজন নেই।
    আসলে নেই কাজ তো খই ভাজের আরেকটি প্রকৃষ্ট উদাহরণ এই ফাইল প্রকাশ।
    নিজেকে প্রশ্ন করে দেখুন যে এই প্রকাশিত ফাইল থেকে কি জেনেছেন যা আগে জানতেন না!!

    আমার একটা অন্য কথা মনে হচ্ছে। কেউ হয়ত তিনোর মাথাকে বুদ্ধি দিয়েছিল যে এই সব ফাইলে "নেতাজিকে সাইবেরিয়ার কবর দেওয়া হয়েছে" জাতীয় কোন তথ্য আছে। যার সঙ্গে "তোজোর কুকুর" জুড়ে দিয়ে ২০১৬-র ভোটে হৈ হৈ করে সোজা পথে সিপিএম নিধন করা যবে।
    প্রকাশিত ফাইল হয়ত সেই "মাস্টারস্ট্রোক" নামক গুড়ে এক বস্তা বালি ঢেলে দিয়েছে!!?
  • কলি | 186.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৬663791
  • চার বছর কেন লাগল তার কারন বোধায় বিধানসভার ভোট এগিয়ে আসছে। দিদির প্রধান প্রতিপক্ষ বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসতে আসতে মোমেন্টাম তোলার চেষ্টা।

    ইদানীং?! বাম আমলে রাজনীতি আর ধান্ধাবাজি আলাদা শব্দ বলে গণ্য হতো বুঝি?
  • কলি | 186.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৫663792
  • বামফ্রন্ট আরো অনেক কিছু করত না। যেমন মাটি উৎসব, বঙ্গবিভীষণ পুরস্কার, ক্লাবে ক্লাবে লাখ লাখ টাকার শ্রাদ্ধ, ইমাম ভাতা দেওয়া, "বিশ্ববাংলা" নামক উদ্ভট কন্সেপ্ট নিয়ে মাতামাতি।।। এভাবে দীর্ঘ তালিকা বানানো যায়।

    হেহে বামফ্রন্টের নেই কাজ তো খই ভাজের উদাহরণ কম পড়েছে বুঝি? কিউবায় চাল, চিনের চেয়ারম্যান, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিটেমাটি কাঁপিয়ে লড়াই, জিনস পড়লে অপসমোস্কিতি, নেই কাজ তো খই ভাজে কে পিছিয়ে?

    নাঃ সাইবেরিয়া আর তোজোর কুকুর টাইপের কোন তথ্য যে নেই সেটা বোধায় দিদি আগেই জানতো। বুদ্ধুও নিশ্চয়ই জানতো। মুখ্যমত্রীদের কাছে এই লেভেলের তথ্য থাকে বলেই মনে হয়। মানে আপনি যেমন স্পেকুলেট করলেন আমিও তেমন করলাম আরকি। তবে এখন কেন ফাইলগুলো বার করলো? s পরিষ্কার লিখেছেন, দিদি দুয়েকটা আউট অফ দ্য বক্স ডিসিশন নিতে পারে যা বামফ্রন্টের হাজার কমিটিতে ভারাক্রান্ত নেতারা কোনদিন নিতে পারবে না।
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৭663793
  • এ গোত্রের ধান্ধাবাজির গোটাকতক নিদর্শন হবে নাকি?
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৪663794
  • চাই? -
    July 27, 2000: In Suchpur, a village in Birbhum, 11 landlass labourers were killed by CPIM activists...
    আর কিছু?
  • Du | 107.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৫663796
  • বিজেপির সাথে তো গত বসন্তেই ভাব হয়ে গেছে।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৭663797
  • " বুদ্ধুও নিশ্চয়ই জানতো। "
    এই বাছাই করা শব্দটি আপনার রাজনৈতিক অবস্থান প্রকট করে দিয়েছে। কাজেই যা যা লিখেছেন সবই প্রত্যাশিত।
    তাও বলি যে "আউট অব বক্স" সিদ্ধান্ত তিনি আগেও নিয়েছেন। যেমন ন্যানো বিতারণ বা বাজ্পেয়ীকে মায়ের হাতের মাল্পো খাওয়ানো। সেটাতে এক ব্যক্তির লাল বাড়িতে যাওয়া ছাড়া পব-তে আর কার কি ভাল হয়েছে সেটা জানাবেন?
    আর এই ফাইল সংক্রান্ত "আউট অব বক্স" সিদ্ধান্ত কার কোন উবগারে লাগল?
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৪663798
  • lcm
    তথ্য দিলে সম্পুর্ণ তথ্য দিন।
    Forty-four persons were sentenced to life imprisonment .....by a local court at Suri in West Bengal's Birbhum district, for murdering 11 persons a decade ago.
    আর এই শাস্তিবিধান বাম সরকারের আমলেই হয়েছে।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫২663799
  • পিটি,
    তথ্য দিলে পুরো দিন।
    ...convicted and sentenced to Life Imprisonment. Out of the 44, four were CPI(M) members.
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৫663800
  • খেয়েছে! বিচার তো কোর্ট করেছে, নাকি বাম আমলে বিচার ব্যবস্থা বুদ্ধ/বিমান-রা নিজেদের হাতে তুলে নিয়েছিলেন..
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৬663801
  • বুঝলাম না।
    বাম আমলে সিপিএমের সমর্থকরাও অপরাধ করলে শাস্তি পেত এমনটাই বলছেন?
    ধন্যবাদ।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:০০663803
  • এখানেই থাক

  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:০০663802
  • আগেই তো লিখলাম "আউট অব বক্স" সিদ্ধান্ত তিনি আগেও নিয়েছেন - দশ বছরেরও বেশী সময় লড়ে লাল দুর্গ জিতে নিয়েছেন। এর মধ্যে দুতিনবার যে "আউট অব বক্স" সিদ্ধান্ত নেবেন তাতে আশ্চর্য কি?

    এক ব্যক্তির লালবাড়িতে যাওয়ায় পবর জনতার আবার কি উপকার হবে? সেই ব্যক্তি লাল বাড়িতে যাওয়ার আগে যে ব্যক্তিরা লালবাড়িতে গেছিল তাতে পব-তে আর কার কি ভাল হয়েছিল? সেই ব্যক্তিদের সময়ে আলিমুদ্দিনের পার্টির তহবিলে টাকা জমা পড়তো, প্রোমোটাররা লাল হতো। এখন কালিঘাটে টাকা জমা পড়ে, সিন্ডিকেটরা নীল হয়। কোন এক ব্যক্তি যেন বলেছিলেন টাকার কোন রং হয়না?

    এই ফাইল সংক্রান্ত "আউট অব বক্স" সিদ্ধান্ত কারুর কোন উবগারেই লাগল না সেই ব্যক্তির আর সেই দলের ছাড়া। কিন্তু আগের ব্যক্তিরা সেই "আউট অব বক্স" সিদ্ধান্তটুকুও নিতে পারেনি।

    কাজেই যা যা লিখেছেন সবই প্রত্যাশিত। ঠিক যেমন আপনি যা যা লিখেছেন সবই প্রত্যাশিত। আমার কথা বিশাস নাহয় এই সাইটে যে কাউকে প্রশ্ন করে দেখুন।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৪663804
  • হে হে।
    এই যেমন, তিনো আমলে তাদের মন্ত্রী অপরাধ করে জেলে আছে।
    খুব আইনের শাসন চলছে - তাই তো?
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৮663805
  • "আগেই তো লিখলাম "আউট অব বক্স" সিদ্ধান্ত তিনি আগেও নিয়েছেন - দশ বছরেরও বেশী সময় লড়ে লাল দুর্গ জিতে নিয়েছেন। "
    প্রায় তিরিশ বছরের বেশী সময় ধরে লড়াই করে বামেরা পব-তে তেরঙ্গা "দুর্গ জিতে" নিয়েছিল। তাতে তারা "আউট ওফ বক্স" কোন সিদ্ধান্ত নিয়েছিল এমন কোন আলোচনা হয়েছিল বলে মনে করতে পারছি না।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১১663807
  • নাহ্‌, পিটির যুক্তিটা ঠিক দাঁড়াচ্ছে না।

    বাম আমলে সিপিএম সমর্থকরা অপরাধ করলেই শাস্তি পেত, অর্থাৎ বাম আমলে সুশাসন ছিল।
    তিনো আমলে মন্ত্রী অপরাধ করে জেলে আছে, তাহলে তিনো আমলেও সুশাসন রয়েছে।
    তাইলে তো নো প্রবলেমো।

    এই রিজনিং ঠিক জমল না।
  • j | 151.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১২663808
  • রূপায়ণ ভটচাজের লেখাটা পুরো চাবুক
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৩663809
  • বামেরা "আউট ওফ বক্স" সিদ্ধান্ত নিতে পারেনি বলে দিদিও নিতে পারবে না? কি কেলো।
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৫663810
  • হ্যাঁ রূপায়ণের লেখাটা দারুন ভাল্লাগলো। হ্যাটস অফ।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৯663812
  • কেলো! মমতা এক্কেবারে মোনার্কি এনে ফেলেছে, ছেলে বা ভাইপো না হলে কোনো চান্সই নেই।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৯663811
  • যাচ্চলে আপনিই সূচপুর নিয়ে অর্ধ-আলোচনা করলেন। আমি বাকিটা করলাম।
    তবে তফাৎ বুঝতে না পারলে আমি নাচার।
    "তিনো আমলে তাদের মন্ত্রী অপরাধ করে জেলে আছে" কারণ cbi সেই মন্ত্রীকে জেলে পুরেছে। রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচা করেছিল cbi-কে আটকানোর জন্য। আর রাজ্যের আইন মন্ত্রী cbi-এর এই কাজের প্রতিবাদে মিছিল করেছেন।

    তফাৎ একটা আছেই।
    নিরপেক্ষতার নাম করে সেই ফারাকটা মুছে দেওয়ার চেষ্টাটা "মোটে ভাল কাজ না"।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২০663813
  • মন্ত্রী জেলে গেলে বুঝি খুব আইনের শাসন হয়? এটা জনতাম না।
  • cm | 127.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২২663814
  • কলিবাবু শেষ পোস্টে দারুণ আমোদ দিলেন।
    If T ia a truth valuation then 1-T is not a truth valuation এটি অবশ্য ঠিক প্রবাদ নয়, উপপাদ্য বলা যায়।
  • কলি | 188.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৪663816
  • তবে আনন্দবাজারও কম যায়্না, লেফট অ্যান্ড রাইট খুচিয়েছে।

    সৌরভ-ঘনিষ্ঠ বলে পরিচিত সিপিএম নেতা অশোক ভট্টাচার্য প্রেসিডেন্ট পদে সৌরভের ‘আগমন’কে স্বাগত জানালেন।

    সৌরভ সব শুনেটুনে এ দিন ক্লাব হাউসের বাইরে দাঁড়িয়ে বললেন, ‘‘আমি তো মুখ্যমন্ত্রীর কাছে যাইনি। উনিই প্রথমে বিশ্বরূপ, বাবলুদাদের (সুবীর গঙ্গোপাধ্যায়) ফোন করে বলেছিলেন— সিএবিটা ভাল করে চালান।’’ সঙ্গে মমতা-ঘোষিত সিএবির নতুন ঘোষিত প্রেসিডেন্টের সংযোজন, ‘‘সিএবির সমস্যা সিএবির মধ্যেই মিটেছে। সিএবি কর্তারাই চেয়েছেন যে, আমি প্রেসিডেন্ট হই।’’

    এর পর মুখ্যমন্ত্রী অন্যদের কাছে জানতে চান, তাঁদের অভিমত কী? এটাও নাকি জানতে চাওয়া হয়, তাঁদের কারও সিএবি প্রেসিডেন্ট হওয়ার কোনও ইচ্ছে আছে কি না। বলা বাহুল্য, সে প্রশ্নে কেউ হ্যাঁ বলেননি। বরং কেউ কেউ বলেন যে, ডালমিয়ার দেখানো পথে তাঁরা প্রশাসনিক জীবন শুরু করেছিলেন। তাই কাজটাই মুখ্য, পদটা নয়।

    হিহিহি।
  • lcm | 118.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৪663815
  • নিরপেক্ষতার নাম টাম করে কিস্যু লিখি নি, মুছেও দিই নি।
    আর, আমি নিরপেক্ষ হতে যাবো কেন - ২০০% সুবিধাবাদী।
  • PT | 213.*.*.* | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৮663818
  • যাচ্চলে!
    এতক্ষণ ধরে যা অসাধারণ, অভূতপুর্ব "মাস্টারস্ট্রোক" ছিল তার জন্য সৌরভকে গাল খেতে হচ্ছে কাগজের কাছে?
    তবে ঐ "আই অ্যাম নোবডি" টা অসাধারণ......এই বাক্যটিতে পব-র গনতন্ত্রপ্রেমী মানুষের বর্তমান সরকারের গনতান্ত্রিক কাজকর্মে আস্থা সম্পুর্ণ ফিরে আসবে।
    অবিশ্যি এটা নিউজ না ভিউজ কে জানে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন