এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৩663618
  • যাচ্চলে এগুলোর সাথে তো খরচ, কৃষক আত্মহত্যা এগুলো ভীষণভাবে রিলেটেড !!
    কৃষি কেন অলাভজনক হচ্ছে, সেই নিয়েই তো কথা হচ্ছিল মনে হয় !
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৭663619
  • নাহ! আড়াই লাখ কৃষক গত ১৫ বছরে আত্মহত্যা করিয়াছে পেস্টিসাইড এর কারণে -- এমন কোনো সুইপিং স্টেটমেন্ট এই কাট-এন্ড-পেস্ট থেকে দেওয়া যাচ্ছে না।
    যদ্দুর জানা গেছে, ব্যাংক লোন এবং, অলাভজনক কৃষি পেশা - ইহাই মূল কারণ।

    তবে এই লিংকটি পেস্টিসাইড বা কেমিক্যাল ব্যবহারের কুফল নিয়ে একটি সতর্কীকরণ ভালো বার্তা নিঃসন্দেহে।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৯663620
  • আর অর্গ্যনিক ফার্মিং এ পেস্ট ম্যানেজমেন্ট হয়না কে বললো ?
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪০663621
  • পেস্টিসাইড নিয়া আমি কিছু কহি নাই। ম্যানেজমেন্ট নিয়াও না।

    আপেলের সঙ্গে লেবু খারাপ না, তবে অনেকে পছন্দ করেন না।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪২663622
  • সুইপিং স্টেটমেন্ট টা আপনি বানিয়েছেন।
    লোন কেন, কেন অলাভজনক তার সাথে এই পুরো মডেলটাই জড়িত। কীটনশকের খরচ, রাসায়নিক সারের খরচ, বীজের খরচ তার জন্য যে পরিমাণ জল লাগে তার খরচ, এগুলো বাদ দিয়ে অলাভজনক কেন, লোক কেন নিতে হয় সে আলোচনা করা যায় বলে জানতাম না।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩663623
  • ওহ, এটা আমি ভেবেছিলাম, আপনার পোস্ট ছিল। আমি এটার উত্তর দিয়েছ্লাম।

    Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:11 Sep 2015 -- 01:22 PM

    আর পঙ্গপালের হাত থেকে তো শস্য বাঁচাতে হবে, নইলে তো সেই আগের মতন মহামারী মড়কের দিন ফেরত আসবে।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৫663624
  • জদ্দুর মনে পড়ছে, বেশিক্ষণ আগের কথা নয়, আমি বোধহয় পেস্টিসাইড নিয়ে কোনো পোস্ট করি নাই, জিএমও নিয়ে পোস্ট করেছি। তবে ভুলেও যেতে পারি।

    পোকা মারা ওষুধ যা অবশ্যই পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত, তাহাই সব সব্বোনাশের মূলে - এমন কথা কি আমি কইসি - কে জানে, ভুলেও যেতে পারি। কিছুক্ষণ আগের কথাই তো।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৭663625
  • পঙ্গপালের কথাটা উল্লেখ করসি তোমার পোকামারা ওষুধের ব্যবহারের প্রসঙ্গে - আমই নিজে পেস্টিসাইড প্রসঙ্গ আনি নাই। আপেল-লেবু একসাথে খাই না যে তা নয়, তবে ...
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৮663626
  • আর অর্গ্যানিক ফার্মিং এর কথা আসে, শুধু পরিবেশের জন্য আদৌ নয়, চাষের খরচ কম টা একটা বড় ইস্যু।

    ঐ লেখাটা পড়লে দেখতে পেতেন, শুরু হচ্ছে, এটা দিয়ে
    This move is not due to the growing environment consciousness but because it helps them save on the cost of pesticides; a scenario that was quite different a few years back.

    আর শেষ হচ্ছে এটা দিয়েঃ
    After AP, states like Punjab and Maharashtra too are turning to adopt the pesticide and GM free model. In Maharashtra, a village called Dorli had declared itself up for auction as the mounting debt of farming left no choice for them. Dorli was taken up by CSA and now farmers have gone back to farming
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৪663628
  • এটা আমার মুখে কথা বসানো হয়ে গেল। পেস্টিসাইড সব সর্বনাশের মূলে একথা আপনি বলেছেন, আমি কোথাও ই বলিনি, তাই তার উত্তর দিতে পারলাম না। বলেছেন, পেস্টিসাইড নিয়ে আপনি কিছুই বলেননি, তার উত্তরে আপনার পেস্টিসাইড সংক্রান্ত পোস্টটি দিয়েছিলাম।
    পেস্টিসাইডের প্রসঙ্গ আমি অবশ্যই এনেছি, কারণ এটা চাষের খরচ বেড়ে যাওয়ার সাথে যুক্ত। অর্গ্যানিক ফার্মিং এর এই মডেল চাষের খরচ কমিয়ে, কৃষিকে লাভজকন করে কৃষদের চাষে ফিরিয়ে আনার সাথে যুক্ত। শুধু এঁরাই নন, নানা জায়গায় এখন কাজ চলছে এই নিয়ে। নবধান্য থেকে শুরু করে সুন্দরবন।
    এটা তথ্য। আপেল, লেবু আপনার মনে হলেও সেটা তথ্যই থাকে।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৫663629
  • আর হ্যাঁ, জি এম এর সাথেও কীটনাশক ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৬663630
  • প্রশ্নটা অর্গ্যানিক ভার্সেস ইনর্গ্যানিক নয়।
    ১২২ কোটি লোকের খাবার কিভাবে একটা দেশের একই পরিমাণ জমি থেকে (বা আরো কম পরিমাণ জমি থেকে) প্রোডিউস করা সম্ভব। চায়্না করছে, ব্রেজিল করছে, সব দেশই করছে।

    এবারে পোকামরা অষুধ নিয়ে -- ঐতিহাসিকভাবে পোকামারার অষুধ চাষীর বন্ধু। ভারী কাজে লাগে চাষীদের। এত কষ্টের ফলন পোকায় শেষ করে দিলে খুব ক্ষতি। আগে হত, পোকা লেগে লেগে বছরের পর বছর ফলন বন্ধ হয়ে যেত। কিন্তু, পেস্টিসাইডের অতিরিক্ত ব্যবহার ক্ষতিকারক। অবশ্যই, একশোবার।

    কিন্তু চাষী কেনো অতিরিক্ত ব্যবহার করে পেস্টিসাইড? ফলন বাড়ানোর আশায়। কিন্তু কেনো এই চেষ্টা - ব্যাংকের লোনের দায় থেকে মুক্তির জন্য। সুতরাং, আসল প্রবলেম পেস্টিসাইড নয়।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৬663631
  • কৃষক আত্মহত্যার কারণ ব্যাংক লোনের চক্কর - নট পেস্টিসাইড, নট জেনেটিক্যালি মডিফায়েড সিড, নট মডার্ন সায়েন্স।
    হেন্স, অ্যাপ্‌ল এন্ড অরেঞ্জ।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৩663632
  • আসল প্রবলেম পেস্টিসাইড কথাটা যখন আমি বলিনি, তখন সেটা ডিফেন্ড করার দায় আমার নেই।

    কিন্তু এটা জিএম ও/অর্গ্যানিক মডেল সংক্রান্ত একটা ইস্যু তো বটেই। জি এম বীজের দাম, রাসায়নিক সারের দাম, রাসায়নিক কীটনাশকের দাম, এর জন্য লাগা জলের পরিমাণ এগুলো সব কৃষিকে অলাভজনক করার জন্য, বেশি বেশি লোন নিতে বাধ্য করার জন্য অবশ্যই দায়ী। আরো বেশ কিছু জিনিসের সাথে। অন্য মডেলে গিয়ে সেই সমস্যা থেকে কৃষকরা বেরোতে পেরেছেন, এই উদাহরণ দেখাতেই অন্ধ্রতে রামুর কাজের কথা দেখানো। এই মডেলে অনেক জায়গাতেই কাজ চলছে। এমনকি সরকারও এখন উৎসাহ দেখাচ্ছে। এনিওয়ে এই তর্কে, বিশেষত সবুজ বিপ্লব সংক্রান্ত তর্কে এখন ঢুকতে চাইছিলাম না, তার কারণ ছিল। পরে লিখব।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৫663633
  • না না, ব্যাঙ্ক লোন তো বীজ, সার, কীটনাশক, জল এসবের খরচের জন্য একদম নিতে হয়না ঃ)
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৯663634
  • কৃষির খরচ কেন বাড়ছে, লোন কেন এভাবে নিতে হচ্ছে, তার জন্য এই কারণগুলো তো ঘুরে ফিরে আসে !
    The land is losing its fertility and is demanding larger quantities of fertilizers to be used every season.
    Pests are becoming immune to pesticides, requiring the farmers to use stronger and costlier pesticides that can do more damage to the environment. Due to the increased cost of farming, farmers are falling into the trap of money lenders, who are exploiting them to no end, even forcing some to commit suicide. Both consumers and farmers are now gradually shifting back to organic farming in India.
  • pi | 192.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১২663635
  • আর হ্যাঁ, ক্লিয়ার করে বলে দি, কারণ বারবার বলা হচ্ছে, আমি বলেছি এটাই 'একমাত্র' সমস্যা। ভারতের মত দেশে বন্যা, অতিবৃষ্টি, খরা এরকম সমস্যা লেগেই থাকে। কৃষিতে এমনিতে সাবসিডি দেওয়া দরকার অনেক বেশি, বিদেশে যা হয়, তার কিছুই তো এখানে হয়না। এগুলো অবশ্যই সমস্যা। জমির উপর চাপ বাড়তে থাকা, ছোট জমিতে চাষ, কৃষিজাত দ্রব্যের সংরক্ষণ, পরিবহন, বিপণন এগুলোও সমস্যা। সমবায়ের কথা আগেই উল্লেখ করেছিলাম, হিমঘর, ফুড ডিস্ট্রিবুশন চেনের কথাও। এটা একমাত্র সমস্যা মনে করলে নিশ্চয় বলতাম না।
    কিন্তু এগুলোও সমস্যা। সমবায়, অর্গ্যানিক ফার্মিং, অন্যান্য জিনিসপত্র, এগুলো তো একসাথে ভাবতে অসুবিধে নেই। বিশেষ করে ভারতের নানা জায়গায় এই মডেল যখন একটা বিকল্প দেখাতে পেরেছে। চাষীরা য়ো উপকৃত হচ্ছেন।

    এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার দরকার নেই কী ?

    In 1998, the World Bank’s structural adjustment
    policies forced India to open up its seed sector to
    global corporations like Cargill, Monsanto, Syh genta.
    The global corporations changed the input economy
    overnight. Farm saved seeds were replaced by
    corporate seeds, which needed fertilizers and pesticides
    and could not be saved.
    As seed saving is prevented by patents as well as
    by the engineering of seed with non-renewable traits, seed has to be bought for every planting season by
    poor peasants. A free resource available on farm
    becomes a commodity which farmers are forced to by
    every year. This increases poverty and leads to
    indebtedness. As debts increase and become unpayable,
    farmers are compelled to sell kidneys or even commit
    suicide.
  • ranjan roy | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৯663636
  • এল সি এম,
    আমি খুব ছোট লেভেলে যুক্ত আছি। আমার এনজিও ছত্রিশগড়ে এস আর আই বা শ্রীপদ্ধতি নিয়ে কাজ করছে।এতে দুজন এগ্রি-সায়েন্টিস্ট আছেন, লুধিয়ানা (পাঞ্জাবী) ও রায়পুর (বর্দ্ধমানের বাঙালী)।
    আমাদের এক্সপেরিমেন্ট চলেছে গত দশবছর ধরে। প্রথমে একজন মহিলা থেকে শুরু। এখন বারোহাজার কৃষক আমাদের গাইডেন্সে এস আর আই পদ্ধতিতে ধান চাষ করছে।
    এতে বীজ ট্রিটমেন্ট থেকে পেস্টিসাইড সবই অর্গানিক। আমাদের পেস্টিসাইড হান্ডি-দাওয়াই পচা আমপাতা, গোবর গোমূত্র ইত্যাদি মিশিয়ে দেশি পদ্ধতিতে তৈরি কনসেন্ট্রেট।এটা আমাদের সরকারের অনুরোধে বিভিন্ন কৃষিমেলায় ডেমনস্ট্রেট করতে হয়।
    এর হ্যান্ডবুক হিন্দিতে সার্কুলেট হচ্ছে।
    মোদ্দা কথায় আমরা একই লোকের পাশাপাশি দুটো প্লটে একই ধানের বীজ একই দিনে রোপণ করে দেখিয়েছি-- প্রতিমাসে ফটোগ্রাফি করে ও ধানের শীষ কেটে ওজন করে দানা গুণে -- যে ইন-অর্গানিক সার ও পেস্টিসাইডের চেয়ে আমাদের অর্গানিক পদ্ধতিতে আউটপুট দেড় থেকে দুগুণ আর অনেক কম পোকা লাগে!!
    HYV বীজ অনেক বেশি pest prone। তাই HYV seed আর pesticide এর পারস্পরিক নির্ভরতার দুষ্টচক্র চলতেই থাকে। একটু জাপানী জিরো কাল্টিভেশন নিয়ে কিছু বলুন না! আমি জানি না তাই বলছি।
    আমাদের কাজ দেখে নাবার্ড ভারতের কৃষি বিজ্ঞানী সম্মেলনে দীপ ব্যানার্জিকে পেপার পড়তে দিয়েছিল।
  • ranjan roy | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৫663637
  • আর খেয়াল করুন, কোন ফসলের চাষ করতে গিয়ে লোকে আত্মহত্যা করছে।
    অবশ্যই হাই ইল্ড হাই কস্ট ক্যাশ ক্রপের জন্যে লাখ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া চাষী। আলু- তুলো-গন্না ইত্যাদির জন্যে।ধানের জন্যে নয়। ধান চাষের জন্যে অত লাগে না। অর্গানিক পদ্ধতিতে আরো কম। তাই আত্মহত্যা বেশি মহারাষ্ট্রে, অন্ধ্রে, কর্ণাটকে, বর্দ্ধমানে- --ছত্তিশগড়ে নয়।
  • cm | 127.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৬663639
  • গোময় গোমূত্র দিয়ে কার হাত শক্ত করা হচ্ছে তা কি বলে দিতে হবে? (এখানে একটা নোট যাবে, এখন দিচ্ছিনা পরে দরকার হলে দেব, যা দিনকাল)।
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০২663640
  • গোরুর দুধও খাবেন না। খেলে কার হাত শক্ত করা হচ্ছে তা কি বলে দিতে হবে ? ;)
  • skm | 83.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৪663641
  • Farming is like other business. Water/rain is very important part of it. If good rain, then production is generally good. Lands depending on the natural rain is risky/(canal/other water supply system necessary). Other important thing is insects attack, natural calamity(hail/storm/too much rain before or during harvesting), fertility of land (Burdwan/Ludhina are the best in the country), good seed and timely plantation and systematic care. Main costs involve is 1) LABOUR2) Fertilizer, 3) medicine for insects killer 4) water if required in some places 5) seeds. If things wrong and goes for at least two continuous years then farmers are in trouble if he had huge investments.

    Aloo/Kopy chash in special lands(danga jomi) are more profitable than paddy. But copy chash needs more labour and care, Aloo/mustard/wheat etc.are easy farming process. Winter paddy(boro) is more profitable but more risky and costly and sometime farmers get huge profit or huge loss depending on the production. In some areas of Burdwan, we produce three crops in special lands in a year and get good money. 1 bosta is 60 kg. However, cultivation is a very hard work and needs constant supervision. Any way, we make profit from our lands and sell paddy/alu/kopy in the market even with increase in cost of production. we do not purchase mustard oil, wheat, rice/aloo and many vegetables from market as all are home grown. Earlier days, we never purchased milk/ghee/egg etc. but now people are old and sold our cow and purchase those from village.
  • lcm | 60.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৯663642
  • পাই বলছে - জিএমও হঠাও, চাষী বাঁচাও।
    রঞ্জনদা -চাষীর মুখে হাসি আনল অর্গ্যানিক পদ্ধতি।

    দেখেশুনে মনে হচ্ছে, চাষী আত্মহত্যা আটকানো, বা, ক্ষুদ্র চাষীর সমস্যার সমাধানের উপায় আপনারা দেখতে পাচ্ছেন।

    ভারত ধান ১৫০ মেট্রিক টন ধান উৎপাদন করে চিনের (২০০) ঠিক পরেই আছে। তাহলে নতুন পদ্ধতিতে শিফ্‌ট করলেই হয় - তাই না?

    এইসব অ্যানেকডোটাল ফ্যাক্ট ঠিক আছে, একটু ওভারঅল প্রোডাক্শন ডেটা দেখো।

    হেক্টর প্রতি প্রোডাকশনের চার্ট প্রতিটি দেশের জন্য - ...yield, measured as kilograms per hectare of harvested land ... http://data.worldbank.org/indicator/AG.YLD.CREL.KG

    মাঝামাঝি জায়্গায় আছে ভারত, শেষের কলামে আছে ২০১০-২০১৪ এর ডেটা। ভারতে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ২৯৬১ কেজি, ঠিক নীচেই আছে ইন্দোনেশিয়া, দেখুন একই সংখ্যা ৫০৮৫ কিলো।

    তাইলে বুঝুন। ১২২ কোটি মানুষের খাবার যোগান তো দিতে হবে, নাকি! এদিক ওদিক থেকে দুটো ব্যতিক্রমী উদাহারণ দিয়ে তো হবে না।
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৩663643
  • উদাহরণটা ব্যতিক্রমী কীকরে জানা গেল ? নিশ্চয় কোন স্টাডি হয়েছে, খুব বড় লেভেলে তুলনা করে ?

    অন্ধ্রর ঐ রামুর প্রেজেন্টেশন দেখেছিলাম, তুলনামূলক স্টাডির। ইল্ড কম হয়নি, কিন্তু খরচ অনেক কম হয়েছিল বলে দেখিয়েছিলেন।

    এই পেপারটা মধ্যপ্রদেশে চার ব্ছরের তুলনামূলক ফিল্ড ট্রায়াল নিয়ে। প্রচুর কন্ট্রোল টন্ট্রোল নিয়ে। প্রথম বছরে কনভেনশানালে ইল্ড বেশি, কিন্তু পরের বছরগুলোতে অর্গানিক ইকনমিকালি বেশি লাভজনক।
    whereas in cycle 2 gross margins in organic farming systems were significantly higher (+25%) due to lower variable production costs but similar yields. Soybean gross margin was significantly higher in the organic system (+11%) across the four harvest years compared to the conventional systems.
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3852008/
    ওভার অল সেরকম সিগ্নিফিক্যান্ট তফাত হয়নি। সোয়াবিনে আলাদা করে অর্গ্যানিক বেটার ইঃ

    ভারত সরকারের অর্গ্যানিক ফার্মিং বিভাগের তথ্য দেখছিলাম। সব রাজ্যের যত জমি অর্গ্যানিক চাষের আওতায় আর যত মেট্রিক টন প্রোডিউসড হয়েছিল ২০১০-১১, তা থেকে হিসেব ক;রে দেখলাম ~৮০০ কিলো/হেক্টর। পরিসংখ্যান এখানে আছেঃ http://ncof.dacnet.nic.in/OrganicFarmingStatistics/Organic%20Area%20Statistics%202010-11-12.pdf এবার অর্গ্যানিক পদ্ধতিতে ইল্ড ক্রমশঃ উন্নত হচ্ছে, নানা গবেষণা, পরীক্ষানিরীক্ষার মাধ্যমে। ২০১৪-১৫ র হিসেব আপনার ঐ কনভেনেশনালের কাছাকাছি এসে গেলে অবাক হব না।

    আর আরেকটা কথা। লোকের খেতে না পাওয়া, অপুষ্টির সমস্যা কি খাস্যশস্যের অপ্রুলতার জন্য ?
    কিছুদিন আগের হিসেব। খাদ্যশস্য অপচয়ের।
    Officials say that, in all, about 6 million tonnes of grain worth at least $1.5 billion could perish. Analysts say the losses could be far higher because more than 19 million tonnes are now lying in the open, exposed to searing summer heat and monsoon rains

    যাহোক, চাষের খরচ বিষয়ে অর্গ্যানিক পদ্ধতির কথা বলে কোন আপেল, কমলালেবু কেস করেছি বলে আর মনে করেন না আশা করি।
  • lcm | 146.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩০663644
  • ওহ, অফ কোর্স, পরিষ্কার বোঝা যাচ্ছে যাচ্ছে যে চাষী আত্মহত্যার কারণ - জিএমও এবং পেস্টিসাইড - এইসব সরিয়ে দিলেই - একদম সুপার হ্যাপি ফার্মার। চাষীদের আর চিন্তা নাই। অর্গ্যানিক ফার্মিং উইল গিভ দেম ডেট ফ্রি হ্যাপি লাইফ।

    "কন্ট্রোল্‌ড এক্সপেরিমেন্ট" আর মাস প্রোডাক্শান/ইম্প্লিমেন্টেশন যে এক্দম এক জিনিস -- সেটাও একদম পরিষ্কার।

    সব ক্লিয়ার। নো প্রবলেম।
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩১663645
  • আবার মুখে কথা বসাচ্ছেন। আর তর্ক করে লাভ নেই।
  • ranjan roy | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৩663646
  • এলসিএম,
    একসময়,অন্ততঃ আমার শৈশবে, বিকল্প জ্বালানি হিসেবে পারমাণবিক চুল্লি ইত্যাদি কন্ট্রোল্ড এক্সপেরিমেন্ট হিসেবেই দেখা হত। কিছুদিন পরে পারমাণবিক এর বিকল্প হিসেবে সৌর, বায়ু বা জল নিয়েও ব্যঙ্গ কম হয় নি। এখন তো এদিকেই জোর বাড়ছে, নয় কি?
    ২। একই ভাবে HYV বীজ আর ফার্টিলাইজার/পেস্টিসাইড বেসড গ্রীন রেভোলুশন নতুন পথ দেখাল। কিন্তু সেটাকে কন্ট্রোল্ড এক্সপেরিমেন্টের জায়গায় মাস স্কেল অ্যাপ্লিকেশনে আনতে ভারত সরকারকে কৃষিবিভাগে আলাদা আধিকারিক পোস্ট ক্রিয়েট করতে হয়েছে। ফ্রি ডেমো এবং সীডস এর কিট দিতে হয়েছে। ধীরে ধীরে লোকে অভ্যেস পাল্টেছে।
    একইভাবে হাইকস্ট জেনেটিক্যালি ট্রিটেড হাইব্রিড সীডস এর কুফল ( --যেমন লাগাতার প্রয়োগ জমিকে বন্ধ্যা করে দেয় এবং হাই ইনপুট কস্ট কৃষককে বড় অংকের ব্যাংক লোন নিতে বাধ্য করে) মানুষকে বিকল্প মডেলের জন্যে প্রেরিত করেছে। সেই ভাবেই এসেছে মডাগাসকার মডেল এবং Selective Rice Intervention পদ্ধতি বা SRI।
    ৩) কিন্তু আপনার একটু ভুল হচ্ছে। এটা এখন ভারত সরকারের কৃষি বিভগের অ্যাকসেপ্টেড নীতি। তাই প্রতিবছর নাবার্ডের তত্ত্বাবধানে প্রতিরাজ্যে SRI পদ্ধতিতে কৃষির এরিয়া বাড়ানোর চেষ্টা চলছে। তাই হায়দ্রাবাদের সরকারি ইন্স্টিটুট থেকে এসডিও (এগ্রিকালচার)দের এই পদ্ধতির সরকারিভাবে ট্রেনিংদিয়ে নিয়ে এসে টার্গেট দেওয়া হচ্ছে।
    এর মধ্যে রঞ্জনদার কোন ভুমিকা নেই। আমার যোগটি নেহাতই ঘটনাচক্রে।
    ৪) আবারও বলি। রিটায়ার করবার আগে আমি ৩৪ বছর ছত্তিশগড় রিজিওনাল রুরাল ব্যাংকে কর্পোরেট, জোনাল বা ব্রাঞ্চ লেভেলে বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। যার বেশির ভাগই কৃষকদের লোন দেওয়ার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এর জন্যে আলপথে হেঁটেছি, কাদার মধ্যে ক্ষেতে নেমেছি।
    ছোট ও প্রান্তিক চাষী যদি ক্যাশ ক্রপ ও HYV সীডস, ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার না করে তাহলে ওর ব্যাংক ঋণের আবশ্যকতা তুলনামূলক ভাবে অনেক কম। আর ফসল মারা পড়লে সে বছর বীমা থেকে ভরতুকি, ইনটারেস্টে ভরতুকি এবং বকায়া রাশি কে আগামী তিন বার্ষিক কিস্তে শোধ দেওয়ার সুযোগ এবং বর্তমান বছরেও নতুন করে উৎপাদক ঋণ নেওয়ার সুবিধে সবই আছে। কাজেই এরা আত্মহত্যা করে না। করে যারা বড় লাভের আশায় ক্যাশ ক্রপ বেশি এরিয়ায় করছে এবং সেইজন্য হাইকস্ট ইনপ্ট কিনতে ব্যাংক থেকে অনেক বড় সাইজের লোন নিচ্ছে।
    এবার অতিবৃষ্টি/অনাবৃষ্টি বা মার্কেটে ওভার প্রোডাকশন হয়ে গেলে চিত্তির-- যেমন বর্দ্ধমানের আলুচাষী।
    ৫) রবিবার যাচ্ছি ওই এনজিওর জেলায়। এসে লেটেস্ট তথ্য দিয়ে লিখব।ঃ)))
    ৬) তারপর যাচ্ছি পাঁচদিনের জন্যে মাওবাদী এলাকা-দন্তেওয়াড়ায়। না; সেখান থেকে ফিরে এসে মাইরি কিছু লিখব না।ঃ)))
  • lcm | 118.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫০663648
  • বেশ, বেশ। উইকেন্ড শুরু, শুরু হোক তবে পেস্টিসাইড এপিসোড।
    জয় উইকিমামা।

    Pesticides can save farmers' money by preventing crop losses to insects and other pests; in the U.S., farmers get an estimated fourfold return on money they spend on pesticides.

    তাহলে দেখা যাচ্ছে যে চাষীরা চারগুণ রিটার্ন পায় পেস্টিসাইড ব্যবহার করে।

    Up to 40 percent of the world's potential crop production is already lost annually because of the effects of weeds, pests and diseases. These crop losses would be doubled if existing pesticide uses were abandoned.

    একেবারে ব্যবহার বন্ধ করে দিলে, পৃথিবীর মানুষের তৈরী শস্যের ৮০% পর্যন্ত পোকা খেয়ে নিতে পারে।
    খুব মুশকিল হবে কিন্তু, পোকায় খেলে খাবো টা কি !

    One study found that not using pesticides reduced crop yields by about 10%.
    Every dollar ($1) that is spent on pesticides for crops yields four dollars ($4) in crops saved.
    This means based that, on the amount of money spent per year on pesticides, $10 billion, there is an additional $40 billion savings in crop that would be lost due to damage by insects and weeds.

    এক টাকা পেস্টিসইডে খরচা করলে, চার টাকা বাঁচে, মানে ঐ চারগুণ আর কি।

    In general, farmers benefit from having an increase in crop yield and from being able to grow a variety of crops throughout the year.
    Consumers of agricultural products also benefit from being able to afford the vast quantities of produce available year-round.

    সারাবছর ধরে নানা ধরনের শস্য ফলানো যায়

    In 2006 and 2007, the world used approximately 2.4 million tonnes (5.2 billion pounds) of pesticides.

    In 2006 and 2007 the U.S. used approximately 0.5 million tonnes (1.1 billion pounds) of pesticides, accounting for 22% of the world total.

    The US used some 1 kg (2.2 pounds) per hectare of arable land compared with: 4.7 kg in China, 1.3 kg in the UK, 0.1 kg in Cameroun, 5.9 kg in Japan and 2.5 kg in Italy.

    ভারতের সংখ্যাটা জানি না।

    For the global market of crop protection products, market analysts forecast revenues will go over $52 billion in 2019.

    উত্তোরত্তর ব্যবহার বাড়ছে নাকি কমছে

    Human health and environmental cost from pesticides in the United States is estimated at $9.6 billion offset by about $40 billion in increased agricultural production:

    সব কি আর ভালো হয়, সাইড এফেক্ট - হিউম্যান হেল্‌থ হ্যাজার্ড তো আছেই, আফটার অল, প্রাণী মারা অষুধ।

    Alternatives to pesticides are available and include methods of cultivation, use of biological pest controls (such as pheromones and microbial pesticides), genetic engineering, and methods of interfering with insect breeding.

    অল্টারনেটিভ তো আছে, তাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-ও আছে।

    Some evidence shows that alternatives to pesticides can be equally effective. In Indonesia, farmers have reduced pesticide use on rice fields by 65% and experienced a 15% crop increase.

    অল্টারনেটিভে কাজও হয়, কিন্তু সেগুলোও তো কিনতে হবে।

    Pesticide resistance is increasing. Between 500 and 1,000 insect and weed species have developed pesticide resistance since 1945.

    পোকাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, পেস্টিসাইডে আর কাজ হয় না। নতুন ওষুধ চাই।
  • lcm | 118.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৩663650
  • পেস্ট নিয়ে কাট-পেস্ট কমপ্লিট।
    এবার কি সারকথা (রাসায়নিক/অরাসায়নিক) কিছু পেস্ট করব।
    না থাক, পেস্ট পেস্ট এখন চলুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন