এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯২৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sahana | 127.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ২২:৪৯510619
  • ও শ্রাবণী দি গো, তোমার সাথে একটা আস্ত বাক্য দূর অস্ত একটা শব্দ ও বলার সুযোগ আমি পেলাম না। দরিয়ার বকুনির তোড়ে আমি ভ্যাবাচ্যাকা হয়ে গেছিলাম। তোমায় কি হাসিখুশী ঝকঝকে লাগছিল। পরে ইমরান কে জিগ্গেশ করতে ও বর্ণনা শুনে বলল তুমি শ্রাবণী দি। পরের বার অনেক গল্পের অশায় রইলাম।
  • ranjan roy | 24.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ০০:০৭510620
  • শালীর মেয়ে বটেক, কন্যাসম।কিন্তু গল্পটা অন্য। সপ্তাহ তিন আগে মেয়েটির বিয়ের সময় বর আনতে আমি ( মেসোমশা) বাগনান গেছলাম।।
    পুকুর-বাঁশগাছ-গোলাভরা ধান আর বড় দীঘি নারকোল গাছ আর কয়েক পুরুষের পুরনো বোসপরিবারের ভিটে দেখে শরতচন্দ্রের উপন্যাসের পাতায় ঢুকে গেছলাম। এই সময় বেলা তিনটেয় বরের আশি পেরনো জেঠু নার্সিংহোমে হঠাৎ গত হলেন। আমার হাত-পা ঠান্ডা। বিয়ে ভেঙে যাবে নাকি! এঁরা গাঁয়ের লোক যে!
    আমাকে অবাক করে বড়ের মেশো, কাকু, বন্ধুরা বলল-- এটায় আমাদের কারো হাত নেই। কিন্তু মেয়েটির কী দোষ? কাজেই বরের বাবা ও বরকে সত্য গোপন করে বলা হবে যে উনি সিরিয়াস, পিজিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদেরও বলা হল মেয়ের বাড়িতেও তাই বলে তাড়াতাড়ি বিয়েটা সম্পন্ন করা হবে।
    তাই হল। সত্যিটা না জানায় অনেকের বিরাগভাজন হলাম। কেন এত তাড়াতাড়ি করে সন্ধ্যে সাতটায় বিয়ের পিঁড়িতে বসানো হল?
    পরের দিন ফালতো অজুহাত দেখিয়ে বর-বৌকে সকাল সাতটায় বিদেয় করা হল। আগে ওখানে নতুন বৌকে বরণ করে ঘরে তোলা হল, তারপরে ডেড বডি বাড়িতে ঢুকল। তখন সবাই জানল।
    বৌভাত স্থগিত করে শ্রাদ্ধশান্তি মিটলে আবার অ্যাদ্দিন পরে কাল বৌভাত হল। আমাদের দূরের আত্মীয়্স্বজন অনেক আগেই ফিরে গেছে।
    ফলে গতকাল আমার ও স্ত্রীর যাওয়া কর্তব্যের পর্যায়বাচী ছিল।
    গাঁয়ের লোক, আবার গৃহদেবী মা শেতলা! ফলে মনে মনে একটু নাক সিঁটকে ছিলাম।
    এখন লজ্জায় আমার মাথা নীচু। ওঁরা অনেক বড় মনের লোক।
    এবার কুমু বলুন ভুল করেছি কি না? যদিও অনেক গুরুভাইবোনের সঙ্গে দেখা হওয়ার এমন সুযোগ--- !
  • kumu | 132.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১১:৪০510621
  • না,না, রঞ্জনদা,ভুলের প্রশ্নই নাই।এতো কর্ত্তব্য।
    আমি স্বভাব অনুযায়ী মজা করেছিলাম,এই বিয়েবাড়ী যাওয়ার অন্য কারণ থাকতেই পারে তা ভাবিনি।
    ক্ষমাপ্রার্থী,না বুঝে মজা করার জন্য।
  • aranya | 24.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১১:৪১510622
  • আমি বেশ কদিন না ঘুমিয়ে, জেট ল্যাগে বিধ্বস্ত অবস্থায় মাথায় ঘন কুয়াশা নিয়ে কলকাতায় ঘুরছিলাম ৩০শ তারিখ। তার ওপর বিকেলে ক পেগ গ্লেন খেয়ে কুয়াশা আরও বেড়ে যায়। ফলস্বরুপ বিয়ে বাড়ীতে পৌঁছে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলছিলাম, স্ট্যামার করছিলাম, স্যানকে রাত্তিরে ফেরার রাইড আছে কিনা জিগাতে গিয়ে রাইড শব্দটা কিছুতেই মনে না পড়ায় ফ্যালফ্যাল করে চেয়েছিলাম, ফরিদাকে জিগ্গেস করলাম এ বইটার কবিতা গুলো কি তোমার লেখা (বইয়ের মলাটে বেশ বড় হরফে লেখা 'মিঠুনের কবিতা), এইসব।

    হুচিকে দেখাচ্ছিল রাজকন্যার মত, টিম রাজকুমার। গুরুতে লেখা তিমির গত ৫ বছরের কবিতা একত্রে সঙ্কলিত করে সুন্দর প্রচ্ছদ ও ভূমিকা সহ নব দম্পতিকে উপহার দিয়েছে আরেক্জন কবি, খুব ভাল লাগল দেখে।

    ভাল লাগল কেষ্টপুর ভাটে যাদের মিস করেছিলাম, তাদের প্রায় সবার সাথে দেখা হয়ে, যদিও কাকস্নানের মত অতি অল্পক্ষণের, প্রায় একঝলকের দেখা, মাত্র দু একটি বাক্য বিনিমায় সবার সাথে, তৃষ্ণা মিটিল না, আশা করি আবারও দেখা হবে সবার সাথে, পৃথিবীর বিভিন্ন শহরে।
  • kumu | 132.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১১:৪৯510623
  • অরণ্য,সত্যি সত্যি একজন সরুমত উদাস চোখ,কবি চেহারার ছেলে আপনাকে নিজের নাম বৈজয়ন্ত বলেছিল?
  • aranya | 24.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১২:২১510624
  • দুর, ওটা হানু গুলিয়েছে। শ্যামল মিত্রের মত মুখশ্রীর ইন্দো ডাক্তারের অনেক ছবি আমি গুরুতেই দেখেছি আগে।
  • aranya | 24.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১২:৪১510625
  • ২৯ বা ৩০শে ভাটের তাল আমিই তুলেছিলাম, আর আমিই সেই ভাটে গিয়ে পৌঁছলাম সকাল ১১টার জায়্গায় বিকেল ৩-টেয়, এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ। বেহালা পর্ণশ্রী থেকে রাজারহাট গিয়ে, সেখান থেকে কেষ্টপুর যাওয়ার কথা। আমি সকাল নটায় রেডি হলেও দলের আরও নজন-কে নিয়ে বেহালা থেকে বেহাল অবস্থায় সেশ পর্যন্ত বেরোতে পারলাম সাড়ে এগারোটায়। রাজারহাট ঢুকলাম ১ টায়। সেখানে কল্যাণী থেকে আসা আরেক দলের সাথে কিছু বাধ্যতামূলক সময় কাটিয়ে হাঁচোড় পাচোড় করে কোনমতে কেষ্টপুর পৌঁছে দেখলাম ভাঙা হাটে তখনও উজ্জ্বল ৩ জ্যোতিষ্ক - প্পন, সদা, কৃশানু। দারুণ আড্ডা হল প্রায় ঘন্টা দুই, মালের গেলাস হাতে। মাঝখানে প্পনকে মাত্তর দু পেগের পর বিরসবদনে উঠে পড়তে হল জমাটি আড্ডা ছেড়ে, যেতে হবে অন্য কোথাও। আমি আরও কিছুক্ষন তারুণ্যের উত্তাপ উপভোগ করলাম, কৃশানু আর গুরুর জুনিয়রমোস্ট মেম্বার সদার সাথে। খুব ভাল লাগল ওদের সঙ্গে গল্প করে, আশা করি কলেজ পড়ুয়া দের মধ্যেও গুরুর কিছু পাঠক তৈরী হবে ভবিষ্যতে, আরও অনেক তরুণ-তরুণীরা যোগ দেবে এই প্রয়াসে, যাদের চোখে এখনও স্বপ্ন আছে।
  • sinfaut | 131.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১২:৪৮510626
  • আচ্ছা, এই যে টিমের কবিতার বই বানিয়ে উপহার দেওয়া হল প্লাস আরেকটা কী ছবি, এই দুটোর কোনো ফোটো দেখা যায় না?
  • a x | 118.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৪:২১510629
  • বাহ! এইটা ব্যাপক হয়েছে।
  • de | 190.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৪:২২510630
  • দারুণ দেখতে হয়েছে!!

    এটা কি বইমেলায়ও পাওয়া যাবে?
  • kumu | 132.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৪:৩২510631
  • প্রচ্ছদ অতি মচৎকার হৈল।অয়ন গাঙ্গুলী কে,কোথায় থাকেন?
  • pharida | 127.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৫:০৫510632
  • অয়ন আমার ইস্কুলের বন্ধু মানুষ। যতক্ষণ না সে লোকজন জুটিয়ে পাহাড় জঙ্গল না ঘুরে বেড়ায়, বেলেঘাটাতেই থাকে ঃ))
  • sinfaut | 131.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৫:১৯510633
  • দেখা যাবে নিশ্চয়, কিন্তু আপিস থেকে তো দেখতে পাবো না। বাড়ি গিয়ে না পেলে বলছি।
  • kumu | 132.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৫:২৭510635
  • শ্রাবণী,কিমাশ্চর্য,বদনাম আবার কখন দিলাম?বলচিলুম,বোধি ও কুমুর মধ্যে কে বেশী মোটা,সে বিষয়ে বে-এ-এ শ ভেবেচিন্তে এট্টা নিরপেক্ষ মতামত দাও দেখি।

    অরণ্য,তাল তোলা কথাটা কদ্দিন বাদে শুনলাম।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৫:২৭510634
  • আমি পাচ্ছি;-)
  • kd | 69.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৬:০৫510636
  • আর একটা ভাটের কথা হচ্ছিলো না? লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আমার হেথায়। কুমুদিদি অর্ডার করেছে ইসের বোতলগুলো ফেলে দিতে, তা ঠিক ফেলে তো দেওয়া যায় না, তোমরাই নাহয় এ'গুলোর সদ্গতি করো।

    কি বলো, কৃশানু, সদা?
  • aranya | 127.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ১৯:৪১510637
  • আস্চর্য সমাপতন, আমিও আরেকটা ভাটের কথা লিখতে যাচ্ছিলাম। দ আর ছোটাই-এর সাথে দেখা হল না, এরা বোধহয় ইতিমধ্যেই কলকাতা ছেড়েছেন। বহুমুখী প্রতিভা সোসেন-কে মিট করতে চাই, আরও যাদের সাথে এখনও দেখা হয় নি - লামা, কেসি, রাত্তির এদের সাথে দেখা হলে ভাল লাগবে, আর যাদের সাথে অল্প সময়ের জন্য মোলাকাত হয়েছে, তাদের সাথে আবারও দেখা + আড্ডা হলে তো সোনায় সোহাগা।
    ৪ তারিখ রাত, ৫ পুরো দিন, ৯ রাত, ১০ সারা দিন - এই আমার কলকাতায় মুক্ত সময়ের তালিকা - এর মধ্যে কখন আরেকটা ভাট হলে দারুণ হবে - কাবলি-দার বাড়ীতে, ওপিয়ামের মত কোন ঠেকে (ব্ল্যাংকি, শুনছ) অথবা অন্য কোথাও।
    জানু ১১ অব্দি আমার মোবাইল নাম্বার - ৮৯৬১৮ দুই আট চার দুই দুই। ইমেল - nabsbhat অ্যাট ইয়াহু ডট কম, যদি কেউ যোগাযোগ করতে চান।
    কাব্লি-দার উৎসাহী পোস্ট দেখে খুব ভাল লাগল, মনে হয় সেরে উঠেছেন।
  • Du | 127.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ২০:৩২510638
  • কনেকে তো রাজকন্যের মতই লাগছিল, সাজ তার অপরুপ। বরও কিছু কম যায় না। আমার ছেলে বললো - পুরো কথাটা ভুলে গেছি কিন্তু সারমর্ম হল - যে এই মামা খুব ভালো, মুখের মধ্যেই একটা প্রশান্তি আর কাইন্ডনেস আর ও চাইছে চারপাশের সবাইকে ভালো ফীল করাতে। ও হয়তো জানাতে চাইবে না, কিন্তু আমি লিখেই দিলাম ঃ)। সবার সাথে দেখা হলো না, কিন্তু অনীকের সাথে হলো আর খুব ভালো লাগলো। পুরো বিয়েবাড়িটাই ভালো লাগলো খুব।
    কাবলিদা তাড়াতাড়ি সুস্থ হোন এইটা চাই।
    আর টিম হুচির রূপকথা ছন্দোময় হয়ে চলুক এইটা।
  • kd | 69.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ২১:২৬510640
  • অরন্য, সেরে উঠেছি মানে? অসার কখন ছিলুম? যা দেখেছো, ও'গুলো তোমাদের মনের ভুল। আরে, ওই সব ছোটোখাটো ব্যাপারে পাত্তা দিলে তো বেঁচে থাকাই দায়। কিছু একটা হয়েছে, ডাক্তাররা নিজের নিজের কাজ করবে, ব্যস!
    এনিওয়ে, নেক্স্ট ভাটের ব্যবস্থা করো জল্দি। কুমুদিদি গুরুজন লোক, তার কথা শুনতে হবে না?
  • ranjan roy | 24.*.*.* | ০১ জানুয়ারি ২০১৩ ২২:৫৬510641
  • কাব্লিদা,
    দ্যাটস দ্য স্পিরিট!

    সরি কুমু! আমি রাগ করে কিছু বলিনি, শুধু আত্মপক্ষ সমর্থন করছিলাম। ইস্‌, কী হিন্দি-হিন্দি বাংলা লিখলাম।ঃ)))
  • Ishan | 214.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২১:১০510642
  • সবই তো হল কিন্তু টিম-হুচির বিয়ের কোনো ছবি উঠলনা এখনও। সেটা কবে লাগাদ পাওয়া যাবে?
  • প্পন | 126.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২১:৪২510643
  • অরণ্যদা, খুব জমেছিল আমাদের চারজনের আড্ডা। উঠতে ইচ্ছে ছিল না, কিন্তু বাড়িতে গেস্ট আসার কথা ছিল ওই সময়েই। নিশ্চয় আবার দেখা হবে, শীতের দুপুরে, আবার এরকম কোন আড্ডায়।
  • | 233.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২২:০৬510644
  • পাই, ফটক কই?
  • I | 24.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২২:২৭510645
  • আমি একটা পচা ক্যামেরায় অল্প কিছু বাজে ছবি তুলেছি। সেগুলো আপলোড করবো? কেউ রাগ করবে না তো? ফেসবুকে নয় অবশ্য, পিকাসায়।
  • raagee mahilaa | 69.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২২:৩৯510647
  • বাজে ছবি হলে রাগ করব। আপলোড করার জন্য নয়।
  • কৃশানু | 213.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২২:৩৯510646
  • লিং দিলেই আর রাগ করব না।
  • Ishan | 214.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২২:৫১510648
  • আপলোড না করার জন্য অলরেডি রাগ করছি। আভি কর।
  • I | 24.*.*.* | ০২ জানুয়ারি ২০১৩ ২২:৫৭510652
  • দেখা যাচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন