এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৪663685
  • এবার অতিবদ অতিবামেদের ধ্যাস্টামোঃ
    "চিনিতে পারিনি বঁধু"!! এসব পিটি কব্বে থেকে বলে আসছে। ক্রেমে ক্রেমে পন্ডিতেরা পোশ্নো করতে শুরু করেছে!! আহা কি চমৎকার "বালখিল্য" শব্দের প্রয়োগ। সংহতি পত্রিকা এসব নিয়ে কিছু বাণী দেবেনা? আর মাওবাদীদের তোল্লাই দেওয়া শহুরে মাওব্যথীরা কবে ভুল স্বীকার করবে?

    "মাওবাদীরা যে ভুল স্বীকার করেছেন, তাও বালখিল্য ধরনের। যাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, তাঁর শ্রেণি নিয়ে নাকি অস্পষ্টতা! ....মমতা প্রথম থেকেই কংগ্রেস দলের, কমিউনিস্ট আদর্শে তাঁর দীক্ষা বা তা প্রয়োগের অভিজ্ঞতা নেই কোনও দিন। তবু চিনতে ভুল!
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%AE-%E0%A6%93%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AD-%E0%A6%B2-%E0%A6%B8-%E0%A6%AC-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B-%E0%A6%A8-1.209187#
  • cm | 127.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৭663686
  • জুতো দেখেই শ্রেণী ঠিক করা যায় সে আর কি এমন ব্যাপার!
  • s | 60.*.*.* | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২৪663687
  • আবাপর প্রবন্ধ কোট করা যায় 'মাওব্যাথী'দের গালি দেবার জন্য। আবার সেই আবাপর 'অনিলায়ন' কয়েনেজ 'ধাষ্টামি'।
    স্ববিরোধিতার কি অপূর্ব নিদর্শণ।
  • PT | 213.*.*.* | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৩663688
  • কিস্যু বোঝেননি!
    আমি আবাপ-র ভিউজ (উদাঃ সম্পাদকীয়) কোট করিনি। এই লেখাটি এক ব্যক্তির। কিন্তু মাওবাদীরা "বালখিল্য" কাজ করেনি এমনটাই কি আপনার অবস্থান?
  • PT | 213.*.*.* | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৭663690
  • এটা কি আবাপর খবর না উত্তর সম্পাদকীয়? মানে এটা কি ব্যক্তি সন্দীপন চক্রবর্তীর লেখা কোন প্রবন্ধ না কি তিনি আবাপ-র সাংবাদিক?
  • π | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৩663691
  • তাও যদি কোটটা ঠিকঠাক করে তোলা হত। মাঝখান থেকে দুটি লাইন তুলে দিয়ে এখানে দেওয়াতে পড়ে মনে হচ্ছিল, কংগ্রেসের থেকে আসার কারণে শ্রেণি নিয়ে অস্পষ্টতার কথা বলেছেন লেখক।
    পড়ে দেখা গেল বলছেন, মুখ্যমন্ত্রী পদের জন্য, মুখ্যমন্ত্রী হলেই বাই ডিফল্ট রাষ্ট্রের প্রতিনিধি হবেন, তাই রাষ্ট্রের বাহিনী প্রত্যাহার নিয়ে কিছুই করবেন না, এটাই স্বাভাবিক। বামফ্রন্ট আসলেও কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করতো না ইত্যাদি।

    লেখক তো মনে হল পুরোই রাষ্ট্রীয় বাহিনী প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তির পক্ষে। ওঁকে যখন কোট করা হল এত উৎসাহে, এগুলোর সাথেও কোটদাতা সহমত আশা করি

    যাহোক পুরোটা রইলো,
    'মাওবাদীরা যে ভুল স্বীকার করেছেন, তাও বালখিল্য ধরনের। যাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, তাঁর শ্রেণি নিয়ে নাকি অস্পষ্টতা! মুখ্যমন্ত্রী জন্মগত ভাবে যে শ্রেণি থেকেই এসে থাকুন, পদে বসবার পর তিনি তো রাষ্ট্রের প্রতিনিধি। ভোটের আগে হাজার-একটা বিপ্লবী স্লোগান দিলেও তাঁর যে ক্ষমতা হবে না কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যৌথবাহিনী প্রত্যাহার করানোর— এ সহজ সরল সত্যটি তাঁরা আগে বোঝেননি! অতীতে কমিউনিস্ট বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে (সব নয়) বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দিলেও, মামলা প্রত্যাহার করলেও, সেখানে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের প্রশ্ন ছিল না। উল্টো দিকে, মমতা প্রথম থেকেই কংগ্রেস দলের, কমিউনিস্ট আদর্শে তাঁর দীক্ষা বা তা প্রয়োগের অভিজ্ঞতা নেই কোনও দিন। তবু চিনতে ভুল!'
  • PT | 213.*.*.* | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৬663692
  • কোটটা যাতে পড়ে নিতে পারেন তার জন্যেই তো লিং দেওয়া।
    কিন্তু পুরো কোটটা পড়ার পরেও কি বালখিল্য মাওবাদীদের উচ্চ চিন্তার রাজনীতিবীদ আখ্যা দেওয়া যাচ্ছে?
  • lcm | 118.*.*.* | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৫663693
  • "উচ্চচিন্তার রাজনীতিবিদ" - ? কারা? কোথায় তাদের দেখা পাওয়া যাচ্ছে?
  • π | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৩663695
  • বলা যাচ্ছে, সেটা এখন বা কোনোদিন বলেছি বলে যখন মনে পড়ে না, তখন এই ( 'বালখিল্য' ?) প্রশ্নের উত্তর দেবারও প্রয়োজন বোধ করলাম না ঃ)
  • PT | 213.*.*.* | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৮663696
  • আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। মাওবাদীদের রাজনৈতিক সিদ্ধান্তটা নিয়ে মন্তব্য করুন তাহলেই হবে।
  • cm | 127.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৪663699
  • “মানসবাবুর মঞ্চ থেকে অল্প দূরে ধর্মতলায় অনশনরত ‘বিদ্যুতের মাসুল বৃদ্ধি বিরোধী গণ-আন্দোলনে’র প্রতিও একই রকম নির্লিপ্তি দেখিয়েছে রাজ্য সরকার। প্রসেনজিৎ বসুরা তাই ঠিক করেছেন, অনশন চালিয়ে আর লাভ নেই। বদলে অ্যাম্বুল্যান্সে চেপেই তাঁরা আজ যাবেন বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে দেখা করতে। ”

    যাঃ বিপ্লব শেষ!
  • PT | 213.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩৫663700
  • "‘‘আপনি যে মমতাকে চিনতেন, সেই মমতা আর নেই! নিজেদের এই হাতে ধরে তাঁকে রাজ্যে ক্ষমতায় এনেছিলাম ভাবতে এখন লজ্জা হয়!’’"

    হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, হাঃ, .....
  • .. | 113.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৪663702
  • শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই আর বাকী সব গেছে সারদায়।
    বাবু বলিলেন " বুঝেছ উপেন, এ জমি লইব কেড়ে আমি জমি বিল এনে।"
    কহিলাম আমি " তুমি যোগস্বামী, তোমার ছাপান্ন ইন্চি ছাতি,
    এভাবে গরীবের পেটে মেরো না লাথি।"
    শুনি রাজা কহে, " বাপু জানোতো হে, করেছি রাম মন্দির একখানা,
    পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হবে টানা--
    ওটা দিতে হবে।"
    কহিলাম আমি " রানীর সাথে আপনার হইয়াছে তো সেটিং!
    তাহলে আবার কেন জমি নিয়ে বেটিং!"
    আঁখি করি লাল রাজা ক্ষণকাল
    রহিল মৌনভাবে,
    কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, " আচ্ছা আচ্ছে দিন তো আসছে তখন দেখা যাবে!"
    এ জগতে হায়, রাজা রানী সবাই বেশি বেশি চায়, আছে যাদের ভূরি ভূরি ----
    বাহান্ন মাস হইলো ক্ষমতায় আসিয়াছে রানী,
    শুধু শুনিইয়াছে মিথ্যা আশ্বাসের বানী,
    ঘটা করে জারি করলেন অডিনান্স,
    তবু হারানো জমি ফিরে পাবার দেখিনা চান্স।
    বাম দিয়েছিল কর্মসংস্থানের আশ্বাস,
    কি ভুল না করিয়াছি রানীকে করে বিশ্বাস।
    নির্বাচন আবার আসিতেছে তাই,
    সিঙ্গুরে উৎসব করিতেছে রানীর সব ভাই।
    কহিলাম তবে, " সিঙ্গুর তো দিয়েছিল সব,
    কোথায় গেল তোমার দরদী কলরব!"
    আজ তুমি চিনিলেনা মোরে, নিয়ে গেলে ধরে!
    শুনি বিবরণ রানী ক্রোধে কন,
    " দিব বাঁশ, মিটিবে আশ, নইলে করিব খুন।"
    রানী যত বলে পরিষদ-দলে
    হুমকি দেয় তার শতগুন।
    আমি কহিলাম " শুধু জমিটুকু ভিখ মাগী মহাশয়।"
    রানী কয় হেসে " ব্যাটা কৃষকের বেশে
    পাকা মাওবাদী অতিশয়।"
    আমি শুনে হাসি আঁখিজলে ভাসি,
    এই ছিল মোর ঘটে ------
    তুমি মহারানী সাধু হলে আজ,
    আমি আজ মাওবাদী বটে!
    ( বি.দ্র. - কোনো রবীন্দ্র অনুরাগীকে দুঃখ দিয়ে থাকলে, ক্ষমা প্রার্থী।)
  • .. | 113.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৫663703
  • দিদি আমার মস্ত মানুষ মস্ত অফিসার,
    ত্রিফলায় যায়না দেখা এপার ওপার;
    কোটি টাকার ছবি আর চশমা দামী দামী,
    সবচে কম দামি বোধহয় একমাত্র আমি!
    দিদির আবার সম্প্রতি হয়েছে মতিভ্রম,
    আমার ঠিকানা এখনও কারাশ্রম।

    আমার পছন্দের সেই বোতল আর আসেনা,
    ওসব নাকি নিষিদ্ধ জেলে রাখা যায়না;
    লাড্ডু দড়ি কথাঞ্জলী, সেটিং হলো তাড়াতাড়ি,
    বাকি সবাই মুক্তি পেল এসব আর সয়না;
    মন্ত্রীসভায় দেখছি এখন জায়গা বড়ই কম,
    আমার ঠিকানা এখনও কারাশ্রম।

    নিজে হাতে টাকা তুলতে পারতো না দিদি,
    বলতাম তুই কি করবি না থাকি আমি যদি!
    মুখ বেঁকিয়ে খিস্তি করতো আমার কথা শুনে,
    ভাইপো ভাইঝি নিয়ে মেতে নেই বুঝি আর মনে;
    ডেলোর স্বপ্ন দেখে উঠতো দিদি কেঁদে,
    বলতাম দিদি ভয় পেওনা রাখবো তোমায় বেঁধে;
    দু-হাত আজও খোঁজে গ্লাস আটকে গেছে দম,
    আমার ঠিকানা এখনও কারাশ্রম।

    দিদিরও হয়েছে সময় চার বছর হলো,
    আর তো মাত্র এক বছর CBI মুখ তোলো;
    ২০১৬ দেখতে চাই এখন আমার সাধ,
    যতই হোক সেটিং দিদি এবার তুমি বাদ;
    জেলের এই ঘরটা ছোটো জায়গা অনেক বেশি,
    দিদি আমি দুজনে থাকবো পাশাপাশি;
    সেই দিনটার স্বপ্ন দেখি ভীষন রকম,
    মুখোমুখি আমি দিদির কারাশ্রম।
  • pi | 192.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৫663706
  • বেশ কিছুদিন নেট ও অন্যান্য যোগাযোগের প্রায় বাইরে। আজ একটু সুযোগ পেয়ে উপরের একটা পোস্ট চোখে পড়লো। আর তাই একটা প্রশ্ন পেল। জানিনা, এই পোস্টটা শেষ অব্দি যাবেন কিনা।
    যাআহোক, সরকারের বিরুদ্ধে না গেলে যাঁরা গাল দেন, তাঁরা যথারীতি সরকারের বিরুদ্ধে অনশন করা নিয়েও গাল দিয়ে গেছেন, এমনকি অনশন তুলে নেওয়া নিয়েও।
    সে যা হোক, কোন খবরটা ঠিক লেটেস্ট এবং ঠিক ?
    কারণ এক ঝলক রাতুলের এই পোস্টটায় নজর গেল। খুব বেশি দেখা ও খোঁজের সুযোগ নেই।

    'রাস্তা রক্তাক্ত করে ৫৫ জন আন্দোলনকারী কে জেলে পাঠাল পুলিশ। যখন রাস্তার হানা দেয় সাদা উর্দিধারী, তখন জেল আর প্রিজন ভ্যান হোক প্রতিবাদের আতুরঘর. CESC আর সরকারের মনসবদারির বিরুদ্ধে, অন্যায্য বিদ্যুত মাশুল বৃদ্ধির বিরুদ্ধে এ লড়াই চলছে, চলবে'

    অরিজিতের এই পোস্টটাতেও ঃ
    'নইলে মানুষ শুধুই মানুষ, জুতোর তলার কাদা।
    মানুষ বেঁচে থাকে লড়াইয়ের স্পৃহায়, লড়াইয়ে। শিরনাম হওয়ার জন্যে নয়, লড়াইয়ে থাকার জন্যেই এই লড়াই, কেননা সবকটা সরকার সমেত কায়েমি স্বার্থগুলো জেভাবে যেকোনো রকমের লড়াইয়ের মুখ বন্ধ করতে নেমেছে তাতে প্রাথমিক লড়াইটা লড়াই জারি রাখারই লড়াই।
    ধর্মতলা আজ সেটাই দেখল। এ নাছোড়বান্দাগুলো যে জমি ছাড়বে না তা হাড়ে হাড়ে টের পাইয়ে দেওয়া গেছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি বিরোধী লড়াই জারি থাকবে।
    অশান্তি দীর্ঘজীবী হোক।'

    তার সাথে এই ছবিগুলো https://www.facebook.com/photo.php?fbid=10207517478432735&set=pcb.10207517502513337&type=1&theater

    বিপ্লব দীর্ঘজীবী হয়ে যাচ্ছে ভেবে ভীষণ ভয় পেয়ে গেলাম।
  • pi | 192.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৫663704
  • বেশ কিছুদিন নেট ও অন্যান্য যোগাযোগের প্রায় বাইরে। আজ একটু সুযোগ পেয়ে উপরের একটা পোস্ট চোখে পড়লো। আর তাই একটা প্রশ্ন পেল। জানিনা, এই পোস্টটা শেষ অব্দি যাবেন কিনা।
    যাআহোক, সরকারের বিরুদ্ধে না গেলে যাঁরা গাল দেন, তাঁরা যথারীতি সরকারের বিরুদ্ধে অনশন করা নিয়েও গাল দিয়ে গেছেন, এমনকি অনশন তুলে নেওয়া নিয়েও।
    সে যা হোক, কোন খবরটা ঠিক লেটেস্ট এবং ঠিক ?
    কারণ এক ঝলক রাতুলের এই পোস্টটায় নজর গেল। খুব বেশি দেখা ও খোঁজের সুযোগ নেই।

    'রাস্তা রক্তাক্ত করে ৫৫ জন আন্দোলনকারী কে জেলে পাঠাল পুলিশ। যখন রাস্তার হানা দেয় সাদা উর্দিধারী, তখন জেল আর প্রিজন ভ্যান হোক প্রতিবাদের আতুরঘর. CESC আর সরকারের মনসবদারির বিরুদ্ধে, অন্যায্য বিদ্যুত মাশুল বৃদ্ধির বিরুদ্ধে এ লড়াই চলছে, চলবে'

    অরিজিতের এই পোস্টটাতেও ঃ
    'নইলে মানুষ শুধুই মানুষ, জুতোর তলার কাদা।
    মানুষ বেঁচে থাকে লড়াইয়ের স্পৃহায়, লড়াইয়ে। শিরনাম হওয়ার জন্যে নয়, লড়াইয়ে থাকার জন্যেই এই লড়াই, কেননা সবকটা সরকার সমেত কায়েমি স্বার্থগুলো জেভাবে যেকোনো রকমের লড়াইয়ের মুখ বন্ধ করতে নেমেছে তাতে প্রাথমিক লড়াইটা লড়াই জারি রাখারই লড়াই।
    ধর্মতলা আজ সেটাই দেখল। এ নাছোড়বান্দাগুলো যে জমি ছাড়বে না তা হাড়ে হাড়ে টের পাইয়ে দেওয়া গেছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি বিরোধী লড়াই জারি থাকবে।
    অশান্তি দীর্ঘজীবী হোক।'

    তার সাথে এই ছবিগুলো https://www.facebook.com/photo.php?fbid=10207517478432735&set=pcb.10207517502513337&type=1&theater

    বিপ্লব দীর্ঘজীবী হয়ে যাচ্ছে ভেবে ভীষণ ভয় পেয়ে গেলাম।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০২663707
  • ইঃ কবতে লিখতে গেলে এট্টু ছন্দ টন্দগুলো পড়েশুনে নিলে হয় না? কি খারাপ কবতে রে বাবা! একেবারে মমতা স্ট্যান্ডার্ডের কবতে।
  • cb | 213.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০০663708
  • আরে ভাওঁনাকো সমঝো :P :P
  • PM | 53.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫২663710
  • এটা "যে আসে আসুক" নামক দিশাহীন অপরাজনীতির মিস্টি ফল। পঃবঃ কে ছত্তিসগড় বানিয়েই ছাড়া হলো ঃ)
  • .. | 113.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০০663712
  • কান্দিতে বোমা, বন্দুক নিয়ে তৃণমূলের মিছিল,
    হালিসহরে তৃণমূলীদের মারে মৃত প্রতিবাদী যুবক,
    হাওড়ায় প্রতিবন্ধী মহিলাকে মারধর তৃণমূলের,
    এছাড়াও সোনারপুর, বোলপুর, বেনিয়াপুকুর সহ সারা বাংলায় তৃণমূলী গোষ্ঠী দন্দ্বের শিকার সাধারন মানুষ।
    চুপ সরকার চলছে।
  • ।। | 113.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২২:০২663713
  • এটাও থাক একটু সমাই নিয়ে এটা দেখা উচিত।
  • cm | 127.*.*.* | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৮663714
  • নট অ্যাভেইলেবল বলছে।
  • ranjan roy | 132.*.*.* | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩২663715
  • দেখা যাচ্ছে তো! অনেক বড় ডকু ফিল্ম! ভেতর থেকে নড়িয়ে দেয়। অনেক সাহসের কাজ করেছেন পরিচালক রাকেশ শর্মা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন