এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:০৯522254
  • নীচে SFIএর চিঠি থেকে প্রতিবাদ জমায়েতের জায়গা ও সময় দিয়ে দিলাম।
    এটা বানসওয়াডি স্টেশনের কাছে।
    IISC থেকে বেশ কিছু বন্ধু আসছে।
    নিজের পোস্টার লিখে এনো।

    Students’ Federation of India
    Karnataka State Committee
    No.38 1st main, 11th Cross, Sampangirama Nagar, Bangalore-27
    03.04.2012
    Death of Comrade Sudipto will not go in vain!
    Intensify the struggle against Mamta Banerjee’s authoritarian rule in West Bengal!
    The State Committee of the Students’ Federation of India calls for an Statewide Protest day on 4th April across the campuses and units of the state against this heinous attack on the democratic rights, when the students of West Bengal will go for a massive statewide strike.

    Details of Bangalore Protest
    Venue : ‘Manna Dey’ House, 303768, 7th Main,3rd Cross, Kalyan Nagar, HRBR 1st Block at 11 AM on 4th April.
    For cantact : 8147898991,

    (Ananth Naik)(Hulli Umesh)
    PresidentSecretary
  • potke | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:১৬522255
  • কল্লোলদা,কটায়?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:১৮522256
  • MR কলেজে পলিটিক্স কক্ষণো ব্যান করা উচিত নয়। তাহলে তো ওর প্রতিবাদ ব্যর্থ হবে। সমাজবিরোধী নয় ভাল ছেলেরা রাজনীতিতে আসুন।
  • কল্লোল | 125.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:২১522258
  • সকাল ১১টা থেকে। আগামীকাল। মান্না দের বাড়ির সামনে।
  • fsck | 135.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:২১522257
  • কল্লোলদা - থ্যাঙ্কিউ।
  • aranya | 154.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:৩৮522260
  • দেশের সুসন্তান-রা অকালে চলে যায়। কাগজে পড়লাম, ছেলেটা নাকি রক্তপাতহীন বিপ্লবের স্বপ্ন দেখত। মোবাইল ক্যামেরায় তোলা ছবিতে রক্তমাখা মুখে শুয়ে আছে, পিঠে কলেজের ব্যাগ, তখনো। বয়্স্ক, পোড়খাওয়া চোখ ঝাপসা হয়ে যায়। মনে হয় আমারই সন্তান পথে রক্তাত্ত পড়ে আছে, আর ঘরে ফিরবে না।
  • siki | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২১:২০522261
  • ফেবুতে কাল ব্যাগ্লালুরুর ইভেন্ট শেয়ার করেছি, যার যার বন্ধু লুরুতে আছেন, প্লিজ এই ইভেন্টটা শেয়ার করে দাও / দিন তাদেরকে।

    কল্লোলদা, আশা করি কালকের জমায়েতের জন্য প্রয়োজনীয় পারমিশন নেওয়া আছে পুলিশের থেকে। অর্গানাইজাররা সেটা নিশ্চয়ই করে রেখেছেন।
  • T | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২২:২৩522263
  • অন্বেষা যাচ্ছে? বেশ। আমার ইচ্ছে থাকলেও উপায় নেই। আশা করি জুতো/কালো পতাকা শেষ অবধি দেখানো যাবে, যদি না পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়।
  • pi | 78.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২২:২৬522265
  • *এস
  • pi | 78.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২২:২৬522264
  • আই আই এক সি র কনসার্নের খবর কী ? কনসার্ন থেকে যাচ্ছে ?
  • T | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২২:৪০522266
  • অন্বেষা তো কনসার্নের সাথে যুক্ত। শুনছি ওরা যাবে, সরাসরি কথা হয়নি অবশ্য।
  • প্পন | 190.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২২:৪৭522267
  • ভাস্কর চক্রবর্তী কবে লিখে গেছিলেন ক'টা অমোঘ বাক্য, মেঘলা রাত্তিরে আজো তারা জ্বলজ্বল করেঃ

    কালো কালির ওপর
    লাল কালির মর্মান্তিক কাটাকুটি।
    ব্যাপারটা কিছুই নয়।
    ব্যাপারটা সত্যি তেমন কিছুই নয়
    যদি না মনে পড়ে
    কালো একটা ছেলে
    রক্তাক্ত
    ধানক্ষেতে শেষঘুমে ঘুমিয়ে আছে।

    কল্লোলদা, আফশোস কাল তোমাদের সাথে থাকা হবে না, জয়িতার শরীর ভালো না, বাড়িতে থাকতেই হবে। আমি মনে মনে রইলাম তোমাদের সাথে, সাথে আমার প্রতিবাদেরাও।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:০১522268
  • ডেমো পিছিয়ে সন্ধে ছটায়। মমতা ছটায় আসছে
  • সায়ন | 59.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:১৬522269
  • টেস্ট
  • কল্লোলদার হয়ে | 213.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:১৯522270
  • যাগ্গে। সময়ের পরিবর্তন হয়েছে। মমতা ৪টের ফ্লাইটে উঠে লুরুতে সাড়ে ৬টায় পৌঁছাবে। তাই জমায়েতের সময় পিছিয়ে সন্ধ্যে ৬টা করা হয়েছে। জায়গা একই আছে।
    303, 7th A, Main Third Cross, Kalyan Nagar, HRBR 1st Block, বেঙ্গালুরু

    - কৃশানু
  • সায়ন | 59.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:৩৫522271
  • a x | 109.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৩৩522275
  • আমার বহুদিনের ইচ্ছে এইধরণের সাংবাদিকদের একটা লিস্ট বানানোর। সুদীপ্তর প্রাণ এমন কী দামী, সেটার দায় আন্দোলন পদ্ধতির। পুলিশের খুনের না।
  • a x | 109.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৩৫522276
  • ঠিক করে লিখি নইলে আনন্দবাজারের লিংক যেদিন তামাদি হয়ে যাবে লোকে ওটাকে আমারই বক্তব্য ঠাওরাবে!

    "সুদীপ্তর প্রাণ এমন কী দামী?" দায় আন্দোলন পদ্ধতির? পুলিশের খুনের না?!!
  • siki | 132.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৪৬522277
  • আবাপ বাজার ছাড়া কিছু বোঝে না। এখন স্টুডেন্ট পলিটিক্স বিরোধী এবং বামবিরোধী হাওয়া লোকে খুব খাচ্ছে, অতএব এই বাজারে ধুঁয়ো ছড়িয়ে আবাপও কদিন খাবে এইসব। খাবে আর খাওয়াবে।
  • h | 102.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৪৯522278
  • যাঁরা আনন্দবাজার খান, তাঁরা চিরকাল ই খেয়েছেন। এটার কোনো এখন তখন নাই।
  • PT | 213.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৫২522279
  • এতদিন বন্ধ/হরতালকে হ্যাটা দেওয়া হচ্ছিল-এবার আইন-অমান্যর পেছনেও লাগা হল। আবাপ শুধু সুদীপ্তর দিদিকে উদ্ধৃত করছে অথচ অন্য আহত ছেলেটির বাবা টিভিতে জানালেন যে তিনি ছেলেকে আবারও রাজনীতি করার জন্য উৎসাহ দিয়ে যাবেন।
  • siki | 132.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৫৫522280
  • বাজারে মাঝে মাঝে সেল লাগাতে হয়, নইলে স্টক ক্লিয়ার হয় না। এগুলো বাজারের সেল-এর চিৎকার। ধীরে ধীরে ইনডিউস করিয়ে দেওয়া, বাবা-মায়ের থাপ্পড় এবং সন্তানের রাজনীতি করতে বাধাদানকে ইমোশনালি জাস্টিফাই করা, এটা অবশ্যই সময়োপযোগী। যাঁরা চিরকাল এই বাজার "খেয়ে" অভ্যস্ত, তাঁরা নতুন স্বাদে অবশ্যই সন্তুষ্ট হবেন। আত্মসন্তুষ্ট। বাঙালি বেসিকালি হুজুগে কিনা। বাজার "খাওয়া" বাঙালি আরো সরেস।
  • siki | 132.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৫৬522281
  • পিটি, একদম তাই। ওটিকে সুন্দরভাবে চেপে দেওয়া হল। কারণ ওটি এখন বাজার খাবে না। অ-বাজারী চ্যানেলে তাই জোসেফের বাবার বক্তব্য যত্নসহকারে বার বার প্রচারিত হয়েছে।
  • SC | 34.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৮:৫৮522282
  • এখানেও লিখে যাই।
    সুদীপ্তর পরিবার কে নিয়ে মিডিয়া কভারেজ বন্ধ হোক।
    ২৮/৭ মিডিয়া একটা থিয়েটার। মানুষের সবচেয়ে প্রাইভেট মুহূর্তকে লোকের কাছে বেচছে।
    ভাবতেই ঘেন্না লাগছে, সুদীপ্তর বাবা, তার বোনের শোকগ্রস্ত মুহূর্ত, তারানন্দের বাজারের খাবার হয়েই ঢুকছে পেটে।
  • siki | 132.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৯:০০522285
  • একমত।
  • pi | 78.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ০৯:০০522283
  • ভীষণভাবে একমত।
  • Manish | 127.*.*.* | ০৪ এপ্রিল ২০১৩ ১০:৪০522286
  • SC যা লিখেছে তার সাথে পুরোপুরি একমত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন