এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 102.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০২:২০663720
  • যা হচ্ছে, সবই সম্ভব। আগেও হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে।
  • PT | 213.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৬663721
  • MmU কি খবরটি পড়েছেন?
    "মঙ্গলবার বিধানসভার অধিবেশন বসতেই বাম বিধায়কেরা আচমকাই নকল পিস্তল নিয়ে হইচই জুড়ে দেন।"
    আবাপ খবরটি বেচার জন্য হেডলাইনে "নকল" শব্দটি ব্যবহার করেনি।
    অন্যদিকে "আসল" পিস্তলের খবরটি বোধহয় MmU-র চোখেই পড়েনি।
  • cb | 213.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৮663724
  • নিলাম, তারপর? পিস্তল নিয়ে মিছিলে যোগ দেব?
  • .. | 113.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩১663725
  • সাদা শাড়ি নীল পাড়
    এই শতকের শ্রেষ্ঠ ভাড়।।
  • sm | 233.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৫663726
  • না, কৌটো ঝাঁকিয়ে কিউবার জন্য চাঁদা তুলুন।
  • cb | 213.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪২663728
  • ওকে, তারপর?

    অ্যাস ইউসুআল ইররেলিভ্যান্ট ভাঁট
  • ranjan roy | 132.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৫663729
  • ডাবল ফুটকি,
    ভ এর ওপর একটা চন্দ্রবিন্দু, নিদেনপক্ষে ফুটকি লাগান।
  • ranjan roy | 132.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৮663730
  • ডাবল ফুটকি,
    ''সাদা শাড়ি নীল পাড়' কিন্তু অনেক আগে থেকেই মাদার টেরেসা বা ওনার সিস্টার্স অফ চ্যারিটিজ এর ট্রেডমার্ক। কনফিউশন হতে পারে।ঃ)))
  • cm | 127.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৪663731
  • .. এর ছড়া বেশ লাগল।
  • cm | 127.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৯663732
  • Blessed Teresa of Calcutta, MC,[3] commonly known as Mother Teresa (26 August 1910 – 5 September 1997), was a Roman Catholic religious sister and missionary.
  • .. | 113.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১১663733
  • শাসকদলের মিছিলের সামনে শাসক সমর্থকদের বন্দুক হাতে উল্লাস ! শূণ্যে গুলি !
    পিসি বলেছে টোটালটাই সাজানো। ঐ যাকে বলে সিস্টেম করে সুন্দর করে... সেই জিনিষ ! এক্কেবারে প্ল্যান্টেড !
    উনি অলরেডি এও জানিয়ে দিয়েছেন যে একটি মিডিয়া পয়সা দিয়ে সাজিয়েছে দলকে বদনাম করবার জন্য।
    দুষ্টুলোকে অবশ্য আড়ালে ( যাতে কেউ চোখ উপড়ে না নেয় বা পায়ের তল দিয়ে পিশে না মারে !) অন্য কথা
    বলছে। পিসির দলকে বদনাম করতে পিসির দলেই তো লোকের ছড়াছড়ি। লোহাচোর সোহরাব আছে। আছে
    সোনালী-কেষ্ট-মণিরুল-অরাবুলেরা। আছেন নার্ভের ওষুধ খাওয়া (!!) পাপস মাল ! আর আছে দলের অনুগত সিন্ডিকেট-মাস্কেট বাহিনী। এরাই তো সিস্টেম করে সুন্দর করে নানা (কু)কথা ও (অ)কাজের মাধ্যমে আমাদের চপ্পল পরা চপাড় চড়া পিসির (অ!)সততার শ্বেত শুভ্র মূর্তিতে প্রতিদিন কালি লেপে দিচ্ছে। আর কুনাল চোর –টুম্পাই চোর-মদন চোর-মুকুল চোর ... সেই লিস্টের কথা আজ নাই বা পাড়লাম। নাই বা বললাম টেবিলের তলায় লুকিয়ে পড়া পুলিশের গপ্পো।
    তা এই দুর্মূল্যের বাজারে এরপরও খামোখা মিডিয়া তার নিজের গাঁটের পয়সা খরচা করতে যাবে কেন পিসির দলকে বদনাম করতে!
    তবে এও শোনা যাচ্ছে পুলিশ নাকি তদন্ত করছে। আশাকরি পিসির কথা অনুযায়ী সেই মিডিয়া মালিক যিনি পয়সা দিয়ে পুরো ব্যাপারটা সাজালেন তিনি গ্রেপ্তার হবেন। আর যদি না হয় তাহলে আমরা বাংলার সাধারণ মানুষ চাইব পিসি যেন প্রকাশ্যে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। কারণ পিসি তো পিসিই ! গুরুজন ! তাকে তো আমরা ছোট্ট মেয়ে বা দামাল খুকি ভাবতে পারি না
  • .. | 113.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১২663734
  • ঠিক করে দিলাম

    সাদা শাড়ি নীল পাড়
    এই শতকের শ্রেষ্ঠ ভাঁড়। । :) :)
  • ranjan roy | 132.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৫663735
  • কল্লোল,
    এই সময়ের প্রতিবেদনে প্রয়াত কমিউনিস্ট সাংসদ সাধন গুপ্তের ব্যারিস্টারি ও রাজনৈতিক জীবনের বর্ণনা আছে। কিন্তু বাদ পড়ে গেছে ওঁর আর একটি দিক। দারুণ গণসংগীত গাইতেন, খোলা গলায়, অসম্ভব সুরেলা।
    হেমাঙ্গ বিশ্বাস রচিত " ও মাউন্টব্যাটন সায়েব ও, তোমার হাতের ব্যাটন কার হাতে দিয়া গেলায় ও" গত প্রজন্মের স্মৃতিতে প্রবাদের মত।
    আমার খালি দুটো লাইন মনে পড়ছে-- সর্দার কান্দে পন্ডিত কান্দে আর কান্দে মৌলানা, আমি যাহা দিয়া গেলাম তাহার নাই তুলনা।
    দ্যাখ তো, কোথা থেকে যদি ওর একটা ইউআরএল গোছের কিছু পাওয়া যায়।
    বছর পনের আগে ঝাড়গ্রামে ওঁর বাড়ির একটি অংশ লোকজন বেড়াতে এলে ভাড়া দিতেন।শহরের একটু বাইরে, বাড়ির নাম" নিরিবিলি"। তখন হ্যারিকেন জ্বলত, সামনে শালের বন। ঘরে তৈরি আলুর দম লুচি পাওয়া যেত। বিকেলে চোখে কালো চশমা লাগিয়ে বাগানে এসে চুপচাপ বসে থাকতেন।
  • .. | 113.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৯663736
  • রাণী ক্রুদ্ধ হইয়াছেনঃ
    বিধান সভায় খেলনা পিস্তল - গণ তন্ত্রের কালো দিন !
    রাণী বিনীত ভাবে মনে করিয়ে দিই সেই দিনটার কথা যেদিনঃ
    আপনার দামাল বাচ্চারা এই বিধান সভায় ভাঙচুর করেছিল -
    আপনি যে গণতন্ত্রে বিশ্বাসী সেই গণতন্ত্রে বিসবাসিদের কাছে ওটা গণতান্ত্রিক আন্দোলনের স্মরণীয় দিন - তাই তো ?
    আপনাকে আরও স্মরণ করিয়ে দিইঃ
    আপনার দলের গণতান্ত্রিক দামাল বাচ্চারা এই বিধানসভাতেই একজন মহিলা বিধায়ককে পিটিয়েছিল - গণতন্ত্রের উৎসব হয়েছিল সেই দিন !
    আপনার গণতন্ত্রের - যে গণতন্ত্র চালাতে গেলে গুন্ডা কন্ট্রোল করতে হয়।


    "এটা অসৌজন্য, অশোভনীয়ই শুধু নয়, গণতন্ত্রের কলঙ্কজনক দিন।"
  • ranjan roy | 132.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৭663737
  • ডাবল ডট্‌,
    আপনার ৭.১১র পোস্টকে বড় হাতের ক।

    কিন্তু কবতে গুলো?
    ধরুনঃ
    "শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই আর বাকী সব গেছে সারদায়।
    বাবু বলিলেন " বুঝেছ উপেন, এ জমি লইব কেড়ে আমি জমি বিল এনে।"
    কহিলাম আমি " তুমি যোগস্বামী, তোমার ছাপান্ন ইন্চি ছাতি,
    এভাবে গরীবের পেটে মেরো না লাথি।"
    খেয়াল করুন, অন্ত্যমিল, ছন্দ,মাত্রা--সবকিছুর মা-মাসি হয়ে গেছে!
    ওতে ভাল মেটিরিয়ল আছে। যদি একটু খেটেখুটে ছন্দ মিলিয়ে নেন তাহলে সোনায় সোহাগা হবে।
  • .. | 113.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৬663739
  • ফে বু থেকে নেওয়া ...

    রাজা = ওহে শিক্ষামন্ত্রী, যুবরাজ কিন্তু দিচ্ছেন এবার টেট!
    শিক্ষামন্ত্রী = মহারাজ ১১ অক্টোবর ঠিক হয়েছে ডেট।
    রাজ = তা কতো যেন চলেছে সরকারী রেট!
    শিক্ষামন্ত্রী = আজ্ঞে ১২ লাখেই হচ্ছে সব সেট।
    বিদুষক = ত্রিফলা সারদা সিন্ডিকেট, এতো খেয়েও রানীর এখনও ভরেনি পেট!
    রাজা = তা যুবরাজের জন্যও টাকা দিতে হবে নাকি!
    শিক্ষামন্ত্রী = মহারাজ রানীর নির্দেশ, কেউ যেন না দেয় ফাঁকি।
    রাজা = ৪ তারিখ পরীক্ষা হবে ঘোষণা করলে কেন হেঁকে!
    শিক্ষামন্ত্রী = মহারাজ লগ্ন ঠিক হয়নি তখন পঞ্জিকা দেখে।
    রাজা = ১১ তারিখেও তো আছে ডব্লিউ বি সি এস!
    শিক্ষামন্ত্রী = বলেন কি! আবার খাবো কেস!
    বিদুষক = মহারাজ ২০১৫ পেরিয়ে গেলেই সেন্ট্রালের ছাড় শেষ।
    রাজা = গবেষককে দেখি না যে! তলব করেছি তবুও আসেনি সে!
    বিদুষক = আজ্ঞে তিনি গবেষণাগারে, নতুন প্রশ্ন তৈরির দায়িত্ব রানী দিয়েছেন তারে।
    রাজা = কোনো অজুহাত নাই, পত্রপাঠ চলে আসা চাই!
    বিদুষক = মহারাজ ডাকতে গেলেই বলে, সবুরে মেওয়া ফলে!
    রাজা = এসো গবেষক এসো, কি সৌজন্য! এই ঘাসফুল কি আমার জন্য!
    গবেষক = মহারাজ এটা নগন্য, আপনি রাজধীরাজ তাই নিবেদিত প্রাণ আপনার জন্য।
    রাজা = তা শুনলাম টেটের প্রশ্ন তৈরীতে তুমি খুব ব্যস্ত!
    গবেষক = মহারাজ পরীক্ষা হবে মস্ত, প্রশ্ন করেছি জবরদস্ত।
    রাজা = তা প্রশ্নের মান কি হয়েছে কি যথার্থ! পুনরায় ছাপাতে ব্যয় হয়েছে রাজকোষের প্রচুর অর্থ।
    গবেষক = মালদা বিখ্যাত কিসের জন্য?
    রাজা = এ তো সবাই জানে, আমের জন্য।
    গবেষক = মোটেই না, মোটেই না। কেন্দ্রীয় রিপোর্ট বলছে নারী পাচারের জন্য।
    রাজা = ও তাই বটে! এতো বুদ্ধি তোমার ঘটে!
    গবেষক = মহারাজ আরও আছে বাকী, শুনবেন নাকি!
    রাজা = তা বল শুনি!
    বিদুষক = মহারাজ, আপনি কটার উত্তর দিতে পারেন, আমি গুনি!
    গবেষক = রাজা রামমোহন ছিলেন কার সদস্য?
    রাজা = কি যেন নাম! ব্রাহ্মসমাজ না ব্রাহ্মসভা!
    গবেষক = মোটেই না মহারাজ, ওটা বিধানসভা।
    রাজা = বেশ বেশ! ব্যাটা গবেষক তুমিও খাবে কেস!
    গবেষক = নারীর জীবনে পরিবর্তন এনেছে কি?
    রাজা = এটা আমি জানি, কন্যাশ্রী।
    ঠিক কিনা !!!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক
    গবেষক = মুক্তধারা লেখার কি ছিলো প্রেরণা?
    রাজা = আমি সাহিত্য বুঝিনা, তাই এটার উত্তর জানিনা।
    গবেষক = মহারাজ এ তো সহজ উত্তর, ঝর্না।
    রাজা = ব্যাটা গবেষক, তুমি রাজ সভায় প্রশ্ন করছো ফাঁস!
    বিদুষক = মহারাজ, রানী জানলে কিন্তু মগজ ধোলাই এর পরিবর্তে দেবে আছোলা বাঁশ।
  • .. | 113.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪০663740
  • এটাও থাক ...

    রাজা = ওহে শিক্ষামন্ত্রী খোলো আবার পাঠশালা।
    শিক্ষামন্ত্রী = মহারাজ সে তো বন্ধ! দেওয়া আছে তালা!
    বিদুষক = তুমি কি কালা!!
    রাজা = রানীর নির্দেশে শুরু হবে এবার রাজনৈতিক শিক্ষাদানের পালা।
    বিদুষক = অসাম শালা, অসাম শালা, অসাম শালা।
    রাজা = দীপকবাবু কেন কুমিরের কান্না কাঁদে!
    শিক্ষামন্ত্রী = আজ্ঞে বেয়াদপী করেছেন কি যেন ফকিরচাঁদে।
    রাজা = উপাচার্যদের হাতে রাখা চাই! ওদের দিয়েই হবে ছাত্রদের মগজ ধোলাই!
    শিক্ষামন্ত্রী = মহারাজ রানীর কথা ওরা মাথা পেতে নেয়, সরকারই তো ওদের মাইনে দেয়!
    রাজা = রানীর গুনকীর্তন করেন যেন সর্বক্ষন, এটাই ওদের একমাত্র কাজ এখন।
    ঠিক কিনা!!!!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক।
    রাজা = রক্ষামন্ত্রী রাজ্যে কোনো নতুন অশান্তির শোর!
    রক্ষামন্ত্রী = মহারাজ রানীগঞ্জে ধরা পড়েছে লোহা চোর।
    রাজা = রানীকে এ খবর এখুনি দিয়ে এসো।
    রক্ষামন্ত্রী = আজ্ঞে উনি জানেন, এ ব্যাটাও ঘেসো।
    রাজা = ব্যাটারা দেখছি জলাঞ্জলী দেবে রানীর বেঁচে থাকা 1% সততার মান!
    রক্ষামন্ত্রী = মহারাজ ওদিকে বিরোধীরা করছে একটার পর একটা অভিযান।
    রাজা = ওদের কথায় মানুষ যেন না দেয় কান, কঠোর হাতে দমন কর সব অভিযান, তাতে যায় যাক কিছু তাজা প্রাণ।
    ঠিক কিনা!!!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক।
    রাজা = অর্থমন্ত্রী চুপ কেন! বলে ফেলো সংশয় কি নিয়ে!
    অর্থমন্ত্রী = মহারাজ বকেয়া যে ৫৪% D.A.!
    রাজা = কেন! ১০% তো হয়েছে বৃদ্ধি!
    বিদুষক = তাতে এমনকি আর হবে কার্য সিদ্ধি!
    রাজা = সঙ্গে রয়েছে বিদেশ ভ্রমণ!
    বিদুষক = সাধারণ কর্মচারী সিঙ্গাপুর লন্ডন যাবে কখন!
    রাজা = এগিয়ে আসছে ভোট তাই ক্লাব গুলিকে অনুদান দেওয়া চাই! নাহলে রানীর জেতার কোনো সুযোগ নাই!
    অর্থমন্ত্রী = মহারাজ অতো টাকা কোথায় পাই! রাজকোষ যে খালি!
    রাজা = বিলি করো প্রশ্ন, চালাও সিন্ডিকেট তোলাবাজী কিংবা খাদানের বালি!
    টাকা রানীর চাই ই চাই, নইলে ------
    পরিষদ = মগজ ধোলাই।।।।
  • ranjan roy | 132.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৪663741
  • বেড়ে!!
  • sm | 233.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৯663742
  • এই সব অন্তহীন ভাটের কীর্তন আর কদিন চলবে? এ সব ই জনতার জানা।
    এর চেয়ে কি করে সংগঠনিক শক্তি বাড়ানো যায় ; সেগুলো নিয়ে লিখলে বেটার হবে।
  • PM | 233.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৩663743
  • হার্মাদ শব্দটা বছর চারেক সবথেকে বেশী ব্যবহৃত শব্দ ছিলো। আজকাল শব্দটা ভোকাবুলারী থেকে উবেই গেছে যখন ওটার আদি/প্রকৃত অর্থে ব্যবহার করার সুজোগ এসেছে।
  • aranya | 154.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৫663744
  • ৭২-৭৭ এর মত অরাজক অবস্থা আবার ফিরে এসেছে মনে হয়?

    পুরনো লোকেরা বলতে পারবেন।
  • PT | 213.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৯663745
  • আমি বরাবর বলে এসেছি যে তিনোরা নব কংগ্রেসের বর্তমান সংস্করণ.....এবং বর্তমান প্রায় অরাজক অবস্থা দেখে আমি বিন্দুমাত্রও আশ্চর্য হচ্ছিনা। বরং যারা চার বছর আগে অন্যকিছু ভেবেছিল আর এখন "চিনিতে পারিনি বঁধু" বলছে তাদের দেখে আমার করুণা হচ্ছে।
  • aranya | 154.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৩663746
  • সেশ হাসি তবে পিটি-ই হাসলেন।
    তবে এ বড় কষ্টের হাসি মনে হয়, এতে কোন আনন্দ নেই
  • sm | 233.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৮663747
  • পিটি সফল ভবিস্যদ্রসটা। । খালি চট পট বলে ফেলুন, নেক্সট টার্মে কাকে সরকারে দেখতে চান?
  • PT | 213.*.*.* | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৫663748
  • আইনের শাসন চাই-এটাও বরাবর বলে এসেছি। তবে তিনোরা যে সেটা দিতে পারবে না সেটা নিশ্চিত।
  • sm | 233.*.*.* | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৫663750
  • আরে কাকে চাই আর কে সেটা দিতে পারবে; সেটা তো বলতে পারেন, এট লিস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন