এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৪663461
  • মরীচ ঝাপি মিস করে গেনেন, স্যার।
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৭663472
  • কেশপুর - উইকিপেডিয়া

    In 2002, seven Trinamool Congress workers were abducted by the CPI(M) from Keshpur in West Midnapore. While two bodies were recovered, five others were never seen again.

    At the time, CPI(M) had been governing West Bengal for several decades. After nine years, when Trinamool Congress came to power, the area where the bodies were suspected to have been buried was dug up and the skeletons were discovered.

    A CID officer indicated that one eye-witness to the murders, Gobinda Majhi, has been identified. Majhi has said that five Trinamul supporters rushed into his house in Godapiashala village while being chased by about 40 CPI(M) workers. They were then dragged out by the CPM activists, hacked and shot in the courtyard of his house. Gobinda had fled in fear. Next morning, he returned and found his cart missing. He presumed that the bodies had been taken away in the cart. Out of fear of the ruling CPI(M) party, he never told about the incident to anyone.

    At least two other Trinamool workers have testified about the attack that night; they had managed to escape with bullet injuries in the hand and arm.

    A few days after this, the local administration quickly accepted the villagers’ long-standing demand of building a mud wall around the wetland. It was suspected that this was done so that no one could approach the area where the bodies had been buried; the CPM cadres in fact warned the villagers not to trespass there.
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯663494
  • ওহ, কেশপুর-এ কংকালের ডিএনএ রিপোর্টে --

    The Central Forensic Science Laboratory determined that DNA obtained from the teeth of two of the skeletons matched those of two trinamool workers, Ajay Acharya and Swapan Raju Singh.
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৯663483
  • মরিচঝাঁপি, বানতলা, বিজনসেতু-তে আনন্দমার্গী-দের পুড়িয়ে মারা কত কিছুই মিস করেছি।
    গরিবের বন্ধু, মহান সিপিআইএম-এর কীর্তির লিস্টি তো ছোট নয়
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪২663505
  • সুচপুর (নান্নুর) গণহত্যা - উইকি থেকে
    Nanoor massacre refers to the massacre of 11 landless labourers allegedly by CPI(M) activists in Suchpur, near Nanoor and under Nanoor police station, in Birbhum district in the Indian state of West Bengal, on 27 July 2000
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৬663516
  • এই ঘটনাগুলোকে উড়িয়ে না দিয়ে এবং ৩৪ বছরের স্থিতিশীলতার গুণগান না করে বরং দোষ স্বীকার করা ভাল।
    বাম ফ্রন্ট আবার ক্ষমতায় এলে আশা করি বিরোধী-দের ওপর অত্যাচার কম করবে
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৭663527
  • যদি সত্যিই উন্নততর বামফ্রন্ট গঠনের চেষ্টা থাকে
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৭663538
  • এই নিয়ে বহুবার আলোচনা হয়েছে। আপনারা এই লিন্ক আগেও দিয়েছেন। তার ওপোর আলোচনাও হয়েছে বহুবার। এই টই কে আর ভারক্রান্ত করতে চাই না। আমি আমার রাজনৈতিক বক্তব্য অবস্থান জানিয়েছি পরিস্কারভাবে।

    আপনদের কোনো অবস্থান থাকলে স্বচ্ছন্দে জানান। কিন্তু মাথায় রাখবেন হাতে তিন্টে অপসন-ই আছে। তার বেশী নয়। তার মধ্যেই আপনার অবস্থান পরিস্কার করতে হবে। অবশ্য আপনারা তো প্রবাসী। ভোট দেবার দয় নেই---বানী দিলেই চলবে।

    কেশপুর নিয়ে আলোচনা চাইলে আলাদা টই খুলুন। আনন্দমার্গী নিয়ে আলোচনাও হতে পরে পুরুলিয়া অস্ত্র বর্ষন সমেত। তবে আলাদা টই তে
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১২663549
  • ব্যাঙ্গলোরে টুন্ডেই কাবাব কি ভালো পাওয়া যায়?

    সে খেয়েছিলাম লখনৌতে। ১০০ টাকা অটো ভাড়া দিয়ে এক গলির ভেতরে ৩০ জনের পেছনে লইন দিয়ে। দোকানের নামটা আর মনে নেই। কিন্তু সেকি স্বর্গীর তুন্ডেই কি বোলবো কল্লোলদা
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৪663572
  • এই টইতে যদি আপনি ৩৪ বছরের স্থিতিশীলতার ঢাক পেটান, তবে তার কাউন্টার-ও এই টইতেই হবে, কি আর করা যাবে
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৪663561
  • পিএম,
    তোমার কি বক্তব্য ভাই? সিপিএম আমলএ গন্ডগোলের অভোযোগ সব সাজানো?
    আর যদি সেরকম বক্তব্য না হয়, তাইলে দুদিন অন্তর অন্তর কেন এই ইঙ্গিত যে কেশপুর, নানুরে কোথায় কিস্যু হয় নি। তারপরে আবার সেই লিংক, আবার সেই পুনরাবৃত্তি। যেখানে সিপিএম পার্টি মেনে নিয়েছে এই গন্ডগোলগুলোর রেসপন্‌সিবিলিটি সেখানে ক্যানো এই ক্যালোর্‌স এন্ড ব্যালোর্‌স।

    এর সঙ্গে কার কি অবস্থান - ভৌগলিক বা রাজনৈতিক - তার তো কোনো সম্পর্ক নেই ভায়া।

    হোয়াই বিকস দিস কোশ্চেন এগেইন এন্ড এগেইন?
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৭663583
  • সিপিএম পার্টি মেনে নিলেই কি আর সমর্থক-রা মানবে ? @এলসিএম
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৫663594
  • ইউ নো, দিজ ইজ ফানি - দ্যাট - ভেরি ফিউ সাপোর্টাস, ফলোয়ার্স, চ্যালাস এন্ড চামুন্ডাস আর ডিসপ্লেয়িং লার্জার ইমেজ দ্যান দ্য গুরুস। ইউ নো।
    মোস্ট অফ মাই সিপিএম ফ্রেন্ড্‌স অ্যাক্‌নলেজ দ্যাট এভ্রি থিং ওয়াজ নট রাইট (নাইদার লেফ্‌ট) ডিউরিং দ্য থ্রি ডিকেড্‌স।
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৬663605
  • ভাই এলসিএম, সিপিয়েমের বক্তব্য জানতে গেলে সিপিয়েঅকেই জিগাতে হবে। আমি সিপিয়েমের মুখপত্র নই। সাধারন ভোটার হিসেবে আমার বক্তব্য আমি জানিয়েছি।

    ৩৪ বছরের স্থিতাবস্থাকে আমি মোটেই পঃবঃ এর স্বর্ন যুগ বলি নি, স্থিতবস্থাই বলেছি। আমার চোখে সেটা একটা ভালো মন্দ মেশানো মিশ্র সময়। কিন্তু তার আগের ১০ বছর আর পরের ৩।৫ বছরের মরুভুমীর মাঝে "মরুদ্যান" ( নেন, মিনিময় চালানোর মোক্ষম শব্দ তুলে দিলাম ঃ) )

    ৩৪ বছর ক্ষমতায় থেকে ভুল করবে না এমন ঘটনা কি সম্ভব? ইতিহাসে কখনো হয়েছে? রেফারেন্স ফ্রেমটা জানান প্লিজ।

    খারাপ কাজ করলে প্রতিবাদ হবে, আন্দোলন হবে সেটাই স্বাভাবিক। কিন্তু রেজিম চেন্জ অন্য গল্প। অন্তত পঃবঃ এর ক্ষেত্রে সেটা যে সেটা রুটি পাল্টাবার মত সহজ ব্যাপার নয় সেটা গত 3.5 বছরে হাড়ে হাড়ে বোঝা গেছে। মিশর বা লিবিয়াতেও সেটা রুটি পাল্টানোর মতো কিছু হয় নি।
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১১663616
  • যাক, তাইলে তুমি "সাধারন ভোটার", অর্থাৎ, সাধারন মানুষ (দুনিয়ার হগ্গলে যে দাবী করিয়া থাকে)। এবং, তোমার মনে হয় না যে কেশপুর এসব সাজানো ঘটনা। তাইলে, না চান্স অফ ফার্দার ক্যালোরব্যালোর অন দিস টপিক। চ্যাপ্টার ক্লোজ্‌ড ফর নাউ।

    আর, স্থিতাবস্থা তো বটেই - একটা পার্টি একটানা ভোটে জিতেছে ৩০-৩৫ বছর - সেইটাই তো একটা স্থিতাবস্থা।

    মরুদ্যান নিয়ে এখন না, গরম পড়ুক, গ্রীষ্মকালে হইব - বাঞ্চ অফ ক্যালোর্‌স এন্ড ব্যালোর্‌স।
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৩663627
  • বাঁচালে ভাই এযাত্রা ঃ)। আরেকটু হলেই ধনে প্রানে মরছিলুম।

    সাধারন ভোটার হিসেবে আমি জানি "পাশকুরা লইন" "কেশপুর লইন" কার ছিলো, আর কি ছিলো। ঃ)
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৭663638
  • "তাইলে তুমি "সাধারন ভোটার",

    কেনো তুমি কি সক্রিয়/অসাধারন নকু নাকি। এ পাতায় নকু মাকু কারুর-ই মুখপত্র আছে বলে তো জানা ছিলো না।

    সারদার দয় আপনি নিলে কেশপুরের দায় নিয়ে আমি গ্রীষ্ম কলে তর্ক করব কথা দিলাম
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৩663649
  • বাবা! তুমি তো অনেক লাইন জানো হে! ফটাফট সব বলে দিচ্ছ।
    আমি তো ব্যান্ডেল আর বারাসাত --

    আর শেষে, কেশপুর ভার্সেস সারদা।

    হরি হে মাধব...
  • sm | 233.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭663660
  • পি এম, এর কথা বোঝা ভার।আপনি নিজেই বললেন সি পি এম এর কার্য কলাপের দায় আপনার নয়; কারণ আপনি পার্টি করেন না। বেশ কথা। কিন্তু কিরম আশ্চর্য্য ভাবে কিছু আগের পোস্টে আমাকে লিখলেন আগে "আপনার দলের সারদা কান্ড সামলান' ! এখানে আমি তো কোনদিন দাবি করি নি আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত। তাহলে কোনো কিছু ডিফেন্ড করার সময় নিজে পার্টির লোক নই বলে সড়ে পরবেন আর অন্য কে পার্টির লোক বলে দাগিয়ে দিচ্ছেন; এটা কি ধরনের বৈসম্য মূলক আচরণ?
    সি পি এম পার্টির নেতারা অনেক সময়ই নিজেরা ভুল স্বীকার করছে। এতে কোনো লজ্জা নেই তো!
    আপনি বাম সমর্থক হলে, সেগুলির প্রতি আপনার কি মত সেটাও জানান। অর্থাত নেতারা ভুল বকছেন না আপনি ই ঠিক।
    তবে একটা কথা আপনি বহুদিন ধরে বলে আসছেন, যে পার্টি উন্নয়ন করবে, চাকরির সংস্থান করবে; আপনি তাকেই সমর্থন করেন/করবেন।
    একমাত্র বি জে পি ই পারে এই মুহুর্তে, এই কাজ টা সুষ্ঠু ভাবে করতে। তাহলে ২০১৬ তে পরিবর্তন কারী হিসেবে; আপনি কি বি জে পি কে দেখতে চান?
    উত্তর টা একটু বিশদে দিলে ভালো হয়। না দিতে চাইলেও চাপ নেই।
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৩663672
  • হা হা, সেকথা আর বলতে। একটু চেপে ধরলেই বলবে - আমি সিপিএম না, আমি সাধারন মানুষ। (বোঝেও না যে এই স্টেটমেন্ট সিপিএমের পক্ষেও কতটা অস্বস্তিকর)।

    এদিকে আমারে চেপে ধরছে - তুমি কি হে - নকু না মাকু না ফেকু। আমি সাধারন মানুষ নই, মার্কসবাদ/গান্ধীবাদ/হিন্দুত্ববাদ/সমাজবাদ/নৈরাজ্যবাদ এসবে মোর নাই কুনো উৎসাহ, একমাত্র সুবিধাবাদ ছাড়া আর কোনো বাদে আমার আস্থা নাই।
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৯663683
  • তা যা বলেছো ভাই ঃ) কতো যে সুবিধা পাইলাম--আর কতো লোক যে সুবিধা নাপেয়ে মোজা জ্বালিয়ে বসে আছে ঃ) -- হরি হে মাধব ঃ)।

    আমি সিপিয়েম, কিন্তু তুমি তিনো নয়, নকু নয়--কি মজা না !! সিপিয়েমের কথা সিপিয়েম কে ভাবতে দাও---তারা না ভাবলে দলটাকে উঠে যেতে দাও--- এতো শুভাকান্খী হলে তো মুসকিল ভাই। সিপিয়েম সমর্থকরাও সিপিয়েম নিয়ে এতো ভাবে না যতোটা তোমরা ভাবো।
  • !! | 59.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৩663694
  • অরণ্য আর এলসিএমে তাহলে সবচেয়ে বড় হত্যাকারী আমেরিকায় থাকেন কেন- গত ৩০ বছরে সবচেয়ে বেশি বিরোধী হত্যা করেছে তো আপনাদের সরকার। যতবার সিপিএমের বিরুদ্ধে মিথ্যাচার করবেন নিজেদের আয়নার সামনে একটু দেখবেন। নাকি তখন আর এই সব মনে থাকেনা
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪১663705
  • হা হা, সেকথা আর বলতে। একটু চেপে ধরলেই বলবে - আমি তিনো না, আমি নকু না। (বোঝেও না যে এই স্টেটমেন্ট তিনোর পক্ষেও কতটা অস্বস্তিকর)। ঃ)

    তবে আমেরিকায় থাকা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। "সুবিধাবাদী" নাহয়েও প্রত্যেকের নিজের সুবিধা অপটিমাইস্স করার অধিকার আছে। আমি পঃবঃ এ আছি কারন এখানে আমার কিছু সুবিধা আছে।

    তবে রাজনীতির আসল উদ্দেশ্য তো ভালো থাকা সকলে মিলে। যেখানে ২৪ ঘন্টা/৩৬৫ থাকি সেখানকার রাজনীতি তে অংশ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নিজের বাড়ির চারিদিকটা পরিস্কার পরিচ্ছন্ন রাখাটাই সক্কলের ঠিক কাজ।
  • সিকি | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৬663716
  • ক্কী খিল্লি!
  • cm | 127.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৫663727
  • কল্লোলদা দেবেশবাবুর http://www.aajkaal.net/31-01-2015/cat/6/post%20editorial/ পড়ে কারু কারু মতামত জানতে চেয়েছেন। লেখাটি আমার বিশেষ পছন্দ হয়েছে। এর তিনটি অংশ। প্রথমে উনি অতীতে কি হয়েছে তা বলার চেষ্টা করেছেন। ওনার থেকেই টুকি, " ২০১১-তে তৃণমূলকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ‘পরিবর্তন’-পম্হীরা৷‌ তাঁদের অনেকেই তো ছিলেন বামপম্হার আত্মীয়৷‌ কিন্তু তাঁদের কাছে নিজের ‘বিবেক’ বা ‘নীতিবোধ’ ঐতিহাসিক প্রক্রিয়ার চাইতে বড় হয়ে উঠেছিল৷‌ তাঁদের ঘাড়ে চেপে তৃণমূল বিকল্প হয়ে উঠল৷‌" (পিটিদাও বোধ হয় এমনটিই বলেন। আমার এটিকেই পিটিদার মূল প্রতিপাদ্য বলে মনে হয়। ঠিক না ভুল উনিই বলতে পারবেন। আর বলাই বাহুল্য কোনমতেই বাজে কথা বলে মনে হয় না।) এর পরে উনি বর্তমানের কথা বলছেন, " বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌ মনে রাখা ভাল যে পরিবর্তনপম্হীরাও কিন্তু ২০১১-তে ‘তৃণমূল’-এর নাম উল্লেখ করেননি৷‌ " (পিটিদাও কি একথাই বলেননা?) আর সবার শেষে বলেছেন, "বি জে পি যত বেশি তৃণমূলের জের‘ হয়ে উঠবে, তত বেশি করে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে৷‌ সংশোধিত বামফ্রন্ট৷‌ সম্প্রসারিত বামফ্রন্ট৷‌" প্রশ্ন একি ভবিষ্যৎবাণী নাকি ওনার ইচ্ছা? দুভাবেই মানে হয়। এ সমস্যা ভাষার। তবে উনি কোথাও বলেননি যে আগামী নির্বাচনেই এ ঘটবে। আরো একটি জিনিস পরিষ্কার নয়, সংশোধিত বামফ্রন্ট মানে কি? এটা স্পষ্ট না হলে বলা সম্ভব নয় ওনার সাথে আমি একদম একমত কিনা। মোটামুটি ভাবে আমিও ওরকমই ভাবি। তবে কেউ যদি মনে করেন সংশোধিত বামফ্রন্ট মানে সিপিএম বাদ দিয়ে তাহলে তারা ভুল ভাবছেন।
  • কল্লোল | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৯663738
  • সিএম।
    যারা ২০১১য় পরিবর্তন চেয়েছিলেন কিন্তু তৃণমূলে যোগ দেন নি, তাদের কেউ বিজেপির কথা বলছে না।
    কাজেই দেবেশবাবুর "২০১১-তে তৃণমূলকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ‘পরিবর্তন’-পম্হীরা৷‌ তাঁদের অনেকেই তো ছিলেন বামপম্হার আত্মীয়৷‌ কিন্তু তাঁদের কাছে নিজের ‘বিবেক’ বা ‘নীতিবোধ’ ঐতিহাসিক প্রক্রিয়ার চাইতে বড় হয়ে উঠেছিল৷‌ তাঁদের ঘাড়ে চেপে তৃণমূল বিকল্প হয়ে উঠল৷‌"
    আমার বিবেক ও নীতিবোধ আমায় চালনা করবে সেটাই কাম্য। এর মধ্যে ঐতিহাসিক প্রক্রিয়া বলতে উনি কি বোঝাতে চাইলেন, সেটা পরিষ্কার নয়।
    এবং
    " বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌ "
    এই লাইনটি ওনার কল্পনাপ্রসূত। এমন কিছু ঘটছে না। মেধা, অনুরাধা, এসইউসি, বিভিন্ন নকশাল গোষ্ঠী, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, সমীর আইচ, কবীর সুমন - এরা কেউ বিজেপির পক্ষে নয়।
  • কল্লোল | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০১663749
  • পিএম। আমি লক্ষ্ণৌয়ের টুন্ডে কাবাব খাইনি। কিন্তু লুরুরটা হতাশ করবে না গ্রান্টি।
  • cm | 127.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৩663760
  • কল্লোলদা সে বিষয়েও দেবেশবাবু যথেষ্ট এক্সপ্লিসিট, সরাসরি বলেছেন, "মনে রাখা ভাল যে পরিবর্তনপম্হীরাও কিন্তু ২০১১-তে ‘তৃণমূল’-এর নাম উল্লেখ করেননি৷‌ " এবং " নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌"
  • dc | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৬663771
  • আজকালের লেখাটা পড়ে মনে হলো (আগেও অনেকবার মনে হয়েছে), বামপন্থীরা বড্ডো ব্যাগেজ ক্যারি করতে ভালোবাসেন। মানে ঐতিহাসিক প্রক্রিয়া, ডায়ালেকটিক মেটিরিয়ালিজম, মার্ক্সীয় দর্শনশাস্ত্র, ধনতন্ত্রের সংকট, এসব ছাড়া বামপন্থীরা আলোচনাই করতে পারেন না।

    ধরুন একজন ভোটার একটা ইলেকশানে কংগ্রেসকে ভোট দিলো, পরের ইলেকশানে বিজেপি, তার পরে তিনো। কংগ্রেস, বিজেপি, তিনো, কেউ এই নিয়ে দুমিনিটের বেশী ভাববে না। কিন্তু কেউ সিপিয়েমকে ভোট দিলো আর পরের ইলেকশানে বিজেপি (বা কংগ্রেস), ওমনি বাম্পন্থী তাত্ত্বিকরা গম্ভীর প্রবন্ধ লিখতে বসে যাবেন, ঐতিহাসিক প্রক্রিয়া, শ্রেনীবিচ্যুতি, মধ্যস্বত্ত্বভোগী, এইসব কঠিন কঠিন শব্দ নিয়ে।

    যেমন ছোটবেলায় আর বড়ো হয়েও অনেকদিন একটা জিনিস শুনতাম, পার্টিক্লাস। সেখানে আবার সিপিয়েম নাকি বামপন্থী নেতারা ক্লাস নিতেন। শুনেই ব্যাপক হাসি পেতো। একটা পলিটিকাল পার্টি, তারা আবার এমন কঠিন সব দর্শনের চর্চা করে যে তার জন্য আবার ক্লাস নিতে হয়। কি ফ্যাচাং মাইরি!
  • cm | 116.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৪663784
  • dcবাবুর বোধহয় rss এর তাত্বিক নেতার সাথে কথোপকথনের সৌভাগ্য হয় নাই। ওদের মগজধোলাই এর অনুষ্ঠানে সবই পাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন